Tag: ভুল

  • ‘ভুল মানুষকে বিয়ে করতে চাই না’

    ডাক্তার প্রেমিক তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে গেছে ভারতীয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর। প্রেমের সম্পর্কে ফাটল ধরা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই। 

    তিনি জানিয়েছেন, ‘সেই ডাক্তার বাবুকে বিয়ে করছি না। একটা প্রেম আছে জীবনে। তবে এই মুহূর্তে সেটা নিয়ে বেশি কিছু বলার মতো জায়গায় নেই।’

    বিয়ে করা প্রসঙ্গে ঋতাভরী বলেছেন, ‘ভুল মানুষকে বিয়ে করতে চাই না। তবে আমার দিদি এবং সম্বিতের বিয়েটা দারুণ। তারা একে অপরের ভালো বন্ধু। তখন মনে হয় বিয়েটা সুন্দর জিনিস।’

    তবে সম্পর্ক ভাঙলেও প্রেমের প্রতি এখনো অগাধ আস্থা তার। জানিয়েছেন, বিয়েও করবেন। তবে সেটা তথাগতকে নয়।

    ঋতাভরী স্পষ্ট করেছেন, কোনো তিক্ততা নিয়ে সম্পর্ক ভাঙেনি। তিনি এবং তথাগত এখনো খুব ভালো বন্ধু। এখনো শরীর খারাপ হলে স্বাস্থ্যের খোঁজ নেন ডাক্তার বাবুই। 

    প্রসঙ্গ, ২০২১ সালে দুটি বড় অপারেশন হয় ঋতাভরীর। তখন তাকে দেখভাল করেন ডাক্তার তথাগত। ২০২২ সালে তাদের বিয়ে হওয়ার কথা ছিল। আংটি বদলের পর লিভ-ইনে থাকার কথাও জানান অভিনেত্রী। তবে কিভাবে সম্পর্ক ভাঙল তাদের? হঠাৎই তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়।

    বিনোদন ডেস্ক

  • করণের কথা ভুল প্রমাণ করলেন কিয়ারা

    বলিউডে স্বজনপোষণের ওপর নির্ভর করে ছবিতে চরিত্র দেওয়া হয়— পরিণীতি চোপড়ার এ বক্তব্যের প্রতিবাদ করেন করণ জোহর, ‘আমি কখনো পার্টিতে গিয়ে কাউকে ছবির জন্য বলেছি বলে তো মনে পড়ে না। পরিণীতির কথার জবাব দিলেন তামিল নায়িকা কিয়ারা আদভানি। করণের কথা ভুল প্রমাণ করলেন তিনি। 

    পার্টিতে গিয়েই করণ জোহরের ছবির প্রস্তাব পেয়েছিলেন বলে জানালেন কিয়ারা আদভানি। পরিণীতি চোপড়ার বক্তব্য কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। 

    আনন্দবাজার প্রতিবেদনে আরও জানা যায়, অভিনেত্রী একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন— বলিউডের অন্দরে পক্ষপাত ও স্বজনপোষণের ওপর নির্ভর করে ছবিতে চরিত্র দেওয়া হয়। বিভিন্ন পার্টিতে ছবিতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। পরিণীতির এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ খোলেন করণ জোহর।

    তিনি বলেছেন, ‘আমি কখনো পার্টিতে গিয়ে কাউকে ছবির জন্য বলেছি বলে তো মনে পড়ে না। এর জবাবে কিয়ারা আদভানির জানান, পার্টিতে গিয়েই তিনি করণ জোহরের ছবির প্রস্তাব পেয়েছিলেন।

    রাজকুমার রাও ও জাহ্নবী কাপুরের সঙ্গে একটি আলোচনায় পরিণীতির নাম উল্লেখ না করে করণ জানান, কিছু প্রতিষ্ঠিত অভিনেতা-অভিনেত্রীও স্বজনপোষণের মতো শব্দবন্ধনী ব্যবহার করেন। তারা দাবি করেন, পার্টিতে কাজের ছবির সুযোগ দেওয়া হয়। করণ বলেন, ‘আমি কখনো পার্টিতে গিয়ে কাউকে ছবির জন্য বলেছি বলে তো মনে পড়ে না।

