Tag: ব্যাংক

  • চিত্রনায়িকা শিল্পীর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

    চিত্রনায়িকা আঞ্জুমান আরা শিল্পীর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একইসঙ্গে তার স্বামী প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান সাবেক এমপি ডা. এইচবিএম ইকবালসহ তার তিন সন্তানের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে। সম্প্রতি সব ব্যাংকে এ-সংক্রান্ত নির্দেশনা দিয়েছে বিএফআইইউ।

    চিঠিতে বলা হয়েছে, হেফজুল বারি মোহাম্মদ ইকবাল ওরফে এইচবিএম ইকবাল, তার স্ত্রী আঞ্জুমান আরা শিল্পী, ডা. ইকবালের প্রথম স্ত্রী প্রয়াত মমতাজ বেগম পক্ষের সন্তান মঈন উদ্দিন ইকবাল, ইকরাম ইকবাল এবং নওরীন ইকবালের অ্যাকাউন্ট স্থগিত করার নির্দেশ দেয়া হলো। আগামী ৩০ দিনের জন্য এসব ব্যক্তি ও একক মালিকানাধীন প্রতিষ্ঠানের হিসাবের লেনদেন স্থগিত থাকবে।

    চিঠিতে আরও বলা হয়েছে, মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ২৩(১)(গ) ধারা অনুযায়ী এ নির্দেশনা দেয়া হয়েছে। এসব ব্যক্তি ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে পরিচালিত সব হিসাবের তথ্য আগামী ৪ দিনের মধ্যে পাঠানোর অনুরোধ করা হলো। এসব ব্যক্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়িক হিসাবে লেনদেন যেন শুধু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবসা সংশ্লিষ্ট বিষয়েই হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে।

    জানা গেছে, ব্যাংকের মালিকানার পাশাপাশি এইচ বি এম ইকবাল নানা ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত। তিনি প্রিমিয়ার গ্রুপের চেয়ারম্যান। গ্রুপটির অধীনে পাঁচ তারকা হোটেলের পাশাপাশি রেস্টুরেন্ট, সিমেন্ট উৎপাদন, মেডিকেল সেন্টারসহ নানা ধরনের ব্যবসা রয়েছে। দেশে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানও গড়ে তুলেছেন তিনি।

    ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ২০১১ সাল থেকে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান পদে থাকার পাশাপাশি এইচ বি এম ইকবালের বিরুদ্ধে গুলশানে হোটেল রেনেসাঁ, গুলশান-২–এ হিলটন হোটেল অ্যান্ড রিসোর্ট ও রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা নির্মাণের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    বিনোদন ডেস্ক

  • হংকংয়ের জনপ্রিয় মডেল ব্যাংককে খুন

    থাইল্যান্ডের ব্যাংককে নিজ বাসায় খুন হয়েছেন হংকংয়ের জনপ্রিয় মডেল গোয়েন্ডলিন ক্রেটন। গত ১৮ জুলাই ছুরিকাঘাতে হত্যা করা হয় ২৪ বছর বয়সি এই মডেলকে। খবর ব্যাংকক পোস্টের।

    rnrn

    এ প্রতিবেদনে বলা হয়েছে, ক্রেটনকে নয়বার ছুরিকাঘাত করা হয়েছে। এ হত্যাকাণ্ডে পুলিশের সন্দেহ তিনজনের দিকে। তার মধ্যে একজন ক্রেটনের স্বামী। বাকি দুইজন প্রতিবেশি, যারা ক্রেটনের স্বামীর চিৎকার শুনে ছুটে যান। পরে তারা ক্রেটনকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে যাওয়ার পর ক্রেটনের স্বামী অসংলগ্ন আচরণ করতে থাকেন।

    rnrn

    পুলিশকে তিনি জানান, ক্রেটন মানসিক অবসাদে ভুগছিলেন এবং আত্মহত্যার চেষ্টা করেছেন। তবে চিকিৎসকরা বলছেন—এটি আত্মহত্যা নয়, তাকে খুন করা হয়েছে। তবে ক্রেটনের স্বামীর নাম গোপন রাখা হয়েছে।

    rnrn

    পুলিশ বলছে, হত্যার ঘটনাকে আড়াল করতে নাটক সাজিয়েছেন ক্রেটনের স্বামী।

    rnrn

    ক্রেটন ২০১৮ সাল থেকে মডেলিং করছেন। হংকংয়ে কয়েক বছর মডেলিংয়ের পর ব্যাংককে থাকা শুরু করেন। 
    rn 

    বিনোদন ডেস্ক

  • মাহির বার্ষিক আয় ৮ লাখ, চড়েন ৫৬ লাখ টাকার গাড়িতে!

