Tag: মন্তব্য

  • চরিত্র নিয়ে ফেসবুকে নারীর কু-মন্তব্য

    বিনোদন জগতের সংগীতাঙ্গনের জনপ্রিয় সংগীতশিল্পী অন্তরা মিত্র সারেগামাপার সেট থেকে একটি রিল শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

    সেটি দেখেই এক নারী আক্রমণ করল অন্তরাকে তার ‘যোগ্যতা’ ও ‘সমঝোতা করে কাজ পাওয়া’ নিয়ে। এ সংগীতশিল্পীও জবাব দিলেন মুখের ওপর। 

    হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, বর্তমান সময়ে অনলাইনে ট্রল যেন একটা বড় অসুখে পরিণত হয়েছে। যেখানে তারকাদের পেলেই তাদের কটাক্ষে ভরাচ্ছেন নেটিজেনরা। সেই পরিণতিই হলো গায়িকা অন্তরা মিত্রের। 

    বর্তমানে তিনি সারেগামাপার বিচারক। আর সেখানেই সেটের কিছু মুহূর্ত নিয়ে একটি রিল ভিডিও বানিয়েছিলেন। দেখা গেল, সেটি দেখেই যেন তেলেবেগুনে জ্বলে উঠলেন কিছু নেটিজেন। এক নারী তো আক্রমণ করল অন্তরাকে তার ‘যোগ্যতা’ ও ‘সমঝোতা করে কাজ পাওয়া’ নিয়ে।

    জনৈক নারী ফেসবুক পোস্টে লিখলেন— সব কিছুই মানলাম, কিন্তু মুম্বাইতে উনি এমন কি প্লেব্যাক করেছেন যে, এত হাই ফাই ভাব হয়ে গেছে, কত টাকা পারিশ্রমিক পায়? এ গানের জগৎ যতটা ওপর দিয়ে দেখতে লাগে, সেরকম না। সামান্য বাপ্পী লাহিড়ীর সঙ্গে স্টেজ প্রোগ্রাম করাবে বলে তার অ্যাসিস্ট্যান্ট কুপ্রস্তাব দেয়, যারা রাজি তারা ওপরে উঠেছে, আর যারা সমঝোতা করতে পারে না, তারা আমার মতো ঘরের বউ হয়ে থাকতে হয়। 

    তিনি বলেন, আমি নিজে একজন গানের শিল্পী হয়ে বলছি— যারা এখনো এই লাইনে স্ট্রাগল করছেন, তারা সব থেকে ভেতরের অন্ধকারটা জানেন। তাই অন্তরা খুব সোজা পথে আর শুধু ট্যালেন্ট দিয়ে এত বড় জায়গা পাননি। কারণ অন্তরার মতো এ রকম অনেক ট্যালেন্ট হয়তো ওর থেকেও বেশি আছে, তারা হারিয়ে গেছেন।

    এরপর তিনি সারেগামাপাখ্যাত নিহিরা বলে একটি মেয়েরও প্রসঙ্গ টানেন, যিনি সালাম এ ইশক মুভিতে টাইটেল সং গেয়েছিলেন। এ নারী যিনি অন্তরার ছবিতে মন্তব্য করেছেন, তিনি আরও লেখেন, গায়িকা সমঝোতা করেননি বলেই, হারিয়ে গেছেন। মন্তব্যের শেষ প্রান্তে লিখেছেন— আজ আর কোনো লাইম লাইটে নেই। লাস্ট দেখেছিলাম ১০ বছর আগে, তখন ওর বিয়ে হয়ে গিয়েছিল। দুঃখ লাগে, এভাবে কত সিঙ্গার নিজের আত্মসম্মান বাঁচানোর জন্য গান ছেড়ে দেয়।

    এই নারী আরও বেশ কয়েকটি কমেন্ট করেন অন্তরার পোস্টে। যার মধ্যে একটিতে লিখেছেন— এই অন্তরা নাকি বিচারক? যে নিজেই ঠিকমতো ভালো গাইতে পারে না, সত্যিই করে ওর কি এক্সট্রা কোয়ালিটি আছে বলুন তো?

    তবে এ নারীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে পালটা মন্তব্য করেন এক নেটিজেন। যিনি লিখেছেন— আপনার মধ্যে মনুষ্যত্বের শিশির কণাও দেখতে পাচ্ছি না, একজনকে এভাবে বিচার করা…! 

