Tag: বর্ষা

  • আর্জেন্টিনার সমর্থক বর্ষা জয় চান মিশরের

    চলছে ফিফা বিশ্বকাপ ১৬-এর লড়াই। আজ হাইভোল্টেজ ম্যাচে শেষ ১৬-এর লড়াইয়ে মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবেন মোহামেদ সালাহর মিশর।  আটলান্টা স্টেডিয়ামে আজ রাত ১০টায় মুখোমুখি হবে এ দুই দল। আর্জেন্টিনার সমর্থক জনপ্রিয় অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা জয় চান মিশরের। যদি আর্জেন্টিনা আজ না-ও জেতে, তাহলেও নাকি মন খারাপ হবে না বলে জানিয়েছেন অভিনেত্রী।

    যদিও অভিনেত্রী এবার প্রিয় খেলোয়াড় মেসির প্রতিটি ম্যাচ আনন্দ নিয়ে উপভোগ করেছেন। সামাজিক মাধ্যমে জানাচ্ছেন তার প্রতিক্রিয়া। মাঝে মাঝে অন্য দলকেও খোঁচা দিচ্ছেন। আজকের আর্জেন্টিনা ও মিশরের ম্যাচ নিয়েও আগাম জয়-পরাজয়ে চাওয়া-পাওয়ার কথা জানিয়েছেন অভিনেত্রী। তবে আজ হঠাৎ নিজের পছন্দের দল মেসির আর্জেন্টিনার পরাজয় চেয়েছেন বর্ষা। অন্যদিকে জয় চেয়েছেন মোহামেদ সালাহর মিশরের।

    কারণ কী? এমন প্রশ্নের উত্তরে সামাজিক মাধ্যম ফেসবুকে আফিয়া নুসরাত বর্ষা লিখেছেন— আজ প্রিয় দল আর্জেন্টিনা হারলেও আমার মনে কষ্ট লাগবে না। কারণ মন থেকে চাই দুনিয়ার বুকে মুসলিমদের জয় হোক; আমিন।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ‘খোঁজ—দ্য সার্চ’ অভিনেত্রীর এমন মনোভাবনার সঙ্গে সহমত পোষণ করেছেন তার ভক্ত-অনুরাগীদের অনেকেই। আবার কেউ কেউ বলছেন— খেলার মধ্যে এসব ‘ধর্মীয় রাজনীতি’ টেনে আনা অপ্রাসঙ্গিক।

    উল্লেখ্য, ২০১২ সাল থেকে সিনেমায় অভিনয় করছেন অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা । ব্যবসায়ী স্বামী অনন্ত জলিল প্রযোজিত-অভিনীত সিনেমাতেই কাজ করেছেন তিনি। তবে গত বছর অভিনয় ছেড়ে দিয়ে ইসলামের পথে জীবনযাপন করবেন বলে ঘোষণা দেন এ তারকা দম্পতি। পরে সিদ্ধান্ত বদল এনে জানান, হাতে থাকা সিনেমাগুলো সম্পন্ন করে অবসরে যাবেন তারা।

    বিনোদন ডেস্ক

  • যদি সাধারণ মানুষের মত ঘুরতে পারতাম: বর্ষা

    গ্ল্যামার জগৎ, কোটি ভক্তের ভালোবাসা আর রাজকীয় জীবন—সবই আছে তার। ঢালিউডের অন্যতম শীর্ষ তারকা তিনি। কিন্তু এত কিছুর মাঝেও কোথাও যেন হারিয়ে গেছে একজন সাধারণ মানুষের মতো মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার স্বাধীনতা। তারকা খ্যাতির পেছনে লুকিয়ে থাকা সেই চিরন্তন একাকীত্ব আর সাধারণ জীবনে ফিরে যাওয়ার আকুলতা প্রকাশ করলেন জনপ্রিয় চিত্রনায়িকা বর্ষা।

    আজ শনিবার (১৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে দেওয়া এক আবেগঘন পোস্টে এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী।

    হারিয়ে যাওয়া দিনগুলোর খোঁজে বর্ষা

    জনপ্রিয়তার কারণে তারকাদের ব্যক্তিগত জীবন বলে প্রায় কিছুই থাকে না। সাধারণ মানুষের মতো রাস্তাঘাটে চলাফেরা বা কেনাকাটা করার সুযোগ মেলা ভার। সেই বন্দিদশা থেকেই কি একটু মুক্তি চাইলেন বর্ষা? নিজের পোস্টে ফেলে আসা সাধারণ জীবনের সুন্দর মুহূর্তগুলোর স্মৃতিচারণ করেন তিনি।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ফেসবুক পোস্টে বর্ষা লিখেছেন:

    ‘ঢাকায় যখন আমি কেনাকাটা করি, আহ কত আরাম! কেউ বুঝল না আমি কে। মাঝে মাঝেই মনে হয় আবার যদি একটা সাধারণ মানুষের মতো ঘুরতে পারতাম। কেউ তাকাবে না, কেউ চিনবে না!!!!! ওই দিনগুলো ছিল জীবনের সুন্দর মুহূর্ত।’

    ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া

    পোস্টটি শেয়ার করার পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। সাধারণ ভক্ত থেকে শুরু করে নেটিজেনরা অনেকেই বর্ষার এই অনুভূতির সাথে একাত্মতা প্রকাশ করেছেন। অনেকে মন্তব্য করেছেন, পর্দার পেছনের তারকাদের জীবনও যে কতটা সাধারণ এবং তারা কতটা সাধারণ মুহূর্তের জন্য তৃষ্ণার্ত থাকেন, বর্ষার এই পোস্ট তারই প্রমাণ।

    চলচ্চিত্র ক্যারিয়ারে স্বামী ও চিত্রনায়ক অনন্ত জলিলের সাথে জুটি বেঁধে বহু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন বর্ষা। তবে ক্যারিয়ারের এই তুঙ্গে থাকা অবস্থায় তার এমন সাধারণ হওয়ার আকুতি ভক্তদের মনে নতুন করে ভাবনার খোরাক জুগিয়েছে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    বিনোদন ডেস্ক

  • ভোটের কালির কারণে দুশ্চিন্তায় বর্ষা

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার ছয় দিন পরও আঙুলে থাকা কালি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। ধর্মীয় বিধান অনুযায়ী অজু ঠিকভাবে হচ্ছে কি না—এ নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।

    মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করে নিজের উদ্বেগ প্রকাশ করেন বর্ষা। ছবিতে দেখা যায়, তার বাম হাতের বৃদ্ধাঙ্গুলে এখনো স্পষ্ট ভোটের কালির দাগ রয়ে গেছে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ভোটের কালি, ভাবছি অজু হচ্ছে নাকি? আজ ৬ দিন।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    পোস্টটি প্রকাশের পরপরই ভক্তদের মাঝে ব্যপক সাড়া পড়ে যায়। কেউ তাকে আশ্বস্ত করেছেন যে ভোটের কালি সাধারণত অজুতে বাধা সৃষ্টি করে না, আবার কেউ ধর্মীয় ব্যাখ্যা দিয়ে বিস্তারিত মতামত দিয়েছেন।

    এর আগে গত ১২ ফেব্রুয়ারি সকালে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন বর্ষা। ভোটকেন্দ্র থেকে বেরিয়ে ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি ভোট দিয়েছি। আপনিও ভোট দিন আপনার পছন্দের মানুষকে। আমরা যেন ভালো থাকতে পারি, ইনশাআল্লাহ।’

    বিনোদন ডেস্ক

  • বর্ষাকে নিয়ে ভোট দিতে গিয়ে যা বললেন অনন্ত জলিল

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন চিত্রনায়ক অনন্ত জলিল। তিনি রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট দিয়েছেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী অভিনেত্রী বর্ষাও।

    ভোট দেওয়ার পর অনন্ত জলিল সাংবাদিকদের বলেন, ‘আমি চাই দেশের সব মানুষের জন্য এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, শান্তিপূর্ণ ও নিরাপদ বাংলাদেশ গড়ে উঠুক। প্রতিটি নাগরিক যেন স্বচ্ছভাবে ভোট দিতে পারে এবং দেশের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারে।’    

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অনন্ত জলিল ও বর্ষার এই অংশগ্রহণ অনেক ভোটারকে উৎসাহিত করেছে। মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ ভোটকেন্দ্রে মোট ভোটার ২৫,৮৪ জন। ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।

