Tag: ভিডিও

  • পাকিস্তানি টিকটকারের ভিডিও ফাঁস, অনলাইনে তোলপাড়!

    পাকিস্তানের শোবিজ জগতের অনেক অভিনেত্রী ও ইনফ্লুয়েন্সারের ব্যক্তিগত ভিডিও ফাঁস নিয়ে সম্প্রতি বেশ বিতর্ক সৃষ্টি হয়েছে। এর আগে মিনাহিল মালিক, ইমশা রহমানসহ একাধিক পরিচিত তারকার নানা আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার অভিযোগ উঠেছিল। গত বছরের নভেম্বরে মিনাহিল মালিকের একটি ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে তা নিয়ে আইনি পদক্ষেপও নেওয়া হয়।

    এবার পাকিস্তানের টিকটকার সজল মালিকের একটি গোপন ভিডিও ফাঁস হওয়ার খবর সামনে এসেছে। নেটিজেনদের দাবি, ভাইরাল হওয়া ওই ভিডিওতে সজল মালিকের উপস্থিতি রয়েছে, যা নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে।

    এ নিয়ে সজল মালিকের ভক্তরা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন এবং ভিডিওটি শেয়ার না করার এবং তার ব্যক্তিগত গোপনীয়তা সম্মান করার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন। তবে কেউ কেউ ভিডিওটির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এমনকি অনেকের মত, এটি হয়তো সাজানো হতে পারে।

    আর কিছু নেটিজেনের ধারণা, ইচ্ছাকৃতভাবে সজলের ভিডিওটি ফাঁস করা হয়েছে, যাতে তার জনপ্রিয়তা এবং ফলোয়ার সংখ্যা আরও বৃদ্ধি পায়। তবে এই বিষয়ে এখন পর্যন্ত সজল মালিকের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    বিনোদন ডেস্ক

  • নেটদুনিয়ায় ঝড় তুলেছেন সাবেক শামিপত্নী হাসিন জাহান, ভিডিও ভাইরাল

    হোলি কব হ্যায়, কব হ্যায় হোলি— হঠাৎ এই প্রশ্ন কেন? তার অবশ্য কারণ আছে। ফেসবুকে ভারতের বোলার মোহাম্মদ শামির সাবেক স্ত্রী হাসিন জাহান এক ভিডিও শেয়ার করেছেন। এরপর থেকে সেই প্রশ্নটা অনেকেই করছেন। কারণ এ বছর হোলি পড়েছে শুক্রবার (১৪ মার্চ)। অথচ তার আগেই রঙ খেলায় মেতে উঠলেন হাসিন জাহান। এখানেই শেষ নয়; বিষয়টি নিয়ে যে আলোচনা হচ্ছে, তার কারণ— এক জনপ্রিয় ভোজপুরী গানের তালে নাচ করতে দেখা গেছে শামির সাবেক স্ত্রীকে। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

    চ্যাম্পিয়ন্স ট্রফিতে যখন খেলতে ব্যস্ত ছিলেন মোহাম্মদ শামি, সেই সময় তার সাবেক স্ত্রী নেটদুনিয়ায় ঝড় তুলেছেন তার ভিডিও দিয়ে। গত শনিবার (৮ মার্চ) নিজের ফেসবুকে একটি রিলস শেয়ার করেন হাসিন। সেখানে দেখা যাচ্ছে, প্রথমে দুটো মেয়ে তাকে হালকা করে গালে আবির লাগাচ্ছেন। তিনি আলতো করে তাদের আবির লাগিয়ে দেন। এরপর সেখানে আবিরের প্লেট নিয়ে হাজিয় হয় ছোট্ট আইরা (সামি ও হাসিনের একমাত্র মেয়ে)। সে আসার পর চারজন মিলে ভোজপুরী জনপ্রিয় গান ‘ললিপপ লাগেলু’-র তালে নাচ করতে থাকেন।

