Tag: বিগ বস

  • বিগ বস বাংলার সম্প্রচার শুরু

    টেলিভিশনে রিয়েলিটি শোর মধ্যে বিগ বস বরাবরই জনপ্রিয়তার নিরিখে এগিয়ে রয়েছে সবার আগে। দীর্ঘ ১০ বছরের বিরতির পর ফিরছে ‘বিগ বস বাংলা’। আগের দুটি সিজনের জনপ্রিয়তার কথা মাথায় রেখে চলতি বছরও যে এটি ব্লকবাস্টার হিট হবে তা বলার অপেক্ষা রাখে না। আর এ সিজনের আরেক আকর্ষণ হতে চলেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। এর আগে তিনি ‘দাদাগিরি’ দিয়ে দর্শকমনে জায়গা করে নিয়েছেন। এবার কলকাতার মহারাজ ‘বিগ বস বাংলা’র সঞ্চালক। ইতোমধ্যে প্রথম প্রোমোতে ঘোষণা হয়ে গেছে শোর ট্যাগলাইন— ‘দুর্গ জয় সহজ নয়’!

    আগামী ৩০ আগস্ট থেকে ‘স্টার জলসা’ ও ‘জিও-হটস্টার’-এ প্রিমিয়ার হতে চলেছে ‘বিগ বস বাংলা’। ‘দুর্গ জয় সহজ নয়’—এই থিমের ওপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে ‘বিগ বস বাংলা’। আসন্ন সিজনটি প্রতিযোগীদের মনে করিয়ে দেবে যে, বিগ বসের দুর্গ জয় করা মোটেও সহজ নয়।

    বিগ বস সঞ্চালনা নিঃসন্দেহে নতুন এক চ্য়ালেঞ্জ সৌরভ গাঙ্গুলির সামনে। যদিও হার মানার পাত্র একেবারেই নন দাদা। মহারাজ বললেন, ‘এই ঘরের ভেতরে কোনো কিছুই সহজে পাওয়া যায় না। প্রতিযোগীরা কীভাবে এ খেলার নানা বাঁক ও পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যান এবং বাংলার দর্শকদের সেই যাত্রার সঙ্গী করে তোলেন, তা দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ‘বিগ বস বাংলা’য় কারা আসতে পারেন। যদিও অফিসিয়াল অ্য়ানাউন্সমেন্ট না হলেও একাধিক তারকার নাম শোনা গেছে। প্রস্তাব গেছে সাবেক ইম্পা সভাপতি বনি সেনগুপ্তের মা পিয়া সেনগুপ্তের কাছে। জীতু কমল, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সায়ক চক্রবর্তী, তিথি বসু, ঊষসী চক্রবর্তী, যশ দাশগুপ্ত, নুসরাত জাহান। এখন দেখার বিষয়— বিগ বসের ডাকে কে কে সাড়া দেন।

    এর আগে ২০১৩ সালে ইটিভি বাংলায় এসেছিল বিগ বসের প্রথম সিজন। যার সঞ্চালক ছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। সেই সিজনের বিজেতা ছিলেন গায়ক অনীক ধর। আর ২০১৬ সালে কালার্স বাংলায় দ্বিতীয় সিজনের সম্প্রচার হয়, যার সঞ্চালনা করেছিলেন অভিনেতা জিৎ। অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় জিতে নিয়েছিলেন দ্বিতীয় সিজনটি।

    শেষে ‘বিগ বস বাংলা’ নিয়ে শুধু দর্শকরাই উচ্ছ্বসিত নয়, একইভাবে এক্সাইটেড গাঙ্গুলি পরিবারও। দাদাকে শুভেচ্ছা জানিয়েছেন সৌরভপত্নী ডোনা। তিনি জানিয়েছেন, তিনি নিজে বিগ বস খুব বেশি না দেখলেও বাংলায় একেবারে নতুন ধাঁচের এ অনুষ্ঠানটি কীভাবে সাজানো হবে তা দেখতে তিনি ভীষণ আগ্রহী। এমনকি তিনি নিশ্চিত— এই শোর দর্শকদের মধ্যে দারুণ জনপ্রিয়তা পাবে। এমনকি মেয়ে সানাও নাকি বাবাকে টিপস দিচ্ছেন।