    বিনোদন ডেস্ক

  • আজহারীকে ধন্যবাদ জানিয়ে চিত্রনায়িকা বর্ষার ফেসবুক পোস্ট

    ঢাকাই সিনেমার নায়িকা আফিয়া নুসরাত বর্ষা বর্তমানে শোবিজের কাজের চেয়ে ব্যক্তিজীবন ও ধর্মীয় চর্চায় বেশি সময় দিচ্ছেন। নিয়মিত ইবাদত পালনের পাশাপাশি ধর্মীয় বিষয়েও আগ্রহী তিনি। গত বছর ওমরাহ হজ পালন করতে মক্কায় গিয়ে ফেরার পরই একটি বড় সিদ্ধান্তের কথা জানান বর্ষা—তিনি আর সিনেমায় কাজ করবেন না। নায়িকার ভাষ্য ছিল, ভবিষ্যতে সন্তানরা বড় হবে, সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।

    সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই সিদ্ধান্তে অটল থাকছেন বর্ষা। নতুন কোনো চলচ্চিত্রে তার নাম দেখা যাচ্ছে না। তবে ফটোশুট কিংবা বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে মাঝেমধ্যে তাকে দেখা যায়। অবসর সময়ে বই পড়তেও ভালোবাসেন তিনি, বিশেষ করে ধর্মীয় বই।

    এবার তেমনই একটি বই নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন বর্ষা। জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ ড. মাওলানা মিজানুর রহমান আজহারীর লেখা ‘এক নজরে কুরআন’ বইটি পড়ে তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে বইটির কয়েকটি ছবি শেয়ার করেন বর্ষা। ক্যাপশনে লেখেন, আলহামদুলিল্লাহ, অনেক দিন ধরেই ‘এক নজরে কুরআন’ বইটি পড়ার ইচ্ছা ছিল। তিনটি বই অর্ডার করেছিলাম, আজ হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ। এর মধ্যে দুটি আমার বোনদের জন্য।

    পোস্টে বর্ষা আরও লেখেন, জীবনে খুব বেশি কিছু জানা নেই, তবে এই বইটি পড়ে অনেক কিছু জানতে পারব ইনশাআল্লাহ। এরপর তিনি ড. মিজানুর রহমান আজহারীকে ধন্যবাদ জানিয়ে লেখেন—এই বইটি পড়ার সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে উত্তম প্রতিদান দেন।

    ২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বর্ষার। সেই ছবিতে অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন তিনি। পরের বছর, ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর, ভালোবেসে সংসার শুরু করেন এই তারকা দম্পতি। তাদের ঘরে রয়েছে দুই পুত্রসন্তান—আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল।

    বিনোদন ডেস্ক

  • ঢালিউড ছাড়ার ঘোষণা তরুণ অভিনেত্রীর, আবেগঘন পোস্টে তাকে যা বললেন বর্ষা

    ঢাকাই সিনেমার নায়িকা রাজ রিপা সম্প্রতি নতুন সিনেমা ‘ময়না’ দিয়ে আলোচনায় এসেছেন। তবে ‘মুক্তি’ সিনেমার শুটিং শেষ হওয়ার আগেই তিনি পরিচালক ইফতেখার চৌধুরীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি মিডিয়া ইন্ডাস্ট্রি থেকে নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণাও দিয়েছেন।

    এই ঘটনার পর রাজ রিপাকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট লিখেছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। তিনি লেখেন, ‘স্বপ্ন মাটি চাপা দিবা দাও কিন্তু এমন স্বপ্ন মাটি চাপা দিওনা যে স্বপ্ন জেগে আছে কিন্তু ধরা ছোঁয়ার বাইরে। তোমার জীবনের সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে, যার কেউ নেই তার জন্য আল্লাহ আছেন।’

    বর্ষা আরও লিখেছেন, ‘তোমার মত কেউ কেউ এমন কঠিন জীবন যাপন করছে এই মিডিয়ায় তা তুমি আমি ভালো করে জানি। আমাকে নিয়ে ভেবে দেখবা, আমি ইচ্ছে করলে নিজেই সিনেমা ইনভেস্ট করতে পারি কিন্তু আমার কাছে এসব কিছুই আর ভালোলাগে না।’

    তার ভাষায়, ‘আসলে ভালো মন, নরম মনের মেয়েদের জন্য এই রঙিন জীবন না রিপা! চামড়া যাদের অনেক শক্ত শত শত কমেন্টের জন্য যাদের কিছু আসে যায় না তারাই এই জীবনে ভালো থাকবে। মিলিয়ে নিও, তুমিও জানো ভালো করে কি করলে কি হয়। নামাজ পড়ে আল্লাহ পাক কে বল, তোমার মনে যেনো শান্তি পায়।’

