Tag: বীর

  • বাসায় থিয়েটার আনার আবদার শাকিব-বুবলী পুত্র বীরের

    ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান ও নায়িকা শবনম বুবলীর ছেলে শেহজাদ খান বীর।  ঈদে বাবা-মার সিনেমা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তবে বীরের বয়স কম হওয়ায় হলে গিয়ে সিনেমা দেখার সুযোগ হয়নি। তবে বাবা-মায়ের সিনেমা দেখতে সে চেয়েছে ভিন্ন উপায়। আর সেটি হচ্ছে—ঘরেই থিয়েটার চায় সে।

    সম্প্রতি বীরের কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন তার মা অভিনেত্রী শবনম বুবলী। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শেহজাদ স্যারকে বললাম, স্যার, বাবা–মায়ের সিনেমা চলছে সিনেমা থিয়েটারে, সবাই দেখছে, আপনি দেখবেন না? উনি বললেন, ‘বাসায় বসে দেখব, থিয়েটার বাসায় নিয়ে এসো।’

    এবারের ঈদে মুক্তি পেয়েছে বুবলী অভিনীত ‘জংলি’ সিনেমা। প্রেম ও প্রতিশোধের গল্পে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন এম রাহিম। বুবলীর সঙ্গে এতে আরও অভিনয় করেছেন সিয়াম, দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু ও সোহেল খান।

    অন্যদিকে, ঈদের দিন সারাদেশের ১২০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’। সিনেমাটি ভালো আয় করছে সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স থেকে শুরু করে মফস্বলের সিঙ্গেল স্ক্রিনেও। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। আরও রয়েছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত ও শ্যাম ভট্টাচার্য। বিশেষ আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান।

    বিনোদন ডেস্ক

  • শাকিবের কাছ থেকে ঈদে কী উপহার পেলেন বুবলী-বীর?

    এবারের ঈদে মুক্তি পেয়েছে শবনম বুবলী অভিনীত ‘রিভেঞ্জ’ এবং শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমা। এমন উৎসবের মধ্যে বুবলী কোনো অনুষ্ঠানে গেলেই আসে ছেলে শেহজাদ খান বীরের প্রসঙ্গ। ঈদ উপলক্ষে বাবা শাকিবের কাছ থেকে কী উপহার পেল বীর ও বুবলী? সেটাই জানতে চাওয়া হয়েছিল এক ভিডিও সাক্ষাৎকারে।

    rnrn

    প্রশ্নের উত্তর কিছুটা পাশ কাটিয়ে গিয়ে শবনম বুবলী বলেন, ‘আমি সব সময়ই বলি, বাবা-ছেলের সম্পর্ক সারা জীবনের। সেখান থেকে উপহার দেওয়া-নেওয়া, সালামি এগুলো তো থাকেই। আর আমি যখন ওদের সুন্দর সেই মুহূর্ত দেখি, ওটাই আমার জন্য বড় একটি পাওয়া, অনেক আনন্দের। এর মধ্যে হাজার উপহারও আমার কাছে কোনো বিষয় নয়। যখন ওই মুহূর্তটা খুব সুন্দর হয়ে যায়।’

    rnrn

    বুবলী আরও বলেন, পাশাপাশি উৎসবে অনেক উপহার পায় বীর, যেমন ওর নানা-নানু, তারপর আমার বোনেরা, সবাই দেশের বাইরে থাকে, ওরা পাঠায়। সব মিলিয়ে ওর উপহার প্রচুর পাওয়া হয়।

    rnrn

    বুবলীর কথায়, যখন মা-বাবা দুজন উপহার দেয়, সেটা খুব স্পেশাল হয়। ঈদ ছাড়াও অনেক সময়েই তাদের জন্য মিলিয়েও পোশাক কিনেছি। শুধু পাঞ্জাবি নয়, টি-শার্টও মিলিয়ে পরে বাবা-ছেলে। এসবের অনেক স্মৃতি তুলে রাখা আছে বীরের জন্য। বড় হলে এই স্মৃতিগুলো দেখবে বীর।

    rnrn

    উল্লেখ্য, ঢাকাই সিনেমার সুপারস্টার চিত্রনায়ক শাকিব খান ভালোবেসে ঘর বেঁধেছিলেন চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে। ২০১৮ সালে গোপনে বিয়ে করেন তারা। দুই বছর পরই তাদের সংসার আসে একটি পুত্র সন্তান। সন্তান জন্মের পর থেকেই দূরত্ব বাড়তে থাকে শাকিব-বুবলীর মাঝে। 

    rnrn

    একপর্যায়ে আলাদা থাকতে শুরু করেন এই দম্পতি। বুবলীর সঙ্গে বর্তমানে কোনো সম্পর্ক নেই বলে দাবি করছেন শাকিব। তবে নায়িকার দাবি-তাদের মধ্যে এখনও বিচ্ছেদ হয়নি।

