Tag: বিজয়

  • বিজয়ের সঙ্গে বিচ্ছেদের পর কি আধ্যাত্মিকতার পথে তামান্না

    টানা দুই বছর বলিউড অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। কিন্তু সেই সম্পর্কে ইতি টেনেছেন তারা। যদিও সরাসরি মুখ খোলেননি কেউ-ই। কিন্তু তামান্না-বিজয়ের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন অভিনেত্রী, প্রস্তুত নন বিজয়। তাই সম্পর্কে ভাঙন। সম্পর্ক ভেঙে যাওয়ার পর কি আধ্যাত্মিকতার পথে হাঁটবেন অভিনেত্রী?— সামাজিক মাধ্যমে এমনই প্রশ্ন নেটিজেনদের।

    এর আগেও এক সাক্ষাৎকারে আধ্যাত্মিকতা নিয়ে কথা বলেছেন তামান্না ভাটিয়া। নিয়মিত ধ্যান করেন বলেও জানিয়েছিলেন তিনি। অভিনেত্রী বলেছিলেন—যোগকেন্দ্রে গিয়ে আমি অনেক উপকার পেয়েছি। ধ্যান ও সাধনার মাধ্যমে ওরা আমার জীবন বদলে দিয়েছে। ধ্যান করেই আমি জীবনের সবচেয়ে বড় সুখ পেয়েছি। এটিই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।

    জীবনে কিছু না পেলেও নিজেকে সুখী রাখতে শিখে গেছেন তামান্না। অভিনেত্রী বলেন, কিছু পেলেই আমি খুশি হব— এমন নয়। কিছু না ঘটলেও বা না পেলেও আমি এখন খুশি থাকতে পারি। আধ্যাত্মিকতা থেকে এটাই তার প্রাপ্তি বলে জানান তামান্না। জীবনের অর্থও নতুন করে বুঝেছেন তিনি। 

    অভিনেত্রী বলেন, জীবন ও বেঁচে থাকার প্রতি আমার খিদে রয়েছে। তবে এমন নয় যে, আমারও কখনো সময় খারাপ যায় না। কিন্তু আমি ওই খারাপ সময় থেকে এখন দ্রুত বেরিয়ে আসতে পারি। তাই আমিও যোগসাধনা করার অনুরোধ জানাব সবাইকে।

    তামান্না বলেন, তিনি মদ স্পর্শও করেন না। জীবনে ক্রমশ আধ্যাত্মিক উপলব্ধি হচ্ছে। তা থেকে বুঝতে পারি, নিজের মনে ওঠা প্রশ্নের মধ্যেই লুকিয়ে থাকে উত্তর।

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদের পর তামান্না-বিজয়কে নিয়ে এ কেমন মন্তব্য রাশার?

    দুই বছর একসঙ্গে থাকার পর বিচ্ছেদের পথে হেঁটেছেন বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মা। বলিউডে এমনই গুঞ্জন। তবে বিচ্ছেদের পর বন্ধুত্ব বজায় রাখবেন বলেও জানিয়েছিল একটি সূত্র। অবশ্য এ বিষয়ে তামান্না কিংবা বিজয় কোনো মন্তব্য না করলেও বিচ্ছেদ জল্পনার মধ্যেই রাশা থাদানির মন্তব্য নতুন করে ভাবাচ্ছে অনুরাগীদের।

    অভিনেত্রী রাশা ও তামান্নার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিছু দিন আগেই একই সঙ্গে রঙের খেলায় মেতেছিলেন দুজনে। সেই পার্টিতে ছিলেন বিজয় ভার্মাও। এবার রাভিনা ট্যান্ডনের কন্যা রাশা জানালেন তামান্না ও বিজয় নাকি তার বাবা-মায়ের মতো। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, তামান্না ও বিজয় আমার গড পেরেন্ট। কর্মজগতে ও ব্যক্তিগতজীবনে তারকা জুটি নাকি রাশাকে পরামর্শ দেন।

