Tag: বিসিবি

  • ক্রীড়া সংগঠক আবদুল লতিফ খানকে নিয়ে আসিফের স্মৃতিমাখা পোস্ট

    গায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর বরাবরই সামাজিক মাধ্যমে সরব থাকেন। নানা ইস্যুতে সামাজিক মাধ্যম কথা বলতে দেখা যায় তাকে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) সাবেক মহাপরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) আব্দুল লতিফ খান বুধবার (৪ ফেব্রুয়ারি) মারা গেছেন।  তাকে নিয়ে এবার আবেগঘন এক স্মৃতিমাখা পোস্ট নিজের ফেসবুকে শেয়ার করেছেন আসিফ। 

    আব্দুল লতিফ খানের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক কেমন ছিল তা জানিয়ে আসিফ লেখেন, ‘কর্নেল আবদুল লতিফ খান (অবঃ) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কর্নেল লতিফ ছিলেন আমাদের প্রিয় সঙ্গীত পরিচালক ইথুন বাবু ভাইযের আপন বড় ভাই। সেই সূত্রে উনার সাথে ব‍্যক্তিগত সম্পর্ক ছিল আমার। তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম‍্যানেজার থাকাকালীন সময়ে দেশের বাইরে ট‍্যুরগুলোয় দেখা হতো, উনি বলতেন তুমি আমার রুমে থেকে যাও।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সদ্য প্রয়াত এই ক্রীড়া সংগঠকের বৈচিত্রময় জীবনের কথা তুলে ধরে আসিফ লেখেন, ‘লতিফ ভাইয়ের জীবন ছিল বৈচিত্র‍্যময়। সামরিক জীবনে তিনি ৬৫ সালে ইন্দো/পাক যুদ্ধে অংশ নেন খেমখরন রণক্ষেত্রে। বাংলাদেশ ক্রীড়া প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে দেশের স্পোর্টস অ‍্যারেনায় রেখেছেন অসামান্য অবদান। রাজনীতিতে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের বিশ্বস্ত সহচর।’ 

    বিশ্বসেরা কিংবদন্তী বক্সার মোহাম্মদ আলীকে বাংলাদেশে সম্মান সূচক নাগরিকত্ব প্রদানের ক্ষেত্রে কিভাবে কর্নেল আবদুল লতিফ জড়িয়ে আছেন সে প্রসঙ্গে বলেন, ‘পার্বত‍্য এলাকায় শান্তি স্থাপনে দায়িত্বরত অবস্থায় তিনি গুলিবিদ্ধ হন। হলিফ‍্যামিলি হাসপাতালে থাকাকালীন শহীদ জিয়া আহত কর্নেল লতিফকে দেখতে গিয়ে তার বীরত্বের প্রশংসা করেন। তখন তাকে জিজ্ঞেস করেছিলেন- লতিফ তুমি কি চাও! লতিফ ভাই বলেছিলেন- আমি চাই বিশ্বসেরা কিংবদন্তী বক্সার মোহাম্মদ আলীকে (ক‍্যাসিয়াস ক্লে) বাংলাদেশে সম্মান সূচক নাগরিকত্ব প্রদান করা হউক। শহীদ জিয়া কর্নেল লতিফের কথা রেখেছিলেন।’ 

    শেষ সময়ে এসে আবদুল লতিফের সহজ-সরল জীবন কাটানো নিয়ে পোস্টের শেষে এই কণ্ঠশিল্পী লেখেন, ‘জীবনের শেষ দিকে তিনি নওগাঁয় থাকতেন। গ্রামের কৃষকদের সঙ্গে কৃষিকাজ করতেন উৎসবমুখরতা নিয়ে। লতিফ ভাই আপনার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাই, কখনো ভুলবোনা আপনার স্নেহ। মহান আল্লাহ আপনার পরিবারকে এই শোক বইবার শক্তি দিন। আমিন…।’ 

