Tag: বাংলা নাটক

  • নান্দনিক সাজে ভক্তদের ধরা দিলেন তটিনী

    অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অভিনয়ের পাশাপাশি প্রায়ই সামাজিক মাধ্যমে নিজেকে নান্দনিক সাজে মেলে ধরেন। এবারও সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে নিজেকে মেলে ধরেন অনন্য রূপে। 

    সম্প্রতি ফেসবুক পেজে নান্দনিক সোনালি কাজের লাল একটি শাড়ি পরে ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। সঙ্গে পরনে লাল ব্লাউজ, হাতে লাল চুড়ি, গলায় অলংকার আর চুলে খোঁপা। লাল টকটকে শাড়িতে ঝলমলে হাসি আর কপালে লাল টিপ; একগুচ্ছ চেনা-অচেনা মিষ্টি ভঙ্গির ছবিতে সামাজিক মাধ্যমে ধরা দিয়ে ভক্ত-অনুরাগীদের হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছেন তটিনী। 

    পোস্ট করা ছবিগুলো ইনডোর লোকেশনে তোলা। কখনো মৃদু হাসিতে, আবার কখনো চোখ নামিয়ে পোজ দিয়েছেন। আবার কানের কাছে হাত রেখে মিষ্টি ভঙ্গিতেও ক্যামেরা বন্দি হয়েছেন অভিনেত্রী। ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে জুড়ে দিয়েছেন রবীন্দ্রনাথের অমর সৃষ্টি  ‘ভালোবেসে সখী’ গানটি। আর সেই গানেরই একটি কথা  টেনে তটিনী লিখেছেন— ‘আমার নামটি লিখো, তোমার মনের মন্দিরে।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    নিজের সাবলীল অভিনয় ও স্নিগ্ধ উপস্থিতি দিয়ে সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী মুগ্ধতা ছড়িয়েছেন ভক্ত-অনুরাগীদের মাঝে। সুন্দরী এ তারকার এমন মিষ্টি আকুতি আর চোখজুড়ানো রূপের ঝলক দেখে চোখ ফেরাতে পারছেন না ভক্ত-অনুরাগীরা। 

    পোস্টটি করা মাত্রই লাইক, কমেন্ট আর শেয়ারের ঝড় উঠেছে সামাজিক মাধ্যমে। অভিনেত্রীর রূপ ও ক্যাপশনের সঙ্গে মিলিয়ে অনুরাগীরা মন্তব্য বক্সে কাব্যিক সব অনুভূতির প্রকাশ ঘটাচ্ছেন। অনেকেই রবীন্দ্রনাথের গানের কলি কমেন্ট বক্সে লিখেছেন— আমার পরানে যে গান বাজিছে তাহার তালটি শিখো।’

    বিনোদন ডেস্ক

  • বর আর্জেন্টিনার ভক্ত, কনে ব্রাজিল— বিয়ে পন্ড!

    বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় কাঁপছে গোটা বিশ্ব। এই হাওয়া এসে লেগেছে দেশের ফুটবলপ্রেমীদের গায়েও। ফুটবলকে কেন্দ্র করে ইতোমধ্যে শুরু হয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে মজার খুনসুঁটি। হাজার মাইল দূরের বাংলাদেশেও দুদলের সমর্থকদের আবেগ, উচ্ছ্বাস ও প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘদিনের।  

    আর এসব কিছু নিয়েই তৈরি হয়েছে ধারাবাহিক নাটক ‘পাড়ার বিশ্বকাপ’। ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে পাড়ার মানুষের সম্পর্ক, প্রেম, দ্বন্দ্ব ও সামাজিক বাস্তবতাকে হাস্যরস ও আবেগের মিশেলে এতে তুলে ধরা হয়েছে। 

