Tag: ভয়

  • ভারতে এখন যে ধরনের ঘটনা ঘটছে, সেটি ভয় পাওয়ার মতো: কঙ্গনা

    বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত প্রায় সময় আলোচনায় থাকেন। অবশ্য এ ঠোঁটকাটা স্বভাবের রানি আলোচনায় থাকতে বেশ পছন্দ করেন। তাই বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন বিষয়ে মন্তব্য করতে দেখা যায় তাকে। এবার অনলাইন কন্টেন্টেও নজরদারি চালানোর দাবি করেন কঙ্গনা। 

    হিন্দুস্তান টাইমসের এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী বলেছেন, অনলাইন কন্টেন্টের ওপর নজরদারি চালানো উচিত। কারণ আজকাল কন্টেন্ট ভীষণ উগ্র ও নৃশংস হয়ে যাচ্ছে। 

    কঙ্গনা রানাউত অভিনীত ছবি এমারজেন্সি মুক্তি পেতে চলেছে শিগগির। এ ছবিতে তাকে ভারতের সাবেক তথা প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে। আর সেই ছবির প্রচারের ফাঁকেই অভিনেত্রী জানালেন কেন এ বিষয়ে সেন্সরশিপের প্রয়োজন আছে।

    তিনি বলেন, আজকাল কন্টেন্ট ভীষণ উগ্র ও নৃশংস হয়ে যাচ্ছে। বিশেষ করে মানুষ যেখানে যখন ইচ্ছে কানে হেডফোন লাগিয়ে নোংরা ছবি দেখছে। এতে নারীর বাড়ছে নারীর অবজেক্টিফিকেশন করার প্রবণতা। অনলাইন শোর ওপর নজরদারি চালানো উচিত। এমনকি ইউটিউবের কন্টেন্টের ওপরেও। অনেক দেশেই ইতোমধ্যে এটা চালু করে দিয়েছে, আর তারা ভারতের থেকে অনেক ভালো আছে। ভারতে এখন যে ধরনের ঘটনা ঘটছে, সেটি ভয় পাওয়ার মতোই।

    উল্লেখ্য, নানান চড়াই-উতরাই পার করে অবশেষে মুক্তি পাচ্ছে কঙ্গনা রানাউত অভিনীত, পরিচালিত ও প্রযোজিত সিনেমা ‘ইমার্জেন্সি’। এই ছবিটি বিভিন্ন কারণে বারবার মুক্তির তারিখ পিছিয়েছে। এর মধ্যেই ট্রেলার মুক্তি পেয়েছে। এ ছবিতে কঙ্গনা রানাউত ছাড়াও থাকছেন অনুপম খের, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান, শ্রেয়স তালপাড়ে প্রমুখ। থাকছেন প্রয়াত অভিনেতা সতীশ কৌশিকও। জি স্টুডিওজ এবং মণিকর্নিকা ফিল্মস এই ছবিটির প্রযোজনা করেছে। ভারতের অন্যতম অশান্ত সময়কে তুলে ধরা হয়েছে এ ছবিটিতে। আগামী ৬ সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পাচ্ছে ‘ইমার্জেন্সি’। 

    বিনোদন ডেস্ক

  • সত্যি কথা বলতে তো ভয়ের কিছু নেই: সাদিয়া আয়মান

    টেলিভিশন দুনিয়ায় তার পথচলা খুব বেশি দিনের নয়। শিহাব শাহীনের পরিচালনায় ওয়েবফিল্ম ‘মায়াশালিক’ দিয়ে নজর কেড়েছেন সাদিয়া আয়মান। গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়। বিনোদন জগতে তার যাত্রা স্বল্প সময়ের হলেও সাহসের নিরিখে অনেক সিনিয়র শিল্পীদের ছাড়িয়ে গেছেন এই অভিনেত্রী।

    কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে সরকার পদত্যাগের এক দফা দাবিতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় যখন বেশিরভাগ শিল্পী ‘ধরি মাছ না ছুঁই পানি’ নীতি অবলম্বন করেছেন, সে সময় ফেসবুকে সরব ছিলেন সাদিয়া আয়মান। বিনোদন জগতের কিছু সিনিয়র শিল্পী যখন ছাত্র হত্যার প্রতিবাদ না করে বিটিভিতে গিয়ে অশ্রু ঝরিয়েছেন, তখন ফেসবুকে সেসব অভিনেতা-অভিনেত্রীদের সমালোচনায় মুখর হয়েছেন তিনি।

    সম্প্রতি একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে আন্দোলন নিয়ে ফেসবুকে সরব হওয়ার নেপথ্যের গল্প শোনান সাদিয়া আয়মান। তিনি বলেন, ‘আবু সাঈদ যেদিন মারা গেলেন, সেদিন একটি লেখা পোস্ট করেছিলাম। কাছের মানুষদের অনেকেই বলেছিলেন, এসব পোস্ট করো না, পরে সমস্যা হতে পারে। কিন্তু সত্যি কথা বলতে তো ভয়ের কিছু নেই। সেজন্য সাহস নিয়ে পোস্ট করি। নিজের মনোভাব প্রকাশ করি। আমি আমার জায়গা থেকে সত্য কথা বলেছি। এখন যে রকম মনের কথা সবাই বলতে পারছেন, এটাই হওয়া উচিৎ’।

    পরিবার থেকেও সে সময় তাকে ফেসবুকে পোস্ট করতে নিরুৎসাহিত করা হয়, তবু দমে যাননি সাদিয়া, ‘মা-বাবা ভয় পাচ্ছিলেন। আমাকে বলেছিলেন, যেসব স্ট্যাটাস দিয়েছ, মুছে ফেলো। আমি মা-বাবাকে বুঝিয়েছি, ভুল কিছু তো লিখিনি। সত্যি কথা লিখেছি।’

    বিটিভি ভবনে যাওয়া শিল্পীদের নিয়ে পোস্ট করার কারণ জানিয়ে সাদিয়া আয়মান যোগ করেন, ‘আমি সব নিউজ দেখে শিওর হয়েছিলাম উনারা বিটিভিতে গিয়ে কথা বলেছেন, কেউ কেউ কান্নাকাটিও করেছেন। তারপরই আমি স্ট্যাটাস দিই। তখনো কেউ কেউ স্ট্যাটাস মুছে ফেলতে বলেছিলেন। আমি বলেছিলাম, যদি কান্নাকাটি সত্যি না হয়, তাহলে সরি বলে ডিলিট করে দেবো। কিন্তু পরে তো সবাই জানতে পারে কান্নাকাটি করাটা সত্যি ছিল। সিনিয়র হিসেবে তাদের সবসময় শ্রদ্ধা করি, সম্মান করি। কিন্তু সেখানে গিয়ে তাদের কান্নাকাটির বিষয়টি ভালো লাগেনি।’

    শিক্ষার্থীদের আন্দোলন সফল হয়েছে। গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। তাদের কাছে কী প্রত্যাশা, তা জানতে চাইলে তরুণ প্রজন্মের এই অভিনেত্রী বলেন, ‘অনেক প্রত্যাশা। দুর্নীতিমুক্ত দেশ হোক। দুর্নীতিমুক্ত সমাজ হোক। মিথ্যা মামলায় অনেকে শাস্তি পেয়েছেন, অনেকে গুম হয়েছেন। এসবের সঙ্গে যারা জড়িত, তাদের বিচার হোক।’