    হাসিন জাহানের ওই নাচের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। প্রচুর মানুষ ভিডিওটি দেখেছেন, লাইক ও কমেন্টও করেছেন। শামির সাবেক স্ত্রী সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। মাঝে মাঝেই তিনি নানা ভিডিও ও ছবি শেয়ার করে থাকেন। ফেসবুকে তার ফলোয়ার্স ৬৪ হাজার। ইনস্টগ্রামে তার ফলোয়ার্স তিন লাখ ৯ হাজার। অনেক সময় তার শেয়ার করা নানা পোস্ট নিয়ে শোরগোলও পড়ে।

    বিনোদন ডেস্ক

  • মেজাজ হারালেন সোনাক্ষী

    সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে— মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে প্রবেশ করছেন অভিনেত্রী। আর সোনাক্ষীর সঙ্গে ছিলেন তার স্বামী অভিনেতা জাহির ইকবাল। এমন সময় এক ফটোসাংবাদিকের কাজ দেখে কড়া ভাষায় কথা বললেন সোনাক্ষী— অনেক হয়েছে, এবার দয়া করে থামুন। 

    যদিও অভিনেত্রীকে সচরাচর মাথা গরম করতে দেখা যায় না। পাপারাজ্জিদের সঙ্গেও তার খুবই ভালো সম্পর্ক। তবে এবার মেজাজ হারালেন তিনি। এরপরই ওই ফটোসাংবাদিকের উদ্দেশে হাত জোর করে অনুরোধ করতে থাকেন অভিনেত্রী। সোনাক্ষীর এমন আচরণ দেখে ফটোসাংবাদকিরা প্রত্যেকেই তার থেকে দূরে সরে যান।

    উল্লেখ্য, অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জাহির ইকবাল চলতি বছরের জুনে বিবাহবন্ধনে আবদ্ধ হন । এ তারকা দম্পতির বিয়ে নিয়ে সেই সময় অনেক বিতর্ক হয়েছিল। তবে সমালোচনা যাই হোক না কেন, তারা দুজনেই আনন্দের সঙ্গে জীবন উপভোগ করে চলেছেন। 

    আর ঘরোয়া আয়োজনে পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে জাহিরকে বিয়ে করেন সোনাক্ষী। অভিনেতা সালমান খানের পার্টিতে আলাপ হয় দুজনের। সেখান থেকেই শুরু প্রেম। সালমানের ঘনিষ্ঠ বন্ধু ইকবাল রতনসির পুত্র জাহির ইকবাল। সেই অর্থে ভাইজানের বউমা হয়েছেন সোনাক্ষী।

    বিনোদন ডেস্ক

  • স্বামীর সঙ্গে মিমের খুনসুটির ভিডিও ভাইরাল

    ছয় বছর প্রেমের
    পর ২০২২ সালের ৪ জানুয়ারি ব্যাংকার সনি পোদ্দারকে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা
    বিদ্যা সিনহা মিম। গতকাল শনিবার তৃতীয় বিবাহবার্ষিকী ছিল এই জুটির।

    প্রতিবারের
    ন্যায় এবারও স্বামীর সঙ্গে ভালোবাসা শেয়ার করেছেন মিম। তবে অন্য বছরগুলোর মতো এবার
    দিনটিকে ঘিরে তুলনামূলক কম আয়োজন ছিল।  

    বিশেষ দিনটিকে
    স্মরণীয় রাখতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্বামীর সঙ্গে কিছু ছবি শেয়ার করেছেন। সেখানে
    ক্যাপশনে জুড়ে দিয়েছেন, ‘শুভ বার্ষিকী! বিয়ের ৩ বছর এবং ভালোবাসার এক দশক—১০ বছর।
    পথচলা শুরুর পর থেকে এটি একটি সুন্দর যাত্রা ছিল।’

    আরেকটি রিলস
    শেয়ার করেছেন। সেখানে মিম জামদানি শাড়ি পরে গানের তালে তালে স্বামীর সঙ্গে খুনসুটিতে মেতেছেন। স্বামী সনি পোদ্দারও মুখ মিলিয়েছেন মিমের সঙ্গে।

    সেই ভিডিওর
    মন্তব্য ঘরে অনেক ভক্ত তাদের শুভেচ্ছা জানিয়েছেন। সেখানে একজন লেখেন, ‘একদম মাইন্ড
    ব্লোয়িং বললে চলে। আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল সামনের দিনগুলোতে
    এভাবেই ভাল থাকেন সুস্থ থাকেন’