    নাটকটি রচনা করেছেন আহসান আলমগীর এবং পরিচালনা করেছেন আল হাজেন। 

    নাটকটিতে দেখা যাবে, মহল্লার তরুণ আজিজ ও মানজিলের বিয়ের কথাবার্তা প্রায় চূড়ান্ত। তবে তাদের সম্পর্ক ও বিয়ে ভেঙে যায় ফুটবল নিয়ে মতবিরোধে। আজিজ আর্জেন্টিনার সমর্থক, আর মানজিল ব্রাজিলের ভক্ত। এই দ্বন্দ্বই ধীরে ধীরে পুরো পাড়াকে দুই ভাগে বিভক্ত করে ফেলে। 

    এরপর শুরু হয় পাড়াভিত্তিক ‘বিশ্বকাপ টুর্নামেন্ট’। সেখানে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স ও পর্তুগাল টিম গঠন করে মহল্লার যুবকরা। খেলা ছাড়িয়ে এতে জড়িয়ে পড়ে প্রেম, প্রতিশোধ, কুসংস্কার এবং পারিবারিক সম্পর্কের টানাপোড়েন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    নাটকের গল্পে আরও দেখা যাবে পতাকা বানানো, সেলুনে জার্সি নিয়ে মারামারি, রেফারির দুর্নীতি, এমনকি ফুটবল উন্মাদনায় এক মর্মান্তিক দুর্ঘটনাও। তবে শেষ পর্যন্ত সব কিছু ভুলে সবাই একত্রিত হয় এবং ফুটবলকে আনন্দের মাধ্যম হিসেবে গ্রহণ করার বার্তা দেয়। 

    ধারাবাহিকটি প্রচারিত হবে প্রতিদিন রাত ৯টায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে। 

    এতে অভিনয় করেছেন অহনা রহমান, রাশেদ সীমান্ত, সাব্বির অর্ণব, শারমিন শর্মী, আব্দুল্লাহ রানা, সাদ্দাম মাল, আশরাফুল আলম সোহাগ, মুসকান শিকদার, জাভেদ গাজী, শায়লা, তানভীর মাসুদ, ফাতেমা হীরা প্রমুখ। 

    বিনোদন ডেস্ক

  • মেসি থাকতেই আরেকটি বিশ্বকাপ নিয়ে নিতে হবে: ইরফান

    আগামীকাল পর্দা উঠছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। এ মুহূর্তে চলছে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মাঝে টান টান উত্তেজনা। সেই ফুটবল উন্মাদনার হাওয়া এসে লেগেছে বিনোদন জগতের তারকাদের  মাঝেও। একেক তারকা একেক দলের সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে জানান দিচ্ছেন। এবার জানান দিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। 

    ইরফান সাজ্জাদের প্রিয় দল আর্জেন্টিনা। প্রিয় খেলোয়াড় লিওনেল মেসি। এ নিয়ে নিজের মুগ্ধতা ও কিছুটা শঙ্কার কথা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন এ অভিনেতা। 

    সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি লিখেছেন— মেসি নামল, চান্স ক্রিয়েট করল, পেনাল্টি! মেসির গোল! এরপর মেসির চান্স ক্রিয়েট, আরেকটা গোল। মেসি ছাড়া এ আর্জেন্টিনা টিমটা প্রচুর গোল মিস করলেও খুব একটা খারাপ না।

    তিনি বলেন, অধিনায়ক মাঠে থাকলে পুরো দলের মানসিকতা কীভাবে যেন বদলে যায়। মেসি মাঠে নামলে তাদের ওপর কি জানি ভর করে! ফুল চার্জে থাকে।

    আর্জেন্টিনা দলের আক্রমণভাগ ও মাঝমাঠ নিয়ে সন্তুষ্ট হলেও রক্ষণভাগ নিয়ে দুশ্চিন্তা বলে জানিয়েছেন ইরফান সাজ্জাদ। রক্ষণভাগের সমালোচনা করে তিনি বলেন, ডিফেন্সের কথা কি বলব! খেলা যত গড়ায় আর্জেন্টিনার ডিফেন্স ততই রোমান্টিক হয়ে যায়। এক ডিফেন্সটাই প্রবলেম বলে জানান এ অভিনেতা। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ইরফান সাজ্জাদ বলেন, যা বুঝলাম মেসি থাকতে থাকতেই আরেকটি বিশ্বকাপ নিয়ে নিতে হবে! না হলে এরপর যে আর কত বছর অপেক্ষা করা লাগবে কে জানে। যেহেতু ডিফেন্স ঠিক নেই।

