Tag: বাংলা

  • ৩ বরেণ্য গীতিকবিকে সম্মান জানাল গীতিকবি সংঘ

    বাংলা আধুনিক সংগীতের তিনজন বরেণ্য গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, লিটন অধিকারী রিন্টু ও গোলাম মোর্শেদকে সম্মান জানিয়েছে গীতিকবি সংঘ বাংলাদেশ। 

    শনিবার বিকালে ঢাকার বাংলামোটরে অবস্থিত বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে গীতিকবি সংঘ বাংলাদেশ আয়োজিত প্রথম ‘গীতিকবি আড্ডা’ অনুষ্ঠানে তাদের প্রতি এ সম্মান জানানো হয়।

    এ সময় উপস্থিত ছিলেন নকীব খান, ফোয়াদ নাসের বাবু, আলী সুমন, শওকত আলী ইমন, নাসির আহমেদ, ডা. আরিফ, মিল্টন খন্দকার, শহীদুল্লাহ ফরায়জী, আনজীর লিটন, বাপ্পী খান, বাকীউল আলম, এনামুল কবির সুজন, সীরাজুম মুনীরসহ সংঘের সদস্যরা।

    সন্ধ্যা ৬টায় তুষার হাসানের সঞ্চালনায় আয়োজনটি শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন সংঘের সাধারণ সম্পাদক জয় শাহরিয়ার। তারপর প্রথম পর্বে জয় শাহরিয়ারের সঞ্চালনায় আড্ডায় অংশ নেন শহীদ মাহমুদ জঙ্গী। এরপর দ্বিতীয় ও তৃতীয় পর্বে যথাক্রমে সাকী আহমদ ও অধরা জাহানের সঞ্চালনায় আড্ডায় অংশ নেন লিটন অধিকারী রিন্টু ও গোলাম মোর্শেদ।

    এ আয়োজনে অতিথিরা সংগীতে তাদের পথচলা নিয়ে উপস্থাপক ও দর্শকদের সঙ্গে কথা বলেন, মতবিনিময় করেন। এ সময় ভিডিওচিত্রের মাধ্যমে প্রত্যেকের সংক্ষিপ্ত জীবনী উপস্থাপন করা হয়। আড্ডায় গীতিকবি তিনজনের বর্ণাঢ্য ক্যারিয়ার ছাড়াও জীবনের নানা ঘটনাপ্রবাহ উঠে আসে।

    এ অনুষ্ঠানে গীতিকবি সংঘ বাংলাদেশ তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল উন্মুক্ত করেন। সংঘের সভাপতি আসিফ ইকবালের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়  ‘গীতিকবি আড্ডা’-এর প্রথম আয়োজন।

    যুগান্তর প্রতিবেদন

  • দুই বাংলার ইন্ডাস্ট্রিকে এক হয়ে কাজ করার আহ্বান রায়হান রাফির

    যৌথ প্রযোজনার ছবি ‘তুফান’ ভারতে আগামী ৫ জুলাই মুক্তি পাচ্ছে। রায়হান রাফীর এটি তৃতীয় ছবি। এ মুহূর্তে অস্ট্রেলিয়া, কানাডাসহ বিভিন্ন দেশে শাকিব খান-মিমি চক্রবর্তী জুটির ‘তুফান’ তুলেছে । ‘পরান’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’-এর পর চতুর্থ ছবিও যাতে ব্লকবাস্টার হয় সে চিন্তাও করে ফেলেছেন পরিচালক। এবার রায়হান রাফির পরের ছবিতে থাকছেন টালিউডের অভিনেতা জিৎ।

    যদিও এ বিষয়ে মুখ খুলতে নারাজ পরিচালক রায়হান রাফি। তিনি বলেন, টালিউডের অনেককেই তার পছন্দ। তাই এখনই কারও নাম উল্লেখ করতে চাই না।

    আনন্দবাজার অনলাইনের প্রতিবেদন সূত্র জানায়, এ খবরের সত্যতা জানতে পরিচালকের সঙ্গে কথা হলে তিনি বলেন, ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় আরও ছবি তৈরির ইচ্ছে আছে। জিৎদা বাংলার সুপারস্টার। ওর সঙ্গে কাজ করতে পারলে খুবই ভালো লাগবে। কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির আরও অনেককেই আমার পছন্দ। তাই এখনই আলাদা করে কারও নাম উল্লেখ করার মতো সময় আসেনি।

