Tag: ভাইরাল

  • ভাইরাল ‘প্রিটি লিটল বেবি’র কথা ভুলেই গিয়েছিলেন ৮৭ বছর বয়সি গায়িকা

    একসময় বিলবোর্ড হট ১০০ চার্টে প্রথম নারী শিল্পী হিসেবে শীর্ষে ওঠা কনি ফ্রান্সিস এখন টিকটকের নতুন তারকা। তার ১৯৬২ সালের গান ‘প্রিটি লিটল বেবি’ হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ভাইরাল হয়ে গেছে।

    গানটি এখন পর্যন্ত ১০ বিলিয়নের বেশি ভিউ পেয়েছে। ব্যবহারকারীরা এই গানটিতে ঠোঁট মিলিয়ে নিজেদের সন্তান, পোষা প্রাণী কিংবা ফ্যাশন স্টাইল শেয়ার করছেন। গানটি এখন টিকটকের ভাইরাল ৫০ ও টপ ৫০ তালিকার এক নম্বরে।

    এটা কনি ফ্রান্সিসের ক্যারিয়ারের খুব পরিচিত গান না হলেও এমন সাফল্য সবাইকে চমকে দিয়েছে। তিনি নিজেও বিস্মিত। পিপল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সত্যি বলতে আমি গানটার কথা মনেই করতে পারিনি। আমি নিজেই আবার শুনে চিনেছি। ভাবতেই পারিনি যে ৬৩ বছর আগে রেকর্ড করা একটা গান এত মানুষকে নাড়া দিতে পারে। এটা সত্যিই অবিশ্বাস্য অনুভূতি।’

    কাইলি জেনার, কিম কার্দাশিয়ান ও তার মেয়ে নর্থ ওয়েস্টের মতো তারকারাও গানটি ব্যবহার করেছেন। কনি বলেন, ‘এটা সম্মানের বিষয়। তারা আমাকে সম্মান জানাচ্ছে দেখে আমি মুগ্ধ।’

    ২০১৮ সালে সংগীতজগৎ থেকে অবসর নেওয়া কনি এখন ৮৭ বছর বয়সি। এই সাফল্যে তিনি যেমন অবাক, তেমনি তার ব্যাখ্যাও রয়েছে। তিনি বলেন, ‘আমার মনে হয় গানটা খুবই সরল আর নিষ্পাপ। এখনকার বিশৃঙ্খলার সময়ে এমন কিছু মানুষের মন ছুঁয়ে যায়।’

    কনি ফ্রান্সিসের ক্যারিয়ার শুরু হয় অনেকটা হঠাৎ করেই। তার প্রথম ১০টি সিঙ্গেলই ছিল ব্যর্থ। তখন তিনি ভাবছিলেন মেডিকেলে পড়তে চলে যাবেন।

    ‘আমি নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেয়েছিলাম। কিন্তু আমার বাবা চাইতেন আমি “হু’স সরি নাউ” গানটা করি।’ গানটা ১৯২৩ সালে লেখা, তখনকার রক অ্যান্ড রোল যুগে এই গানটা বেমানান লাগছিল তার।

    কনি বলেন, ‘আমি বলেছিলাম, এমন গান গেয়ে আমি আমেরিকান ব্যান্ডস্ট্যান্ড থেকে হাসির পাত্র হয়ে যাবো।’ তখন বাবা বলেছিলেন, ‘তোমাকে টিভির ওপরে বসিয়ে হলেও এই গানটা গাওয়াবো।’

    রেকর্ডিংয়ের সময় শেষে ১৬ মিনিট বাকি ছিল। কনি তখন বলেন, ‘ব্যস, শেষ। সময় নেই “হু’স সরি নাউ” করার।’ কিন্তু বাবা জোরাজুরি করে বলেন, ‘তোমাকে মাইকে পেরেক দিয়ে আটকাতে হলেও আমি করাবো।’ এক টেকেই গানটা রেকর্ড করেন কনি।

    কনি বলেন, ‘আমি ১৪ বছর বয়স থেকে ডেমো রেকর্ড করতাম। আমাকে বলা হতো প্যাটি পেইজ বা কেই স্টার বা জর্জিয়া গিবসের মতো গাইতে। কিন্তু আমার নিজস্ব কোনো স্টাইল ছিল না। “হু’স সরি নাউ” আমি নিজের মতো করে গেয়েছিলাম।’

    গানটা এক টেকেই রেকর্ড হয়েছিল, কিন্তু লেবেল এমজিএম এটিকে বিশেষ কিছু মনে করল। তারা ১৯৫৭ সালের শেষ দিকে গানটি প্রকাশ করে। ডিক ক্লার্ক তার বিখ্যাত শোতে গানটা বাজান।

    ‘এটাই আমার জীবন বদলে দেয়’, কনি বলেন। ‘ডিক ক্লার্ক না থাকলে আমি কনি ফ্রান্সিস হতাম না। তিনি বলেছিলেন, “এই মেয়ে শিগগিরই এক নম্বরে যাবে।” তখনই বুঝেছিলাম, আমার জীবন আর আগের মতো থাকবে না।’