    এদিকে ওই নারীর মন্তব্য মোটেও চোখ এড়ায়নি গায়িকা অন্তরা মিত্রেরও। তিনি ওই নারীকে জবাব দিয়ে লিখেছেন— ভালো থাকবেন। সংগীত আপনার জীবনে যখন আছে, তার মানে আপনি সাধারণ তো নন। হতাশা জীবনের অনিবার্য অঙ্গ। আমার উত্থানকে সমালোচনা করে যদি আপনার কষ্ট কিছুটা লাঘব হয়, তা হলে ক্ষতি কি! আপনার সংগীত এবং মনন দুইয়ের উন্নতি কামনা করি। প্রণাম নেবেন।— অন্তরা।

    বিনোদন ডেস্ক

  • চিকিৎসকদের নিয়ে বেফাঁস মন্তব্য, ক্ষমা চাইলেন কাঞ্চন

    কলকাতার ধর্নামঞ্চে ভুল বক্তব্য রেখে সমালোচনার শিকার হয়েছেন টালিউড অভিনেতা কাঞ্চন মল্লিক। সোমবার এক ভিডিও বার্তায় ক্ষমাপ্রার্থী হন।

    সোমবার এক ভিডিও বার্তায় বলেন, গতকাল একটি ধর্নামঞ্চে আমি কিছু মন্তব্য করে ফেলি। যা নিয়ে সমালোচনা হয়। আমি আমার বক্তব্যের জন্য দুঃখিত এবং লজ্জিত।

    কাঞ্চন আরও জানান, তিনি কোনো সাফাই গাওয়ার জন্য এই ভিডিওটি করেননি। তিনি অন্তর থেকে অনুভব করতে পেরেছেন তার ত্রুটি। তার কথায়, বাড়িতে আমারও স্ত্রী, অসুস্থ ব্যক্তি রয়েছেন। যাকে সুস্থ রাখতে চিকিৎসা পরিষেবার প্রয়োজন পরে। এ ছাড়া আরও অনেককেই প্রয়োজন অনুযায়ী পরিষেবার ব্যবস্থা করে দিই।

    তিনি তার ধৈর্যচ্যুতির কারণ উল্লেখ করতে জানান, তার ভাইয়ের সমান এক বন্ধুর মা মস্তিষ্কে রক্তক্ষরণ থেকে মৃতপ্রায়। ওই ব্যক্তি সেদিনও পরিষেবার কারণে কাঞ্চনের দ্বারস্থ হয়েছিলেন। চিকিৎসকদের ধর্মঘট থাকায় তাকে বাঁচানো যায়নি। সেদিনই ভেঙে পড়েন তিনি।

    এ অভিনেতা আরও বলেন, তারপরেও আমি চিকিৎসক এবং চিকিৎসা পরিষেবা নিয়ে কোনো খারাপ মন্তব্য মন থেকে করতে চাইনি। পরিস্থিতির কারণে সকলে অশান্ত।

    তিনি জানান, তার ওপরেও আরজি কর মেডিক্যাল কলেজে ঘটে যাওয়া ঘটনার প্রভাব পড়েছে। তিনিও আন্তরিক ভাবে নির্যাতিতার ন্যায় চাইছেন। ভিডিও শেষে একজন সাধারণ মানুষের মতোই সবার থেকে ক্ষমা চেয়ে নেন তিনি।

    ধর্নামঞ্চ থেকে বিধায়ক কাঞ্চন মল্লিকের করা বেফাঁস মন্তব্যের টালিউডের অন্যান্য বন্ধুরা তার সঙ্গ ত্যাগ করছেন। সে তালিকায় প্রথমেই রয়েছেন সুদীপ্তা চক্রবর্তী।

    এদিকে নাট্য পরিচালক সুজননীল মুখোপাধ্যায় আগামী নাটক থেকে ইতোমধ্যেই কাঞ্চনকে বাদ দিয়েছেন। বাকিরাও তার অজ্ঞানতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

    কাঞ্চনের এক বক্তব্য থেকেই বিতর্কের সূত্রপাত।

    গত রোববার কোন্নগরে এক প্রতিবাদ ধর্নামঞ্চ থেকে তিনি বলেন, কর্মবিরতি পালন করছেন শাসকদলের বিরুদ্ধে, ভাল। কিন্তু, তারা সরকারি বেতন নিচ্ছেন তো, না কি নিচ্ছেন না? এটা আমার প্রশ্ন। বোনাস নেবেন তো? না নেবেন না? 