    চিত্রনায়িকা মাহিয়া মাহির বার্ষিক আয় ৮ লাখ ২৫ হাজার টাকা। নগদ ও ব্যাংক মিলিয়ে নিজের নামে টাকা রয়েছে প্রায় আড়াই লাখ। ব্যবহার করেন ৫৬ লাখ টাকার জিপ! রয়েছে ৩০ তোলা স্বর্ণ, যার দাম ১৫ লাখ টাকা। তবে তার কোনো স্থাবর সম্পদ নেই। ব্যাংকঋণ রয়েছে ১৮ লাখ ২০ হাজার ৫২০ টাকা।

    rnrn

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রের সঙ্গে নির্বাচন কমিশনে দাখিলকৃত তার হলফনামা থেকে জানা গেছে এসব তথ্য। হলফনামায় ব্যবহার করা হয়েছে তার পুরো নাম— শারমিন আকতার নিপা মাহিয়া।

    rnrn

    হলফনামায় তিনি নিজের পেশা লিখেছেন চলচ্চিত্র অভিনেত্রী ও ব্যবসায়ী। সে অনুযায়ী, ব্যবসা থেকে তিনি বার্ষিক আয় দেখিয়েছেন ৩ লাখ টাকা। পেশা থেকে দেখিয়েছেন ৪ লাখ টাকা। অন্যান্য খাত থেকে আয় দেখিয়েছেন ১ লাখ ২৫ হাজার টাকা। যদিও সেখানে খাত সুনির্দিষ্ট করা হয়নি।

    rnrn

    মাহির হলফনামা বলছে, তার নগদ রয়েছে দেড় লাখ টাকা আর ব্যাংকে জমা ১ লাখ ১৪ হাজার ৫৫৮ টাকা। তার স্বামী রকিব সরকারের হাতে নগদ রয়েছে ৩ লাখ টাকা আর তার নামে ব্যাংকে জমা ২৫ কোটি ৮১ লাখ ৫৫০ টাকা।

    rnrn

    ৫৬ লাখ ২৫ হাজার টাকা দামের জিপ ব্যবহার করেন মাহিয়া মাহি আর স্বামী চড়েন ৮৩ লাখ টাকা দামের টয়োটা হ্যারিয়ার গাড়িতে। নিজের নামে রয়েছে ৩০ তোলা স্বর্ণ, যার মূল্য দেখিয়েছেন ১৫ লাখ টাকা। স্বামীর রয়েছে ৫০ তোলা স্বর্ণ, যার দাম দেখানো হয়েছে ২৫ লাখ টাকা। নিজের নামে কিছু না থাকলেও তার স্বামীর নামে রয়েছে ৮০ হাজার টাকার আসবাব ও ইলেকট্রনিক সামগ্রী।

    বিনোদন ডেস্ক

  • ব্যাংককে হাসপাতালে ভর্তি অভিনেত্রী তাসনিয়া ফারিণ

    ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ শারীরিকভাবে ভালো নেই। সম্প্রতি তার অস্ত্রোপচার হয়েছে। ব্যাংককের একটি হাসপাতালে তার এ অস্ত্রোপচার হয়েছে বলে জানান এই অভিনেত্রী নিজেই।

    সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে তার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, তিনি হাসপাতালে রয়েছেন। কপালে ব্যান্ডেজ, মুখে মাস্ক। আর সঙ্গে লেখেন- জীবনের প্রথমবার অপারেশন হলো। সেটাও আবার এক অপরিচিত দেশে। সঙ্গে আমার অভিভাবকরা নেই। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, সঙ্গে আমার ছোট ভাই ছিল।

    জানা গেছে, ফারিণের নাকের মাঝে একটা সিস্ট হয়েছিল। সেটা অপারেশন করে বাদ দেওয়া হয়েছে। এখন অনেকটাই ভালো আছেন তিনি। আগামী ১৮ মার্চ তার সেলাই কাটা হবে। তার পরই ঢাকায় ফিরবেন তিনি।

    সম্প্রতি ভারতের নির্মাতা পরিচালক অতনু ঘোষের ‘আরো এক পৃথিবী’ সিনেমাতে দর্শক ফারিণকে দেখেছেন। সিনেমার প্রচারে কলকাতাতেও গিয়েছিলেন অভিনেত্রী। সিনেমাটি মুক্তির পর বেশ প্রশংসা পেয়েছেন তাসনিয়া ফারিণ।

    বিনোদন ডেস্ক