    এ ঘটনার পর কিয়ারা আদভানির একটি পুরনো ভিডিও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। সেই ভিডিওতে অভিনেত্রী বলেছেন, একটি পার্টিতে করণ জোহর ‘লাস্ট স্টোরিজ়’ ছবির প্রস্তাব দিয়েছিলেন। কিয়ারা জানান, করণকে প্রায়শই স্বজনপোষণ নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়। কিন্তু তার ক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটেনি। অভিনেত্রী তার টিমকে বারবার বলেছিলেন— করণ জোহরের সঙ্গে যেন যোগাযোগ করা হয়। অডিশনের ব্যবস্থা করা হয়। কিন্তু কথা কানে তোলেননি ম্যানেজার। এর পর করণ নিজে উদ্যোগী হয়ে কিয়ারাকে কাস্ট করেন। স্রেফ একটি পার্টিতে গিয়ে ছবির সুযোগ পেয়েছেন, তাই পরিচালকের উদ্দেশে কৃতজ্ঞতাও জানিয়েছেন অভিনেত্রী।

    অন্যদিকে পরিণীতি চোপড়া জানিয়েছিলেন, তিনি নৈশ পার্টি, প্রচারমূলক জমায়েতে অংশ নেন না। মূলত এই জায়গাগুলোতেই ছবি সংক্রান্ত কথাবার্তা হয়ে থাকে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে একই কথা বলেছেন অদিতি রাও হায়দরি। ইন্ডাস্ট্রিতে স্বজনপোষণের উপস্থিতিকে সমর্থন জানিয়ে তিনি বলেন, যোগ্যতা থাকলেও বাকি অভিনেতা-অভিনেত্রীরা ন্যায্য সুযোগ পান না।

    বিনোদন ডেস্ক

  • ভুল ব্যক্তির সঙ্গে সময় নষ্ট করতে চান না প্রভা

    টেলিভিশন জগতের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এখন আর আগের মত পর্দায় নিয়মিত নেই তিনি। ব্যক্তিগত জীবনের নানা আলোচিত ঘটনায় এখন নিজেকে খানিকটা আড়ালেই রেখেছেন এই অভিনেত্রী। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই ভক্তদের সঙ্গে নিজের ভাবনা-চিন্তা ও দৈনন্দিন জীবনের মুহূর্তগুলো শেয়ার করেন প্রভা। 

    rnrn

    সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম একাউন্টে একটি ভিডিওতে এমনই একটি ভাবনার কথা শেয়ার করেছেন তিনি। ভিডিওতে পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটাতে দেখা যায় তাকে। তবে ভিডিওটির নেপথ্য পুরুষ কণ্ঠের কথাগুলো বিশেষভাবে নজর কেড়েছে ভক্তদের। 

    rnrn

    যেখানে বলতে শোনা যায়, ‘অবিবাহিত থাকার কারণে কেউ মারা যায়নি। জীবন খুবই ছোট। সুতরাং ভুল ব্যক্তির সঙ্গে সময় নষ্ট করার মতো সুযোগ নেই।’ এর ক্যাপশন প্রভা লিখেছেন ‘সব সম্পর্ক বিয়ের দিকে নিয়ে যাবে না; কেউ কেউ আপনাকে অবিবাহিত থাকতে অনুপ্রেরণা দেবে।’ 

    rnrn

    প্রসঙ্গত, ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় দীর্ঘদিনের প্রেমিক রাজিবের সঙ্গে বাগদান হয় প্রভার। কিন্তু সে সম্পর্ক থেকে বেরিয়ে এসে পরে জনপ্রিয় অভিনেতা অপূর্বকে বিয়ে করেন তিনি। কিন্তু সাবেক প্রেমিক প্রতিশোধ নেওয়ার জন্য ইন্টারনেটে তাদের মধ্যে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও প্রকাশ করে। এরপর ভেঙ্গে যায় অপূর্ব-প্রভার সংসার। পরবর্তীতে আরো একবার অন্য একজনকে বিয়ে করেন প্রভা। কিন্তু সে বিয়েও টেকেনি।