    বিনোদন ডেস্ক

  • যে ভয়ে বিয়ে করছেন না সালমান, জানালেন বাবা সেলিম খান

    বলিউডে ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান। বয়স ৫৮ হলেও, বিয়ে নিয়ে বলিউড ভাইজানের কোনো ভ্রূক্ষেপ নেই। অন্যদিকে, সালমানের অনুরাগীরা অধীর অপেক্ষায় বসে আছেন, তার বিয়ে দেখার জন্য। আদৌ কি বিয়ে করবেন সালমান? অভিনেতা তার বিয়ে নিয়ে কখনই কিছু বলেন না। 

    rnrn

    তবে এবার ছেলের বিয়ে নিয়ে মুখ খুললেন বাবা সেলিম খান। তিনি জানান, আসলে সালমান খুবই সহজ সরল একজন মানুষ। খুব সহজেই সম্পর্কে জড়িয়ে পড়ে। কিন্তু বিয়ে করতে ভয় পায়। সালমান মনে করেন, কোনো মেয়েই তার মায়ের মতো সংসার গোছাতে পারবে না। আসলে, সালমান সব মেয়ের মধ্যেই মায়ের কোয়ালিটিগুলো খুঁজতে শুরু করে।

    rnrn

    সেলিম বলেন, সালমান চায় ও যেই মেয়েকে বিয়ে করবে, সে যেন স্বামী ও সন্তানদের প্রতি গভীর ভালোবাসা রাখে। সে যেন প্রকৃত স্ত্রী হয়ে ওঠে। আসলে এমন মেয়ে পাওয়া আজকাল খুবই কঠিন। তাই সালমান বিয়ে করছেন না।

    rnrn

    কিন্তু অনেকেই জানতেন রোমানিয়ান মডেলের সঙ্গে বেশ কিছুদিন ধরে সম্পর্কে জড়িয়ে ছিলেন তিনি। অনেকে তো আবার ভেবেই বসেছিলেন লুলিয়া ভান্তুরের সঙ্গেই বছরেই গাঁটছড়া বাঁধবেন। কিন্তু কয়েক বছর আগে সালমন নিজেই জানিয়ে ছিলেন ‘বিয়ে করবেন না’। বাবা সেলিমই যেন সালমানের গোপন কথা ফাঁস করলেন।

    বিনোদন ডেস্ক

  • বাবার ভয়ে সেদিন সালোয়ার কামিজ পরেছিলেন এশা দেওল

    তারকা সন্তান এশা দেওল। বলিউডের একসময়কার তুমুল জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী ধর্মেন্দ্র-হেমা মালিনী দম্পতির কন্যা। ক্যারিয়ারের শুরুতে মা–বাবার পথ ধরে এসেছিলেন বলিউডে। খানিকটা অভিনয়ও করেছিলেন। কিন্তু খুব একটা সুবিধা করে উঠতে পারেননি।

    rnrn

    এরপর অভিনয়ের ক্যারিয়ার গুটিয়ে হিরে ব্যবসায়ী ভারত তখতানির সঙ্গে বসেছিলেন বিয়ের পিঁড়িতে। কিন্তু সম্প্রতি ভেঙেছে তাদের এক যুগের সংসার।

    rnrn

    সম্প্রতি, এক সাক্ষাত্কারে এশা সেই সময়ের কথা স্মরণ করেছেন যখন তিনি করণ জোহরের টকশোতে অংশ নিয়েছিলেন। 

    rnrn

    এশা দেওল বলেছেন, তিনি একবার তার বাবার ভয়ে ‘কফি উইথ করণ’ শোতে কুর্তা ও সালোয়ার পরেছিলেন।

    rnrn

    সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, অতীতে একবার যখন তিনি করণের সঙ্গে কফিতে গিয়েছিলেন, তখন তিনি একটি বিলাসবহুল সম্পূর্ণ স্টাইলিশ পোশাক রেখে সালোয়ার কামিজ বেছে নিয়েছিলেন।

    rnrn

    এশা জানান, তিনি মোটামুটি নিশ্চিত ছিলেন যে তার বাবা ধর্মেন্দ্র হয়তো পর্বটি দেখছেন, তাই তিনি ভেবেছিলেন সুন্দর পোশাক পরা সবচেয়ে ভালো হবে। 

    rnrn

    ইন্ডিয়া টুডেকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাত্কারে এশা বলেন, আমাকে ফিরে যেতে হবে এবং সেই সাক্ষাত্কারটি আবার দেখতে হবে। কারণ আমি কী বলেছিলাম তা সত্যিই মনে নেই। আমার মনে আছে সাক্ষাতকারটি মজার এবং অফ-দ্য-কফ এবং আমার মনে রাখার প্রধান জিনিসটি ছিল যে আমি একটি সালোয়ার-কুর্তা পরেছিলাম। 

