Tag: মধুমিতা

  • সিকিমের পাহাড়ে কার সঙ্গে মধুর সময় কাটাচ্ছেন মধুমিতা

    বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে চলেছেন। অভিনয়ে এখন বেশি একটা দেখা না গেলেও খোলামেলা পোশাকের জন্য ভক্ত-অনুরাগীদের মধ্যে বেশ আলোচনা-সমালোচনায় থাকেন অভিনেত্রী।

    এদিকে ব্যক্তিগত জীবনে ২০১৯ সালে পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকে আর কারও সঙ্গে সম্পর্কে জড়ানোর গুঞ্জনও শোনা না গেলেও পুনরায় প্রেমে জড়িয়েছেন এ অভিনেত্রী। 

    প্রেমিক দেবমাল্যের সঙ্গে সিকিমের পাহাড়ে সময় কাটাচ্ছেন মধুমিতা সরকার। পাহাড় থেকেই সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে নিলেন নিজেদের নানা মুহূর্ত। 

    শেয়ার করা ছবিতে দেখা যায়, বেশ হাসিখুশি খোশ মেজাজে ধরা দিয়েছেন এ জুটি। ছবি শেয়ার করে মধুমিতা সরকার ক্যাপশনে লিখেছেন—এই পাঁচ মাসে জীবন বদলেছে। তবে এক মুহূর্তের জন্য একঘেয়ে মনে হয়নি। ছোটখাটো অহেতুক কারণে আমরা হেসেছি। 

    তিনি বলেন, প্রতিদিন ঝগড়া লেগেই রয়েছে। চাইও না যে, সেটা থেমে যাক। কৃতজ্ঞ যে, সব স্মৃতি আমরা একসঙ্গে তৈরি করেছি। আরও কয়েকটি স্মৃতি তৈরির অপেক্ষায় আছি।

    মধুমিতা লিখেছেন— কোথায় কোথায় ঘুরছি। তার থেকেও বড়, ভ্রমণের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ কার সঙ্গে ঘুরছি। আরও কিছু স্মরণীয় মুহূর্ত। তোমার সঙ্গে সবটাই বাড়ির মতো মনে হয়। তুমিই আমাকে জগৎ চিনিয়েছ।

    বিনোদন ডেস্ক

  • প্রতিদিন ঝগড়া লেগেই থাকে, প্রেমিককে নিয়ে যে উপলব্ধি মধুমিতার

    গত বছর পূজার সময় টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার তার জীবনে নতুন মানুষের আগমনের খবর জানান। দেখতে দেখতে তাদের সম্পর্কের বয়স পাঁচ মাস। প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে নিজের ভবিষ্যৎ দেখছেন তিনি— এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। তবে এই পাঁচ মাসে কেমন কেটেছে দিন-রাত, কতখানি বুঝলেন প্রেমিককে? তা ভালোবাসা দিবসে জানালেন মধুমিতা।

    গত পাঁচ বছরে টালিপাড়ার অন্যতম সিঙ্গেল অভিনেত্রী মধুমিতা সরকার। ২০১৯ সালে পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন তিনি। এরপর থেকে আর কারও সঙ্গে সম্পর্কে জড়ানোর গুঞ্জনও শোনা যায়নি অভিনেত্রী সম্পর্কে। তবে এবার দীর্ঘ দিনের বন্ধুর সঙ্গেই প্রেমসম্পর্কে জড়ালেন মধুমিতা সরকার। পেশায় ইঞ্জিনিয়ার দেবমাল্যের সঙ্গে একাধিক ছবি সামাজিকমাধ্যমে পোস্ট দিয়েছেন তিনি। 

    এবার ভালোবাসা দিবসে ভালোবাসার মানুষের প্রতি প্রেমের ইশতেহার জানিয়ে অভিনেত্রী লিখেছেন—এই পাঁচ মাসে জীবন বদলেছে, তবে এক মুহূর্তের জন্য একঘেয়ে মনে হয়নি। ছোটখাটো অহেতুক কারণে আমরা হেসেছি। প্রতিদিন ঝগড়া লেগেই রয়েছে। চাইও না যে, সেটা থেমে যাক। কৃতজ্ঞ যে, সব স্মৃতি আমরা একসঙ্গে তৈরি করেছি। আরও কয়েকটি স্মৃতি তৈরির অপেক্ষায় আছি।

