Tag: মল্লিকা শেরাওয়াত

  • ঈশান খট্টরের মায়ের ভূমিকায় অভিনয়ে আপত্তি মল্লিকার

    বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের নেটফ্লিক্সের নতুন একটি ওয়েব সিরিজ ‘দ্যা রয়্যালস’- এ ঈশান খট্টরের মায়ের ভূমিকায় অভিনয় করার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই তিনি না করে দেন । এই ধরনের চরিত্রে অভিনয় না করার কারণ কি? উপযুক্ত বয়স না অন্য কিছু? 

    আনন্দবাজারের প্রতিবেদন বলছে, মল্লিকা এক সাক্ষাৎকারে কারণ হিসেবে বলেছেন আমাকে যে চরিত্রের কথা বলা হয়েছিল এবং যে স্ক্রিপ্ট দেওয়া হয়েছিল তা সম্পূর্ণ আলাদা। তিনি বলেন, আমার মনে হয়েছিল আমি প্রতারিত হয়েছি। যে কারণে ভীষণ হতাশ হয়ে পড়ি। আমি কোনোভাবেই এই চরিত্রে অভিনয় করতে চাইনি। তাই মানা করে দিয়েছি।

    মল্লিকা বলেন, ‘আমি মহেশ ভাটের সঙ্গে কাজ করতে চাই আবার। কিছু দিন আগেই মুম্বাইতে ওনার সঙ্গে দেখা হয়েছে। একটি সিনেমার স্ক্রিপ্ট নিয়ে আলোচনা হয়েছে, তবে এখনো ফাইনাল কিছু হয়নি।

    বয়স প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, যেসব নতুন মুখ তথাকথিত স্টারডম পাওয়ার জন্য প্লাস্টিক সার্জারি করতেও রাজি হয়ে যান, তাদের সঙ্গে ২০ বছর পর দেখা করতে চাই। আমি দাবি করে বলতে পারি, ২০ বছর পরও আমি ঠিক একই রকম থাকব, একই রকম সৌন্দর্য নিয়ে।

    উল্লেখ্য, ‘দ্যা রয়্যালস’ ওয়েব সিরিজে ঈশান খাট্টার ছাড়াও অভিনয় করছেন ভূমি পেডনাকর, জিনাত আমান, নোরা ফাতেহি, চাঙ্কি পান্ডে, সাক্ষী তানওয়ার, ডিনো মোরিয়া, মিলিন্দ সোমান প্রমুখ।

    বিনোদন ডেস্ক

  • ইমরান অন্তরঙ্গ দৃশ্য অস্বস্তিকর হতে দেয়নি: মল্লিকা

    দুই যুগ আগে মুক্তি পেয়েছিল বক্স অফিসে সফলতা পাওয়া ছবি ‘মার্ডার’। এই সিনেমার মাধ্যমে রাতারাতি তারকা বনে গিয়েছিলেন ইমরান হাশমি এবং মল্লিকা শেরাওয়াত। পরিচালনা করেছিলেন অনুরাগ বসু এবং প্রযোজনা করেছিলেন মুকেশ ভাট। মুক্তির পর সিনেমাটির রসায়ন এবং অন্তরঙ্গ দৃশ্যগুলি নিয়ে দর্শকদের মধ্যে আলোচনা তীব্র হয়।

    তবে এরপর আর কোনও চলচ্চিত্রে জুটি বাঁধা তো দূর, একসঙ্গে কাজও করেননি তারা। বরং তিক্ত থেকে তিক্ততর হয় দুজনের সম্পর্ক। প্রকাশ্যেও একে অপরের উদ্দেশ্যে কটাক্ষ করতে দেখা গেছে তাদের। তবে সেসব বিবাদ মিটেছে বলেই মনে হচ্ছে এখন। 