    পরের পাঁচ বছরে তার ১৫টি গান শীর্ষ দশে আসে, তখন একমাত্র এলভিস প্রেসলিই তার আগে ছিলেন। কনি গান রেকর্ড করেন ১২টিরও বেশি ভাষায়, হয়ে ওঠেন প্রথম বিশ্বমানের শিল্পীদের একজন।

    ‘প্রিটি লিটল বেবি’ গানটিও আছে ফরাসি, জার্মান, ইতালিয়ান, জাপানিজ, স্প্যানিশ ও সুইডিশ ভাষায়। তবে সব ভাষায় দক্ষ হলেও ফরাসি ভাষা তার জন্য কঠিন ছিল। হেসে বলেন, ‘ফ্রেঞ্চ ছিল আমার ওয়াটারলু।’

    বর্তমানে কনি ফ্লোরিডায় থাকেন। সেখানে বন্ধুদের সঙ্গে সময় কাটান, স্ক্র্যাবল খেলেন। এখন একটি হিপ ইনজুরির কারণে হুইলচেয়ারে থাকলেও তিনি শিগগিরই সুস্থ হয়ে নিউইয়র্ক যেতে চান।

    তিনি বলেন, ‘থেরাপি শেষে যখন হাঁটতে পারবো, তখন নিউইয়র্কে যাবো। সেখানে “জাস্ট ইন টাইম” মিউজিক্যালে গ্রেসি লরেন্স আমাকে চরিত্রে অভিনয় করছেন। সেটা দেখার অপেক্ষায় আছি।’

    শেষ বয়সে টিকটকের সাফল্যকে কনি বলছেন ‘একটা স্বপ্ন পূরণ’। তার কথায়, ‘অসাধারণ লাগছে। ভাবতেই পারিনি এটা সম্ভব। এটা একটা স্বপ্ন। এখন কিন্ডারগার্টেনের বাচ্চারাও আমার নাম জানে, আমার গান চেনে — এটা ভাবতেই ভালো লাগছে!’

    বিনোদন ডেস্ক

  • মিশা সওদাগরকে মারধরের ভিডিও ভাইরাল, যা জানা গেল

    বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, কয়েকজন মানুষ রাস্তায় এক ব্যক্তিকে মারধর করছেন। ভিডিওটি শেয়ার করে অনেকে দাবি করেন, মারধরের শিকার ব্যক্তিটি ঢালিউডের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। তবে এ দাবির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। অভিনেতার পরিবারের পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

    তবে ঢালিউডের একটি সূত্র জানিয়েছে, মিশা সওদাগর বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে তিনি হাঁটুর চিকৎসা নিচ্ছেন।

    বুধবার রাতে ভিডিওটি ভাইরাল হওয়ার পর মিশার হাসপাতালের বিছানায় শুয়ে থাকার একটি ছবিও ছড়িয়ে পড়েছে, যা দেখে অনেকে মনে করছেন- আহত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

    তবে ভিডিওর নিচে অনেকে মন্তব্য করেন, মারধরের ভিডিওটি সত্য নয়। তার নামে ভুয়া একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কিন্তু তার হাসপাতালের বিছানায় শুয়ে থাকার ছবিটি সত্য। সম্প্রতি হাঁটুর অস্ত্রোপচারের জন্য যুক্তরাষ্ট্রে একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। সেখানেই ছবিটি তোলা।

    প্রায় ৯ বছর আগে ‘মিসড কল‘ নামে একটি সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন খলনায়ক মিশা সওদাগর। সে সময় তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। চিকিৎসা নিয়ে সুস্থও হয়েছিলেন। এরপর আবারও সেই একই জায়গায় আঘাতপ্রাপ্ত হন এ অভিনেতা। প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থও হয়ে ওঠেন তিনি। সুস্থ হয়ে উঠলেও চিকিৎসকের পরামর্শ ছিল হাঁটুর অস্ত্রোপচার করা। সে উদ্দেশেই বেশ কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মিশা সওদাগর।

    বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে তার হাঁটুর অস্ত্রোপচার করা হয় বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা জায়েদ খান। তিনি জানান, যুক্তরাষ্ট্রের ডালাসের একটি হাসপাতালে মিশা সওদাগরের হাঁটুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন তার জন্য।

    বিনোদন ডেস্ক

  • ভাইরাল সেই ‘খাটের গাড়ি’ ও চালক সম্পর্কে যা জানা গেল

    সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ‘খাটের গাড়ি’ ভাইরাল হয়েছে।  ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, রাস্তা দিয়ে খাট চলছে গড়গড়িয়ে। যার সামনের দু’পাশে রয়েছে দুটো ব্যাক মিরর, রয়েছে স্টিয়ারিং, ব্রেক, চাকাও। কিন্তু এগুলো সেই ভিডিওতে খুঁজলেও দেখতে পাওয়া কষ্টকর।  একেবারে লুকিয়ে সেগুলো ফিট করা হয়েছে। যার কারণে প্রথমে দেখলে মনে হয় একটি খাট অদ্ভুতরকমভাবে এগিয়ে চলেছে। গাড়িটি যেদিকেই যাচ্ছে তা দেখতে ভিড় জমাচ্ছেন কৌতূহলীরা।