    ছোটপর্দার এ অভিনেতার পোস্টের নিচে ফুটবলপ্রেমী ও তার ভক্তরা নানা মন্তব্য করেছেন। অনেকেই অভিনেতার ফুটবলীয় বিশ্লেষণের সঙ্গে একমত পোষণ করেছেন, আবার কেউ কেউ প্রিয় দলের ডিফেন্স নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। 

    বিনোদন ডেস্ক

  • নতুন প্রেমে পড়েছেন প্রভা?

    বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে মিডিয়া জগতে পথচলা শুরু করেন। তিনি মেরিল, তিব্বত, পন্ডস, বাংলালিংক, জুঁই তেলসহ অসংখ্য জনপ্রিয় বিজ্ঞাপনে কাজ করে নিজেকে পরিচিতি লাভ করেন। পরবর্তী সময়ে নাটক ও টেলিফিল্মে নিজের অভিনয়ের দক্ষতা দেখিয়ে ছোটপর্দায় নিজেকে অন্যতম শীর্ষ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। 

    সম্প্রতি নেপালে ছুটির আমেজে ঘোরাঘুরি করছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ঘোরাঘুরির ফাঁকে তোলা তার কিছু ছবি নিয়ে সামাজিক মাধ্যমে চর্চা চলছে। বেলুন হাতে তোলা একটি ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন প্রভা। বেলুনের গায়ে লেখা— ‘আই লাভ ইউ’। 

    কার উদ্দেশে ভালোবাসার বার্তা দিলেন অভিনেত্রী, তা নিয়ে বিস্তর আলোচনা চলছে। কেউ কেউ সামাজিক মাধ্যমে লিখছেন— প্রভার জীবনে কি আবারও প্রেম এলো? তবে সেই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    মেঘ–পাহাড়ের দেশে বৃষ্টির মধ্যে ঘুরছেন প্রভা। সামাজিক মাধ্যমে একের পর এক ঘোরাঘুরির ছবি পোস্ট করছেন তিনি। আয়েশ করে চেয়ারে বসে তোলা ছবিটি পোস্ট করে প্রভা লিখেছেন— পাহাড়ে হারিয়ে গিয়েছিলাম, কিন্তু মুহূর্তের মধ্যেই নিজেকে খুঁজে পেলাম।

    পোখারার সারাংকোট মাউন্টেন লজে তোলা ছবিটি পোস্ট করেছেন প্রভা। সেই পোস্টে তিন হাজারের বেশি ‘রিঅ্যাক্ট’ পড়েছে। দেড় শতাধিক মন্তব্য এসেছে সেই ছবিতে। মাহমুদ নামে এক নেটিজেন মন্তব্য করেছেন, আপনাকে সুন্দর লাগছে।

    বিনোদন ডেস্ক

  • নানাকে খুঁজে পেয়েছেন হিমি

    বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির নানা গত ৭ জুন (রোববার) দুপুরে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে খুঁজে পাওয়া গেছে। ওই দিন রাত ১২টার দিকে হিমি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আলহামদুলিল্লাহ, নানাকে পাওয়া গেছে’ লিখে বিষয়টি নিশ্চিত করেছেন।

    তার নানা মূলত ভুলে যাওয়ার রোগে (ডিমেনশিয়া) আক্রান্ত হওয়ায় এর আগেও একবার তিনি নিখোঁজ হয়েছিলেন। 