    বিনোদন ডেস্ক

  • বিসিবির উচিত বিপিএল বর্জনকারী খেলোয়াড়দের বহিষ্কার করা

    বাংলাদেশের সমসাময়িক ক্রিকেট নিয়ে অনেকেই বলছেন, বিসিবিতে এখন ক্রিকেট ছাড়া বাকিসবই হচ্ছে। মূলত এমন পরিস্থিতির সূত্রপাত হয় আইপিএল থেকে পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর থেকেই। তারপর একের পর ঘটনায় টালমাটাল দেশের ক্রিকেট। 

    ক্রিকেটার থেকে শুরু করে বোর্ড পরিচালকদের নানা ধরনের মন্তব্যের কারণে আলোচনা-সমালোচনা যেন থামছেই না। এবার ক্রিকেটারদের নিয়ে কথা বলে নতুন করে আলোচনার পালে হাওয়া দিলেন বিসিবির বোর্ড পরিচালক আসিফ আকবরের স্ত্রী বেগম সালমা আসিফ। 

    বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বেগম সালমা আসিফ বিপিএল বর্জনকারী ক্রিকেটারদের বিষয়ে কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। সেই পোস্টে আসিফপত্নী লেখেন, ‘বিপিএল খেলা বর্জনকারী খেলোয়াড়রা যদি আন্তর্জাতিক খেলোয়াড় হয় তাদেরকেও বিসিবি’র উচিত হবে জাতীয় টিম থেকে বহিষ্কার করা। নতুন বহু খেলোয়াড় রয়েছে যারা ইনশাআল্লাহ জাতীয় দলে সুযোগ পেলে দেশের জন্য সুনামই কুড়াবে।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    বোর্ড পরিচালকের স্ত্রীর দেওয়া এই পোস্টটি সামাজিক মাধ্যমে বেশ আলোড়ন তুলেছে। যদিও এ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। 

    এদিকে, নানা নাটকীয়তার পর অবশেষে মাঠে গড়িয়েছে বিপিএল।  বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) টুর্নামেন্ট বন্ধ থাকলেও শুক্রবার (১৬ জানুয়ারি) থেকে পুনরায় ঘরোয়া এই টুর্নামেন্টটির খেলা মাঠে গড়িয়েছে। 

    বিনোদন ডেস্ক

  • ‘নেপথ‍্যের কুশীলবরা থেকে যায় পর্দার আড়ালে’

    তামিম ইকবালকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল ইসলামের সাম্প্রতিক এক মন্তব্যের পর থেকে পালাক্রমে নানা কাহিনি ঘটে গেছে দেশের ক্রিকেটে। ইতোমধ্যে এই বোর্ড পরিচালককে ক্রিকেট বোর্ডের অর্থ কমিটি থেকে সরিয়ে দিয়েছে বিসিবি। 

    আর ক্রিকেটারদের প্রতি আজকের মধ্যেই মাঠে ফেরার আহ্বান জানিয়েছে বিসিবি। আজকের মধ্যে মাঠে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বোর্ড। 

    এরই মাঝে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আরেক বোর্ড পরিচালক আসিফ আকবর তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন, যা নেটিজেনদের নজর কেড়েছে। নিজের একটি ছবি শেয়ার করে সেই পোস্টের ক্যাপশনে আসিফ লেখেন, ‘মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, শেখ মজিবুর রহমান, শহীদ জিয়াউর রহমান থেকে শুরু করে শহীদ শরীফ ওসমান হাদী- তাদেরকে বিদেশী কেউ হত‍্যা করেনি, হত‍্যা করেছে নিজ দেশের লোক। দেশের ভিতরেই ঘাপটি মেরে থাকা বিদেশি এজেন্টরা। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    নেপথ‍্যের কুশীলবরা সবসময় থেকে যায় পর্দার অন্তরালে। সুতরাং দেশে মোতায়েনকৃত বিদেশি দালালদের চিনে না রাখলে ইতিহাসের রং সবসময় একই রকম নৃশংসই থাকবে। এরা সংখ‍্যায় কম, এদের পৃষ্ঠপোষকরা অনেক শক্তিশালী, কূটকৌশলে সিদ্ধহস্ত। এরা যে কোন সুযোগের সর্বোচ্চ ব‍্যবহার করে, বাংলার শেষ নবাব সিরাজ উদ্ দৌলা ইতিহাসের উ‍ৎকৃষ্টতম উদাহরণ।’ 

