Tag: ভিডিও ভাইরাল

  • ঢাকার রাস্তায় পথচারীকে পেটালেন রাশিয়ান নারী মডেল

    সম্প্রতি রাজধানী ঢাকার ব্যস্ত সড়কে এক পথচারীকে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

    মঙ্গলবার (১০ মার্চ) ফেসবুকে ভাইরাল হওয়া সেই ভিডিওটি ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

    ঘটনাটি ঘটেছে রাজধানীর গুলশান এভিনিউ এলাকায়। জানা যায়, ভিডিওতে মারধর করা ওই নারী রাশিয়ান বংশোদ্ভূত মডেল মনিকা কবির। ভিডিওটি মনিকা নিজেই তার সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে পোস্ট করেছেন।

    ভিডিওতে দেখা যায়, গুলশানের ট্রাফিক সিগন্যালে অসংখ্য গাড়ি আটকে আছে। এ সময় এক পথচারী কাঁধে ব্যাগ নিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। ঠিক তখনই ওই ব্যক্তির ব্যাগ মনিকার কনুইয়ে লাগে।

    এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন মনিকা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি পথচারীকে ধাক্কা দিয়ে হাতে থাকা ব্যাগ দিয়ে আঘাত করতে শুরু করেন। কয়েক মুহূর্ত ধরে তাকে মারধর করতে দেখা যায়। আশপাশে অনেক মানুষ থাকলেও কাউকেই সেই পরিস্থিতিতে হস্তক্ষেপ করতে দেখা যায় না।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ওই ভিডিওর শেষ দিকে দেখা যায়, মারধরের ঘটনার পর মনিকা ভিডিও ধারণকারী ব্যক্তির দিকে তাকিয়ে একটি ‘ফ্লাইং কিস’ ছুড়ে দেন।

    ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই এই ঘটনার সমালোচনা করেছেন। তবে নেটিজেনদের একাংশের মত, ওই পথচারী নাকি মনিকার প্রতি অশোভন ইঙ্গিত করেছিলেন।

    পরবর্তীতে গণমাধ্যমের কাছে এই রাশিয়ান মডেল অভিযোগ করেন, ওই ব্যক্তি তার কাছে এসে বাজে শব্দ উচ্চারণ করেছেন এবং ইচ্ছাকৃতভাবে তাকে ধাক্কা দেওয়ার পাশাপাশি তার গায়ে আপত্তিকরভাবে হাতও দিয়েছেন।

    উল্লেখ্য, মনিকা কবির মূলধারার মডেলিং জগতে অতটা পরিচিত নন। তবে ইউটিউব সাক্ষাৎকার ও বিভিন্ন অনলাইন ভিডিওতে উপস্থিত হয়ে নানা বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে এর আগেও সামাজিক মাধ্যমে তিনি আলোচনায় এসেছেন। এবার রাজধানীর সড়কে পথচারীকে মারধরের ভিডিও ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনায় এলেন।

    বিনোদন ডেস্ক

  • যুক্তরাষ্ট্রে নিজেদের সেই পুরোনো গানে নাচলেন অমিত-শাবনূর

    ঢালিউডের একসময়ের জনপ্রিয় দুই অভিনয় শিল্পী অমিত হাসান ও শাবনূর। যদিও এখন আর সেভাবে ক্যামেরার সামনে দেখা যায় না তাদের। দুজনই এখন বড়পর্দায় অনিয়মিত হয়ে পড়েছেন। তবে আবারও হঠাৎ করেই ঢাকাই চলচ্চিত্রপ্রেমীদের স্মৃতির সমুদ্রে ভাসালেন একসময়ের জনপ্রিয় এই জুটি। 

    যুক্তরাষ্ট্রে বসবাসরত আরেক ঢালিউড অভিনেতা কাজী মারুফের বাসায় দেখা মিলল অমিত হাসান ও শাবনূরের। সেই মুহূর্তের একটি ভিডিও সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন কাজী মারুফ। যেখানে দেখা যায়, অমিত-শাবনূর অভিনীত সিনেমার জনপ্রিয় ‘একদিকে পৃথিবী, আরেকদিকে তুমি যদি চাও’ গানের তালে নাচছেন দুজন। নাচের পাশাপাশি অমিতের সঙ্গে এই চিত্রনায়িকাকে গাইতেও দেখা যায়। 

