Tag: মাতৃত্ব

  • একই সঙ্গে যে সুখবর ও দুঃসংবাদ দিলেন মার্কিন তারকা 

    ছোট্ট এই জীবনে কখন যে কী ঘটে যায়, তা বোঝা মুশকিল! তারকাদের ক্ষেত্রে তা আরও এক ধাপ এগিয়ে। তাদের একাধিক সিদ্ধান্তও কখনও কখনও চমকে দিতে পারে। যেমন জনপ্রিয় মার্কিন র‌্যাপার কার্ডি বি চমকে দিয়েছেন অনুরাগীদের।

    rnrn

    ৩১ বছর বয়সি কার্ডি জানিয়েছেন, তিনি মা হতে চলেছেন। সুখবরে আপ্লুত তার অনুরাগীরা। কিন্তু একই দিনে শোনা গেছে, তিনি তার র‌্যাপার স্বামী অফসেটের থেকে বিবাহবিচ্ছেদ চেয়ে মামলা করেছেন।  

    rnrn

    কার্ডি তার ইনস্টাগ্রামে নিজের স্ফিত উদরের ছবি প্রকাশ করে সুখবর জানিয়েছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, বারান্দায় লাল পোশাকে র‌্যাপার তারকা দাঁড়িয়ে আছেন। মমত্বের সঙ্গে তিনি হাত রেখেছেন তার স্ফিতোদরে। 

    rnrn

    সঙ্গে কার্ডি লেখেন, ‘প্রতিটা সমাপ্তির সঙ্গেই একটা নতুন সূত্রপাত ঘটে। এ লেখা থেকেই শিল্পীর বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত যে চূড়ান্ত, তা আন্দাজ করা যাচ্ছে। 

    rnrn

    আসন্ন সন্তানের প্রতি কার্ডি লিখেছেন, এ মৌসুমটা তোমার সঙ্গে কাটাতে পেরে বুঝতে পেরেছি, তুমি আমার জীবন ভালোবাসায় ভরিয়ে তুলেছ এবং আমাকে নতুন করে শক্তি জুগিয়েছ।

    rnrn

    ২০১৭ সালে অফসেটের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হন কার্ডি। দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এ নিয়ে তৃতীয়বার মা হতে চলেছেন কার্ডি। 

    rnrn

    সূত্রের দাবি, মা হওয়ার খবর জানানোর দিনেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তও জানিয়েছেন তিনি। একই সঙ্গে দুই সন্তানের ভরণপোষণের অধিকারও কার্ডি চেয়েছেন বলে জানা গেছে। 

    rnrn

    এ দুই খবরে শিল্পীর অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। একদিকে, কার্ডি মা হচ্ছেন বলে অনুরাগীরা তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। অন্যদিকে, বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতেই, অনুরাগীদের একাংশ সামাজিক মাধ্যমে তার নেপথ্য কারণ নিয়ে চর্চায় মেতেছেন।সূত্র: এনডিটিভি

    বিনোদন ডেস্ক

  • সন্তান জন্ম না দিয়েও মাতৃত্ব উপভোগ করেন মিমি

    নিজেকে তিন সন্তানের মা বলে পরিচয় দিতে ভালবাসেন মিমি চক্রবর্তী। সে ভাবেই সব দায়িত্ব পালন করেন। তিনি নায়িকা। সাবেক সংসদ সদস্য। কিন্তু সন্তানদের প্রসঙ্গ উঠলে শুধুই মাতৃত্ব ছলকে পড়ে প্রতি বাক্যে। তিনি তখন যেন আর পাঁচজন মায়ের মতোই।

    rnrn

    বেশিক্ষণ বাইরে কাজ করলেই তিন সন্তানের কথা মনে হয় মিমির। মনখারাপ হলেও তাদের দেখতে ইচ্ছা করে। যখন বাড়িতে থাকেন, তখন তাই সন্তানদের সঙ্গেই সময় কাটান।

    rnrn

    নিজেকে তিন সন্তানের মা বলে পরিচয় দিতেই ভালোবাসেন মিমি চক্রবর্তী। সেভাবেই সব দায়িত্ব পালন করেন। তাদের খাওয়াদাওয়া থেকে ‘স্পা’য়ে গিয়ে আহ্লাদ— সব কিছুর দিকে সমান নজর। 

    rnrn

    মিমি বলেন, মাতৃত্ব উপভোগ করার জন্য সব সময়ে সন্তানের জন্ম দিতে হয় না। নিজের মতো করে ভালোবাসলে এবং দায়িত্ব পালন করেও মা হওয়া যায়।

    rnrn

    মিমির সন্তানেরা চারপেয়ে। নাম চিকু জুনিয়র, ম্যাক্স এবং জাদু। এক জন ল্যাবরাডর, এক জন হাস্কি আর তৃতীয় জন ইন্ডি। এই তিন সারমেয় সন্তানকে নিয়েই তারকা মিমির সংসার। 

    rnrn

    তিন সন্তানের জন্য হাতে করে খাবার বানান নায়িকা। কিন্তু প্রতিদিন সম্ভব হয় না। কাজের জন্য বাইরে থাকেন। কর্মজীবী মায়েরা যেমন হন আর কি! সারা দিন চিকুদের দেখার দায়িত্ব দিয়েছেন গৃহপরিচারিকাকে।  কিন্তু সুযোগ পেলে, এই মা নিজের মতো করে সময় কাটান তাদের সঙ্গে। মিমি বলেন, ‘ওদের সঙ্গে সময় কাটাতে পারলেই আমার মন ভালো হয়ে যায়।’

    rnrn

    ছোটবেলা থেকেই চারপেয়েদের নিয়ে থাকেন মিমি। তবে ২০১২ সাল থেকে তিনি মা হিসাবে পরিপূর্ণ দায়িত্ব পালন করছেন। চিকু আসে তার জীবনে। এখন চিকু, তার প্রথম সেই সন্তান, নেই। তার মৃত্যুর পরে ভেঙে পড়েছিলেন বটে। তবে তার পরে আরও তিন সন্তান এসেছে মিমির জীবনে। সংসার সব মিলে ভরে উঠেছে। ব্যস্ততাও চরমে থাকে। 

    rnrn

    বলেন, তিন জনে খুবই আহ্লাদে থাকে। আমার ‘স্পা’য়ে যাওয়ার সময় না থাকলেও ওরা ঠিক ‘স্পা’য়ে গিয়ে আরাম করে।’’ নিজে রোজ সময় দিতে না পারলেও এ ভাবেই সারমেয় শিশুদের যত্ন রাখার ব্যবস্থা করেন মিমি।

    rnrn

    আনন্দবাজার পত্রিকা 

    বিনোদন ডেস্ক