    বিনোদন ডেস্ক

  • ডিপজলকে নিয়ে ভয় কাজ করছে না: নিপুণ 

    বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়ছেন নিপুণ আক্তার।  তার প্রতিদ্বন্দ্বী মনোয়ার হোসেন ডিপজল।  

    rnrn

    শুক্রবার সকাল থেকেই নিজ প্যানেল নিয়ে ভোটকেন্দ্রে আছেন তিনি। নিজের জয়ে শতভাগ আশাবাদী এই অভিনেত্রী। যদিও গতবার নির্বাচনে জায়েদ খানের বিপক্ষে ১৩ ভোটে হেরেছিলেন নিপুণ।

    rnrn

    নিপুণ বলেন, ডিপজলকে নিয়ে ভয় কাজ করছে না। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে আমার কোনো ভয় নেই। তিনি একজন ভালো মনের মানুষ। তাই তাকে নিয়ে আমার আলাদা কোনো ভয় নেই।

    rnrn

    এ সময় নির্বাচনের নিরাপত্তা ও বর্তমান পরিস্থিতি নিয়ে নিপুণ আরও বলেন, এবার ভোটার উপস্থিতি আগেরবারের তুলনায় অনেক কম। শিল্পীরা সবাই আস্তে আস্তে আসছেন। তবে আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে। আর নিরাপত্তার কথা যদি বলি, তা হলে বলব ঠিক আছে। কারণ এখানে সবাই শিল্পী, জাতীয় তারকা। তাদের নিরাপত্তায় এমনটা থাকবে এটাই স্বাভাবিক। এ নিয়ে আমার কোনো আপত্তি নেই।

    rnrn

    বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সকাল থেকেই ভোটার উপস্থিতি কম। ভোট শুরুর আগে থেকে প্রার্থীরা উপস্থিত হলেও ভোটারদের উপস্থিতি তেমন একটা দেখা যায়নি।

    rnrn

    নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে আছেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু। তার সঙ্গে সদস্য হিসেবে আছেন এজে রানা ও বিএইচ নিশান। শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকাল ৫টা পর্যন্ত।

    rnrn

    এবারের নির্বাচনে দুই প্যানেলের একটিতে আছেন অভিনেতা মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল আর অন্যটিতে একসময়ের জনপ্রিয় নায়ক মাহমুদ কলি ও চিত্রনায়িকা নিপুণ আক্তার।
    rn 

    বিনোদন ডেস্ক

  • এরপর যখন ৮টা হবে, তখন তো ভয়ের কারণ হবেই: মিথিলা

    কলকাতার পরিচালক সৃজিত মুখার্জি বাসায় পাইথন সাপ পুষছেন। বর্তমানে তার বাসায় ৪টি পাইথন রয়েছে। আরও সাপ আনার চিন্তা করছেন তিনি। বিষয়টি নিয়ে শুধু চিন্তিত নন, ভয়ের মধ্যেও আছেন তার স্ত্রী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

    সম্প্রতি জনপ্রিয় ইউটিউবার ঝিলাম গুপ্তাকে দেওয়া সাক্ষাৎকারে মিথিলা এমনটাই জানিয়েছেন।

    অভিনেত্রী জানান, বাড়িতে অনেকগুলো আছে। আমার বরের সাপ খুবই পছন্দের প্রাণী। বাড়িতে ৪টি পাইথন আছে। প্রথমে একটা ছিল, তারপর হলো ৪টি। এখন শুনছি আরও আসবে। প্রথমে যখন একটা ছিল, তখন ভয়ের কারণ ছিল না। এরপর এটা যখন ৮টা হবে, সেটা তো ভয়ের কারণ হবেই। তিনি নাকি সাপের ভয়েতেই বাড়ি ঢুকতে পারছেন না বলেও জানান। 

