Tag: বিপাশা

  • বাংলায় কথা বলছেন বিপাশার মেয়ে, কী বলছেন নেটিজেনরা

    বলিউডের সুখী তারকা দম্পতি বিপাশা বসু ও করণ সিং গ্রোভার। ২০১৬ সালে ভালোবেসে সংসার পাতেন তারা। ২০২২ সালের নভেম্বরে এই তারকা দম্পতির ঘর আলো করে আসে ছোট্ট মেয়ে দেবী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় সময়ই মেয়ের নানা মুহূর্তের ছবি-ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেন বিপাশা।

    রোববার ছিল বিশ্ব আন্তর্জাতিক কন্যা দিবস। আর এমন দিনে মেয়ের সঙ্গে সুন্দর কিছু মুহূর্ত লেন্সবন্দি করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাগ করেছেন বিপাশা। 

    ওই ভিডিওতে বিপাশাকে তার মেয়ে দেবীর সঙ্গে কথোপকথনে দেখা যায়, সে যা বলছে সেটাই অনুকরণ করছে ছোট্ট দেবী।

    শুরুতে ইংরেজিতে কথা বললেও পরে নিজের মাতৃভাষা বাংলায় মেয়ের সঙ্গে কথা বলতে শুরু করেন বাঙালি মেয়ে বিপাশা। অভিনেত্রী মেয়েকে জিজ্ঞেস করেন, ‘তুমি ভাল আছো?’এরপর মেয়েকে শেখান ‘আমি ভালো আছি’। মায়ের কথা অনুকরণ করে দেবীকে বলতে শোনা যায়, ‘আমি খুব ভাল মেয়ে, মিষ্টি মেয়ে।’

    ছোট্ট দেবীর এই মিষ্টি মুহূর্তে মন ভরেছে নেটিজেনদের। একজন লিখেছেন, ‘ওমা, ও কী সুন্দর বাংলা বলছে, পুরো বাঙালি।’ কেউ আবার পরামর্শ দিয়েছেন, ‘ওকে একটু পাঞ্জাবিও শেখান।’

    কারো মন্তব্য, ‘গলার স্বর যেন মধুর মতো মিষ্টি।; কেউ আবার বলেছেন ‘কী যে ভালো লাগছে শুনতে।’

    প্রসঙ্গত, বর্তমানে রুপালি পর্দা থেকে দূরে রয়েছেন বিপাশা। মেয়েকে নিয়েই এখন পুরো সময় কাটে অভিনেত্রীর। দেবীর বড় হয়ে ওঠার ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো নেটদুনিয়ায় শেয়ার করতে পছন্দ করেন বিপাশা। বাঙালি আর পাঞ্জাবি পরিবারের আদরে একটু একটু করে বড় হয়ে উঠছে ছোট্ট দেবী।

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদের পর বিপাশার স্বামী বললেন, যা হয় ভালোর জন্যই হয়

    বলিউড অভিনেতা করন সিং গ্রোভার। ২০০৮ সালে অভিনেত্রী শ্রদ্ধা নিগমকে বিয়ে করেন। প্রথম সংসার ভাঙার পর অভিনেত্রী জেনিফারের সঙ্গে ঘর বাঁধেন। কিন্তু এ সংসারও ভেঙে যায়। এরপর বিয়ে করেন অভিনেত্রী বিপাশা বসুকে। ভালোবেসে ঘর বেঁধেছেন এই যুগল।

    rnrn

    বিপাশাকে বিয়ে করার আগে গ্রোভারের দুটি সংসার ভাঙলেও এ নিয়ে তেমন একটা কথা বলতে দেখা যায়নি তাকে। এবার সংসার ভাঙা নিয়ে মুখ খুললেন তিনি।

    rnrn

    টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে করন সিং গ্রোভার বলেন, ‘ব্রেকআপ কিংবা বিবাহবিচ্ছেদের মাঝে ভালো কিছুই নেই। মানুষ যখন বুঝতে পারে, যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে। এরপর মানুষ সামনে এগিয়ে যায়। আর এটাই ভালো চিন্তা।’

    rnrn

    স্ত্রী বিপাশার জন্য বদলে গেছে করনের জীবন। তা জানিয়ে এই অভিনেতা বলেন, ‘আমি তার জন্যই আজ নিজেকে চিনতে পেরেছি। যে পরিবর্তন ঘটেছে তা খুবই কঠিন। নিশাচার থেকে আমি এখন ভোর ৫টায় ঘুম থেকে উঠি। আমি প্রতিদিন সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে চাই।’