    এর আগে প্রথম
    বিবাহবার্ষিকীতে মিম স্ট্যাটাসে লিখেছিলেন, ‘চোখের পলকেই কেটে গেল বিয়ের এক বছর। যদিও
    আট বছরের ভালোবাসা, কিন্তু মনে হয় এইতো সেদিন মাত্র দেখা হলো। আমি তোমাকে অসংখ্যভাবে
    অসংখ্যবার ভালোবেসেছি। তাও তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে প্রথমের মতোই
    নতুন লাগে।’

    ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত
    ‘পরান’ সিনেমায় বিদ্যা সিনহা মিমের সঙ্গে জুটি বাঁধেন অভিনেতা শরিফুল রাজ। সিনেমাটি
    দিয়েই এ জুটি আলোচনায় আসে। এরপর তাদের নিয়ে ফের ‘দামাল’ নামে আরও একটি সিনেমা নির্মিত
    হয়।

    প্রসঙ্গত, মিম
    অভিনীত ‘দিগন্তে ফুলের আগুন’ নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষা রয়েছে। এ ছাড়াও এ অভিনেত্রীর
    ‘আমি ইয়াসমিন বলছি’ নামে একটি সিনেমার কাজ শুরু হওয়ারও কথা রয়েছে। এদিকে রাজ অভিনীত
    ‘কবি’ নামের একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

    বিনোদন ডেস্ক

  • ট্রেনে চড়ে বিয়েবাড়িতে হাজির নোরা

    এই প্রথমবার ট্রেন সফর করলেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। সেই ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরা।

    অভিনেত্রী সাধারণত দামি গাড়ি কিংবা বিমানে সফর করেন। তবে এবার গন্তব্যে পৌঁছাতে ট্রেনে চড়লেন নোরা ফতেহি। অভিনেত্রীর ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে চর্চা। কিন্তু কেন তিনি হঠাৎ ট্রেনের সফর করলেন?

    নোরা সবসময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়। নিজের খবর জানাতে বিভিন্ন ধরনের পোস্ট করে থাকেন অভিনেত্রী। তবে নোরার পোস্ট দেখে জানা গেছে, এ মুহূর্তে একটি বিয়েবাড়ির অনুষ্ঠান নিয়ে ব্যস্ত আছেন তিনি। নোরার টিমের এক সদস্যের বিয়ে হচ্ছে। মহারাষ্ট্রের রত্নগিরি শহরে বিয়ের অনুষ্ঠান। কোনো গাড়ি নয়, ট্রেনে চড়ে সেখানে হাজির হয়েছেন নোরা ফাতেহি।

    দলের সদস্যের বিয়েতে গিয়েই ফিরে আসেননি অভিনেত্রী। সেখানে থেকে সব অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। সংগীত থেকে শুরু করে গায়েহলুদের অনুষ্ঠানের ছবি ও ভিডিও অনুরাগীদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নিয়েছেন নোরা। সেই বিয়ের অনুষ্ঠানে অভিনেত্রীকে নাচতেও দেখা গেছে। হলুদ শাড়িতে সেজে হবু বরকে হলুদ মাখিয়ে দিয়েছেন নোরা। দুই পরিবারের সদস্যদের সঙ্গে খোশগল্পে মেতেছেন তিনি।

    গত আট বছর ধরে অনুপ নামের ওই সদস্য অভিনেত্রীর ছবি ও ভিডিও তোলার কাজ করেন। নিজের দলকে নোরা পরিবারের মতোই মনে করেন। তাই অনুপের বিয়েতে শুরু থেকেই তিনি উপস্থিত ছিলেন। নোরার এই পদক্ষেপ অনুরাগীদের প্রশংসা কুড়িয়েছে। তাদের একাংশের মতে, সারা বছর যারা একজন তারকার জন্য পরিশ্রম করেন, তাদের পাশেও তারকাদের এভাবেই দাঁড়ানো উচিত।