    বিনোদন ডেস্ক

  • ‘বিগ বস ২০’ নিয়ে প্রস্তুতি শুরু, আবারও সঞ্চালনায় সালমান খান

    জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর নতুন সিজন নিয়ে প্রস্তুতি শুরু করেছে নির্মাতারা। টানা ১৯টি সফল আসরের পর এবার দর্শকদের সামনে আসতে যাচ্ছে ‘বিগ বস ২০’। আর আগের মতোই এ সিজনের সঞ্চালকের দায়িত্বে থাকছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান।

    ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ২১ সেপ্টেম্বর থেকে নতুন সিজনের শুটিং শুরু হতে পারে। তবে শোয়ের কাজ শুরুর আগে নিজের চলমান সিনেমার শুটিং শেষ করতে চান সালমান খান। 

    বর্তমানে তিনি পরিচালক ভামসি পাইডিপাল্লির একটি অ্যাকশন-থ্রিলার সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এ ছবিতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন নয়নতারা। ছবিটির বড় অংশের কাজ শেষ করেই তিনি ‘বিগ বস ২০’-এর সেটে যোগ দেবেন বলে জানা গেছে।

    নতুন সিজনে কারা প্রতিযোগী হিসেবে অংশ নেবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে কাস্টিং টিম ইতোমধ্যে কয়েকজন টেলিভিশন তারকার সঙ্গে যোগাযোগ শুরু করেছে বলে জানা গেছে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এবারের আসরে নতুন মুখের পাশাপাশি অতীতের কিছু জনপ্রিয় প্রতিযোগীকেও ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। ফলে দর্শকদের জন্য একাধিক চমক থাকছে বলে ধারণা করা হচ্ছে।

    নির্মাতারা জানিয়েছেন, শুটিং চলাকালে সালমান খানের নিরাপত্তার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে অভিনেতার টিমও অনুষ্ঠানটির শুটিং নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে কাজ করবে, যাতে কোনো ধরনের বিলম্ব ছাড়াই দর্শকদের সামনে নতুন সিজন উপস্থাপন করা যায়।

    এদিকে ‘বিগ বস ২০’-এর পাশাপাশি নিজের পরবর্তী চলচ্চিত্র নিয়েও প্রস্তুতি নিচ্ছেন সালমান খান। পরিচালক অপূর্ব লাখিয়া পরিচালিত ‘মাতৃভূমি’ সিনেমায় তাকে দেখা যাবে। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং। তবে সিনেমাটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

    বিনোদন ডেস্ক

  • সেই বিগ বস জুটির ঘরে এলো কন্যা সন্তান

    বিতর্কিত রিয়েলিটি শো ‘বিগ বস’র ঘরে প্রেমে পড়েছিলেন ভারতীয় রিয়েলিটি তারকা প্রিন্স নারুলা এবং অভিনেত্রী জুভিকা চৌধুরী। ২০১৮ সালে সাত পাকে বাঁধা পড়েন তারা। বিয়ের ছয় বছর পর প্রথম সন্তানের জন্ম দিলেন জুভিকা। খবর পিংকভিলার।

    ভারতীয় সংবাদমাধ্যম ইটাইমস টিভি জানিয়েছে, গত ১৯ অক্টোবর জুভিকা কন্যা সন্তান জন্ম দিয়েছেন বলে নিশ্চিত করেছেন প্রিন্স নারুলার বাবা জোগিন্দর নারুলা। পরে ইন্সটাগ্রামে দেওয়া এক পোস্টে প্রিন্স নারুলা লিখেছেন, ‘আমি বাবা হয়েছি।’