    ২০ বছর পর প্রযোজক আনন্দ পণ্ডিতের মেয়ের বিয়ের অনুষ্ঠানে মুখোমুখি দেখা হতেই পরস্পরকে জড়িয়ে ধরেন ইমরান ও মল্লিকা। পাপারাজ্জিদের সামনে হাসিমুখে পোজও দেন তারা, সঙ্গে চলে সামান্য খুনসুটি।

    এবার এক সাক্ষাৎকারে তাদের দীর্ঘ বছরের ঝামেলার মূল কারণ ফাঁস করলেন মল্লিকা শেরাওয়াত। 

    ইমরান হাশমির সঙ্গে তার ঝগড়ার প্রসঙ্গে মল্লিকা বলেন, ‘সেই সময় আমাদের দু’জনেরই বয়স অল্প। অল্পতেই মাথা গরম হয়ে যেত, দুজনেরই ইগো ছিল অনেকটাই। সঙ্গে বোকাও ছিলাম আমরা। এবং সেই সুযোগটাই নেয় ইন্ডাস্ট্রির অনেক মানুষ। আসলে এখানে কুমন্ত্রণা দেওয়া মানুষের অভাব নেই সেটাই হয়েছিল আমাদের ক্ষেত্রে। ’

    সামান্য থেমে ইমরানের বিষয়ে মল্লিকা ফের বলে ওঠেন, ‘মানুষ হিসাবে ইমরান অসাধারণ খুব ভদ্র। মার্ডার সিনেমার শুটিংয়ে আমার সঙ্গে সেই সব ঘনিষ্ঠ দৃশ্যে ও নিজের চূড়ান্ত ভদ্রতাবোধ দেখিয়েছিল আমার বিন্দুমাত্র অস্বস্তি হতে দেয়নি। সেই সিনেমার পর থেকে আজ পর্যন্ত অভিনেতা হিসেবে নিজেকে যেভাবে ভেঙেচুরে গড়েছে ইমরান এক কথায় তা অবিশ্বাস্য।’

    ভবিষ্যতে ফের একসঙ্গে জুটি বাঁধতে চান জানিয়ে মল্লিকা আরও বলেন, ‘আমি তো ভীষণভাবে চাই ইমরানের সঙ্গে জুটি বেঁধে ফের একবার পর্দায় আসতে। এরকম সুযোগের অপেক্ষায় আছি। দেখা যাক।’ উল্লেখ্য, মল্লিকাকে সর্বশেষ দেখা গেছে ‘ভিকি-বিদ্যা কা বো ওয়ালা ভিডিও’ সিনেমায়। সদ্যই মুক্তি পেয়েছে সিনেমাটি। বেশ লম্বা সময় পর পর্দায় হাজির হলেন অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • নায়ক আপনার পেটের ওপর রুটি সেঁকবেন, মল্লিকাকে প্রস্তাব

    বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত প্রায় দুবছর পর পর্দায় এসেছেন। গত  ১১ অক্টোবর মুক্তি পেয়েছে ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’ সিনেমাটি। আর এ ছবিতে তিনি বিজয় রাজের বিপরীতে আছেন। এ ছবির হাত ধরে দীর্ঘদিন পর ছবির প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন এ অভিনেত্রী। ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে দক্ষিণী ছবিতে শুটিংয়ের সময় পরিচালকের আজব আবদার নিয়ে দুঃসহ অভিজ্ঞতার কথা শোনালেন মল্লিকা।

    অভিনেত্রী বলেন, একটি দক্ষিণ ভারতীয় ছবির শুটিং করছিলাম। হঠাৎ পরিচালক আমার কাছে এলেন। তিনি বললেন—ম্যাডাম, আপনি কত আকর্ষণীয়, তা পর্দায় তুলে ধরতে চাই আমরা। আর পাঁচটা ছবিতে যেমন গানের দৃশ্য থাকে, তেমনই কিছু হবে ভেবে আমিও হ্যাঁ বলে দিই। কিন্তু উনি বললেন—ওই দৃশ্যে ছবির নায়ক আপনার পেটের ওপর রুটি সেঁকবেন।

