Tag: বেন অ্যাফ্লেক

  • সিডনির প্রেমে মত্ত বেন অ্যাফ্লেক

    ব্যক্তিগত জীবনে বেশ রোমান্টিক হলিউড অভিনেতা বেন অ্যাফ্লেক। প্রেমিকা কিংবা স্ত্রী হিসাবে নায়িকা, গায়িকারাই তার প্রথম পছন্দ। যদিও অভিনেত্রী জেনিফার গার্নার এবং গায়িকা জেনিফার লোপেজের সঙ্গে তার দাম্পত্য জীবন বেশিদিন টেকেনি। বরং এই অশান্ত দাম্পত্য জীবনের জন্যও তিনি সুপরিচিত। 

    গার্নারের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর, ব্যাটম্যান অভিনেতা খুব বেশিদিন একা থাকেননি। তার জীবনে জুড়ে যান পপ গায়িকা জেনিফার লোপেজ। কিন্তু একসঙ্গে জীবন পার করার কথা থাকলেও সেটা আর হয়নি। তবে, লোপেজের সঙ্গে বিচ্ছেদের পর, অ্যাফ্লেক এখন নতুন জীবনসঙ্গী খুঁজতে ব্যস্ত। হয়তো পেয়েও গেছেন। তার ঘনিষ্টজন মার্কিন গণমাধ্যমকে সেটাই বলেছেন। 

    জানা গেছে, বর্তমানে ‘ইউফোরিয়া’খ্যাত অভিনেত্রী সিডনি সুইনির প্রতি আকৃষ্ট বেন। কারণ, সিডনিও আপাতত একা। কিছুদিন আগেও বাগদত্তা জোনাথন ডেভিনোর সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্কে ছিলেন সিডনি। সম্প্রতি সেই সম্পর্ক ভেঙে দেন, বাগদানের ইতি টানেন। 

    এক সাক্ষাতকারে অভিনেতার ঘনিষ্ঠ এক সূত্র প্রকাশ করেছেন যে, তিনি সিডনির সৌন্দর্যে সম্পূর্ণরূপে মুগ্ধ এবং শিগগিরই তার সঙ্গে দেখা করতে চান। সূত্রটি সিডনি সুইনির প্রতি বেন অ্যাফ্লেকের অনুভূতি সম্পর্কে বলেছেন, ‘অভিনেতা কিছুদিন ধরে সিডনির উপর বেশ ক্রাশ খাচ্ছেন।’ আরও বলেন, ‘পৃথিবীর প্রায় প্রতিটি পুরুষের মতো, বেনও মনে করেন তিনি দারুন আকর্ষণীয়, এবং তিনি সিডনিকে কাছে পাবার সুযোগ পেতে চান।’

    এদিকে জোনাথন ডেভিনোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর, সিডনি সুইনি তার ক্যারিয়ারের প্রতি মনোযোগ দিয়েছেন। আর ঠিক এ বিষয়টিই বেনকে বেশ ‘কৌতূহলী’ করেছে। কিন্তু সিডনি কী আদৌ বেনের দূর্বলতার কথা জানেন? কিংবা জানলেও তার ডাকে সাড়া দিয়েছেন? গণমাধ্যমে প্রকাশিত অন্য একটি রিপোর্ট বলছে ভিন্ন কথা। 

    সিডনি সুইনি সম্ভবত তার ‘অ্যানিনি বাট ইউ’ সহ-অভিনেতা গ্লেন পাওয়েলের প্রতিই দূর্বল। প্রস্তাবও নাকি দিয়েছেন এবং উত্তরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। শুধু তাই নয়, গ্লেনও সিডনির সঙ্গ পাওয়ার চেষ্টা করছিলেন। 

    যদি এ  ঘটনা সত্যি হয় তাহলে বেনের কী হবে? তিনি কী সিডনির জন্য ততদিন অপেক্ষা করবেন, যতদিন না গ্লেনের সঙ্গে তার (সিডনির) সম্পর্ক ভেঙে যায়! বেন ভক্তরা চাইছেন সিডনির সঙ্গে তাদের প্রিয় অভিনেতার জুটি হোক। যদিও দু’জনার বয়সের ব্যবধান বিশাল, ২৫ বছর। 

    এতোসব জল্পনার মাঝে, সম্প্রতি সিডনি সুইনিকে প্রাক্তন বাগদত্তা জোনাথন ডেভিনোর কুকুরছানাটিকে আলিঙ্গন করতে দেখা গেছে, যেখানে উপস্থিত ছিলেন খোদ জোনাথন! তাহলে, সমীকরণটি কী হলো? সিডনি ফিরছেন পুরনো ঘরে! এদিকে কাজের ক্ষেত্রে, সিডনি বর্তমানে ‘ইউফোরিয়া : সিজন ৩’র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন।