    কাঞ্চন বলেন, আজ আন্দোলনের নামে চিকিৎসকেরা কর্মবিরতি পালন করছেন। সবাই বলেন- চিকিৎসক মানে ভগবান। গ্রামের মানুষ ছুটে আসেন শহরের হাসপাতালে, চিকিৎসার জন্য। আপনারা আন্দোলন করুন। তবে রোগীরা কী অপরাধ করেছেন? এমন কোনো কাজ আপনাদের করা উচিত নয়, যাতে তারা ‘চিকিৎসকেরা ভগবান’ বলতে দ্বিধা করেন।

    বিনোদন ডেস্ক

  • অবশেষে সত্য হলো নারী সুরক্ষা কমিটিকে নিয়ে করা শ্রীলেখার মন্তব্য

    টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র চার বছর আগে সাহস করে নারী নিগ্রহের বিষয়ে মুখ খুলেছিলেন। সেই সময় তিনি জানিয়েছিলেন— বাংলা বিনোদন জগতেও ‘কম্প্রোমাইজ়’ চলে। একই সঙ্গে টালিউডের প্রথম সারির খ্যাতনামাদের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন। 

    মঙ্গলবার টেলি অ্যাকাডেমি, ইমপা, আর্টিস্ট ফোরাম, ফেডারেশনের সভাপতির উদ্দেশে বিনোদন জগতের সবস্তরের নারী খ্যাতনামাদের স্বাক্ষরসংবলিত চিঠিতে ‘নারী সুরক্ষা কমিটি’র কথা উঠতেই ফের সরব শ্রীলেখা।

    আনন্দবাজার অনলাইনের এক সাক্ষাৎকারে টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র চার বছর আগে সাহস করে নারী নিগ্রহের বিষয়ে মুখ খুলেছিলেন। সেই সময় তিনি জানিয়েছিলেন— বাংলা বিনোদন জগতেও ‘কম্প্রোমাইজ়’ চলে। তখন কেউ সে কথা কর্ণপাত করেননি; বরং তাকে মিথ্যাবাদী বলে অবহিত করা হয়।

    শ্রীলেখা বলেন. যা বলতে চেয়েছি, সেটাই সামাজিকমাধ্যমে শেয়ার করে নিয়েছি। আপাতত বিষয়টি নিয়ে আলাদা কিছু বলার নেই। 

    তিনি বলেন, তার কথাই সত্যি হলো। অথচ এ আগে যখন বলেছিলাম, তখন আমি মিথ্যাবাদী, সেই সময় কেউ তাকে বিশ্বাস করেননি। উল্টো ‘মিথ্যাবাদী’ তকমা দেওয়া হয়েছিল তাকে।

    গত ৯ আগস্ট থেকে আরজি করকাণ্ডে উত্তাল গোটা দেশ। তরুণী চিকিৎসকের নির্যাতন-মৃত্যু নারী সুরক্ষা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে সবাইকে। মালায়ালাম ছবির দুনিয়া থেকে বলিউড হয়ে টালিউড। বিনোদন জগতের আলাদা হলেও সমস্যা এক। অভিনেত্রী থেকে টেকনিশিয়ান— কোনো না কোনোভাবে কেউ না কেউ হেনস্তার শিকার। যার জেরে দক্ষিণী বিনোদন জগতে হেমা কমিটি তৈরি হয়েছে। যাকে অনুসরণ করে বলিউডের জন্য এমনই এক কমিটি বানাতে চলেছে মহারাষ্ট্র সরকার। গত আট দিন ধরে একই ভাবনা বাংলা বিনোদন জগতেও।

    সে কথা প্রকাশ্যে আসতেই শ্রীলেখার ব্যঙ্গ করে বলেন— হাসব না কাঁদব, জানি না। অবশেষে এখানেও ‘উইমেন্স ফোরাম’ তৈরি হচ্ছে! অথচ এসবের বিরুদ্ধে সবার প্রথমে যে মুখ খুলেছিল, তার নাম নেই। অভিনেত্রীদের স্বাক্ষর-তালিকায় তাকে যে রাখা হয়নি, সে কথাই জানিয়েছেন তিনি। 

    বিস্ফোরক শ্রীলেখা মিত্র অতীত মনে করিয়ে দিয়ে লিখেছেন, সবাই বলেছিলেন— আমি নাকি ‘ভিকটিম কার্ড’ খেলছি! আমার যোগ্যতা নেই। আমার খামতির জন্যই কাজে নেওয়া হয় না। যারা এসব কথা বলেছিলেন, আজ তারাই একজোট। এবার শ্রীলেখা পাল্টা এই প্রচেষ্টাকে ‘নাটক’ আখ্যা দিয়েছেন।

    বিনোদন ডেস্ক

  • ক্যাটরিনাকে নিয়ে শেখরের বিস্ফোরক মন্তব্য!

