Tag: বলেন

  • আমার পিঠেও ছু্রি মারা হয়েছিল, বলছেন দেব

    লোকসভা নির্বাচনী প্রচারে ব্যস্ত বলিউডের জনপ্রিয় অভিনেতা দেব চৌধুরী। তিনি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনুপুর জেলার ঘাটাল থেকে লোকসভা নির্বাচন করছেন। 

    rnrn

    লোকসভা নির্বাচনের প্রচারণার ফাঁকে সম্প্রতি তার ছবি ‘প্রধান’-এর সাফল্য উদ্‌যাপনের অনুষ্ঠানেও হাসিমুখে হাজির হলেন নায়ক দেব। 

    rnrn

    দেবের সাফল্যের নেপথ্যে রহস্য কী? এমন প্রশ্নের জবাবে নায়ক হেসে বলেন, ‘বলা খুব কঠিন। সিনেমা প্রতিদিন নতুন কিছু শেখায়। তাই সিনেমাকে কোনো ফর্মুলাতে বেঁধে ফেলা যায় না।’

    rnrn

    তিনি আরও বলেন, ‘সৎ প্রচেষ্টা থেকে ছবিটা করেছি। মধ্যপন্থা অবলম্বন করিনি। তাই আজ মনে হচ্ছে, কখনো কখনো মানুষের কাজ অনেক কিছু প্রমাণ করে দেয়।’

    rnrn

    দেব বলেন, ‘আগে কলকাতা এবং গঙ্গার ও পারের দর্শককে একজোট করার লড়াই ছিল। এখন সেটা বাংলা ছবি এবং বাংলা ছবির দর্শককে এক করার লড়াই।’

    rnrn

    তিনি আরও বলেন, ‘চ্যালেঞ্জ নিতে আমার ভালো লাগে। গত বছর ব্যোমকেশ বা ‘বাঘা যতীন’-এর ক্ষেত্রেও আমি সেটাই চেষ্টা করেছিলাম। একই জিনিস করতে গেলে আমার মধ্যেও একঘেয়েমি চলে আসবে।’ 

    rnrn

    এক প্রশ্নের জবাবে দেব বলেন, ‘আমি প্রযোজনায় আসার পর অনেকেই আমার পিঠে ছুরি মেরেছিল। তাই নতুন কারও যন্ত্রণাটা আমি বুঝি। আমি আমার ছোটদের সেই একই অভিজ্ঞতার সম্মুখীন হতে দিতে চাই না।’

    rnrn

    রাজনীতির মাঠে নেমে নির্বাচনী প্রচার নিয়ে অভিনেতা বলেন, ‘রাস্তায় অগণিত মানুষ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন। অভিযোগও করছেন অনেকে। কোথাও আমি দেরিতে পৌঁছলে ওদের দেখে নিজেরই খারাপ লাছে। কিন্তু শেষ পর্যন্ত আমাকে দেখার পর মানুষের মুখে হাসি দেখে এগিয়ে চলার শক্তি পাচ্ছি।’

    বিনোদন ডেস্ক

  • শেহনাজ বললেন ‘আমি এত অশিক্ষিত নই’

    রিয়েলিটি শোয়ের মাধ্যমে ধীরে ধীরে নিজেকে তুলে ধরেছেন শেহনাজ গিল।  কাজ করেছেন একাধিক মিউজিক ভিডিওতে। সঞ্চালনা করছেন নিজের শো। 

    rnrn

    আজ মুক্তি পাচ্ছে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান‘ ছবি। এই ছবির মধ্য দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে টেলিতারকার। 

    rnrn

    তবে এই পর্যায়ে আসতে তাকে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে। প্রশ্ন উঠেছে তার প্রতিভা, যোগ্যতা নিয়েও। নিজের কাজের মাধ্যমেই সব প্রশ্নের জবাব দেবেন তিনি।  

    rnrn

    সম্প্রতি এক সাক্ষাৎকারে শেহনাজ বলেন, ইংরেজি কিছুটা হলেও বুঝতে পারি আমি, এতটাও অশিক্ষিত নই।

    বিনোদন ডেস্ক