    ক্যাপশনের শেষে তিনি আরও লেখেন, 

    ‘সবার আগে বাংলাদেশ। 

    ইনকিলাব জিন্দাবাদ।

    বাংলাদেশ জিন্দাবাদ। 

    ভালোবাসা অবিরাম…’ 

    প্রসঙ্গত, সম্প্রতি ক্রিকেটারদের সঙ্গে সৃষ্ট ঘোলাটে অবস্থায় বোর্ড পরিচালক নাজমুলের পাশে দাঁড়িয়েছিলেন আসিফ। তবে বৃহস্পতিবার দেওয়া তার এই ফেসবুক পোস্টটির মূল কারণ কি সে সম্পর্কে কিছুই জানা যায়নি। 

    বিনোদন ডেস্ক

  • বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্টে গাইবেন ফতেহ-জেফার

    আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্টে গান গাইবেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলি খান। সেই একই মঞ্চে গান গাইবেন বাংলাদেশের জেফার রহমান। এ ছাড়া আরও গাইবেন ব্যান্ড দল মাইলস, অ্যাভয়েড রাফা, সংগীতশিল্পী মুজা, সঞ্জয় ও হান্নান।

    বর্তমানে জেফারের ফ্যাশন স্টেটমেন্টে পরিবর্তন এলেও একটা সময় সাজ-পোশাক নিয়ে বহুবার কটাক্ষের মুখে পড়েন তিনি। গানের মাধ্যমেই শোবিজে পরিচিতি জেফার রহমানের। তবে গানের পাশাপাশি মডেলিং ও উপস্থাপনা— এমনকি অভিনয়েও নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন এ গায়িকা। 

    সম্প্রতি কনসার্টে নেচে তুমুল সমালোচনায় পড়েছিলেন জেফার রহমান। এ গায়িকার সেই সময়ের কিছু পারফরম্যান্স সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই কটাক্ষ শুরু হয় নেটিজেনদের মাঝে। এক নেটিজেন বলেছেন—গানের চেয়ে এখন স্টেজে নেচেই দর্শক মাতাচ্ছেন জেফার! শুধু তাই নয়, জেফারের গায়কীতে অদক্ষতা রয়েছে বলেও তুলে ধরেন তিনি। আবার কোনো কোনো নেটিজেন সরাসরি ‘অটোটিউন গায়িকা’বলেও কটাক্ষ করেছেন।

    এ বিষয়টি নিয়ে কথা বললেন জেফার রহমান। সমালোচনার জবাব দিয়ে নিজের ফেসবুকে এ গায়িকা লিখেছেন—নিউজগুলো দেখে মনে হচ্ছে, আমি একাই নাচলাম কনসার্টে। না ভাইয়া, আমি একাই নাচিনি। আমার সঙ্গে লাখ লাখ মানুষ নাচল, গলা মিলিয়ে গানও গাইল, ওই ভিডিও কেন আপনাদের নিউজে নেই।

    সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জেফার আরও লিখেছেন—আমি সত্যি অনেক কৃতজ্ঞ আপনাদের সবার কাছে। সবার আগে বাংলাদেশ কনসার্টটি আমার জীবনে এখন পর্যন্ত সবচেয়ে বড় কনসার্ট ছিল। সামনে আরও অনেক কনসার্টে গান হবে এবং ভালো করে নাচও হবে আপনাদের সঙ্গে।

    বিনোদন ডেস্ক