    উল্লেখ্য, আগামী বছর নোরার বেশ কয়েকটি নতুন মিউজিক ভিডিও প্রকাশ্যে আসার কথা রয়েছে। পাশাপাশি অভিষেক বচ্চন অভিনীত একটি ছবিতেও অভিনয় করছেন নোরা ফাতেহি।

    বিনোদন ডেস্ক

  • সেটিতে গাত্রদাহ কেন, কাকে ও কেন বললেন স্বস্তিকা

    তোমার শরীর জুড়ে নেশার মাতম, ঠোঁটে আগলে রাখা চুমুর সমুদ্র…’- কালীঘাট মেট্রো স্টেশনে সেই প্রেম সাগরেই ডুব দিয়েছিলেন তরুণ-তরুণীরা। কোনো কিছুর পরোয়া না করে ‘ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড’ গড়লেন তারা। খাস কলকাতার মেট্রো স্টেশনে গভীর চুম্বনরত যুগলের সেই ভিডিও নিমেষে ভাইরাল হয়েছে। চারদিকে ছি ছি পড়েছে! কত কটূক্তি। আর শিক্ষা-দীক্ষা নিয়েও উঠল প্রশ্ন। 

    মেট্রো স্টেশনের সেই চুমু-চর্চাতেই এবার টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের প্রশ্ন— ভালোবেসে চুমু খাচ্ছে, সেটিতে গাত্রদাহ কেন?

    মেট্রো স্টেশনের ভাইরাল চুমু চর্চা নিয়ে প্রতিদিন রোববারডটইনের জন্য কলম ধরেন অভিনেত্রী। স্বস্তিকা বলেছেন, গোটা পৃথিবী জুড়ে যেখানে এত নৈরাজ্য জ্বালা, যন্ত্রণা, খেয়োখেয়ি, মারপিট আর ঈর্ষা, সেখানে দুটো মানুষ— তারা ভালোবেসে চুমু খাচ্ছে, সেটিতে গাত্রদাহ কেন? ভালোবাসা থেকে যাতে মানুষের আশা-ভরসা, বিশ্বাস বিলুপ্ত না হয়, তার জন্য তো যাদের ভালোবাসি, তাদের হাত ধরে হাঁটা উচিত, তাদের চুমু খাওয়া উচিত। সেটি জনসমক্ষে অশ্লীল পর্যায়ে চলে না গেলে কারও কেন এটা নিয়ে মাথাব্যথা থাকবে? 

    যাদের জীবনে প্রেম আছে, ভালোবাসা আছে, তাদের সবার উচিত ঘণ্টায় ঘণ্টায় মেট্রো স্টেশনে গিয়ে চুমু খাওয়া। অভিনেত্রীর প্রশ্ন— ২০২৪ সালে দাঁড়িয়ে এটি একটি বিষয় হলো চর্চা করার মতো?

    প্রেমের প্রকাশ স্বাভাবিক ও সহজাত। সেই প্রকাশ কোনো বাধা মানে না। কত ভিড়ের মাঝেই তো প্রিয়জনের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়া যায়! প্রেমের আবহ এমনই যে ক্ষণে ক্ষণেই মনে হয়, ‘সমাজ সংসার মিছে সব/মিছে এ জীবনের কলরব…।

    যে ভিডিওটি সবার টাইমলাইনে ছড়িয়ে পড়েছে, তাতে দেখা যাচ্ছে— কালীঘাট স্টেশন। আশপাশে গুটিকয়েক যাত্রী। তাদের উপস্থিতি হেলায় উপেক্ষা করে একে অপরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে প্রেমে মগ্ন। আর সেই মুহূর্ত মুঠোফোনে বন্দি করে নেটপাড়ায় যিনি ছড়িয়ে দিলেন, তার খোঁজ কেউ করলেন না কেন? প্রশ্ন স্বস্তিকার। 