    শাহনাজ হেনা

  • চতুর্থবার ভেঙেছে জেনিফার লোপেজের সংসার

    অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে জেনিফার লোপেজ বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়েছে। গত ২০ আগস্ট লস অ্যাঞ্জেলেসের কাউন্টি সুপিরিয়র কোর্টে বিচ্ছেদের আবেদন করেছিলেন লোপেজ। অবশেষে আদালত সে আবেদন গ্রহণ করেছেন। খবর ডেইলি মেইলের।

    ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, সমঝোতার মধ্য দিয়ে বিচ্ছেদের পথে হেঁটেছেন অ্যাফ্লেক-লোপেজ। এর ফলে দুই পক্ষের কাউকেই ভরণপোষণের জন্য একে অপরকে কোনো অর্থ দিতে হবে না। বিচ্ছেদ চূড়ান্ত হওয়ার পর নিজের নাম থেকে ‘অ্যাফ্লেক’ শব্দটি বাদ দেবেন লোপেজ।

    প্রায় দুই যুগ আগে প্রথম সম্পর্কে জড়িয়েছিলেন অ্যাফ্লেক এবং লোপেজ। ২০০০ সালে তাদের বাগদানও সম্পন্ন হয়েছিল। তবে পরে দুজনের দূরত্ব তৈরি হলে আর বিয়ে হয়নি। সে বিয়ে তারা করেছেন ২০২২ সালে। লাস ভেগাসে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের চার হাত এক হয়।

    তবে বিয়ের বছর দুয়েকের মধ্যেই তাদের সম্পর্কে চিড় ধরার খবর ছড়িয়ে পড়ে। আদালতের নথি সূত্রে জানা গেছে, ২০২৩ সালের এপ্রিলেই তাদের পথ বেঁকে যায়। 

    প্রসঙ্গত, ২০০৪ সালে প্রথম গায়ক মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন লোপেজ। ২০১৪ সালে বিবাহবিচ্ছেদ হয়। তাদের দুই সন্তান আছে। বেন অ্যাফ্লেকের সঙ্গে এটি লোপেজের চতুর্থ বিয়ে। অন্যদিকে, ২০০৫ সালে অভিনেত্রী জেনিফার গার্নারকে বিয়ে করেছিলেন বেন। ২০১৮ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। বেন ও গার্নার জুটির তিনটি সন্তান আছে।

    বিনোদন ডেস্ক

  • লোপেজকে ভুলে থ্যাঙ্কসগিভিং ডেতে প্রথম স্ত্রীর কাছে অ্যাফ্লেক

    যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার ২৮ নভেম্বর পালিত হয়েছে থ্যাঙ্কসগিভিং ডে। যে দিনটিতে ২ হাজার গৃহহীন মানুষকে খাইয়েছেন মার্কিন অভিনেতা ও সিনেমা নির্মাতা বেন অ্যাফ্লেক। তবে এদিন তাকে দেখা গেছে তার প্রথম স্ত্রী জেনিফার গার্নারের সাথে। যা এখন আলোচনার প্রধান কেন্দ্রবিন্দুতে।

    কদিন আগেই পপ সঙ্গীত তারকা জেনিফার লোপেজের সঙ্গে ডিভোর্স হয়েছে অ্যাফ্লেকের। বিচ্ছেদের পর সাধারণত তারকাদের একটু দূরে থাকতে দেখা গেলেও অ্যাফ্লেককে দেখা গেল ভিন্ন রূপে। প্রকাশ্যে প্রথম স্ত্রী গার্নারের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি। এসময় তারকা অভিনেতাকে বেশ খোশমেজাজেই দেখা গেছে।

    অ্যাফ্লেককে গার্নারের সঙ্গে ম্যাচিং এপ্রোন পরা অবস্থায় দেখা গেছে। এ সময় তাদের কানের কাছে ফিসফিস করে কথা বলতেও দেখা গেছে। দু’জনই ছিলেন হাস্যজ্জোল। 

    এই দম্পতির মধ্যে আগেই বিচ্ছেদ হলেও তাদের ঘরে রয়েছে তিন সন্তান। ভায়োলেট ১৮, ফিন ১৫ এবং স্যামুয়েলের বয়স ১২। তারাও বাবা মায়ের সঙ্গে থ্যাঙ্কসগিভিং ডের ইভেন্টে হাজির হয়েছিলেন।

    সূত্রগুলো জানিয়েছে, অ্যাফ্লেক তার সন্তানদের সঙ্গে থ্যাঙ্কসগিভিং কাটাতে তার সিনেমার কাজে বিরতি নিয়েছেন। যার অর্থ গার্নারের সঙ্গে পুনরায় সংযোগ করতে চলেছেন তিনি।

