Tag: বিস্ফোরক

  • এবার নায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মল্লিকার

    বলিউড থেকে গত কয়েক বছর দূরেই ছিলেন। বহু দিন পরে ‘ভিকি বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিও’ ছবিতে ফের অভিনয় করেছেন মল্লিকা শেরাওয়াত। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড ইন্ডাস্ট্রিতে তার এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী।

    এক সময় ইমরান হাশমির সঙ্গে তার রসায়ন আলোড়ন ফেলেছিল। এক সহ-অভিনেতা তাকে যৌন হেনস্থা করেছিলেন বলে অভিযোগ মল্লিকার। অতীত খুঁড়ে বের করলেন সেই ভয়াবহ স্মৃতির কথা। দুবাইয়ে একটি বড় মাপের ছবির শুটিং করতে গিয়ে তার এই অভিজ্ঞতা হয়েছিল বলে জানান অভিনেত্রী। ছবিতে ছিলেন প্রথম সারির একাধিক তারকা।

    মল্লিকার ভাষ্য এমন—‘দুবাইয়ে একটি বড় মাপের ছবির শুটিং করছিলাম। একাধিক বড় তারকা ছিলেন ছবিতে। এই ছবি বক্স অফিসে বিপুল সাড়া ফেলেছিল। দর্শকের ছবিটি পছন্দ হয়েছিল। আমিও একটি মজার চরিত্রে অভিনয় করেছিলাম।’

    এই পর্যন্ত সব ঠিক ছিল। তবে রাতগুলো মল্লিকার জন্য আতঙ্কের। তিনি বলেন, ‘দুবাইয়ের হোটেলে রোজ রাত ১২টায় আমার ঘরে এসে কড়া নাড়তেন ছবির নায়ক। কড়া নাড়ার এমন জোর ছিল, আমি ভাবতাম, দরজাটা বোধহয় ভেঙেই গেল। ওই নায়ক আমার রুমে আসতে চাইতেন। আমি জানতাম, এটা আমি কখনোই হতে দেব না। এর পরে ওই নায়ক আর আমার সঙ্গে কোনো কাজ করেননি।’

    মল্লিকার বর্ণনা মিলিয়ে নেটিজেনদের অনুমান, তিনি ২০০৭-এর ছবি ‘ওয়েলকাম’ এর কথা বলেছেন। দুবাইতেই এই ছবির শুটিং হয়েছিল। একাধিক বড় তারকা ছিলেন। মুখ্য অভিনেতার চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার। তাই প্রশ্ন, অভিনেত্রী কি নাম উল্লেখ না করে অক্ষয়ের দিকেই আঙুল তুললেন! নাকি নানা পাটেকার। এই অভিনেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন এমরান হাশমির আরেক নায়িকা তনুশ্রী দত্ত। অন্যদিকে ওয়েলকাম ছবিতে আরো ছিলেন ক্যাটরিনা কাইফ, অনিল কাপুর, পরেশ রাওয়াল।

    বিনোদন ডেস্ক

  • পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আরেক অভিনেত্রীর

    আরজি করকাণ্ডে চিকিৎসক ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কলকাতাসহ ভারতজুড়ে আন্দোলন চলছে। দেশটির বিভিন্ন রাজ্যে এ নিয়ে প্রতিবাদ করছেন সব শ্রেণিপেশার মানুষ। এ ছাড়া বিনোদন জগতের বলিউড, দক্ষিণী ও টালিউড ইন্ডাস্ট্রির অভিনেতা-অভিনেত্রীরা আছে রাজপথে। উত্তপ্ত এ পরিস্থিতির মধ্যেই আবার দক্ষিণী ভারতে আলোচনায় উঠে এসেছে হেমা কমিটির প্রতিবেদন। 

    rnrn

    সেখানে পুরুষ প্রযোজক, পরিচালক ও অভিনেতা মালায়ালাম সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ন্ত্রণ করেন। হেমা কমিটির রিপোর্ট সামনে আসার পর থেকে শুরু উত্তাল যৌন হেনস্তা নিয়ে সেই সিনেজগত। আর সেই তালিকায় যুক্ত হলো আরও একটি গোপনসত্য। এবার পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন অভিনেত্রী সৌম্যা।