    যুগান্তর প্রতিবেদন

  • বছর শেষে নতুন প্রেমের খবর দিলেন মধুমিতা

    তিক্ত দাম্পত্যে মন ভেঙেছিল বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী মধুমিতা সরকারের। আস্থা হারিয়েছিলেন সম্পর্কে। ‘পুরুষকে আমি ঘেন্না করি’— এমন কথাও বলতে শোনা গিয়েছিল অভিনেত্রীকে। তবে ২০২৪ সালটা মধুমিতার জীবনকে পুরোদস্তুর বদলে দিয়েছে। ২০২৪ দিয়েছে মনের মানুষ। ২০২৫ সালে এসে খোলা মনে স্বাগত জানাতে তৈরি অভিনেত্রী। নতুন বছরেই কি দেবমাল্যের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন মধুমিতা? নিজ মুখে যা বললেন অভিনেত্রী। 

    এর আগে ২০১৮ সালে বিয়ে করেন অভিনেত্রী মধুমিতা। টেকেনি ৫ বছরের দাম্পত্য। সৌরভ চক্রবর্তীর সঙ্গে সংসার ভাঙার প্রায় ৫ বছর পর নতুন করে প্রেমে পড়েছেন অভিনেত্রী। ছেলেবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে মন দেওয়া-নেওয়া সেরে ফেলেছেন তিনি। ২০২৪ সালের শেষলগ্নে এসে নিজের উপলব্ধি আর স্মৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নিয়েছেন তিনি।

    আবেগঘন মধুমিতা বছর শেষে যেসব রঙিন মুহূর্ত তুলে ধরেছেন, সেখানে এক জায়গায় প্রেমিকের হাত শক্ত করে ধরে রেখেছেন অভিনেত্রী। তিনি ছবির ক্যাপশনে লিখেছেন— নিজের নিয়মেই বছর শেষ হবে। সেটিকে আমি আটকে রাখতে পারব না। তবে ২০২৪ সালে যা যা করেছি, সেগুলো একবার ফিরে দেখতেই পারি। এই বছরটা ছিল আশীর্বাদে পরিপূর্ণ।

    মধুমিতা আরও লিখেছেন—এই বছরটা আমাকে শিখিয়েছে— কীভাবে ছোট ছোট জিনিসেও জীবনে খুশিতে থাকতে হয়। শিখিয়েছে জীবনের ওপর আশা-ভরসা রাখতে হয়। মনে করিয়েছে, যদি বিশ্বাস অটুট থাকে, যদি তুমি ধৈর্য ধরে অপেক্ষা কর, তাহলেই সঠিক ফল পাওয়া যাবে। সবচেয়ে বড় কথা— যখন তুমি সেই ফলের অপেক্ষাও করবে না।

    এই বছর দুর্গাপূজাতেই দেবমাল্যের সঙ্গে প্রেমে সিলমোহর দিয়েছিলেন মধুমিতা। এরপর নিজের জন্মদিনেও প্রেমিকের হাত ধরে দক্ষিণ ভারত ঘুরতে গিয়েছিলেন তিনি। আর কোনো রাখঢাক নেই, খুল্লমখুল্লাই প্রেমের কথা শিকার করে নেন অভিনেত্রী। 

    সম্প্রতি দিদি নম্বর ১-এর মঞ্চেও দেবমাল্যের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুলেছেন মধুমিতা। ছোটপর্দার পাখি জানিয়েছেন, তারা ছোটবেলার বন্ধু। তবে মাঝে অনেক বছর যোগাযোগ ছিল না। 

    ফের দেখা হওয়ার পর মধুমিতা উপলব্ধি করেন, দেবমাল্যই তার সোলমেট। তাই আর দেরি করেননি। বিয়ে কবে?—এমন প্রশ্নের উত্তরে মধুমিতা জানান, এখনই এই প্রশ্নের জবাব তার কাছে নেই। তবে ২০২৫ সালেই নতুন জীবনের পথে পা বাড়াতে পারেন বলে জানান অভিনেত্রী। 

    সৌরভকে বিয়েটা অল্প বয়সের ‘ভুল’ ছিল বলে জানান অভিনেত্রী। এবার ভেবেচিন্তে মনের মানুষ বেছেছেন মধুমিতা। দেবমাল্য পেশায় ইঞ্জিনিয়ার, আইটি সেক্টরে চাকরি করেন। মধুমিতার মতো তিনিও ঘুরতে বেজায় ভালোবাসেন। এখন আর ঘুরতে গেলে গাইডকে ছবি তোলার জন্য রিকোয়েস্ট করতে হয় না। দেবমাল্যই মধুমিতার ছবি তুলে দেন।

