Tag: বাংলাদেশ ক্রিকেট

  • বিসিবির উচিত বিপিএল বর্জনকারী খেলোয়াড়দের বহিষ্কার করা

    বাংলাদেশের সমসাময়িক ক্রিকেট নিয়ে অনেকেই বলছেন, বিসিবিতে এখন ক্রিকেট ছাড়া বাকিসবই হচ্ছে। মূলত এমন পরিস্থিতির সূত্রপাত হয় আইপিএল থেকে পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর থেকেই। তারপর একের পর ঘটনায় টালমাটাল দেশের ক্রিকেট। 

    ক্রিকেটার থেকে শুরু করে বোর্ড পরিচালকদের নানা ধরনের মন্তব্যের কারণে আলোচনা-সমালোচনা যেন থামছেই না। এবার ক্রিকেটারদের নিয়ে কথা বলে নতুন করে আলোচনার পালে হাওয়া দিলেন বিসিবির বোর্ড পরিচালক আসিফ আকবরের স্ত্রী বেগম সালমা আসিফ। 

    বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বেগম সালমা আসিফ বিপিএল বর্জনকারী ক্রিকেটারদের বিষয়ে কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। সেই পোস্টে আসিফপত্নী লেখেন, ‘বিপিএল খেলা বর্জনকারী খেলোয়াড়রা যদি আন্তর্জাতিক খেলোয়াড় হয় তাদেরকেও বিসিবি’র উচিত হবে জাতীয় টিম থেকে বহিষ্কার করা। নতুন বহু খেলোয়াড় রয়েছে যারা ইনশাআল্লাহ জাতীয় দলে সুযোগ পেলে দেশের জন্য সুনামই কুড়াবে।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    বোর্ড পরিচালকের স্ত্রীর দেওয়া এই পোস্টটি সামাজিক মাধ্যমে বেশ আলোড়ন তুলেছে। যদিও এ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। 

    এদিকে, নানা নাটকীয়তার পর অবশেষে মাঠে গড়িয়েছে বিপিএল।  বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) টুর্নামেন্ট বন্ধ থাকলেও শুক্রবার (১৬ জানুয়ারি) থেকে পুনরায় ঘরোয়া এই টুর্নামেন্টটির খেলা মাঠে গড়িয়েছে। 

    বিনোদন ডেস্ক

  • মোস্তাফিজ ইস্যুতে ভারতীয় টিভি সম্প্রচার নিয়ে যা বললেন সোহেল রানা

    আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে আইপিএলের প্রচার ও সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। এমন পরিস্থিতিতে বাংলাদেশে ভারতীয় টেলিভিশন চ্যানেলের সম্প্রচার নিয়েও সরব হয়েছেন বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ, যিনি সোহেল রানা নামেই বেশি পরিচিত।

    মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সোহেল রানা লেখেন, ‘আমাদের টেলিভিশন যতক্ষণ ভারতে প্রচার করতে না পারবে, ততক্ষণ ভারতের টেলিভিশনও আমাদের দেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।’

    একই সময়ে দেওয়া আরেকটি পোস্টে ভারতীয় টেলিভিশন কনটেন্টের সমালোচনা করে তিনি বলেন, ‘ভারতীয় টেলিভিশনের বউ-শাশুড়ি ঝগড়া মার্কা নাটক আমাদের সামাজিক বন্ধনকে ছিন্ন-বিচ্ছিন্ন করে দিচ্ছে।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    উল্লেখ্য, আসন্ন আইপিএলের জন্য সম্প্রতি রেকর্ড মূল্য ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ-ভারত সম্পর্কের অবনতির প্রসঙ্গ তুলে ধরে মৌলবাদী হিন্দু গোষ্ঠী কেকেআরের মালিক শাহরুখ খান ও টিম ম্যানেজমেন্টকে মোস্তাফিজকে দলে না নেওয়ার জন্য হুমকি দিতে থাকে বলে অভিযোগ ওঠে।

    এর পরিপ্রেক্ষিতে গত ৩ জানুয়ারি বিসিসিআই কেকেআরকে মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। বিষয়টি প্রকাশ্যে আসতেই দেশে-বিদেশে শুরু হয় তীব্র সমালোচনা।

    ‘নিরাপত্তা ইস্যু’ দেখিয়ে মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও কঠোর অবস্থান নেয়। একই শঙ্কার কথা উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে অনুষ্ঠিতব্য ক্রিকেট বিশ্বকাপ খেলতে অনীহা প্রকাশ করে এবং ভেন্যু পরিবর্তনের দাবিতে আইসিসিকে চিঠি দেয়।

    এদিকে সোমবার বাংলাদেশে আইপিএলের সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেয় সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খানের স্বাক্ষরিত এক চিঠিতে টেলিভিশন চ্যানেলসহ সংশ্লিষ্ট গণমাধ্যম কর্তৃপক্ষকে এ নির্দেশনা দেওয়া হয়।

    সব মিলিয়ে মোস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে ক্রীড়াঙ্গনের সীমানা ছাড়িয়ে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনেও উত্তাপ ছড়িয়ে পড়ছে।

    বিনোদন ডেস্ক

  • মোস্তাফিজ-কাণ্ডে ভারতকে মিশা সওদাগরের ‘ধিক্কার’

    আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেয়েও ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তি ও রাজনৈতিক চাপে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানের বাদ পড়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর।

    রোববার (৪ জানুয়ারি) নিজের জন্মদিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য ভারতকে সরাসরি ‘ধিক্কার’ জানান। 

    মিশা সওদাগরের মতে, মোস্তাফিজ বাংলাদেশের একজন গর্ব ও বিশ্ব ক্রিকেটের প্রতীক। একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার হওয়া সত্ত্বেও মোস্তাফিজের বিনয়ী স্বভাবের প্রশংসা করে তিনি বলেন, মাশরাফির পর মোস্তাফিজের মতো এত সমৃদ্ধ ক্যারিয়ার থাকার পরও তার মধ্যে কোনো অহংকার নেই, যা অত্যন্ত সম্মানের দাবি রাখে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ক্রীড়া ও সংস্কৃতির সঙ্গে রাজনীতি মিশিয়ে ফেলার এই প্রবণতাকে অত্যন্ত কুরুচিপূর্ণ ও উগ্র মানসিকতা হিসেবে অভিহিত করেন এই অভিনেতা। তিনি মনে করেন, শিল্প ও ক্রীড়াঙ্গন হওয়া উচিত সম্পূর্ণ স্বাধীন ও রাজনীতির ঊর্ধ্বে। 

    রাজনীতির অজুহাতে যারা সংস্কৃতির পথে প্রতিবন্ধকতা তৈরি করেছে, তারা মূলত নিচু রুচির পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। মিশা সওদাগর আরও সতর্ক করে বলেন, মোস্তাফিজের মতো তারকাকে এভাবে আটকে দেওয়ার চেষ্টা বিশ্ব ক্রীড়াঙ্গনে একটি অত্যন্ত নেতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

    বিনোদন ডেস্ক