    আনন্দনগর প্রতিবেদক

  • অভিমান ভুলে ফের এক হলেন রাজ-পরীমনি

    মান-অভিমান ভুলে আবারও এক হলেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি ও নায়ক শরিফুল রাজ। একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যর জন্মদিন পালনে একসঙ্গে দেখা মিলল এ দম্পতির। 

    পরীমনি-রাজের সন্তানের প্রথম জন্মবার্ষিকী উদযাপন করেছে টিএম ফিল্মস। যেখানে উপস্থিত ছিলেন গায়ক, সুরকার, সংগীত পরিচালক ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী টিএম ফিল্মসের চেয়ারপারসন ফারজানা মুন্নি।

    সেখানেই সন্তানকে নিয়ে হাজির হয়েছিলেন রাজ-পরী। সময়টা বেশ উপভোগ করেই কাটিয়েছেন এ দম্পতি। নিজের ফেসবুক পেজে পরীমনি-শরিফুল রাজের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন তাপস। 

    যেখানে একটি ছবিতে রাজকে জড়িয়ে ধরতে দেখা গেছে পরীমনিকে। অপর একটি ভিডিওতে দেখা গেছে, সন্তানকে কোলে নিয়ে রাজের পাশে বসে গান গাইছেন পরীমনি। এর পর ছেলেকে নিয়ে জন্মদিনের কেকও কেটেছেন।

    আরও পড়ুন: ‘

    তাদের এই খুনসুটি ভক্তরাও বেশ উপভোগ করেছেন। দুজনকে ফের একসঙ্গে দেখে সবাই ধরে নিচ্ছেন, সব বিতর্ক ভুলে ছেলের টানে আবারও মিলে গেলেন এ জুটি।

    প্রসঙ্গত, গত ২০ মে পরীমনিকে রেখে নিজের সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন রাজ। এর পর ২৯ মে রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হয়। তার পর থেকে দুজনের সম্পর্কে অবনতি ঘটতে থাকে।

    এরই মাঝে ছেলে রাজ্যর প্রথম জন্মদিন উদযাপন করেন পরী। সেখানেও দেখা মেলেনি রাজের। এর পর ভক্তরাও ধরে নেন, তা হলে বোধহয় আর একসঙ্গে দেখা মিলছে না এই দম্পতির। সেই গুঞ্জনে পানি ঢেলে ফের একত্রিত হলেন শরিফুল রাজ-পরীমনি।

    বিনোদন ডেস্ক

  • ছোটবেলায় তাহসানকে বিয়ে করা জীবনের বড় ভুল: মিথিলা

    সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে গাটছড়া বেঁধে সুখে দাম্পত্য যাপন করছেন মিথিলা। এটি মিথিলার দ্বিতীয় বিয়ে। মাত্র ২০ বছর বয়সে মিথিলা তাহসানকে বিয়ে করেছিলেন। দীর্ঘ ১১ বছর পর তাদের দাম্পত্য জীবন শেষ হয়ে যায়। সেই সম্পর্ক নিয়ে আফসোস অভিনেত্রীর। 

    rnrn

    ২০১৭ সালের অক্টোবরে সুদীর্ঘ ১১ বছরের দাম্পত্য সম্পর্কের ইতি টানেন তাহসান-মিথিলা। ওপার বাংলার শোবিজ দুনিয়ায় এ বিচ্ছেদ ঘিরে কম হইচই হয়নি। আদর্শ দম্পতি হিসেবে পরিচিত তাহসান-মিথিলার সংসার তাসের ঘরের মতো ভেঙে পড়বে কে জানত? 

