Tag: বিটিএস

  • ডান কানে কম শুনছেন বিটিএস তারকা ভি, চলছে চিকিৎসা

    দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী কিম তাই-হিয়াং—যিনি বিটিএসের ‘ভি’ নামে পরিচিত—জানিয়েছেন যে তিনি তার ডান কানে কম শুনছেন। ফলে চিকিৎসা নেওয়া শুরু করেছেন।

    সম্প্রতি একটি লাইভস্ট্রিমে ভি জানান যে, তিনি দুই বছরেরও বেশি সময় ধরে এই সমস্যায় ভুগছেন। তিনি বলেন, তার বাম কানের তুলনায় ডান কানে শোনার ক্ষমতা বর্তমানে প্রায় ৩০ শতাংশে নেমে এসেছে। গত জুন ২০২৫-এ সম্পন্ন হওয়া বাধ্যতামূলক সামরিক বাহিনীর দায়িত্ব পালনকালে এই সমস্যাটি আরও গুরুতর আকার ধারণ করে বলে তিনি জানান। 

    ভি স্বীকার করেন, শুরুতে বিষয়টি নিয়ে তিনি তেমন গুরুত্ব দেননি এবং ভেবেছিলেন এটি কেবল ‘মানসিক শক্তির’ বিষয়। তবে বর্তমানে তিনি নিয়মিত ওষুধ সেবন করছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে যোগাযোগ রাখছেন।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    চলতি বছর বিটিএস ব্যান্ডের সদস্যরা পুনর্মিলিত হওয়ার পর চার বছরেরও বেশি সময় পর তারা প্রথম ওয়ার্ল্ড ট্যুরে বের হয়েছেন। ব্যান্ডের সকল সদস্যই ইতোমধ্যে তাদের বাধ্যতামূলক ১৮ মাসের সামরিক সেবা বা সমমানের দায়িত্ব সম্পন্ন করেছেন। 

    ভি জানান যে ব্যান্ডের চলমান ‘আরিরাং ওয়ার্ল্ড ট্যুর’ অব্যাহত রাখার পাশাপাশি তিনি এই শারীরিক জটিলতা থেকে সেরে ওঠার জন্য চিকিৎসাসেবা নিচ্ছেন।

    বিনোদন ডেস্ক

  • বিটিএস তারকার বাড়িতে ১৩৩ বার বেল বাজানো ব্রাজিলিয়ান নারী ভক্তের কারাদণ্ড

    জনপ্রিয় বিটিএস তারকা জাংকুকের বাড়িতে দফায় দফায় অনুপ্রবেশ এবং বারবার সতর্ক করার পরও উত্যক্ত করার দায়ে ব্রাজিলের এক নারী ভক্তকে স্থগিত কারাদণ্ড দিয়েছেন দক্ষিণ কোরিয়ার একটি আদালত। 

    আদালত সূত্রে জানা গেছে, শুধু একদিনেই ওই ভক্ত জাংকুকের বাড়ির কলিংবেল ১৩৩ বার বাজিয়েছিলেন। 

    নাম প্রকাশ না করা ওই নারী গত বছরের ডিসেম্বর মাসে ২৮ বছর বয়সি এই পপ তারকার পিছনে লাগেন (স্টকিং শুরু করেন)। নিজের এই কর্মকাণ্ডকে গায়কের প্রতি ‘ভালোবাসার বহিঃপ্রকাশ’ দাবি করে তিনি জাংকুকের বাড়ির দরজার ফাঁক দিয়ে চিঠি এবং ছবি রেখে আসার চেষ্টাও করেছিলেন। 

    সিউলের একটি জেলা আদালত ওই নারীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন, যা আগামী দুই বছরের জন্য স্থগিত থাকবে। তবে আইনি আপিলের মাধ্যমে রায় পরিবর্তন করতে না পারলে, দক্ষিণ কোরিয়া থেকে তাকে নিজ দেশে ফেরত (ডিপোর্ট) পাঠানো হবে বলে ধারণা করা হচ্ছে। 

