Tag: বিজয় থালাপতি

  • ডিভোর্সের মামলা তুলে নিলেন বিজয়ের স্ত্রী, রহস্যময় বার্তা তৃষার

    দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার তথা রাজনীতিবিদ বনে যাওয়া তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের স্ত্রী সংগীতা সোরনালিঙ্গম এর মধ্যেই বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করে নিয়েছেন। এর চার দিন পরেই সামাজিক মাধ্যমে পরপর দুটি রহস্যময় পোস্ট করলেন অভিনেত্রী তৃষা কৃষ্ণন। আর তাতেই নতুন করে আলোচনায় উঠে এসেছে বিজয়-সংগীতার দাম্পত্যজীবন নিয়ে। 

    সদ্য সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী তৃষা কৃষ্ণান। সেই পোস্টে একটি ইমোজি দিয়ে অভিনেত্রী লিখেছেন— এই বয়সে এত নাটক করা সত্যিই লজ্জাজনক। তারচেয়ে বরং টাকা রোজগার কর এবং শান্তিতে থাকো। 

    তবে কার উদ্দেশে কিংবা কোন পরিস্থিতির কথা মাথায় রেখে অভিনেত্রী এ বার্তা দিয়েছেন, তা স্পষ্ট করেননি তিনি। কিন্তু সামাজিক মাধ্যমে নেটিজেনদের অনুমান— সংগীতার বিবাহবিচ্ছেদ প্রত্যাহারের জেরেই এ পোস্ট দিয়েছেন তৃষা কৃষ্ণান।

    এরপর আরও একটি স্টোরি শেয়ার করে নেন অভিনেত্রী। সেখানে তিনি লিখেছেন— একদিন যে জীবনের প্রার্থনা করেছিলে, সেই জীবনে ডুবে থাকার সৌভাগ্য আর কী হতে পারে। তৃষার এ দুই পোস্টের কোনোটিতেই বিজয় কিংবা সংগীতার নাম উল্লেখ করা হয়নি।

    তবে সংগীতার বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহারের পর এ পোস্টগুলো প্রকাশ্যে আসায় সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। দীর্ঘদিন ধরেই বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। যদিও বিজয় কিংবা তৃষা— কেউ-ই প্রকাশ্যে সেই জল্পনা নিয়ে কোনো মন্তব্য করেননি।

    উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে বিবাহবিচ্ছেদের মামলা করেছিলেন থালাপতি বিজয়ের স্ত্রী  সংগীতা সোরনালিঙ্গম। বিয়ে হয় ১৯৯৯ সালে। তাদের দুই সন্তান রয়েছে— জেসন সঞ্জয় ও দিব্যা শাশা। 

    এর মধ্যেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন থালাপতি বিজয়। সম্প্রতি বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করেন সংগীতা। আদালতের নির্দেশানুযায়ী, ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজির হয়ে সংগীতা জানান যে, তিনি আর মামলাটি চালিয়ে যেতে চান না। এর পাশাপাশি মামলা প্রত্যাহারের আবেদনও জমা দেন তিনি।

    বিজয়ের আইনজীবী সেই আবেদনের বিরোধিতা করেননি। এরপর আদালত সংগীতাকে মামলা প্রত্যাহারের অনুমতি দেন। তবে ভবিষ্যতে প্রয়োজন হলে নতুন করে মামলা করার সুযোগও রাখা হয়েছে। আদালতের নির্দেশে অবশ্য সংগীতার মামলা প্রত্যাহারের কারণ ব্যাখ্যা করা হয়নি।

    বিনোদন ডেস্ক

  • স্বপ্নের হলিউড সিনেমায় বাবা বিজয় ও স্টেথামকে চান ছেলে সঞ্জয়

    ভারতীয় তামিল সিনেমার অন্যতম শীর্ষ তারকা ও রাজ্যটির মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কে নিয়ে এক অভাবনীয় স্বপ্নের কথা জানালেন তার ছেলে জেসন সঞ্জয়। উদীয়মান এই তরুণ পরিচালক জানিয়েছেন, তার স্বপ্নের হলিউড প্রজেক্ট তৈরি হলে সেখানে বাবা বিজয়ের বিপরীতে অভিনয় করবেন প্রখ্যাত অ্যাকশন আইকন জেসন স্টেথাম। 

    ‘বিহাইন্ডউডস টিভি’-কে দেওয়া এক সাক্ষাৎকারে জেসন সঞ্জয়কে প্রশ্ন করা হয়েছিল—যদি হলিউডের অ্যাকশন তারকা জেসন স্টেথাম তামিল সিনেমার কারো সঙ্গে কাজ করতে চান, তবে তিনি কাকে বেছে নেবেন? 

