Tag: বাপ্পা মজুমদার

  • স্ত্রী–সন্তানসহ প্রাণে বাঁচলেন বাপ্পা মজুমদার

    জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে তার বনানীর বাসায় এ দূর্ঘটনা ঘটে। তবে এখন এ শিল্পী ও তার পরিবার নিরাপদে রয়েছেন। বড় কোনো দূর্ঘটনা ঘটার আগেই ফায়ার সার্ভিসের একটি টিম তাদের উদ্ধার করে। 

    বাপ্পা জানান, তিনি যে বাসায় থাকেন, সেই বহুতল ভবনের নিচতলা থেকে মূলত আগুনের সূত্রপাত। ভোরে ইন্টারকমের কল পেয়ে তিনি আগুনের বিষয়ে জানতে পারেন। পরে পরিবারের সদস্যদের নিয়ে বারান্দায় গেলে দেখতে পান আগুনের ধোয়ার চারিদিক ছেয়ে গেছে। ঘাবড়ে যান তিনি। আগুনের আঁচ তার মুখে লাগছিল। এ মূহুর্তে কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। পরে পাশেই থাকা একজন গীতিকারের সঙ্গে যোগাযোগ করে পরিবার ( স্ত্রী ও দুই কন্যা) নিয়ে বাসা থেকে বের হন তিনি।

    তবে এখন তিনি ও তার পরিবার নিরাপদে আছেন জানিয়ে বাপ্পা যুগান্তরকে বলেন, আপাতত আমরা সবাই ঠিক আছি। আমাদের পরিবার কিংবা সেই বাসার কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি তেমন। কেউ আহত হননি। বলতে পারেন, ভয়ংকর বাঁচা বেঁচে গেছি। যেকোনো কিছু একটা ঘটে যেতে পারতো।

    তিনি আরও বলেন, সৃষ্টিকর্তার অশেষ কৃপায় বড় ধরনের বিপদের হাত থেকে আজ রক্ষা পেয়েছি। ভোরে রাস্তায় মানুষ কম থাকায়, ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত আসতে পেরেছিল। না হলে অনেক বড় কিছু আজ হতে পারত। ভাবলেই গা এখনও শিউরে উঠছে। এখনও আমি মানসিক ট্রমা থেকে বের হতে পারছি না। এই ট্রমা থেকে বের হতে সময় লাগবে।  

    এর আগে বাপ্পা মজুমদার অগ্নিকান্ডের ঘটনার বিষয়ে ফেসবুকে এক পোস্ট দেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমাদের বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছি, আমরা সবাই নিরাপদে আছি। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অশেষ ধন্যবাদ, তারা দ্রুত পদক্ষেপ না নিলে কী যে হয়ে যেত, ভাবতেই শিউরে উঠছি! একটি বিভীষিকাময় অভিজ্ঞতা, এখনো ভাবতে কষ্ট হচ্ছে।’

    বিনোদন ডেস্ক

  • প্রথমবার এক গানে রুনা লায়লা ও বাপ্পা মজুমদার

    প্রথমবার একসঙ্গে একই গানে কণ্ঠ দিলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা ও বাপ্পা মজুমদার। গানের শিরোনাম ‘বলেছ’। এটি লিখেছেন সৈয়দ গালিব হাসান। সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। 

    জানা গেছে, গানটি মূলত রুনা লায়লার একক কণ্ঠে গাওয়ার জন্য তৈরি হয়েছিল। কিন্তু সুর শোনার পর রুনার অনুরোধে বাপ্পাও এতে কণ্ঠ দেন। 

    এ প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘খুব সুন্দর একটি গান। কম্পোজিশনটা এক কথায় অসাধারণ। গালিবের লেখা গানের কথাও খুব সুন্দর। বাপ্পার সঙ্গে কাজ করে আমার ভীষণ ভালো লেগেছে। একটি কথাই বলব, গানটি গেয়ে অনেক তৃপ্তি পেলাম।’

    বাপ্পা মজুমদার বলেন, ‘আমার জীবনের এক অসাধারণ অভিজ্ঞতা! প্রথম থেকেই ভীষণ নার্ভাস লাগছিল! কিংবদন্তি এ মহান শিল্পীর জন্য গান করতে পারা নিঃসন্দেহে এক পরম প্রাপ্তি। রুনা ম্যামের গাওয়া নিয়ে কোনো কথা বলার সাহস আমার নেই! গানটি মূলত করা হয়েছিল উনার জন্য! 