    মামলার নথিপত্র অনুযায়ী, গত ৭ ডিসেম্বর ওই নারী প্রথম সিউলে জাংকুকের বাড়িতে যান। সেখানে তিনি বাড়ির চারপাশে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ান, প্রাচীর টপকে ভেতরে জিনিসপত্র ছুড়ে মারেন এবং দরজার ফাঁক দিয়ে চিঠি গলিয়ে দেন। 

    এর মাত্র কয়েকদিন পর তিনি আবারও সেখানে যান এবং এক টানা ১৩৩ বার কলিংবেল বাজান। আদালত এই আচরণকে ‘চরম মাত্রার পাগলামি’ হিসেবে আখ্যায়িত করেছে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ১৩ ডিসেম্বর এক ফুড ডেলিভারি ম্যান-এর পিছু নিয়ে একটি পার্শ্ববর্তী গেট দিয়ে বাড়ির সীমানায় প্রবেশের সময় তাকে গ্রেফতার করা হয়। পরদিন আর কখনো এই বাড়ির আশেপাশে না আসার শর্তে ও সতর্কবার্তা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়—যা তিনি সম্পূর্ণ উপেক্ষা করেন।

    নিষেধাজ্ঞা অমান্য ও চূড়ান্ত আইনি পদক্ষেপ 

    পরবর্তী কয়েক সপ্তাহেও তার এই আনাগোনা চলতে থাকলে পুলিশ জাংকুকের বাড়ির ১০০ মিটারের মধ্যে ওই নারীর প্রবেশের ওপর জরুরি নিষেধাজ্ঞা জারি করে। 

    কিন্তু এত কিছুর পরও তিনি দমে যাননি। নিষেধাজ্ঞা অমান্য করে জাংকুকের বাড়িতে যাতায়াত অব্যাহত রাখায়, গত ফেব্রুয়ারি মাসে পুলিশ অবশেষে মামলাটি প্রসিকিউটরদের কাছে হস্তান্তর করে। আদালতকে জানানো হয়, ওই নারী সব মিলিয়ে মোট ২২ বার এই পপ তারকার বাড়িতে হানা দিয়েছিলেন। 

    উল্লেখ্য, কে-পপ তারকাদের ক্ষেত্রে এমন ঘটনা এটিই প্রথম নয়। গত বছরের জুন মাসে জাংকুক তার বাধ্যতামূলক সামরিক পরিষেবা শেষ করার মাত্র কয়েক ঘণ্টার মাথায়, এক চীনা নারী (৩০) তার বাড়িতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে সিউল থেকে গ্রেফতার হয়েছিলেন। 

    অনলাইন ডেস্ক

  • বুসান শহরকে উৎসবে রূপান্তর করল বিটিএস

    গত সপ্তাহের শেষে দক্ষিণ কোরিয়ান কে-পপ বয় ব্যান্ড বিটিএস-এর রঙে সেজেছিল দেশটির বুসান শহর। দীর্ঘ চার বছর পর এই শহরে ব্যান্ডটির প্রথম কনসার্ট এবং তাদের অভিষেকের ১৩তম বার্ষিকী উপলক্ষে শহরের বিভিন্ন দর্শনীয় স্থান, সমুদ্র সৈকত এবং রাতের আকাশ এক বিশাল উৎসবের অংশ হয়ে উঠেছিল। 

    ‘বিটিএস দ্য সিটি আরিরাং- বুসান’ প্রকল্পের মাধ্যমে কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম এই শহরটি মূলত ব্যান্ডটির চলমান ‘আরিরাং’ ওয়ার্ল্ড ট্যুরেরই একটি বর্ধিত অংশে পরিণত হয়। 

    বিটিএস-এর সর্বশেষ অ্যালবাম ‘আরিরাং’-এর মূল রং লাল হওয়ায়—এ উপলক্ষে গোয়াঙ্গান ব্রিজ, বুসান হারবার ব্রিজ এবং সুয়েওংগাং হিউম্যান ব্রিজকে লাল আলোয় আলোকিত করা হয়েছিল। অন্যদিকে বুসান স্টেশন, গোয়াংবোকরো ফাউন্টেন স্কয়ার, গ্র্যান্ড জোসুন বুসান এবং বুসান সিনেমা সেন্টারের মিডিয়া ফ্যাকাডগুলোতে বিটিএসের মিউজিক ভিডিও এবং থিমযুক্ত ভিজ্যুয়াল প্রদর্শন করা হয়। 

