Tag: বিদ্যা সিনহা মিম

  • মিমের ছবি দেখে প্রশংসায় ভাসালেন ভক্তরা

    জনপ্রিয় চিত্রনায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব তিনি। ফেসবুকে প্রায়শই নানা মুহূর্তের ছবি প্রকাশ করে ভক্ত-অনুরাগীদের প্রশংসা কুড়াতে দেখা যায় ‘মালিক’ সিনেমার এই অভিনেত্রীকে। 

    গেল শুক্রবার (১৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গোলাপি রঙের পোশাকে একগুচ্ছ ছবি আবারও অনুরাগীদের কাছে ধরা দেন জনপ্রিয় এই নায়িকা। ওই পোস্টের মন্তব্যের ঘরে নেটিজেনরাও তাকে প্রশংসার সাগরে ভাসান। এসব ছবি দেখতে দেখতে ভক্তদের মন্তব্য ও অভিনেত্রী সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক— 

    নিজের ফেসবুক পেজে প্রকাশিত একগুচ্ছ ছবি সম্বলিত পোস্টের ক্যাপশনে ভালোবাসার ইমোজি দিয়ে মিম লিখেছেন, ‘গোলাপি রঙে রাঙা আমি, ভালোবাসায় ভরা মন।’ তবে ছবিগুলো কোনো ওয়েব সিরিজ নাকি সিনেমার দৃশ্যের, সে ব্যাপারে তিনি কিছুই জানাননি। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে 

    পোস্টটির মন্তব্যের ঘরে অনুরাগীরা অভিনেত্রীর সৌন্দর্যেরে প্রশংসায় পঞ্চমুখ। নানা বিশেষণে তারা প্রিয় অভিনেত্রীকে বর্ণনা করছেন। এই যেমন, সজীব নামের একজন লিখেছেন, ‘আমাদেরও একজন মিম আছেন, যিনি বলিউড–হলিউড, তামিল নায়িকাদের হার মানায়।’ ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে  

    রিশা মনি নামের আরেক নেটিজেনের মন্তব্য, ‘সেরার যদি সেরা সুন্দরী নায়িকা যদি বর্তমানে বাংলাদেশে থাকে সেটা হচ্ছে মীম।’ ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে  

    আরেক ব্যবহারকারীর মন্তব্য যেন বাকি সবাইকে ছাড়িয়ে গেছে। প্রিয় তারকাকে নিয়ে একজন লিখেছেন, ‘বিদ্যা সিনহা সাহা মিম সৌন্দর্য, আভিজাত্য, প্রতিভা এবং এক মুগ্ধকর ব্যক্তিত্বের অপূর্ব সমন্বয়ে আপনি সত্যিই এমন এক তারকা, যিনি বিশ্বের প্রতিটি কোণ আলোকিত করে তোলেন।’ ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে  

    এদিকে, নব্বই দশকের জনপ্রিয় অভিনয়শিল্পী শমী কায়সার প্রযোজিত একটি সিনেমায় অভিনয় করেছেন মিম। সরকারি অনুদানে তৈরি সেই ছবির শুটিং ২০২৩ সালে শেষ হলেও মুক্তির কোনো খবর নেই। ছবির নাম ‘দিগন্তে ফুলের আগুন’। 

    সর্বশেষ গেল ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় মিম অভিনীত চলচ্চিত্র ‘মালিক’। এতে তিনি অভিনয় করেছেন আরিফিন শুভর বিপরীতে। যদিও দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি আশানুরূপ সাড়া ফেলতে পারেনি। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে  

    ‘মালিক’ মুক্তির পর জুনে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’। কাজী আসাদ পরিচালিত এ ছবিতে অভিনয় করে বেশ আলোড়ন তোলেন এই অভিনেত্রী। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে  

    বিনোদন ডেস্ক

  • আল্লাহর হুকুম যখন, ঠিক তখনই হইছে: আরিফিন শুভ

    ঈদে মুক্তি পেয়েছে ঢালিউড অভিনেতা আরিফিন শুভর সিনেমা ‘মালিক’। সাইফ চন্দনের পরিচালনায় অ্যাকশন-থ্রিলারনির্ভর এ সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। বিশেষ করে শুভ ও মিমের রসায়ন দর্শকরা পছন্দ করেছে। 