    রাশার প্রথম ছবি নিয়েও বেশ উত্তেজিত ছিলেন তামান্না। একটি ভিডিওতে রাশার সঙ্গে ‘উই আম্মা’ গানে তাকে নাচতেও দেখা গিয়েছিল। এক জন্মদিনের অনুষ্ঠান থেকে তামান্নার সঙ্গে রাশার বন্ধুত্ব হয়েছিল বলে জানিয়েছেন রাভিনাকন্যা নিজেই। তার পর থেকেই তামান্না ও বিজয় নাকি তার ‘গড পেরেন্ট’ হয়ে উঠেছেন।

    উল্লেখ্য, ‘লাস্ট স্টোরিজ-২’ সিনেমার শুটিং থেকে প্রেম শুরু হয়েছিল তামান্না ও বিজয়ের। তারপর ভালোই ছিলেন দুজনে। কিন্তু তামান্না বিয়ে করতে চেয়েছিলেন। সেখান থেকেই সমস্যার সূ্ত্রপাত। বিজয় নাকি এ মুহূর্তে বিয়ে করে থিতু হতে প্রস্তুত নন। তাই আপাতত বিচ্ছেদ।

    বিনোদন ডেস্ক

  • বিজয়ের সঙ্গে সম্পর্ক ভাঙার পর রহস্যময় পোস্ট তামান্নার

    দুই বছর ধরে সম্পর্কে ছিলেন বলিউড তারকা বিজয় বর্মা ও তামান্না ভাটিয়া। তবে ইতোমধ্যে সম্পর্কের ইতি টেনেছেন এ জুটি। গুঞ্জন উঠেছে, বিয়ে করতে চাইছিলেন তামান্না। তাতেই নাকি বেঁকে বসেন বিজয়, ভেঙে যায় প্রেমের সম্পর্ক। 

    ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, যদিও বিচ্ছেদ নিয়ে এখনো প্রকাশ্যে মুখ খোলেননি দুজনের কেউই। ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরা নাকি তাদের এক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি রবীনা ট্যান্ডনের বাড়িতে দোলের অনুষ্ঠানে দেখা যায় বিজয়-তামান্নাকে। যদিও যাওয়া-আসা পৃথক ভাবেই করেন তারা। তারপরই কি ফের আশার আলো দেখছেন তামান্না?

    দোলের অনুষ্ঠানের রেশ কাটতে না কাটতেই ফের শিরোনামে এ অভিনেত্রী। উপলক্ষ্য, রবীনার মেয়ে রাশার জন্মদিনের পার্টি। অভিনেত্রীর পরনে ছিল কালো রঙের চাপা পোশাক। তার ওপরে চাপিয়ে নিয়েছিলেন সাদা-কালো স্ট্রাইপের জ্যাকেট। 

    গলায় পরেছিলেন হিরের হার। তামান্নার এই সাজ দেখেই অনুরাগীদের মনে পড়ে গিয়েছে বিজয়ের কথা। একই রকমের একটি জ্যাকেট পরতে দেখা গিয়েছিল বিজয় বর্মাকেও। সেই জ্যাকেট পরে অভিনেত্রীর সঙ্গে ছবিও তুলেছেন। 

    তবে কী কারণে সাবেক প্রেমিকের ব্যবহৃত পোশাক পরছেন তামান্না, সেই প্রসঙ্গে টুঁ শব্দ করেননি অভিনেত্রী। যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট করে লিখেছেন, ‘চমৎকারের অপেক্ষায় না থেকে বরং চমৎকার করে দেখান।’

    এ পোস্ট দেখে নেটিজেনরা মনে করছেন, বিজয়কে নাকি ভুলতে পারছেন না তামান্না। বিচ্ছেদের ক্ষত এখনও রয়েছে তামান্নার মনে। প্রেম ভাঙলেও বিজয়ের সঙ্গে বন্ধুত্ব রাখবেন বলেই সিদ্ধান্ত নিয়েছেন এ অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • বিয়ে বাতিল, প্রেম ভাঙল বিজয়-তামান্নার

    প্রেমে বিচ্ছেদ মানেই মুখ দেখাদেখি বন্ধ— এমন নয়। তবে কোন পরিচয়ে একে অপরের জীবনে থেকে যাবেন দক্ষিণী অভিনেতা বিজয় ভার্মা ও অভিনেত্রী তামান্না ভাটিয়া? যে কথা বললেন এ তারকা জুটি?