    এক মুহূর্তও না ভেবে জেসন সঞ্জয় উত্তর দেন, ‘আমার বাবা (বিজয়)। এটি দারুণ একটি কোলাবরেশন হবে।’ 

    নিজের এই মন্তব্যের কথা বলতে গিয়ে তিনি রসিকতা করে আরও বলেন, তার এই উত্তরটি নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় অনেক ট্রোল ও মিমের জন্ম দেবে। 

    তামিল সুপারস্টারের ছেলে হওয়া সত্ত্বেও অভিনয়ে না এসে কেন তিনি সিনেমা পরিচালনায় এলেন—সেই প্রশ্নের জবাবে জেসন সঞ্জয় জানান, শৈশব থেকেই চলচ্চিত্রের সেটে বড় হওয়াই তার চিন্তাভাবনা তৈরি করতে সাহায্য করেছে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই শুটিং সেটে যাওয়ার সুযোগ আমার ছিল। এটা আমার একটা বিশেষ অধিকার বা সুবিধা ছিল বলা চলে। সেখানে আমি স্বাচ্ছন্দ্যবোধ করতাম। শুটিং সেটে যাওয়াকে জীবনের একটা স্বাভাবিক অংশ বানিয়ে ফেলেছিলাম। আর সেখান থেকেই সিনেমার প্রতি আগ্রহের স্ফুলিঙ্গ তৈরি হয়।’ 

    তবে শুরু থেকেই যে চলচ্চিত্রে কাজ করার ইচ্ছা ছিল, তা কিন্তু নয়। জেসন সঞ্জয়ের ভাষ্য, ‘প্রথমে আমি পাইলট হতে চেয়েছিলাম। এর মাঝে ক্রিকেটার হওয়ারও ইচ্ছা জেগেছিল। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পড়ার সময় সিনেমার প্রতি ঝোঁক তৈরি হয়। এরপর কলেজে পড়ার সময় সিদ্ধান্ত নিই যে আমি চলচ্চিত্র নির্মাণ বা পরিচালনাই শিখব।’ 

    জেসন আরও জানান, গল্প বলা এবং তা লিখে রাখাই ছিল তার আসল আবেগ। তাই অভিনয়ের প্রতি তার কখনোই আলাদা আকর্ষণ কাজ করেনি। কানাডায় গিয়ে চলচ্চিত্র নির্মাণের ওপর উচ্চশিক্ষা সম্পন্ন করার পরই নিজের পথ বেছে নেন তিনি। 

    উল্লেখ্য, সন্দীপ কিষাণ অভিনীত ‘সিগমা’ চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন জেসন সঞ্জয়। ছবিটি পূর্বে ৩১ জুলাই মুক্তির তারিখ নির্ধারিত থাকলেও এর মুক্তি পিছিয়ে গেছে বলে জানা যায়। 

    বিনোদন ডেস্ক

  • ‘জনা নায়াগান’ দেখতে অগ্রিম বুকিং, চড়া দামেও মিলছে না টিকিট

    দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জনা নায়াগান’ মুক্তির আগেই দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে। ভারতের বিভিন্ন শহরে অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার পর অনেক প্রদর্শনীর টিকিট মুহূর্তেই শেষ হয়ে গেছে। কিছু প্রেক্ষাগৃহে একটি টিকিটের দাম সর্বোচ্চ ২ হাজার ৫০০ রুপি পর্যন্ত পৌঁছেছে।