    rnrn

    তাহসানের সঙ্গে ডিভোর্সের প্রায় দুই বছর পর ২০১৯ সালের ডিসেম্বরে টালিগঞ্জের নামি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন রাফিয়াত রাশিদ মিথিলা।
    rn 
    rnনতুন সম্পর্কে জড়ালেও প্রাক্তন স্বামীর সঙ্গে সৌজন্যের সম্পর্ক পূর্ণমাত্রায় বজায় রেখেছেন মিথিলা। আর সেই সম্পর্কের সূত্রধর নিঃসন্দেহে তাহসান-মিথিলার একমাত্র কন্যা আইরা। ডিভোর্সের পর মায়ের কাছেই থাকে সে, কিন্তু সময়-সুযোগ পেলেই তাহসানের সঙ্গেও সময় কাটাতে দেখা যায় আইরাকে। 

    rnrn

    অনুরাগীদের চোখে তাহসান-মিথিলা ছিল ‘মেড ফর ইচ আদার’ কাপল। কিন্তু মিথিলার কথায়- তার ‘জীবনের বড় ভুল’ তাহসানকে বিয়ে করা। মাত্র ২০ বছর বয়সে সঙ্গীতশিল্পী-অভিনেতা তাহসানকে বিয়ে করেছিলেন মিথিলা। সালটা ২০০৬। 

    rnrn

    এক টক শো ‘ফান উইথ ফেবারিটস’-এ ব়্যাপিড ফায়ার রাউন্ডে এমন বিস্ফোরক মন্তব্য করতে শোনা গেছে সৃজিত ঘরণীকে। সেই ক্লিপিংস এখন ভাইরাল নেটমাধ্যমে। 

    rnrn

    মিথিলাকে জীবনের বড় ভুল সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি সটান জবাব দেন- ‘আমি জীবনে ছোট ছোট ভুল অনেক করেছি… তবে বড় ভুল অনেক ছোটবেলায় বিয়ে করে ফেলা।’ এ মন্তব্যের জেরে ‘সাহসী’ মিথিলাকে তুমুল কটাক্ষের মুখে পড়তে হয়। 

    rnrn

    একজন নেটিজেন লেখেন- ‘হাস্যকর বড়ই হাস্যকর।। ছোটবেলায় তাহসানের মতো সেলিব্রিটিকে বিয়ে না করলে, আপনার মতো মিথিলা সারাজীবন প্রদীপের নিচেই থেকে যেতেন’। 

    rnrn

    অপর একজন লেখেন- ‘মিথিলা আপুর জীবনের সবচেয়ে বড় ভুল; তাহসান ভাইয়ের অসম্ভব ভালোবাসাকে বুঝতে না পারা’।
    rn 
    rnএই শো'তেই প্রাক্তন স্বামী তাহসানের সঙ্গে নিজের সম্পর্কের সমীকরণ নিয়ে কথা বলতে গিয়ে মিথিলা জানান, ‘আমার কাছে সবচেয়ে গুরুত্ব আমার মেয়ে। আর তাহসান আমার সন্তানের বাবা। সেইজন্য যতটুকু বন্ধুত্ব সুলভ থাকা যায়, আমরা ততটুকু বন্ধুত্বসুলভ থাকি’। 

    rnrn

    আপতত সৃজিতের সঙ্গে ঘোর সংসারী মিথিলা। যদিও মাস কয়েক আগে তাদের সুখী দাম্পত্যে চিড় ধরার গুঞ্জন মাথাচাড়া দিয়েছিল টালিপাড়ায়, তবে মিথিলা যাবতীয় জল্পনায় জল ঢেলে দেন। দিন কয়েক আগেই নতুন ছবির ঘোষণা সেরেছেন মিথিলা। অর্ণব মিদ্য়ার আসন্ন ছবি ‘মেঘলা’য় কেন্দ্রীয় চরিত্রে থাকছেন তিনি।
    rn 

    বিনোদন ডেস্ক