    তিনি বলেন, যে লুকিয়ে-চুরিয়ে ছবি তুলছে, সে কি সেই যুগলের অনুমতি নিয়ে ছবি তুলেছে? এই লোকটার মানসিকতা ততটাই কদর্য, যতটা যারা ক্যামেরা বসিয়ে মানুষের ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দি করে, যারা পাশের বাড়িতে কী হচ্ছে দেখার জন্য জানালা খুলে দেয়! নিজস্ব ভয়ারিজমের জায়গা থেকে যে ছবিটা তুলেছে, তাকে কেন প্রশ্ন করে, ট্রোল করে, গালাগাল দিয়ে তুলাধোনা করছি না আমরা? এই নোংরা মানুষটার পরিচয় বের করে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে এক্সপোজ করা উচিত, যাতে সে লুকানোর কোনো পথ না পায়। তা না করে যারা নিজেদের প্রতি ভালোবাসা প্রদর্শন করেছিল, তাদের কাঠগড়ায় দাঁড় করিয়েছি আমরা।— এটা আমাদের দ্বিচারিতা!

    বিনোদন ডেস্ক

  • মিউজিক ভিডিওতে কাজ করলেন সুনেরাহ

    বেশ কিছুদিন নতুন কোনো সিনেমার খবরে ছিলেন না সুনেরাহ বিনতে কামাল। তাই নাটকে অভিনয়ের মধ্য দিয়ে নিজেকে ব্যস্ত রেখেছিলেন এই অভিনেত্রী। সুযোগ পেলেই মিউজিক ভিডিওর মডেলও হয়েছেন। 

    সম্প্রতি নতুন একটি সিনেমায় যুক্ত হওয়ার খবর প্রকাশ্যে আসলো। ‘দাগি’ নামের একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন এই অভিনেত্রী। 

    এদিকে সম্প্রতি সুনেরাহ আলোচনায় এসেছেন একটি মিউজিক ভিডিওতে অভিনয় করে। কিছুদিন আগেই ইউটিউবকেন্দ্রিক অভিনেতা আরশ খানের সঙ্গে জুটি বেধে কাজ করেছেন একটি নাটকে। এবার তার সঙ্গেই মিউজিক ভিডিওতে কাজ করলেন। 

    ইতোমধ্যেই ‘আয় গোছাই’ শিরোনামে রোমান্টিক ঘরানার এ গানের ভিডিও শুটিং সম্পন্ন হয়েছে। এ গানে কণ্ঠ দিয়েছেন আবদুল কাইয়ূম। মিউজিক ভিডিও তৈরি করেছেন চন্দন রয় চৌধুরী। 

    এ প্রসঙ্গে সুনেরাহ বলেন, ‘এ গানটির গল্প আলাদা। কক্সবাজারে শুটিং হয়েছে। পরিচালক ও টিম ছিল গোছানো। সিনেমার মতোই আমরা সময় নিয়ে গানটির শুটিং করেছি। অভিনয়ের জায়গা ছিল। বাজেটে কোনো ছাড় দেওয়া হয়নি। এসব কারণে মনে হয়েছে, কাজটির সঙ্গে আমার থাকা উচিত।’ 

    শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে গানটি।

    আনন্দনগর প্রতিবেদক

  • ভারতের জনপ্রিয় অভিনেত্রীর ব্যক্তিগত ভিডিও ফাঁস

    ভারতের মালায়লম ইন্ডাস্ট্রিজের মডেল ও অভিনেত্রী প্রজ্ঞা নাগরারে একটি ব্যক্তিগত ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে অস্বস্তিকর অবস্থায় রয়েছেন তিনি। 

    ২৬ বছর বয়সী এই তারকার সেই ভিডিওটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু হয় নেটিজেনদের মাঝে। কারণ, ওই ভিডিওতে প্রজ্ঞাকে বেশ অপ্রস্তুত অবস্থায় দেখতে পেয়েছেন নেটিজেনরা। তাদের মধ্যে অনেকে আবার মনে করছেন, প্রজ্ঞার নিজেদের কেউ ভিডিওটি ইচ্ছে করেই ফাঁস করেছেন।

    যদিও ভিডিওটির সত্যতা এখনো স্পষ্ট নয়; সেই নারী প্রজ্ঞা কি না, তা এখনো নিশ্চিত করা যায়নি। তবে নেটিজেনদের একাংশ মনে করছেন, ভিডিওটির মাধ্যমে প্রজ্ঞা ডিপফেকের শিকার হয়েছেন।

    তবে এখন পর্যন্ত অভিনেত্রী বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি। তবে অনেক নেটিজেনই দাবি করেছেন যে ফাঁস হওয়া ভিডিওটি প্রকৃতপক্ষে প্রজ্ঞার!