    এমনিতেই রাস্তাজুড়ে মোটরবাইকসহ অন্যান্য গাড়ির ভিড়। তার মধ্যেই রাস্তায় বিছানা পাতা সুসজ্জিত সম্পূর্ণ একটি কাঠের তৈরি খাট গড়িয়ে যাচ্ছে দেখে পথচারীদের কৌতূহল তুঙ্গে উঠেছিল। তারা এই আজব জিনিস আগে কখনো দেখেননি! কিভাবে চলছে খাট? কীসের চাকা? এমন হাজারও প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল তাদের মনে।  এবার জানা গেলো ভাইরাল সেই ‘খাট গাড়ি’র আদ্যোপান্ত। 

    জানা গেছে, ভাইরাল সেই ভিডিওটি ভারতের মুর্শিদাবাদের। জেলার রানিনগর বাজার থেকে ডোমকল পর্যন্ত ১৪ কিলোমিটার রাস্তায় বারবার যাতায়াত করছিল এই খাট-গাড়ি। ফলে রাস্তায় তৈরি হচ্ছিল যানজট। 

    বাধ্য হয়ে রানিনগরের পুলিশ চলমান খাটের মালিককে ডেকে নির্দেশ দেয়, ‘ঈদের জন্য রাস্তায় এমনিতেই ভিড়। তার মধ্যে এই আজব খাট বের করায় রাস্তায় আরও ভিড় হচ্ছে। আপনি খাট নিয়ে বাড়ি যান।’ 

    কিন্তু খাট গাড়ির মালিক নবাব শেখ তো চান ভাইরাল হতে। আর সেজন্যই গত দেড় বছরের চেষ্টায় ওই চলমান খাট তৈরি করেছেন! নবাব পেশায় একজন গাড়ি চালক। একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের গাড়ি চালান তিনি। 

    নবাব শেখ জানান, ‘বিদ্যালয়ের গাড়ি চালাতে চালাতেই মাথায় ভাবনা আসে। পড়াশোনা তো তেমন হল না। কিন্তু এমন একটা জিনিস তৈরি করব যার ভিত্তিতে মানুষ আমাকে চিনতে পারেন।’ 

    যেমন ভাবনা, তেমন কাজ। জানা গেছে, দেড় বছরের প্রচেষ্টায় প্রায় ২ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে চলমান খাট তৈরি করেছেন নবাব। এজন্য তাকে জোগাড় করতে হয়েছে ছোট চারচাকা গাড়ির কাঠামো, কিছু যন্ত্রপাতি ও ইঞ্জিন। তার সঙ্গে সুসজ্জিত খাট সেট করে রাস্তায় চালিয়ে যাচ্ছেন। 

    নবাব শেখ বলেন, ‘মানুষকে অবাক করে আমার তৈরি জিনিস ভাইরাল হবে। এই লক্ষ্যে ওই খাট-গাড়ি তৈরি করা।’

    জানা গেছে, সামাজিক মাধ্যমে নবাব শেখের নামে একটি পেজ আছে। যেটিকে ভাইরাল করে জনপ্রিয় করাই তার লক্ষ্য। 

    নবাবের দাদা ডোমকল পৌরসভার সাবেক কাউন্সিলর ইলিয়াস কাঞ্চন বলেন, ‘ছোটবেলা থেকেই নতুন কিছু করার প্রবণতা নবাবের। সেই লক্ষ্যে ওই খাটের গাড়ি তৈরি করেছে। শুনলাম ইতোমধ্যেই ডোমকল মহকুমা এলাকায় বেশ সাড়া ফেলেছে। তার প্রচেষ্টা সফল হোক, এটাই কামনা করি আমি।’

    অনলাইন ডেস্ক

  • ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল, যে সিদ্ধান্ত নিলেন কৌশানী

    হলিউডের সেই ‘হিটম্যান সাগা’ এবার সৃজিতের ‘কিলবিল সোসাইটি’তে। সিনেমাতে অভিনেত্রী হিসেবে দেখা যাবে কৌশানী মুখোপাধ্যায়কে। মঙ্গলবার ট্রেলার প্রকাশ্যে আসতেই কৌশানীর চরিত্রের মধ্যে অ্যাঞ্জেলিনার ছায়া দেখা গেল।

    পূর্ণা আইচের ভূমিকায় কৌশানী। প্রেমিকের সঙ্গে কাটানো তার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও পর্নসাইটে ভাইরাল। পারিবারিক অশান্তি তুঙ্গে। সমাজে মুখ দেখানো দায়! এদিকে নির্বিকার প্রেমিক। শেষমেশ নিজেকে পৃথিবী থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন পূর্ণা। 