    সম্প্রতি এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে সিনেমাটিতে নিজের কাজের অভিজ্ঞতা ও প্রাপ্তি নিয়ে অকপট কথা বলেছেন আরিফিন শুভ। দীর্ঘদিন পর এ সিনেমায় শুভর সঙ্গে জুটি হয়ে কাজ করেছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

    সিনেমাপ্রেমী দর্শকদের প্রতিক্রিয়া ও ভালোবাসাই তার কাজের মূল অনুপ্রেরণা বলে জানিয়েছেন আরিফিন শুভ। 

    তিনি বলেন, তারা আনন্দ পেলেই তাদের আনন্দটাই সবকিছু। আমি শুধু একটা জিনিসই বলব— ‘মালিক’ এখনো সাকসেসফুলি চলছে। যারা এখনো দেখেননি, তারা অবশ্যই অবশ্যই হলে এসে যদি আনন্দ করতে চান, আনন্দ-উল্লাস করতে চান, তালি মারতে চান, সিটি বাজাতে চান, তাহলে ‘মালিক’ দেখবেন।

    ‘মালিক’ সিনেমায় আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমসহ আরও অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু, খলঅভিনেতা মিশা সওদাগর, মাহমুদুল ইসলাম মিঠু, আরফান মৃধা শিবলু প্রমুখ।

    সংবাদ সম্মেলনে নিজের চরিত্র ও অভিনয়ের সুযোগ প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, যখন যেই অপরচুনিটি আসে, যেই সুযোগটা আসে, সেটা সৎব্যবহার করাটাই হচ্ছে সময়। তো আমার কাছে এ সুযোগটা এসেছিল, আমি সৎব্যবহার করেছি। আল্লাহর হুকুম যখন, তখনই হইছে। সময়ে কোনো সঠিক-বেঠিক হয় বলে আমার মনে হয় না; সময় সময় হয়। বাকি টাইমিং মেলার একটা বিষয় থাকে।

    বিশ্ব চলচ্চিত্রের বড় বাজেটের সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, ইনশাআল্লাহ আমাদের দেশ থেকে এ রকম একটা কাজ হয়েছে— এটাই অনেক আনন্দের, আমি সেটার লিড ক্যারেক্টার করেছি। ভবিষ্যতে দেখা যাক, দেখা যাক কী হয়।

    অভিনেতা বলেন, খুবই আনন্দের বিষয় কারণ ওই যে আপনিই বললেন ৪০০ কোটি রুপির, ৫০০ কোটি রুপি বা হাজার কোটি রুপির বাজেটের সিনেমা, তো সেই তুলনায় আমাদের দর্শক যদি কিছুটা দেশের বাইরের ভিন্ন ধারার, ভিন্ন দেশের একটু ফ্লেভার পায় ক্ষতি কী?

    বিনোদন ডেস্ক

  • আরিফিন শুভ-মিমের সঙ্গে ‘মালিক’ দেখার সুযোগ

    দীর্ঘদিন পর ঈদে মুক্তি পেয়েছে ঢালিউড অভিনেতা আরিফিন শুভ ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা ‘মালিক’। সাইফ চন্দনের পরিচালনায় অ্যাকশন-থ্রিলারনির্ভর ‘মালিক’ সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। বিশেষ করে শুভ ও মিমের রসায়ন পছন্দ করেছে সিনেমাপ্রেমী দর্শকরা। এবার সেই তারকাদ্বয়ের সঙ্গে বসেই সিনেমাটি দেখার সুবর্ণ সুযোগ পাবেন ভাগ্যবান ১০ সিনেমাপ্রেমী দর্শক।

    ‘মালিক’ সিনেমার আইটেম গান ‘গুলগুলি পিঠা’ নিয়ে নতুন একটি ক্যাম্পেইন শুরু করেছেন নির্মাতাসংশ্লিষ্টরা। এতে অংশ নিতে হলে গানটি নিয়ে টিকটক বা ফেসবুক রিলস বানাতে হবে। এতে নাচ, অভিনয় কিংবা সৃজনশীল অন্য যে কোনো কিছু থাকতে পারে। অংশ নেওয়ার শেষ সময় আগামীকাল সোমবার (৮ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত। 