    rnrn

    অবশ্য অভিযুক্ত পরিচালকের নাম এ অভিনেত্রী উল্লেখ করেননি। তবে জানিয়েছেন— এমন ভয়ংকর যন্ত্রণা কাটিয়ে উঠতে তার ৩০ বছর সময় লেগেছে।
    rnসৌম্যা বলেন, মেয়ে সম্বোধন করে ডেকে নিয়ে তাকে দিনের পর দিন এক পরিচালক ধর্ষণ করেছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন তিনি।

    rnrn

    সৌম্যা বলেন, কোনো একদিনের ঘটনা এটি। সেদিন বাড়িতে তার স্ত্রী ছিল না। তাকে মেয়ে বলে ডাকতেন সেই পরিচালক। কিন্তু মেয়ে বলে ডাকলেও তৈরি করেছিলেন নিজের যৌনদাসী হিসেবে। আর সেই কথা এখন মনে পড়তেই গা শিউরে উঠে তার।

    rnrn

    তিনি বলেন, আমাকে বলল— আমি নাকি তার মেয়ে। এরপর চুমু খেল আমায়। তখনো আমি স্থির হয়ে বসেছিলাম। তবে বিষয়টি বন্ধুদের জানাতে চেয়েছিলাম। কিন্তু কিছুই বলতে পারিনি। খুবই লজ্জা লাগছিল আমার। মনে হচ্ছিল যেন খুব খারাপ আমি— নিজেই ভুল করেছি। তিনি তো ভালো মানুষ। হয়তো আমারই কোনো ভুল ছিল।

    rnrn

    এরপরও প্রতিদিন তার কাছে যেতাম বলে জানান এ অভিনেত্রী। সৌম্যা বলেন, তিনি আমার শিক্ষকও ছিলেন। আমাকে নাচ শেখাতেন। আর এই অজুহাতেই আমার শরীর নিয়ে তার নোংরামি করা প্রতিদিনের অভ্যাস হয়ে গিয়েছিল। তিনি বলেন, একপর্যায় আমাকে তিনি জোর করতে থাকেন। হ্যাঁ, আমাকে ধর্ষণ করেন। এভাবে এক বছর ধর্ষণ করেন আমায়। তখন মাত্রই কলেজে পড়ি আমি।

    বিনোদন ডেস্ক

  • ক্যাটরিনাকে নিয়ে শেখরের বিস্ফোরক মন্তব্য!

    ক্যাটরিনা কাইফ বলিউডে দুই দশকের বেশি সময় ধরে কাজ করছেন। ক্যারিয়ারের শুরুতেই সালমান খানের নজরে এসেছিলেন এই ব্রিটিশ সুন্দরী। তবে সালমানের সান্নিধ্য় পাওয়ার আগে বি গ্রেড ছবিতেও কাজ করেছিলেন তিনি। 

    rnrn

    এবার অভিনেত্রীর সেই শুরুর দিন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেতা শেখর সুমন। যিনি কেবল অভিনেতা হিসেবে নন, সঞ্চালক হিসেবেও নামডাক কামিয়েছেন বলিউডে। 

    rnrn

    সম্প্রতি সঞ্জয় লীলা বানসালির ‘হীরামন্ডি: দ্য ডায়মন্ড বাজার’-এর হাত ধরে অভিনয় ক্যারিয়ারে কামব্যাক করেছেন শেখর। এই ওয়েব সিরিজে তার ছেলে অধ্যয়ন সুমন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। 

    rnrn

    শেখর মূলত ছেলের অভিনয় ক্যারিয়ারে মনোবল বাড়াতে ক্যাটরিনার উদাহরণ টেনেছেন। বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে ছেলেকে উদ্দেশ্য করে এই অভিনেতা বলেন, ‘অন্যের যাত্রা থেকে শিক্ষা নেও। ক্যাটরিনা কাইফকে দেখে শেখো। যখন সে বুম ছবিতে কাজ করেছিল, তখন ক্যাটরিনা ঠিক করে (ক্যামেরার সামনে) দাঁড়াতে পারত না, তার লাইনগুলো বলতে পারত না। এমনকি নাচতেও পারত না। তবে সে আজ কোথায় পৌঁছেছে সেটি দেখো।’ 