    এইচ বিনোথ পরিচালিত সিনেমাটি আগামী ২৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। প্রায় সাত মাস বিলম্বের পর মুক্তি পাওয়া ছবিটি নিয়ে আগ্রহ আরও বেড়েছে, কারণ এটি রাজনীতিতে পূর্ণকালীনভাবে যোগ দেওয়ার আগে বিজয়ের শেষ সিনেমা হিসেবে প্রচার করা হচ্ছে।

    ভারতের বেঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বাই, দিল্লি, কেরালাসহ বিভিন্ন শহরে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। অধিকাংশ স্থানে তামিল সংস্করণের টিকিটের দাম ১০০ থেকে ৮০০ রুপির মধ্যে থাকলেও বেঙ্গালুরুতে প্রিমিয়াম আসনের দাম ১ হাজার রুপিরও বেশি।

    শহরের সিনেপলিস নেক্সাস শান্তিনিকেতন প্রেক্ষাগৃহে রিক্লাইনার আসনের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০০ রুপি, যা এখন পর্যন্ত ছবিটির সর্বোচ্চ টিকিট মূল্য।

    উচ্চ মূল্য সত্ত্বেও দর্শকদের আগ্রহে ভাটা পড়েনি। ৮০০ থেকে ১ হাজার রুপির প্রিমিয়ার শোগুলোর অধিকাংশ টিকিট বিক্রি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যায়। ভোর ৬টা ৩০ মিনিটের প্রদর্শনীগুলোরও অনেকগুলো ‘হাউসফুল’ হয়ে গেছে।

    অন্যদিকে তামিলনাড়ুতে সরকারের নির্ধারিত মূল্যসীমা বজায় রাখা হয়েছে। চেন্নাইয়ে সর্বোচ্চ টিকিটের দাম ১৯০ রুপি এবং সর্বনিম্ন ৫৪ রুপি। এরপরও দর্শকদের সাড়া ছিল চোখে পড়ার মতো। কামালা সিনেমাস জানিয়েছে, বুকিং শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই তারা ১০ হাজারের বেশি টিকিট বিক্রি করেছে।

    ভারতের বাইরে যুক্তরাজ্যসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারেও ছবিটি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে। পরিবেশক আহিমসা এন্টারটেইনমেন্ট জানিয়েছে, বুকিং চালুর এক ঘণ্টার মধ্যেই হাজার হাজার টিকিট বিক্রি হয়েছে।

    কেভিএন প্রোডাকশনের প্রযোজনায় নির্মিত ‘জনা নায়াগান’-এ বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মমিথা বাইজুসহ আরও অনেকে। প্রথমে চলতি বছরের জানুয়ারিতে মুক্তির কথা থাকলেও সেন্সর জটিলতার কারণে ছবিটি পিছিয়ে যায়। পরে কিছু দৃশ্য সম্পাদনা ও সংলাপ পরিবর্তনের পর সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে ‘এ’ সনদ পেয়ে ২৩ জুলাই মুক্তির জন্য প্রস্তুত হয়েছে ছবিটি।

    সূত্র: দ্য ইকোনোমিকস টাইমস

    বিনোদন ডেস্ক

  • বিজয়ের শপথ অনুষ্ঠানে বিপাকে অভিনেত্রী

    আজ (১০ মে) তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। তার শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়ে বিপাকে পড়েন অভিনেত্রী তৃষা কৃষ্ণন।

    গত কয়েক মাস ধরে থালাপতি বিজয় ও তৃষা কৃষ্ণনর মধ্যে সম্পর্কের গুঞ্জনে বিনোদনদুনিয়া। তাই তৃষার উপস্থিতি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই। কিন্তু শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়ে অস্বস্তিতে পড়লেন অভিনেত্রী।

    অভিনেত্রী গিয়ে দর্শকআসনে বসেন। যেখানে বিজয়ের পরিবার ও খ্যাতনামা অতিথিরা ছিলেন, সেখানেই বসেন তৃষা ও তার মা। কিন্তু, শপথ গ্রহণের পর্ব শেষ হতেই মানুষের ঢলের মাঝে আটকে পড়েন তৃষা। তাকে দেখে অনুরাগীরা ছুটে আসেন এবং ঘিরে ধরেন। তার সঙ্গে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে ওঠেন সাধারণ মানুষ। কিন্তু  এতে মেজাজ হারাননি তৃষা। মুখে হাসি রেখেই জনতার ঢল থেকে বেরিয়ে আসেন ধীরে ধীরে।