    তবে আত্মহত্যা মহাপাপ ধর্মে সইবে না! তাই ‘কিলবিল সোসাইটি’র দ্বারস্থ হয় সে। নিজেই নিজের নামে ‘সুপারি’ দেয়। ঘটনাচক্রে আলাপ হয় ভাড়াটে খুনি মৃত্যুঞ্জয় করের সঙ্গে। যে চরিত্রে পরমব্রত চট্টোপাধ্যায়। কিন্তু সেই পরিচয় পরিণত হয় প্রেমে। 

    এবার ভাগ্যের চিত্রনাট্যে তাহলে ‘শেষের কবিতা’ লিখবে কে? প্রেম না মৃত্যু? উত্তর পেতে আগামী ১১ এপ্রিল প্রেক্ষাগৃহে যেতে হবে। কারণ সেদিনই মুক্তি পাচ্ছে সৃজিতের ‘কিলবিল সোসাইটি’। ট্রেলারের শেষপাতে ‘হেমলক সোসাইটি’র আইকনিক দৃশ্যের উলাট পুরাণ ঘটিয়েছেন পূর্ণা এবং মৃত্যুঞ্জয়। ট্যুইস্ট সেখানেই।

    ‘হেমলক সোসাইটি’র ১৩ বছর বাদে কেমন আছেন আনন্দ কর এবং তার আশেপাশের মানুষেরা? সেই গল্প নিয়েই সৃজিতের ‘কিলবিল সোসাইটি’ আসছে। কাস্টিংয়ে নামজাদা তারকাদের ভিড় আর তাদের ফার্স্টলুক আগেই কৌতূহলের পারদ চড়িয়েছিল। এবার রোমাঞ্চকর ট্রেলার, অনুপম রায়ের গান আর রগরগে সংলাপ তার মাত্রা আরও বাড়িয়ে দিল, বললেও অত্যুক্তি হয় না।

    সৃজিতের ‘কিলবিল সোসাইটি’র জন্য লুক বদলে ফেলেছেন পরমব্রত। প্রস্থেটিকে তিনি বিশ্বাসী নন। তাই চরিত্রের প্রয়োজনে মাথা কামিয়ে আনন্দ করকে নতুন লুক দিয়েছেন অভিনেতা। তার চরিত্রেও এবার বিশেষ চমক! 

    যে আনন্দর হাত ধরে জীবনমুখী হতে শিখেছিল অবসাদের কুয়াশায় জেরবার মানুষেরা, সেই আনন্দ কালের নিয়মে বদলে গিয়েছেন। এখন আর তিনি ‘হেমলক সোসাইটি’ পরিচালনা করেন না। পরিবর্তে ‘কিলবিল সোসাইটি’র দায়িত্ব নিয়ে সে এখন মৃত্যুঞ্জয় কর। 

    অন্যদিকে, পূর্ণা আইচের ভূমিকায় একেবারে ডিগ্ল্যাম লুকে ধরা দিলেন কৌশানী মুখোপাধ্যায়। বেপরোয়া জীবনযাপনে অভ্যস্ত সে। সমাজের মতামতের ধার ধারে না সে। নিন্দুক-সমালোচক, কাউকেই পরোয়া করে না পূর্ণা। যখন যা মন চেয়েছে, করেছে। সমাজের কাছে পূর্ণা দুঃসাহসী। লাগামছাড়া এক মেয়ে। কিন্তু পূর্ণার কাছে এটাই জীবন। 

    তবুও জীবনের এক পর্যায়ে এসে ওলট পালট হয়ে যায় পূর্ণার জীবন। সেই নির্ভীক পূর্ণা হয়ে ওঠে ভিতু। কোন পরিস্থিতিতে দেওয়ালে পিঠ ঠেকে যায় তার? ট্রেলারে সেই ঝলক দেখানো হয়েছে। তবে সে কি আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবে? সেই উত্তর মিলবে আগামী ১১ এপ্রিল।

    কিলবিল সোসাইটি’ সিনেমায় যুক্ত হওয়ার গল্প জানিয়ে কৌশানী বলেন, “সৃজিতদা আমাকে প্রথম ফোন করে ডাকেন। জিজ্ঞাসা করেন, তোর চুমু খেতে অসুবিধা আছে?’ আমি বলেছিলাম, ‘হ্যাঁ, অসুবিধা তো নিশ্চয়ই আছে।’ তারপর সৃজিতদা জানান, সিনেমায় চুমু খাওয়াটা চিত্রনাট্যের জন্য জরুরি। আমি চিত্রনাট্য শুনলাম, শুনে আর না বলার প্রশ্নই ছিল না। কী অসাধারণ গল্প! সৃজিতদার সঙ্গে আমিও সহমত, কিছু জায়গায় গল্পের খাতিরে ওই দৃশ্যটা প্রয়োজনীয়। আর চুমু খাওয়াটাই তো সব নয়। বুঝেছিলাম ওই চরিত্রের নিশ্চয়ই অন্য অনেক কিছু করার আছে, তারপর কথাবার্তা এগিয়ে যায়।