    বলিউডে ‘পাওয়ার কাপল’ তকমা পেয়েছিলেন এ জুটি। কথা ছিল খুব শিগগিরই চার হাত এক হবে। ২০২৫ সালেই নাকি সাতপাকে বাঁধা পড়বেন তারা। সে রকমই প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন এ তারকা জুটি। আর মুম্বাই শহরে নাকি নতুন ঠিকানার খোঁজও করছিলেন তারা।

    কিন্তু হঠাৎই যেন ছন্দপতন তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মার । পথ আলাদা হলো দুই তারকার! সপ্তাহখানেক হলো নাকি সম্পর্ক ভেঙেছেন তারা। কর্মক্ষেত্রে সময়টা ভালোই যাচ্ছে তামান্নার। যে গানেই নাচছেন, তাই ‘হিট’। যদিও গত বছরের শেষে ‘স্ত্রী ২’ সিনেমার ‘আজ কি রাত’ গানে অভিনেত্রীর নাচ যেন হিল্লোল তোলে আসমুদ্রহিমাচল। কাজের অভাব নেই বিজয়েরও। গত বছর মণীশ মালহোত্রার বাড়ির দীপাবলির অনুষ্ঠানে তাদের ছবি দেখে অনেকেই জুটিকে প্রশংসায় ভরিয়ে দেন। সর্বত্রই বিজয়কে দেখা গেছে প্রেমিকার খেয়াল রাখতে। 

    কিন্তু কেন ভাঙল তাদের প্রেম, তা নিয়ে এখনো কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। প্রেম ভাঙলেও একে অপরের বন্ধু হয়ে থাকবেন বলে মত দুই তারকার।

    বিনোদন ডেস্ক

  • শাহরুখ-সালমানকে ছাড়িয়ে রেকর্ড পারিশ্রমিক বিজয়ের

    গত এক দশকে ভারতের দক্ষিণাঞ্চলের সিনেমাগুলো বেশ পোক্ত অবস্থান করে নিয়েছে। তামিল, তেলেগু ও মালায়লাম ভাষার সেসব সিনেমার গল্প আর নির্মাণশৈলি বাজিমাত করছে একের পর এক। এমন নয় যে, অতীতে এসব ইন্ডাস্ট্রি সফল ছিল না। তবে আগে এখানকার সিনেমার জনপ্রিয়তা ও বাজার ছিল দক্ষিণ ভারতেই। এখন সেটা পুরো ভারত, দক্ষিণ এশিয়া এমনকি অন্যান্য দেশেও উল্লেখযোগ্য পরিচিতি লাভ করেছে।

    সাউথ ইন্ডিয়ান সিনেমার এই উত্থান যাদের হাত ধরে হয়েছে, যেসব তারকা নিজেদের ছড়িয়ে দিয়েছেন আন্তর্জাতিক পরিমণ্ডলে, তাদের মধ্যে একজন বিজয়। সিনে দুনিয়ায় তাকে বলা হয় থালাপতি বিজয়। ‘থালাপতি’ অর্থ নেতা। অর্থাৎ বিজয়কে এ প্রজন্মের পথপ্রদর্শক বললেও ভুল হবে না। তিনি তামিল সিনেমার সর্বোচ্চ সম্মানী পাওয়া অভিনেতা হিসেবেও পরিচিত।

    বিজয়ের আসল নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। ১৯৭৪ সালের ২২ জুন তিনি তামিলনাডুর মাদরাসে জন্মগ্রহণ করেন। তার বাবা এস. এ. চন্দ্রশেখর তামিল সিনেমার একজন সফল নির্মাতা ও প্রযোজক। বিজয়ের মা শোবা একজন কণ্ঠশিল্পী।