    বিনোদন ডেস্ক

  • সাবেক প্রেমিকের কাছে ফিরলেন সারা আলি

    বলিউডের নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় দুই নায়িকা সারা আলি খান ও জাহ্নবী কাপুর। অভিনেত্রী হিসাবে রুপালি পর্দায় পা রেখেছেন মোটামুটি একই সময়ে। জনপ্রিয়তার নিরিখেও কেউই কারও থেকে কম যান না। তবে বলিউডে সাফল্য অর্জন করার ক্ষেত্রে একে অপরের সঙ্গে রেষারেষির রাস্তায় হাঁটতে চান না তারা। 

    rnrn

    কারণ সারা আলি খান ও জাহ্নবী কাপুর নাকি একে অপরের খুব ভালো বন্ধু! বলিউডের দুই বড় পরিবারের সন্তান তারা। 

    rnrn

    তবে নতুন খবর হলো— এবার একই পরিবারের দুই ছেলের সঙ্গে প্রেম করছেন তারা। জাহ্নবী ও শিখর পাহাড়িয়ার প্রেমের চর্চা এখন সর্বজনবিদিত। প্রেমিকের নামাঙ্কিত হার গলায় পরে ঘুরেছেন আজকাল। এবার শিখরের ছোট ভাই বীরের সঙ্গে লন্ডনে সারা!

    rnrn

    বীর পাহাড়িয়া হলেন মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি এবং ব্যবসায়ী সঞ্জয় পাহাড়িয়ার ছেলে। খুব শিগগির বড়পর্দায় অভিষেক ঘটবে তার, এমনটাই গুঞ্জন। 

    rnrn

    এদিকে পর্দায় পা দেওয়ার পর সুশান্ত সিংহ রাজপুত থেকে কার্তিক আরিয়ানের সঙ্গে সারার প্রেমের খবর নিয়ে কম চর্চা হয়নি। আবার কার্তিকের সঙ্গে একসময় জাহ্নবীরও সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। 

    rnrn

    তবে বীরের সঙ্গে সারার ঘনিষ্ঠতা নতুন নয়। ২০২০ সালে সারা একপ্রকার স্বীকার করেই নিয়েছিলেন যে, তিনি বীর পাহাড়িয়ার সঙ্গে প্রেম করছেন। এমনকি ‘কফি উইথ করণ’ শোয়ে এসেও সে ব্যাপারে উল্লেখ করেন। যদিও মাঝে শোনা গিয়েছিল, তারা আলাদা হয়ে গেছেন। 

    rnrn

    তবে সম্প্রতি বীরের সঙ্গে সারার লন্ডন ভ্রমণের ছবি দেখে ফের গুঞ্জন শুরু হয়েছে। তা হলে দুই অভিনেত্রী, দুই ঘনিষ্ঠ বান্ধবী কি ভবিষ্যতে দুই জা হতে চলেছেন?

    বিনোদন ডেস্ক

  • ছেলে বীরের সঙ্গে একই বিছানায় ঘুমাচ্ছেন শাকিব

    ৪৫ বছরে পা রাখলেন ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। ২৮ মার্চ এই তারকা জীবনের বিশেষ দিনে ভক্ত-সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন।

    জন্মদিনে বৃহস্পতিবার সকালে শাকিব খানের সঙ্গে ছেলে শেহজাদ খান বীরের একটি ছবি পোস্ট করেছেন চিত্রনায়িকা বুবলী। ওই ছবিতে দেখা গেছে, ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে একই বিছানায় শুয়ে আছেন শাকিব। যার ক্যাপশনে লেখা- ‘শুভ জন্মদিন বাবা। আমি তোমাকে ভালোবাসি।’

    বাবা-ছেলের এমন মুহূর্ত বেশ উপভোগ করেছেন শাকিব ভক্তরা। প্রিয় নায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানাতেও ভুলেননি তারা। আবার অনেকেই বুবলীর সঙ্গে শাকিবকে একসঙ্গে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন সেই ছবির কমেন্টবক্সে।