    rnrn

    শেখর আরও বলেন, ‘রাজনীতি ও জিন্দেগি না মিলেগি দোবারায় ক্যাটরিনার অভিনয় দেখুন। ধুম থ্রিতেও আপনি বলতে পারবেন না, এই মেয়ে বুম ছবির হাত ধরে ক্যারিয়ার শুরু করেছিল। যেটি ছিল একটি বি গ্রেড সিনেমা।’ 

    rnrn

    ক্যারিয়ারের শুরুতে হিন্দি ভাষা জানা ছিল না ক্যাটরিনার, দীর্ঘদিন তার কণ্ঠস্বর ডাবিং শিল্পীদের দিয়ে রেকর্ড করিয়ে ছবিতে রাখতে হতো। তবে সময়ের সঙ্গে সঙ্গে অভিনয় ও হিন্দি ভাষা, দুটোই শিখে নিয়েছিলেন এই অভিনেত্রী। 

    rnrn

    শেখর ও তার ছেলে অধ্যয়ন সুমন বানসালির সিরিজে নবাব জোরাভার এবং তরুণ নবাব জুলফিকারের চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া হীরামান্ডিতে দেখা গেছে মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, শারমিন সেগাল, রিচা চাড্ডা, সাঞ্জিদা শেখ এবং তাহা শাহ বদুশাহের।

    বিনোদন ডেস্ক

  • নিজের শরীর নিয়ে বিস্ফোরক মন্তব্য নোরা ফাতেহির

    বলিউডের আইটেম গার্ল নোরা ফাতেহি। তিনি যেখানেই হাজির হন সেখানে ঘিরে ধরে সাংবাদিকরা। তার এক্সক্লুসিব ছবি পাওয়ার জন্য মুখিয়ে থাকেন ফটো সাংবাদিকরা। 

    সম্প্রতি সাংবাদিকদের ওপর চটলেন বলিউডের আইটেম গার্ল নোরা ফাতেহি। এক সাক্ষাৎকারে নোরা জানালেন, মাঝে মধ্যেই ছবি শিকারিরা শরীরের নানা অংশে ক্যামেরা জুম করেন! শুধু তাই নয়, আজব প্রশ্নও নাকি করেন তারা।

    তিনি বললেন, মনে হয় আমার মতো নিতম্ব কখনো দেখেননি ওরা। সব সময় এমন হয়। শুধু আমার ক্ষেত্রেই নয়, অন্য অভিনেত্রীর ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। হয়তো তাদের নিতম্ব নির্দিষ্ট করে ক্যামেরায় দেখানো হয় না, কারণ তাদের নিতম্ব খুব একটা উত্তেজনামূলক নয়। তবে অপ্রয়োজনীয় ভাবে তাদের অন্য অঙ্গ প্রত্যঙ্গ ক্যামেরার নজরে আসে। আমার মনে হয়, এটা ক্যামেরায় নির্দিষ্ট করে দেখানোর মতো কিছু নয়। কোন দিকে নজর তাদের?

    নোরা ফাতেহি জানান, সামাজিকমাধ্যমে ট্রেন্ড ধরে রাখার জন্য এসব করা হয়। শরীরের কারণে বারবার শিরোনামে এসেছেন। তবে নিজের শরীর নিয়ে কোনো ছুতমার্গ নেই নোরার। 

    অভিনেত্রী বলেন, আমার শরীর সুন্দর এবং আমার সম্পদ নিয়ে আমি গর্ববোধ করি। আমি কখনই আমার শরীর নিয়ে লজ্জিত নই।

    তবে নোরা খুব বেশি মাথা ঘামান না এই বিষয়ে। নিজের মতো করে চলাফেরা করেন। 

    ‘ছবি শিকারিদের এই প্রবণতা হয়তো ভুল কিন্তু সেটা আলাদাভাবে আলোচনার বিষয়। আমি এক একজনকে ধরে ধরে ঠিক ভুলের শিক্ষা দিতে পারব না’ বললেন অভিনেত্রী।