    ভারতীয় সিনেমার ব্র্যান্ডখ্যাত শাহরুখ সালমানকেও পারিশ্রমিকের দিক থেকে ছাড়িয়ে গেলেন বিজয়।

    ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বিজয়ের আগামী ও ক্যারিয়ারের শেষ চলচ্চিত্র ‘থালাপতি ৬৯’-এর জন্য ২৭৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি! যা রীতিমতো নজির গড়েছে ভারতীয় সিনেমার ইতিহাসে।

    দক্ষিণী তারকাদের মধ্যে দীর্ঘ সময় ধরে রাজত্ব করছেন থালাপতি বিজয়। ভারতজুড়েও তার ব্যাপক জনপ্রিয়তা।

    বিশেষ করে এই অভিনেতার সবশেষ সিনেমাগুলো চোখের পলকেই ১০০ কোটির বক্স অফিস কালেকশন পার করেছে। ‘মার্শাল’, ‘থুপাক্কি’, ‘মাস্টার’ এবং ‘লিও’র মতো সুপারহিট সিনেমাতে বিজয়কে দেখেছেন দর্শক। ৪৯ বছরের এই অভিনেতার নাচেও মাতোয়ারা অনুরাগীরা।

    এদিকে, সিনেমা থেকে দীর্ঘ বিরতি দিয়ে রাজনীতিতে প্রবেশ করতে চলেছেন বিজয়।

    চলতি বছর লোকসভা নির্বাচনের শুরুর দিকে বিজয় ঘোষণা দিয়েছেন তার রাজনৈতিক দলের নাম। অভিনেতা দলের নাম রেখেছেন ‘তামিলাগা ভেটরি কাজাগম’। অভিনেতার লক্ষ্য ২০২৬-এর তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন। থালাপতির ঘনিষ্ঠ মহলের দাবি, আগামী দিনে অনুরাগীদের কথা মাথায় রেখে তামিলনাড়ুর বাইরে কেরালা ও কর্নাটকেও সংগঠন গড়তে সক্রিয় বিজয়। ফলে রাজনীতিতে ব্যস্ততা বাড়বে তার।

    আর রাজনীতিতে জড়িয়ে পড়ায় সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেবেন। সে কারণেই তার শেষ সিনেমা নিয়ে ভক্তদের উত্তেজনার পারদও তুঙ্গে। সবকিছু বিবেচনায় ক্যারিয়ারের শেষ সিনেমায় বিশাল অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন এই তারকা।

    বিনোদন ডেস্ক

  • শুধু প্রেম নয়, লিভ ইন করছেন বিজয়-তৃষা!

    গঙ্গাপার থেকে আরব সাগর হয়ে চারদিকে প্রেমের অনায়াস বিচরণ এখন দক্ষিণী তারকাদের। সেই মায়ায় ভুলে পর্দার তারকা জুটি বাস্তবেও একে অন্যের সঙ্গে জড়িয়ে পড়েছেন। এমন কথা অনেক দিন ধরে বিজয় থালাপাতি আর তৃষা কৃষ্ণণকে নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। 

    আনন্দবাজার প্রতিবেদনে জানা যায়, দক্ষিণী অভিনেতা বিজয় থালাপাতি ও অভিনেত্রী তৃষা কৃষ্ণণ এখন নাকি প্রেমে হাবুডুব খাচ্ছেন। তারা নাকি এক ছাদের নিচেও বসবাস করছেন। এমন একটি ছবিই নেটদুনিয়ায় ভাইরাল। এ নিয়ে নেটিজেনদের মাঝে অনেক দিন ধরেই আলোচনা-সমালোচনা চলছে। 

    মঙ্গলবার নতুন করে সেই আলোচনায় নেটিজেনরা আবার সরব। সোমবার বিজয়ের জন্মদিন ছিল। বিজয়ের বাড়ির লিফটে তৃষাকে দেখা যেতেই হাতেনাতে ধরেন অনুরাগীরা। আর এই জন্মদিনের উদ্যাপনের কিছু ছবি প্রকাশ্যে এনেছিলেন দক্ষিণী নায়িকা তৃষা নিজেই। সেখানেই ফাঁস হয়ে যায়, প্রেম ছাড়িয়ে আরও গভীরে তাদের সম্পর্ক। 

