Tag: বুয়েট

  • কনসার্ট থেকে বাদ পড়লেন ন্যান্সি, জানা গেল কারণ

    সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। সম্প্রতি বিদেশ ট্যুর শেষে দেশে ফিরেছেন তিনি। বুধবার বুয়েট ক্লাবের একটি আয়োজনে গান গাওয়ার কথা ছিল তার। তবে অনুষ্ঠানের আগে জানতে পারেন তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। মঙ্গলবার অনুষ্ঠানে গান না গাওয়ার কথা জানিয়ে দেন আয়োজকরা।

    বুধবার বিকালে এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন এই শিল্পী নিজেই। যেখানে আয়োজকদের কাণ্ডজ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। 

    ন্যান্সি তার স্ট্যাটাসে লিখেছেন, আজ সন্ধ্যায় বুয়েট ক্লাব আয়োজিত একটি অনুষ্ঠানে আমার গান পরিবেশন করার কথা। গত রাতে জানতে পারি, শিল্পী তালিকা থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে। কারণ হিসেবে আয়োজক (সংগত কারণেই তার নাম বলছি না) হোয়াটসঅ্যাপ মেসেজ করে আমায় যা জানিয়েছেন, সেটা হুবহু তুলে ধরা হলো– 

    আজ হঠাৎ বুয়েট ক্লাবে আসতে বললেন প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ভাই। এসে শুনি, দুই গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছে। কালকের প্রোগ্রামে কোনো ‘রাজনৈতিক শিল্পী’ এলে বিপরীত সমর্থকরা প্রোগ্রাম বয়কট করবে। ক্যান্ডিডেট ভাই তাই এটার জন্য আপনার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন! আমিও ভীষণ দুঃখিত।

    এরপর ন্যান্সি প্রশ্ন তুলে লিখেন, বুয়েট ক্লাবের সদস্যরা কি হঠাৎ করেই আমার রাজনৈতিক মতাদর্শ জানতে পারলেন? রাজনৈতিক পরিচয় থাকলে কি এভাবে একজন শিল্পীকে অসম্মান করা যায়? আমি কি যেচে অনুষ্ঠানটি করতে চেয়েছিলাম, নাকি আপনারা অতি আগ্রহী ছিলেন? বুয়েট পরিবার পরিচয়ে কোনো অগ্রীম সম্মানি না দিয়ে অযৌক্তিক অজুহাতে অনুষ্ঠান বাতিল কি কোনো প্রফেশনাল আচরণের মধ্যে পড়ে?

    আয়োজকদের উদ্দেশে পুরো সম্মানি তার বাসায় পাঠিয়ে দেওয়ার কথা বলেন ন্যান্সি। তিনি লিখেন, যাই হোক, নিয়ম অনুযায়ী পুরো সম্মানী আমার বাসায় অতি দ্রুত পাঠিয়ে দেবেন। 

    সবশেষ এই শিল্পী লিখেছেন, অনুষ্ঠানের একটি প্রোমো ভিডিও তারা তৈরি করেছিল, যেখানে আমার নামের আগে বিশেষণ দেওয়া হয়েছে ‘মেলোডি কুইন’। আপনারা পারেনও বটে!

    বিনোদন ডেস্ক

  • বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মুখ খুললেন সাবেক শিক্ষার্থী অপি করিম

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্ররাজনীতির পক্ষে-বিপক্ষ নিয়ে অশান্ত হয়ে উঠেছে। প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরাই এ বিষয়ে তাদের জোরালো মত জানিয়েছেন। 

    rnrn

    এবার বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের পক্ষে নিজের অবস্থান জানিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপি করিম।

    rnrn

    বৃহস্পতিবার অপি করিম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, বুয়েটের একজন সাবেক শিক্ষার্থী এবং অ্যালামনাই হিসেবে— আমি বুয়েটে সকল প্রকার ছাত্ররাজনীতি নিষিদ্ধের পক্ষে। বুয়েটের বর্তমান শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে আমি একাত্মতা ঘোষণা করছি এবং তাদের সফলতা কামনা করছি।

    rnrn

    প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই ঘটনায় করা মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্তরা সবাই ছাত্রলীগের নেতাকর্মী। আবরার ফাহাদ হত্যার পর বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে কর্তৃপক্ষ।

    rnrn

    এদিকে গত ২৭ মার্চ মধ্যরাতে ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে কিছু নেতাকর্মী বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন। বিষয়টি নিয়ে ক্ষোভে ফেটে পড়েন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। আর আন্দোলনের অংশ হিসেবে তারা টার্ম ফাইনাল পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জন করছেন। অন্যদিকে বুয়েটে ছাত্ররাজনীতি চালু করতে গত ৩১ মার্চ প্রতিবাদ সমাবেশ করে ছাত্রলীগ।

    rnrn

    পরে গত ১ এপ্রিল বুয়েটে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। বুয়েটের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা ইমতিয়াজ রাব্বির করা রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কেএম জাহিদ সারওয়ারের বেঞ্চ এই আদেশ দেন। 

    rnrn

    একই সঙ্গে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের ওই সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।
    rn 

    বিনোদন ডেস্ক