    তিনি নিজ থেকেই বলেছিলেন, তুমি বরং আমার সঙ্গে গাও! গানটি ডুয়েট হোক! এটি আমার কাছে হাতে চাঁদ পাওয়ার মতো বললে ভুল হবে না একদমই! আমি সত্যিই নিজেকে ভাগ্যবান মনে করি, কারণ এ কিংবদন্তির সঙ্গে গান করতে পারাই আমার কাছে এক পরম প্রাপ্তি। আশা করি শুদ্ধ গানের শ্রোতাদের ভালো লাগবে।’

    বিনোদন ডেস্ক

  • গজল আঙ্গিকে বাংলা গান নিয়ে আসছেন বাপ্পা মজুমদার

    গজল আঙ্গিকে বাংলা গান নিয়ে আসছেন বাপ্পা মজুমদার। প্রজেক্টটির নাম ‘অনুভব’। বাপ্পা জানান, এতে যেমন এ প্রজন্মের মেধাবী শিল্পী টিনা রাসেল গাইবেন তেমনি কিংবদন্তি রুনা লায়লাও গাইবার সম্মতি দিয়েছেন। মাঝে থাকবেন বিভিন্ন প্রজন্মের শিল্পীরা। সঙ্গে বাপ্পা নিজেও থাকছেন। যার মাধ্যমে তুলে ধরবেন গজল ঘরানার একঝাঁক মৌলিক বাংলা গান।

    এসব তথ্য জানাতে এবং এই প্রজেক্টের প্রথম দুটি গান শোনাতে ৩ নভেম্বর রাতে বাপ্পা মজুমদার ডেকে নেন রাজধানীর এক রেস্তোরাঁয়। সেখানে ডেকে পরিচয় করিয়ে দেন এই প্রজেক্টে তার অন্যতম সহযোদ্ধা গালিব হাসানকে। যিনি এই ‘অনুভব’ প্রজেক্টের সবগুলো গান লিখবেন। যার সবগুলোর সুর-সংগীতায়োজন ও গ্লোবাল পরিবেশনায় থাকবেন বাপ্পা মজুমদার।

    ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্পী তানভীর আলম সজীব, টিনা রাসেল, ইউসুফ ও সোমনূর মনির কোনাল। 

    অতিথি হিসেবে ছিলেন নির্মাতা ও সংগীতশিল্পী মাসুদ হাসান উজ্জ্বল, সাংবাদিক ও গীতিকবি জুলফিকার রাসেল, নির্মাতা সৈকত রেজা, গীতিকবি শাহান কবন্ধ, লেখক ও সাংবাদিক হক ফারুক আহমেদ, কণ্ঠশিল্পী এলিটা করিমসহ অনেকেই।

    এই প্রজেক্ট প্রসঙ্গে বাপ্পা মজুমদার তার সহযোদ্ধা গালিব হাসানকে পাশে রেখে বলেন, গজল ধারার গান করার ইচ্ছা বা চেষ্টা বরাবরই আমার ভেতর ছিল। এ পর্যন্ত প্রায় সব ধরনের গানই তো করেছি। এবার গালিব ভাইর সাহস নিয়ে পুরো একটা গজল প্রজেক্ট সাজাতে চাই। আমি চাই দেশের সব অসাধারণ শিল্পীরা এই প্রজেক্টে থাকুন। খুশির খবর হলো, এরমধ্যে শ্রদ্ধেয় রুনা লায়লার সঙ্গে কথা হয়েছে। তিনি সম্মতি দিয়েছেন। এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। আশা করছি সামনে আরও অনেকেই যুক্ত হবেন, যারা বাংলা সংগীতের জন্য অমিত সম্ভাবনার অথবা গুরুত্বপূর্ণ মানুষ।

    এরপর ‘অনুভব’ প্রজেক্টের দুটি গানের ভিডিও প্রদর্শিত হলো প্রজেক্টরে। দুটোই গেয়েছেন বাপ্পা মজুমদার। যে গান দুটির মাধ্যমে উপস্থিত শ্রোতামনে মিষ্টি একটা আবহ যেন ছড়িয়ে দিলেন বাপ্পা। এখানেই শেষ নয়, ভিডিওগানের পালা শেষে বাপ্পার নেতৃত্বে পরিবেশিত হলো সরাসরি গানও। গাইলেন বাপ্পা ছাড়াও তানভীর আলম সজীব, কোনাল ও টিনা রাসেল। তবে সবাই গাইলেন যার যার পছন্দের পুরনো গান।

    অনুভব’ আনুষ্ঠানিকতা ছিল এটুকুই, সাদামাটা সুরেলা সুন্দর। 

    ‘অনুভব’ প্রজেক্টের প্রকাশিত গান দুটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। গানগুলো ফেসবুক, ইউটিউব, স্পটিফাইসহ দেশি বিদেশি প্রায় সব ভিডিও ও অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রকাশ হয়েছে ৩ নভেম্বর রাতেই।