    পোস্টের শেষে বর্ষা লিখেছেন, ‘আর আমিও গিয়েছিলাম তোমার এই মুক্তি সিনেমার মহরতে, অবাক হলাম এই সিনেমা এখনও শুটিং শেষ হয়নি? যদি ভুল না হয়, ২০২০ সালের অক্টোবর অথবা ডিসেম্বরে মহরত হয়েছিলো। নতুন শুরু দিয়ে নতুন স্বপ্ন নিয়ে জীবন কে আবার ভাবতে শিখতে পার। হেরে যাওয়া কিন্তু সমাধান নয়। দোয়া রইলো তোমার জন্য বয়স আর কত তোমার, অনেক সময় পড়ে আছে তোমার জন্য, নিজেকে নতুন ভাবে সাজাও বোকা মেয়ে তুমি, ব্যর্থ তুমি হওনি, ব্যর্থ সেই যে তার ওয়াদা রক্ষা করতে পারেনি।’

    বিনোদন ডেস্ক

  • বর্ষার পর সিনেমা ছাড়ার সিদ্ধান্ত জানালেন অনন্ত জলিলও

    ঢালিউড অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা কয়েক মাস আগে সিনেমা ইন্ডাস্ট্রি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। সেই সময় কারণ হিসাবে অভিনেত্রী বলেন, সন্তানরা বড় হচ্ছে। তারা মাকে সিনেমায় দেখলে কী ভাববে, সেটি ভেবেই সিনেমা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ বিষয়টি নিয়ে সেই সময় সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এবার একই পথে হাঁটলেন অভিনেত্রীর স্বামী অনন্ত জলিল। 

    এ তারকা দম্পতি জুটির অভিনীত ‘নেত্রী দ্য লিডার’ সিনেমার কাজ ৭০ শতাংশ শেষ হয়েছে। এ সিনেমাটি শিগগিরই মুক্তির পরিকল্পনাও রয়েছে বলে জানান অনন্ত জলিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, হাতে থাকা কাজগুলো শেষ করে হয়তো চলচ্চিত্র ছেড়ে দেবেন তিনি। আমার ছেলেরা ইসলামিক পড়াশোনা করছে। বাবা-মা সিনেমা করে— এটা ভালো দেখায় না, বলে জানান এ অভিনেতা। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অনন্ত জলিল বলেন, তার দুই ছেলে কুরআন শিক্ষায় মনোনিবেশ করছে। বড় ছেলে ৮ পারা হাফেজ, আর ছোট ছেলে দ্বিতীয়বারের মতো কুরআন খতম দিয়েছে।  যখন বর্ষা প্রথম প্রেগন্যান্ট হয়, তখনই আমরা নিয়ত করি— আমাদের ছেলেকে আমরা মুফতি বানাব। একটা সময়ে মদিনাতে পড়ালেখা করাব। 

    স্ত্রী বর্ষার অভিনয় ছাড়ার সিদ্ধান্ত প্রসঙ্গে এ অভিনেতা বলেন, যেহেতু ছেলেরা ইসলামিক ও জেনারেল- দুই লাইনেই পড়াশোনা করছে, তখন তাদের মায়ের সিনেমা করা তাদের ভালো লাগবে না। আমিও চাইব না, ওরা ইসলামিক পড়াশোনা করবে আর আমি সিনেমা করি। হাতে যে কয়টা কাজ আছে শেষ করে এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেব বলে জানান অনন্ত জলিল।

    বিনোদন ডেস্ক

  • ‘সন্তান বাসায় না এলে মায়ের মনে কী চলে শুধু মায়েরাই ভালো জানে’

    উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩১ জন, যাদের মধ্যে ২৯ জনই শিশু। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন শতাধিক। এই হৃদয়বিদারক দুর্ঘটনায় গোটা দেশ শোকে স্তব্ধ, মুষড়ে পড়েছেন তারকারাও।

    চিত্রনায়িকা বর্ষা, যিনি নিজেও এক সন্তানের জননী, সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন স্ট্যাটাসে জানান, একজন মা হিসেবে তিনি ঠিক কতটা অনুভব করছেন সন্তানহারা মায়েদের যন্ত্রণা।