    চুম্বন দৃশ্যে নিজেকে মানিয়ে নেওয়ার কথা স্মরণ করে অভিনেত্রী বলেন, ‘এখন অনায়াসে বলতে পারি, আমার অভিনীত সেরা চরিত্র এটি। পর্দায় ঠোঁট ঠাসা চুমু খাওয়া নিয়ে আমার এত বিরোধিতা সেই জায়গায় নিজেকে মানিয়ে নিয়েছি এই চরিত্রের জন্য। এর আগে কিন্তু বনির সঙ্গেও পর্দায় চুম্বন দৃশ্যে অভিনয় করিনি।’

    বিনোদন ডেস্ক

  • ক্ষুদে ভক্তকে ‘সুপারহিরো’র মতো বাঁচাল নোরার দেহরক্ষী, ভিডিও ভাইরাল

    বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। সম্প্রতি এক সিনেমা হলে ঘটে যাওয়া এক ঘটনা ঝড় তুলেছে সামাজিকমাধ্যমে। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, নোরা ফাতেহি একটি ছোট্ট মেয়ের সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন। মেয়েটিকে পপকর্ন দিতে গিয়েই ঘটে বিপত্তি। আচমকাই ভারসাম্য হারিয়ে পেছনের দিকে পড়ে যেতে থাকে সেই ছোট্ট মেয়ে।

    ঠিক তখনই সিটে বসে থাকা নোরার দেহরক্ষী হঠাৎ ঝাঁপিয়ে পড়ে মেয়েটিকে ধরে ফেলে। এক মুহূর্তের জন্যও সময় নষ্ট না করে তার এই তৎপরতাতেই বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

    এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দেন। কেউ কেউ দেহরক্ষীকে ‘সুপারহিরো’ বলে প্রশংসা করেছেন। অনেকেই ওই দেহরক্ষীর সতর্কতা ও দায়িত্ববোধের জন্য তাকে কুর্নিশ জানিয়েছেন। এখনো পর্যন্ত ভিডিওগুলোতে অনেক কমেন্ট পড়েছে। প্রচুর মানুষ ভিডিওটি শেয়ারও করেছেন।

    বিনোদন ডেস্ক

  • স্বামীর সঙ্গে মিমের খুনসুটির ভিডিও ভাইরাল

    ছয় বছর প্রেমের
    পর ২০২২ সালের ৪ জানুয়ারি ব্যাংকার সনি পোদ্দারকে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা
    বিদ্যা সিনহা মিম। গতকাল শনিবার তৃতীয় বিবাহবার্ষিকী ছিল এই জুটির।

    প্রতিবারের
    ন্যায় এবারও স্বামীর সঙ্গে ভালোবাসা শেয়ার করেছেন মিম। তবে অন্য বছরগুলোর মতো এবার
    দিনটিকে ঘিরে তুলনামূলক কম আয়োজন ছিল।  

    বিশেষ দিনটিকে
    স্মরণীয় রাখতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্বামীর সঙ্গে কিছু ছবি শেয়ার করেছেন। সেখানে
    ক্যাপশনে জুড়ে দিয়েছেন, ‘শুভ বার্ষিকী! বিয়ের ৩ বছর এবং ভালোবাসার এক দশক—১০ বছর।
    পথচলা শুরুর পর থেকে এটি একটি সুন্দর যাত্রা ছিল।’

    আরেকটি রিলস
    শেয়ার করেছেন। সেখানে মিম জামদানি শাড়ি পরে গানের তালে তালে স্বামীর সঙ্গে খুনসুটিতে মেতেছেন। স্বামী সনি পোদ্দারও মুখ মিলিয়েছেন মিমের সঙ্গে।

    সেই ভিডিওর
    মন্তব্য ঘরে অনেক ভক্ত তাদের শুভেচ্ছা জানিয়েছেন। সেখানে একজন লেখেন, ‘একদম মাইন্ড
    ব্লোয়িং বললে চলে। আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল সামনের দিনগুলোতে
    এভাবেই ভাল থাকেন সুস্থ থাকেন’

    এর আগে প্রথম
    বিবাহবার্ষিকীতে মিম স্ট্যাটাসে লিখেছিলেন, ‘চোখের পলকেই কেটে গেল বিয়ের এক বছর। যদিও
    আট বছরের ভালোবাসা, কিন্তু মনে হয় এইতো সেদিন মাত্র দেখা হলো। আমি তোমাকে অসংখ্যভাবে
    অসংখ্যবার ভালোবেসেছি। তাও তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে প্রথমের মতোই
    নতুন লাগে।’

    ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত
    ‘পরান’ সিনেমায় বিদ্যা সিনহা মিমের সঙ্গে জুটি বাঁধেন অভিনেতা শরিফুল রাজ। সিনেমাটি
    দিয়েই এ জুটি আলোচনায় আসে। এরপর তাদের নিয়ে ফের ‘দামাল’ নামে আরও একটি সিনেমা নির্মিত
    হয়।