    বিনোদন ডেস্ক

  • সোহম রেস্তোরাঁয় সেদিন কী কাণ্ড ঘটিয়েছিলেন, প্রকাশ্যে আনলেন মধুমিতা

    নিউটাউনের এক রেস্তোরাঁর মালিকের গায়ে সোহম চক্রবর্তী হাত তোলার বিষয়ে উত্তাল পশ্চিমবঙ্গ। ইন্ডাস্ট্রির বিভিন্ন মানুষ বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। এবার সেদিন ঠিক কী ঘটেছিল জানালেন কলকাতার অভিনেত্রী মধুমিতা।

    rnrn

    কিছুদিন আগে নিউটাউনের এক রেস্তোরাঁয় ছবির শ্যুটিং করতে গিয়েছিলেন টালিউড অভিনেতা সোহম চক্রবর্তী। তখনই সেই রেস্তোরাঁর মালিক এবং কর্মীদের সঙ্গে তিনি এবং তার কর্মীরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এই বিষয়ে বিভিন্ন তারকারা বিভিন্ন মত পোষণ করেছেন। কেউ সোহমকে কটাক্ষ করেছে, কেউ আবার সমর্থন। কিন্তু সেদিন ঠিক কী ঘটেছিল জানালেন মধুমিতা সরকার।

    rnrn

    এবিপি আনন্দকে দেওয়া একটি সাক্ষাৎকারে মধুমিতা জানান, পরে জেনেছি যে নিচে গণ্ডগোল হচ্ছিল। আমি তখন রেস্তোরাঁর ছাদে মানে যেখানে শ্যুটিং চলছিল। আমি নিজে আর আগে কখনও এসব ফেস করিনি। দেখিওনি। এটা আমার প্রথম অভিজ্ঞতা তাই খুবই চমকিত। আমার কিছু বোঝার আগেই সবটা ঘটে গেছে। তাই খুব শকড। তবে আমাদের ততক্ষণে সিনটা শ্যুট হয়ে গিয়েছিল।' তিনি একই সঙ্গে এই সাক্ষাৎকারে জানান, 'ঝামেলাটা হওয়া ঠিক নয়।'

    rnrn

    তবে এই গোটা বিষয়ে নিয়ে কিছুদিন আগে মধুমিতা সরকার হিন্দুস্তান টাইমসের কাছেও মুখ খুলেছিলেন তখন তিনি জানান, প্রথমত আমি কারও স্বপক্ষে বা বিপক্ষে কথা বলছি না, কোনটা ভালো কোনটা মন্দ সেটা বিচার করারও আমি কেউ নই। আসলে আমার মতে কোনও সমস্যাই কোনও এক পক্ষের দ্বারা সৃষ্টি হয় না, সেটার জন্য দু'পক্ষই দায়ী থাকে।

    rnrn

    সোহম গত শনিবার সন্ধ্যায় গিয়ে নিউটাউন থানায় সেই রেস্তোরাঁর মালিক এবং ম্যানেজারের নামে এফআইআর দায়ের করেন। অন্যদিকে টেকনো সিটি থানায় রেস্তোরাঁর মালিক অভিনেতার নামে FIR দায়ের করেন। প্রাথমিক ভাবে সেই রেস্তোরাঁর কর্মীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। সেই বয়ান এবং অভিযোগে নাম করা হয়েছে সোহম এবং তার কয়েকজন সঙ্গীদের। তবে সেই ব্যক্তি যাই বলুন অভিনেতা কিন্তু তার দিকেই অভিযোগের আঙুল তুলেছেন।

    বিনোদন ডেস্ক

  • এক সিনেমায় দেখা মিলবে পরীমনি ও মধুমিতার 

    প্রথমবারের মতো কলকাতার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি। দেবরাজ সিনহা পরিচালিত ‘ফেলুবকশি’ নামের এ সিনেমায় পরীর সঙ্গে জুটি বেঁধেছেন সোহম। 

    rnrn

    তবে নতুন খবর হলো, থ্রিলার ঘরানার এ সিনেমাটিতে পরীমনি ও সোহমের সঙ্গে যোগ দিয়েছেন টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার। যিনি ‘পাখি’ নামেই বেশি পরিচিত ভক্তদের কাছে।

    rnrn

    জানা গেছে, ২৬ মার্চ থেকে শুরু হবে সিনেমাটির চূড়ান্ত শুটিং। এর আগে চলবে পাঁচ দিনের অনুশীলন। এক ফাঁকে সেরে নেবেন একটি বিজ্ঞাপনচিত্রের কাজ। 

    rnrn

    এর আগে ঢাকা-কলকাতা যৌথভাবে নির্মিত সিনেমায় অভিনয় করেছেন পরীমনি। এবারই প্রথম কলকাতার সিনেমায় অভিষেক হতে যাচ্ছে তার। 

    rnrn

    এ বিষয়ে পরীমনি বলেন, ‘চলতি মাসেই শুটিং শুরু হবে। এটি হতে যাচ্ছে আমার প্রথম কলকাতার সিনেমা।’