    নোরার মতে, বলিউডে তার সফর নিয়ে মানুষ বাহবা দেন। বিশেষত যাদের সঙ্গে তিনি কাজ করেছেন তাদের কাছ থেকে প্রাপ্য সম্মান ও সহযোগিতা পেয়েছেন। কাজ নিয়ে কখনো আপস করেন না অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • বলিউড কারও বাবার নয়, বিস্ফোরক মন্তব্য বিদ্যার

    বহুদিনের বিতর্ক, বলিউডে চলে শুধুই নেপোটিজমের খেলা। অনেক তারকারা এটা নিয়ে কথা বলতে বলতে ক্লান্ত। আবার অনেকে বলতেই থাকেন। সেই দলে রয়েছেন বিদ্যা বালান। এবার তিনি নতুন করে এটা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন।

    এক সংবাদমাধ্যমের আলোচনা চক্রে যোগ দিয়েছিলেন বিদ্যা। সেখানেই স্বজনপোষণ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, ‘নেপোটিজম থাক বা না থাক, আমি তো আছি এখানে। কারও বাপের ইন্ডাস্ট্রি নয়, তেমন হলে তো সব বাবার ছেলে আর সব বাবার মেয়েই সফল হয়ে যেত।’

    এই সাক্ষাৎকারেই আবার বলিউডের নায়কদের নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেন বিদ্যা। অভিনেত্রী বলেন, আমার তো মনে হয় না তারা (নায়করা) বিদ্যা বালানের ছবি বা কোনও নারীপ্রধান সিনেমায় অভিনয় করতে চাইবেন। সত্যি কথা বলতে কি এটা তাদের ক্ষতি কারণ ওদের থেকে আমাদের সিনেমা বেশি ভালো হয়। ওরা তো সব ফর্মুলা নির্ভর সিনেমা করছে।

    তিনি বলেন, নারীদের সিনেমা তার থেকে অনেক বেশি এক্সাইটিং হয়। অবশ্য, মানুষজন প্রশংসা করেন কিন্তু পুরুষ অভিনেতারা নারীকেন্দ্রিক সিনেমা নিয়ে অস্বস্তিতে থাকেন। আমার মনে হয় না তারা চাইবেন যে কেউ জায়গাটা নিয়ে নিক। কিন্তু এতে আমার খারাপ লাগে না। যদি ওরা এমন মনে করে আমি কী করতে পারি?

    প্রসঙ্গত, সামনে প্রতীক গান্ধীর সঙ্গে ‘দো অউর দো প্যায়ার’ সিনেমায় দেখা যাবে বিদ্যাকে। সহ-অভিনেতার সঙ্গেই এই আলোচনাচক্রে এসেছিলেন বিদ্যা। আগামী ১৯ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি।

    বিনোদন ডেস্ক

  • ‘অস্থির হয়ে পড়েছিলাম..’, বলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য কৃতির

    দিন কয়েক আগেই বক্স অফিসে মুক্তি পেয়েছে বলিউড ছবি ‘ক্রু’। বক্স অফিসের পাশাপাশি দর্শকদের মন জয় করেছে সিনেমাটি। বর্তমানের ছবির সাফল্যে ভাসছেন এর তিন অভিনেত্রী কৃতি শ্যানন, কারিনা কাপুর খান ও টাবু। 

    বলা যায়, চলতি বছরটা স্বপ্নের মতো কাটাচ্ছেন কৃতি স্যানন। প্রথম ‘তেরি বাতোঁ মে অ্যাইসা উলঝা জিয়া’, এরপর ‘ক্রু’—পরপর দুটি সিনেমা হিট।

    তবে সাফল্যের মধ্যেও কেরিয়ারের শুরুর দিকের সংগ্রাম ভুলে যাননি অভিনেত্রী। সম্প্রতি ভারতীয় সিনে মাধ্যম পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টার কিডদের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী। 