    গত ২৫ জুন সামাজিক মাধ্যমে প্রেগন্যান্সির খবর জানিয়েছিলেন প্রিন্স-জুভিকা দম্পতি। সন্তান জন্মের আগে মুম্বাইয়ের লোখান্ডওয়ালা এলাকায় নতুন অ্যাপার্টমেন্ট কিনেছেন এই দম্পতি। সামাজিক মাধ্যমে সেই অ্যাপার্টমেন্টের বেশকিছু ভিডিও শেয়ার করেছিলেন তারা।

    উল্লেখ্য, ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো রোডিজের নতুন সিজন ‘রোডিজ এক্স এক্স’-এ দেখা যাবে প্রিন্স নারুলাকে। এই শো-তে এলভিশ যাদব, রিয়া চক্রবর্তী, নেহা ধুপিয়াদের সঙ্গে লিডারের ভূমিকায় থাকবেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • সালমানের বিগ বসের ঘরে হঠাৎ গাধার উপস্থিতি

    বলিউড অভিনেতা সালমান খানকে নিয়ে দর্শকদের মধ্য উন্মাদনা বরাবরের মতোই একটু বেশি। তার ছবিমুক্তির অপেক্ষায় থাকেন অনুরাগীরা। তবে কয়েক বছর ধরে বক্স অফিসে তেমন প্রভাব ফেলতে পারেননি বলিউডের ভাইজানখ্যাত এ অভিনেতা। তবে টেলিভিশনের পর্দায় তার জনপ্রিয়তার একটুও কমতি নেই। গত দেড় দশকের বেশি সময় ধরে জনপ্রিয় রিয়ালিটি শো বিগ বসের সঞ্চালনা করে আসছেন বলিউডের ভাইজান ।

    গত ৬ অক্টোবর থেকে শুরু হয়েছে বিগ বসের ১৮তম সিজন। বিগ বসের এই নতুন সিজেনকে দর্শকদের কাছে আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরতে চান নির্মাতারাও। সেই জন্য এ বছরও নির্মাতারা আকর্ষণ হিসাবে সালমানকেই বেছে নিয়েছেন। 

    জানা গেছে, তিন মাস ধরে চলবে এ রিয়ালিটি শো। প্রতি সপ্তাহের শেষে দেখা মিলবে সালমানের। এপিসোডের নাম ‘উইকেন্ড কা ভার’। তাই এবারেও সঞ্চালনের দায়িত্বে থাকছেন বলিউডের ভাইজান সালমান খান। কিন্তু বিগ বস শুরু হতেই এবারও অবাক করা কাণ্ড ঘটালেন সালমান খান। বিগ বসের মঞ্চে এসে দাঁড়াল একটি গাধা। সালমান খান সেই গাধার নাম রেখেছেন ‘গধরাজ’। 

    এদিকে বিগ বসের ভেতরে গাধা নিয়ে আসার কারণে পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমেলস (পেটার) পক্ষ থেকে সালমান খানকে চিঠি পাঠিয়েছেন। তবে এ নিয়ে এখনো মুখ খোলেননি সালমান বা বিগ বস কর্তৃপক্ষ।

    সালমানকে পাঠানো পেটার চিঠিতে লেখা রয়েছে— ‘বিগ বস’-এর অন্দরমহলে একটি গাধাকে রাখার পরিপ্রেক্ষিতে একাধিক মানুষের অভিযোগে আমরা বিচলিত। তাদের অভিযোগ যুক্তিপূর্ণ এবং তা অবহেলা করা উচিত নয়। কোনো শোর ফ্লোরে একটি প্রাণীর ব্যবহার কৌতূকের কারণ হতে পারে না। 

    সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করা হয়েছে— এই সিজনে প্রতি মাসে শো সঞ্চালনার জন্য সালমান ৬০ কোটি টাকা নিচ্ছেন। অর্থাৎ ৮টি এপিসোডের জন্য ৬০ কোটি টাকা নেবেন ভাইজান। 

