Tag: ভূমিকম্প

  • দেশে ভয়াবহ ভূমিকম্পের আঘাত, যা বললেন শোবিজ তারকারা

    রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের তীব্রতা ছিল ৫ দশমিক ৭। এর কেন্দ্রস্থল নরসিংদীর মাধবদী।

    শুক্রবার স্বাভাবিকভাবেই অফিস-আদালত ও শিক্ষা-প্রতিষ্ঠান ছুটি থাকায় সবাই বাসা-বাড়িতেই অবস্থান করছিলেন। কিন্তু ছুটির দিন সকালে হঠাৎ করেই শক্তিশালী ভূমিকম্প আঘান হানলে আতঙ্ক বিরাজ করে সবার মনে। আকস্মিক এই ভূকম্পনে অনেকেই তাড়াহুড়ো করে বাইরে বের হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।

    শক্তিশালী এ ভূমিকম্পের ঘটনায় দেশবাসী আতঙ্কিত। যার ছাপ সোশ্যাল মিডিয়াতে পর্যন্ত পৌঁছেছে। ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে অনেকেই ভূমিকম্পের ভয়াবহতা প্রকাশ করেছেন। কেউ কেউ নিজে নিরাপদ থাকার বিষয়টি জানাচ্ছেন। যা থেকে বাদ যাননি শোবিজ ইন্ডাস্ট্রির তারকারা।

    শুক্রবার বেলা ১১টা ৪৬ মিনিটে ফেসবুক ভেরিফায়েড পেজে অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘ভূমিকম্পের ভয়ংকর অভিজ্ঞতা…! সবাই নিরাপদে থাকুন, ভালো থাকুন। সৃষ্টিকর্তা সবাইকে রক্ষা করুন।’

    চিত্রনায়িকা বর্ষা লিখেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত না হলে আরও ৫–৬ সেকেন্ডে কী হতো! একদিন এমন এক জুমাবারে, এমন একটি ঝাঁকুনিতে সব ধ্বংস হয়ে যাবে। সূরা যিলযালে আল্লাহ সেই দৃশ্যের ভয়াবহতা বলে দিয়েছেন। যারা উঁচু দালান থেকে ভূমিকম্প অনুভব করেছেন, তারা ভালো টের পেয়েছেন। সেই দিন আসন্ন—অবশ্যই আসবে। ঠিক এমনই কোনো এক জুমাবারে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার ফেসবুকে লিখেছেন, ‘ভূমিকম্প! আশা করি আপনারা সবাই নিরাপদে আছেন।’ 

    ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ তার অভিজ্ঞতা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তাতে এ অভিনেতা লেখেন, আমি থাকি ১৪ তলা ভবনের ৫ম তলায়। নাস্তা খেয়ে বসেছিলাম, হঠাৎ তীব্র ঝাঁকুনি।  সমস্ত বিল্ডিং কাঁপছে। জানালা দিয়ে দেখলাম, পাশের বিল্ডিং দোলনার মতো দুলছে। মানুষজন চিৎকার করছে; আমরা রুমের আড়ার নিচে দাঁড়ালাম। মনে হচ্ছিল, পুরা ইমারত ভেঙে পড়বে। আমার দীর্ঘ জীবনে ভূমিকম্পের কম্পন বহুবার অনুভব করেছি। এমন তীব্রতা কখনো অনুভব করিনি। সবাই ভালো থাকুন।

    অভিনেতা জামিল হোসেন লিখেছেন, ‘এত বড় ভূমিকম্প। আল্লাহ মাফ করো।’

    এছাড়া অভিনেত্রী সাদিয়া আয়মান লিখেছেন, ‘আমি আশা করি এবং প্রার্থনা করি সবাই নিরাপদে আছেন। আমি এর আগে কখনো এমন ভূমিকম্প অনুভব করিনি এবং এটি সত্যিই আমাকে নাড়িয়ে দিয়েছে। মহান আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন এবং তার রহমতের ছায়ায় রাখুন।’

    এদিকে তারকাদের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও তাদের প্রিয় তারকার পোস্টে সাড়া দিয়েছেন। তারাও নিজের নিরাপদে থাকার বিষয়টি জানিয়ে পছন্দের তারকাকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন।