    প্রসঙ্গত, মিম
    অভিনীত ‘দিগন্তে ফুলের আগুন’ নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষা রয়েছে। এ ছাড়াও এ অভিনেত্রীর
    ‘আমি ইয়াসমিন বলছি’ নামে একটি সিনেমার কাজ শুরু হওয়ারও কথা রয়েছে। এদিকে রাজ অভিনীত
    ‘কবি’ নামের একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

    বিনোদন ডেস্ক

  • মায়ের নাচের ভিডিও শেয়ার করে যা বললেন সালমান

    বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান তার মায়ের জন্মদিনে একেবারে অন্যরূপে ধরা দিলেন। মা সালমা খানের একটি সুন্দর নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করলেন অভিনেতা। 

    সালমান তার মা সালমা খানের একটি মন ছুঁয়ে যাওয়া ভিডিও শেয়ার করেছেন ভক্ত-অনুরাগীদের জন্য। এ অভিনেতার জীবনের নানা সমস্যার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে তার পরিবারের ওপর। এর আগে বহুবার এ কথা জানা গেছে। ভিডিও শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ভাইজান লিখেছেন— শুভ জন্মদিন মাম্মি। মাদার ইন্ডিয়া, আমাদের পৃথিবী।

    এ ভিডিওতে সালমাকে তার ছোট ছেলে সোহেলের সঙ্গে নাচতেও দেখা যাচ্ছে। একের পর এক হুমকিতে যখন সালমানকে নিয়ে চিন্তায় ভক্তরা, তখন এমন মুহূর্ত মন জয় করেছে সবার। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করতেই ভাইরাল। ভাইজানের শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে মিউজিকের সঙ্গে সঙ্গে পা মেলাচ্ছেন মা-ছেলে। 

    এ ভিডিওতে দেখা গেছে, একঝাঁক অতিথিও উপস্থিত আছেন সেখানে। সবাই মিলে জমিয়ে মেতেছেন নাচ-গান আর আড্ডায়। ভিডিওটিতে ভালোবাসায় ভরিয়েছেন ববি দেওল, বরুণ ধাওয়ান, গৌরী খানসহ একাধিক বলিউড তারকা।

    খান পরিবারের সব ভাইবোনদের মুখেই তাদের মা সালমার জীবনের নানা কথা শোনা যায়। বলিউডের প্রবীণ জুটি সেলিম খান ও জাভেদ আখতারের ডকুমেন্টারি সিরিজ ‘অ্যাংরি ইয়ং ম্যান’-এ আরবাজ খান বলেছিলেন— তার মা সালমা তাদের বাবার সঙ্গে স্ত্রী হেলেনের সঙ্গে সম্পর্ক নিয়ে বা তাদের বিরুদ্ধে কখনো খারাপ কিছু বলেননি।

    বিনোদন ডেস্ক

  • ভিডিও ফাঁস, বিব্রত অভিনেত্রী

    জনপ্রিয় অভিনেত্রী ওভিয়া সম্প্রতি ইন্টারনেট দুনিয়ায় ১৭ সেকেন্ডের একটি অন্তরঙ্গ ভিডিও ফাঁস হয়েছে।  যেখানে দাবি করা হচ্ছে, ভিডিওটি এই অভিনেত্রীর। ওভিয়া তামিল ও মালয়ালম সিনেমার অভিনেত্রী। 

    ওভিয়ার অন্তরঙ্গ ভিডিও ফাঁসের খবরটি এখন ভারতজুড়ে আলোচিত হচ্ছে। তবে এই অভিনেত্রীর পক্ষ থেকে বলা হয়েছে, এটি ডিপফেক ভিডিও। ভিডিওতে থাকা নারীটি ওভিয়া নন। তাকে হেয় করার উদ্দেশে ভিডিওটি ছড়ানো হচ্ছে। যে কারণে আইনি ব্যবস্থা নিয়েছেন তিনি।

    এ বিষয়ে ওভিয়ার ম্যানেজার গণমাধ্যমকে জানিয়েছেন, ‘এটা ডিপফেক ভিডিও। ওভিয়াকে হেয় করার উদ্দেশে অন্য কারও ভিডিওতে তার চেহারা জুড়ে দেওয়া হয়েছে। যারা করেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন অভিনেত্রী। পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দেওয়া হয়েছে।’

    ওভিয়ার ম্যানেজার আরও জানিয়েছেন, এটি যেহেতু স্পর্শকাতর বিষয়, ফলে এখনই অভিযুক্তের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করতে চাচ্ছেন না তারা। 

    তবে কেরালার ত্রিশুর থানায় যে অভিযোগ দেওয়া হয়েছে অভিনেত্রীর পক্ষ থেকে, সেখানে অভিযুক্ত হিসেবে উঠে এসেছে ওভিয়ার এক সময়ের বন্ধু তারিকের নাম। তারিকের সঙ্গে এক সময় ভালো সম্পর্ক ছিল অভিনেত্রীর। 