    ভিডিওটি প্রকাশের পর সেটা নেটদুনিয়ায় বেশ ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিন পর একসঙ্গে দুই তারকাকে দেখে ভক্ত-অনুরাগীরাদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    জানা গেছে, ছেলে আইজানের ইচ্ছাতেই যুক্তরাষ্ট্র ভ্রমণে গেছেন শাবনূর। এই সফরে দেশটিতে অবস্থানরত ঢালিউডের একাধিক তারকার সঙ্গে দেখা করেছেন তিনি। যুক্তরাষ্ট্রে শাবনূরের সঙ্গে ইতোমধ্যে মামুন ইমন, রেসিসহ আরও বেশ কজন তারকার সাক্ষাৎ হয়েছে। সেখানে তাদের সঙ্গে শাবনূরকে আনন্দমুখর সময় কাটাতে দেখা যায়। 

    উল্লেখ্য, কিছুদিন আগে চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গেও শাবনূরের সাক্ষাতের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। 

    বিনোদন ডেস্ক

  • ‘ভারসাম্যহীন’ জনপ্রিয় অভিনেত্রীর ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল

    সম্প্রতি ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন। ওই ভিডিওতে জোভানের সঙ্গে উস্কখুস্ক চুল, ময়লা পোশাক আর মুখভর্তি ধুলোমাখা চেহারায় এক মানসিক ভারসাম্যহীন নারীর উপস্থিতি চোখে পড়ছে, যা নেটদুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। 

    শেয়ার করা ভিডিওটির শুরুতে ভারসাম্যহীন ওই নারীকে দেখতে পাওয়ার কিছুক্ষণ পরেই সেখানে মোটরসাইকেল নিয়ে হাজির হন জোভান। প্রথম দেখায় অনেককেই হয়তো ঘটনার বিষয়বস্তু ও মানসিক ভারসাম্যহীন নারীকে শনাক্ত করতে হিমশিম খেতে হয়েছে। কিন্তু ভালোভাবে খেয়াল করার পরই স্পষ্ট হয়ে ওঠে, সেই ভারসাম্যহীন নারী আসলে আরেক জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। 

    এটি মূলত কোনো বাস্তব ঘটনা নয় বরং একটি নাটকের শুটিংয়ের দৃশ্য। সম্প্রতি এই ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন অভিনেতা জোভান। ভিডিওটি শেয়ার করে মজার ছলে তিনি ক্যাপশনে লেখেন, ‘ছেমরি পাগল নাকি? আমারে কয় খাইয়া লাইবো!’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ভিডিওতে দেখা যায়, ভারসাম্যহীন নারীর বেশে থাকা কেয়া পায়েল একপর্যায়ে উচ্চস্বরে বলতে থাকেন, কেউ নাকি তার দিকে বল ছুড়ে মেরেছে। আর সে এর বিচার চায়। ঠিক তখনই মোটরসাইকেল নিয়ে সেখানে পৌঁছান জোভান। তাকে দেখেই কেয়া তেড়ে যান এবং অদ্ভুত আচরণ করতে থাকেন। 

    ধারণা করা হচ্ছে, এটি একটি নতুন নাটকের অংশ, যেখানে কেয়ার সহশিল্পী হিসেবে আছেন জোভান। তবে নাটকটির নাম এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। 

    ভিডিও প্রকাশের পরপরই তা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভক্তরা বিস্ময় প্রকাশ করে জানান, ভিডিওর শুরুতে অনেকে নাকি কেয়া পায়েলকে চিনতেই পারেননি। অনেক অনুরাগীই অভিনেত্রীর মেকআপ ও অভিনয়ের প্রশংসায় মেতে ওঠেন। 

    বিনোদন ডেস্ক

  • ‘লিচুর বাগানে’র সঙ্গে রাজনীতির মিশ্রণে সামাজিকমাধ্যমে হাস্যরস

    সামাজিক যোগাযোগমাধ্যমে কতকিছু নিয়েই তো নেটিজেনদের মজা করতে দেখা যায়। এবার একটি কার্টুনকে ঘিরে হাস্যরসে মেতেছেন এর ব্যবহারকারীরা। সম্প্রতি জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ১১ দলীয় জোটে নির্বাচনি সমঝোতার দ্বন্দ্ব নিয়ে একটি কার্টুন ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায় যা ইতোমধ্যে ভাইরাল। 

    সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই কার্টুনের পটভূমিতে বাজছে শাকিব খান ও সাবিলা নূরের সুপারহিট গান ‘কে দিলো পিরিতের বেড়া লিচুরও বাগানে’। আর কার্টুনটিতে রাজনৈতিক বিতর্ককে মজার ফ্রেমে তুলে ধরা হয়েছে যা অনলাইন দুনিয়ায় ব্যাপক হাস্যরসের সৃষ্টি করেছে। 

    এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরিকৃত কার্টুনটিতে দেখা যায়, লিচুর বাগানে দাঁড়িয়ে আছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বাগানের মধ্য দিয়ে বয়ে গেছে একটি বেড়া। সেটার অন্যপাশে দাঁড়ানো ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি মুহাম্মদ ফয়জুল করীম। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অনলাইনে ভাইরাল হওয়া কার্টুনটি যে নেটিজেনদের ব্যাপক বিনোদনের খোড়াক জুগিয়েছে সেটা তাদের বিভিন্ন মজার মজার মন্তব্য থেকেই স্পষ্ট হয়ে উঠেছে। অনেকে আবার দলগুলোর মধ্যে তৈরি হওয়া মতানৈক্যের সমালোচনাও করেছে। 

    উল্লেখ্য, প্রত্যাশিত আসনে ছাড় না পেলে ইতোমধ্যেই ১১ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার আভাস দিয়েছে ইসলামী আন্দোলন। সে নিয়ে টকশো থেকে শুরু করে আলোচনার টেবিল- রাজনীতির বিভিন্ন আঙিনায় কথার ঝড় উঠেছে। সবার মনে এখন একটাই প্রশ্ন, ১১ দলীয় জোটে ইসলামী আন্দোলন কি থাকবে নাকি জোট ভেঙে বেরিয়ে যাবে! রসিকতার ভঙ্গিতে এই বিষয়টিই কার্টুনে ফুটিয়ে তোলা হয়েছে যা ব্যবহারকারীদের ব্যাপক নজর কেড়েছে। 

    বিনোদন ডেস্ক

  • কনসার্টে আতিফ আসলামের বিরুদ্ধে নাচ নকলের অভিযোগ

    সম্প্রতি এক কনসার্টে অতিফ আসলামের নাচের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। মূলত তার আবেগঘন গানের জন্য খ্যাত অতিফ এইবার ভক্তদের চমক দিতে প্রাণবন্ত নাচের পরিবেশনা দেখালেন — যা কিছু মানুষের মতে ভারতীয় তারকা দিলজিৎ দোসাঞ্জের নাচের স্টাইলের নকল বলে মনে করা হচ্ছে।

    বাংলাদেশ এবং ভারতের ভক্তরা দীর্ঘদিন ধরে অতিফ আসলামের গানকে উপভোগ করে আসছেন। এছাড়া অনেক ভারতীয় শিল্পীও অতিফের সঙ্গীত থেকে প্রেরণা নিয়েছেন। কিন্তু এবার পালা উল্টো হয়ে গেছে; পাকিস্তানি গায়ককে ভারতীয় সেলিব্রিটির নাচের স্টাইল অনুকরণ করার অভিযোগে লক্ষ্য করা হচ্ছে।

    ভিডিওতে দেখা যায়, অতিফ প্রাণবন্তভাবে মঞ্চে নাচ করছেন। এটি তার জীবন্ত কনসার্টে প্রথমবারের মতো এমন উজ্জ্বল নাচের চিত্র, কারণ তিনি সাধারণত গানের ওপরই বেশি মনোনিবেশ করেন।

    ভক্তরা তুলনা করছেন অতিফের নাচকে দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে

    ভিডিও ভাইরাল হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীরা অতিফ ও দিলজিৎ দোসাঞ্জের নাচের ভঙ্গি তুলনা করতে শুরু করেন। দিলজিৎ তার কনসার্টে প্রাণবন্ত, পাঞ্জাবি ভাঙড়া-অনুপ্রাণিত নাচের জন্য খ্যাত।

    কিছু ভক্ত অভিযোগ করেছেন যে অতিফ দিলজিতের মঞ্চ উপস্থিতি অনুকরণ করার চেষ্টা করেছেন এবং তার শরীরভঙ্গি ও উজ্জীবিততা সাদৃশ্যপূর্ণ। অন্যদিকে, অনেকে মন্তব্য করেছেন যে নাচটি ‘জবরদস্তি’ মনে হচ্ছে এবং অতিফকে অবশ্যই শুধু তার গানের মাধ্যমে ভক্তদের বিনোদিত করা উচিত।