    বর্ষা লিখেছেন, পুরো বিশ্বের আবহাওয়া পরিবর্তন হচ্ছে, যেখানে গরম নেই সেখানেই অনেক গরম। আবার ঠান্ডা যেখানে বেশি, সেখানে ঠান্ডা নেই। কিছুদিন পরপর দেখা যাচ্ছে, বিমান দুর্ঘটনার কারণে অনেক মানুষ মারা যাচ্ছেন এবং অনেকে অসুস্থ হচ্ছেন! ওই দুর্ঘটনাগুলো অন‍্য রকম কিন্তু আমাদের দেশের মানুষের শিশু বাচ্চাগুলোর যেভাবে মৃত্যু হয়েছে এই অবস্থা মেনে নেওয়া যায় না।

    বর্ষা লিখেছেন, জানি, মনে প্রাণে বিশ্বাস করি যে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না কার সময় কখন শেষ হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক থাকতে বলেছেন। একটা মা হয়ে কিভাবে অন্য মায়ের এই কষ্ট সহ্য করি বলেন? বাচ্চাদের স্কুলে পাঠিয়ে মোবাইল টা খুলে রাখি। আজকেও সকালে স্কুলে দিয়ে আসছি আরিজ আবরারকে। যতক্ষণ না পর্যন্ত বাসায় আসে ততক্ষণ মায়ের মন কেমন থাকে তা মায়েরাই ভালো জানেন। হে আল্লাহ, আপনি সকল মায়ের মন হালকা করে শান্তি ফিরিয়ে আনুন, আমিন।

    সবশেষ প্রশ্ন ছুঁড়ে দিয়ে অভিনেত্রী বলেন, আর এত গুরুত্বপূর্ণ প্রশিক্ষন দয়াকরে শহরের বাইরে নিয়ে যাবেন, যে এলাকায় কোনো মানুষ নেই শুধু ক্ষেত আর পানি থাকবে। দেশে জায়গার অভাব নেই কিন্তু মানুষ একটা মানুষের জীবনের অনেক অভাব। ঢাকা শহরে কিভাবে এ ধরণের প্রশিক্ষন করা হচ্ছে চিন্তা করা যায়? কে নিবে এই নিষ্পাপ শিশুদের দায়িত্ব এখন? যারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন? চোখ বন্ধ নয় খোলা রাখুনআল্লাহ সবাইকে সুস্থতা দান করুন, আমিন

    বিনোদন ডেস্ক

  • নারীর ক্ষমতায়ন নিয়ে কানে যা বললেন বর্ষা

    ফ্রান্সে ৭৮তম ‘কান চলচ্চিত্র উৎসব’ গত মঙ্গলবার (১৩ মে) থেকে শুরু হয়েছে। সমুদ্র শহর কানে বিশ্ব সিনেমার সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ এ উৎসব শুরু হয়েছে। ২৪ মে শেষ হবে বিশ্বের অন্যতম সেরা এ উৎসব। এবারের উৎসবে বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়েছেন অভিনেত্রী ও প্রযোজক বর্ষা। 

    এর মধ্যেই কানে উপস্থিত হয়েছেন অভিনেত্রী। কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এ নিয়ে দ্বিতীয়বারের মতো অংশ নিয়েছেন বর্ষা। এর আগে ২০২২ সালে উৎসবের ৭৫তম আসরে যোগ দিয়েছিলেন অভিনেত্রী। সেই সময় সঙ্গে ছিলেন স্বামী চিত্রনায়ক, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল। 

    এবারের আসরের দ্বিতীয় দিন ওয়ার্ল্ড উইমেন কানস অ্যাজেন্ডা ডিসকাশন পর্বে অংশ নিয়েছেন বর্ষা। ‘নিউ এরা অব আইডেন্টি অ্যান্ড ইমপ্যাক্ট অ্যান্ড গ্লোবাল সিনেমা’ শীর্ষক এ সেমিনারে নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলেন অভিনেত্রী।

    সেমিনারের শুরুতেই বাংলাদেশ থেকে আসার কথা জানিয়ে বর্ষা বলেন, আমি একজন অভিনেত্রী। পাশাপাশি একজন ব্যবসায়ীও। কাজ করেন মানুষের উন্নয়নে। তিনি বলেন, অভিনয় জীবনের বাইরে ব্যবসায়িক জীবনেও আমি আমার ইচ্ছা, মেধা এবং লক্ষ্যপূরণে সচেষ্ট থাকি। 