    রায়হান রাফি বাণিজ্যিক ঘরানার ছবি নির্মাণ করতে বেশি ভালোবাসেন। সে ধরনের ছবিই বানান তিনি। সে কারণে দুই বাংলার প্রথমসারির তারকাদের নিয়ে ছবি তৈরির চেষ্টা করছেন তিনি? পরিচালক বলেন, শাকিব পশ্চিমবঙ্গের অনেক নায়িকার সঙ্গে কাজ করেছেন। কিন্তু মিমির সঙ্গে কাজ করেননি। তাই ওদের নিয়ে ‘তুফান’ বানালাম। দর্শক নতুন জুটি দেখতে পেল। শাকিব-মিমির জুটি আবারও সেটি প্রমাণ করলেন। তিনি আরও বলেন, দুজনেই দুই বাংলার সেরা অভিনেতা-অভিনেত্রী। 
    রায়হান রাফি বলেন, ‘ছবি তৈরির সময় কোনো সমঝোতা করিনি। যেখানে যা দরকার সবটাই দিয়েছি। তার জন্য তিনি দুই বাংলার ইন্ডাস্ট্রিকে এক হয়ে কাজ করারও আহ্বান জানান। দক্ষিণী সিনেমার প্রসঙ্গ টেনে পরিচালক বলেন, দেখুন, দক্ষিণী দুনিয়া একজোট হয়ে কাজ করছে বলেই ওদের একের পর এক ছবি বাণিজ্যিক দিক থেকে সফল।‘

    ‘তুফান’ দিয়ে টালিউডে পা রাখলেন, কেমন অভ্যর্থনা মনে হলো—এ প্রসঙ্গে পরিচালক রায়হান রাফি বললেন, ‘খুবই ভালো’। বাংলা ইন্ডাস্ট্রির অভিনেতারা আন্তরিক, পরিশ্রমী এবং পেশাদার। পাশাপাশি তারা গুণীদের কদর করেন। তাই কাজ করতে এসে তার কোনো অসুবিধা হয়নি। তা ছাড়া ভাষাও এক— বাংলা। মনে হয় নিজের দেশেই কাজ করছেন তিনি। সারাক্ষণ এ অনুভূতিই তার মনে কাজ করে। সে জন্য কাজটাও ভালো হয়েছে। 

    আর ছবির নায়িকা মিমি চক্রবর্তী প্রসঙ্গে পরিচালক লাজুক হেসে বলেন, খুব সুন্দরী। শুটিংয়ের সময় কোনো ঝামেলা ছিল না তার। এর পরই তিনি বলেন, ‘কলকাতা তখন ৪৫ ডিগ্রি গরমে ফুটছে। তখনো শাকিব আর মিমির মুখে হাসি! ওদের যে কষ্ট হচ্ছে সেটি একটুও বুঝতে দেননি আমাকে।

    বিনোদন ডেস্ক

  • দুই বাংলার শিল্পী সম্মিলনে আন্তর্জাতিক সঙ্গীত দিবস পালন 

    আন্তর্জাতিক সঙ্গীত দিবস উপলক্ষে দশ দিনের সফরে কলকাতা এসেছেন বাংলাদেশের রোমিও ব্রাদার্স। তাদের সঙ্গে পরিবেশনায় সংযুক্ত হয়েছেন কলকাতার নন্দিত আবৃত্তিশিল্পী ও গীতিকার শুভদীপ চক্রবর্ত্তী। 

    rnrn

    বাংলাদেশের সংগীতজগতে রোমিও ব্রাদার্স এর আত্মপ্রকাশের উজ্জ্বল আলো এবারে এসে পড়লো কলকাতায়। শহরের নানা মঞ্চে শিল্পীদের পরিবেশনা মুগ্ধ করে সকলকে। কবিতা আবৃত্তির সঙ্গে রবীন্দ্রনাথ, নজরুল, আধুনিক বাংলা গান সহ হিন্দী ও ইংরেজি গানের সমন্বয় নির্মাণ করে এক অনন্য মেলবন্ধন।  রোমিও ব্রাদার্স এর নয়ন ও অরূপের কন্ঠে সেই সমস্ত গান তৈরি করে এক সুরের মায়াজাল। সাথে শুভদীপের আবৃত্তির সংযোগ তাদের সামগ্রিক নিবেদনকে এক বিরাট উচ্চতায় নিয়ে যায়। প্রতিটি পরিবেশনায় মুগ্ধ হয় তিলোত্তমা। 

    rnrn

    অনুষ্ঠানের এই সফর শুরু হয়েছিল বেহালা শরৎ সদনে চিদানন্দ ডান্স একাডেমীর অনুষ্ঠানে। তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ত্রিগুনা সেন প্রেক্ষাগৃহে মৃত্তিকা আয়োজনে সম্মাননা অর্পণ করা হয় শিল্পীদের। 

