Tag: বোন

  • আইনগত ব্যবস্থা নিচ্ছেন আফ্রিদির শ্যালিকা

    আলোচিত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি নিয়ে সম্প্রতি ছড়িয়ে পড়া বিয়ের খবরটি বিভ্রান্তিকর। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিয়ের ছবি ভাইরাল হলেও আফ্রিদির পরিবার ও কনের পরিবার স্পষ্ট করেছে- তিনি রাইসাকে বিয়ে করেননি। রাইসা আফ্রিদির শ্যালিকা।  তিনি জানান, তার যমজ বোন রিসার সঙ্গে আফ্রিদির বিয়ে হয়েছে। এর আগে একটি টিকটক ভিডিওতে আফ্রিদির বিয়ের ছবি প্রকাশিত হলে, রাইসাকে বুলিংয়ের শিকার হতে হয়েছে।  এ বিষয়ে 

    আইনগত ব্যবস্থা নিচ্ছেন আফ্রিদির শ্যালিকা। 

    রাইসা বলেন, দেখুন, আমি আর আমার বোন কেউই টিকটক স্টার না। আমাকে টিকটকে দেখেছে, এমন মানুষও আপনি তেমন খুঁজে পাবেন না। তবে হ্যাঁ, আমি ব্র্যান্ড প্রমোট করি। কিন্তু ২০২৩ বিয়ে এবং এরপর মা হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলাম না। আমার পরিবার, স্বামীর পরিবারের একটা ভালো পরিচিতি আছে। এরপরও এমন বুলিং কাম্য নয়।

    যেসব সামাজিক যোগাযোগমাধ্যম থেকে এসব করা হয়েছে, সেসবের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন বলে উল্লেখ করে রাইসা বলেন, পরিবারের কিছু ঘনিষ্ঠ মানুষের উপস্থিতিতে কাবিন হয়েছে। আমরা চাচ্ছিলাম, আনুষ্ঠানিক ঘোষণার পর সব সামনে আসুক। কিন্তু একটি অ্যাকাউন্ট থেকে বিয়ের বিভিন্ন মুহূর্ত সামনে এসেছে। এরপরই অনেকে ভুল তথ্য দিয়ে সেগুলো ভাইরাল করেছেন। আমরা সেগুলো চিহ্নিত করার চেষ্টা করছি। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    এদিকে আফ্রিদির বিয়ে নিয়ে যখন সামাজিক যোগাযোগমাধ্যমে নানা চর্চা চলছিল ঠিক তখন আত্মগোপন থেকে প্রকাশ্যে এসে বিয়ে নিয়ে মুখ খুললেন এই কনটেন্ট ক্রিয়েটর।

    সংবাদমাধ্যমকে তিনি বলেন, অনলাইনসহ বিভিন্ন মাধ্যমে দেখা গেছে গোপনে বিয়ে করেছি। বিষয়টি তা নয়। বিয়েতে অনেকেই উপস্থিত ছিলেন। শুধুই কাবিন হয়েছে। মূল অনুষ্ঠান তো পরে করা হবে। আর আমি তো দেখতে গিয়ে বিয়ে করেছি।

    তরুণ প্রজন্মের এ কনটেন্ট ক্রিয়েটর জানান, তার স্ত্রীর বোন টিকটক করেন। দুজনই দেখতে অনেকটা একইরকম। এ জন্য অনেকে বিভ্রান্ত হয়ে তার স্ত্রী রামিশাকে টিকটকার মনে করছেন।

    বিয়ের অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেন, মেয়েকে দেখতে গিয়ে তাদের বাড়িতে বিয়ে করে ফেলেছি। পারিবারিক আয়োজনেই হয়েছে তা। আর সেই আয়োজনে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। পরে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠান করা হবে।

    বিনোদন ডেস্ক

  • ভেন্টিলেশনে অভিনেত্রী, আর্থিক সাহায্য চাইলেন বোন

    দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী অরুন্ধতী নায়ার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। বেশ কয়েক দিন ধরেই ভেন্টিলেশনে তিনি। তার চিকিৎসার খরচা জোগাড় করতে গিয়ে হিমশিম অবস্থা পরিবারের। 

    rnrn

    সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করে চিকিৎসার জন্য অর্থ সাহায্য চাইলেন অরুন্ধতীর বোন আরতি। 

    rnrn

    অরুন্ধতীর বোন আরতি জানালেন, তার বোনের অবস্থা দিন দিন গুরুতর হচ্ছে। তাকে বাঁচাতে হলে প্রচুর অর্থর প্রয়োজন। আমাদের অ্যাকাউন্ট প্রায় খালি। আপনাদের সবার সাহায্য চাইছি। সঙ্গে প্রার্থনা করুন তিনি যেন দ্রুত সুস্থ হয়ে যায়।

    rnrn

    অভিনেত্রীর বোন আরতি নায়ার জানিয়েছেন, ১৪ মার্চ ভয়ঙ্কর বাইক দুর্ঘটনায় কবলে পড়ে অরুন্ধতী গুরুতর আহত হয়।

    rnrn

    চিকিৎসকের কথায়, মাথায় গুরুতর আঘাত লেগেছে তার। শারীরিক অবস্থা এতটাই গুরুতর যে ভেন্টিলেশনে রাখা হয়েছে তাকে। 

    rnrn

    জানা গিয়েছে, গত চার দিন ধরে জ্ঞান ফেরেনি অভিনেত্রীর। তবে শুধুই অরুন্ধতীর বোন নয়। সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ করে অরুন্ধতীর জন্য সাহায্যের আর্জি জানিয়েছেন ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই। 

    rnrn

    ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় তামিল ছবি ‘পোঙ্গি এজহু মনোহরা’ থেকে অভিনয়ে পা রাখেন অরুন্ধতী। ২০১৮ সালে মুক্তি পায় বিজয় অ্যান্টোনির ‘শয়তান’। 

    rnrn

    এই ছবিতে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। ২০২৩ সালে ‘আইয়িরাম পোরকাসুখুল’ ছবিতে শেষবার দেখা গিয়েছে তাকে।
    rn 

    বিনোদন ডেস্ক

  • মডেলিংয়ে মেহজাবিনের বোন মালাইকা 

    একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে শোবিজ অঙ্গনে পা রাখলেন মালাইকা চৌধুরী। ত্বকের রং ফর্সাকারী ক্রিমের এই বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন আদনান আল রাজীব।

    বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিজ্ঞাপনচিত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে।

    ছোট বোনের অভিষেক বিজ্ঞাপনটি ফেসবুকে পোস্ট করে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী লেখেন- টিভিসিতে অভিষেকের জন্য মালাইকা তোমাকে অভিনন্দন। তুমি অসাধারণ। মেহজাবিনের বোনকে পর্দায় দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেটিজেনরা। অনেকে মালাইকাকে মেহজাবিনের কার্বন কপি বলে মন্তব্য করছেন।

    কেউ কেউ দাবি করেছেন, দুই বোনকে একসঙ্গে একফ্রেমে দেখতে চাই। মালাইকা চৌধুরী বর্তমানে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

    বিনোদন ডেস্ক