    শাকিব খানের প্রকৃত নাম মাসুদ রানা। তার বাবা ছিলেন একজন সরকারি চাকরিজীবী ও মা গৃহিণী। এক ভাই ও এক বোন। তার শৈশব কেটেছে নারায়ণগঞ্জে। ১৯৯৯ সালে নির্মাতা সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে রূপালী জগতে পা রাখেন শাকিব খান। তবে দর্শকের মনে ‘কিং খান’ হিসেবে রাজত্ব পান ২০০৭ সাল থেকে। 

    অভিনয়গুণে এখন পর্যন্ত চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব। এই নায়কের জনপ্রিয়তা এখন শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, দক্ষ অভিনয়শৈলী দিয়ে টালিউড, বলিউডেও দর্শকের মনে জায়গা করে নিয়েছেন এই সুপারস্টার। 

    শাকিব খানের উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে- স্বপ্নের বাসর, মুখোশধারী, ও প্রিয়া তুমি কোথায়, প্রাণের মানুষ, সাহসী মানুষ চাই, জানের জান, অনন্ত ভালোবাসা, ঠেকাও মাস্তান, বস্তি রানী সুরিয়া, খুনি শিকদার, শোভা, বাঁধা, পিতার আসন, ডাক্তার বাড়ি, আমার প্রাণের স্বামী, তুই যদি আমার হইতি রে, ১ টাকার বউ, প্রিয়া আমার প্রিয়া, মাই নেম ইজ সুলতান, ডিয়ারিং লাভার, দুই পৃথিবী, আমার স্বপ্ন তুমি, সিটি টেরর প্রভৃতি।
     

    বিনোদন ডেস্ক

  • বীরকে প্রথমবার সমুদ্র দেখালেন বুবলী

    পুরো বছর আলোচনায় ছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। এর মধ্যেই ছেলের সুন্দর মুহূর্তগুলোও ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই তারকা।  

    বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় ছেলের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেছেন বুবলী। সমুদ্রের বালিয়াড়িতে ছেলেকে নিয়ে ঘুরছেন নায়িকা। ছেলেকে প্রথমবার সমুদ্র দেখালেন।

    ছবির ক্যাপশনে বুবলী লিখেছেন- ‘এই শীতে বাপজানের প্রথম সমুদ্র ভ্রমণ’।

    গত ৭ সেপ্টেম্বর স্কুলে ভর্তি হয়েছে শাকিব খান ও শবনম বুবলীর ছেলে শেহজাদ খান বীর। ছেলের স্কুল সূত্রে এক হয়েছিলেন শাকিব-বুবলী। অভিভাবক হিসেবে প্রথম দিন স্কুলে গেছেন দুজনেই। স্বচক্ষে উপভোগ করেছেন ছেলের ‘ফার্স্ট ডে অ্যাট স্কুল’। সেদিনের আনন্দঘন মুহূর্তগুলোও ক্যামেরাবন্দি করে ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছিলেন বুবলী।

    এদিকে ওমরাহ হজ পালনে সৌদি আরবে অবস্থান করছেন শাকিব খান। ২ জানুয়ারি দুপুরের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি মক্কা নগরীর উদ্দেশে ঢাকা ছাড়েন। ওমরাহ পালন শেষে আগামী সপ্তাহে ঢাকায় ফেরার কথা আছে এই নায়কের।

    ২৩ ডিসেম্বর ‘পুলসিরাত’ নামে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। আনন জামানের কাহিনী-চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করবেন রাখাল সবুজ। ‘পুলসিরাত’ ছবির প্রযোজনা করছেন মীর জাহিদ হাসান। 

    বুবলীর হাতে সিনেমা রয়েছে- রিভেঞ্জ, মায়া: দ্য লাভ, কয়লা, বিট্রে লন্ডন লাভ, দেয়ালের দেশ, খেলা হবে।
     

    বিনোদন ডেস্ক

  • বুবলীকে ‘ঘৃণা’ করলেও বীরকে ভালোবাসেন অপু!