    মিশ্র প্রতিক্রিয়া

    কিছু ব্যবহারকারী নাচের পরিবেশনা সমালোচনা করেছেন এবং বলেছেন যে অতিফ আসলাম ‘নাচে ভালো দেখাচ্ছেন না,’ এবং তাকে তার স্বতন্ত্র গানের স্টাইল বজায় রাখার পরামর্শ দিয়েছেন। অন্যরা তার পাশে দাঁড়িয়েছেন, বলছেন যে শিল্পীরা পরীক্ষা-নিরীক্ষার অধিকার রাখে এবং তাকে কমফোর্ট জোনের বাইরে বের হয়ে অভিনয় করার জন্য প্রশংসা করেছেন।

    একাংশ ভক্ত বিশেষভাবে উল্লেখ করেছেন যে অতিফ সাধারণত নাচের উপর বেশি ফোকাস করেন না, তাই এই ভিডিওটি অতিরিক্ত নজর কেড়েছে।

    দিলজিৎ দোসাঞ্জ দীর্ঘদিন ধরে প্রাণবন্ত ভাঙড়া নাচের মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ করার জন্য পরিচিত। অন্যদিকে, অতিফের পরিবেশনায় সাধারণত নাচের উপস্থিতি কম থাকায় এই চিত্র তুলনামূলকভাবে নজরকাড়া হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • অভিষেকের সঙ্গে বিচ্ছেদ গুঞ্জনের মধ্যেই ঐশ্বরিয়ার ভিডিও ভাইরাল

    বলিউড সেনসেশন ঐশ্বরিয়া রাই বচ্চন ও সুপারস্টার অভিষেক বচ্চনের সম্পর্কে নাকি চিড় ধরেছে। বেশ কিছুদিন ধরে এই নিয়ে জল্পনা চলছে বলিউডপাড়ায়। আম্বানি পরিবারের বিয়েতে ঐশ্বরিয়া ও অভিষেক একসঙ্গে প্রবেশ না করায় জল্পনা আরও ঘনীভূত হয়। যদিও এই বিষয়ে এখনও মুখ খুলেননি বচ্চন পরিবারের কেউই। এই জল্পনার মাঝেই ঐশ্বরিয়া একটি ভিডিও নেটপাড়ায় ভাইরাল। সেই ভিডিও বিয়ে নিয়ে কথা বলেছেন সাবেক এই বিশ্বসুন্দরী।

    পুরনো সেই ভিডিওতে দেখা যাচ্ছে ২১ বছর বয়সি ঐশ্বরিয়া বিয়ে ও সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হচ্ছে। সেই সময় ঐশ্বরিয়া জানান, তিনি বিয়েতে বিশ্বাস করেন। ভবিষ্যতে বিয়ে করার পরিকল্পনাও রয়েছে। তবে সঠিক সময়ে সঠিক মানুষকে বিয়ে করবেন তিনি। বিয়ের কথা বলতে বলতে আবেগপ্রবণ হয়ে পড়ছিলেন ঐশ্বরিয়া। 

    অভিনেত্রী তখন জানিয়েছিলেন, বিয়ের দিনটাই তার জীবনের সবচেয়ে সুন্দর দিন হয়ে উঠবে। শুধু বিয়ে নয়। মাতৃত্ব উপভোগ করতে চান বলেও জানিয়েছিলেন ঐশ্বরিয়া।

    ২০০৭-এ অভিষেকের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ঐশ্বরিয়া। বিয়ের পরে আর এক সাক্ষাৎকারে ফের বিয়ে ও সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন তিনি। সেই সময় তাকে প্রশ্ন করা হয়েছিল, সংসারে মন দিতে গিয়ে কি অভিনয় থেকে তিনি দূরেই সরে যাবেন? 

    অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি সন্তানধারণের অপেক্ষা করছেন, কারণ তিনি মাতৃত্ব উপভোগ করতে চান। কিন্তু পাশাপাশি ঐশ্বরিয়া জানিয়েছিলেন, পরিবার বা সংসারের জন্য কখনোই নিজেকে হারিয়ে ফেলতে চান না তিনি।

    কিছুদিন আগেই ছবি শিকারিদের ক্যামেরাবন্দি হয়েছিলেন অভিষেক। সেখানে নেটিজেনদের নজর যায় অভিষেকের অনামিকার দিকে। অভিনেতার অনামিকায় বিয়ের আংটি দেখতে না পাওয়ায় নেটপাড়ায় নতুন করে জল্পনা শুরু হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • সালমানের সামনে লজ্জায় হাসছেন ঐশ্বরিয়া, ভিডিও ভাইরাল

    ঐশ্বরিয়ার জীবনের একটা বড় অধ্যায়ের নাম সালমান খান। বলিউডে এই জুটির প্রেম নিয়ে এক সময় তোলপাড় হয়ে গিয়েছিল। সালমানের সঙ্গে জুটি বেঁধে সেই সময় ‘হাম দিল দে চুকে’র মতো বেশ কিছু সিনেমার অভিনয় করেন ঐশ্বরিয়া! তবে সেসব অতীত।

    rnrn

    প্রেম ভেঙে যায় এই জুটির। এরপর সালমানের নাম জড়িয়েছে বহু নায়িকার সঙ্গে। ঐশ্বরিয়ারও বলিপাড়ায় অন্য সম্পর্ক হলেও টেকেনি। অবশেষে বিয়ে করেন অভিষেককে। 

    rnrn

    তবে সম্প্রতি ফের একবার চর্চায় উঠে এসেছে ঐশ্বরিয়া ও সালমানের নাম। তার কারণ একটি পুরনো ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি অনুষ্ঠানে খালি গলায় গান গাইছেন ঐশ্বরিয়া। 
    rnতিনি গাইছেন, মেরি শ্বাসো মে বসা হ্যায় তেরা হি এক নাম। গানটি বলিউডের সুপারহিট সিনেমার। গাইতে গিয়ে লজ্জায় বারে বারে হেসে ফেলছেন নায়িকা। তবে এই ভিডিও কেন ভাইরাল?

    rnrn

    তার কারণ গানটি ঐশ্বরিয়া গাইছেন সালমানের সামনে। দর্শকের আসনে বসে আছেন সালমান। পাশে বসে আছেন মালাইকা আরোরা। এ সময় ঐশ্বরিয়া সবে সবে কাজ করছেন বলিউডে। আর চুটিয়ে প্রেম চলছে সালমানের সঙ্গে। ভিডিও দেখা মাত্রই ভাইরাল হয়। বহু পুরনো এই ভিডিওতে ভক্তরা খুঁজে পেয়েছেন প্রেমের ছোঁয়া। তবে এই প্রেম আজ আর নেই। এই দুই জুটি এখন নিজের নিজের জীবনে ব্যস্ত।
    rn 

    বিনোদন ডেস্ক

  • ডিপফেকের শিকার কাজলও, পোশাক বদলানোর ভিডিও ভাইরাল!

    দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানার বিকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। কয়েক দিন পর আবার একই ঘটনার শিকার হন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এবার সেই একই ঘটনার শিকার হলেন কাজল আগারওয়াল।  

    এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো অভিনেত্রী রাশমিকার ভিডিও চর্চা কমেনি। তার মধ্যেই কাজলের নকল ভিডিও ইন্টারনেটে প্রকাশিত হয়েছে। এটি একটি ডিজিটালি এডিট করা ভিডিও। যেখানে ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে— ক্যামেরার সামনে কাজলের মুখবিশিষ্ট এক নারী পোশাক বদলাচ্ছেন। 

    আরও পড়ুন: 

    এ ভিডিও ডিপফেক, যাতে কাজলের মুখ ব্যবহার করা হয়েছে। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, বুমলাইভের মতো অনেক ফ্যাক্ট চেকিং প্ল্যাটফরম রিপোর্ট করেছে যে, এই ভিডিও আসলে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের। 

    ‘গেট রেডি উইথ মি’ ট্রেন্ডের সময় তিনি ‘টিকটক’-এ ভিডিওটি পোস্ট করেছিলেন, যা এখন ডিপফেক করে হাজির করা হয়েছে।
    কাজল সম্পর্কিত নকল ভিডিওটি কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়েছিল। যার পরে অনেকে এটিকে সত্য বলে ভেবেছিলেন। এর পরে বিভিন্ন ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট খতিয়ে দেখে। আর তাতেই আসল ঘটনা বেরিয়ে আসে। 