    জানা গেছে, বিগ বসের এই সিজন ১৫ সপ্তাহ ধর চলবে। তাহলে অভিনেতা প্রায় ২৫০ কোটি টাকা আয় করবেন। এর আগের সিজন অর্থাৎ বিগ বসের ১৭তম সিজনে সালমান ১২ কোটি এবং গোটা সিজনে ২০০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন।

    উল্লখ্যে, সালমান খান বর্তমানে ব্যস্ত রয়েছেন তার আসন্ন ছবি সিকান্দার নিয়ে। এই ছবিতে দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে জুটি বাঁধবেন সালমান। আগামী বছরের ঈদে মুক্তি পাবে সিকান্দার। সম্প্রতি প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা কিক-২ ছবির ঘোষণা করেছেন।

    বিনোদন ডেস্ক

  • বিগ বস থেকেই সালমান খানের আয় ২৫০ কোটি

    ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস। গত ১৫ বছর ধরে এ অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন বলিউডের সুপারস্টার সালমান খান। দীর্ঘদিন থেকে এই শোটি সঞ্চালনা করার মধ্য দিয়ে বিগ বসের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছেন জনপ্রিয় এই অভিনেতা।

    যে কারণে বিগ বস মানেই ভক্তদের কাছে সালমান খান! বিস বস সঞ্চালনার জন্য তার জায়গায় দর্শকরা অন্য কাউকে ভাবতেই পারেন না। দর্শক জনপ্রিয়তার কথা মাথা রেখে অভিনেতাকে বাড়তি পারিশ্রমিক দিয়ে হলেও রাখতে হচ্ছে চ্যানেল কর্তৃপক্ষকে।

    গত ৬ অক্টোবর থেকে নতুন রূপে নতুন সিজন শুরু হয়েছে বিগ বস ১৮-এর। অতীতের মতো এবারও সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন সালমান খান। জনপ্রিয় এই শোটি সঞ্চালনার জন্য মাসে ৬০ কোটি পারিশ্রমিক নেবেন অভিনেতা।

    তিনি গত বছরের তুলনায় এবার আরও বেশি পারিশ্রমিক নেবেন। এবার তিনি আলাদা আলাদা এপিসোডের জন্য পারিশ্রমিক নেবেন না। সব এপিসোডের পারিশ্রমিক একসঙ্গে চুক্তি হিসেবে নেবেন। আর সেই হিসেবে তিনি প্রতি মাসে প্রায় ৬০ কোটি নেবেন। 

    গত সিজনের মতো এ বছরও যদি বিগ বস ১৬ সপ্তাহ ধরে চলে তাহলে এই সিজন থেকে সালমান খান পারিশ্রমিক হিসেবে পাবেন ২৫০ কোটি টাকা।

    বিনোদন ডেস্ক

  • পবিত্রা-এজাজসহ বিগ বসের যেসব তারকার সম্পর্ক টেকেনি

    ভারতের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘বিগ বস’র মাধ্যমে অনেক জুটি তারকা খ্যাতি পেয়েছেন। সময়ের পরিক্রমায় তাদের সেই জুটির বিচ্ছেদও হয়ে গেছে। 

    rnrn

    ‘বিগ বস সিজন ১৪’-এ একত্র হওয়া এজাজ খান এবং পবিত্রা পুনিয়া জুটির বিচ্ছেদ হয়ে গেছে। ‘বিগ বসে’ থাকাকালীন দুজনের মধ্যে চরম ঝগড়া হয়। এরপর শো শেষে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

    rnrn

    দুজনেই একে অপরকে প্রস্তাব দিয়েছিলেন। সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। শো থেকে বেরিয়ে যাওয়ার পরও দুজন একসঙ্গে থাকতেন। দুজনে একসঙ্গে অনেক অনুষ্ঠানে যেতেন।