    rnrn

    এরপর প্রতিধ্বনি ও এই আমাদের গান শীর্ষক দুটি অনুষ্ঠানে গানে আর কবিতায় অসাধারণ যুগলবন্দী পরিবেশন করেন নয়ন, অরুপ ও শুভদীপ। একটি বেসরকারি টিভি চ্যানেলে রোমিও ব্রাদার্সকে নিয়ে মহরমের একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও বিখ্যাত সঙ্গীতশিল্পী নীপবীথি ঘোষের আমন্ত্রণে একটি লাইভ সেশনে রোমিও ভ্রাতৃদ্বয়ের পরিবেশনা নজর কাড়ে। 

    rnrn

    পরিশেষে, একটি বেসরকারি রেডিও চ্যানেলের আওয়ার্ড-ভিত্তিক অনুষ্ঠানের কলকাতার সংস্কৃতি জগতের সমস্ত নক্ষত্রদের সাথে রোমিও ব্রাদার্স এর উপস্থিতি সকলের দৃষ্টি আকর্ষণ করে। 

    rnrn

    আগামি দিনে তাদের কাজের মাধ্যমে দুই বাংলার সাংস্কৃতিক বিনিময়ে এক অভূতপূর্ব নজির সৃষ্টি করতে চান বাংলাদেশের প্রতিভাবান সংগীতশিল্পী নয়ন ও অরুপ এবং কলকাতার শিল্পী শুভদীপ চক্রবর্ত্তী।

    বিনোদন ডেস্ক

  • বাংলা ভাষায় মুক্তি পাবে ‘পুষ্পা ২’

    এ বছরের সবচেয়ে হাইপড ভারতীয় সিনেমা ‘পুষ্পা টু’। আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা ও ফাহাদ ফাসিলের সিনেমাটি এখন পর্যন্ত ২০২৪ সালের সবচেয়ে ট্রেন্ডিং টিজারে রয়েছে। 'পুষ্পা ২' এর ডিজিটাল, স্যাটেলাইট ও টিভি স্বত্ব কিভাবে বিক্রি হবে তা নিয়ে ছিল নানা জল্পনা। 

    rnrn

    পরিচালক সুকুমার এখন ‘পুষ্পা টু’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বরাবরের মতো সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করছেন আল্লু-রাশমিকা। তামিল, তেলুগু, মালায়লাম, কন্নড়, হিন্দি ভাষায় মুক্তি পাবে ‘পুষ্পা টু’।

    rnrn

    নতুন খবর হচ্ছে ‘পুষ্পা ২’ বাংলা ভাষাতেও মুক্তি পাবে! এতে কণ্ঠ দেবেন পশ্চিমবাংলার গায়ক তিমির বিশ্বাস।

    rnrn

    ভারতীয় একটি সংবাদমাধ্যমে তিমির বিশ্বাস বলেন, ‘সবকিছুই খুব প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখনি সবকিছু খোলসা করতে পারছি না।’ শোনা যাচ্ছে, সিনেমাটির বাংলা ভার্সনে একটি গানে কণ্ঠ দেবেন তিমির। তবে এ বিষয়ে এখনো কোনো ঘোষণা দেননি সিনেমাটির পরিচালক কিংবা প্রযোজক। 

    rnrn

    প্রথম পার্টের চেয়ে ‘পুষ্পা টু’ সিনেমার বাজেটও দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি। এবার বাজেট হতে চলেছে ৪০০ কোটি রুপি। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে ‘পুষ্পা টু’ বা ‘পুষ্পা: দ্য রুল’।

    অনলাইন ডেস্ক

  • আমার সময় শেষ, কেন বলেছিলেন সব্যসাচী

    ভারতীয় বাংলা সিনেমার শক্তিমান অভিনেতা সব্যসাচী চক্রবর্তীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে আচমকাই সামনে আসে তার অসুস্থতার কথা।

    rnrn

    জানা যায়, মঙ্গলবার রাতে বুকে ব্যথা নিয়ে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ‘ফেলুদা’। শনিবার রাতে ধুমধাম করে নাতি ধীরের অন্নপ্রাশন (মুখেভাতের অনুষ্ঠান) পালন করেছেন বেণুদা। হঠাৎ হলটা কি তার? চিন্তায় ঘুম উড়েছিল ভক্তদের। অবশেষে তার স্বাস্থ্য় নিয়ে সামনে এল আপডেট। খবর হিন্দুস্তান টাইমসের।

    rnrn

    পরিবারের তরফে বর্ষীয়ান অভিনেতার স্বাস্থ্য নিয়ে মুখে কুলুপ। ৬৭ বছর বয়সী অভিনেতার হাসপাতালে ভর্তির খবর মেনে নিলেও বেশিকিছু বলতে না-রাজ স্ত্রী মিঠু চক্রবর্তী।