    এমন ঘটনায় সাধারণ মানুষদের গোপনীয়তা রক্ষা নিয়ে অনেকে উদ্বেগও প্রকাশ করেছেন। কারণ, এর আগে মাস কয়েকের ব্যবধানে ৫ পাকিস্তানি টিকটক তারকার গোপন ভিডিও ছড়িয়ে পড়ায় সেদেশের শোবিজ অঙ্গনে রীতিমতো চিন্তার ভাঁজ পড়ে যায়। কারণ, ঘটনাগুলো ছিল উদ্দেশ্যপ্রণোদিত। সেক্ষেত্রে ভারতেও এমন অবস্থা হবে কি না, তা নিয়েও চিন্তা অনেকের।

    উল্লেখ্য, ২০২২ সালে তামিল মুভি ভারালারু মুক্কিয়ামে আত্মপ্রকাশ করেন প্রজ্ঞা নাগরা। সেখানে তিনি একজন মালয়ালি মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। ছবিটি তেমন সফল না হলেও প্রজ্ঞার অভিনয় দক্ষতা দর্শকদের দ্বারা প্রশংসিত হয়েছিল।

    সূত্র: জি নিউজ

    বিনোদন ডেস্ক

  • আপত্তিকর ভিডিওর বিষয়ে যা বললেন তিশার

    বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী তাসনুভা তিশার আপত্তিকর ভিডিও ধারণ করার অভিযোগ তুলেছেন। গতকাল বুধবার (২০ নভেম্বর) মধ্যরাতে লাইভে এসে এ আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ করেছেন তিনি। সেই ফেসবুক পেজ এবং ওই পেজের কর্ণধারের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন তাসনুভা তিশা। এর আগে এক ফেসবুক স্ট্যাটাসে ওই যুবকের ছবি পোস্ট করে তার পরিচয় জানতে চান তিনি।

    অভিনেত্রী বলেন, শুটিং সেটে তিনিসহ আরও কয়েকজনের লুকিয়ে আপত্তিকর ভিডিও ধারণ করেছেন এক যুবক। পরে সেই ভিডিওগুলো ‘কাউসার কিংডম’ নামে একটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে বলেও জানান তিনি।

    ফেসবুক লাইভে তিশা বলেন, কিছুক্ষণ আগে এক ব্যক্তির ছবি দিয়ে একটি পোস্ট করেছি। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দেন। চার-পাঁচ দিন আগে নবাবগঞ্জে আমাদের শুটিং ছিল। বাপ্পি খানের পরিচালনায় একটি নাটক করছিলাম। সেখানে অনেক সাংবাদিক এসেছিলেন। আমার ও আমার সহশিল্পী আরশ খানের সাক্ষাৎকার নেন। সেখানে উনি ছিলেন। আমি ভেবেছিলাম তিনি সাংবাদিক। কিন্তু এই লোক সাংবাদিক তো দূরের কথা, তিনি আদৌ মানুষ কিনা আমার সন্দেহ। কারণ তিনি লুকিয়ে বিভিন্ন অভিনেত্রীর আপত্তিকর ভিডিও ধারণ করেন, যেটা আমারও করেছেন। সেটির ভিউ ২ দশমিক ১ মিলিয়ন ছাড়িয়ে গেছে। ভিডিওটি ছড়িয়ে গেছে এবং নামানো সত্ত্বেও অনেকের কাছে আছে।

    তাসনুভা তিশা বলেন, আউটডোর শুটিংয়ে আমরা যারা অভিনেতা-অভিনেত্রী, আমাদের লেপেল পরার আলাদা কোনো জায়গা থাকে না। নিজেদের মতো করে পরতে হয়। আমি খোলা মাঠে শুটিং করছিলাম। সামনে সাংবাদিকরা ছিলেন। ভেবেছিলাম, সাংবাদিক ভাইয়েরা কখনো এমন কাজ করবেন না। তাই আমার মতো করে লেপেল পরছিলাম এবং ঠিক করছিলাম। সেই ভিডিও সে ধারণ করে ‘কাউসার কিংডম’ নামের এক পেজে আপলোড করেন।