    হ্যায়ুন্দাই সৈকতে ‘কিপ সুইমিং’ স্লোগান সংবলিত একটি বিশাল বালির ভাস্কর্য তৈরি করা হয়, যা ছবি তোলার জন্য ভক্তদের দারুণভাবে আকর্ষণ করে। 

    এদিকে গোয়াঙ্গালি সৈকতে শুক্রবার এবং শনিবার রাতে ১ হাজার ড্রোনের একটি চোখধাঁধানো লাইট শো অনুষ্ঠিত হয়। ড্রোনগুলো আকাশে বিটিএস-এর ‘আরিরাং’ অ্যালবামের গান যেমন— ‘সুইম,’ ‘নরমাল’, ‘হুলিগান’ এবং ‘বডি টু বডি’-এর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলে। এর পাশাপাশি ভক্তদের প্রিয় গান ‘ম্যাজিক শপ’ এবং ‘মাইক্রোকসমস’-এর থিমও প্রদর্শন করা হয়। সবশেষে যখন আকাশে ড্রোন দিয়ে সাতজন সদস্যের মুখাবয়ব ভেসে ওঠে, তখন উপস্থিত জনতা উল্লাসে ফেটে পড়েন। 

    বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তদের কাছে এই শহরব্যাপী উৎসবটি কেবল কোনো প্রচারণামূলক আয়োজন ছিল না। এটি ছিল ২০২২ সালের ‘ইয়েট টু কাম ইন বুসান’ কনসার্টের পর বুসানে বিটিএস-এর প্রথম কনসার্টের একটি আবেগঘন প্রস্তুতি। 

    উল্লেখ্য, ২০২২ সালের সেই কনসার্টটি ছিল সব সদস্যের বাধ্যতামূলক সামরিক সেবা শুরু করার আগে একসঙ্গে করা শেষ পারফরম্যান্স। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    পর্যটন ও স্থানীয় ব্যবসার মেলবন্ধন

    বুসান স্টেশনে পৌঁছানো মাত্রই দর্শনার্থীদের বিটিএস থিমড ইনস্টলেশন দিয়ে স্বাগত জানানো হয়। বুসান ইউরেশিয়া প্ল্যাটফর্মের একটি ওয়েলকাম সেন্টারে ফটো জোন, লাগেজ সংরক্ষণ ও ডেলিভারি সেবা এবং কনসার্ট দেখতে আসা দর্শকদের জন্য পর্যটন তথ্যের ব্যবস্থা রাখা হয়েছিল।

    হ্যায়ুন্দাই সৈকতে একটি সৈকতবর্তী ‘লাভ সং লাউঞ্জ’-এর ব্যবস্থা ছিল, যেখানে ভক্তরা বিটিএসের গান শুনতে শুনতে বিশ্রাম নেওয়ার সুযোগ পান। এছাড়া ভক্তরা দলটির ১৩তম বার্ষিকী উপলক্ষে অভিনন্দন বার্তা ও স্মারক বার্তা লেখার সুযোগও পান। 

    এই উৎসবটি কেবল ভক্তদের অভিজ্ঞতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং স্থানীয় ব্যবসার সঙ্গেও এর সমন্বয় করা হয়েছিল। বুসানজুড়ে বিভিন্ন ফুড অ্যান্ড বেভারেজ ব্র্যান্ড বিটিএস থিমড মেন্যু চালু করে। সেই সঙ্গে আবাসন, পরিবহন সেবা এবং খুচরা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোও এই ক্যাম্পেইনে অংশ নেয়। 

    সামরিক সেবা শেষে নতুন অধ্যায় 

    অনেক ভক্তের কাছে এই উদযাপনটি বাড়তি তাৎপর্য বহন করেছিল, কারণ এটি বিটিএসের ১৩তম অভিষেক বার্ষিকী এবং সামরিক সেবা শেষে বুসানে প্রথম পারফরমেন্স। 