    rnrn

    হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হার্টে ব্লকেজ পাওয়া গিয়েছিল অভিনেতার। সেইমতো চিকিৎসকরা দ্রুত পেসমেকার বসানোর পরামর্শ দেন। সেইমতো বুধবার সন্ধ্যায় বাইবাস সংলগ্ন বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হয় তার। আপতত পর্যবেক্ষণে রাখা হয়েছে ‘বোম্বাইয়ের বোম্বেটে’র ফেলুদাকে। বৃহস্পতিবার চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

    rnrn

    ধীরে অন্নপ্রাশন অনুষ্ঠানের যাবতীয় তদারকির ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন অভিনেতা। নাতি-নাতনির সঙ্গে সময় কাটাতেই সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি। অথচ নাতির অন্নপ্রাশন মিটতে না মিটতেই তার অসুস্থতার খবরে চিন্তিত টালিপাড়া। 

    rnrn

    গত বছর বাংলাদেশে উপস্থিত হয়ে সব্যসাচী বলেছিলেন, এবার অভিনয় থেকে সরে দাঁড়াতে চান তিনি। ঢাকা চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়ে সংবাদমাধ্যমের কাছে অভিনেতা বলেছিলেন, ‘আমার সময় শেষ, এখন অবসরপ্রাপ্ত’। এমনকী জানিয়েছিলেন, ‘আমি সিনেমা থেকে বিদায় নিচ্ছি। এখন অবসরের সময়। সবাইকে আমি না করে দিচ্ছি। অনেক অফার এসেছে। অভিনয় করছি না।’ পরে অভিনেতা জানান, তার মন্তব্যের ভুল বাখ্যা হয়েছে।

    rnrn

    তিনি পরবর্তীতে বলেন, ‘আমাকে লাগাতার প্রশ্ন করা হচ্ছিল যে আমি আমার কবে পর্দায় ফিরব। তখন আমি বিরক্ত হয়ে জানি না বলায় সবাই যখন জিজ্ঞেস করে আমি অবসর নিচ্ছি কিনা আমি 'তাহলে তাই' বলে দিই। আসলে আমি বিরক্ত হয়ে গেলে এমনই উত্তর দিই। আমার সেই কথারই ভুল ব্যাখ্যা করা হয়েছে।’

    rnrn

    বাংলা চলচ্চিত্রের অতি পরিচিত নাম সব্যসাচী চক্রবর্তী, বলিউডেও কাজ করেছেন নিয়মিত। আগামিতে শুভ্রজিৎ মিত্রের দেবী চৌধুরানি ছবিতে দেখা মিলবে সব্যসাচীর, এই ছবিতে থাকছেন তার ছোট ছেলে অর্জুন চক্রবর্তীও। সব্যসাচী ও মিঠু চক্রবর্তীর দুই ছেলে গৌরব ও অর্জুন। বাবা-মা'র পদচিহ্ন অনুসরণ করে দুজনেই অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিয়েছেন। 

    বিনোদন ডেস্ক

  • বাংলা সিরিয়ালে ‘কাঁচা বাদাম’ গায়ক ভুবন

    গত বছর ‘কাঁচা বাদাম’ নিয়ে গান পরিবেশন করে রাতারাতি তারকা বনে গেছেন ভুবন বাদ্যকর। সেই এক গানেই ভারতের বীরভূমের অজোপাড়া গ্রাম থেকে বিশ্বে পরিচিতি লাভ করেছেন তিনি। 

    rnrn

    ‘কাঁচা বাদাম’ নিয়ে গান পরিবেশন করে বিখ্যাত হয়ে যাওয়ার পরও অভাব-অনটনের কারণে আগের মতো বাদাম বিক্রি করে সংসার চালাতে হতো তাকে। এবার রিয়েলিটি শোয়ের মঞ্চেও দেখা গেছে ভুবনকে। 

    rnrn

    এ ব্যাপারে ভুবন বাদ্যকর বলেন, দুই-তিন মাস আগে শুটিং করেছি। সিরিয়ালে মেয়ের বাবার চরিত্রে অভিনয় করছি। প্রেম করে বিয়ে করতে চায় মেয়ে, কিন্তু বাবা সেখানে বাধা দেবে। আর এ নিয়েই গল্প এগোবে।

    rnrn

    তিনি আরও বলেন, মানুষের আশীর্বাদেই আমার গান সবার মন ছুঁয়েছে। আমি সবার সামনে গান গাওয়ার সুযোগ পেয়েছি, আগামী দিনে অভিনয়ে সুযোগ এলে নিশ্চয়ই অভিনয় করব।

    বিনোদন ডেস্ক