Tag: ভিডিও ফাঁস

  • এবার ফাঁস হলো কানওয়াল আফতাবের ব্যক্তিগত ভিডিও

    আবার ভাইরাল হয়েছে পাকিস্তানি টিকটক অভিনেত্রীর ব্যক্তিগত ভিডিও। মিনাহিল মালিক, ইমশা রহমান ও মাথিরা খানের পর এবার কানওয়াল আফতাবের ব্যক্তিগত ভিডিও ফাঁস হয়েছে।

    সোশ্যাল মিডিয়া প্রভাবশালী টিকটকার কানওয়াল আফতাবের একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে। এ নিয়ে চতুর্থবার পাকিস্তানে ঘটল একই ঘটনা। কানওয়ালের আগে মিনাহিল মালিক, ইমশা রহমান ও মাথিরা খান এই একই সমস্যার সম্মুখীন হয়েছিরেন।

    যে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়েছে, সেখানে ২৬ বছর বয়সি কানওয়ালকে অপ্রীতিকর অবস্থায় দেখতে পাওয়া যায়। যদিও অভিনেত্রী এখনো এই ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য করেননি। তবে এক মাসের কম সময়ের মধ্যে কীভাবে চারবার একই ঘটনা ঘটে গেল, সেই বিষয়ে উদ্বিগ্ন নেটিজেনরা।

    কানওয়াল আফতাব ১৯৯৮ সালের ৯ জানুয়ারি জন্মগ্রহণ করেন পাকিস্তানে। ইনস্টাগ্রামে ৪ মিলিয়নের বেশি ফলোয়ার রয়েছে এই পাকিস্তানি টিকটকারের। টিকটকে শুধু তিনি নিজেকে নিয়ে রিল পোস্ট করেন তা নয়, অনেক ভিডিওয়ে স্বামী জুলকারনাইন সিকান্দার ও মেয়ে আইজল জুলকারনাইনকে দেখা গেছে।

    কানওয়াল ও জুলকারনাইন দুজনেই টিকটক তারকা। ২০২১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। ২০২৩ সালে অর্থাৎ বিয়ের ঠিক দুই বছর পর প্রথম সন্তানের জন্ম দেন এ টিকটক তারকা।

    ভাইরাল হওয়া এই ভিডিওর ঘটনা প্রথম ঘটে মিনাহিল মালিকের সঙ্গে। মিনাহিলের পর ইমশা রেহমানের সঙ্গে একই ঘটনা ঘটে। একই সপ্তাহের মধ্যে মাথিরা খানের ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। হিসাব অনুযায়ী, কানওয়াল হলেন চতুর্থ টিকটক তারকা, যার ভিডিও ফাঁস হলো।

    বিনোদন ডেস্ক

  • টিকটক তারকার ব্যক্তিগত গোপন ভিডিও ফাঁস!

    পাকিস্তানের জনপ্রিয় টিকটক তারকা মিনাহিল মালিক। সম্প্রতি অনলাইনে তার একটি ব্যক্তিগত ভিডিও ফাঁস হওয়ার ঘটনা ঘটেছে। ভিডিওটি সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে চোখের পলকে ছড়িয়ে পড়ে। এরপরই ব্যাপক ট্রলিং ও সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন এ টিকটক তারকা। 

    সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের এক প্রতিবেদনে বলা হয়েছে, টিকটকার মিনাহিল মালিকের ব্যক্তিগত ভিডিওগুলো তিনি নিজেই ফাঁস করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ অভিযোগ নাকচ করে দিয়েছেন তিনি। এ টিকটক তারকা ফাঁস হওয়া ভিডিও সম্পর্কে জানিয়েছেন, অনলাইনে ফাঁস হওয়া ভিডিওগুলো ভুয়া।

    এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এআইএ) কাছে অভিযোগ জানিয়েছেন তিনি।

    মিনাহিলের দাবি, ওই ভিডিও কাটাছেঁড়া করে বানানো। এই টিকটক তারকা জানান, তিনি ও তার পরিবার এই ঘটনায় অবসাদের শিকার হয়েছেন। অভিযুক্তদের উদ্দেশে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। 

    এদিকে নেটিজেনরা বলছেন, এই পাকিস্তানি টিকটকার নিজেই ভিডিওগুলো ফাঁস করেছেন। যেন আলোচনায় আসতে পারেন। 