    বিনোদন ডেস্ক

  • কনসার্টে গানে গানে বাপ্পা মজুমদারের সংগীতের তিন দশক উদযাপিত

    ব্যান্ড দলছুটখ্যাত সংগীতশিল্পী বাপ্পা মজুমদার দেশের সংগীতাঙ্গনে রুচিশীল এবং মানসম্মত গানের অন্যতম ধারক বাহক। গত তিন দশকে তিনি বাংলা ভাষাভাষী মানুষদের উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় শ্রুতিমধুর গান।

    rnrn

    শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের সংগীত জীবনের ৩ দশক উদযাপন হয়ে গেল শুক্রবার। এদিন সন্ধ্যায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আজব কারখানা আয়োজন করে কনসার্ট 'দ্য বাপ্পা মজুমদার শো উইথ জয় শাহরিয়ার। অনুষ্ঠানে বাপ্পা মজুমদারের আগে গান পরিবেশন করেন এসময়ের জনপ্রিয় সংগীতশিল্পী জয় শাহরিয়ার। এই আয়োজনে সহযোগি হিসেবে আছে আজব রেকর্ডস। 

    rnrn

    এই আয়োজনে বাপ্পা মজুমদার শোনান তার ৩ দশকের দীর্ঘ ক্যারিয়ার থেকে উল্লেখযোগ্য শ্রোতাপ্রিয় সব গান।

    rnrn

    বৃষ্টি পড়ে, দিন বাড়ি যায়, বায়োস্কোপ, তোমাকেই বলে দেবো, পরী, বাজি, বুড়ি, তোর প্রেমেতে অন্ধ, গাড়ি চলে না গানগুলো গেয়ে তিনি মাতিয়ে রাখেন কনসার্টে আগতদের। এই কনসার্টটি ছিল শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য। 

    rnrn

    বাপ্পা মজুমদার বলেন, সাধারণত আমরা অনেক সময় নিয়ে গান শোনাতে পারি না শ্রোতাদের। এমন আয়োজনে সেই সুযোগটা পাওয়া যায় বলে প্রিয় গানগুলো গাইবার সুযোগ হয় আনন্দের সাথে। গত ৩ দশকে অনেক গান করেছি। যার জন্য শ্রোতাদের কাছে পেয়েছি অপরিসীম ভালোবাসা। তাই এমন আয়োজন শ্রোতাদের সেই ভালোবাসার প্রতি আমাদের নিবেদন।
    rnজয় শাহরিয়ার পরিবেশন করেন আমি তো এমনই, আমি নেই, কিংবা তোমার কেউ না, সত্যি বলছি গানগুলো।

    rnrn

    rn 

    যুগান্তর প্রতিবেদন

  • বাবাকে নিয়ে বাপ্পার বিশেষ গান

    সংগীতের পণ্ডিত বারীণ মজুমদারের যোগ্য উত্তরসূরি শুভাশিস মজুমদার বাপ্পা (বাপ্পা মজুমদার)। বাবার প্রতি বাপ্পার আবেগ ও শ্রদ্ধা বরাবরই প্রকাশ পায় তার সোশ্যাল হ্যান্ডেলে।

    rnrn

    তবে এবার সেটি প্রকাশ হলো গানের মাধ্যমে। তিনি গাইলেন বাবাকে নিয়ে বিশেষ একটি গান। 

    rnrn

    রোববার বিশ্ব বাবা দিবস উপলক্ষে গানটি প্রকাশ হয়েছে অন্তর্জালে। ‘আদর্শ খোলা বই’ শিরোনামের গানটিতে তিনি শুধু কণ্ঠই দেননি, এর সুর-সংগীতও করেছেন বাপ্পা নিজেই।

    rnrn

    পৃথিবীর আলো তুমি দেখিয়েছিলে/ শিখিয়েছিলে কী কথা হয় বলতে/ কিভাবে হয় চলতে…। এমন কথার গানটি লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কবির বকুল।

    rnrn

    গানটি প্রসঙ্গে বাপ্পার ছোট্ট প্রতিক্রিয়া এমন- ‘বাবার প্রতি শ্রদ্ধা। সকল বাবার প্রতি শ্রদ্ধা।’

    rnrn

    গানটির স্টুডিও ভিডিও নির্মাণ করেছেন নূর হোসেন হীরা। নির্মাণ ও প্রকাশ হয়েছে আরটিভি মিউজিকের ব্যানারে।

    অনলাইন ডেস্ক