    ওয়েবসাইটগুলো বলছে, যে ভিডিওটি এআইয়ের সাহায্যে পরিবর্তন করা হয়েছিল। এ ধরনের টুল ব্যবহার করে, অন্য কারও মুখ ভিডিও বসানো যায়। এটি বিভ্রান্তি তৈরি করে এবং অনেকেই এগুলোকে সত্যিকারের ভিডিও বলে ভাবেন।

    প্রকৃতপক্ষে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, যার নাম রোজি ব্রিন, এটি তার ভিডিও বলে জানা গেছে। ‘গেট রেডি উইথ মি’ ট্রেন্ডে যোগ দিতে তিনি এই বছরের ৫ জুন টিকটকে তার এ ভিডিও পোস্ট করেছেন। তার ভিডিওই এডিট করে ডিপফেকের মাধ্যমে কাজলের মুখ বসানো হয়েছিল। এ ভিডিও এখন ভাইরাল।

    ডিপফেক কী?

    ডিপফেক হলো একটি ডিজিটাল পদ্ধতি, যার মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে ব্যবহারকারীরা সহজেই একজন ব্যক্তির ছবিতে তার শরীরে অন্য কারও মুখ প্রতিস্থাপন করতে পারেন। আর সেভাবেই একের পর এক সেলিব্রিটির মুখ ব্যবহার করা হচ্ছে। 

    বিনোদন ডেস্ক

  • জুতা পরে মন্দিরে পরিণীতি ও রাঘব, ভিডিও ভাইরাল

    শীঘ্রই বিয়ে সারতে চলেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির (আপ) নেতা রাঘব চাড্ডা। এর আগে শনিবার হবু দম্পতির দেখা মিলল মহাকাল মন্দিরে। শ্রাবণ মাসের পূজা দিতে গিয়েছিলেন তারা। 

    rnrn

    এ মন্দিরের ভেতরে তারকা জুটির পূজা দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, মন্দির প্রাঙ্গণে জুতা পরে প্রবেশ করেছেন দুজন। 

    rnrn

    পরিণীতি ও রাঘবের এমন ঘটনায় ক্ষেপেছেন নেটিজেনরা। সামাজিক যোগাযোগমাধ্যমে একজন লিখেছেন, মন্দিরের ভেতর জুতা পরা ঠিক নয়। তাহলে এই নিয়ম বেহায়া অভিনেত্রী পরিণীতা ও তথাকথিত রাজনীতিক রাঘবের জন্য কেন প্রযোজ্য নয়?

    rnrn

    ভিডিওতে দেখা যায়, গোলাপি সুতির শাড়ি পরেছেন অভিনেত্রী। আর আপ নেতা ছিলেন ধুতি পরে। প্রধান মন্দিরের মেঝেতে বসে শিবলিঙ্গের সামনে রীতি মেনে পূজা দেন তারা। পুরোহিতদের থেকে চেয়ে নেন আশির্বাদ। 

    rnrn

    প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগেই এই জুটি পাড়ি দিয়েছিলেন অমৃতসরের স্বর্ণমন্দিরে। গুরুদ্বারে প্রার্থনা সারেন তারা, 'সেবা' করেন। স্বর্ণমন্দির থেকে ছবিও পোস্ট করেন তারা। লেখেন, 'এবার আমার দর্শন আরও স্পেশাল ছিল, পাশে ওকে নিয়ে।'

    rnrn

    কয়েক মাস আগে দিল্লিতে অভিনেত্রী ও রাজনীতিকের আংটি বদল হয়। শোনা যাচ্ছে, ইতোমধ্যেই বিয়ের তারিখ ও স্থান ঠিক করে ফেলেছে দুই পরিবার

    rnrn

    একাধিক সংবাদ সংস্থার সূত্রে খবর, আগামী ২৫ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরে গাঁটছড়া বাধতে চলেছেন এই জুটি। যদিও বিয়ের তারিখ নিয়ে দুজনের তরফে এখনও নিশ্চিত কোনো ঘোষণা করা হয়নি। জানা গেছে, জাঁকজমকভাবেই রীতিনীতি মেনেই বিয়ে হতে চলেছে তাদের। ফিল্ম ইন্ডাস্ট্রি ও রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই এ অনুষ্ঠানে অংশ নিতে চলেছেন।

    অনলাইন ডেস্ক