    কনটেন্টের মান ও ভিউ বিবেচনা করে কাঙ্ক্ষিত ১০ বিজয়ীকে বেছে নেওয়া হবে। এরপর তাদের আমন্ত্রণ জানানো হবে ‘মালিক’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে। যেখানে উপস্থিত থাকবেন এ সিনেমার অভিনেতা-অভিনেত্রীসহ কলাকুশলীরা। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এমন সুখবর শনিবার (৬ জুন) রাতে ভক্ত-অনুরাগীদের উদ্দেশ্যে সামাজিক মাধ্যম ফেসবুকে জানিয়েছেন মিম। সেই পোস্টে অভিনেত্রী লিখেছেন— ‘মালিক’ সিনেমাটির প্রতি আপনাদের অসাধারণ ভালোবাসা আমাদের সত্যিই মুগ্ধ করেছে। সেই আনন্দকে আরও বিশেষ করে তুলতে এই ‘গুলগুলি পিঠা’ চ্যালেঞ্জ। আমি অপেক্ষায় থাকব আপনাদের দারুণ সব ভিডিও দেখার জন্য।

    ‘মালিক’ সিনেমায় আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমসহ আরও অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু, খলঅভিনেতা মিশা সওদাগর, মাহমুদুল ইসলাম মিঠু, আরফান মৃধা শিবলু প্রমুখ।

    বিনোদন ডেস্ক

  • শাকিব খানের ভূয়সী প্রশংসায় বিদ্যা সিনহা মিম

    জুটিবেঁধে অতীতে বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এ তারকা জুটির সবচেয়ে বড় ব্লকবাস্টার হিট ছিল ‘আমার প্রাণের প্রিয়া’ সিনেমাটি। 

    জাকির হোসেন রাজু পরিচালিত এই সিনেমার পাশাপাশি খালিদ মাহমুদ মিঠুর পরিচালনায় ‘জোনাকির আলো’, উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হব’ চলচ্চিত্রেও জুটিবেঁধে অভিনয় করে প্রশংসিত হন তারা। 

    সম্প্রতি শাকিব খানের ক্যারিয়ারে কাজের পরিবর্তন ও নতুন নতুন লুক নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন এই চিত্রনায়িকা। একই সঙ্গে এই ‘বদলে যাওয়া’ সুপারস্টারের সঙ্গে আগামীতে আবারও বড়পর্দায় জুটি বাঁধার ইঙ্গিত দেন তিনি। 

    সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, এটা ভালো লাগছে। দিন দিন উনি নিজেকে পরিবর্তন করছেন। 

    শাকিব খানের ভূয়সী প্রশংসা করে মিম বলেন, ‘তার সঙ্গে যখন আমার কাজ হতো, আমি সবসময় চাইতাম যে, তাকে যেন ভিন্ন ভিন্ন লুকে দেখা যায়। সেটি মেইনটেইন করছেন এখন। আমার দেখতেও ভালো লাগছে তাকে।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    পর্দায় শাকিব খানের এই বৈচিত্র্যময় উপস্থিতি সিনেমাপ্রেমী দর্শকদের পাশাপাশি বিদ্যা সিনহা মিমকেও দারুণভাবে আকৃষ্ট করেছে। শাকিবের সঙ্গে আগামীতে আবারও রুপালি পর্দায় স্ক্রিন শেয়ার করার সম্ভাবনা কতটুকু এমন প্রশ্নের জবাবে ইতিবাচক সাড়া দেন অভিনেত্রী।

    শাকিবের সঙ্গে পুনরায় কাজের ব্যাপারে তাড়াহুড়ো নেই উল্লেখ করে এই অভিনেত্রী জানান, যদি ব্যাটে-বলে সুন্দর কোনো প্রজেক্ট মিলে যায়, তবেই দেখা মিলবে। যদি কখনো ঠিকঠাক সবকিছু মনে হয়, প্রজেক্ট আসে, সো তখন হয়তো করা হবে। 

    বিনোদন ডেস্ক

  • একগুচ্ছ ছবি শেয়ার করে যে সুখবর দিলেন বিদ্যা মিম

    ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা ‘মালিক’ ঈদে মুক্তি পাচ্ছে। তার সঙ্গে জুটি হয়ে কাজ করেছেন ঢালি সুপারস্টার আরিফিন শুভ। এ সিনেমাটির মুক্তি কেন্দ্র করে দর্শক মহলে ইতোমধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। 

    উৎসবের আমেজ বহুগুণ বাড়িয়ে দেবে সিনেমা ‘মালিক’। এরই মধ্যে উৎসবের আমেজ আরও বাড়িয়ে দিতে সিনেমাটির একটি রোমান্টিক গানের একগুচ্ছ ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