    সম্প্রতি কলকাতায় নিজের ছবি ‘ও অভাগী’ প্রচারে গিয়েছিলেন মিথিলা। এরপর বাড়ি ফিরে অভিনেত্রী দেখেন সেখানে একটা নয়, মোট ৪টি বল পাইথন রয়েছে। যা দেখে খানিকটা চমকেই গিয়েছিলেন মিথিলা। 

    আরও পড়ুন:

    আরও পড়ুন:

    অনলাইন ডেস্ক

  • ‘আমি এইসবে ভয় পাইনা’ কেন বললেন পূজা চেরি 

    ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে চিত্রনায়িকা পূজা চেরি অভিনীত সিনেমা ‘লিপিস্টিক’। ইতোমধ্যে সিনেমাটির আইটেম গান ‘বেসামাল’ প্রকাশিত হয়েছে। 

    rnrn

    এদিকে গত ২৪ মার্চ মা হারিয়েছেন পূজা চেরি। মা হারানোর শোক বুকে নিয়েই অল্পদিনে ঈদের সিনেমার প্রচারণায় ফিরেছেন তিনি।

    rnrn

    অন্যদিকে এই ঈদে ১৩টি সিনেমা মুক্তি পাচ্ছে। এত তারকা, সিনেমার মধ্যে একটা প্রতিযোগিতা থাকবে। এই প্রতিযোগিতায় কতটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে তার সিনেমা এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী পূজা চেরি।   

    rnrn

    সিনেমা নিয়ে ভয় কাজ করে কিনা এক প্রশ্নের জবাবে পূজা চেরি বলেন, আমি এসবে ভয় পাই না। আমার অভিনীত সিনেমা চলবে সিনেমার কারণেই। ভালো গল্প, নির্মাণ, অভিনয়, গান মিলিয়েই একটি সিনেমা হয়। আশা করছি 'লিপিস্টিক' সিনেমায় সবকিছু পাবেন দর্শক। তাই এসব নিয়ে ভাবছি না। আর কাজটি করে ভালো লেগেছে। দর্শকরা আমার প্রতি বিশ্বাস রাখতে পারেন।

    rnrn

    মাকে স্মরণ করে পূজা চেরি বলেন, আমার মা আমার সবকিছু জুড়ে ছিলেন, আছেন। অনেকখানি ভালোবাসি আমার মাকে। এভাবে এত জলদি তাকে হারাবো বুঝিনি। এতটা ভালোবাসি তাকে বলতে পারিনি। মায়ের কথা, মায়ের উপদেশ এখন আমার চলার শক্তি। মা আমাকে নিয়ে যেসব স্বপ্ন দেখতেন তার সবটুকু পূরণ করতে চাই। প্রতিটা নি:শ্বাসে অনুভব করি যেন কাছেই কোথাও আছে আমার মা।
    rn 

    বিনোদন ডেস্ক

  • ভয় ও আতঙ্ক নিয়ে ইসরাইল থেকে দেশে ফিরেছেন নুসরাত

    অবশেষে বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা ইসরাইল থেকে নিজের দেশ ভারতে ফিরলেন। একটি ভিডিও টুইটারে প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ফ্রি প্রেস জার্নাল।

    রোববার বিকাল ৩টার দিকে মুম্বাই বিমানবন্দর থেকে বের হন এই অভিনেত্রী। 

    ভিডিওতে দেখা যায়, বিমানবন্দর থেকে বের হচ্ছেন নুসরাত ভারুচা। তার চোখ-মুখে ভয় আর আতঙ্কের ছাপ। যদিও তিনি ইসরায়েলে কোথায় কিভাবে ছিলেন। আর কিভাবে দেশে ফিরলেন সে বিষয়ে কিছুই বলেন।

    বিমানবন্দরে নুসরাতকে দেখে এগিয়ে যান সংবাদকর্মীরা। কিন্তু এ সময় তেমন কোনো কথা বলেননি তিনি। নিজের গাড়িতে উঠার আগে এ অভিনেত্রী বলেন,  ‘আমাকে কিছুটা সময় দিন।’ তারপরই নিজের গাড়িতে উঠে বিমানবন্দর ত্যাগ করেন এই অভিনেত্রী।