    যদিও সঙ্গে সঙ্গেই দক্ষিণী পরিচালকের এ প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন বলে জানান মল্লিকা। তবে কোন পরিচালকের তরফে এই রকম প্রস্তাব পেয়েছিল তা অবশ্য জানাননি এ অভিনেত্রী। 

    মূলত দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে কী পরিস্থিতিতে পড়তে হয়, সেটির এতদিন পর খোলসা করলেন মল্লিকা। তিনি আরও বলেন, তার খোলামেলা পোশাক পরাতে এবং সোজাসাপটা উত্তর দেওয়াতে তাকে অনেকবার সমালোচনার মুখে পড়তে হয়েছে। নারীদের যৌন আবেদনের জন্য ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় বলেও অভিযোগ মল্লিকার।

    উল্লেখ্য, গত ১১ অক্টোবর ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন রাজকুমার রাও ও তৃপ্তি দিমরি। এ ছাড়া এই ছবিতে দেখা যাবে বিজয় রাজ ও মল্লিকা শেরাওয়াতকে।

    বিনোদন ডেস্ক

  • ২০ বছর পর বিবাদ মিটল ইমরান-মল্লিকার

    প্রথম ছবি ‘মার্ডার’ মুক্তি পাওয়ার দুই বছরের মধ্যে ‘সিরিয়াল কিসার’ হিসাবে জনপ্রিয় হয়ে ওঠেন বলি অভিনেতা ইমরান হাশমি। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি প্রায় হইচই ফেলে দেয় সেই সময়। সে ছবিতে প্রচুর যৌন অনুষঙ্গ এবং মুহুর্মুহু চুম্বনের দৃশ্য ছিল ইমরান ও মল্লিকা শেরাওয়াতের। পর্দায় তাদের রসায়ন নিয়ে বিস্তর কথা হয়। 

    rnrn

    যদিও পরবর্তীকালে এক সাক্ষাৎকারে তার প্রথম ছবির অভিনেত্রীকে নিয়ে ভালমন্দ কথা বলেন ইমরান। অভিনেতা বলেন, মল্লিকার সঙ্গে চুম্বনের দৃশ্যে অভিনয় তার জীবনের অন্যতম খারাপ অভিজ্ঞতা। শুধু তা-ই নয়, মল্লিকার হলিউড সফর নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি অভিনেতা। তার পর থেকেই নাকি কথা বন্ধ দুই তারকার।

    rnrn

    ২০০৪ থেকে ২০২৪ মাঝে কেটে গিয়েছে কুড়ি বছর। সে ভাবে একসঙ্গে দেখা যায়নি তাদের। প্রথম ছবির পর থেকে শুধুই তিক্ততা। করণ জোহরের শোয়ে এসে মল্লিকাকে ‘ব্যাড কিসসার’-এর তকমা দেন ইমরান। এমনকি, মল্লিকাকে নিয়ে ব্যঙ্গবিদ্রূপও করেন। পরে করণের শোয়ে এসে মল্লিকাও পাল্টা জবাব দেন। ইমরানকে আক্রমণ করে বলেন, ‘হিস্‌স্‌’ ছবির সাপটাও ওর থেকে ভাল চুমু খায়।

    rnrn

    এ বার বলিউড ঘনিষ্ঠ প্রযোজক আনন্দ পণ্ডিতের মেয়ের বিয়েতে ফের মুখোমুখি তারা। গোলাপি গাউন পরেছিলেন মল্লিকা। কালো শুট ইমরানের। অভিনেত্রীকে দেখা মাত্রই এগিয়ে যান ইমরান। আলোকচিত্রীদের ক্যামেরার সামনে একে অপরের সঙ্গে পোজও দেন তারা। মল্লিকার কোমরে হাত রেখে ক্যামেরায় ছবি তোলেন ইমরান। পরে আবার একান্তে মল্লিকার সঙ্গে কথা বলেন এবং জড়িয়ে ধরে শুভেচ্ছা বিনিময় করেন ইমরান।

    বিনোদন ডেস্ক