    তবে অসৌজন্যমূলক ব্যবহারের কারণে তারিকের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন ওভিয়া। ক্ষিপ্ত হয়ে সে অন্য কারও অন্তরঙ্গ ভিডিওর সঙ্গে ওভিয়ার চেহারা জুড়ে দিয়ে অনলাইনে ছড়িয়ে দিয়েছে, এমনটাই ধারণা করা হচ্ছে। 

    উল্লেখ্য, ওভিয়া নামে পরিচিতি পেলেও অভিনেত্রীর আসল নাম হেলেন নেলসন। মালয়ালম সিনেমা ‘কাঙ্গারু’ দিয়ে ২০০৭ সালে বড় পর্দায় অভিষেক হয় তার। দুই বছর পর ‘কালাভানি’ দিয়ে তামিল সিনেমায় অভিনয় শুরু করেন। 

    বিনোদন ডেস্ক

  • ধূমপানের ছবি ভাইরাল পাক অভিনেত্রীর, যা বললেন শাহরুখ

    বলিউড বাদশাহ শাহরুখ খানের হাত ধরে বলিউডে অভিষেক হয়েছিল পাক সুন্দরী অভিনেত্রী মাহিরা খানের। সেই সময় রণবীর কাপুরের সঙ্গে তার ঘনিষ্ঠতার খবর ছিল তুঙ্গে। এরপর ভাইরাল হয় অন্তরঙ্গ ছবিও। এমন কী রণবীরের সঙ্গে ধূমপানের ছবিও ভাইরাল হয় অভিনেত্রীর। এ নিয়ে পাক নায়িকাকে জীবনে যে পাঠ দেন শাহরুখ খান, তা জানিয়েছেন মাহিরা খান। 

    হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন সূত্রে জানা যায়, ২০১৭ সালের ঘটনা। শাহরুখ খানের হাত ধরে বলিউডে অভিষেক হয়েছিল পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের। শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ ছবি দিয়ে তার যাত্রা শুরু। অ্যাকশন ছবিটি পরিচালনা করেন রাহুল ঢোলাকিয়া। এতে অভিনয় করেন নওয়াজউদ্দিন সিদ্দিকীও। ছবিটি ইতিবাচক সাড়া ফেলেছিল এবং বক্স অফিসেও ভালো ব্যবসা করেছিল। তবে সেই সময় উরি হামলার জেরে ভারত-পাক সম্পর্কের অবনতি ঘটে। বলিউডের পাক শিল্পীদের কাজ করা নিয়ে জটিলতা তৈরি হয়। ব্যাপক বিরোধের জেরে এ ছবির প্রচারে ভারতে আসতে পারেননি মাহিরা খান। 

    আর ‘হামসফর’ ড্রামার সুবাদে ভারতে মাহিরার জনপ্রিয়তা সেই সময় তুঙ্গে ছিল। এই পাক সুন্দরীকে শাহরুখের পাশে দেখে দারুণ খুশি হয়েছিলেন এলওসির ভক্তরা। 

    শাহরুখের সঙ্গে এ ছবিতে অভিনয় মাহিরার কাছে ছিল ফ্যানগার্ল মোমেন্ট। এ ছবির সেটে অনেক স্মৃতি তৈরি করেছিলেন মাহিরা, যা তিনি তার হৃদয়ের কাছাকাছি রাখেন। সম্প্রতি অভিনেত্রী স্বীকার করেছেন যে, শাহরুখ খান তাকে জীবনের একটি গুরুত্বপূর্ণ পাঠ দিয়েছিলেন, তা আজও ভোলেননি তিনি। 

    সম্প্রতি এক্সে ভক্ত-অনুরাগীদের সঙ্গে আলাপচারিতা সারছিলেন মাহিরা খান। চ্যাট সেশনের সময় মাহিরা নস্টালজিক হয়ে পড়েন এবং শাহরুখের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার দিকে ফিরে তাকান। 

    শাহরুখের কাছ থেকে মাহিরা কী শিখেছেন— এক ভক্ত এই প্রশ্নের উত্তর জানতে চাইলে মাহিরা এক লাইনে উত্তর দেন। তিনি লেখেন—সুখকে (জীবনে আসার) একটি সুযোগ দিন বেবি। 

    শাহরুখের নায়িকার এ জবাবে মুগ্ধ সবাই। কমেন্ট বক্সে অনেকেই রইসের জনপ্রিয় গান জালিমার সূত্র টেনে লিখেছেন— আমার জামলিমা। আবার কেউ লিখেছেন— লাভ ইউ জালিমা।

    সম্প্রতি এফডাব্লুএইচওয়াই পডকাস্টে মাহিরা বলেছিলেন— তিনি তার মানসিক স্বাস্থ্য নিয়ে লড়াইয়ের মুখোমুখি হতে শিখেছিলেন রইসের সঙ্গে বলিউডে পা রাখার পর। সেই সময় অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে তার ধূমপানের ছবি অনলাইনে ফাঁস হয়ে গিয়েছিল। 