    শুরুতে একাধিক বার ইন্ডাস্ট্রির তারকা সন্তানরা তার তুলনায় বেশি সুযোগ পেতেন বলে জানিয়েছেন কৃতি। বিষয়টা কখনও কখনও তাকে হতাশাগ্রস্ত করে তুলত বলেও মন্তব্য করেন অভিনেত্রী। কৃতি বলেন, ‘একটা সময়ে জানতাম, আমার সম্ভাবনা অনেক বেশি। আরও গভীর কোনো চরিত্রের অপেক্ষায় থাকতাম। নিজেকে নতুন করে প্রমাণ করতে চাইতাম। কিন্তু সেটা হত না।’

    বিষয়টিকে ব্যখ্যা করতে কৃতি বলেন, ‘আসলে ঘড়ার আকৃতি অনুযায়ী আপনি তা ভরতে পারবেন। পাত্র ছোট হলে সেখানে আপনি কম জল ধরবে। বড় ঘড়ার জন্য আমাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে।’

    অভিনেত্রী আরও বলেন, ‘জীবনের এমন একটা পর্যায়ে ছিল যেখানে আমি খুবই অস্থির হয়ে পড়েছিলাম। আমি আরও বেশি কিছু চেয়েছিলাম। আরও গভীর কোনো চরিত্রের অপেক্ষায় থাকতাম। নিজেকে নতুন করে প্রমাণ করতে চাইতাম।’ 

    তার কথায়, ‘ভালো কোনো চরিত্র না পেলে আপনি নিজের প্রতিভা দেখানোর যথেষ্ট সুযোগ পাবেন না। ভালো সুযোগের জন্য আমাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে।’

    কৃতি জানান, তার কাছে যখন কম সুযোগ ছিল, তখন তারকা সন্তানদের অনেকেই সহজেই কাজ পেতেন।

    বিনোদন ডেস্ক

  • সুড়সুড়ি টাইপের অভিনয় দেখে তো আমি অভ্যস্ত নই: ববিতা

    সত্তর ও আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী ববিতা। যার রূপে এখনো বুঁদ হয়ে থাকেন অনেকেই। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। তবে এখন আর আগের মতো রুপালি পর্দায় দেখা যায় না দাপুটে এই অভিনেত্রীকে। বর্তমানে বেশিরভাগ সময় কানাডা অথবা আমেরিকায় থাকেন ববিতা। সুযোগ পেলেই নিজের জন্মভূমিতে ছুটে আসেন। কিছু দিন আগেই দেশে ফিরেছেন ববিতা। আর দেশে ফিরেই স্বজনদের সঙ্গে ভালো সময় কাটাচ্ছেন বরেণ্য এ নায়িকা।

    এবার চলচ্চিত্র নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ববিতা। বর্তমান সময়ের চলচ্চিত্র নিয়ে ববিতার ধারণা খুব একটা সুখকর নয়। এখনকার চলচ্চিত্রে অশ্লীলতা খুঁজে পান তিনি। সম্প্রতি বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন ববিতা।

    দেশের বর্তমান সময়ের চলচ্চিত্র নিয়ে ববিতা বলেন, এখন খুব একটা সিনেমা দেখা হয় না। মাঝে মধ্যে দুই-একটি কাজ হয়তো দেখি। কিন্তু সেসব সিনেমা দেখে মনে হয়েছে গল্প ও নির্মাণে কিছুটা উন্নতি হলেও অশ্লীলতা অনেক বেড়ে গেছে। কারণ সুড়সুড়ি টাইপের অভিনয় দেখে তো আমি অভ্যস্ত নই। তাই আর সেভাবে এখন আর সিনেমা দেখা হয় না।

    প্রসঙ্গত, ক্যারিয়ারে ২৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন ববিতা। পর পর তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি আজীবন সম্মাননাও পেয়েছেন এ নায়িকা। সর্বশেষ ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায় দেখা গেছে ববিতাকে।

    বিনোদন ডেস্ক

  • চয়নিকা-বুবলীকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য পরীমনির

    ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি বর্তমান কলকাতায় সিনেমার শুটিংয়ে ব্যস্ত। এরই ফাঁকে আমি বেয়াদব, সারা জীবন বেয়াদবী করেই বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। এমনইভাবে নিজের দুঃখ প্রকাশ করলেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। তিনি বলেন, অকারণে অনেকেই আমাকে ভুল বোঝে। 

