Tag: বিশ্বকাপ ক্রিকেট

  • সারার সঙ্গে শুভমানের সম্পর্কের কথা ফাঁস করলেন সারা

    বিশ্বকাপে ডেবিউ শুভমান গিলের। প্রথমে ভাগ্য সঙ্গ না দিলেও, যত তাড়াতাড়ি সম্ভব বিছানা ছেড়ে বাইশ গজে ফিরেছেন তিনি। ছন্দে ফেরার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। শ্রীলংকার বিরুদ্ধে যখন শুরুতেই রোহিতের উইকেট হারিয়ে চাপে ভারত, তখন বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে দুর্দান্ত ইনিংস খেলেন শুভমান গিল।

    rnrn

    ম্যাচ চলাকালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে চিৎকার ‘হামারি ভাবি ক্যায়সি হো, সারা ভাবি যাইসি হো’ (আমাদের ভাবি কেমন হবে, সারা যেমন তেমন হবে)। খেলার মাঠ এবং বিনোদন দুনিয়া তোলপাড় সারা ‘ভাবিকে’ নিয়ে। কিন্তু কে এই সারা ‘ভাবি’? এবার ‘কফি উইথ করণ’-এর চ্যাট শোয়ে এসে বিষয়টি খোলাসা করলেন সাইফ কন্যা সারা। খবর হিন্দুস্তান টাইমসের।

    rnrn

    সাইফ কন্যা বলিউড অভিনেত্রী সারার সঙ্গে শুভমানের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। কয়েকবার ‘ডেটেও’ গিয়েছেন তারা। একটি অনুষ্ঠানে সারার সঙ্গে প্রেম নিয়ে হেঁয়ালি করে উত্তরও দেন। যদিও এ মুহূর্তে শচীন-কন্যার সঙ্গেই ঘনঘন দেখা যাচ্ছে শুভমানকে। তবে কোথাও একটা জল্পনা চলছিলই। আদতে কোন সারায় মজেছেন ক্রিকেট তারকা। এবার ‘কফি উইথ করণ’-এর চ্যাট শোয়ে এসে সব ফাঁস করলেন সাইফ কন্যা। ‘কফি উইথ করণ’-এর সিজন আটের তৃতীয় পর্বের অতিথি হয়ে আসবেন সারা আলি ও অনন্যা পাণ্ডে। সেখানেই শুভমানের সঙ্গে সারার সম্পর্কের গুঞ্জন নিয়ে প্রশ্ন করলেই সোজাসাপটা জবাব দেন। অভিনেত্রী বলেন, ‘আমি নই, গোটা দেশই ভুল ভাবছে। এই সারা আসলে অন্য সারা।’ পদবি না বললেও বুঝতে কারো বাকি নেই সারার ইঙ্গিত শচীন কন্যা সারার দিকে।

    বিনোদন ডেস্ক

  • বিরাটের সেঞ্চুরি সামনে আনল যশ-নুসরাতকে

    কয়েক দিন ধরেই উত্তেজনা কলকাতায় ভারত বনাম দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ম্যাচ ঘিরে। টিকিটের হাহাকার ছিল। ইডেন গার্ডেনে সুই ফেলার জায়গা ছিল না রোববার! এ দিন মাঠে থেকে ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন কলকাতার একাধিক তারকা। 

    সকাল থেকে সেসব ছবি তারা দিয়েছেন নিজেদের সামাজিক মাধ্যমের পাতায়। ইডেন গার্ডেনসে জুটিতে খেলা দেখতে গেছেন যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান। কোহলি শতরান করতেই ধরা দিলেন ‘যশরত’ জুটি।

    জন্মদিনের সেরা উপহারটা মাঠে নেমে নিজেই নিজেকে দিলেন বিরাট। শতরান করলেন ১১৯ বলে। একদিনের ক্রিকেটে ৪৯তম শতরান করে ছুঁলেন শচীন টেন্ডুলকরের নজির। যেই না শতরান করলেন বিরাট কোহলি, সঙ্গে সঙ্গে নিজেদের ছবি দিয়ে ইডেন গার্ডেনসে উপস্থিতির কথা জানান দিলেন যশ-নুসরাত। দুজনের পরনে ভারতের জার্সি। হাসিমুখেই পোজ় দিলেন তারা। 

    আরও পড়ুন: 

    সদ্য মালদ্বীপ গিয়েছিলেন। সেখান থেকে কবে ফিরলেন, সেসব খোলসা করেননি অভিনেত্রী। খানিক যেন আড়াল করেই রেখেছিলেন নিজেকে। তবে বিরাট সেঞ্চুরির পর আর আড়াল নয়। ধরা দিলেন ‘যশরত’ জুটি।

    বিনোদন ডেস্ক

  • ‘বাংলাদেশি তরুণের সঙ্গে ফিশ ডিনার ডেটে যাব’, কে এই পাকিস্তানি অভিনেত্রী

    বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যস্ত হয়ে উঠেছেন ভক্ত-অনুরাগীরা। বৃহস্পতিবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মুখোমুখি সাকিব আল হাসান ও রোহিত শর্মার দল।

    গত শনিবার আহমেদাবাদে ভারতের কাছে গো-হারা হেরেছে পাকিস্তান। ম্যাচ হারার পরদিন পাকিস্তানের তরুণ অভিনেত্রী সেহার শিনওয়ারি এক্স হ্যান্ডলে লিখেছেন- ভারতের বিপক্ষে বাংলাদেশ জিতলে আমি ঢাকায় যাব। বাংলাদেশি তরুণের সঙ্গে ফিশ ডিনার ডেটে যাব।

    পোস্টটি নিয়ে আলোচনা চলছে এক্সে; কেউ কেউ সমালোচনাও করছেন। হায়দ্রাবাদের মেয়ে সেহার ২০১৪ সালে একটি কমেডি সিরিজে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। এরপর আরও কয়েকটি ধারাবাহিকে কাজ করেছেন তিনি।

    অভিনয়ে পরিবার ও নিজের সম্প্রদায়ের বাধার মুখে পড়েছিলেন সেহার। বাধার দেয়াল ঠেলে অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেন তিনি।
     

    বিনোদন ডেস্ক