Tag: মডেলিং

  • ‘আমি লুবাবা— আমার মতো করেই চলব’

    সময়ের আলোচিত কিশোরী শিল্পী সিমরিন লুবাবা গান, মডেলিং ও সিনেমায় অভিনয়ের মাধ্যমে মাত্র অল্প কয়েক দিনের মধ্যেই দর্শক-হৃদয়ে স্থান করে নিয়েছে। গান-মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও মনোনিবেশ করেছে। এমনকি সিনেমাতেও অভিনয় করেছে এই কিশোরী। যদিও এখন তাকে আর সেভাবে দেখা না গেলেও লুবাবা আছে ধর্মের পথে, আছে নেটিজেনদের আলোচনায়। ধর্মীয় নিয়ম অনুসারেই মিডিয়ায় থেকে কাজ করে যাবে বলে জানায় অভিনেত্রী।

    ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা প্রয়াত আবদুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। নিজের বিষয়ে অনুরাগীদের সব কিছুই জানাতে পছন্দ করে সে। তবে প্রায়ই বিভিন্ন পোস্টের কারণে কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। এই শিশুশিল্পীকে ঘিরে সমালোচনা করে নেটিজেনরা। এবার সেসব সমালোচকদের জবাব দিল লুবাবা।

    সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছে লুবাবা। সেখানে সে তার নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছে—আমি লুবাবা, আমি আমার মতো করেই চলব।

    সে লিখেছে— রিলস আর টিকটকের মধ্যে ডিফারেন্স আপনারাই বলুন? আমি যেখানে একদম চুপচাপ, সেখানে আমাকে নিয়ে বারবার খোঁচা মেরে কথা, অকথ্য ভাষায় যা তা বলা। কিন্তু কেন? ইসলামিক পথচলায় এত বাধা কেন বলেও নেটিজেনদের প্রশ্ন রেখেছে অভিনেত্রী।

    লুবাবা বলেছে, আপনি টিকটক করলে আমি বলতে পারব না? আর আমি একবারও বলিনি টিকটক খারাপ। ডিপেন্ড করে আপনার প্রেজেন্টেশন। আমি রিলস করে নাচগান কখনই করি না। আমি কয়েকটি ব্র্যান্ডের সঙ্গে কাজ করি। তাই আমি ফুড-ইসলামিক রিলেটেড কন্টেন্ট বানাই।

    অভিনেত্রী আরও বলেছে, আমি বারবার বলি— আমাকে দিয়ে আপনারা খারাপ কোনো শিক্ষা পাবেন না। আর আমাকে এই মানুষগুলো যত ছোট করেই কথা বলুক না কেন, আমি লুবাবা— আমি আমার মতো করেই চলব। যেভাবে নিজেকে পরিবর্তন করে চলছি।

    লুবাবা বলেন, এটাই তাদের জন্য আমার লাস্ট মেসেজ। হেদায়েত করুক আল্লাহ আপনাদের। খুব শিগগির আপনি আপনার ভুল বুঝে আল্লাহর পথে আসবেন। আমিন। 

    বিনোদন ডেস্ক

  • ‘দয়া করে আমাকে সবাই ক্ষমা করে দেবেন’

    ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান মডেলিং দিয়ে শোবিজ অঙ্গনে আসার পর বিভিন্ন টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পান। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেন তিনি। 

    অহনা কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি ব্যক্তিগতভাবে আর অহনা রহমান হতে চাইবো না। অনেকদিন কাজ করেছি এবার আসলে অন্যদিকে মনোযোগ দিতে চাই।’

    সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে অভিনেত্রী ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন। মূলত আগের সাক্ষাৎকারের বিষয়টিই এই পোস্টে তুলে ধরেছেন বলে মনে করছেন ভক্তরা। 

    সেই সাক্ষাৎকারে অহনা জানিয়েছিলেন, অভিনয় থেকে বিরতি নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যাবেন।  

    পোস্টে অহনা লিখেছেন, ‘কোনদিনও যদি জেনে না জেনে আমি কাউকে কষ্ট দিয়ে থাকি তাহলে দয়া করে তারা আমাকে সবাই ক্ষমা করে দিবেন, আল্লাহ্ সবাইকে ভালো রাখুক এই দোয়া’।

    অহনার এই পোস্টের কমেন্ট বক্সে এক ভক্ত লিখেছেন, ‘আপনি আমাদের ভালো রেখেছেন, আশা করি আপনিও ভালো থাকবেন নিরাপদে থাকবেন’। 

    আরেকজনের কথায়, ‘আল্লাহ পাক আপনাকে এবং আপনার পরিবারকে সুস্থ রাখুন, আমিন।’

    বিনোদন ডেস্ক

  • ‘স্ত্রী হিসেবে তো জিজ্ঞাসা করতেই পারি, কোথায় যাচ্ছো’

    মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। সবার কাছে পিয়া জান্নাতুল নামেই বেশি পরিচিত তিনি। ১৬ বছর বয়স থেকেই যুক্ত মডেলিংয়ে। 
    rnএছাড়াও শোবিজের পাশাপাশি আইন পেশাতেও যুক্ত তিনি। এখন তার পরিচয় সুপ্রিমকোর্টের আইনজীবী।

    rnrn

    ২০১৪ সালে সাড়ে ছয় বছরের সম্পর্কের পর ফারুক হাসান সামীরকে বিয়ে করেন পিয়া জান্নাতুল। 

    rnrn

    এরপর ২০২১ সালে ছেলে সন্তানের মা হন এই মডেল-আইনজীবী। সব মিলিয়ে স্বামীর সঙ্গে সাড়ে ষোলো বছরের সম্পর্কে আছেন পিয়া। 
    rnসম্প্রতি একটি গণমাধ্যমের ভিডিও সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন পিয়া জান্নাতুল। সেখানে পিয়ার শোবিজ অঙ্গনে যাত্রা, ক্যারিয়ার ও মডেলিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে আলোচনা হয়। 

    rnrn

    এছাড়াও তার ব্যক্তিগত জীবন অর্থাৎ প্রেম ও সাংসারিক জীবন প্রসঙ্গেও আলোচনা করা হয়।

    rnrn

    ওই সাক্ষাৎকারে পিয়াকে প্রশ্ন করা হয়- মডেলিং লাইফে অনেকে পছন্দ করতেন পিয়াকে, তাদের মধ্যে ফারুকও আছেন কিনা?

    rnrn

    জবাবে পিয়া বলেন, ‘ফারুকের সঙ্গে যখন মডেলিং শুরু করি, তখন আমার বয়স ১৬ বছর। তার কয়েক মাস পর থেকে ফারুকের সঙ্গে আমার দেখা। আমার যা বয়স, তার অর্ধেক সময় আমি ফারুককে চিনি। তখন ফারুক একটা চাকরি করতো, আর ওর বাবা-মায়ের পরিচয় জেনে নেই। আর এটুকু জেনেই তার সাথে প্রেম শুরু করি। আগে আমি তার গোড়াটা দেখেছি। কারণ, আমার বিয়ে হোক না হোক, আমার বাবা মা এর সামনে পরিচয় করাতে পারব এমন একটি মানুষকে পাওয়া গুরুত্বপূর্ণ। এছাড়াও আমি চেয়েছি একটি শিক্ষিত ঘরে বিয়ে করতে। তবে শুধু ছেলে শিক্ষিত হলেই চলবে না, ছেলের পরিবারও যেন শিক্ষিত হয় এটাও চেয়েছি।’

    rnrn

    পিয়া জানান, ফারুক তাদের সম্পর্কে অসৎ কোনো কিছু করেনি। স্বামী হিসেবে ফারুক কেমন, এমন প্রশ্নের উত্তরে পিয়া বলেন, ‘এতকিছু চিন্তা করলে রিলেশন থাকবে না। কিছু জিনিস সময়ের সঙ্গে ছেড়ে দিতে হবে। এরকম না যে, কিছু জানার চেষ্টা করছি বলে তার ফোন চেক করছি; কোথায় যাচ্ছে না যাচ্ছে বিশদ জানতে চাচ্ছি। স্ত্রী হিসেবে তো জিজ্ঞাসা করতেই পারি, কোথায় যাচ্ছো- শুধু এতটুকুই। তার মানে এই না যে তুমি কি কারও সঙ্গে যাচ্ছো, বা কার সঙ্গে থাকছো- এমন না। দুইটার মধ্যে তফাৎ আছে।’

    rnrn

    পিয়া জান্নাতুল যেভাবে তার স্বামীকে মেইনটেইন করেন, একইভাবে সব স্ত্রীদের মেইনটেইন করা উচিত কিনা- এমন প্রশ্নে অভিনেত্রী বলেন, যেটা বললাম, ফোন চেক না করা, কোথায় যাচ্ছে সেটা সন্দেহ নিয়ে স্বামীকে জিজ্ঞাসা না করা। কারণ, এগুলো স্বাভাবিক বিষয়। এখানে মেইনটেইন করার কিছু নেই। যখনই মেইনটেইন করতে হবে তখনই তাকে সমঝোতা করতে হবে, ত্যাগ করতে হবে, আর তখনই সম্পর্কটা একটা বোঝা হয়ে দাঁড়াবে। কাজেই সম্পর্কে বোঝা না বাড়িয়ে যদি সম্পর্ককে- সম্পর্কের মতো চলতে দেই, তাহলে সেটা দুই পক্ষের ওপরেই সুখ, শান্তি ও দায়িত্ব এনে দেবে।

    rnrn

    পিয়া আরও বলেন, সম্পর্কের জন্য শুধু সমঝোতাই করছি, এটা না চিন্তা করে বরং এই সম্পর্কটাই টিকিয়ে রাখাকে দায়িত্ব মনে করা হলে আমার মনে হয় এটি ভালো কোনো ফল এনে দেবে।

    rnrn

    ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ হয়েছিলেন জান্নাতুল পিয়া। সেই থেকে ক্যারিয়ার শুরু। এরপর মডেলিংয়ের দিকে বেশি নজর দিয়েছেন তিনি। পাশাপাশি করেছেন অভিনয়। পাশাপাশি শেষ করেছেন আইন বিষয়ক পড়াশোনা। ঢাকার লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করেছেন।

    rnrn

    ২০১২ সালে রেদোয়ান রনির ‘চোরাবালি’ সিনেমা দিয়ে পিয়ার বড় পর্দায় অভিষেক। এরপর ‘দ্য স্টোরি অব সামারা’, ‘গ্যাংস্টার রিটার্নস’, ‘প্রবাসীর প্রেম’, ‘ছিটমহল, ‘প্রেম কি বুঝিনি’ সিনেমাগুলোতে অভিনয় করেছেন তিনি। 