    rnrn

    ব্যক্তিগত জীবন নিয়ে কারো সঙ্গে কথা বলার প্রয়োজন অনুভব করেন না করন। তা জানিয়ে তিনি বলেন, ‘আমার জীবনে কী ঘটছে, তা অন্যকে বলার প্রয়োজনীয়তা আমি কখনো অনুভব করি না। কারণ আমি এটাও প্রত্যাশা করি না, মানুষ আমার কাছে এসে তাদের জীবনে ঘটে যাওয়া খারাপ ঘটনা নিয়ে কথা বলবে।’ 

    rnrn

    ‘এটা আমার মূল উদ্দেশ্য নয়, আমি কেবল আনন্দ ও ভালোবাসা ছড়িয়ে দিতে চাই। প্রত্যেকেরই সবকিছু মোকাবিলা করার নিজস্ব কিছু পদ্ধতি আছে; যে যার মতো করে সবকিছু সামলে ওঠে। তাই এ সমস্ত ক্ষেত্রে ব্যক্তিগত গোপনীয়তা কাম্য।’

    rnrn

     ‘অ্যালোন’ সিনেমার শুটিং সেটে প্রথম বন্ধুত্ব হয় বিপাশা-করনের। ২০১৫ সালে এই সিনেমা মুক্তি পায়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন চুটিয়ে প্রেম করার পর ২০১৬ সালের ৩০ এপ্রিল বিয়ে করেন এই জুটি। ২০২২ সালের ১২ সেপ্টেম্বর প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন করন-বিপাশা।

    rnrn

    ২০০৮ সালে অভিনেত্রী শ্রদ্ধা নিগমকে বিয়ে করেন করন সিং গ্রোভার। বিয়ের ১০ মাস পর ভেঙে যায় এই সংসার। ২০১২ সালে অভিনেত্রী জেনিফারকে বিয়ে করেন করন। ২০১৪ সালে ভেঙে যায় করনের দ্বিতীয় সংসারও। এরপর বিপাশার সঙ্গে ঘর বাঁধেন করন।

    বিনোদন ডেস্ক

  • নতুন পরিচয়ে বিপাশা

    বলিউড তারকা বিপাশা বসু অভিনয় নৈপুণ্যতা দিয়ে ভক্ত-অনুরাগীদের মন জয় করেছেন অনেক আগেই। বছর দুয়েক আগে মা হয়েছেন এ অভিনেত্রী। তারপর থেকে মেয়ে দেবীকে ঘিরেই তার জীবনের সব কিছু চলছে।

    rnrn

    তবে বিপাশা এবার জীবনের আরেকটি অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন। নতুন পরিচয়ে ধরা দেবেন তিনি। জানা গেছে, লেখক হিসেবে আত্মপ্রকাশ করবেন বলিউডের এ অভিনেত্রী।

    rnrn

    বিপাশা জানিয়েছেন, তিনি একটি বই লিখবেন। গল্প বা কোনো উপন্যাস নয়, বইটি তার স্মৃতিকথা। অভিনেত্রী জানিয়েছেন, যে যে বিষয়গুলো তার জীবনের মোড় ঘুরিয়েছে, সেই বিষয়গুলো লিখবেন তার বইয়ে। পাশাপাশি, নিজেকে খোঁজার উপায় এবং জীবনে শান্তির বার্তা বিপাশার বইটি পাঠকের কাছে পৌঁছে দেবে।

    rnrn

    এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমি জীবনে অনেক উত্থান-পতন দেখেছি। কিন্তু তারপরেও আজ যেখানে রয়েছি, তা সম্ভব হয়েছে জীবনের ইতিবাচক দিকগুলোয় মন দেওয়ার ফলেই। এবার সেগুলো আমি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে চাই।

    rnrn

    বিপাশার এ বইটির শিরোনাম এখনো চূড়ান্ত নয়। বইটি আগামী বছর প্রকাশিত হবে। এ মুহূর্তে সিনেমা থেকে নিজেকে দূরেই রেখেছেন বিপাশা।

    rnrn

    এর আগেও অভিনেত্রী জানিয়েছেন যে, মেয়ের সঙ্গেই তিনি বেশি সময় কাটাচ্ছেন। তবে তার বই যে পাঠককে আকর্ষণ করবে, সে আশা করাই যায়। তার ভক্তরা তার এ বইটিতে নতুন এক বিপাশাকে আবিষ্কার করবেন।