    ক্যাটরিনা কাইফ বলিউডে দুই দশকের বেশি সময় ধরে কাজ করছেন। ক্যারিয়ারের শুরুতেই সালমান খানের নজরে এসেছিলেন এই ব্রিটিশ সুন্দরী। তবে সালমানের সান্নিধ্য় পাওয়ার আগে বি গ্রেড ছবিতেও কাজ করেছিলেন তিনি। 

    rnrn

    এবার অভিনেত্রীর সেই শুরুর দিন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেতা শেখর সুমন। যিনি কেবল অভিনেতা হিসেবে নন, সঞ্চালক হিসেবেও নামডাক কামিয়েছেন বলিউডে। 

    rnrn

    সম্প্রতি সঞ্জয় লীলা বানসালির ‘হীরামন্ডি: দ্য ডায়মন্ড বাজার’-এর হাত ধরে অভিনয় ক্যারিয়ারে কামব্যাক করেছেন শেখর। এই ওয়েব সিরিজে তার ছেলে অধ্যয়ন সুমন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। 

    rnrn

    শেখর মূলত ছেলের অভিনয় ক্যারিয়ারে মনোবল বাড়াতে ক্যাটরিনার উদাহরণ টেনেছেন। বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে ছেলেকে উদ্দেশ্য করে এই অভিনেতা বলেন, ‘অন্যের যাত্রা থেকে শিক্ষা নেও। ক্যাটরিনা কাইফকে দেখে শেখো। যখন সে বুম ছবিতে কাজ করেছিল, তখন ক্যাটরিনা ঠিক করে (ক্যামেরার সামনে) দাঁড়াতে পারত না, তার লাইনগুলো বলতে পারত না। এমনকি নাচতেও পারত না। তবে সে আজ কোথায় পৌঁছেছে সেটি দেখো।’ 

    rnrn

    শেখর আরও বলেন, ‘রাজনীতি ও জিন্দেগি না মিলেগি দোবারায় ক্যাটরিনার অভিনয় দেখুন। ধুম থ্রিতেও আপনি বলতে পারবেন না, এই মেয়ে বুম ছবির হাত ধরে ক্যারিয়ার শুরু করেছিল। যেটি ছিল একটি বি গ্রেড সিনেমা।’ 

    rnrn

    ক্যারিয়ারের শুরুতে হিন্দি ভাষা জানা ছিল না ক্যাটরিনার, দীর্ঘদিন তার কণ্ঠস্বর ডাবিং শিল্পীদের দিয়ে রেকর্ড করিয়ে ছবিতে রাখতে হতো। তবে সময়ের সঙ্গে সঙ্গে অভিনয় ও হিন্দি ভাষা, দুটোই শিখে নিয়েছিলেন এই অভিনেত্রী। 

    rnrn

    শেখর ও তার ছেলে অধ্যয়ন সুমন বানসালির সিরিজে নবাব জোরাভার এবং তরুণ নবাব জুলফিকারের চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া হীরামান্ডিতে দেখা গেছে মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, শারমিন সেগাল, রিচা চাড্ডা, সাঞ্জিদা শেখ এবং তাহা শাহ বদুশাহের।

    বিনোদন ডেস্ক

  • ‘অস্থির হয়ে পড়েছিলাম..’, বলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য কৃতির

    দিন কয়েক আগেই বক্স অফিসে মুক্তি পেয়েছে বলিউড ছবি ‘ক্রু’। বক্স অফিসের পাশাপাশি দর্শকদের মন জয় করেছে সিনেমাটি। বর্তমানের ছবির সাফল্যে ভাসছেন এর তিন অভিনেত্রী কৃতি শ্যানন, কারিনা কাপুর খান ও টাবু। 