    rnrn

    দুজনেই একে অপরের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেন। তাই দুজনের মধ্যে বিয়ের কথাবার্তা চলছিল; কিন্তু এখন প্রকাশ্যে এসেছে তাদের ব্রেকআপ হয়েছে। দুই বছর একে অপরের সঙ্গে প্রেম করার পর দুজনেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

    rnrn

    বিগ বস ৮-এর সময় উপেন প্যাটেল-করিশ্মা তান্না রোমান্টিকভাবে জড়িয়ে পড়েন। তাদের সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। 

    rnrn

    বিগ বস ৭-এ কাজলের বোন তানিশা মুখার্জি ও আরমান কোহলির সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু আরমানের আবেগপ্রবণ স্বভাবের কারণে তাদের সম্পর্ক টেকেনি।

    rnrn

    বিগ বস ৪-এ দর্শকরা অস্মিত প্যাটেল এবং বীনা মালিককে একে অপরের সাথে ঘনিষ্ঠ হতে দেখেন। মৌসুম শেষ হওয়ার পরই বিচ্ছেদ হয়ে যায় তাদের। 

    rnrn

    এক বছরেরও বেশি সময় ধরে বিগ বসের ঘরে গওহর খান এবং কুশল ট্যান্ডনের প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল। ২০১৪ সালে দুজনেরই বিচ্ছেদ ঘটে।

    rnrn

    গত বছরের শেষের দিকে ‘বিগ বস সিজন ১৩’ জনপ্রিয় দম্পতি হিমাংশী খুরানা এবং অসীম রিয়াজ তাদের চার বছরের সম্পর্কের ইতি টানেন।

    rnrn

    শমিতা শেঠি বিগ বস ওটিটিতে রাকেশ বাপটের মধ্যে প্রেম খুঁজে পান। ২০২২ সালে এই জুটি আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন।

    rnrn

    বিগ বস ১৫-এর জনপ্রিয় দম্পতি ইশান সেহগাল-মায়েশা আইয়ারের বিচ্ছেদ হয়।

    বিনোদন ডেস্ক

  • ‘আমি এখন আরও লজ্জাহীন হয়েছি’

    নব্বই দশকের জনপ্রিয় বলিউড অভিনেত্রী পূজা ভাট। একাধারে তিনি পরিচালক-প্রযোজকও। বাবা মহেশ ভাটের হাত ধরে বলিউডে পা রাখেন পূজা। তবে অভিনয়-নির্মাণ কোনোটাতেই এখন আর সরব নন তিনি।

    গত ১৪ আগস্ট প্রথমবারের মতো বিগ বস প্রতিযোগিতায় অংশ নিয়ে পূজার জীবনে অনেক কিছু বদলে গেছে বলে জানান। 

    এ অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয়, ‘বিগ বস’-এ আসার পর এখন আমি আরও বেশি নির্ভীক, লজ্জাহীন হয়েছি। আমি আরও খোলামেলা কথা বলতে চাই, পরিপূর্ণভাবে জীবনে বাঁচতে চাই।

    সম্প্রতি শেষ হয়েছে ‘বিগ বস ওটিটি টু’। এতে সেরা পাঁচজনের মধ্যে জায়গা করে নিয়েছেন পূজা। বিগ বসের অভিজ্ঞতার বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমে অভিনেত্রী জানান, এত মানুষের ভালোবাসা পেয়ে তিনি অভিভূত। এখন তার মনে হচ্ছে, অনেক আগে সিনেমা ছেড়ে ‘বিগ বস’-এ আসা উচিত ছিল।