    গণমাধ্যম সূত্র জানায়— বিজয়-তৃষা নাকি এক ছাদের নিচেও বসবাস করছেন। 

    ফটোসাংবাদিকরা গত এক বছরে পর্দার বাইরেও তাদের আবিষ্কার করেছেন । কখনো বিমানবন্দরে, কখনো বিজয়ের বাড়িতে। আবার কখনো একই অনুষ্ঠানে তারা আলাদাভাবে হাজির হয়েছেন। কিন্তু তাদের গোপন প্রেম ছাইচাপা আগুনের মতোই ধুঁক ধুঁক করে জ্বলেছে। যার আঁচ পেয়েছেন নেটিজেনরা। তাদের দাবি, শুধু প্রেম নয়, অন্যকিছু।

    উল্লেখ্য, ২০০৫ সালে বিজয় ও তৃষা ‘গিলি’ ছবিতে প্রথম জুটি বেঁধে অভিনয় করেছিলেন। সেই ছবি ব্লকবাস্টার হয়। এর পর তারা ধারাবাহিকভাবে ‘আথি’, ‘থিরুপাচি’ ও ‘কুরুভি’র মতো ছবিতেও একসঙ্গে কাজ করেছেন। ২০০৮ সালে তারা একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করা বন্ধ করে দেন। 

    কারণ প্রথম ছবির সেই রসায়ন নাকি তাদের বাস্তবজীবনেও ছায়া ফেলেছিল। সে জন্য বিজয়ের পরিবার তার ওপরে তৃষার সঙ্গে ছবি না করার শর্ত চাপিয়ে দেয়। সেই সময় তারা ঘোষণাও করেন— যা কিছু সবটাই গুজব। তারা দুজন শুধুই বন্ধু ছাড়া অন্যকিছু নয়। 

    এরপর দীর্ঘ ১৫ বছর পর আবার তারা জুটি বেঁধে লোকেশ কানাগরাজের ‘লিও’ ছবিতে। তা সিনেপ্রেমীরা তাদের একফ্রেমে দেখে উচ্ছ্বসিত। তখনই নতুন করে আলোচনায়— লুকিয়ে প্রেম করছেন তারা। বসবাসও করছেন এক ছাদে।

    বিনোদন ডেস্ক

  • বাবা হতে চাইছেন বিজয়, মা হবেন কি রাশমিকা?

    বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার প্রেম নিয়ে চর্চার আঁচ এখন দক্ষিণী সিনেমার গণ্ডি ছাড়িয়ে বলিউডে। জনসমক্ষে কখনো নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি দুই তারকা। তবে করণ জোহরের কফি কাউচ থেকে মালদ্বীপের রিসোর্ট— নিজেদের প্রেমে রাঙিয়েছেন চর্চিত যুগল। 

    rnrn

    গুঞ্জন রয়েছে, তারা নাকি একত্রবাস করেন! এবার বাবা হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন অভিনেতা। জানালেন বিয়ে করবেন।

    rnrn

    দিন কয়েক আগেই কানাঘুষা শোনা যায়, নতুন বছরেই নাকি জীবনের নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছেন তারা। তার পর থেকেই বাড়তে থাকে জল্পনা। শোনা গিয়েছিল, ফেব্রুয়ারি মাসেই নাকি একে অপরের সঙ্গে বাগ্দান সারতে চলেছেন বিজয় ও রাশমিকা। যদিও সেসব জল্পনায় জল ঢালেন বিজয় নিজেই। জানান, এখনই নাকি বিয়ের সম্ভাবনা নেই তার। 