    এর আগে রোববার (৭ জুন) দুপুরে হিমির নানা নিখোঁজ হন। রাত ৮টার দিকে বিষয়টি তিনি সামাজিক মাধ্যমে শেয়ার করেন। মুন্সীগঞ্জের ঢালিকান্দি পুরাবাজার এলাকা থেকে তার নানা হারিয়ে গিয়েছিল। এ বিষয়ে অনুসারীদের কাছ থেকে সহযোগিতাও চেয়েছিলেন তিনি। বেশি সময় উদ্বিগ্ন থাকতে হয়নি অভিনেত্রীকে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    রাত ১২টার দিকেই আবার সামাজিক মাধ্যমে অভিনেত্রী জানালেন, তার নানার খোঁজ পাওয়া গেছে। নিজের আগের পোস্টে আপডেট দিয়ে তিনি লিখেছেন— আলহামদুলিল্লাহ, নানাকে পাওয়া গেছে।’

    উল্লেখ্য, এর আগে গত বছরের ১৭ ফেব্রুয়ারি হিমির নানা নিখোঁজ হয়েছিলেন। মূলত তার ভুলে যাওয়ার সমস্যা রয়েছে। তাই বারবার এমন ঘটনা ঘটছে।

    বিনোদন ডেস্ক

  • ব্রাজিলের পক্ষে বাজি হিমির

    ফুটবল বিশ্বকাপ ২০২৬ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। এর মধ্যেই সাধারণ মানুষের পাশাপাশি বিনোদন জগতের তারকাদের মধ্যেও চলছে বিশ্বকাপ ফুটবল নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। এবার সেই উদ্দীপনায় বর্তমান সময়ের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমিও মেতে উঠেছেন। 

    অভিনয়ে সাবলীলতা ও রূপের জাদুতে জয় করে নেওয়া এ অভিনেত্রী সামাজিক মাধ্যমে এবার সম্পূর্ণ ভিন্ন এক অবতারে হাজির হয়ে নেটিজেনদের তাক লাগিয়ে দিয়েছেন। ইতোমধ্যে লাতিন আমেরিকার জনপ্রিয় ফুটবল দল ব্রাজিলের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী।

    সেই পোস্টে দেখা গেছে, প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে বেছে নিয়েছেন এক অনন্য উপায়। ছবিতে তাকে ব্রাজিলের পতাকার রঙের সঙ্গে মিল রেখে হলুদ, সবুজ ও নীল রঙের একটি শাড়িতে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে হাত নাড়তে দেখা গেছে। ছবির ব্যাকগ্রাউন্ডে উৎসবমুখর আবহে ঝুলে আছে ব্রাজিলের বড় একটি পতাকা, পাশে রাখা একটি ফুটবল এবং ফুটবল উল্লাসের চিরচেনা ভুভুজেলা। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এবার হেক্সা মিশনের খোঁজে থাকা ব্রাজিল সমর্থক ভক্ত-অনুরাগীরা হিমির এ পোস্ট লুফে নিয়েছেন। অভিনেত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। প্রিয় অভিনেত্রীকে এমন ফুটবল-জ্বরে আক্রান্ত হতে দেখে এবং তার এই বিশেষ লুক দেখে ভক্তরাও বেশ চমকে গেছেন। পোস্টটি শেয়ার করার মধ্যেই বেশ সাড়া ফেলে দিয়েছে। 

    তবে নেটিজেনদের একাংশের ধারণা— ছবিটি এআই দিয়ে তৈরি। যদিও এ নিয়ে কিছু বলেননি অভিনেত্রী। তবে পোস্টটির ক্যাপশনে হিমি বেশ আত্মবিশ্বাসের সঙ্গে লিখেছেন—’এবারের চ্যাম্পিয়ন ব্রাজিল’।

