Tag: বয়স

  • ৬৬ বছর বয়সে যুবকের সঙ্গে ম্যাডোনার চুটিয়ে প্রেম

    হলিউড পপতারকা ম্যাডোনা ৬৬ বছর বয়সে এসেও ২৮ বছরের যুবকের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন।

    চলতি বছরের গরমেই একে অন্যের প্রেমে পড়েছেন তারা। আর এবার দুজন মিলে লন্ডনে বেড়াতে গেছেন। সেখান থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ছবি পোস্ট করলেন এ প্রেমিক যুগল।

    প্রেমিকের সঙ্গে ছুটির মুডে পপতারকা ম্যাডোনা। একে অন্যের থেকে ৩৮ বছরের ব্যবধান। কিন্তু প্রেম কবেই বা আর বয়সের চোখ রাঙানি মেনেছে! তাই এই বিস্তর ফারাক উপেক্ষা করেই ২৮ বছরের আকিম মরিসকেই মন দিয়েছেন ম্যাডোনা। বর্তমানে সেই প্রেমিকের সঙ্গেই লন্ডনে ছুটি কাটাচ্ছেন তিনি। 

    এদিন সোশ্যাল মিডিয়ায় সেই আবেগে ভাসানো মুহূর্তের একাধিক ছবি পোস্ট করলেন তিনি। কোথাও তাদের গান বাজনা করতে দেখা যাচ্ছে, আবার কোথাও প্রেমিকের হাত জাপটে ধরে থাকতে দেখা যাচ্ছে পপতারকাকে। এ যুগলের একটি ছবিতে চেলসি ফুটবল টিমের খেলা উপভোগ করতে দেখা হচ্ছে স্ট্যামফোর্ড ব্রিজ স্টেডিয়ামে বসে। খেলা দেখতে দেখতেও প্রেমিককে জড়িয়ে বসে থাকতে দেখা যায় পপ সংগীতের রানিকে।

    এ ছবিগুলোর ক্যাপশনে ম্যাডোনা লিখেছেন— লন্ডন ডাকছে। স্টু-তে ফেরত এলাম স্টুয়ার্ট প্রাইসের সঙ্গে। তাদের একসঙ্গে লন্ডনের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে দেখা যায়। তাও হাতে হাত ধরেই। আর সেসব মুহূর্তের ছবি ফ্রেমবন্দি করে এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি।

    প্রসঙ্গত, গত জুলাই মাসে এই সম্পর্কের কথা প্রথমবার প্রকাশ্যে আনেন ম্যাডোনা। সোশ্যাল মিডিয়ায় ৪ জুলাই দুজনের ছবি পোস্ট করেন তারা।

    বিনোদন ডেস্ক

  • বয়স বাড়ছে তামান্নার, বিয়ে দিতে চায় পরিবার

    দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার বয়স বাড়ছে। ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী এখনো বিয়ের পিঁড়িতে বসেননি। ফলে পরিবার থেকেও বিয়ের জন্য চাপ পাচ্ছেন তিনি। 

    ভারতীয় সংবাদমাধ্যমের খবর, তামান্নার পরিবারও নাকি নায়িকার বিয়ে নিয়ে আর দেরি করতে চাইছেন না। শিগগিরই পছন্দের পাত্রের কাছে নিজেদের মেয়েকে তুলে দিতে চাইছেন তারা। 

    আরও পড়ুন: 

    সে হিসেবে নায়িকার জন্য বিয়ের পাত্রও প্রস্তুত। কারণ দীর্ঘদিন ধরেই অভিনেতা বিজয় বর্মার সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন তামান্না। তাকেই বিয়ে করতে পারেন অভিনেত্রী। 

    দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে বিয়ের প্রসঙ্গে তামান্না বলেন, ‘বিয়ে একটা বড় দায়িত্ব। তখনই এক জনের সম্মতি দেওয়া উচিত, যখন সে দায়িত্ব নেওয়ার জন্য সম্পূর্ণ তৈরি থাকবে।’

    যদিও তামান্নার পরিকল্পনা ছিল ৩০ পেরোতেই বিয়ে করে দুই সন্তান নিয়ে সংসার করবেন। সেটা হয়নি। 

    তমান্নার কথায়, খুব ছোট বয়সে কাজ শুরু করি। তখন ইন্ডাস্ট্রিতে নায়িকারা সর্বোচ্চ ১০ বছরের ক্যারিয়ার গড়ত। আমিও নিজের বিষয়ে এমন কিছুই ভেবেছিলাম। ৩০ পর্যন্ত কাজ করবো। তারপর বিয়ে করে সন্তান নেব, সংসার করবো। কিন্তু আমার ত্রিশেই যেন পুনর্জন্ম হল।’

