Tag: বিকিনি

  • আমি প্লেন থেকে ঝাঁপ মারছি, সরি মা!

    দুবাই গিয়ে বিকিনি পরার ছবি শেয়ার করলেন টালিউডের এই সুন্দরী নায়িকা। আর যা দেখে নেটিজেনদের তো রীতিমতো চক্ষুস্থির। অবশ্য তার সৌন্দর্য নিয়ে নতুন করে কিছুই বলার নেই। তবে স্নানপোশাকে যেন তা আরও বেড়েছে।

    ‘কাজললতা’, ‘সাঁঝের বাতি’, ‘সাহেবের চিঠি’র মতো একাধিক ধারাবাহিকে কাজ করেছেন এই অভিনেত্রী। সঙ্গে জিতের ছবি ব্যুমেরাংয়েও দেখা গিয়েছে। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কার কথা হচ্ছে। ঠিকই ধরেছেন স্নান পোশাকে থাকা এই মেয়েটি দেবচন্দ্রিমা সিংহ রায়। দুবাই থেকে ছবিখানা পোস্ট করে নিয়েছেন সোশ্যাল মিডিয়াতে।

    নীল রঙের পোশাকটিকে অবশ্য বিকিনি বলা ঠিক হচ্ছে না, এটি হল মনোকিনি। দেখা গেল বহুতলের ছাদে সুইমিং পুল। আর পায়ে পায়ে সেদিকেই হেঁটে চলেছেন দেবচন্দ্রিমা। চুল গুটিয়ে মাথার ওপরে তোলা। মাথায় সানগ্লাস। পেছন থেকে ছবিটা নেওয়া হয়েছে। নীল-সবুজ রঙের মনোকিনি দেবচন্দ্রিমার গায়ে। ইনস্টাগ্রাম স্টোরিতে ফোটোটি পোস্ট করেন তিনি।

    কালারস চ্যানেলের সুপার ন্যাচারাল ধারাবাহিক ‘সুহাগন চুড়েল’-এ তিন মুখ্য চরিত্রের অন্যতম ছিলেন দেবচন্দ্রিমা। রীতিমতো এক বছর ধরে ক্রমাগত অডিশন দিয়ে কাজ পেয়েছেন। সেই জন্য, টালিউডেও সেভাবে কাজ করা হয়ে ওঠেনি তার। বাংলায় হইচই-এর পরিণীতা সিরিজে শেষ দেখা গিয়েছে তাকে।

    আপাতত দুবাইতে ছুটি কাটাচ্ছেন। আর সেখানকার ছবি-ভিডিও শেয়ার করে চলেছেন সোশ্যালে। দুবাই গিয়ে একেবারে ১৩০০০ ফিট থেকে ঝাঁপ দেন অভিনেত্রী। ভারতে এখনো স্কাই ডাইভিং করার সুযোগ নেই। একাধিক তারকার মতো, তাই দুবাইতেই ছুটেছুলেন দেবচন্দ্রিমাও। সেই ভিডিও শেয়ার করে লেখেন, ‘এটা পাখির মতো, এটা আমি! আমি প্লেন থেকে ঝাঁপ মারছি। সরি মা…!’

    তবে বিকিনি পরায় অনেক কটাক্ষ। অনেকেই তার রুচিবোধ নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও তাতে কান দিতে একেবারেই রাজি নন তিনি। বলেন, ‘আমার যথেষ্ট রুচিবোধ আছে। চাইলেই সোশ্যাল মিডিয়ায় নিজের ইচ্ছেমতো পোশাকে ছবি দিতে পারি। তাতে কারওরই কিছু বলার নেই। আমার কাজ নিয়ে যেমন প্রশংসা হয়, তেমন পোশাক নিয়ে নিন্দেও ওঁরা চাইলেই করতে পারেন। তবে এসব নিয়ে আমি অন্তত মাথা ঘামাতে রাজি নই।’

    বিনোদন ডেস্ক

  • কে এই পাকিস্তানি তরুণী, যিনি বিকিনি পরে র‍্যাম্পে হাঁটার সাহস দেখিয়েছেন?