    গত কয়েক মাসে বিজয়ের সঙ্গে নাম জড়ানোয় তৃষাকে নিয়েও কাটাছেঁড়া চলেছে। নিন্দুকেরা কটাক্ষও করেছেন অভিনেত্রীকে। তবে তার কোনও প্রতিক্রিয়া ক্যামেরার সামনে দেখা যায়নি। বরং হাসি মুখে সব সামলে বেরিয়ে এসেছেন। পরনে নীল সিল্কের শাড়ি, বেইজ রঙা সূক্ষ্ম সুতোর কাজ করা ব্লাউজ়। সঙ্গে মানানসই সোনার গয়না। নজর কাড়ে গলায় হিরে ও চুনির হার। হালকা মেকআপ, খোঁপায় জুঁই ফুলের মালা। এই বেশে তৃষাকে দেখে মুগ্ধ হন অনুরাগীরা।

    সকাল সকাল তার বাড়ির সামনে পৌঁছে গিয়েছিলেন ক্যামরাম্যানরা। বাড়ি থেকে বের হতেই ক্যামরাম্যানদের মুখোমুখি হন অভিনেত্রী। ‘উদগ্রীব হয়ে আছি’, স্বল্প কথায় নিজের প্রতিক্রিয়া জানান তিনি। তবে নিজেদের সম্পর্কের গুঞ্জন নিয়ে এখনও নীরব তৃষা।

    বিনোদন ডেস্ক

  • নির্বাচনে জয়ী থালাপতি বিজয়কে নিয়ে পূজা হেগড়ের পোস্ট ভাইরাল

    দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলগা ভেত্রি কাজাগাম (টিভিকে) তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে চমকপ্রদ ফল প্রদর্শন করেছে।  অভিনেতা প্রথমবারের মতো দল গঠন করে নির্বাচনে এসে ভূমিধস জয় পেয়েছেন। তার এ জয়ে বিনোদন জগতের তারকারা তাকে শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত করেছেন। 

    বর্ষীয়ান অভিনেতা রজনীকান্ত, কমল হাসান, রাশমিকা মান্দানা, এআর রহমানসহ অনেক তারকা শুভেচ্ছা জানিয়েছেন। এবার তাকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে একটি রিল পোস্ট করেছেন বলিউডের মডেল-অভিনেত্রী পূজা হেগড়ে। ‘জানা নায়াগান’ সিনেমার শুটিং সেট থেকে বিজয়কে নিয়ে সেই ভিডিও শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী।  

    যদিও ‘জানা নায়াগান’ সিনেমাটি এখনো সেন্সর ছাড়পত্র পায়নি। আইনি জটিলতায় আটকে আছে। প্রযোজনা প্রতিষ্ঠান ও কেন্দ্রীয় চলচ্চিত্র ছাড়পত্র বোর্ডের আইনি মারপ্যাঁচের কারণে এটি এখনো অনুমোদন পায়নি। 

    মঙ্গলবার অভিনেত্রীর  ইনস্টাগ্রামে ‘জানা নায়াগান’ সিনেমার শুটিং সেটের দুটি পোস্ট শেয়ার করলে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে দ্রুত ভাইরাল হয়ে পড়ে। 

    ইনস্টাগ্রাম রিলের পাশাপাশি একটি ছবিতে বিজয় থালাপতির সঙ্গে পোজ দিতে দেখা গেছে পূজা হেগড়েকে। তার পোস্টগুলো ‘জানা নায়াগান’ সিনেমাকে আবারও আলোচনায় নিয়ে আসে, যখন বিজয়ের রাজনৈতিক অভিষেক নিয়ে আলোচনা আরও জোরালো হচ্ছিল।

    সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করা রিলে পূজা হেগড়েকে ‘নির্বাচনে কে জিতবে?’—এমন প্রশ্নটির দিকে ইশারা করতে দেখা যায়। এরপর তিনি বিজয়ের পাশে দাঁড়ান, যেখানে বিজয় লজ্জায় মুখ লুকান। ক্লিপটি শেয়ার করে অভিনেত্রী লেখেন— ‘মনে হচ্ছে— ঘটনার আগেই আমি বলে দিয়েছিলাম? স্বপ্ন সত্যি হওয়ার জন্য শুভেচ্ছা— বিজয় স্যার।’   

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অভিনেত্রী পূজা হেগড়ে দিনের শুরুতে বিজয় থালাপতির সঙ্গে একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন। সেই ছবিতে দুজনকে মিলিয়ে পোশাকে ক্যামেরার সামনে হাসিমুখে দেখা যায়। সেই ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন— ‘অভিনন্দন বিজয় স্যার।’

    বিজয়ের দল তামিলনাড়ুতে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। একক বৃহত্তম দল হিসেবে টিভিকেকে সরকার গঠনের আমন্ত্রণ জানাতে পারেন গভর্নর। ২৩৪টির মধ্যে ১০৮ আসনে জয় পেয়ে দলটি ডিএমকে ও এআইএডিএমকেকে পেছনে ফেলেছে। তবে এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা পায়নি টিভিকে।

    উল্লেখ্য, পূজা হেগড়ে ২০১২ সালে তামিল সিনেমা ‘মুগমুদি’র মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে। এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। তিনি মূলত তেলুগু, হিন্দি ও তামিল চলচ্চিত্রে অভিনয় করেন। দাপুটে অভিনয় করে চলেছেন পূজা হেগড়ে।  

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদ সম্পন্ন হলে তিনশ কোটি টাকা দিতে হবে থালাপতিকে

    তামিল সুপারস্টার ও রাজনীতিক থালাপতি বিজয়ের বিয়ে বিচ্ছেদকে ঘিরে বড় অঙ্কের খোরপোশ নিয়ে আলোচনা চলছে। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গমের সঙ্গে খোরপোশের পরিমাণ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো যায়নি, যে কারণে আইনি প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে।

    খবরে বলা হয়েছে, খোরপোশ বাবদ সঙ্গীতা প্রায় ২৫০ কোটি রুপি এবং চেন্নাইয়ের একটি সমুদ্রতীরবর্তী বাড়ি দাবি করেছেন। তবে থালাপতি বিজয় বিষয়টি আদালতের বাইরে মীমাংসা করতে আগ্রহী। তিনি সর্বোচ্চ ৩৫ কোটি রুপি দিতে রাজি হলেও, অন্যপক্ষ তাদের দাবিতে অনড় রয়েছে বলে দাবি করা হচ্ছে। ফলে দুপক্ষের মধ্যে আলোচনা ও দর-কষাকষি চলছে।  

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এদিকে, আগামী ২৩ এপ্রিল তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ব্যস্ত থাকায় ২০ এপ্রিলের নির্ধারিত শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করেন বিজয় পক্ষ। আদালত সেই আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির তারিখ ১৫ জুন ধার্য করেছে। ফলে মামলার অগ্রগতি কিছুটা বিলম্বিত হলো।

    এর আগে কিছু প্রতিবেদনে দাবি করা হয়, দাম্পত্য জীবনে দূরত্বের পেছনে পরকীয়ার অভিযোগও রয়েছে, যদিও এ বিষয়ে পক্ষগুলো থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ২০২১ সাল থেকে তাদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয় বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • রাজনৈতিক আক্রমণ নিয়ে যা বললেন বিজয় থালাপতি

    দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা বিজয় থালাপতি সিনেমা থেকে দূরে সরে গেছেন। এখন তিনি পুরোদস্তুর রাজনীতিবিদ। আর এই রাজনৈতিক ময়দানে এসে রাজনীতির ঝড়ে তার নাকাল অবস্থা। এ ঝড় যেন থামছেই না। 