    তাদের দাবি, ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ প্ল্যাটের মাধ্যমে কিছু সাংবাদিক এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করেছিলেন মিনাহিল মালিক। এরপরই সেগুলো ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে যায়। 

    তবে মিনহাল এমন তথ্য মিথ্যা দাবি করে আইনি ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন।

    বিনোদন ডেস্ক

  • পাকিস্তানি টিকটক তারকার ব্যক্তিগত ভিডিও ফাঁস

    পাকিস্তানি টিকটক তারকা মিনাহিল মালিক আবারও আলোচনার কেন্দ্রে। সম্প্রতি তার একটি অশ্লীল ভিডিও অনলাইনে ফাঁস হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এর ফলে শুরু হয়েছে ব্যাপক ট্রলিং ও সাইবার বুলিং। ফাঁস হওয়া ভিডিওতে মিনাহিল মালিককে একটি ঘরে এক ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে বলে দাবি করছেন নেটিজেনরা। এ ছাড়া তার আরও কিছু আপত্তিকর ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ব্যাপক সমালোচনা ও বিতর্ক শুরু হয়েছে।

    অনেক নেটিজেন এ ঘটনার জন্য মিনাহিলকে তীব্র সমালোচনা করেন। তাকে নিয়ে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করতে শুরু করেন। কেউ কেউ বলছেন— এটি একটি পাবলিসিটি স্টান্ট। আবার অন্যদিকে কিছু মানুষ তার প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং তাকে সমর্থন জানান।

    ভিডিওটি ফাঁস হওয়ার একদিন পর মিনাহিল মালিক টিকটকে একটি ভিডিও স্টেটমেন্ট দেন। সেখানে তিনি দাবি করেন— ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং এটি তাকে ফাঁসানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। তিনি আরও বলেন, তিনি ইতোমধ্যে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) কাছে একটি অভিযোগ দায়ের করেছেন এবং এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করা হবে।

    মিনাহিল বলেন, এ ভিডিওগুলো সম্পূর্ণ ভুয়া। আমি এর বিরুদ্ধে এফআইএতে অভিযোগ দায়ের করেছি এবং দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ মুহূর্তে আমার পরিবার এবং আমি গভীর মানসিক চাপে আছি।

    ভক্তদের তিনি বলেন, এই ভিডিওটি রিপোর্ট করুন এবং এই কঠিন সময়ে আমার পাশে থাকুন। যারা এমন কাজ করেছে, তাদের নিশ্চয়ই মা-বোন নেই। আমি সাক্ষী— আমার আল্লাহ সাক্ষী। শুধু আপনাদের সমর্থন চাই।

    এর আগেও একই রকম পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন মিনাহিল মালিক। কয়েক বছর আগে তার কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁস হয়েছিল। তবে তখনো তার বিপুলসংখ্যক ভক্ত তার পাশে দাঁড়িয়েছিল এবং তাকে সমর্থন করেছিল। বর্তমান ঘটনাতেও তার ভক্তদের কাছ থেকে সমর্থন কামনা করেন মিনাহিল।

    উল্লেখ্য, মিনাহিল মালিক পাকিস্তানের অন্যতম জনপ্রিয় টিকটক তারকা। তার ভক্ত সংখ্যা মিলিয়ন পেরিয়েছে এবং টিকটকে তিনি নিয়মিতভাবে বিভিন্ন ধরনের কনটেন্ট শেয়ার করেন। তার জনপ্রিয়তার জন্যই সম্ভবত তিনি বারবার সাইবার হেনস্তার শিকার হচ্ছেন বলে মনে করছেন অনেকেই।

    পাকিস্তানের সাইবার ক্রাইম আইন অনুযায়ী, এই ধরনের ভিডিও বা ছবি ছড়ানো শাস্তিযোগ্য অপরাধ। এফআইএ এই ধরনের অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তকে দীর্ঘমেয়াাদি শাস্তির মুখোমুখি হতে হয়।

    মিনাহিলের এ ঘটনার পর অনেকেই প্রশ্ন তুলেছেন সাইবার নিরাপত্তার অভাব নিয়ে। সাইবার অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং সেলিব্রিটিদের গোপনীয়তা রক্ষার জন্য আরও কঠোর আইন প্রণয়নের দাবি জানাচ্ছেন অনেকেই। বিশেষ করে নারীদের জন্য নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন সবাই।

    বিনোদন ডেস্ক