    পাকিস্তানের টিভি ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন রোমা মাইকেল। পাশাপাশি, বহু নামী সংস্থার বিজ্ঞাপনের মডেল হিসেবেও তিনি পরিচিতি পান। সম্প্রতি একটি আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় সাঁতার পোশাকের রাউন্ডে বিকিনি পরে মঞ্চে হাজির হয়েছিলেন তিনি। সেই ভিডিও শেয়ার করেছিলেন ইনস্টাগ্রামে। তাই নিয়েই হইচই পড়ে যায় পাকিস্তানে। ‘রক্ষণশীল দেশ’ বলে পরিচিত পাকিস্তানে রোমাকে অনেকেই তার সাহসের জন্য অভিনন্দন জানান। প্রশংসাও করেন অনেকে। অনেকে রোমার নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন হয়ে পড়েন।

    আনন্দবাজার, এনডিটিভি ও নিউজ১৮-এর খবরে বলা হয়েছে, বিকিনি পরে র‍্যাম্পে হাঁটছেন পাকিস্তানি তরুণী! এমন দৃশ্য দেখে চমকে গিয়েছে গোটা বিশ্ব। আর পাকিস্তান জুড়ে শুরু হয়েছে ছিছিক্কার। ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০২৪’-এর সেই ভিডিও নিয়েই এখন বিতর্ক তুঙ্গে।

    ভিডিও সামনে আসতেই ওই তরুণীকে ‘অশ্লীল’ বলে দেগে দিয়েছেন পাকিস্তানের সোশ্যাল মিডিয়া ইউজাররা। রীতিমতো বিষাদগার করেন তারা।  বিকিনি পরে র‍্যাম্পে হাঁটার মধ্যে অস্বাভাবিকতা কিছু দেখে না বেশিরভাগ সমাজই। তাদের মতে, বিকিনি একটা পোশাক। তার আবার শ্লীল-অশ্লীল কী! তাছাড়া কে কী পোশাক পরবেন, সেটা তো সেই ব্যক্তির ব্যক্তিগত বিষয়। কিন্তু পাকিস্তানের সোশ্যাল মিডিয়া ইউজাররা সে সব মানতে নারাজ। এ পরিস্থিতিতে পাকিস্তানে নারীর অধিকার নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। কে এই পাকিস্তানি তরুণী, যিনি বিকিনি পরে র‍্যাম্পে হাঁটার সাহস দেখিয়েছেন? তিনি রোমা মাইকেল। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করেছিলেন রোমা নিজেই। তারপরই শুরু হয় আক্রমণ। রোমার দিকে ধেয়ে আসতে থাকে কটূবাক্য। শেষে বাধ্য হয়ে ভিডিওটি সরিয়ে দেন রোমা। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। গোটা বিশ্বেই পাকিস্তানি মডেলের বিকিনি পরে র‍্যাম্পে হাঁটার দৃশ্য।

    রোমার পাশে দাঁড়িয়েছেন অনেক সোশ্যাল মিডিয়া ইউজারই। তার সাহস এবং আত্মবিশ্বাসের প্রশংসা করছেন তারা। তাকে যে সব কটূ এবং অশালীন কথা বলা হচ্ছে তারও নিন্দা জানিয়েছেন নেটিজেনরা। একজন ইনস্টাগ্রাম ইউজার লিখেছেন, ‘ওয়াও। বাধা ও নিয়মের বেড়াজাল ভাঙছে পাকিস্তান। মিস ওয়ার্ল্ড গ্র্যান্ড শো-তে অংশ নিয়েছেন এক পাকিস্তানি মডেল।’ আরেক ইউজার শুভকামনা জানিয়েছেন রোমাকে। তিনি লিখেছেন, ‘রোমা মাইকেল, মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০২৪-এর প্রথম পাকিস্তানি মডেল। হিজাব ছাড়া র‍্যাম্পে নেমে আলোড়ন ফেলে দিয়েছেন। আপনার এ সিদ্ধান্ত সাংস্কৃতিক এবং ব্যক্তিস্বাধীনতার প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ। শুভকামনা রোমা।’ রোমা পেশায় মডেল এবং অভিনেত্রী। ‘দিল্লি গেট’, ‘কহে দিল জিধর’-এর মতো ছবিতে কাজ করেছেন তিনি। ছোট পর্দাতেও অভিনইয় করেছেন চুটিয়ে।

    ‘তু জিন্দেগি হ্যায়’, পেয়ারি নিম্মো’-র মতো ধারাবাহিকে তার অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় রোমা। ইনস্টাগ্রামে তার ৭৭ হাজারের বেশি ফলোয়ার্স রয়েছে। ফ্যাশন ইন্ডাস্ট্রিতেও নিজের ছাপ রেখেছেন। দুনিয়াখ্যাত ডিজাইনার ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন। কান ফ্যাশন উইক এবং দুবাই ফ্যাশন শো-তেও পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • বিকিনি পরা ছবি পোস্ট করে যা বললেন সোহিনী