    এ পাক অভিনেত্রী বলেন, ‘আমি ছবিটি (রইস) শেষ করেছিলাম এবং সবকিছু ঠিকঠাক চলছিল এবং তারপরে হঠাৎ এই হামলার (উরি হামলা) ঘটনা ঘটে। রাজনৈতিকভাবে সবকিছু এলোমেলো হয়ে যায়। ভারতের সঙ্গে এটা সবসময়ই রাজনৈতিক। কিন্তু ব্যাপারটা যে এত অগোছালো হয়ে যেতে পারে, আমি ভয় পাইনি। 

    তিনি বলেন, কিন্তু আমাকে হুমকি দেওয়া হয়েছে। ক্রমাগত টুইটে লাগাতার হুমকি পেতাম। আমি শুধু এটাই চেয়েছিলাম যে, ‘ঠিক আছে ঠিক আছে, আমি ভারতে গিয়ে সিনেমাটির (রইস) প্রচার চালাতে পারব না, কিন্তু আমি আশা করি এটি আমার দেশেই মুক্তি পাবে। কারণ আমি জানতাম মানুষ এটি দেখতে ছুটে আসবে। কারণ শাহরুখকে এখানকার (পাকিস্তান) মানুষ ভালোবাসেন। যদিও মাহিরার এই স্বপ্নপূরণ হয়নি।

    প্রসঙ্গত, খুব শিগগির হামসফর জুটি মাহিরা ও ফাওয়াদ খানের ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ ছবিটি ভারতে মুক্তি পাবে। দুই বছর আগে পাকিস্তানসহ সারা বিশ্বে মুক্তি পেয়েছিল এ ছবিটি। বিলাল লাশারি পরিচালিত ছবিটি ভারতে মুক্তি পাবে ২ অক্টোবর। পরিচালক ও মাহিরা তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলগুলোতে আপডেটটি শেয়ার করেছেন। প্রায় ১০ বছর পর ভারতবাসী কোনো পাক ছবি দেখার সুযোগ পাবে। এর আগে মাহিরার ‘বোল’, ‘বিন রোয়ে’-র মতো পাক ছবি ভারতে মুক্তি পেয়েছিল। 

    যুগান্তর ডেস্ক

  • ফের মাহির দেড় মিনিটের ভিডিও ভাইরাল

    রাজনীতি থেকে ছটকে পড়ার পর নতু সিদ্ধান্ত নিয়েছেন ঢাকায় সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। বিচ্ছেদের পথ বেছে নিয়ে শুরু হয় তার নতুন অধ্যায়। এখন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। ফেসবুকে আবারও নতুন একটি ভিডিও প্রকাশ করে চমক দেখালেন ‘অগ্নি’খ্যাত অভিনেত্রী।

    নতুন ভিডিওতে মাহির পরনে দেখা যায় কালো-খয়েরি রঙের শাড়ি। খোলা চুলে হিন্দি গানে কোমর দুলিয়ে নাচছেন এই নায়িকা। চোখে মোটা কাজল, কপালে ছোট টিপ। গাল ভরা মুচকি হাসিতে গানের সুরে তাল মেলাচ্ছেন তিনি।

    সম্প্রতি নিজের ফেসবুকে ১ মিনিট ২৯ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটি পোস্ট করেছেন মাহি নিজেই। যা নেটদুনিয়ায় আবারও ভাইরাল। 

    মাহি তার ভিডিওটির ক্যাপশনে লেখেছেন— ‘এভাবেই নেচে নেচে ফটোশুট করি আমি।’

    বদলে যাওয়া জীবনে অনেক কিছুতেই পরিবর্তন এনেছেন এই নায়িকা। এর আগে ভাইরাল হওয়া দেড় মিনিটের এক ভিডিওতেও তারই প্রমাণ পাওয়া গেছে। যেখানে তিনি সাদা শার্ট ও কালো প্যান্টে দুর্দান্ত ভিডিও ধারণ করেছিলেন।

    সেই ভিডিও দেখে নেটিজেনরা বলেছেন, মাহি ফুরিয়ে যাননি। তিনি আবারও ফিরবেন নতুনভাবে। কেউ কেউ মাহির পুরোনো লুকের সঙ্গে বর্তমান রূপের তুলনা টেনে মন্তব্য করেছেন।

    ভক্তদের এমনসব প্রতিক্রিয়া মাহি নিজেও বেশ উপভোগ করেছেন। তিনি জানিয়েছেন, এখন থেকে নিজের প্রতি যত্ন নেবেন তিনি। একইসঙ্গে ভালো প্রজেক্ট পেলেই সিনেমাতে ফিরবেন। বুঝেশুনে কাজ করবেন। 

    উল্লেখ্য, মাহি ব্যস্ত নায়িকার তকমা গায়ে লাগাতে চান না। এখন থেকে কাজ করবেন বেছে বেছে। তাকে সবশেষ দেখা গেছে শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমায়। যেখানে প্রথমবারের মতো পর্দায় শাকিবের মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। 

    বিনোদন ডেস্ক