    শেয়ার করা সেই ছবিতে দেখা গেছে, শুভ ও মিমের এক দারুণ রোমান্টিক রসায়ন ফুটে উঠেছে। মিমকে দেখা গেছে ঐতিহ্যবাহী জামদানি নকশার একটি দৃষ্টিনন্দন গোলাপি শাড়িতে, সঙ্গে ম্যাচিং অলঙ্কার ও চুলে জড়ানো খোঁপার সাজ তার লুকে এনেছে বাঙালি নারীর চিরায়ত স্নিগ্ধতা।

    অন্যদিকে আরিফিন শুভ ধরা দিয়েছেন একদমই ভিন্ন ও রাফ লুকে লম্বা চুল, ঘন দাড়ি ও গায়ে জলপাই সবুজ রঙের শার্ট এবং জিন্স। ‘মালিক’ মূলত একটি অ্যাকশন ঘরানার সিনেমা, যা গড়ে উঠেছে একরোখা ও জেদি এক মানুষের গল্প কেন্দ্র করে। মায়ের সম্মান আর হারিয়ে যাওয়া অধিকার আদায়ের লড়াইয়ে নামা এক সাধারণ যুবক কীভাবে সময়ের পরিক্রমায় অসাধারণ হয়ে ওঠে, অপরাধ জগতের একচ্ছত্র ক্ষমতাধর ব্যক্তি হয়ে ওঠে, তাই রুপালিপর্দায় ফুটিয়ে তোলা হয়েছে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এর আগে সামাজিক মাধ্যমে এ সিনেমাটির ফার্স্টলুক দুটি পোস্টার প্রকাশ করা হয়। এর মাধ্যমে ঈদে মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রযোজনা কর্তৃপক্ষ।  ‘মালিক’ সিনেমাটি মুক্তির ঘোষণায় প্রকাশিত দুটি পোস্টারে ভিন্ন আমেজ ফুটিয়ে তোলা হয়েছে, যা সিনেমাপ্রেমী দর্শকদের মাঝে বেশ আগ্রহ তৈরি হয়েছে। প্রথম পোস্টারটিতে অভিনেতা আরিফিন শুভকে দেখা গেছে মারমার কাট ও বিধ্বংসী অ্যাকশন লুকে, যেখানে তার চোখেমুখে প্রতিশোধের আগুন লক্ষ্য করা গেছে।

    দ্বিতীয় পোস্টারটি সাজানো হয়েছে পুরোপুরি রোমান্টিক আবহে। সেখানে দেখা গেছে, সুপারস্টারের সঙ্গে জুটিবেঁধে মোহময়ী রূপে ধরা দিয়েছেন লেডিসুপারস্টার বিদ্যা সিনহা মিম। দুটি পোস্টারেই বক্তব্য তুলে ধরা হয়েছে— ‘রেভেঞ্জ হ্যাজ আ নিউ নেম’।

    সিনেমাটি প্রেক্ষাগৃহে দর্শকদের ঈদের আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্মাতা। পরিচালক সাইফ চন্দন বলেন, বড়পর্দায় জমজমাট আয়োজনের বার্তা দিতেই প্রথমে এ দুটি ভিন্নধর্মী পোস্টার প্রকাশ করে ঈদে মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার (২৩ মে) সিনেমার সেন্সর সম্পন্ন হওয়ার পরপরই একে একে এর গান ও অ্যাকশন-প্যাকড ট্রেলার মুক্তি দেওয়া হবে।

    বিনোদন ডেস্ক

  • ঈদে মুক্তি পাচ্ছে শুভ-মিম জুটির সিনেমা ‘মালিক’

    ঢালিউডের সুপারস্টার আরিফিন শুভ ও লেডিসুপারস্টার বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা ‘মালিক’ ঈদে মুক্তি পাচ্ছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে এ সিনেমাটির ফার্স্টলুক পোস্টার প্রকাশ হয়েছে। এর মাধ্যমে ঈদে মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রযোজনা কর্তৃপক্ষ।