    বলা যায়, চলতি বছরটা স্বপ্নের মতো কাটাচ্ছেন কৃতি স্যানন। প্রথম ‘তেরি বাতোঁ মে অ্যাইসা উলঝা জিয়া’, এরপর ‘ক্রু’—পরপর দুটি সিনেমা হিট।

    তবে সাফল্যের মধ্যেও কেরিয়ারের শুরুর দিকের সংগ্রাম ভুলে যাননি অভিনেত্রী। সম্প্রতি ভারতীয় সিনে মাধ্যম পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টার কিডদের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী। 

    শুরুতে একাধিক বার ইন্ডাস্ট্রির তারকা সন্তানরা তার তুলনায় বেশি সুযোগ পেতেন বলে জানিয়েছেন কৃতি। বিষয়টা কখনও কখনও তাকে হতাশাগ্রস্ত করে তুলত বলেও মন্তব্য করেন অভিনেত্রী। কৃতি বলেন, ‘একটা সময়ে জানতাম, আমার সম্ভাবনা অনেক বেশি। আরও গভীর কোনো চরিত্রের অপেক্ষায় থাকতাম। নিজেকে নতুন করে প্রমাণ করতে চাইতাম। কিন্তু সেটা হত না।’

    বিষয়টিকে ব্যখ্যা করতে কৃতি বলেন, ‘আসলে ঘড়ার আকৃতি অনুযায়ী আপনি তা ভরতে পারবেন। পাত্র ছোট হলে সেখানে আপনি কম জল ধরবে। বড় ঘড়ার জন্য আমাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে।’

    অভিনেত্রী আরও বলেন, ‘জীবনের এমন একটা পর্যায়ে ছিল যেখানে আমি খুবই অস্থির হয়ে পড়েছিলাম। আমি আরও বেশি কিছু চেয়েছিলাম। আরও গভীর কোনো চরিত্রের অপেক্ষায় থাকতাম। নিজেকে নতুন করে প্রমাণ করতে চাইতাম।’ 

    তার কথায়, ‘ভালো কোনো চরিত্র না পেলে আপনি নিজের প্রতিভা দেখানোর যথেষ্ট সুযোগ পাবেন না। ভালো সুযোগের জন্য আমাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে।’

    কৃতি জানান, তার কাছে যখন কম সুযোগ ছিল, তখন তারকা সন্তানদের অনেকেই সহজেই কাজ পেতেন।

    বিনোদন ডেস্ক

  • শাকিবের অভিনয় ভালো না, বিস্ফোরক মন্তব্য টালিউড প্রযোজকের

    দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন ঢালিউড সুপারস্টার চিত্রনায়ক শাকিব খান। ফলে এখনো ঢাকাই ইন্ডাস্ট্রিতে রাজত্ব রয়েছে তার। নতুন লুকে মাতোয়ারা করছেন ভক্তদের। 

    আরও পড়ুন: 

    সর্বশেষ ‘প্রিয়তমা’ সিনেমা দিয়েও নতুন করে আলোচনায় এসেছেন শাকিব। আসন্ন ঈদে মুক্তি পেতে চলেছে তার ‘রাজকুমার’। ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে এই সিনেমাটির একটি পোস্টারও। এতেও নেটিজেনদের প্রশংসায় ভেসেছেন সুপারস্টার।

    এদিকে দেশের গণ্ডি পেরিয়ে শাকিব খান নাম লিখিয়েছেন টালিউডের সিনেমাতেও। কাজ করেছেন শ্রাবন্তী, শুভশ্রীসহ টালিউডের বহু নায়িকার সঙ্গে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গেও পরিচিত এক নাম শাকিব। তবে সেই নায়কই কিনা অভিনয় পারেন না? এবার তাকে নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন টালিউডের প্রযোজক রানা সরকার।

    এবার কথাটি বলেছেন টালিউডের নামকরা প্রযোজক রানা সরকার। গণমাধ্যমে দেওয়া এক অডিওবার্তায় শাকিব খান প্রসঙ্গে রানা বলেন, শাকিব জনপ্রিয় হলেও পশ্চিমবঙ্গে তার সিনেমার দর্শকপ্রিয়তা নেই। সুপারস্টারের সিনেমা যেমন চলা উচিত, যেমন দেব, জিৎ, সোহম—সে রকম চলে না। শাকিব খান হয়তো খুব জনপ্রিয়, কিন্তু অভিনয়ে অন্য যারা নাম করছেন, তাদের তুলনায় অতটা ভালো নয়।’

    বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় শাকিব খান সিনেমা করলেও হলগুলো এই নায়কের সিনেমায় ততটা আগ্রহী নয় বলে মন্তব্য রানা সরকারের। 

    তিনি বলেন, ‘শাকিব খানের সিনেমা হলে তো চলেই না, বাংলার কোনো স্যাটেলাইট চ্যানেলেও তাকে সেই দামটা দেয় না, যে দামটা দেব, জিতের মতো নায়কদের আছে।’

    শাকিব খান সুপারস্টার ঠিকই, তবে এই নায়ক যদি আরও অভিনয়ের দিকে মনোযোগ দিতেন, তা হলে ভালো হতো বলে মনে করেন রানা সরকার। 

    পশ্চিমবঙ্গের নায়কদেরও প্রায় সময় কটাক্ষ করেন টালিউডের এই প্রযোজক। তাদের অভিনয় পারা না–পারা এবং নানা দুর্বলতা নিয়ে তোলেন প্রশ্ন। এবার শাকিব খানের মতো জনপ্রিয় নায়কের অভিনয় দক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন এ প্রযোজক।
     

    বিনোদন ডেস্ক

  • নিপুণের করা সেই মন্তব্যের জবাব দিলেন মাহি 

    ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ভাবছেন। এবারের নির্বাচনে মিশা-ডিপজলের প্যানেলে দেখা যেতে পারে এই নায়িকাকে। 

    rnrn

    এ বিষয়ে মাহি বলেন, নির্বাচনে মিশা ভাইয়ের প্যানেল থেকেই অংশ নেব। কারণ, এই প্যানেলে গুণী সব শিল্পীরা আছেন। তাই এ প্যানেলের প্রতি দুর্বলতা বেশি। আমার যে কোনো বিপদে যাকে আমি পাশে পাব তাদেরকেই তো সবসময় সাপোর্ট করব। যখন যে সমস্যা হয়েছে মিশা ভাইদের ফোন করা মাত্রই তারা এগিয়ে এসেছেন। রিয়াজ ভাইকেও পাশে পেয়েছি। কিন্তু অন্য কাউকে কখনো পাশে পাইনি।

    rnrn

    শিল্পী সমিতির নির্বাচন করলে মাহিকে স্বতন্ত্র প্রার্থী হতে হতো না— জাতীয় নির্বাচনের সময় মাহিকে নিয়ে এমন মন্তব্য করেছিলেন চিত্রনায়িকা নিপুণ। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। 

    rnrn

    মাহি বলেন, নিপুণ আপা সিনিয়র শিল্পী, তিনি যেহেতু বলেছেন সেজন্যই নির্বাচন নিয়ে বেশি চিন্তা ভাবনা করছি। তার এ কথার জন্য নির্বাচনে আসার সম্ভাবনা বেশি। আমার নির্বাচনে কাউকে পাশে পাইনি। একমাত্র ফেরদৌস ভাই ফোন করেছিলেন। তিনি অনেক বড় মনের পরিচয় দিয়েছিলেন। সে সময় সবচেয়ে আমার বড় শক্তি সাংবাদিক ভাইয়েরা পাশে ছিল। পুরো বাংলাদেশ সাংবাদিক ভাইদের মাধ্যমে আমার কার্যক্রম দেখেছে। এখন সহকর্মীদের চেয়ে অনেক আপন লাগে সাংবাদিকদের।’

    rnrn

    মাহি জেনেছেন ডিপজল মিশা ছাড়াও আরেকটি প্যানেলে নিপুণের সঙ্গে অমিত হাসান আছেন। মাহি বলেন, তারাও আমাকে ফোন করেছিলেন। কিন্তু ওই সময় ফোন ধরতে পারিনি। পরে অবশ্যই তাদের সঙ্গে কথা বলব। জানি না তারা আমাকে কী বলবেন। কিন্তু মিশা ভাই আমাকে ফোন করেছিলেন। আমাকে তাদের প্যানেলে চায়। তাই আমি নির্বাচন করলে তাদের সঙ্গে করব।

    rnrn

    আগামী ২৭ এপ্রিল শিল্পী সমিতির নির্বাচনে তিনটি প্যানেল হতে যাচ্ছে। একটি ডিপজল-মিশা প্যানেল, অন্যটি সাধারণ সম্পাদক পদে নিপুণের সঙ্গে সভাপতি পদে অমিত হাসানের কথা শোনা যাচ্ছে। আরেকটি প্যানেলে সভাপতি পদে ড্যানি সিডাক থাকার কথা শোনা যাচ্ছে।
    rn 

