Tag: ববি

  • অর্থনৈতিক নিরাপত্তা বাড়াতে যা করেন ববি

    ঢাকাই চিত্রনায়িকা ইয়ামিন হক ববি একযুগেরও বেশি সময় ধরে সিনেমায় দাপিয়ে বেড়াচ্ছেন। বিভিন্ন ধরনের অ্যাকশন ছবি থেকে শুরু করে রোম্যান্টিক ছবিতেও কাজ করেছেন তিনি।

    দর্শকদের কাছে ববির পরিচয় কখনো লেডি অ্যাকশন স্টার, আবার কখনো বিজলি। কিন্তু ববির ক্যারিয়ারে এমন অবস্থানে আসার পেছনের গল্প খুব একটা সুখকর ছিল না। যেমন, ইন্ডাস্ট্রিতে ছিল নানান প্রতিকূলতা, আবার ছিল না কোনো পারিবারিক সহায়তাও। সব মিলিয়ে নিজের চেষ্টায়, নিজের মাটি শক্ত করেছেন এই নায়িকা।

    সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন ববি।

    ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমার নায়িকা ববি বলেন, ‘একজন শিল্পী সবসময়ই শিল্পী। তবে এই শিল্পীসত্তার বাইরে তাকে বহু মাধ্যমে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। একটা মানুষের অনেকগুলো কোয়ালিটি থাকতে পারে। যদি কেউ ব্যবসা করে কিংবা অন্য কোনো পেশার সঙ্গে জড়িত হয় তাতে সমস্যার কিছু নেই। এতে একজন শিল্পীর অর্থনৈতিক নিরাপত্তা বাড়ে। তবে ফোকাসটা অভিনয়ের ওপরই হওয়া উচিত। আমি নিজেও ব্যবসা করি। কিন্তু আমার মূল ফোকস অভিনয়। ফলে অভিনয়ে কাজ না থাকলেও সমস্যা হওয়ার কথা না।’

    গেল বছর ‘ময়ূরাক্ষী’ সিনেমা মুক্তির পর নির্মাতার সঙ্গে বিবাদে জড়িয়ে যান ববি। বিষয়টি নিয়ে জলঘোলা কম হয়নি। এমন ঘটনা যে শুধু তার ক্ষেত্রেই ঘটেছে বা ঘটছে তা নয়। পারিশ্রমিকসহ বিভিন্ন বিষয় নিয়ে নির্মাতা-শিল্পীর মধ্যে বিবাদ হর-হামেশাই চোখে পড়ে।

    ববি হক বলেন, ‘খারাপ অভিজ্ঞতা আমি বেশি মনে রাখি না। ভালো অভিজ্ঞতাগুলো সবার সঙ্গে শেয়ার করি। আমাদের মধ্যে ঝামেলা নিয়ে কিছু বলার নেই। কারণ, নিজের পরিবারেও এমন ঘটনা অহরহ ঘটে। তবে একটা কথা বলতে চাই, আমাদের ইন্ডাস্ট্রিতে প্রফেশনালিজমের বড়ই অভাব। কাজের ক্ষেত্রে প্রফেশনাল হলে আমাদের মধ্যে এসব ভুল বোঝাবোঝি আর হবে না।’

    বিনোদন ডেস্ক

  • পাত্রের কী কী গুণ থাকতে হবে, জানালেন ববি

    একটা সময় মডেলিং করেছেন, ছোটপর্দায়ও কাজের অভিজ্ঞতা রয়েছে তার। তবে এখন পুরোপুরি বড়পর্দায় মনযোগী ইয়ামিন হোক ববি। সম্প্রতি ‘বউ’ও ‘তছনছ’ নামের দুটি সিনেমায় যুক্ত হওয়ার কথা জানান ববি।

    তবে শুধু সিনেমা-ই নয়, ববির ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ রয়েছে অনুরাগীদের। বিশেষ করে বিয়ে নিয়ে প্রায়শই প্রশ্নের মুখে পড়তে হয় তাকে। এবার বিয়ে নিয়ে নিজেই মুখ খুললেন ববি।

    সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে ববিকে তার ব্যক্তিগত জীবন নিয়ে নানান কথা বলতে শোনা যায়। নায়িকার কাছ থেকে প্রাপ্য ভালোবাসা ঠিক কাদের জন্য বরাদ্দ, সেটিও বলেন অকপটে। নায়িকার কথায়, ‘আমার আসলে সবচাইতে বেশি ভালোবাসা বাবার জন্য। ওইটার থেকে কেউ বেশি পেয়েছ কিনা আমি জানি না, তারপর হচ্ছে আমার কাজ। এরপর জায়গা করে নিয়েছে আমার দুই বোনের চার সন্তান। এরাই আমার ট্রু লাভ।’

    একপর্যায়ে বিয়ে প্রসঙ্গ নিয়ে আলাপে আসেন ববি। বিয়ের জন্য পাত্র হিসেবে কেমন মানুষ চান, এমনটাই জানিয়ে দেন তিনি। ববির কথায়, ‘প্রথমত তাকে মানুষ হতে হবে, তার মধ্যে মানুষ্যবোধটা থাকতে হবে। আমার প্রাধান্য দেবে, আমাকে বুঝবে।’

    তবে পাত্রের গায়ের রং নিয়ে বিশেষ কোনো আপত্তি নেই ববির, ‘গায়ের রং নিয়ে আপত্তি নেই। আমি এটা নিয়ে কখনও আপত্তি করি না, এটা খুবই অপছন্দ। যখন জিজ্ঞাসা করে, সাদা-কালো বিষয়টা খুব অপছন্দ করি। আমার একটু লম্বা মানুষ পছন্দ, আমার বাবাও লম্বা ছিলেন।’

    বিনোদন ডেস্ক

  • ববির টিকে থাকার লড়াই

    নতুন সিনেমায় যুক্ত হলেন ঢাকাই সিনেমার নায়িকা ইয়ামিন হক ববি। সম্প্রতি মহরতের মধ্য দিয়ে ‘বউ’ নামের একটি সিনেমার ঘোষণা দেন নির্মাতা কে এ নিলয়। এতে ববির সঙ্গে জুটি বাঁধছেন ডিএ তায়েব, ক্যারিয়ারে যার কোনো অ্যাভারেজ সিনেমাও নেই। তার সঙ্গেই এবার জুটি বাঁধতে চলেছেন ববি।

    এদিকে সবশেষ ববি অভিনীত ‘ময়ুরাক্ষী’ নামে একটি সিনেমা মুক্তি পায়। যা দর্শক টানতে ব্যর্থ হয়। এছাড়া ক্যারিয়ারের শুরুর পর থেকে ববিও খুব একটা ভালো অবস্থান তৈরি করতে পারেননি। বারবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।

    এখন চলছে টিকে থাকার লড়াই। সে লড়াইয়ের রসদ হচ্ছে নতুন এই সিনেমা। তবে এর মাধ্যমে কতক্ষণ টিকে থাকবেন সেটাই এখন দেখার বিষয়।

    নতুন সিনেমা প্রসঙ্গে ববি বলেন, ‘সামাজিক ও পারিবারিক গল্পে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। আশা করছি, সিনেমাটি সবার ভালো লাগবে।’

    নতুন বাংলাদেশের সিনেমা নিয়ে তিনি কতটা আশাবাদী? এমন প্রশ্নে ববি বলেন, ‘সিনেমার কাজ কিন্তু হচ্ছে, টুকটাক। দেশের প্রায় সব জায়গাতেই কাজ একটু কম হলেও হচ্ছে। একটা ট্রানজিশন পিরিয়ড যখন যায়, তখন সবকিছুর একটা টানাপড়েন থাকে। সিনেমায়ও সেরকম যাচ্ছে। আমি পজিটিভ মানুষ, আমি সবসময় সম্ভাবনা দেখি। আমি আশাবাদী।’

    বিনোদন ডেস্ক

  • প্রতারণার ফাঁদে নায়িকা ববি

    রেস্টুরেন্টের ব্যবসায় গিয়ে ভয়ঙ্কর প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন টালিউড অভিনেত্রী ইয়ামিন হক ববি। এ ঘটনায় শাহিনা ইয়াসমিন, তার ছেলে জাওয়ান আল মামুনসহ ৭ জন ও অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের নামে মামলা করেছেন তিনি।