    উল্লেখ্য, লোপেজের সঙ্গে বিচ্ছেদের পর অ্যাফ্লেক ২০০৫ সালে গার্নারকে বিয়ে করেন। বিয়ের ১০ বছর পর ২০১৫ সালে তাদের বিচ্ছেদ হয়, যা আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় ২০১৭ সালে। পরে লোপেজের সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবিত করেন অ্যাফ্লেক। ২০২১ সালের এপ্রিলে বিয়ে করেন তারা। যা গত আগস্টে বিচ্ছেদের মধ্যে দিয়ে শেষ হয়।

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদ প্রক্রিয়ার মধ্যেই একসঙ্গে জেনিফার-অ্যাফ্লেক

    দুই বছর সংসার করার পর গত ২০ আগস্ট বিবাহবিচ্ছেদের আবেদন করেন মার্কিন তারকা জেনিফার লোপেজ-বেন অ্যাফ্লেক দম্পতি। তাদের বিবাহবিচ্ছেদ এখনও প্রক্রিয়াধীন। আর এর মধ্যেই এবার তাদের দেখা মিলল লস অ্যাঞ্জেলসে বাচ্চাদের স্কুলের এক ইভেন্টে।

    গত ১৭ সেপ্টেম্বর বিচ্ছিন্ন এই দম্পতিকে দেখা গেছে শিশুদের স্কুল ইভেন্ট ব্যাক-টু-স্কুলে একসঙ্গে যোগ দিতে। এ সময় উভয় তারকাকেই শান্ত এবং খুব সৌহার্দ্যপূর্ণ ছিলেন।

    বিবাহবিচ্ছেদ আবেদনেও তারা নিশ্চিত করেছিলেন, তাদের মধ্যে সম্পর্ক না থাকলেও শিশুদের ওপর এর কোনো প্রভাব পড়তে দেবেন না তারা। যা এবার দেখা গেল সত্যি সত্যি। তাছাড়া বিচ্ছেদ হলেও এখনও এই তারকা দম্পতি একে অন্যের খোঁজ ও যত্ন নেন বলে জানা গেছে।

    জেনিফার লোপেজ তার প্রাক্তন স্বামী মার্ক অ্যান্থনির ঘরে যমজ সন্তান এমে এবং ম্যাক্সের (১৬) জন্ম দেন। অন্যদিকে প্রাক্তন স্ত্রী জেনিফার গার্নারের হাত ধরে কন্যা ভায়োলেট (১৮), সেরাফিনা (১৫) এবং পুত্র স্যামুয়েলের (১২) পিতা বেন অ্যাফ্লেক।

    প্রায় এক সপ্তাহ আগে, জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেককে ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলস হোটেলে তাদের বাচ্চাদের সাথে ব্রাঞ্চ করতে দেখা গিয়েছিল। যেখানে বাচ্চারা আলাদা টেবিলে বসলে, পলো লাউঞ্জে দুজনে হাত ধরে চুমু খেয়েছেন বলেও পেজ সিক্স রিপোর্টে বলা হয়েছে।

    উল্লেখ্য, জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেক ২০২২ সালে বাগদানের ঘোষণা দেন এবং একই বছরের জুলাই মাসে বিয়ে করেন। তার আগে, ২০০৩ সালে গিগলি চলচ্চিত্রের সেটে তাদের প্রথম দেখা হয়েছিল।

    বিনোদন ডেস্ক

  • অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা জেনিফার লোপেজের

    বিয়ের মাত্র দুই বছরের মাথায় সংসার ভাঙছে হলিউডের আলোচিত তারকা দম্পতি জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের।  

    অনেকদিন ধরেই গুঞ্জনের ডালপালা বাড়ছিল। এরইমধ্যে এবার জানা গেছে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন লোপেজ। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।

    গতকাল মঙ্গলবার লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্টে বিচ্ছেদের আবেদন করেন অভিনেতা ও পপ তারকা জেনিফার। আজ বুধবার এটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি। 

    ওই আবেদনে বিচ্ছেদের তারিখ হিসাবে ২০২৪ সালের ২৬ এপ্রিল উল্লেখ করা হয়েছে। অবশ্য জেনিফারের প্রতিনিধি এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন। এটি চূড়ান্ত হলে বেনের দ্বিতীয়বারের জন্য এবং জেনিফার চতুর্থবারের জন্য বিবাহবিচ্ছেদ হবে। 

    জানা গেছে, জেনিফার এবং বেন অনেকদিন ধরেই নিজেদের মধ্যে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন।  

    গত বছর ৬০ মিলিয়ন ডলার খরচ করে দুইজন যৌথ মালিকানায় লস অ্যাঞ্জেলসে একটি বাড়ি কেনেন। কিন্তু পরে আর্থিক বিরোধে জড়িয়ে পড়েন দুইজন।

    বিনোদন ডেস্ক