    বিনোদন ডেস্ক

  • দরজা খুলতেই উড়ে গেল কথা বলা পাখিটি

    শুক্রবারের স্বাভাবিক সকাল। ছুটির আমেজ রাজধানীতে। আলসেমি ভর করা সকালে হঠাৎ কেঁপে উঠল চারপাশ। পাশের আলমারি, শোকেচ, রান্নাঘরের হাড়ি-পাতিল, তৈজসপত্র নড়ছে সব। ভবনটা মনে হচ্ছে গাছের মতো দুলছে। মনে হলো চারপাশের সব দেয়াল ভেঙে যাবে।

    শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ সারা দেশটাকে ধরে ঝাঁকিয়ে দিল। স্মরণকালের এ ভূমিকম্প নিয়ে অনেকেই তাদের অভিজ্ঞতা, অনুভূতি ব্যক্ত করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

    ভূমিকম্পের সময় উপস্থাপিকা ও মিডিয়া ব্যক্তিত্ব আরজে সমৃদ্ধি তাবাস্সুম RJ Somriddhi Tabassum নামে একজন তার সাধের পোষা পাখিটি হারিয়েছেন। ভূমিকম্পের সময় ঘরের দরজা খুলতেই তার কথা বলা পাখিটি উড়ে যায়। আর ফিরে আসেনি। হলুদ রঙের লুটিনো ককটেল মেইল পাখিটি কেউ পেলে তা ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

    এ নিয়ে তার নিজের ফেসবুক আইডিতে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন- ‘ভূমিকম্পের সময় আমি দরজা খুলে দৌড় দেওয়ায় আমার পোষা পাখি আমার সাথে উড়াল দেয়। আমার সাথে ঘুমায় সে।ওর নাম pookie। কথা বলে আর শিস ফুকাতে পারে। বাসাবো কালীবাড়ির সামনে কারো বাসায় গেলে যদি ফিরিয়ে দিতেন আমার আত্মা শান্তি পেতো খুব। হলুদ লুটিনো ককটেল মেইল।’

    যুগান্তর ডেস্ক

  • সারাক্ষণই ভূমিকম্প অনুভব করেন পরীমনি

    দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার মধ্যরাতে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত ১টা ২৬ মিনিটের দিকে তীব্র কম্পনে সবকিছু কেঁপে উঠে। যদিও বেশিক্ষণ স্থায়ী হয়নি তা।

    ভূমিকম্প মধ্যরাতে হওয়ায় তখন প্রায় সবাই ঘুমে ছিলেন। কেউ কেউ আবার জেগে ছিলেন। এ কারণে কেউ ভূমিকম্প বুঝতে পেরেছেন, আবার কেউ বুঝতে পারেননি। তবে যারা বুঝতে পেরেছেন, তারা ভূমিকম্পের সময় নড়েচড়ে বসেছেন।

    অনেকেই আমার সোশ্যাল মিডিয়ায় ভূমিকম্প নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন। এ থেকে বাদ যাননি শোবিজ তারকারাও। ভূমিকম্পের পরই এ নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি।

    এ অভিনেত্রী লিখেছেন, ‘আমার এমন ভার্টিগো যে, ভূমিকম্পও টের পাই না। আমার সারাক্ষণই এমন ভূমিকম্প অনুভব হয়। কেমন অসহায় লাগে এসব ভাবলে…! আল্লাহ সবাইকে সুস্থ রাখুক।’

    এদিকে দীর্ঘদিন ধরেই ভার্টিগোর সমস্যায় ভুগছেন চিত্রনায়িকা পরীমনি। এ সমস্যা তার নতুন নয়। তার এ সমস্যার বিষয়টি নতুন করে পোস্টে উঠে আসায় দ্রুত সুস্থতা কামনা করেছেন অভিনেত্রীর ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা।

    ভার্টিগো হচ্ছে মাথা ঘোরা বা আক্রান্ত ব্যক্তির চারপাশের পরিবেশ ঘুরছে এমন অনুভূতি হওয়া। এ কারণে মাঝে মধ্যেই এর চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালে ছুটতে হয় এ অভিনেত্রীকে।

    বিনোদন ডেস্ক

  • ভূমিকম্পের সকালে যা করলেন মনীষা

    চীনের তিব্বতের প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়ার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