    উল্লেখ্য, হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গত ৭ অক্টোবর ইসরাইলে যান অভিনেত্রী নুসরাত ভারুচা। শনিবার সকালে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরাইলে ব্যাপক রকেট হামলা চালায়। ইসরাইল পালটা হামলা চালানো শুরু করে ফিলিস্তিনের গাজায়। এ পরিস্থিতিতে ইসরাইলে আটকা পড়েন নুসরাত ভারুচা।

    বিনোদন ডেস্ক

  • কী ভেবেছিলেন, আমি ভয় পেয়ে গেছি: রিয়া 

    ২০২০ সালটা মোটেও ভালো কাটেনি। সে বছরই আত্মহত্যা করেছিলেন বলিউড নায়ক সুশান্ত সিং রাজপুত। সুশান্তর সঙ্গে বাঙালি অভিনেত্রী রিয়া চক্রবর্তীর রোমান্স তখন তুঙ্গে। এই আত্মহত্যার ‘দায়ভার’ তাই প্রেমিকা রিয়ার ওপরই চাপানো হয়েছিল। পাশাপাশি মাদককাণ্ডেও বাজেভাবে জড়িয়ে পড়েছিলেন রিয়া আর তার ভাই শৌভিক চক্রবর্তী। সে জন্য তাকে হাজতবাস পর্যন্ত করতে হয়েছিল। অনেকেই তখন ভেবেছিলেন, রিয়া চক্রবর্তীর ক্যারিয়ার শেষ। আর মূল স্রোতে ফিরবেন না এই বলিউড অভিনেত্রী। 

    কিন্তু সব ঝড়ঝাপ্টা সামলে তিন বছর পর এক দুরন্ত প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত রিয়া। না কোনো ছবির নায়িকা হয়ে তিনি প্রত্যাবর্তন করছেন না। তাকে দেখা যাবে জনপ্রিয় রিয়েলিটি শো ‘এমটিভি রোডিজ ১৯’-এ।

    প্রিন্স নরুলা আর গৌতম গুলাটির পর তৃতীয় গ্যাং লিডার হয়ে আসছেন রিয়া। নির্মাতারা তার একটা প্রোমো রিলিজ করেছেন। প্রোমোতে রিয়ার চমকে দেওয়া এন্ট্রি দেখা গেছে, তাকে রীতিমতো নির্ভিক দেখাচ্ছে, যেখানে নিন্দুকদের উদ্দেশ্যে তিনি বলছেন, ‘আপনারা ভেবেছিলেন— আমি আর ফিরে আসব না। কী ভেবেছিলেন, আমি ভয় পেয়ে গেছি? তবে এবার অন্য কারও ভয় পাওয়ার সময়।’

    রিয়ার প্রত্যাবর্তনকে ঘিরে নেট দুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। অনেকে তার এ নতুন সফর ঘিরে উচ্ছ্বসিত। অনেকে আবার তাকে গ্যাং লিডার হিসেবে দেখে মোটেও খুশি হননি।

    রিয়াকে নির্বাচন করার জন্য অনেকে আবার নির্মাতাদের রীতিমতো ট্রল করছেন। তাদের বক্তব্য, নির্মাতাদের মাথা খারাপ হয়ে গেছে, তাই রিয়াকে নিয়েছেন তারা। কেউ কেউ ধরে নিয়েছেন, রিয়ার কারণেই এবারের ‘এমটিভি রোডিজ’ ফ্লপ হতে চলেছে।

    ‘চেহরে’ ছবিতে রিয়াকে শেষ পর্দায় দেখা গেছে। এ ছবিতে ইমরান হাসমি আর অমিতাভ বচ্চনের মতো তারকারা ছিলেন। ‘এমটিভি রোডিজ’ রিয়ার ভাগ্য কতটা ফেরাতে পারবে, তা সময়ই বলবে।

    বিনোদন ডেস্ক