    বিনোদন ডেস্ক

  • আমি পারিবারিকভাবেই ব্রাজিল সাপোর্টার: হিমি

    বাংলা নাটকের নিয়মিত মুখ জান্নাতুল সুমাইয়া হিমি। নাটকের পাশাপাশি ওটিটিতেও অভিনয় করে কুড়িয়েছেন দর্শকপ্রিয়তা। কাজ নিয়ে বরাবরই ব্যস্ত সময় পার করতে দেখা যায় তাকে। এদিকে কদিন পরই শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। তার আগে নিজের ফুটবলপ্রীতি নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী। 

    সম্প্রতি এক সাক্ষাৎকারে ফুটবল খেলায় নিজের পছন্দের দল সম্পর্কে বলতে গিয়ে হিমি জানান, তার পছন্দের দল ব্রাজিল। 

    অভিনেত্রী বলেন, ‘আমি ব্রাজিল সাপোর্ট করি। খেলা অতটা বুঝি না, না বুঝেই সাপোর্ট করি। ছোটবেলা থেকে দেখতাম আমার ভাইয়া আর আমার বাবা হচ্ছে ব্রাজিল সাপোর্ট করতেন। তো এখন অনেক পচানি খাই ব্রাজিল সাপোর্ট করতে গিয়ে।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ছোটবেলায় ব্রাজিলিয়ান ফুটবল তারকা কাকার প্রতি মুগ্ধ ছিলেন জানিয়ে তিনি আরও বলেন, ‘নেইমার এই যে আরেকটা পচানি খাই সামনে। ছোটবেলায় দেখতাম তখন কাকা খেলতেন। তো তাকে দেখে খুব ক্রাশ খেয়েছিলাম ছোটবেলায়। দেখতে সুন্দর ছিল। বাট এখন ওভাবে করে দেখা হয় না কাজের প্রেসারে। বাট ওই যে পারিবারিকভাবেই ব্রাজিল সাপোর্টার।’ 

    উল্লেখ্য, নাটকের পর্দায় নিলয় আলমগীরের সঙ্গে জান্নাতুল সুমাইয়া হিমির জুটি বেশ জনপ্রিয়। একসঙ্গে দুজনকে অনেক নাটকে অভিনয়ে দেখা গেছে। আসন্ন ঈদুল আজহায় এই অভিনেত্রীর ৩০টির মতো নাটক প্রচারিত হবে বলে জানা গেছে। এই নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। 

    বিনোদন ডেস্ক

  • মেগা এপিসোড দিয়ে শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’

    দীর্ঘ প্রায় ৭ মাসের যাত্রায় ‘মেগা এপিসোড’ প্রচারের মধ্য দিয়ে পর্দা নামল জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’র। শুক্রবার (৮ মে) বিকাল তিনটায় ইউটিউব চ্যানেল সিনেমাওয়ালায় প্রকাশ পায় দেড় ঘণ্টা দৈর্ঘ্যের এই ৫২তম পর্বটি। 

    তবে অন্য সব এপিসোডের মতো ২৫ মিনিট নয়, এই অন্তিম পর্বের দৈর্ঘ্য ছিল ৯২ মিনিট। এ বিষয়ে ধারাবাহিকটির নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ আগেই ঘোষণা দিয়েছিলেন। সেই কথা রাখতেই এই পর্বটি বিশেষভাবে দর্শকদের জন্য তিনি উন্মুক্ত করেন। 

    এই মেগা এপিসোড প্রসঙ্গে শুক্রবার (৮ মে) পরিচালক রাজ গণমাধ্যমকে বলেন, ‘স্বপ্নের একটি কাজ ছিল, আজ শেষ হচ্ছে। পুরো সময়ে অনেক অনেক ভালো ফিডব্যাক পেয়েছি, চরিত্রগুলোকে দর্শকেরা নিজেদের পরিবারের অংশ ভেবেছেন। একজন নির্মাতার কাছে এর চেয়ে বড় কী হতে পারে।’ 