    এই প্রথমবারের মতো মালদ্বীপ ভ্রমণে টালিউড অভিনেত্রী সোহিনী গুহ রায়। শুটিংয়ের ফাঁকে কয়েক দিনের ছুটি আছেন তিনি। তাই সময় নষ্ট না করে শহরের বাইরে একান্ত যাপনে গা ভাসাতে মালদীপে পৌঁছেন এ অভিনেত্রী । একা নয়, বন্ধুদের সঙ্গে গেছেন তিনি। সমুদ্রের ধারে একটি বিলাসবহুল রিসোর্টে বিকিনিতে দেখা যাচ্ছে তাকে। 

    মালদ্বীপে ভ্রমণের বিভিন্ন ঝলক সামাজিকমাধ্যমে তার ভক্ত-অনুরাগীদের সঙ্গে ছবি ও ভিডিও শেয়ার করে সোহিনী বলেন, প্রচুর ছবি আর ভিডিও তুলছি। স্থানীয় খাবারও খাওয়ার পরিকল্পনাও রয়েছে। ভালো সময় কাটছে তার।

    মালদ্বীপে পা রেখেই সোহিনী উত্তেজিত হয়ে পড়েন। সেখান থেকে এক ফাঁকে আনন্দবাজার অনলাইনকে তিনি বলেন, অনেক দিন ধরেই পরিকল্পনা ছিল। অবশেষে সেটি বাস্তবায়িত হলো। মুম্বাই থেকে এখানে পৌঁছে তারপর সিপ্লেনে দ্বীপে পৌঁছাতে হয়। অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। 

    সামাজিকমাধ্যমে ছবি ও ভিডিও পোস্ট করেন সোহিনী। এ ছবি থেকেই স্পষ্ট বোঝা যায়, অভিনেত্রী রয়েছেন সমুদ্রের ধারে একটি বিলাসবহুল রিসোর্টে। তিনি বলেন, মালদ্বীপের মানুষের আতিথেয়তায় তিনি মুগ্ধ। প্রচুর ছবি আর ভিডিও তুলছি। স্থানীয় খাবারও খাওয়ার পরিকল্পনাও রয়েছে। ভালো সময় কাটছে তার।

    মালদ্বীপ থেকে সোহিনী সামাজিকমাধ্যমে বিকিনি পরা ছবি ছেড়েছেন। বর্তমান সময়ে পান থেকে চুন খসলেই তারকাদের নিয়ে শুরু হয় ট্রোলিং। আর সোহিনী কিনা তার ভক্ত-অনুরাগীদের জন্য বিকিনি পরে ছবি পোস্ট করেছেন। তিনি কি ভয় পাচ্ছেন?—এমন প্রশ্নের উত্তরে সোহিনী বলেন, জানি কটাক্ষ হতে পারে। এটি জীবনের অংশ। কিন্তু আমার ভালো লেগেছে, তাই পোস্ট করেছি। আমার বিশ্বাস— আমাকে যারা পছন্দ করেন, তাদেরও পছন্দ হবে।

    উল্লেখ্য, এ মুহূর্তে সোহিনী ‘দ্বিতীয় বসন্ত’ ধারাবাহিকে অভিনয় করছেন। আগামীকাল সোমবার শহরে ফিরছেন এ অভিনেত্রী। মঙ্গলবার থেকে শুটিংয়ে যোগ দেবেন বলে জানান সোহিনী।

    বিনোদন ডেস্ক

  • হানিমুনে বিকিনিতে উষ্ণতা ছড়াচ্ছেন শ্রীময়ী

    বিয়ের বয়স মাত্র পাঁচ মাস হয়েছে টালিউড তারকা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের। বিয়ের পর থেকেই লোকসভা নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন কাঞ্চন। তিনি এখন উত্তরপাড়ার বিধায়ক। প্রচারে ব্যস্ত থাকার কারণে বিয়ের পর হানিমুনে যাওয়া হয়নি এ দম্পতির। তা নিয়ে বিস্তর অভিযোগ ছিল স্ত্রী শ্রীময়ীর। পরে কাঞ্চন শ্রীময়ীকে নিয়ে তাজপুরে যান। সেখানে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবির শুটিংয়ের পাশাপাশি সময় দেন স্ত্রীকে। এবার সব কাজ সরিয়ে প্রকৃতির মাঝে শুধুই দুজন দুজনার।

    আনন্দবাজারের প্রতিবেদনে জানা যায়, বিয়ে হয়েছে মাত্র পাঁচ মাস অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী স্ত্রী শ্রীময়ীর। বিয়ের পর থেকেই লোকসভা নির্বাচন নিয়ে ব্যস্ত কাঞ্চন। এ নিয়ে বিস্তর অভিযোগ ছিল স্ত্রী শ্রীময়ীর। পরেই কাঞ্চন শ্রীময়ীকে নিয়ে উড়াল দেন মালদ্বীপে। 