    সিনেমায় কাজ করতে এসে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় তারকা শাকিব খান ও অপু বিশ্বাস। এরপর তা বৈবাহিক সম্পর্কে রূপ নেয়। তাদের সন্তান আব্রাম খান জয়। 

    ৯ বছরের সংসার জীবনে শাকিবের সঙ্গে দূরত্ব তৈরি ও বিচ্ছেদ ইস্যুতে অপু বরাবরই আঙুল তোলেন বুবলীর দিকে। সম্প্রতি বিষয়টি নতুন করে বুঝিয়ে দিলেন অপু। বিচ্ছেদের বিষয়ে সরাসরি কিছু না বললেও । 

    বেসরকারি টেলিভিশন নাগরিক টিভির ‘বলা না বলা’ নামের একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিক কামরুজ্জামানের প্রশ্নে এ কথা বলেন তিনি। 

    বুবলী প্রসঙ্গে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, আসলে ওনাকে আমি ঘৃণা করি। একবাক্যে এ কথাটি বললাম। ওনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাধে। জানি এই ওয়ার্ডটা (শব্দটা) প্রচুর ভাইরাল হবে। এটা আমার জন্য ম্যাটার করে না। আমাকে নিয়ে তার কী মন্তব্য, জানার সময়ও নেই। একবাক্যে তাকে ঘৃণা করি। ইংলিশে “হেট” বললে আরও স্মার্ট হয়।

    তবে বুবলীকে ঘৃণা করলেও তার ছেলে শেহজাদ খান বীরকে ভালোবাসেন বলে জানান অপু বিশ্বাস। কথা প্রসঙ্গে অপু জানান, বাবা হিসেবে শাকিব খান কিন্তু দারুণ। জয়ের মতো বীরের প্রতিও শাকিব সমানভাবেই আন্তরিক। দুই সন্তানকে একই স্কুলে পড়াচ্ছেন। 

    অপু বিশ্বাস বলেন, জয়ের মতো যারা আছে, সবাই আমার সন্তানের মতো। জয় যেমন আমার সন্তান, বীরও আমার সন্তান। আমি তাকে অনেক পছন্দ করি। সে খুবই কিউট, মাশআল্লাহ! তাকে আমি মন থেকে অনেক দোয়া করি।

    বাবা হিসেবে শাকিব খান ও তার দুই সন্তান প্রসঙ্গে অপু বলেন, আগেও বলেছি, শাকিবের পৃথিবী এখন একটাই। সেই পৃথিবীতে আছে তার দুই সন্তান জয় ও বীর। সেখানে এখন আর কেউ এন্ট্রি নিতে পারবে না। দুই সন্তানের কারণে শাকিবের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। সে আগের চেয়ে অনেক বেশি দায়িত্ববান হয়েছে। বাবা হিসেবে শাকিবের এই পরিবর্তন ও চিন্তাধারাকে আমি সব সময় সম্মান জানাই।
     

    বিনোদন ডেস্ক

  • জয়ের জন্মদিনে শুভেচ্ছা জানালেন বীর

    ঢাকাই সিনেমার প্রাক্তন তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন আজ। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জন্ম নেন শাকিব-অপু পুত্র। বিষয়টি প্রথমে গোপন থাকলেও পরে জানাজানি হয়। 

    rnrn

    বিশেষ এই দিনে জয়কে শুভেচ্ছা জানিয়েছে শাকিব-বুবলীর ছেলে শেহজাদ খান বীর। সম্পর্কে জয়ের ছোট ভাই হন বীর। 

    rnrn

    বুধবার বেলা ১১টায় ‘শেহজাদ খান বীর’-এর ফেসবুক পেজ থেকে জয়কে উদ্দেশ্য করে একটি ভিডিও পোস্ট করা হয়। যেখানে দেখা যায়, বড় ভাইকে জন্মদিনের উইশ করছেন বীর। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, শুভ জন্মদিন জয় ভাইয়া।  

    rnrn

    নিজের ভেরিফায়েড ফেসবুকে বীরের ভিডিওবার্তাটি শেয়ার করেছেন বুবলী। সঙ্গে পোস্টের ক্যাপশনে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। 

    rnrn

    ভিডিওতে দেখা যায়, বীরের পরনে রয়েছে সাদা গেঞ্জি ও কালো ট্রাউজার। একটি রুমে দাঁড়িয়ে বড় ভাই জয়কে ‘হ্যাপি বার্থ ডে টু ইউ’ বলে উইশ করছে বীর।

    rnrn

    অপু-শাকিব পুত্রকে বুবলী পুত্রের জন্মদিনের শুভেচ্ছা বার্তা ভক্তদেরও বেশ অবাক করেছে। তবে দেশের শীর্ষ নায়কের দুই সন্তানের মাঝে এমন ভালোবাসার চিত্র তাদেরকে মুগ্ধ করেছে। বিভিন্ন মন্তব্য সেই মুগ্ধতার কথাই প্রকাশ করেছেন অনুরাগীরা।

    rnrn

    rn 

    বিনোদন ডেস্ক

  • এবার বীরকে নিয়ে যুক্তরাষ্ট্র যাবেন শাকিব, সঙ্গী হচ্ছেন কি বুবলী?

    দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে থাকার পর দেশে ফিরেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। আজ সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। 

    বৃহস্পতিবার দেশে ফেরার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন শাকিব। বড় ছেলে জয়ের যুক্তরাষ্ট্র সফরে বাবা-ছেলের সুন্দর মুহূর্ত কাটানো সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার সন্তানের প্রতি আমার ভালোবাসা থাকবেই— এটলিস্ট। আপনার সন্তানের প্রতিও আপনার ভালোবাসা থাকে।’

    শাকিব বলেন, ‘বাবা হিসেবে আমি সবসময় চাই যে, আমার সন্তানদের…! জয় গেছে, তাকে একটা সুন্দর মেমোরি দেওয়ার চেষ্টা করেছি। সামনে শেহজাদ খান বীর যাবে, তাকেও একটা সুন্দর মেমোরি দেব, ইনশাআল্লাহ— সো এটি থাকবেই।’

    আরও পড়ুন:

    এদিকে দেশে ফিরে শাকিব দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীর সংসারে থাকা সন্তান ছেলে বীরকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার কথা বলায় নেটিজেনরা ধারণা করছেন— আগামীতে এ নায়ক যুক্তরাষ্ট্রে গেলে সেখানে ছেলে বীরকে নিয়ে পাড়ি দেবেন চিত্রনায়িকা বুবলী। সেই সময় ছেলে বীরকে নিয়ে একসঙ্গে ঘুরে ফিরবেন শাকিব-বুবলী জুটি। কেননা, বড় ছেলে জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে সময় কাটাতে দেখা গেছে শাকিব-অপুকে। তবে এ বিষয়ে বুবলীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

    ছোট ছেলে বীরকে নিয়ে কখন, কীভাবে যুক্তরাষ্ট্রে সময় কাটাবেন বাবা শাকিব, সেটি এখন দেখার অপেক্ষা ভক্তরা।

    কলকাতার অভিনেত্রী ইধিকা পালের সঙ্গে অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা দেশ পেরিয়ে দেশের বাইরেও ভালো ব্যবসা করছে। গত ঈদে মুক্তি পাওয়া সিনেমাটি গত জুলাইয়ে মুক্তি পায় যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে। এ উপলক্ষ্যে দেশটিতে গিয়েছিলেন শাকিব খান।

    এর আগে শাকিব গত ২ জুলাই যুক্তরাষ্ট্রে যায়। এর দুই সপ্তাহ পরই দেশটিতে ছেলে আব্রাম খান জয়কে নিয়ে পাড়ি জমান তার সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস। সেখানে তাদের একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা গেছে। সেসবের ভিডিও ক্লিপ সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে সেটি ভাইরাল হয়ে যায়। এ ছাড়া একটি ঘরোয়া অনুষ্ঠানেও একসঙ্গে ধরা দিয়েছিলেন শাকিব-অপু।

    নওশীন-হিল্লোলের আমন্ত্রণে তাদের মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন দুই তারকা। সেখানে যদিও দেশিও আরও অনেক তারকা উপস্থিত ছিলেন। এর পর পরই গুঞ্জন উঠতে থাকে—তা হলে কি অপু বিশ্বাসের সঙ্গেই এক ছাদের নিচে থাকতে যাচ্ছেন শাকিব খান।

    এ ঘটনার কিছু দিন পর শাকিব খানকে বড় ছেলে জয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করতে দেখা যায় সামাজিকমাধ্যমে। যেখানে দেখা যায়, ছেলে জয় একটি বেঞ্চে শুয়ে আছেন, আর তার পাশেই নিচে বসে আছেন শাকিব, যা সোশ্যালে ব্যাপক ভাইরাল হয়। এমনকি বাবা-ছেলের ভালোবাসার নিদর্শন হিসেবেও সানন্দে গ্রহণ করে নেন নেটিজেনরা।