    বিনোদন ডেস্ক

  • পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক মন্তব্য পরিচালকের

    পাকিস্তানের শিল্প ও অভিনয় জগতের মান নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির জনপ্রিয় অভিনেতা-পরিচালক ইয়াসির হুসাইন। 

    rnrn

    তিনি বলেছেন, ‘আমাদের ইন্ডাস্ট্রি ভালো ইন্ডাস্ট্রি নয়, তাই আমি চাই না আমার ছেলে অভিনয়ে আসুক।’

    rnrn

    সম্প্রতি ইয়াসির হুসাইনের একটি সাক্ষাত্কার ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তাকে পাকিস্তানি টেলিভিশন শিল্পের প্রতি বিরক্ত প্রকাশ করতে দেখা গেছে।

    rnrn

    সঞ্চালকের এক প্রশ্নের উত্তরে ইয়াসির হুসাইন বলেন, আমাদের ইন্ডাস্ট্রি ভালো ইন্ডাস্ট্রি নয়, আমি চাই না আমার ছেলে এই ইন্ডাস্ট্রিতে আসুক। সে এলে আমি তাকে কোনো কিছু থেকে আটকাবো না, কিন্তু আমি চাই না সে অভিনেতা হোক।   

    rnrn

    ইয়াসির হুসাইন তার অবস্থান ব্যাখ্যা করে উপস্থাপককে প্রশ্ন করেন, আপনি বলুন আমাদের ইন্ডাস্ট্রিতে কী কাজ হচ্ছে? এগুলো কি কাজ? একজন অভিনেতার কাজ কী? একজন অভিনেতার কাজ হলো ভালো অভিনয় করা, শোবিজের জগতে নিজের প্রতিভা প্রমাণ করা, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে আপনাকে প্রতিনিয়ত বাজে কাজের প্রস্তাব দেওয়া হচ্ছে।

    rnrn

    ভারতে পাকিস্তানি নাটকের জনপ্রিয়তা নিয়েও কথা বলেন ইয়াসির হুসাইন। 

    rnrn

    তিনি বলেন, আমাদের নাটক সারা বিশ্বে দেখা যাচ্ছে না।  ভারতে যেখানে নিম্নমানের নাটক চলে, তাদের নিজস্ব ভালো নাটক নেই, সেখানে তারা আমাদের নাটক দেখছে।
    rn 

    যুগান্তর ডেস্ক

  • শিল্পা শেঠিকে নিয়ে বিবেকের ‘বিস্ফোরক’ মন্তব্য

    বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তারই সতীর্থ বিবেক ওবেরয়। 

    rnrn

    সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে বিবেক ওবেরয় বলেছেন, ‘শিল্পার সঙ্গে আমার দুই দশকের বন্ধুত্ব। তবু ঈর্ষা হয়, ওর ফিটনেস দেখে। যেদিন থেকে আমাদের পরিচয়, সেদিন থেকে এখন পর্যন্ত ওর মধ্যে খুব কমই পরিবর্তন ঘটেছে। ওর শরীর, ফিটনেস, চেহারা, উচ্চতা, চুল-সবকিছুই হুবহু একই রকম। মাঝেমধ্যে তাই প্রশ্ন জাগে, ওর কি বয়স বাড়ে না? আবার ভাবী- ও একজন ভ্যাম্পায়ার, যে রক্ত পান করে; এখনো তন্বী-তরুণী হয়েই আছে।’

    rnrn

    বিবেক আরও বলেছেন- ‘শিল্পা সত্যি খুব সুন্দর। শুধু মুখশ্রী নয়, মনের দিক থেকেও। আপনি আপনার ব্যক্তিজীবনে কী করছেন, তা বিবেচ্য নয়। যার সঙ্গে আপনার বন্ধুত্ব, সে আপনাকে কোন দৃষ্টিতে দেখে, নানা প্রতিকূলতার মাঝেও সম্পর্ক অটুট রেখেছে কিনা– সেটাই দেখার বিষয়। শিল্পা হলো সেই বন্ধুদের একজন, যে বন্ধুত্বের সব দাবি মেনে চলে। সে কারণেই আমরা যখন দেখা করি, একে অন্যের প্রতি একই রকম ভালোবাসা ও শ্রদ্ধা বজায় রাখি। আগামী দিনেও সেটাই করে যাব।’

    rnrn

    ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ ওয়েব সিরিজে শিল্পা শেঠি ও বিবেক ওবেরয় দুজনে ব্যাচমেটের চরিত্রে অভিনয় করেছেন। সিরিজটি দর্শকের মাঝে ব্যাপক সাড়া পড়েছে।