    শুক্রবার (৮ মে) বিকাল ৩টায় নাটকটি ইউটিউবে প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালক রাজ একটি পোস্ট দেন। প্রকাশের মিনিট বিশেকের মাঝেই এই অন্তিম পর্বের ভিউ প্রায় হাফ মিলিয়ন ছাড়িয়ে যায়। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    মন্তব্যের ঘরে দর্শকদের তুমুল আগ্রহও চোখে পড়ে। দীর্ঘদিন ধরেই নাটকটির শেষ পর্ব নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল ছিল। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আলোচনা, সমালোচনা ও চরিত্রভিত্তিক বিতর্কের কারণে সিরিজটি নিয়মিতই আলোচনার খোড়াক জুগিয়েছে। 

    উল্লেখ্য, পাকিস্তানি সিরিয়াল ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের পারিবারিক সংস্কৃতিকে উপজীব্য করে নির্মিত ‘এটা আমাদেরই গল্প’। গল্পে নতুনত্ব, দর্শকদের আবেগের সঙ্গে সম্পৃক্ততা, ব্যতিক্রমী নির্মাণশৈলী ও প্রাণবন্ত অভিনয়ের সম্মিলনে এই সিরিজটি অভাবনীয় সাফল্য পেয়েছে। গল্পে ফুটে উঠেছে পারিবারিক বন্ধন ও আবেগের জটিলতা, যা অনেকের মন ছুঁয়ে গেছে। 

    সিনেমাওয়ালার ব্যানারে নির্মিত নাটকটিতে অভিনয় করেছেন খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠুসহ আরও অনেকে। 

    ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকটির মতো এর টাইটেল গানও ব্যাপক জনপ্রিয়তা পায়। এটি গেয়েছেন আরফিন রুমি ও দোলা রহমান। 

    বিনোদন ডেস্ক

  • শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’র শুটিং

    হালের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। ৫২ পর্বের এ ধারাবাহিকটির এখন পর্যন্ত ৫০টি পর্ব প্রচারিত হয়েছে। ৫২তম পর্ব প্রচারের মধ্য দিয়ে যার ইতি টানা হবে। সম্প্রতি নাটকটির শেষ পর্বের শুটিংও সম্পন্ন হলো। 

    এটি পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

    শনিবার (২ মে) এই নির্মাতা তার ভেরিফায়েড ফেসবুক পেজে শেষ দৃশ্যের শুটিংয়ের কিছু ছবি প্রকাশ করেন। পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘শেষ পর্বের শুটিংয়ের রাত’। 

    সেই ছবিগুলোতে দেখা যায়, শুটিংয়ের বাড়িটির রাতের আবহে ধারাবাহিকটির কেন্দ্রীয় চরিত্রে থাকা অভিনেতা ইরফান সাজ্জাদ, খায়রুল বাশার, অভিনেত্রী কেয়া পায়েল ও সুনেরাহ বিনতে কামালের সঙ্গে নির্মাতা রাজ ফ্রেমবন্দি হয়েছেন।

    তার এ পোস্টটি প্রকাশের পর থেকেই মন্তব্যঘরে দর্শকদের দীর্ঘশ্বাসের ছায়া ফুটে উঠেছে।অনেকে নাটকটি নিয়ে তাদের ভালো লাগার কথা জানিয়েছেন।কারো কারো আবদার নাটকটির যেন এখনই সমাপ্তি টানা না হয়। 

    এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘খুব মিস করবো সবাইকে। দ্রুত এটা আমাদেরই গল্প সিজন -২ দেখতে চাই।’ আরেকজনের মন্তব্য, ‘এটা আমাদের গল্প নাটকের অনুভূতি আশা করি মানুষের মাঝে বেঁচে থাকবে।’ নাহিদুল ইসলাম নামের একজন লিখেছেন, ‘এক কথায় অসাধারণ ছিলো নাটকটি।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    শেষ দৃশ্যের শুটিংয়ের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে গণমাধ্যমকে রাজ বলেন, ‘শুটিং শেষ হওয়ার পর মনে এক অদ্ভুত শূন্যতা আর তৃপ্তি একসঙ্গে কাজ করে। এতদিনের পরিশ্রম আর স্মৃতিগুলো মনে ভেসে ওঠে, আর মনটা ভরে যায় আবেগে।’ 

