Tag: ভাই

  • চারুর পোশাক ব্যবসা নিয়ে কোন সত্য প্রকাশ্যে আনলেন সুস্মিতা সেনের ভাই

    সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড সেনসেশন সুস্মিতা সেনের সাবেক ভ্রাতৃবধূ অভিনেত্রী চারু আসোপাকে সম্প্রতি সামাজিক মাধ্যমে পোশাক বিক্রি করতে দেখা গেছে। তিনি মুম্বাইয়ে পোশাক বিক্রি করতে গিয়ে ভীষণ কষ্টে জীবনযাপন করছেন বলে জানিয়েছেন। তাই অভিনেত্রী মেয়ে জিয়ানাকে নিয়ে মুম্বাই ছাড়তে বাধ্য হন। আপাতত তিনি রাজস্থানের বিকানেরে ফিরে গেছেন। চারুর জন্ম ও  বেড়ে ওঠা সেই বিকানেরে শহরে।

    সাবেক বিশ্বসুন্দরীর ভাইয়ের বউ অনলাইনে রাজস্থানি পোশাক বিক্রি করছেন, এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শোরগোল বলিপাড়া। চর্চা বাড়তেই মুখ খুললেন চারুর সাবেক স্বামী রাজীব সেন। তিনিও সামাজিক মাধ্যমে জানিয়েছেন, চারু যতটা দেখাচ্ছেন ততটা দরিদ্র তিনি নন। সুস্মিতার ভাইয়ের দাবি— প্রমোদতরীতে ভ্রমণের সামর্থ্য রাখে চারু।

    কেবল এই একটি মন্তব্য করেই চুপ করে থাকেননি রাজীব। তিনি বলেন, একমাত্র কন্যা জিয়ানাকে তার থেকে সরিয়ে রাখার কৌশলও রপ্ত চারুর। চারু মেয়েকে নিয়ে রাজস্থানে— এই খবর জেনে দিল্লি থেকে সাবেক স্ত্রীকে ফোন করেছিলেন তিনি। মেয়েকে দেখতে চেয়েছিলেন। চারু নাকি তাতে উচ্চবাচ্য করেননি। 

    অথচ সামাজিক মাধ্যমে চারু জানিয়েছেন, তার শহরে রাজীবকে স্বাগত। শুধু এদিন নয়, বিচ্ছেদের পর থেকেই মেয়েকে নাকি বাবার কাছে ঘেঁষতে দেন না তিনি। আফসোস করে রাজীব বলেন, মাঝখান থেকে আমাদের ছোট্ট মেয়েটা কষ্ট পাচ্ছে। ওর ছেলেবেলা নষ্ট হয়ে যাচ্ছে।

    অভিনেত্রী চারু এখন অনলাইন পোশাক বিক্রেতা। এ বিষয়ে কী মত রাজীবের? এতে কি কোনোভাবে সেন পরিবারের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে?—এমন প্রশ্নেরও জবাব দেন সুস্মিতার ভাই। অভিনেতা বলেন, চারু পরিশ্রম করে উপার্জন করছে। দেখে খুব ভালো লাগছে। তিনি বলেন, চারু কিন্তু এর আগে তার ভাই ও ভাইয়ের স্ত্রীকে নিয়ে প্রমোদতরীতে ভ্রমণ করতে গিয়েছিলেন। সেই সময়ে তিনজনের খরচ একা দিয়েছিলেন চারুই। 

    বিনোদন ডেস্ক

  • বিমানবন্দরে ‘ভাই আমার’ বলে জড়িয়ে ধরলেন একে-অপরকে

    দুইজন দুই জগতের তারকা। একজন মাঠের আরেকজন বিনোদন জগতের। দুজনই নিজেদের জায়গায় আলো ছড়িয়ে পেয়েছেন খ্যাতি। বলছিলাম মাশরাফি বিন মুর্তজা ও চঞ্চল চৌধুরীর কথা। এই দুই তারকার সম্প্রতি দেখা হয় একটি বিমানবন্দরে। হঠাৎ একজন আরেকজনকে বিমানবন্দরে দেখতে পেয়ে ‘ভাই আমার’ বলে জড়িয়ে ধরেন একে-অপরকে। 

    rnrn

    অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে অনেক আগে থেকেই বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার পরিচয়। তাদের সম্পর্কটা বহু পুরনো। এখনো দেখা হলে জমিয়ে আড্ডা দেন তারা। বেশ কয়েক বছর পর হঠাৎ তাদের দেখা হলো বিমানবন্দরে।

    rnrn

    বিমানবন্দরে দেখা হওয়ার সেই আবেগঘন মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

    rnrn

    বুধবার দুপুরে চঞ্চল চৌধুরী তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করা ছবির ক্যাপশনে লিখেছেন- ‘এই তো সেদিন এয়ারপোর্টে হঠাৎ দেখা, ভাই আমার বলে জড়িয়ে ধরা। অনেক বেশি আপন করে নেয় এই মানুষটা (মাশরাফি)। এই তো আমাদের ক্যাপটেন ম্যাশ, মাশরাফি বিন মুর্তজা।’

    rnrn

    জানা গেছে, ছবিটি তিন দিন আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তোলা হয়েছে।

    rnrn

    মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’-এ মৃণাল সেন চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। এ কারণে তাকে গত কয়েক মাস ধরে নিয়মিত ভারতে যাতায়াত করতে হচ্ছে। অন্যদিকে সংসদ সদস্য হিসেবে মাশরাফি বিন মুর্তজাও নিজের নির্বাচনি এলাকার মানুষদের নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

    যুগান্তর প্রতিবেদন