    অনলাইন ডেস্ক

  • জনের সঙ্গে বিপাশার প্রেম, সাবেক প্রেমিকাকে নিয়ে মুখ খুললেন ডিনো

    বলিউডে জন ও ডিনোর মধ্যে যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা রয়েছে বলে শোনা যেত। তারা দুজনই মডেলিং জগতের আইকন। ‘রাজ়’ ছবিতে ডিনো মোরিয়া ও বিপাশা বসুর রসায়ন নিয়ে একসময়ে বিস্তর আলোচনা হয়েছিল। পর্দার পেছনেও সেই সময়ে সম্পর্কে ছিলেন তারা। কিন্তু সেই সম্পর্ক স্থায়ী হয়নি। ডিনোর সঙ্গে বিচ্ছেদের পর অভিনেতা জন আব্রাহামের সঙ্গে সম্পর্কে জড়ান বিপাশা। তার পরেই বলিউডে শোনা যায়, জন ও ডিনোর মধ্যে যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। 

    সত্যিই তাদের মধ্যে কি ছিল? তা নিয়েই সম্প্রতি মুখ খুললেন ডিনো। জানান, এক বন্ধুর মাধ্যমে বিপাশার সঙ্গে প্রথম আলাপ তার। তার পর প্রেম। কাজের দুনিয়াতেও পরস্পরকে সাহায্য করেছিলেন তারা। প্রথমে লিসা রায়ের অভিনয় করার কথা ছিল ‘রাজ়’ ছবিতে। 

    কিন্তু প্রথম দিন শুটিং এর পরে জানা যায়, তিনি আর ছবিতে অভিনয় করছেন না। এর মধ্যেই একদিন ছবির সেটে তৎকালীন প্রেমিকা বিপাশাকে নিয়ে আসেন ডিনো। তার কিছু দিনের মধ্যেই ‘রাজ়’ ছবির জন্য ডাক পান বিপাশা। এর পরে ‘গুনাহ’, ‘ইশক হ্যায় তুমসে’ ছবিতেও অভিনয় করেছেন বিপাশা-ডিনো জুটি। 

    পর্দায় জুটি ভালো সাড়া পেলেও সম্পর্কে চিড় ধরে। তার পরেই জন আব্রাহামের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেত্রী। তার পর থেকেই কি ডিনো-জনের মধ্যে শুরু হয় রেষারেষি? ডিনো যদিও এমনটা একেবারেই মনে করেন না। তিনি বলেন, ‘কখনো কোনো রেষারেষি ছিল না। আমরা একসঙ্গে মডেলিং করতাম, কথা বলতাম। মজার সময়ও কেটেছে। আমার সঙ্গে বিচ্ছেদের পর জনের সঙ্গে সম্পর্কে জড়ায় বিপাশা। তখন থেকেই মানুষ ভাবতে শুরু করে, আমাদের মধ্যে হয়তো কোনো প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। কিন্তু তা একেবারেই নয়। আমরা যে যার মতো কাজ করছিলাম। গতকালই ওর সঙ্গে কথা হচ্ছিল। জিজ্ঞাসা করলাম, একসঙ্গে কবে বাইক রাইডে যাব আর কফি খাব?’ 

    সূত্র: আনন্দবাজার

    বিনোদন ডেস্ক

  • ওজন বৃদ্ধির কারণে কটাক্ষ, কড়া জবাব দিলেন বিপাশা

    গত বছরের নভেম্বরে কন্যাসন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। কন্যার নাম রেখেছেন দেবী। তবে মা হওয়ার পরও অভিনেত্রীকে কটাক্ষের শিকার হতে হয়েছিল। নেপথ্যে ছিল তার ওজন বৃদ্ধি। সম্প্রতি এই প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে মুখ খুলেছেন ‘জিস্ম’ খ্যাত অভিনেত্রী।

    সম্প্রতি একটি সংবাদমাধ্যমে মাতৃত্ব প্রসঙ্গে সাক্ষাৎকার দেন বিপাশা। সঙ্গে ছিলেন তার স্বামী করন সিং গ্রোভার। বিপাশা বলেন, যারা আমাকে ট্রোল করেন, তাদের বলতে চাই— ট্রোলিং করতে থাকুন। কারণ আমি তাদের পাত্তা দিই না। এই প্রসঙ্গে করনের উত্তর, যতক্ষণ তারা দেখছেন, ততক্ষণ ঠিকই আছে।