    তিনি বলেন, কতটা বিবেকহীন ও শিক্ষার অভাব হলে মানুষ এ ধরনের কাজ করতে পারে! এ ধরনের কিছু ব্যক্তি আছেন যারা নিজেদের সাংবাদিক বলে দাবি করেন, কিন্তু তারা আসলে সাংবাদিক নয়। এ অভিনেত্রী বলেন, একজন অভিনেত্রী হিসেবে আমি এই লোকের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেব। তিনি কোনো শুটিং স্পটের আশপাশে যেন কখনো না আসেন। তাকে বয়কট করা উচিত। তিনি বলেন, হয়তো বলার সঙ্গে সঙ্গে আমার ভিডিও নামিয়ে দিয়েছে। কিন্তু তার পেজে শুধু আমি না, আরও অনেক অভিনেত্রীর ভিডিও আছে যেগুলো তিনি লুকিয়ে ধারণ করেছেন। লুকিয়ে ধারণ করে আপত্তিকর ভিডিও পেজে পোস্ট করেন। সেখানে সারিকা সাবাহ আপু, অর্চিতা স্পর্শিয়া, তানিয়া বৃষ্টি, কুসুম শিকদার আপুর ভিডিও দেখেছি।

    অভিযুক্ত যুবকের নাম উল্লেখ করে তিশা বলেন, কাউসার নামে এই লোক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে হয়তো সবার মাঝে যান, গিয়ে এ কাজগুলো করেন। আমি সাংবাদিক ভাইদের উদ্দেশে বলব— আপনাদের নিশ্চয়ই এ ব্যাপারে করণীয় কিছু আছে। আমার কলাকুশলী, যারা আছেন, অভিনেত্রী-অভিনেতারা, যাদের নাম মেনশন করলাম, আপনারা এ বিষয়ে পরামর্শ দিন, জানাবেন কি করা উচিত?

    অভিনেত্রী শেষে বলেন, এই লোকের বিরুদ্ধে আমি অ্যাকশন নিতে চাই। সে যেন সাংবাদিকতা তো দূরের কথা, কোনো শুটিং স্পট, কোনো অনুষ্ঠান কিংবা মিডিয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আশপাশে যেন না আসতে পারে। তাকে বয়কট করা হোক।

    বিনোদন ডেস্ক

  • আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তিশার

    মধ্যরাতে লাইভে লুকিয়ে আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তুলেছেন ছোট পর্দার অভিনেত্রী তাসনুভা তিশা। 

    বুধবার (২০ নভেম্বর) মধ্যরাতে রাতে ফেসবুক লাইভে এসে এ অভিযোগ করলেন তিশা।

    নিজের ফেসবুক থেকে লাইভে এসে ‘কাউসার’স কিংডম’ নামের একটি ফেসবুক পেজ এবং ওই পেজের কর্ণধারের বিরুদ্ধে অভিযোগ করেন তিশা। তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে এক ব্যক্তির ছবি দিয়ে একটি পোস্ট করেছি। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দেন। চার-পাঁচ দিন আগে নবাবগঞ্জে আমাদের শুটিং ছিল। বাপ্পি খানের পরিচালনায় একটি নাটক করছিলাম। সেখানে অনেক সাংবাদিক এসেছিলেন। আমার ও আমার সহশিল্পী আরশ খানের সাক্ষাৎকার নেন। সেখানে উনি ছিলেন। আমি ভেবেছিলাম তিনি সাংবাদিক।’

    তিনি বলেন, ‘কিন্তু এই লোক সাংবাদিক তো দূরের কথা, তিনি আদৌ মানুষ কিনা, আমার সন্দেহ। কারণ তিনি লুকিয়ে বিভিন্ন অভিনেত্রীদের আপত্তিকর ভিডিও ধারণ করেন, যেটা আমারও করেছেন। সেটির ভিউ ২ দশমিক ১ মিলিয়ন ছাড়িয়ে গেছে। ভিডিওটি ছড়িয়ে গেছে এবং নামানো সত্ত্বেও অনেকের কাছে আছে।’