    সম্প্রতি বিশেষ এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও কথা বলেন পরীমনি। আর সেখানেই চয়নিকা আর বুবলীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন অভিনেত্রী।

    শুটিংয়ের ফাঁকেই আনন্দবাজারে একটি বিশেষ সাক্ষাৎকার দেন পরীমনি। ওই সাক্ষাৎকারে ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে আলাপ করেন তিনি।

    আলাপচারিতার শুরুতেই পরী জানান, কলকাতায় এটি তার দ্বিতীয় সফর। এর আগেও সিনেমার শুটিং করতে ১২ দিনের জন্য কলকাতায় এসেছিলেন তিনি। পুরোপুরি বাণিজ্যিক সিনেমাতেই কাজ করতে অভ্যস্ত হলেও নিজের অভিনয় প্রতিভা বাড়াতে এবার ভিন্ন ধারার সিনেমায় অভিনয় করতে আগ্রহী হয়ে উঠেছেন পরী।

    কলকাতার সিনেমায় শুটিং শুরু করার পরই ওপার বাংলার একাধিক সিনেমায় অভিনয় করার অফার পাচ্ছেন তিনি। যে কারণে বছরের অর্ধেকটা সময় কলকাতায় থাকার ইচ্ছাও জানিয়েছেন এ নায়িকা।

    আড্ডার এক ফাঁকে পরীকে প্রশ্ন করা হয় নায়িকা হিসেবে তিনি বিতর্কিত নাকি সমালোচিত? এমন প্রশ্ন শুনে তিনি বলেন, আসলে আমাকে বেশিরভাগ লোকই অকারণে ভুল বোঝে। এমন সব উদ্ভট তথ্য বলে যে মাঝে মাঝে আমিই দ্বিধায় পড়ে যাই যে তারা কোন পরীর কথা বলছে?

    পরীকে নিয়ে বেশি কোন ভ্রান্ত ধারণা রয়েছে? এমন প্রশ্নের উত্তরে পরী বলেন, আমি ব্যক্তিগত নয়, শুধু কাজের জগতের কথাই বলতে পারি। এই যেমন অনেকেরই ভুল ধারণা রয়েছে, আমি নাকি শুটিং ফাঁসাই। আবার ব্যক্তিগত জীবনে আমাকে নিয়ে যে ভুল ধারণা রয়েছে সেটি হলো আমার অনেক প্রেমিক, আমার বরও অনেক। এসব ব্যাপারে আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলেছি। যারা আমাকে নিয়ে এসব ভুল ব্যাখ্যা দেবে, তাদের চিহ্নিত করে দ্রুত আইনি পদক্ষেপ নেব।

    এরপরই তিনি বলেন, আসলে আমি খুব স্পষ্টভাষী। মনে এক মুখে আরেক; এমন আমি কখনও ছিলাম না আর কখনও হতেও চাই না। বাস্তব জীবনে অভিনয় করতে পারব না। আমি মনে করি, আমার জীবনটা সিনেমা নয়, তাই অত ‘ফিল্টার’-ও দিতে চাই না।

    শুটিং ফাঁসানো প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমি শুধু এটুকুই বলব, যে কোনো সিনেমার কাজ নিলে তা দায়িত্ব নিয়ে শেষ করি। তবে হ্যাঁ, দুই একদিন ব্যতিক্রম হতে পারে। এটা দেখে যদি কেউ আমাকে অপেশাদার ভাবেন, প্রকাশ্যে আমাকে নিয়ে সমালোচনা করেন তাহলে বিষয়টি সত্যি কষ্টদায়ক। এসময় নাম প্রকাশ না করে পরী বলেন, তাই আমি ঠিক করেছি, আর কখনও নারী পরিচালকদের সঙ্গে কাজ করব না। করলেও বুঝেশুনে করব। অকারণে বদনাম বা বেয়াদব হতে চাই না।