     ‘মালিক’ সিনেমা মুক্তির ঘোষণায় প্রকাশিত দুটি পোস্টারে ভিন্ন দুটি আমেজ ফুটিয়ে তোলা হয়েছে, যা সিনেমাপ্রেমী দর্শকদের মাঝে বেশ আগ্রহ তৈরি হয়েছে। প্রথম পোস্টারটিতে অভিনেতা আরিফিন শুভকে দেখা গেছে মারমার কাট ও বিধ্বংসী অ্যাকশন লুকে, যেখানে তার চোখেমুখে প্রতিশোধের আগুন লক্ষ্য করা গেছে।

    দ্বিতীয় পোস্টারটি সাজানো হয়েছে পুরোপুরি রোমান্টিক আবহে। সেখানে দেখা গেছে, সুপারস্টারের সঙ্গে জুটিবেঁধে মোহময়ী রূপে ধরা দিয়েছেন লেডিসুপারস্টার বিদ্যা সিনহা মিম। দুটি পোস্টারেই বক্তব্য তুলে ধরা হয়েছে— ‘রেভেঞ্জ হ্যাজ আ নিউ নেম’।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ‘মালিক’ মূলত একটি অ্যাকশন ঘরানার সিনেমা, যা গড়ে উঠেছে একরোখা ও জেদি এক মানুষের গল্প কেন্দ্র করে, যার নাম ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। মায়ের সম্মান আর হারিয়ে যাওয়া অধিকার আদায়ের লড়াইয়ে নামা এক সাধারণ যুবক কীভাবে সময়ের পরিক্রমায় অসাধারণ হয়ে ওঠে, অপরাধ জগতের একচ্ছত্র ক্ষমতাধর ব্যক্তি হয়ে ওঠে, তাই রুপালিপর্দায় ফুটিয়ে তোলা হয়েছে।

    এর পাশাপাশি অভিনেত্রী মিমকেও এ সিনেমায় একদম নতুন ও চমকপ্রদ একটি চরিত্রে আবিষ্কার করেছেন পরিচালক সাইফ চন্দন। যাকে লেডিসুপারস্টার হিসেবে দেখা যাবে পর্দায়। ‘মালিক’ সিনেমাটি বর্তমানে কলকাতায় পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। 

    সিনেমাটি প্রেক্ষাগৃহে দর্শকদের ঈদের আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্মাতা। পরিচালক সাইফ চন্দন বলেন, বড়পর্দায় জমজমাট আয়োজনের বার্তা দিতেই প্রথমে এ দুটি ভিন্নধর্মী পোস্টার প্রকাশ করে ঈদে মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার (২৩ মে) সিনেমার সেন্সর সম্পন্ন হওয়ার পরপরই একে একে এর গান ও অ্যাকশন-প্যাকড ট্রেলার মুক্তি দেওয়া হবে।

    বিনোদন ডেস্ক

  • ‘রেড হট’ অবতারে নজর কাড়লেন মিম

    বিনোদন জগতের অভিনেত্রী বিদ্যা সিনহা মিম অভিনয়ের পাশাপাশি বর্তমানে দেশের শীর্ষস্থানীয় নানা ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে ব্যস্ত সময় পার করছেন। তার ফ্যাশন স্টেটমেন্ট আর গ্ল্যামার দিয়ে ভক্ত-অনুরাগীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এ মডেল-অভিনেত্রী। অভিনয়ের ফাঁকে ফাঁকে এমন ফ্যাশন স্টেটমেন্টে সামাজিক মাধ্যমে উপস্থিতিতে তার ভক্ত-অনুরাগীদের মুগ্ধ করেই যাচ্ছেন। 

    সামাজিক মাধ্যমে প্রায়ই নতুন নতুন লুকে হাজির হয়ে চমকে দেন বিদ্যা সিনহা মিম। তারই ধারাবাহিকতায় এবারও একদমই ক্ল্যাসি ও সাহসী এক লুকে ধরা দিলেন অভিনেত্রী। সোমবার (২৭ এপ্রিল) রাতে সামাজিক মাধ্যমে নিজের একগুচ্ছ নতুন ছবি শেয়ার করে নিয়েছেন বিদ্যা সিনহা মিম। সেই ছবিগুলোতে তাকে দেখা গেছে, উজ্জ্বল লাল রঙের একটি বডিফিটেড স্লিভলেস ড্রেসে, যা অনন্য রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    হাঁটু পর্যন্ত ঢাকা সেই ড্রেসটির নিচের অংশে ছিল একটি দৃষ্টিনন্দন স্লিট। চোখে কালো সানগ্লাস, কানে সোনালি ইয়ার রিং এবং ড্রেসের সঙ্গে মিলিয়ে লাল লিপস্টিকে নানা পোজে বসে থাকা, আবার হেঁটে চলার ফ্যাশন ডিভা লুকও ধরা পড়ে— সব মিলিয়ে এক গ্ল্যামারাস অপরূপ অনন্যা বিদ্যা সিনহা মিম। তার এই ‘রেড হট’ অবতার নেটিজেনদের নজর কেড়েছে মুহূর্তেই।