    অভিনেত্রী বলেন, আমার ব্যবসায় সবসময় নারীর অংশগ্রহণ ও সুযোগ দেওয়ার চেষ্টা করি। তাই নারীর ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করার জন্যই একজন স্বেচ্ছাসেবক হিসেবে আমার এ অংশগ্রহণ। 

    বর্ষা বলেন, বিশ্বব্যাপী সিনেমার বিষয়টির এক অসাধারণ ক্ষমতা ও শক্তি আছে, যা মানুষকে ভীষণভাবে অনুপ্রাণিত করতে পারে। বাস্তবসম্মত গল্পগুলো প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং অধিকারের বিষয়ে বড় ভূমিকা রাখতে পারে বলে জানান অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • কান ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বর্ষা

    দক্ষিণ ফ্রান্সের সমুদ্র শহর কানে আজ থেকে শুরু হচ্ছে বিশ্ব সিনেমার সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ ‘কান ফিল্ম ফেস্টিভ্যাল’র ৭৮তম আসর। চলবে ২৪ মে পর্যন্ত। এবারের উৎসবে বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়েছেন চিত্রনায়িকা বর্ষা। 

    অভিনেত্রী জানিয়েছেন, এ আসরের ওয়ার্ল্ড ওমেন কান এজেন্ডা ডিসকাশন বিভাগে আমন্ত্রণ জানান হয়েছে তাকে। এ নিয়ে দ্বিতীয়বার কান ফেস্টিভ্যালে অংশ নিচ্ছেন এ অভিনেত্রী। এর আগে ২০২২ সালে কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৫তম আসরে যোগ দিয়েছিলেন বর্ষা। সে সময় সঙ্গে ছিলেন অভিনেত্রীর স্বামী, চিত্রনায়ক, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল। 

    জানা গেছে, এবারের আসরে নারীদের নিয়ে আয়োজিত আলোচনা বিভাগে বাংলাদেশ থেকে চিত্রনায়িকা বর্ষাকে নির্বাচন করা হয়েছে। এরই মধ্যে আলোচনায় অংশ নেওয়া অতিথিদের তালিকা প্রকাশ করেছে কান কর্তৃপক্ষ। যেখানে ইসাবেল, মারিয়ানি ও নোরা আরমানীর সঙ্গে বর্ষার ছবিও শোভা পাচ্ছে। আগামী ১৪ এবং ১৫ মে হবে এ বিভাগের আলোচনা পর্ব। এতে অংশ নিতে দুবাই থেকে ফ্রান্সের উদ্দেশ্যে আজই রওয়ানা দিচ্ছেন এ নায়িকা। 

    গত কয়েকদিন ধরে তিনি ব্যবসায়িক কাজে দুবাই অবস্থান করছেন। বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাকর এ আসরে এমন আমন্ত্রণে বেশ উচ্ছ্বসিত বর্ষা। তিনি বলেন, ‘এমন আমন্ত্রণে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারাটা গর্বের। আলোচনায় বিশ্বে নারীদের অবস্থান, সিনেমাশিল্পে বাংলাদেশে নারীদের প্রাপ্তি-অপ্রাপ্তির পাশাপাশি বাংলা সিনেমা নিয়েও কথা বলব।’

    কান ফিল্ম ফেস্টিভ্যালের ওয়ার্ল্ড ওমেন কান এজেন্ডা ডিসকাশন বিভাগে লিডারশীপ, রিপ্রেজেন্টেশন, ইনোভেশন, এক্টিভিজম, ইকুয়েটি, ইনফ্লুয়েন্স-এসব বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে দীর্ঘদিন পর্দায় দেখা যাচ্ছে না বর্ষাকে। সর্বশেষ তার অভিনীত ‘কিল হিম’ নামে একটি সিনেমা মুক্তি পায়। 

    এছাড়া তিনি ‘নেত্রী : দ্য লিডার’ নামে একটি সিনেমারও শুটিং করছিলেন। এ সিনেমার প্রায় আশিভাগ কাজ শেষও হয়েছে। অভিনেত্রী জানিয়েছেন, কান উৎসব থেকে ফিরেই সিনেমাটির আপডেট তথ্য দর্শক ভক্তদের জানাবেন।

    বিনোদন ডেস্ক