    বিনোদন ডেস্ক

  • ইমামদের নিয়ে মন্তব্য, যা বলছেন জায়েদ খান

    ইমামদের নিয়ে ছড়িয়ে পড়া বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন চিত্রনায়ক জায়েদ খান। তবে ওই ভিডিওতে তার বক্তব্য এডিট করা হয়েছে বলে দাবি তার।  

    rnrn

    সম্প্রতি জায়েদ খান ইমামদের নিয়ে কথা বলছেন এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে অন্তর্জালে। যেখানে ইমামদের বিরুদ্ধে কথা বলতে দেখা যায় এই নায়ককে। এরপর অন্তর্জালে তোপের মুখে পড়েছেন তিনি। এমনকি অনেকেই জায়েদ খানকে বয়কটের ডাকও দিয়েছেন। 

    rnrn

    রোববার বিকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জায়েদ খান জানান, একটি ভিডিও কেটে অংশবিশেষ ছড়িয়ে দিয়ে তাকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। 

    rnrn

    তিনি বলেন, আমি মূলত একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে সমাজের প্রত্যেক শ্রেণীতে যে কিছু কিছু খারাপ মানুষ রয়েছে সেই কথা বলেছি। এ ক্ষেত্রে কিছু কিছু ইমাম যাদের বিরুদ্ধে অভিযোগ আসে পত্রিকায়, যারা বলাৎকারের মতো কাজ করে তাদের বিরুদ্ধে বলেছি।

    rnrn

    জায়েদ খানের দাবি, একজন প্রশ্ন করেছিল আমায় যে আসলে কথাটা ছিল জায়েদ ভাই, আপনার এতগুলো প্রেম, এতো গুজব এসব কেমন লাগে? আমি বলেছিলাম, নায়ক বলেই তো গুজব ছড়ায়। নায়ক হয়ে যদি গুজব না ছড়ায় তাহলে মসজিদের যারা ইমাম আছে তাদের মতো টুপি দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। ভদ্র নম্র হয়ে জীবনযাপন করতে হবে, বাসায় থাকতে হবে।

    rnrn

    তিনি বলেন, তার মানে ইমামদের আমি ভালো হিসেবে বিবেচনা করেছি। ইমামরা ভালো হয়, নামাজ পড়ায়। তাদের পেছনে সমস্ত জ্ঞানী গুণী মানুষরা নামাজ পড়ে। তাদের পেছনেই তো সেজদা দেই আমরা, আমি কিন্তু ভালো উদ্দেশ্যে বলেছি। তবে কিছু কিছু ইমাম দেখবেন কিছু মসজিদে, যারা শিশু বলাৎকারের মতো কাজ করে এটা গর্হিত কাজ। কিছু কিছু মানুষ এমন সব সমাজেই আছে। তাদেরকজে উদ্দেশ্যে বলেছিলাম। সেখানে সকল ইমাম নয়, আলেমের কথা তো ওঠেই নাই। আমি ইসলামের পক্ষে, যারা ইসলাম বিরোধী কাজ করে আমি তাদের বিপক্ষে। দ্যাটস ইট। 

    rnrn

    বিতর্ক ছড়িয়ে পড়ায় এমন মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে জায়েদ খান বলেন, ওনারা যে ভুল বুঝেছে সে জন্য আমি ক্ষমা প্রার্থী।  দুঃখ প্রকাশ করছি এটা একটি পেজ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ কাজটি করেছে।  আমি একজন মুসলমান।  আমার বাবা হাজি ছিলেন। আপনারা জানেন আমি মদ খাই না। বিড়ি খাই না। আমি নামাজ পড়ি। আমি কোরআন শরীফ পড়ি।  আমি প্রচণ্ড পরিমাণে ইসলামকে ভালোবাসি। 

    rnrn

    rn 

    বিনোদন ডেস্ক