    গত বছরের ৫ নভেম্বর থেকে প্রতি মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে ৯টায় চ্যানেল আইয়ে প্রচারিত হয়েছে নাটকটি। পরে এটি সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলেও প্রচার করা হয়। দুই মাধ্যমেই নাটকটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়।

    ধারাবাহিকটিতে অভিনয় করেছেন খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠুসহ আরও অনেকে।

    নির্মাতা রাজ জানিয়েছেন, শেষ পর্বটি হবে বিশেষ মেগা এপিসোড। শুরু থেকে প্রতিটি পর্বের দৈর্ঘ্য ছিল ২৫ মিনিট। দর্শকদের অনুরোধ ছিল সময় আরও বাড়ানোর। তবে টেলিভিশন সম্প্রচারের নির্দিষ্ট সময়সীমা ও স্পন্সর সংশ্লিষ্ট সীমাবদ্ধতার কারণে সেটা সম্ভব হয়নি। 

    বিনোদন ডেস্ক

  • শেষের পথে ‘এটা আমাদেরই গল্প’, নির্মাতা রাজের আবেগঘন বার্তা

    দীর্ঘ প্রায় ৭ মাসের যাত্রায় প্রচারের শেষ পর্যায়ে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া পারিবারিক গল্পকে কেন্দ্র করে নির্মিত এই নাটকটির পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। 

    বলা হয়ে থাকে দেশের টেলিভিশন পর্দায় পরিবারভিত্তিক গল্পের হারানো সুদিন ফিরিয়ে এনেছিল ‘এটা আমাদেরই গল্প’। 

    পাকিস্তানি সিরিজ ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে এটি নির্মিত হয়েছে, যেখানে উঠে এসেছে পারিবারিক বন্ধন, ভালোবাসা, দ্বন্দ্ব আর মমত্ববোধ।

    এখন পর্যন্ত ৫০টি পর্ব প্রচারিত হয়েছে নাটকটির। এরই মধ্যে আকাশছোঁয়া জনপ্রিয়তায় পৌঁছেছে পারিবারিক গল্পের এই নাটকটি। জনপ্রিয় এই ধারাবাহিকটি মোট ৫২ পর্বে ইতি টানছে।

    বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ লিখেছেন, ‘১৮ বছরের ক্যারিয়ারে আজকের এই ভালোবাসা আমার কাছে একদম নতুন। ‘এটা আমাদেরই গল্প’ নিয়ে আপনাদের অগণিত কল আর মেসেজে আমি সত্যিই অভিভূত। দর্শকদের এই ভালোবাসাই একজন পরিচালকের শ্রেষ্ঠ পুরস্কার। কৃতজ্ঞতা সবার প্রতি!’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    গত বছরের ৫ নভেম্বর থেকে প্রতি মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে ৯টায় চ্যানেল আইয়ে প্রচারিত হয়েছে নাটকটি। পরে এটি সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলেও প্রচার করা হয়। দুই মাধ্যমেই নাটকটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়।

    ধারাবাহিকটিতে অভিনয় করেছেন খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠুসহ আরও অনেকে।

    নির্মাতা রাজ জানিয়েছেন, শেষ পর্বটি হবে বিশেষ মেগা এপিসোড। শুরু থেকে প্রতিটি পর্বের দৈর্ঘ্য ছিল ২৫ মিনিট। দর্শকদের অনুরোধ ছিল সময় আরও বাড়ানোর। তবে টেলিভিশন সম্প্রচারের নির্দিষ্ট সময়সীমা ও স্পন্সর সংশ্লিষ্ট সীমাবদ্ধতার কারণে সেটা সম্ভব হয়নি। 

    বিনোদন ডেস্ক