    rnrn

    কিন্তু এবার এক অনুষ্ঠানে এসে বিজয় জানান, তিনি বিয়ে করতে চান এবং বাবাও হতে চান। তবে শর্ত রয়েছে। বিজয় যাকে বিয়ে করবেন, তাকে গোটা পরিবারের পছন্দের পাত্রী হতে হবে। শুধু তা-ই নয়, একমাত্র ভালোবেসেই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি।

    rnrn

    নিজেদের প্রেম নিয়ে জনসমক্ষে কখনো মুখ খোলেননি বিজয় বা রাশমিকা কেউ-ই। তবে তাদের চর্চিত প্রেমের সম্পর্ক নিয়ে অনুরাগীদের উৎসাহ এবং কৌতূহলে ভাটা পড়েনি। ‘গীত গোবিন্দম’ ছবির সেটে প্রথমে বন্ধুত্ব। তার পরে ‘ডিয়ার কমরেড’-এর সেটে নাকি পরস্পরের প্রেমে পড়েন তারা। 

    rnrn

    পরস্পরের পরিবার ও বন্ধুদের সঙ্গেও একাধিকবার দেখা গেছে বিজয় ও রাশমিকাকে। নিজেদের ‘ভালো বন্ধু’ তকমা দিয়েই এতদিন কাটিয়েছেন চর্চিত যুগল।

    বিনোদন ডেস্ক

  • বিজয়-তামান্নাকে নিয়ে গুঞ্জন, উত্তর জানা নেই তাদের

    বেশ কিছুদিন ধরেই বিজয় বর্মা ও তামান্না ভাটিয়াকে নিয়ে গুঞ্জন রটেছে- তারা দুজনে প্রেম করে বিয়ের পিঁড়িতে বসছেন। এ প্রশ্নের উত্তর জানা নেই তাদের।

    rnrn

    এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে অভিনেতা বিজয় বর্মা বলেছেন, ‘আমি মাড়োয়ারি পরিবারের ছেলে। আমাদের পরিবারে ১৬ থেকে ১৭ বছর বয়সেই বিয়ে হয়ে যায় ছেলেদের। অনেক দিন আগে থেকেই আমার বিয়ে দেওয়া নিয়ে বাড়ির সবাই আগ্রহ দেখাচ্ছেন। আর এখন এটা বাড়াবাড়ি পর্যায়ে চলে গিয়েছে। কারণ আমি বিয়ের বয়স পার করে ফেলেছি। তাই বিয়ে কবে হবে না হবে, তা সময়ের হাতে ছেড়ে দিতে হয়েছে।’

    rnrn

    বিজয়ের মতো ৩৩ বছর বয়সে পা দেওয়া অভিনেত্রী তামান্নার বাড়ি থেকেও বিয়ের জন্য চাপ আসছে। মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠানোর জন্য উঠেপড়ে লেগেছে তার পরিবার। বাড়ির চাপে বিয়ে করবেন, নাকি আরও কিছুদিন চুটিয়ে প্রেম করবেন তা নিয়ে মুখ খোলেননি তামান্না। 

    rnrn

    ‘লাস্ট স্টোরিজ-২’ ওয়েব সিরিজের শুটিংয়ের সময় একে অন্যের কাছাকাছি আসেন বিজয় বর্মা ও তামান্না ভাটিয়া। এরপর ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার বাড়ির দীপাবলির অনুষ্ঠানে এই দুই তারকাকে একসঙ্গে দেখা যায়। 

    বিনোদন ডেস্ক

  • তামান্নাকে কবে বিয়ে করবেন, জানালেন বিজয়

    দীর্ঘদিন ধরেই প্রেম-বিয়ে নিয়ে আলোচনার কেন্দ্রে রয়েছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া ও অভিনেতা বিজয় বার্মা। গত বছরের শেষদি কে নিজেদের প্রেমের সম্পর্কে সিলমোহরও দিয়েছেন দুজনই। এর পর থেকেই প্রেম কবে পরিণতি পাবে, তা নিয়ে কৌতূহলের শেষ নেই।

    এবার এক অনুরাগী প্রশ্ন করে বসলেন বিজয়কে— ‘কবে বিয়ে করছেন?’