    মাতৃত্ব প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিপাশা তার মনের কথা ব্যক্ত করেন। অভিনেত্রী বলেন, দেবী আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। আমি বাড়ির বাইরে থাকলেও ওর জন্যই দ্রুত ফিরতে চাই। আমার জীবনটাই এখন ওকে কেন্দ্র করে আবর্তিত হয়।

    এরই সঙ্গে বিপাশা জানান, জীবনের গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে দেবীর পর নিজেকে রেখেছেন তিনি। আর তৃতীয় স্থানে রেখেছেন স্বামীকে। করন মজা করে বলেন, আমি তো একজন ভৃত্য। আগে আমার একজন মনিব ছিল। এখন দুজন মনিব।

    আরও পড়ুন: 

    সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় মেয়ের এক অসুখের কথা জানান বিপাশা। অভিনেত্রী জানান, দেবীর জন্মের তিন দিন পর তার হৃদযন্ত্রে দুটি ছিদ্র ধরা পড়ে। জন্মের পর থেকেই ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট তথা ভিএসডিতে ভুগছিল সে। মেয়ের এই অসুস্থতার কথা জানার পরই ভেঙে পড়েন বিপাশা ও করন। 

    বিপাশা জানান, মাত্র তিন মাস বয়সেই ওপেন হার্ট সার্জারি করাতে হয়েছিল দেবীর। সম্প্রতি নেহা ধুপিয়ার সঙ্গে ইনস্টাগ্রাম লাইভ সেশনে কথা বলাকালীনই এ ঘটনার কথা জানান বিপাশা। নিজের ছোট্ট সন্তানের এমন অসুখের কথা বলতে গিয়ে চোখে পানি এসে গিয়েছিল অভিনেত্রীর।

    বিনোদন ডেস্ক

  • আপত্তিকর অবস্থায় ধরা পড়ে প্রকাশ্যে স্ত্রীর চড় খান বিপাশার স্বামী!

    বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসু। বিয়ের পর যেন বলিউড থেকে উধাও হয়ে গেছেন তিনি। এখন কন্যা দেবীকে নিয়েই ব্যস্ত আছেন বিপাশা। সামাজিক যোগাযোগমাধ্যমে সব সময় স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে ছবিও পোস্ট করেন তিনি। কিন্তু বিয়ের সাত বছর কাটতে চলল, তবু করণের পরকীয়া সম্পর্ক নিয়ে বলিপাড়ায় চর্চা থামেনি।

    ধারাবাহিক জগত থেকে অভিনয় শুরু করেছিলেন করণ। তিন বছর হিন্দি ধারাবাহিকে কাজ করার পর ‘দিল মিল গায়ে’ সিরিয়ালের মাধ্যমে সাফল্যের স্বাদ পান তিনি।

    অভিনয় জগতে নিজের পরিচিতি তৈরি হওয়ার পর টেলি অভিনেত্রী শ্রদ্ধা নিগমের সঙ্গে গাঁটছড়া বাঁধেন করণ। কিন্তু তাদের সম্পর্ক বেশি দিন টেকেনি। মাত্র ১০ মাস এক ছাদের নিচে থাকার পর করণের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন শ্রদ্ধা।

    করণ যে ড্যান্স রিয়ালিটি শোয়ে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন, সেই শোয়ে করণের কোরিওগ্রাফার ছিলেন নিকোল অ্যালভারেস। নিকোলের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন করণ। পরকীয়া সম্পর্কের কথা প্রকাশ্যে আসায় করণ ও শ্রদ্ধার বিবাহবিচ্ছেদ হয়।

    শ্রদ্ধার সঙ্গে বিচ্ছেদের তিন বছর পর সহ-অভিনেত্রী জেনিফার উইঙ্গেটকে বিয়ে করেন করণ। ‘দিল মিল গায়ে’ ধারাবাহিকের শুটিংয়ের বদৌলতে জেনিফারের সঙ্গে আলাপ হয় করণের। দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর বিয়ের সিদ্ধান্ত নেন তারা।