    বিগ বসে অংশগ্রহণের বিষয়ে পূজা জানান, অনেকেই তাকে নিষেধ করেছিল অংশগ্রহণ করতে। তবে তার ইচ্ছা ছিল। তিনি এমন কিছু করতে চেয়েছেন, যা তাকে ডোবাবে কিংবা ভাসিয়ে তুলবে। অনেকেই বলেছিল এই শোতে গেলে তিনি নাকি লোকের চোখে খারাপ হয়ে যাবেন। কিন্তু তিনি কারও নিষেধ শোনেননি। জেদ থেকেই বিগ বসে অংশগ্রহণ করেন পূজা।

    উল্লেখ্য, বিগ বসের চূড়ান্ত পর্বে বাদ হন অভিনেত্রী পূজা। প্রতিযোগিতা থেকে বেরিয়ে ‘বিগ বস’ নিয়ে খারাপ কিছু বলেননি তিনি। জানিয়েছেন, বাবার অনুরোধে বিগ বসের ঘরে যেতে রাজি হয়েছিলেন। সেখানে অনেকের ভালোবাসাও পেয়েছেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • বিগ বসে অজয় জাদেজা

    বলিউড সুপারস্টার সালমান খানের উপস্থাপনায় নির্মিত ভারতীয় জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস ওটিটির দ্বিতীয় সিজনে অংশ নেবেন ভারতের তারকা ক্রিকেটার অজয় জাদেজা।

    rnrn

    ভারতীয় গণমাধ্যমে খবরটি নিজেই নিশ্চিত করেছেন এই ক্রিকেটার। 

    rnrn

    তিনি বলেন, ক্রিকেটের মতোই এটাও একটি খেলা। সব চিন্তা এবং কাজ ক্যামেরার সামনে। এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা।

    আনন্দনগর ডেস্ক 

  • অল্পের জন্য রক্ষা পেলেন ঊর্বশী

    রিয়েলিটি শো ‘বিগ বসের’ জনপ্রিয় মুখ ঊর্বশী ঢোলাকিয়া অল্পের জন্য রক্ষা পেলেন সড়ক দুর্ঘটনা থেকে। ভারতের মুম্বাইয়ে শুটিংয়ে যাওয়ার পথে শনিবার দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

    rnrn

    হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, ঊর্বশী শনিবার শুটিংয়ের জন্য মিরা রোড ফিল্ম স্টুডিওর দিকে যাচ্ছিলেন। তখন হঠাৎ করে একটি স্কুলবাস অভিনেত্রীর গাড়ির পেছন থেকে ধাক্কা দেয়। একটুর জন্য রক্ষা পান তিনি।

    rnrn

    অভিনেত্রীর গাড়িচালক বলেন, গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেও ঊর্বশী কোনো চোট পাননি। গুরুতর কোনো ঘটনা ঘটেনি। ঊর্বশী গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে নিরাপদে বেরিয়ে যান। গাড়িচালকের বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়নি।

    rnrn

    ‘বিগ বস’ সিজন ৬-এর বিজয়ী ঊর্বশী। তিনি হিন্দি টেলিভিশন জগতে একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। জনপ্রিয় ধারাবাহিক ‘কসৌটি জিন্দেগি কে’তে কমলিকা চরিত্রে অভিনয় করেন তিনি। তার অভিনয় তুমুল জনপ্রিয় হয়ে উঠেছিল।

    rnrn

    ধারাবাহিকের পাশাপাশি বেশ কিছু হিন্দি ও মালায়লম ছবিতেও অভিনয় করেছেন ঊর্বশী। একতা কাপুরের ‘নাগিন ৬’-এ অভিনয় করার পর সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে পা রেখেছেন তিনি। ঊর্বশী পরিচালক তরুণ চোপড়ার ‘অবৈধ’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন।

    rnrn

    ঊর্বশী মাত্র ১৬ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেছিলেন। ১৭ বছর বয়সে যমজ সন্তানের মা হন তিনি। সেই বিয়ে বেশিদিন টেকেনি। বিয়ের দুই বছরের মাথায় বিচ্ছেদ হয় তাদের। এরপর আর বিয়ে করেননি তিনি।

    বিনোদন ডেস্ক