    শুধু পেশাগত নয়, ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনেও বড় ঝড় যাচ্ছে অভিনেতার। একের পর এক বিতর্ক, গুঞ্জন আর অভিযোগ চরম আকার ধারণ করেছে। যখনই সরগরম পরিস্থিতি, তখনই সামনে এসে নিজের অবস্থান স্পষ্ট করলেন এ অভিনেতা। সম্প্রতি তিরুনেলভেলির জনসভা থেকে বিজয় বললেন এসব কিছুই হঠাৎ নয়, তাকে ঘিরে পরিকল্পিতভাবেই তৈরি করা হচ্ছে সেই বিতর্কের জাল।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    প্রায় ৩০ বছরের দাম্পত্যের পর তার স্ত্রী সংগীতা সোর্নালিঙ্গম ডিভোর্সের আবেদন করেছেন। সেই খবর প্রকাশ্যে আসতেই ভক্ত-অনুরাগীদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। এরপর অভিনেত্রী তৃষা কৃষ্ণনকে ঘিরে সামাজিক মাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। একটি বিয়ের অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাওয়ায় জল্পনা আরও বেড়ে যায়। যদিও এ বিষয়ে সরাসরি কিছু বলেননি বিজয় থালাপতি। 

    তবে তার বক্তব্যে ইঙ্গিত— এসবই পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে। অভিনেতার দাবি, নির্বাচনের ঠিক ৩০ দিন আগে এসব গুজব ছড়ানো হয়। টার্গেট করা হয়েছে তার সিনেমাকেও। অভিযোগ করছেন ইচ্ছাকৃতভাবেই আটকে দেওয়া হচ্ছে তার সিনেমা। বিজয়ের নতুন সিনেমা ‘জন নায়াগান’ এখনো মুক্তি পায়নি। সেন্সর বোর্ডের অনুমোদন দেরি হওয়াকে সন্দেহজনক বলছেন অভিনেতা।  এমনকি জনগণের সঙ্গে দেখা করতেও বাধা দেওয়ার চেষ্টা হয়েছে বলে দাবি তার। এর আগে ‘দ্য গোট’ কে তার শেষ সিনেমা ভাবা হয়েছিল।

    করুরের পদদলন ঘটনাও তার ওপর চাপানো হয়েছে বলে অভিযোগ করেন এই দক্ষিণী তারকা। তবে এত বড় ঘটনার পরও সাধারণ মানুষ তার পাশে ছিল বলেই জানান বিজয় থালাপতি। তিনি বলেন, এতে হতাশ হয়ে প্রতিপক্ষরা নতুন নতুন ইস্যু তৈরি করছে। কেন সবকিছুর জন্য শুধু তাকেই দায়ী করা হচ্ছে? তার বক্তব্যে স্পষ্ট—এটি একটি পরিকল্পিত রাজনৈতিক আক্রমণ।

    উল্লেখ্য, ২০২৬ সালের তামিলনাড়ু নির্বাচনে লড়ছেন বিজয় থালাপতি। কোনো জোটে না গিয়ে একাই প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। সব বিতর্ক ও অভিযোগ আর চাপের মাঝেও তার আত্মবিশ্বাস অটুট। 

    বিজয় থালাপতি বলেন, কোনো শক্তিই তাকে মানুষের থেকে আলাদা করতে পারবে না। জনসমর্থনই তার সবচেয়ে বড় শক্তি বলে মনে করেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • নিজের নাম থেকে বিজয়ের আদ্যক্ষর ‘ভি’ সরালেন পুত্র জেসন

    দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার থালাপতি বিজয়ের ব্যক্তিগত জীবনে এখন চলছে কালবৈশাখী। একদিকে স্ত্রী সংগীতার সঙ্গে ২৭ বছরের দাম্পত্যে ফাটল, অন্যদিকে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে নাম জড়ানো— সব মিলিয়ে অভিনেতা এখন নিত্যদিন গণমাধ্যম শিরোনামে। এর মধ্যেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে অবাক করা গুঞ্জন। ‘বিনা মেঘে বজ্রপাত’-এর মতো সবাইকে চমকে দিলেন থালাপতি বিজয়ের পুত্র জেসন সঞ্জয়। 