    জেনিফারের সঙ্গে করণের সম্পর্ক নিয়ে টেলিপাড়ায় আলোচনার বন্যা বয়ে যেত। টেলিভিশনের পর্দায় করণ এবং জেনিফারের জুটি দর্শকের মনে ধরেছিল। তারা বাস্তবেও একসঙ্গে থাকছেন জেনে এ তারকা জুটিকে দর্শকরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন।

    কিন্তু করণ ও জেনিফারের সম্পর্কে চিড় ধরে। জেনিফার জানতে পারেন যে, করণের সঙ্গে নিকোলের আবার সম্পর্ক তৈরি হয়েছে। এমনকি বিচ্ছেদের পরও সাবেক স্ত্রী শ্রদ্ধার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন করণ।

    একই সঙ্গে দুই নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কে থাকার কথা জানতে পেরে যান জেনিফার। করণের সঙ্গে একই বাড়িতে থাকলেও কথা বলা বন্ধ করে দিয়েছিলেন অভিনেত্রী। সেই সময় করণের সঙ্গে ‘দিল মিল গায়ে’ ধারাবাহিকের শুটিং করতেন জেনিফার।

    বলিপাড়ায় কানাঘোষা চলছিল যে, দুজনের মধ্যে কথোপকথন বন্ধ থাকায় শুটিং ফ্লোরে একে অপরের সামনেও যেতেন না জেনিফার এবং করণ। এমনকি শুটিংয়ের সময়ও আলাদা করে নিয়েছিলেন তারা। একসঙ্গে কোনো দৃশ্যে অভিনয় করার না থাকলে তারা শুটিং ফ্লোরে অন্য সময়েই আসতেন।

    জেনিফারের সঙ্গে অশান্তি হওয়ার পর শ্রদ্ধা ও নিকোলের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন করণ। নিজের ভুল বুঝেছেন বলে করণকে ক্ষমাও করে দেন জেনিফার। তাদের সম্পর্ক আবার জোড়া লাগে। কিন্তু আবার কিছু দিন পর তাদের সম্পর্কে তৃতীয় ব্যক্তির আবির্ভাব হয়।

    ‘কবুল হ্যায়’ নামের একটি হিন্দি ধারাবাহিকে কাজ শুরু করেন করণ। কানাঘোষা শোনা যায়, সেই ধারাবাহিকের প্রযোজক গুল খানের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন করণ।

    শুধু প্রযোজকের সঙ্গেই নয়, তার পাশাপাশি ধারাবাহিকের মুখ্য অভিনেত্রী সুরভি জ্যোতির সঙ্গে ধীরে ধীরে সম্পর্ক গভীর হতে থাকে করণের।

    জেনিফারের কানে করণের সঙ্গে সুরভির সম্পর্কের কথা আসে। শুটিং শেষ হয়ে যাওয়ার পরও শুটিং সেটে সুরভির সঙ্গে করণ সময় কাটাতেন বলে জানতে পারেন জেনিফার।

    করণ ও সুরভিকে হাতেনাতে ধরবেন বলে একদিন সোজা শুটিং ফ্লোরে পৌঁছে যান জেনিফার। সেখানে গিয়ে দুজনকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন অভিনেত্রী। রাগ সামলাতে না পেরে করণের গালে সপাটে চড় মারেন জেনিফার।

    প্রথমবার ক্ষমা করে দিলেও দ্বিতীয়বার একই ভুলে ক্ষমা করতে পারেননি জেনিফার। তার সঙ্গে একই ছাদের নিচে থেকেও বারবার বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার কারণে করণের সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন জেনিফার।

    দুই বছর সংসার করার পর ২০১৪ সালে করণ ও জেনিফারের বিচ্ছেদ হয়। বলিপাড়ার একাংশের দাবি, বিপাশা বসুর সঙ্গে ‘অ্যালোন’ ছবিতে কাজ করার সময় তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন করণ। সেই কারণে নাকি করণকে ডিভোর্স দেন জেনিফার।

    ২০১৫ সালে ‘অ্যালোন’ নামের হরর ঘরানার হিন্দি ছবিটি মুক্তি পাওয়ার এক বছরের মধ্যেই বিপাশাকে বিয়ে করেন করণ। বিয়ের পর আর সে রকমভাবে অভিনয় করতে দেখা যায়নি কাউকেই। এখন কন্যাসন্তানকে নিয়েই ব্যস্ত রয়েছেন এই তারকা জুটি।

    বিনোদন ডেস্ক