    হানিমুনে গিয়ে জলকেলিতে মগ্ন কাঞ্চন-শ্রীময়ী দম্পতি। কালো বিকিনিতে নীল জলে উষ্ণতা ছড়াচ্ছেন শ্রীময়ী। মালদ্বীপে গিয়ে কীভাবে একান্তে সময় কাটাচ্ছেন তারা, সেটাই ভিডিও দিয়ে জানালেন সামাজিকমাধ্যমে।

    মলদ্বীপে পা রেখেই সামাজিকমাধ্যমে ভিডিও ছেড়েছিলেন শ্রীময়ী চট্টরাজ। তার ভিডিওতে দেখা যায়, গোলাপের পাপড়ি বিছানো থেকে নীল জলরাশির ঝলক। সেই ঝলকের ভিডিও কাঞ্চন মল্লিক ও তার অভিনেত্রী স্ত্রীর হানিমুন নিয়ে আগ্রহ বাড়িয়ে দিয়েছে নেটিজেনদের। 

    সরাসরি জলের মধ্যে ভালোবাসার গতি প্রকাশ্যে আনলেন এ দম্পতি। দেখা গেল ঊর্ধাঙ্গ অনাবৃত দৃশ্য অভিনেতা কাঞ্চন স্ত্রীকে নিয়ে জলকেলিতে মগ্ন। কালো বিকিনিতে সমান উত্তাপ ছড়িয়েছেন শ্রীময়ীও।

    এদিকে বিয়ের পর গত রোববার ছিল শ্রীময়ীর প্রথম জন্মদিন। অনুষ্ঠান হবে না, খাওয়া-দাওয়া হবে না, উপহার থাকবে না— তা কি হয়। স্ত্রী শ্রীময়ীর জন্মদিন বলেই কথা। বিশাল আয়োজন করে কাঞ্চন মল্লিক । তাই আবেগে ভরা পোস্ট দিয়েছিলেন এ অভিনেতা ৷ কাঞ্চন মল্লিকও সোশ্যাল মিডিয়ায় আবেগে ভরা পোস্ট করেন। তবে সেই পোস্টে কমেন্ট করার জো ছিল না ৷ কারণ তাতে কাঞ্চন তালা ঝুলিয়ে দেন। অন্যদিকে এ আয়োজনের নানান ঝলক সামাজিকমাধ্যমে শেয়ার করেন শ্রীময়ী। 

    মালদ্বীপে গিয়েও আরও একবার শ্রীময়ীর জন্মদিনের কেক কাটেন এ বিধায়ক। উদযাপনের পাশাপাশি স্বামীর সঙ্গে চারপাশ ঘুরে দেখেন অভিনেত্রী। সেই ছবিও তিনি সামাজিকমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।

    উল্লেখ্য, এর আগে রোববার স্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সামাজিকমাধ্যমে কাঞ্চন লিখেছেন— ‘শুভ জন্মদিন । ঈশ্বর তোমার মনের সব ইচ্ছা পূরণ করুন । আমার জন্য তোমার ত্যাগ আজীবন মনে রাখব। আমার জীবন গুছিয়ে দেওয়ার জন্য এবং আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখার জন্য আমি তোমার কাছে সারাজীবন কৃতজ্ঞ থাকব । হ্যাঁ, আমি বলতে পারি— আমি তোমার জন্য নতুন করে বাঁচতে শিখেছি এবং নতুনভাবে জীবনে পথচলা শুরু করেছি। এভাবেই সবসময় আমার পাশে থেকো । আমি তোমাকে খুব খুব খুব ভালোবাসি।

    এদিকে বিয়ের ৫-৬ মাস হলো এখনো হানিমুনে যাওয়া হয়নি বলে অনেকের কাছে ক্ষোভ প্রকাশ করেন শ্রীময়ী। ভীষণ কষ্ট পাচ্ছেন তিনি। তবে কাঞ্চন সারপ্রাইজ দেবে বলে জানিয়েছে শ্রীময়ী। কাঞ্চন বলেছে— ‘এমন জায়গায় নিয়ে যাব, যে গেলেই মন খুশি হয়ে যাবে।’ কোথায় যাচ্ছি, সেটা নিশ্চয়ই সবাইকে জানাব।

    বিনোদন ডেস্ক

  • আনুশকার বিকিনিতে অস্বস্তিতে পড়েন ইমরান

    বলিউডে ‘মটরু কী বিজলী কা মন্ডোলা’—এ ছবিতে জুটি বেঁধেছিলেন ইমরান ও আনুশকা শর্মা। সেই সময় এক সাংবাদিকের প্রশ্নে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন ইমরান। এক সংবাদ সম্মেলনে প্রশ্ন শুনে ভয়ঙ্কর অস্বস্তিতে পড়েন অভিনেতা। ভাবনা একটাই— আমি আবার কী বলব এ বিষয়ে! 