    এসব ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে পড়ে। আর তাতে ইতিবাচক মন্তব্য দেখা গেছে নেটিজেনসহ তার ভক্ত-অনুরাগীদের মাঝে। বিশেষ করে তার এই ক্ল্যাসি ও মার্জিত লুকের প্রশংসা করেছেন নেটিজেনসহ ভক্ত-অনুরাগীরা। এক নেটিজেন মন্তব্যে লিখেছেন— ‘লাল রঙে একেবারে চোখ ধাঁধিয়ে দিয়েছেন। আরেক নেটিজেন লিখেছেন— আপনি বলিউড তারকাদের থেকেও বেশি কিছু।

    বিনোদন ডেস্ক

  • টপ অ্যাঙ্গেলে ‘অশালীন ভিডিও’ ধারণ নিয়ে যা বললেন পরীমনি-মিম

    সম্প্রতি একটি অনুষ্ঠানে চিত্রনায়ক সিয়াম আহমেদের স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর ভিডিও ধারণকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ওই অনুষ্ঠানে অবন্তী অনুরোধ করেন, তাকে টপ অ্যাঙ্গেল থেকে ভিডিও ধারণ না করতে। অনুরোধ উপেক্ষা করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। 

    এ ঘটনার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। 

    এমন পরিস্থিতিতে অবন্তীর পাশে দাঁড়িয়ে একটি ভিডিও শেয়ার করেছেন ঢালিউড নায়িকা পরীমনি। ভিডিও শেয়ার করে অভিনেত্রী তার ফেসবুকে লিখেছেন, ‘কেউ ন্যায্য হয়ে শুধু আঙুল তুললেই হলো ব্যাস! সে খারাপ, সেই খারাপ। দুনিয়ার সব দোষ তার।’

    এরপর তিনি লেখেন, ‘অবন্তীর মতো শান্ত মেজাজের মানুষ হাতে গোনা হয়। এটা যে বা যারা তাকে জানে সবাই একমত হবে নিশ্চয়ই। এই রকম পরিস্থিতিতে আমরা যারা সচারাচর এসব ক্যামেরাম্যানদের সামনে পড়ি, তারা সবাই জানি আমরা কী ফেস করি। এর ভুক্তভোগী আমরা সবাই কম আর বেশি। সাহস করে চটকনা এরপর আমি দিয়ে দিবোনে, সামনে পরিস শুধু। না না জুতোর বারি দিমু, শয়তানের জাত পইড়ো একটু সামনে এরপর।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    পরীমনির এমন প্রতিক্রিয়ার পর এবার এ প্রসঙ্গে মুখ খুললেন আরেক চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম।

    অবন্তীর পাশে দাঁড়িয়ে মিম বলেন, ‘প্রকৃত অর্থে পেশাদার সাংবাদিকরা কখনোই এ ধরনের আচরণ করেন না। যারা এমন কাজ করেন, তারা মূলত কনটেন্ট ক্রিয়েটর বা বিভিন্ন পেজ পরিচালনাকারী, যাদের মূল লক্ষ্য থাকে ভিউ পাওয়া। সত্যিকারের সাংবাদিকরা কখনো এমন আচরণ করেন না।’

    এই নায়িকা আরও বলেন, এত বছরের অভিজ্ঞতায় আমি কখনো এমন কিছু দেখিনি। তবে যখন কোনো অনুষ্ঠান হয়, তখন বাইরের কিছু লোক নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে সেখানে উপস্থিত থাকে। মূলত সেখান থেকেই ঝামেলার সৃষ্টি হয়। 

    তার কথায়, ‘আপনারা যেমন দর্শকদের জন্য দায়িত্ববোধ থেকে কাজ করেন, তেমনি আমরাও কাজ করি। সহকর্মী হিসেবে আপনাদের প্রতি আমাদের আস্থা ও সম্মান আছে। এই সম্পর্কটা সবসময় বজায় থাকা উচিত।’