    ‘লাস্ট স্টোরি-২’ ওয়েব সিরিজের শুটিংয়ের সময় তারা কাছাকাছি আসেন। মণীশ মালহোত্রার বাড়ির দীপাবলির অনুষ্ঠান শেষে হাত ধরে গাড়িতে ওঠার ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

    কবে বিয়ে করছেন এ জুটি— এ নিয়ে সবার মাঝে প্রশ্ন। তবে নিজেদের বিয়ে নিয়ে এখনো কোনো ধরনের মন্তব্য করেননি বিজয়-তামান্না। কিন্তু অনুরাগীর প্রশ্নের উত্তর দিলেন বিজয়। তিনি জানালেন, একই প্রশ্ন শুনে কান ঝালাপালা হয়ে যাচ্ছে তার।
    শুধু বাইরের লোকজন নয়, বাড়িতেও নাকি প্রতিদিন একই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বিজয়কে। মাকে ফোন করলেই নাকি তিনি ছেলেকে একই কথা জিজ্ঞেস করেন।

    এ প্রসঙ্গে বিজয় বলেন, ‘আমি মাড়োয়ারি পরিবারের ছেলে। আমাদের পরিবারে ১৬-১৭ বছর বয়সেই বিয়ে হয়ে যায় ছেলেদের। অনেক দিন আগে থেকেই আমার বিয়ে দেওয়া নিয়ে বাড়ির সবাই অত্যন্ত আগ্রহী। আর এখন এটা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। কারণ আমি বিয়ের বয়স পার করে ফেলেছি।’

    বিয়ের চাপ যে শুধু বিজয়ের বাড়ি থেকে আসছে, তা নয়। একই রকম চাপে রয়েছেন নাকি তামান্নাও। কিছু দিন আগেই ৩৩ বছরে পা দিয়েছেন নায়িকা। ফলে এবার মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠানোর জন্য নাকি উঠেপড়ে লেগেছেন তার বাড়ির লোকেরা।

    বাড়ির চাপে পড়ে বিয়েটা করেই ফেলবেন, নাকি আরও কিছু দিন চুটিয়ে প্রেম করবেন বিজয়-তামান্না, সেটা অবশ্য তারাই বলতে পারবেন। তবে তাদের ভক্ত-অনুরাগীরা এ সুখবর শোনার জন্য বেশ মুখিয়ে আছেন।

    বিনোদন ডেস্ক

  • বিয়ে নয়, লিভ ইনে বিশ্বাসী বিজয়-রাশমিকা?

    দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা ও অভিনেত্রী রাশমিকা মান্দানার প্রেমের খবর বিনোদন জগতের ‘ওপেন সিক্রেট’। যদিও সম্পর্কের কথা কখনই জনসমক্ষে স্বীকার করেননি তারা। 

    তবে ফেব্রুয়ারিতে তাদের বাগদান করার কথা ছিল। এমনটিই জানিয়েছিল একাধিক ভারতীয় গণমাধ্যম। কিন্তু এবার শোনা যাচ্ছে ভিন্ন কথা— বিয়ে ছাড়াই এক ছাদের নিচে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বিজয়-রাশমিকা।

    জানা গেছে, ক্যারিয়ারের কারণেই নাকি বিয়ে করবেন না বিজয়-রাশমিকা। বরং সহবাসের পরিকল্পনা করেছেন তারা। তবে এই ব্যাপারে এখনই কিছু জানাতে নারাজ এ জুটি।

    এর আগে সামাজিক মাধ্যমে হাত ধরে একটি ছবি ভাইরাল হয়েছিল। যেখানে দেখা যায়, দুবাইয়ের রাস্তায় একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন বিজয়-রাশমিকা।

    আরও পড়ুন: 

                       

    শুধু দুজনেই নয়, রাশমিকা নাকি দেখা করেছেন বিজয়ের পরিবারের সঙ্গেও। একসঙ্গে লাঞ্চ ও ডিনার করতেও দেখা গেছে তাদের।

    বিনোদন ডেস্ক