    জানা গেছে, জেসন তার নামের সঙ্গে জুড়ে থাকা বাবার নামের আদ্যক্ষর ‘ভি’ বাদ দিয়ে মায়ের নামের আদ্যক্ষর ‘এস’ যোগ করেছেন। সাধারণত তামিলনাড়ুতে ছেলেমেয়েদের নামের সঙ্গে বাবার নামের আদ্যক্ষর ব্যবহার করাই দস্তুর। জেসন এতদিন নিজেকে ‘জেসন সঞ্জয় ভি’ হিসেবে পরিচয় দিতেন। কিন্তু সম্প্রতি তিনি এখন নিজের পরিচয় দিচ্ছেন ‘জেসন সঞ্জয় এস’ হিসেবে। আসন্ন সিনেমা ‘সিগমা’র ক্রেডিট লাইনেও এ নাম পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। এদিকে সামাজিক মাধ্যমে নেটিজেনদের একাংশ বলছেন, মা সংগীতার প্রতি সমর্থন জানাতেই বিজয়পুত্র এ সিদ্ধান্ত নিয়েছেন।

    আবার বাবার মতো অভিনয়ের পথে না হেঁটে বেছে নিয়েছেন পরিচালনার পথ। লাইকা প্রোডাকশনসের ব্যানারে তিনি ‘সিগমা’ সিনেমাটি পরিচালনা করছেন, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সন্দীপ কিষাণ। তবে পরিবারের এই টালমাটাল পরিস্থিতির কারণে সিনেমাটির মুক্তি কিছুটা পিছিয়ে যেতে পারে বলেও একটি সূত্র জানিয়েছে। 

    উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি বিজয়পত্নী সংগীতা সোর্নালিঙ্গম চেন্নাইয়ের আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন জানান। সেখানে তিনি বিজয়ের বিরুদ্ধে অবহেলা ও অন্য এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ এনেছেন। এ ঘটনার পরই দেখা যায়, জেসন ইনস্টাগ্রামে তার বাবাকে আনফলো করেছেন। যদিও এ বিষয়ে বিজয় কিংবা জেসন— কেউ-ই কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি।

    বিনোদন ডেস্ক

  • বিজয়ের সঙ্গে পরকীয়ার গুঞ্জন, এড়িয়ে গেলেন তৃষা

    কিছু দিন আগে থালাপতি বিজয়ের বিরুদ্ধে আইনি বিচ্ছেদের আবেদন করেন তার স্ত্রী সংগীতা সোরনালিঙ্গম। তার পর থেকেই গুঞ্জন, দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে ‘পরকীয়ার’ জেরেই হয়তো বিচ্ছেদের পথে হাঁটছেন বিজয়পত্মী।

    তার ওপর সাম্প্রতিক এক বিয়ের অনুষ্ঠানে বিজয়-তৃষার একসঙ্গে উপস্থিত হওয়া নিয়ে ভক্ত ও সংবাদমাধ্যমের কৌতুহল এখন তুঙ্গে। তবে এ প্রসঙ্গে অভিনেত্রীকে সরাসরি প্রশ্ন করা হলেও কোনো মন্তব্য করেননি তিনি।

    সম্প্রতি চেন্নাই বিমানবন্দরে দেখা যায় অভিনেত্রী তৃষাকে। পরনে ছিল সাদা টি-শার্ট, কালো প্যান্ট এবং ডেনিম জ্যাকেট, চোখে সানগ্লাস। তৃষা যখন বিমানবন্দরের ভেতরে যাচ্ছিলেন, সংবাদকর্মীরা তাকে ঘিরে ধরেন।

    সেখানে উপস্থিত সাংবাদিকরা সরাসরি অভিনেতা বিজয়ের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন এবং সম্প্রতি তাদের একসঙ্গে দেখা যাওয়া নিয়ে প্রশ্ন করেন। তবে অত্যন্ত ধীরস্থিরভাবে এবং কোনো উত্তর না দিয়েই দ্রুত সেখান থেকে চলে যান তিনি। পিটিআই-এর শেয়ার করা সেই ভিডিওটি এখন সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    চলতি মাসের শুরুর দিকে চেন্নাইয়ে কালপাথি সুরেশের ছেলের বিবাহোত্তর সংবর্ধনায় বিজয় এবং তৃষাকে একসঙ্গে দেখা যায়। দুজনেই সোনালী ও ক্রিম রঙের ম্যাচিং পোশাকে হাজির হয়েছিলেন। সেই অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামনে আসতেই গুঞ্জনের আগুনে ঘি ঢালার মতো অবস্থা হয়।

