Tag: বাথরুম

  • ফাঁস হওয়া বাথরুমের ভিডিও নিয়ে যা বললেন উর্বশী

    কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার একটি ভিডিও। সেখানে দেখা যায়, বাথরুমে নিজের পোশাক পরিবর্তন করছেন এই অভিনেত্রী।

    ভিডিও ছড়িয়ে পড়ার পর ভিডিওর উৎস এবং এটি আসলেই উর্বশীর ব্যক্তিগত কোনো ভিডিও কিনা সে সম্পর্কে কৌতূহলী হয়ে ওঠেন নেটিজেনরা। অবশেষে এই বিষয়ে মুখ খুলেছেন তিনি।

    মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘ঘুসপেটিয়া’র ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে বিষয়টি খোলাসা করে ইনস্ট্যান্ট বলিউডকে উর্বশী বলেন, ‘ভিডিও ক্লিপ যেদিন ছড়িয়ে পড়ল, সেদিন কিছুটা মন খারাপ হয়েছিল। অবশ্যই এটা আমার ব্যক্তিগত জীবনের কোনো ভিডিও নয়। এটা ঘুসপেটিয়া সিনেমার একটি অংশ।’

    গত শুক্রবার প্রকাশিত ঘুসপেটিয়া সিনেমার ট্রেইলারে সে দৃশ্যটি রাখা হয়েছে। সুসি গানেশান পরিচালিত এই সিনেমায় উর্বশীর সঙ্গে অভিনয় করেছেন বিনীত কুমার সিং ও অক্ষয় ওবেরয়। আগামী ৯ আগস্ট মুক্তি পাবে ঘুসপেটিয়া।

    ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে উর্বশীকে জিজ্ঞেস করা হয়েছিল, তার ব্যক্তিজীবনের কোনো ভিডিও এভাবে কখনো ছড়িয়ে পড়েছিল কিনা। এই প্রশ্নের জবাবে উর্বশী জানান, ‘না, না। কোনো মেয়ের সঙ্গে কখনো এমন কিছু হওয়া উচিৎ নয়।’

    তথ্যসূত্র: এনডিটিভি

    বিনোদন ডেস্ক

  • বাথরুম থেকে জনপ্রিয় অভিনেতার লাশ উদ্ধার

    ভারতীয় অভিনেতা আদিত্য সিং রাজপুতকে সোমবার বিকালে আন্ধেরিতে তার বাড়ির বাথরুম থেকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। খবর এনডিটিভির। 

    rnrn

    আদিত্য সিং রাজপুত একজন জনপ্রিয় অভিনেতা, মডেল এবং কাস্টিং কো-অর্ডিনেটর ছিলেন। আন্ধেরির ১১ তলার যে অ্যাপার্টমেন্টে তিনি থাকতেন তারই বাথরুম থেকে উদ্ধার হয়েছে তার দেহ। 

    rnrn

    আদিত্যের এক বন্ধু তাকে ওই অবস্থায় দেখতে পেয়ে ভবনের প্রহরীদের সাহায্য নিয়ে আদিত্যকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

    rnrn

    এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েক দিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন আদিত্য। ধারণা করা হচ্ছে, মূলত এ কারণেই বাথরুমে পড়ে যান তিনি। 

    rnrn

    দিল্লির বাসিন্দা আদিত্য ভাগ্য ফেরাতে এসেছিলেন মুম্বাইয়ে। তিনি ‘ক্রান্তিবীর’ এবং ‘ম্যায় গান্ধী কো নাহি মারা’-র মতো ছবিতে কাজও করেন। ৩০০টির বেশি বিজ্ঞাপন করেছেন। ভাগ নিয়েছিলেন স্প্লিটসভিলা ৯-এও। লাভ, আশিকি, কোড রেড, আওয়াজ সিজন ৯, ব্যাড বয় সিজন ৪-এর মতো টিভি প্রজেক্টের অংশও ছিলেন। 

    rnrn

    বর্তমানে তিনি এক বিখ্যাত প্রোডাকশন হাউজের কাস্টিং বিভাগে কাজ করছিলেন। মুম্বাই গ্ল্যামার সার্কিটেও ছিল আদিত্যর নিত্য যাতায়াত। পেজ ৩ পার্টিগুলোতে তাকে প্রায়ই দেখা যেত।

    অনলাইন ডেস্ক