    আলাপচারিতার এক পর্যায় ঢালিউড চিত্রনায়িকা বুবলী প্রসঙ্গ উঠতেই পরী বলেন, দেখুন আমি আমার ছেলের ব্যাপারে বরাবরই সিরিয়াস। পদ্মর ব্যাপারে কিছু করতে গিয়ে আমি কাউকে কপি করি না। আবার নিজের আবেগের বহিঃপ্রকাশ কেউ কপি করলে তা মেনেও নিতে পারি না।

    বুবলী প্রসঙ্গে পরী আরও বলেন, আমার ইমোশন হঠাৎ করে আসে না। যখন প্রথম মা হতে চলেছি জানতে পারি, ৩ মিনিটের মধ্যে তখনই আমার ভক্তদের সঙ্গে বিষয়টা শেয়ার করেছি। যখন অনুভব কললাম আমার বেবিবাম্প, সঙ্গে সঙ্গেই সে অনুভূতি ভক্তদের সঙ্গে শেয়ার করেছি। হঠাৎ সন্তান জন্মের দুই বছর পর নিজের বেবিবাম্প ভক্তদের দেখানোর জন্য হাজির হইনি।

    এরপরই পরী বলেন, ছেলের জন্মদিনে নিজের আবেগ নিয়ে যে ভিডিও আমি বানিয়েছি, সেটা বাচ্চার তিন বছর পরে আমার আবেগ কাজ করবে না। আমি বলতে চাইছি, আমার আবেগ হঠাৎ করে আসে না। আর তাৎক্ষণিক যেটা আসে সেটা কারো কপি করা হয় না। আমি মনে করি প্রত্যেক মায়েরই মা হওয়ার একটা সুন্দর জার্নি আছে। মানুষ ভেদে অনুভূতিগুলো যেমন আলাদা, তেমনি প্রকাশের ধরনও আলাদা হওয়া উচিত।

    প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে এই মুহূর্তে চিত্রনায়িকা বুবলীল সঙ্গে মনোমালিন্য চলছে পরীর। আর মনোমালিন্য বাড়াতে তাতে আরও ঘি দিয়েছেন পরিচালক চয়নিকা চৌধুরী। পরী-বুবলী দ্বন্দ্বের মাঝেই চয়নিকা বুবলীর প্রশংসা করে বলেন, ‘বুবলীকে নিয়ে কাজ করা অনেক আরাম, সে বেয়াদব নয়’। এরপর থেকেই চয়নিকার এমন মন্তব্য ভালো চোখে দেখেননি পরী। সবশেষে সরাসরি নাম প্রকাশ না করে নারী পরিচালকের সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন ঢালিউড এ চিত্রনায়িকা।

    বিনোদন ডেস্ক

  • শাকিবের অভিনয় ভালো না, বিস্ফোরক মন্তব্য টালিউড প্রযোজকের

    দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন ঢালিউড সুপারস্টার চিত্রনায়ক শাকিব খান। ফলে এখনো ঢাকাই ইন্ডাস্ট্রিতে রাজত্ব রয়েছে তার। নতুন লুকে মাতোয়ারা করছেন ভক্তদের। 

    আরও পড়ুন: 

    সর্বশেষ ‘প্রিয়তমা’ সিনেমা দিয়েও নতুন করে আলোচনায় এসেছেন শাকিব। আসন্ন ঈদে মুক্তি পেতে চলেছে তার ‘রাজকুমার’। ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে এই সিনেমাটির একটি পোস্টারও। এতেও নেটিজেনদের প্রশংসায় ভেসেছেন সুপারস্টার।

    এদিকে দেশের গণ্ডি পেরিয়ে শাকিব খান নাম লিখিয়েছেন টালিউডের সিনেমাতেও। কাজ করেছেন শ্রাবন্তী, শুভশ্রীসহ টালিউডের বহু নায়িকার সঙ্গে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গেও পরিচিত এক নাম শাকিব। তবে সেই নায়কই কিনা অভিনয় পারেন না? এবার তাকে নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন টালিউডের প্রযোজক রানা সরকার।