    এই গুঞ্জন আরও জোরালো হয়েছে বিজয়ের স্ত্রী সংগীতা সোরনালিঙ্গম বিবাহবিচ্ছেদের আবেদন করায়। আবেদনের কারণ হিসেবে তিনি ‘পরকীয়া’র ইঙ্গিত দিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর চাউর হয়েছে। যদিও সেই অভিনেত্রীর নাম সেখানে উল্লেখ করা হয়নি।

    বিজয় ও তৃষার এই সম্পর্ক নিয়ে ইন্ডাস্ট্রির ভেতরেও চলছে নানা আলোচনা। পরিচালক আর পার্থিবন থেকে শুরু করে বিজয়ের দেহরক্ষী—অনেকেই এ বিষয়ে মন্তব্য করেছেন। তবে বিজয়ের ঘনিষ্ঠ বন্ধু শ্রীমান একটি তত্ত্বে সমর্থন দিয়ে জানিয়েছেন, বিজয় এবং তৃষা কেবলই ভালো বন্ধু হতে পারেন।  

    সূত্র: বলিউড বাবল

    বিনোদন ডেস্ক

  • রাজনীতিতে আসছেন বিজয় থালাপতি

    দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার বিজয় থালাপতি অন্যতম জনপ্রিয় নায়ক হয়েও তিনি বিনোদন জগত থেকে বিদায় নিচ্ছেন। অভিনেতা মনে করেন, তার কাজ করা উচিত মানুষের জন্য। তাই তিনি নিজের রাজনৈতিক দল গঠন শুরু করেছেন। এর মধ্যে বেশ কিছু জনসভাও করেছেন অভিনেতা। আর তাতে মানুষের অভূতপূর্ব সাড়া দেখা গেছে। ফলে সিনেমা নিয়ে আর বেশি ভাবছেন না থালাপতি বিজয়। এর মধ্যেই শেষ সিনেমার ঘোষণা দিলেন তিনি।

    বিশ্বজুড়ে তার অসংখ্য ভক্ত রয়েছে। বক্স অফিসে একাধিক হিট সিনেমা আছে এই অভিনেতার। সিনেমা জগতে সফল বিজয় এবার সিনেমায় ইতি টানতে চলেছেন। থালাপতি বিজয়ের শেষ সিনেমার নাম ঘোষণা করা হয়েছে। আর এরপর শুরু হয় নানান প্রশ্ন। ভক্তরা জানতে চান— সত্যি কি অভিনেতা সিনেমায় ইতি টানবেন, কিন্তু কেন? 

    টাইমস অব ইন্ডিয়া সূত্রে জানা গেছে, ক্যারিয়ারে ৬৯তম সিনেমা অভিনেতাকে প্রেক্ষাগৃহে শেষবার দেখা যাবে। সিনেমার নাম ‘জন নায়ক’। বিজয় রাজনীতিতে যোগ দিচ্ছেন। এ কারণেই তিনি আর সিনেমা করবেন না। সিনেমাতেও তাই রাজনীতির ছাপ পাওয়া যাচ্ছে। এইচ বিনোদ পরিচালিত ‘জন নায়ক’ সিনেমায় বিজয়কে দেখা যাবে একজন রাজনৈতিক নেতার চরিত্রে।  

    সম্প্রতি সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডলে ‘জন নায়ক’ সিনেমার ফার্স্ট লুক শেয়ার করেছেন থালাপতি বিজয়। সেখানে সাদা পোশাক পরা বহুলোকের সামনে তাকে দেখা গেছে। সেলফি তোলার পোজ নিয়েছেন বিজয়। মানুষের মধ্যে আছেন— এ কথাই বোঝাচ্ছেন তিনি। সেই সঙ্গে জানিয়েছেন সিনেমার সেকেন্ড লুকও দ্রতই আসবে।

    বিনোদন ডেস্ক