    তীব্র ভূমিকম্পে পর আফটারশকে ৪০ বার কেঁপে উঠেছে দেশটি। আর এ অবস্থার মধ্যে থেমে থাকেননি মনীষা কৈরালার শরীরচর্চা। এমনটাই জানিয়েছেন বলিউডের এই অভিনেত্রী।

    এখন মনীষা রয়েছেন মাতৃভূমি নেপালে। আজ সকালে কাঠমান্ডুর এক শরীরচর্চা কেন্দ্রে দেখা যায় তাকে। ট্রেডমিলে হাঁটতে হাঁটতে মনীষা একটি ভিডিও করেন। ঘন নীল জ্যাকেট, মানানসই টুপি আর গোলাপি স্কার্ফে মনীষাকে দেখা গিয়েছে শরীরচর্চা করতে। ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ভিডিও প্রকাশ করে ‘হ্যাশট্যাগ আর্থকোয়েক’ জুড়ে তিনি লিখেছেন, ‘সকালে ভূমিকম্প আমাদের জাগিয়ে দেওয়ার পরে!!’

    মনীষা নেপাল রাজপরিবারের সদস্য। ১৯৯১ সালে সুভাষ ঘাইয়ের ‘সওদাগর’ ছবি দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন। ১৯৯৪ সালে বিধু বিনোদ চোপড়ার ‘১৯৪২: আ লাভ স্টোরি’ ছবি থেকে তার উত্থান। ২০১২ সালে অভিনেত্রীর শরীরে ক্যানসার ধরা পড়ে। যদিও দীর্ঘ চিকিৎসার পর এখন সুস্থ আছেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • টেইলর সুইফটের কনসার্টের কারণে ২.৩ মাত্রার ভূমিকম্প!

    জনপ্রিয় মার্কিন পপতারকা টেইলর সুইফটের কনসার্ট রীতিমতো ভূমিকম্প তৈরি করেছে। এমনটিই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের সিয়াটলের এক ভূমিকম্পবিদ। তিনি বলছেন, সিয়াটলে সম্প্রতি টেইলর সুইফটের দুটি কনসার্ট যে পরিমাণ কম্পন তৈরি করেছে তা ২ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের সমান।

    শনিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, টেইলর সুইফটের ইরাস ট্যুরের অংশ হিসেবে গত ২২ ও ২৩ জুলাই সিয়াটলের লুমেন ফিল্ডে কনসার্ট অনুষ্ঠিত হয়। এই দুই রাতে কনসার্ট দুটিতে মোট এক লাখ ৪৪ হাজার দর্শক উপস্থিত ছিলেন।

    সিয়াটলের ভূমিকম্পবিদ জ্যাকি কাপলান-অয়ারবাক জানান, কনসার্টের সময় ভূপৃষ্ঠে যে পরিমাণ কম্পন তৈরি হয়েছিল তা ২ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের সমান।

    তার মতে, কনসার্টে উপস্থিত দর্শকদের লাফালাফি অথবা কনসার্টের সাউন্ড সিস্টেমের কারণে এই কম্পন তৈরি হয়েছিল।

    টেইলর সুইফটের কনসার্ট ভূকম্পন তৈরির দিক থেকে সিয়াটলে নতুন রেকর্ড তৈরি করেছে। এ ক্ষেত্রে এই কনসার্ট ভেঙে দিয়েছে ২০১১ সালের 'বিস্ট কোয়েক'-এর রেকর্ড। ২০১১ সালে আমেরিকান ন্যাশনাল লিগ ফুটবল (এনএফএল) মাঠে দর্শকদের উল্লাসের কারণে তৈরি হওয়া ভূকম্পন ছিল ২ মাত্রার ভূমিকম্পের সমান। সেদিক থেকে টেইলর সুইফটের কনসার্টের সময় অনুভূত কম্পনের মাত্রা দশমিক ৩ বেশি ছিল।

    প্রসঙ্গত, গানের কনসার্টের কারণে এর আগেও ভূমিকম্প তৈরি হওয়ার ইতিহাস রয়েছে। ২০১১ সালে নিউজিল্যান্ডে 'ফু ফাইটারস' কনসার্টের সময়ও ভূমিকম্প অনুভূত হয়েছিল।

    বিনোদন ডেস্ক