    ঘটনার বর্ণনা দিয়ে তিশা বলেন, ‘আউটডোর শুটিংয়ে, আমরা যারা অভিনেতা-অভিনেত্রী, আমাদের লেপেল পরার আলাদা কোনো জায়গা থাকে না। নিজেদের মতো করে পরতে হয়। আমি খোলা মাঠে শুটিং করছিলাম। সামনে সাংবাদিকরা ছিলেন। ভেবেছিলাম, সাংবাদিক ভাইয়েরা কখনও এমন কাজ করবেন না। তাই আমার মতো করে লেপেল পরছিলাম এবং ঠিক করছিলাম। সেই ভিডিও সে ধারণ করে ‘কাউসার কিংডম’ নামের এক পেজে আপলোড করেন।

    বিস্ময় প্রকাশ করে অভিনেত্রী বলেন, ‘কতটা বিবেকহীন ও শিক্ষার অভাব হলে মানুষ এ ধরনের কাজ করে! এ ধরনের কিছু ব্যক্তি আছেন যারা নিজেদের সাংবাদিক বলে দাবি করেন, কিন্তু তারা আসলে সাংবাদিক নয়। একজন অভিনেত্রী হিসেবে আমি এই লোকের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেব। তিনি কোনো শুটিং স্পটের আশেপাশে যেন কখনো না আসেন। তাকে বয়কট করা উচিত।’

    তিশা যোগ করেন, ‘হয়তো বলার সঙ্গে সঙ্গে আমার ভিডিও নামিয়ে দিয়েছে। কিন্তু তার পেজে শুধু আমি না, আরও অনেক অভিনেত্রীর ভিডিও আছে যেগুলো তিনি লুকিয়ে ধারণ করেছেন। লুকিয়ে ধারণ করে আপত্তিকর ভিডিও পেজে পোস্ট করেন। সেখানে সারিকা সাবাহ আপু, অর্চিতা স্পর্শিয়া, তানিয়া বৃষ্টি, কুসুম শিকদার আপুর ভিডিও দেখেছি।’

    এ সময় নাম উল্লেখ করে তাসনুভা তিশা বলেন, ‘কাউসার নামের এই লোক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে হয়তো সবার মাঝে যান, গিয়া এ সমস্ত কার্যকলাপ করেন। আমি সাংবাদিক ভাইদের উদ্দেশে বলব, আপনাদের নিশ্চয়ই এ ব্যাপারে করণীয় কিছু আছে। আমার কলাকুশলী, যারা আছেন, অভিনেত্রী-অভিনেতারা, যাদের নাম মেনশন করলাম, আপনারা এই বিষয়ে পরামর্শ দিন, জানাবেন কি করা উচিত?’

    সবশেষে বলেন, ‘এই লোকের বিরুদ্ধে আমি অ্যাকশন নিতে চাই। সে যেন সাংবাদিকতা তো দূরের কথা, কোনো শুটিং স্পট, কোনো অনুষ্ঠান, মিডিয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আশেপাশে যেন না আসতে পারে। তাকে বয়কট করা হোক।’

    এর আগে তিশা নিজের ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে দেখা যায় এক ব্যক্তির দুটি ছবি এবং ‘কাউসার’স কিংডম’ নামের একটি পেজের স্ক্রিনশট। ধারণা করা হচ্ছে, তিনি পেজের কর্ণধার কাউসার।

    ক্যাপশনে তিশা লেখেন, ‘দয়া করে কেউ এই লোককে চিনে থাকলে তার বিস্তারিত দিন। আমি লাইভে আসছি ১০ মিনিটের মধ্যে। অসম্ভব বাজে একটা ঘটনা ঘটেছে। বলছি পুরোটা। দয়া করে আমাকে শুনুন!’ এরপরই লাইভে আসেন তিশা।

    বিনোদন ডেস্ক