    বুসান আসিয়াড মেইন স্টেডিয়ামে ফিলিপাইন থেকে আসা ভক্ত ডেরিজ কুইন্টানা বলেন, ‘আমি প্রথম বুসান কনসার্টটি দেখতে পারিনি, তাই এখন এখানে এসে সাতজন সদস্যকেই একসঙ্গে দেখতে পাওয়া আমার জন্য অনেক বড় বিষয়। আমরা দীর্ঘ সময় ধরে তাদের জন্য অপেক্ষা করেছি। সামরিক সেবার পর হয়তো আগের মতো থাকবে না—এমন একটা আশঙ্কা ছিল। কিন্তু তারা এখানে, তারা একসঙ্গে আছে এবং এটি আগের চেয়েও অনেক বেশি চমৎকার।’ 

    কনসার্ট, পর্যটন, স্থানীয় ব্যবসা এবং ফ্যান সংস্কৃতির এক অপূর্ব সমন্বয়ে ‘বিটিএস দ্য সিটি আরিরাং- বুসান’ পুরো শহরটিকে একটি বৃহৎ সাংস্কৃতিক উৎসবে পরিণত করেছে, যা বিটিএসের প্রত্যাবর্তন উদযাপনে বিশ্ববাসীকে এক সুতোয় গেঁথেছে। 

    সূত্র: দ্য কোরিয়া হেরাল্ড 

    বিনোদন ডেস্ক

  • নতুন মোটরবাইক নিয়ে হাজির বিটিএস তারকা জং কুক

    বিশ্ববিখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস (BTS) এর সর্বকনিষ্ঠ সদস্য জং কুক আবারো আলোচনায়। তবে এবার কোনো নতুন গানের জন্য নয়, বরং তার সংগ্রহে থাকা নতুন একটি শক্তিশালী মোটরসাইকেল ভক্তদের সামনে প্রদর্শন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছেন তিনি।

    ভাইরাল হুলিগান বাইক চ্যালেঞ্জ

    সম্প্রতি ইন্টারনেটে একটি চ্যালেঞ্জ বেশ ভাইরাল হয়েছিল, যা ‘হুলিগান বাইক চ্যালেঞ্জ’ নামে পরিচিত। সেখানে জং কুকের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তদের মধ্যে তার বাইক প্রীতি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়। সেই ভিডিওতে তাকে বেশ স্টাইলিশ লুকে বাইক চালাতে দেখা গিয়েছিল।

    জং কুক / জং কুকের সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত।

    নতুন মোটরবাইকের আত্মপ্রকাশ

    সেই ভাইরাল মুহূর্তের রেশ কাটতে না কাটতেই জং কুক তার নতুন মোটরবাইকটি ভক্তদের দেখালেন। তার এই নতুন সংগ্রহটি যেমন আধুনিক ফিচার সমৃদ্ধ, তেমনি এর লুকটিও বেশ রাজকীয়। বাইকটির স্পেসিফিকেশন এবং ডিজাইন দেখে বাইকপ্রেমী ভক্তরা রীতিমতো উচ্ছ্বসিত। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে জং কুকের এই নতুন বাইকের ছবি ও ভিডিও এখন ট্রেন্ডিংয়ে রয়েছে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ভক্তদের মাঝে উন্মাদনা

    জং কুকের জীবনযাপনের প্রতিটি খুঁটিনাটি বিষয় জানতে ‘বিটিএস আর্মি’ সবসময় মুখিয়ে থাকে। তার এই নতুন শখ বা কালেকশন প্রকাশের পর ভক্তরা বলছেন, জং কুক কেবল মঞ্চেই শক্তিশালী নন, ব্যক্তিগত জীবনেও তিনি বেশ রোমাঞ্চপ্রিয়। অনেকে তাকে ‘সবচেয়ে কুল’ কে-পপ আইডল হিসেবেও আখ্যা দিচ্ছেন।

    সূত্র: দ্য কোরিয়া টাইমস

    বিনোদন ডেস্ক