    বিনোদন ডেস্ক

  • নতুন যে ইঙ্গিত দিলেন মধুমিতা

    পূজা শুরু হওয়ায় ব্যস্ত হয়ে পড়েছেন টালিউডের তারকারা।  আবার কেউ ব্যস্ত বিচারকের ভূমিকায়। কারও আবার পরিবারের সঙ্গে আলাদা পরিকল্পনা রয়েছে। পেশার খাতিরেই সারা বছর নায়িকাদের কঠোর ডায়েট মেনে চলতে হয়। 

    আরও পড়ুন: 

    কিন্তু পূজার ৫ দিন ‘চিট ডে’। পুজোর শুরুতেই তেমন নতুন ইঙ্গিতই দিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। 
    সেই ভিডিওতে দেখা যাচ্ছে, লাল শাড়িতে সেজে ভিড়ের রাস্তা দিয়ে দ্রুতগতিতে হেঁটে চলেছেন অভিনেত্রী। তবে তার হাত কিন্তু খালি নেই।

    এক হাতে ধরা রয়েছে আইসক্রিম। তার স্বাদ নিতে নিতেই হাসিমুখে এগিয়ে চলেছেন মধুমিতা। ভিডিওতে পোস্ট করে অনুরাগীদের পূজার শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী লিখেছেন, খাওয়া-দাওয়া তো সবে শুরু। 

    আপনাদের সবাইকে পূজার শুভেচ্ছা। মধুমিতার এই ভিডিও দেখে অনুরাগীদের একাংশ অভিনেত্রীর ডায়েট নিয়ে চিন্তা প্রকাশ করেছেন। 

    আবার পুজোর কয়েক দিন যে তারকারাও ডায়েট মানেন না, সে কথাও উল্লেখ করেছেন কেউ কেউ। তবে  পূজার যে খাওয়া-দাওয়ার কোনো নিয়ন্ত্রণ মানবেন না মধুমিতা, তা এই ভিডিওতেই এক প্রকার স্পষ্ট। 

    কয়েক মাস আগে মধুমিতাকে দর্শক ‘চিনি-২’ ছবিতে দেখেছেন। এ মুহূর্তে অভিনেত্রী পরিচালক শিলাদিত্য মৌলিকের নতুন ছবি ‘কে প্রথম কাছে এসেছি’র শুটিংয়ে ব্যস্ত। 
     

    বিনোদন ডেস্ক

  • টালিউড অভিনেত্রী মধুমিতা হাসপাতালে

    সপ্তাহের শুরুতেই টালিপাড়ায় উৎকণ্ঠার কালো মেঘ। হাসপাতালে ভর্তি অভিনেত্রী মধুমিতা সরকার। সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার খবর অনুরাগীদের সঙ্গে শেয়ার করতে একটি ছবি পোস্ট করেন মধুমিতা।

    rnrn

    সেই ছবিতে দেখা যাচ্ছে, তিনি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। নেই কোনো রূপটান। চোখে বেশি পাওয়ারের চশমা। হাতে ড্রিপ চলছে। বালিশের পাশে বই রাখা। হাসিমুখে ছবিটি পোস্ট করে মধুমিতা লিখেছেন, মারাত্মক একটা কিছু হয়েছিল। কিন্তু ভালোভাবে সেরে উঠেছি। আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ।

    rnrn

    অসুস্থতার বিষয়ে জানতে চাইলে মধুমিতা গণমাধ্যমকে বলেন, অ্যাপেন্ডিক্সে অপারেশন করা হয়েছে। কয়েক দিন ধরে পেটে তীব্র যন্ত্রণা অনুভব করছিলাম। শুটিং চলছিল। তার পর ডাক্তার দেখানোর পর অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে।

    rnrn

    সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়ে রোববার অপারেশন হয়েছে অভিনেত্রীর। মধুমিতা বললেন, রক্তে সংক্রমণ বেড়ে গিয়েছিল। কিন্তু অপারেশন হয়ে গেছে। ঈশ্বরের আশীর্বাদে এখন ভালো আছি। আরও কয়েক দিন হাসপাতালেই থাকতে হবে। বাড়ি ফিরেও বিশ্রামে থাকবেন কয়েক দিন। তার পর আবার শুটিং ফ্লোরে ফিরবেন তিনি।

    rnrn

     

    বিনোদন ডেস্ক