    বিনোদন ডেস্ক

  • বৈশাখীর স্নিগ্ধ সাজে মিম

    ঢাকার চলচ্চিত্র জগতের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে শোবিজে যাত্রা শুরু করেন। এরপর থেকেই সিনেমা, ওয়েব সিরিজ, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছেন তিনি।

    অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী। সম্প্রতি বাংলা নববর্ষ উপলক্ষে ভক্তদের শুভেচ্ছা জানিয়ে তিনি কিছু নতুন ছবি শেয়ার করেছেন, যা ইতোমধ্যেই অনলাইনে সাড়া ফেলেছে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ছবিগুলোতে দেখা যায়, হালকা গোলাপি আভাযুক্ত শাড়ির সঙ্গে গাঢ় রঙের ব্লাউজ পরে বৈশাখী সাজে হাজির হয়েছেন মিম। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন—‘শুভ নববর্ষ। নতুন বছর, নতুন স্বপ্ন, নতুন শুরু।’ এর সঙ্গে ভালোবাসার ইমোজিও যুক্ত করেছেন।

    তার লুকে ছিল পাড়ে লাল আভা, হাতে রঙিন চুড়ি, খোলা চুল, কপালে ছোট লাল টিপ এবং সোনালি গয়না—যা বাঙালি নারীর ঐতিহ্যবাহী সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছে।

    তার পোস্টের কমেন্ট বক্সে ভক্তরা নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার সৌন্দর্যের প্রশংসা করেছেন।

    বিনোদন ডেস্ক

  • গুয়াংজুতে নজরকাড়া পোশাকে মিম

    ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম অভিনয়ে খুব একটা দেখা যায় না। তবে রুপালি পর্দায় নিয়মিত দেখা না গেলেও সামাজিক মাধ্যমে রয়েছে তার সরব উপস্থিতি। আর সুযোগ পেলেই তিনি ছুটে যান বিদেশে। বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার মুহূর্তগুলোই অভিনেত্রী সামাজিক মাধ্যমে তার ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন।

    এবার বিদ্যা সিনহা মিম ছুটে গেছেন চীনে। সেখানকার অন্যতম প্রধান শহর গুয়াংজু-তে অবস্থান করছেন তিনি। সেখান থেকেই নিজেকে মেলে ধরেছেন এ অভিনেত্রী।

    যদিও এবারই প্রথম নয়, এর আগেও বিদ্যা সিনহা মিমকে দেখা গেছে বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করতে। কখনো থাইল্যান্ড, কখনো মালদ্বীপ, আবার কখনো সিঙ্গাপুরে ভ্রমণ করেছেন তিনি। যেখানেই যান, ভক্ত-অনুরাগীদের কাছে নিজেকে মেলে ধরেন এ অভিনেত্রী।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    শুক্রবার (২৭ মার্চ) বিকালে সামাজিক মাধ্যম ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেন বিদ্যা সিনহা মিম। সেই পোস্ট করা ছবিতে দেখা গেছে, নজরকাড়া পোশাকে গুয়াংজুর বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরছেন অভিনেত্রী। এবং নানা ভঙ্গিতে পোজ দিচ্ছেন।

    গুয়াংজু ভ্রমণে ক্যাজুয়াল পোশাকেই ক্যামেরাবন্দি হয়েছেন বিদ্যা সিনহা মিম। এতে আধুনিকতা ও আভিজাত্যও ফুটে উঠেছে। মিম পরেছেন কালো রঙের একটি ভেলভেট টপ। এর সঙ্গে তিনি বেছে নিয়েছেন হালকা নীল রঙের জিন্স প্যান্ট। যে জিন্স প্যান্টটিতে রয়েছে সূক্ষ্ম কারুকাজ ও স্টোন ওয়ার্কের কাজ, যা তার পোশাক স্টাইলের মাত্রা বাড়িয়ে দিয়েছে।

    সেই পোস্ট করা ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন—কিছু সুন্দর মুহূর্ত।মাজিক মাধ্যমে বিদ্যা সিনহা মিমের এ ছবিগুলো এর মধ্যেই ভাইরাল হয়ে পড়েছে। অভিনেত্রীর ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। অনেকেই তার রূপ ও ভ্রমণের প্রশংসা করে কমেন্ট করেছেন। 

    বিনোদন ডেস্ক