    জানা গেছে, এই শীতেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন তামান্না-বিজয়। ইতোমধ্যেই দুই তারকার পরিবারে বিয়ের সানাই বাজতে শুরু করেছে।
     

    বিনোদন ডেস্ক

  • বয়স নিয়ে ফেসবুক পোস্টে যা লিখেন শ্রীলেখা

    নিজের জন্মদিনে ছোটবেলার তিনটি ছবি পোস্ট করে শ্রীলেখা লিখেছিলেন- ‘একসময় রোগা ছিলাম, শুভ জন্মদিন।’

    টালিগঞ্জের অভিনেত্রী শ্রীলেখা মিত্র জন্মদিনের পরদিন ফেসবুক পোস্টে লিখেন- ‘শুনলাম, নায়িকাদের নাকি বয়স বাড়ে না। কেন, তারা কি অন্য গ্রহের প্রাণী?’

    অকপটে জানালেন নিজের বয়সটাও, ‘আমি তো ৫০ পূর্ণ করে ৫১ বছরে পা–হাত, মাথা, শরীর মন দিলাম, যদিও মনের বয়স ১৫। এই বয়সকে উপভোগ করে যেতে হবে।’

    এবারের জন্মদিনটা গৃহবন্দি অবস্থায় কেটেছে শ্রীলেখার। ডেঙ্গুর লক্ষণ নিয়ে চিকিৎসা চলছে তার। 

    ‘ওয়ানস আপন অ্যা টাইম ইন কলকাতা’, ‘আশ্চর্য প্রদীপ’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও নাম লিখিয়েছেন শ্রীলেখা। তার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এবং ছাদ’ নিয়ে ঢাকায়ও এসেছিলেন তিনি। এর আগে ‘বেটার হাফ’ নামের আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন।

    শ্রীলেখা মিত্রের পূর্বপুরুষের বসত ছিল বাংলাদেশের মাদারীপুরের ঘটমাঝি গ্রামে। দেশভাগের সময় ভারতে পাড়ি জমিয়েছেন তারা। শ্রীলেখার জন্ম ভারতে হলেও বাবার মুখে ঘটমাঝি গ্রামের গল্প শুনে বেড়ে উঠেছেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • ৪০ বছর বয়সেও প্রেমিক খুঁজছেন পায়েল

    টালিউড সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। যিনি আজও ‘সিঙ্গেল’ রয়েছেন। এ অভিনেত্রীর বয়স প্রায় ৪০ ছুঁই ছুঁই। তবে জীবনে বহুবার বসন্তের ছোঁয়া লাগলেও টেকেনি তার একটি সম্পর্কও।

    আবির সেনগুপ্ত, পেশায় একজন পরিচালক। তার প্রথম সিনেমা ‘যমের রাজা দিল বর’-এ নায়িকা ছিলেন পায়েল। জানা গেছে, সিনেমার প্রচারে গিয়েই দুজন দুজনকে মন দিয়ে বসেছিলেন। প্রথম দিকে সবার কাছে তাদের সম্পর্কের কথা লুকিয়ে রাখলেও পরে তা স্বীকার করেন দুজনেই। 

    আবিরের হোয়াটসঅ্যাপ ডিপিতেও ছিল দুজনের ছবি। এমনকি তাদের বিয়ে করারও খবর এসেছিল গণমাধ্যমে। তবে সে সম্পর্ক ভেঙে যায়। 

    গুঞ্জন শোনা যায়, ‘যমের রাজা দিল বর’ সিনেমা ফ্লপ হওয়ার পর থেকেই নাকি টলে যায় তাদের সম্পর্ক। ছিল মতের অমিলও। এখন আবির থাকেন ভারতের মুম্বাইয়ে। বেশ কিছু ওয়েব সিরিজ আর সিনেমাতেও কাজ করছেন তিনি। 

    আবিরের আগে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন প্রেম করেছিলেন পায়েল। কিন্তু সে প্রেমও টেকেনি তাদের। সম্পর্কের কথা অবশ্য খোলাখুলি স্বীকারও করেননি তারা। তবে তা ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। 

    বর্তমানে নিজেকে সিঙ্গেল বলেই দাবি করেন পায়েল সরকার। সম্প্রতি ভারতীয় এক রিয়েলিটি শোতে এসে সঞ্চালককে তিনি অনুরোধও করেছিলেন ছেলে খুঁজে দেওয়ার জন্য।  

    ভালো বেসেছেন, কাছে টেনেছেন; কিন্তু প্রেম পূর্ণতা পায়নি। অনুরাগীরাও তাই চান, পায়েল যেন সুখী হন, আরও যেন এগিয়ে যায় তার কাজ।

    সূত্র: টিভি৯

    বিনোদন ডেস্ক