    তিনি বললেন, কোনো প্রাসঙ্গিক প্রশ্ন নেই! হঠাৎ এ ধরনের প্রশ্নে একেবারেই স্বাচ্ছন্দ্যবোধ করিনি আমি। সম্প্রতি আনন্দবাজারের এক সাক্ষাৎকারে এ ঘটনার কথা তুলে ধরেন ইমরান।

    আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, আনুশকার বিকিনি পরার প্রশ্নে কী উত্তর দেবেন বুঝতে পারছিলেন না অভিনেতা। ঘর ভর্তি সাংবাদিক। সামনে ইমরান খান। হঠাৎ প্রশ্ন ধেয়ে এলো— ছবিতে আনুশকা শর্মা বিকিনি পরেছেন, আপনি কী বলবেন এ বিষয়ে? প্রশ্ন শুনে ভয়ঙ্কর অস্বস্তিতে পড়েন অভিনেতা ইমরান খান। ভাবনা একটাই— আমি আবার কী বলব এ বিষয়ে! 

     এ ছাড়া তিনি জানালেন— সাক্ষাৎকারে প্রায়শই কাকা আমির খানের প্রসঙ্গ তোলা হয়, স্রেফ চটকদার শিরোনামের জন্য। সচেতনভাবে মূল আলোচনা থেকে মনোযোগ সরিয়ে দেওয়া হয়। 

    উল্লেখ্য, বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেতা। ২০১৯ সালে সাবেক স্ত্রী অবন্তিকা মালিকের সঙ্গে বিচ্ছেদ হয় তার। সেই সময় মানসিক অবসাদে ভুগছিলেন ইমরান। বর্তমানে লেখা ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কে রয়েছেতার।

    বিনোদন ডেস্ক

  • বিকিনি পরে ফের তোপের মুখে নুসরাত

    টালিউডের লাস্যময়ী অভিনেত্রী নুসরাত জাহান। নেট দুনিয়ায় এ অভিনেত্রী অনেকবারই ট্রলের শিকার হয়েছেন। কখনো স্বামী নিয়ে, কখনো সন্তান নিয়ে আবার কখনো ব্যক্তিগত জীবন নিয়ে। সম্প্রতি পোশাকের কারণে ট্রলের শিকার হলেন তিনি।

    অভিনেত্রীদের পোশাক নিয়ে নেটিজেনদের সমালোচনার ঘটনা নতুন নয়। প্রায়সময়েই খোলামেলা অবতারে কিংবা সাহসী লুকে কটাক্ষের শিকার হন তারকারা। 

    যার কারণে বিভিন্ন সময় বিভিন্ন কাণ্ডে সংবাদের শিরোনাম হন নুসরাত। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন এই তারকা।

    আরও পড়ুন:

    যেখানে হলুদ রঙের বিকিনির সঙ্গে নেটের টপে দেখা মিলেছে তার। ভক্তরা অনেকেই নায়িকার এই রূপে মুগ্ধ হলেও একদল কটাক্ষ করেছেন তার পোশাক সেন্স নিয়ে। তাদের মন্তব্য, বিকিনির সঙ্গে নেটের টপ পরার কোনো প্রয়োজনই ছিল না। কেউ বলেছেন, দৃষ্টিকটু লাগছে দেখতে। 

    তবে সবাই যে শুধু কটাক্ষই করেছেন এমনও নয়। কেউ কেউ নায়িকার সাহসী অবতারের প্রশংসাও করেছেন। তাদের মতে- ধর্ম, রাজনীতি, ব্যক্তিগত জীবনের নানা বিতর্ককে পাশ কাটিয়েও নিজের মতো করেই সামনে এগিয়ে গেছেন নুসরাত। 

    বর্তমানে যশের সঙ্গে নতুন ছবি মেন্টালের শুটিং করছেন নুসরাত। নিজেদের ব্র্যান্ড নিউ প্রোডাকশন হাউজের প্রথম সিনেমা এটি। পর্দায় যশ-নুসরাতের রসায়নের অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

    বিনোদন ডেস্ক