    বিনোদন ডেস্ক

  • বীরের বাবা নিয়ে এবার যা বললেন বুবলী

    ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। ক্যারিয়ারের শুরুতেই সিনেমায় সঙ্গী হিসেবে পেয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খানকে। এবার ঈদুল আজহায় মুখোমুখি হচ্ছেন শাকিব ও বুবলী। তবে সেটি পর্দায়। শাকিব খনের একটি এবং বুবলীর দুটি সিনেমা এবার ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে।

    শাকিব খান অভিনয় করেছেন ‘প্রিয়তমা’ সিনেমায়। অন্যদিকে বুবলীর মুক্তি পাবে ‘প্রহেলিকা’ ও ‘ক্যাসিনো’ সিনেমা।

    শাকিব ও বুবলী প্রসঙ্গ আসলেই তাদের সংসার জীবনের বিষয়টি সামনে চলে আসে। ঢালিউডের আরেক নায়িকা অপু বিশ্বাসের মতো বুবলীকেও বিয়ে করে সেটি গোপন রাখার অভিযোগ ওঠে শাকিব খানের বিরুদ্ধে। পরে সেটি প্রকাশ্যে আসে। এখন অবশ্য তারা আর একসঙ্গে নেই। তবে দুই সংসারে শাকিবের রয়েছে দুটি পুত্র সন্তান। একজনের নাম আব্রাম খান জয়। আরেকজনের নাম শেহজাদ খান বীর।

    ঈদের মুক্তিপ্রতীক্ষিত সিনেমা নিয়ে সম্প্রতি একটি জাতীয় দৈনিকের সঙ্গে কথা হয় বুবলীর। সেখানেও ওঠে আসে পারিবারিক প্রসঙ্গ।

    শাকিব খানের সঙ্গে যোগাযোগ হয় কিনা এমন প্রশ্নে বুবলী বলেন, এ বিষয়ে আমি কথা বলতে চাই না। একদমই কথা বলতে চাই না।

    ঈদুল ফিতরে বীরকে নিয়ে শাকিব খানের সঙ্গে ঘুরে বেড়িয়েছেন এমন কথা পরবর্তীতে গণমাধ্যমে বলেন বুবলী।

    এবার ঈদে বীরকে নিয়ে তার বাবার বাসায় যাওয়া হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, বীরের বাবা আমি, মাও আমি। সবখানে আমাকেই বীরের বাবা ও মায়ের ভূমিকা পালন করতে হচ্ছে। বীর তো এখন বাবা-মায়ের সঙ্গেই আছে। ঈদেও থাকবে। এর বাইরে তেমন কিছু আর বলার নেই।

    বিনোদন ডেস্ক

  • এবার সাবেক প্রেমিকের সঙ্গে জুটি বাঁধবেন সারা

    এবার সাবেক প্রেমিক বীর পাহাড়িয়ার সঙ্গে এক সিনেমায় দেখা যাবে সারাকে। এ ছবির শুটিং চলছে লন্ডনে। খবর বলিউড হাঙ্গামার।

    জিও স্টুডিও ও দীনেশ বিজনের যৌথ প্রযোজনায় পরিচালক সন্দীপ কেওলানি ও অভিষেক কাপুর তৈরি করছেন নতুন সিনেমা ‘স্কাই ফোর্স’। ছবির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে। 

    বলিউড হাঙ্গামা জানিয়েছে, ‘স্কাই ফোর্স’ ছবির শুটিং চলছে লন্ডনে। যুক্তরাজ্যে শুটিং শেষে ছবিটির শুটিং হবে ভারতের বিভিন্ন শহরে।

    জানা গেল, ছবিটির অন্য পাত্রপাত্রীদের নাম। ছবির গুরুত্বপূর্ণ দুই চরিত্রে অভিনয় করবেন সারা আলী খান ও বীর পাহাড়িয়া। বীর এ ছবি দিয়ে হিন্দি সিনেমায় পা রাখবেন। বীরের বাবা প্রখ্যাত ব্যবসায়ী সঞ্জয় পাহাড়িয়া। তিনি ভারতের আম্বানি পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

    সারা এখন ব্যস্ত তার নতুন সিনেমা ‘জারা হাটকে জারা বাঁচকে’র প্রচারে। পরিচালক লক্ষ্মণ উতেকরের এ ছবিটি গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
     

    বিনোদন ডেস্ক