    এবার কথাটি বলেছেন টালিউডের নামকরা প্রযোজক রানা সরকার। গণমাধ্যমে দেওয়া এক অডিওবার্তায় শাকিব খান প্রসঙ্গে রানা বলেন, শাকিব জনপ্রিয় হলেও পশ্চিমবঙ্গে তার সিনেমার দর্শকপ্রিয়তা নেই। সুপারস্টারের সিনেমা যেমন চলা উচিত, যেমন দেব, জিৎ, সোহম—সে রকম চলে না। শাকিব খান হয়তো খুব জনপ্রিয়, কিন্তু অভিনয়ে অন্য যারা নাম করছেন, তাদের তুলনায় অতটা ভালো নয়।’

    বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় শাকিব খান সিনেমা করলেও হলগুলো এই নায়কের সিনেমায় ততটা আগ্রহী নয় বলে মন্তব্য রানা সরকারের। 

    তিনি বলেন, ‘শাকিব খানের সিনেমা হলে তো চলেই না, বাংলার কোনো স্যাটেলাইট চ্যানেলেও তাকে সেই দামটা দেয় না, যে দামটা দেব, জিতের মতো নায়কদের আছে।’

    শাকিব খান সুপারস্টার ঠিকই, তবে এই নায়ক যদি আরও অভিনয়ের দিকে মনোযোগ দিতেন, তা হলে ভালো হতো বলে মনে করেন রানা সরকার। 

    পশ্চিমবঙ্গের নায়কদেরও প্রায় সময় কটাক্ষ করেন টালিউডের এই প্রযোজক। তাদের অভিনয় পারা না–পারা এবং নানা দুর্বলতা নিয়ে তোলেন প্রশ্ন। এবার শাকিব খানের মতো জনপ্রিয় নায়কের অভিনয় দক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন এ প্রযোজক।
     

    বিনোদন ডেস্ক

  • পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক মন্তব্য পরিচালকের

    পাকিস্তানের শিল্প ও অভিনয় জগতের মান নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির জনপ্রিয় অভিনেতা-পরিচালক ইয়াসির হুসাইন। 

    rnrn

    তিনি বলেছেন, ‘আমাদের ইন্ডাস্ট্রি ভালো ইন্ডাস্ট্রি নয়, তাই আমি চাই না আমার ছেলে অভিনয়ে আসুক।’

    rnrn

    সম্প্রতি ইয়াসির হুসাইনের একটি সাক্ষাত্কার ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তাকে পাকিস্তানি টেলিভিশন শিল্পের প্রতি বিরক্ত প্রকাশ করতে দেখা গেছে।

    rnrn

    সঞ্চালকের এক প্রশ্নের উত্তরে ইয়াসির হুসাইন বলেন, আমাদের ইন্ডাস্ট্রি ভালো ইন্ডাস্ট্রি নয়, আমি চাই না আমার ছেলে এই ইন্ডাস্ট্রিতে আসুক। সে এলে আমি তাকে কোনো কিছু থেকে আটকাবো না, কিন্তু আমি চাই না সে অভিনেতা হোক।   

    rnrn

    ইয়াসির হুসাইন তার অবস্থান ব্যাখ্যা করে উপস্থাপককে প্রশ্ন করেন, আপনি বলুন আমাদের ইন্ডাস্ট্রিতে কী কাজ হচ্ছে? এগুলো কি কাজ? একজন অভিনেতার কাজ কী? একজন অভিনেতার কাজ হলো ভালো অভিনয় করা, শোবিজের জগতে নিজের প্রতিভা প্রমাণ করা, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে আপনাকে প্রতিনিয়ত বাজে কাজের প্রস্তাব দেওয়া হচ্ছে।

    rnrn

    ভারতে পাকিস্তানি নাটকের জনপ্রিয়তা নিয়েও কথা বলেন ইয়াসির হুসাইন। 

    rnrn

    তিনি বলেন, আমাদের নাটক সারা বিশ্বে দেখা যাচ্ছে না।  ভারতে যেখানে নিম্নমানের নাটক চলে, তাদের নিজস্ব ভালো নাটক নেই, সেখানে তারা আমাদের নাটক দেখছে।
    rn 

    যুগান্তর ডেস্ক