    বিনোদন ডেস্ক

  • ‘কাউকে ধরে নিচে নামানো ঠিক না’

    জেসিয়া ইসলাম বাংলাদেশের আলোচিত-সমালোচিত মডেল। পাশাপাশি মিস বাংলাদেশ ২০১৭ সালের সুন্দরী প্রতিযোগিতায় মুকুটধারী। এর পরেই মডেলিং ও নাটকে অভিনয় শুরু করেন। ‘ছবি প্রতিচ্ছবি’ শিরোনামের একক নাটকের মধ্য দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করেন জেসিয়া। এতে তার সহশিল্পী ছিলেন ‘বন্ধু’ সালমান মুক্তাদির।

    rnrn

    সম্প্রতি জেসিয়া এক সাক্ষাৎকারে বলেন, কাউকে ধরে নিচে নামানো ঠিক না। দিনশেষে আমরা গর্ববোধ অনুভব করি যে আমরা বাংলাদেশি। এটা অনেক বড় গর্বের বিষয়, যারা বাংলাদেশি রয়েছে, তাদের সবাইকে ধরে উপরে উঠানো উচিত।
    rn 
    rnঅভিনেত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি করতে সবচেয়ে প্রথম বাঁধাটা আসে দর্শকদের মন্তব্য থেকে। আমরা যতদিন পর্যন্ত তাদের চিন্তাধারা পরিবর্তন না করতে পারব। আমাদের কষ্ট হবে কনটেন্টগুলো ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে।

    rnrn

    তিনি জানান, যারা ভিডিও কনন্টেটে খারাপ মন্তব্য করে তারা যদি একটু চিন্তা করে দেখে যে আমার বাইরের দেশের মানুষদের প্রাধান্য দেওয়ার পাশাপাশি অনেক বেশি শ্রদ্ধা করি কিন্তু আমাদের দেশের মানুষদের শ্রদ্ধা করি না। আমাদের উচিত নিজেদের দেশের মানুষকে শ্রদ্ধা করা। 

    rnrn

    যারা কনটেন্ট নিয়ে কাজ করতে আগ্রহী তাদের বিষয়ে জেসিয়া বলেন, আমি সব সময় বলব— নিজের জন্য যদি কাজ করতে পারেন। খুব মিনিংফুল হবে, ভালো লাগবে নিজের কাছে। যারা এ পথে আসতে চায়, তাদের গবেষণা করা উচিত। তারা কোন ধরনের ভিডিও পছন্দ করে এসব বিষয় দেখতে হবে। আমি বিশ্বাস করি, আমার যাই কাজ করি না কেন, যদি প্রতিভা থাকে সেটাই টাকা উপার্জন করতে সাহায্য করবে।

    rnrn

    উল্লেখ্য, মডেলিং ও নাটকে অভিনয়ের পাশাপাশি দুটি চলচ্চিত্রে অভিনয় করতে দেখা গেছে জেসিয়া ইসলামকে। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত মনস্তাত্ত্বিক থ্রিলার চলচ্চিত্র ‘দরদ’ এ জেসিয়া ইসলাম অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও সোনাল চৌহান। এদিকে ‘মাসুদ রানা-৯’ ছবিতে এজেন্ট চরিত্রে অভিনয় করেছেন।

    বিনোদন ডেস্ক

  • মডেলিংয়ে মেহজাবিনের বোন মালাইকা 

    একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে শোবিজ অঙ্গনে পা রাখলেন মালাইকা চৌধুরী। ত্বকের রং ফর্সাকারী ক্রিমের এই বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন আদনান আল রাজীব।

    বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিজ্ঞাপনচিত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে।

    ছোট বোনের অভিষেক বিজ্ঞাপনটি ফেসবুকে পোস্ট করে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী লেখেন- টিভিসিতে অভিষেকের জন্য মালাইকা তোমাকে অভিনন্দন। তুমি অসাধারণ। মেহজাবিনের বোনকে পর্দায় দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেটিজেনরা। অনেকে মালাইকাকে মেহজাবিনের কার্বন কপি বলে মন্তব্য করছেন।

    কেউ কেউ দাবি করেছেন, দুই বোনকে একসঙ্গে একফ্রেমে দেখতে চাই। মালাইকা চৌধুরী বর্তমানে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

    বিনোদন ডেস্ক