    সোমবার রাজধানীর গুলশানে রাজধানীর রেডঅর্কিড রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে নিজের প্রতারিত হওয়ার ঘটনা নিয়ে কথা বলেছেন তিনি। 

    নায়িকা ববি বলেন, সৎভাবে জীবনযাবন অব্যাহত রেখে আর্থিক সচ্ছলতার আশায় আমি গুলশান-২ এর ১১৩ নম্বর রোডের ওয়াই এন সেন্টারের একটি রেস্টুরেন্ট ক্রয় করি। রেস্টুরেন্টে অপারেশন পার্টনার হিসেবে রয়েছেন আমার পূর্বপরিচিত মির্জা বাশার। আগের রেস্টুরেন্টের মালিক আমানের সঙ্গে তার রেস্টুরেন্টের সমুদয় আসবাবপত্র (ইন্টেরিয়র ও অন্যান্য) ৫৫ লাখ টাকা মূল্য ধরে একটি চুক্তি হয়। একই সময়ে রেস্টুরেন্ট ভবনের (বিল্ডিং) মালিকের স্ত্রী শাহিনা ইয়াসমিন ও ছেলে জাওয়াদ আল মামুনের সঙ্গে ভবন রেস্টুরেন্ট মালিকসহ আলোচনা করি। তখন শাহিনা ইয়াসমিন ও জাওয়াদ রেস্টুরেন্টটি আমাকে ভাড়া নিতে উৎসাহিত করেন এবং চলমান রেস্টুরেন্ট হস্তান্তর করলে তারা পরবর্তী সময়ে আমাদের নামে নতুন চুক্তিপত্র করে দেবেন বলে প্রতিশ্রুতি দেন। তাদের প্রতিশ্রুতির পর আমরা আমানকে ১৫ লাখ টাকা দেই এবং টাকা পাওয়ার পর দিন আমানের সঙ্গে আমাদের চুক্তি হয়। চুক্তি অনুযায়ী তাকে দুটি চেকও দেওয়া হয়।

    তিনি বলেন, গত এপ্রিল মাসে আমান আমাদের কাছে রেস্টুরেন্ট হস্তান্তর করেন। আমরা এপ্রিল থেকে রেস্টুরেন্টের ভাড়া প্রতি মাসে আড়াই লাখ ও বিদ্যুৎ বিলসহ অন্যান্য খরচ পরিশোধ করছি। ভবনের মালিক আমাদের নামে ভাড়া জমা নিয়ে রসিদও দেন। রেস্টুরেন্টে ওঠার পর আমরা ডেকোরেশন পরিবর্তনের কাজ শুরু করি। যাতে প্রায় ১ মাস সময় লাগে। ডেকোরেশনে প্রায় ৫০ লাখ টাকা খরচ হয়। এ পর্যায়ে আমরা রেস্টুরেন্ট পরীক্ষামূলকভাবে শুরু করি এবং ট্রেড লাইসেন্স করার জন্য আমরা ভবনের শাহিনা ইয়াসমিন ও জাওয়াদ আল মামুনকে চুক্তিপত্র, ফায়ার সেফটি ও বাণিজ্যিক অনুমতির প্রয়োজনীয় কাগজপত্র দেওয়ার অনুরোধ করি।

    তিনি অভিযোগ করেন, আমরা যখন ট্রেড লাইসেন্স করতে এসব কাগজপত্র চেয়েছি তখন থেকে হঠাৎ করেই পূর্বের রেস্টুরেন্ট মালিক আমান, মালিক শাহিনা ইয়াসমিন, জাওয়াদ, ভবনের দায়িত্বে থাকা জয়, সাকিবসহ অন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আমাদের হয়রানি শুরু করেন। প্রথমে আমান তাকে পরিশোধ করা ১৫ লাখ টাকার বিষয়ে অস্বীকার করেন। অন্যদিকে শাহিনা ও জাওয়াদের নির্দেশে ভবনের দায়িত্বে থাকা কর্মচারী জয়, সাকিব, হারুন ও তাদের সহযোগীরা বারবার আমার রেস্টুরেন্টের বিদ্যুৎ লাইন বন্ধ করে দিয়ে আমাকে হয়রানি শুরু করেন। এর মধ্যে গিয়াস উদ্দিন আল মামুনের ব্যবসা প্রতিষ্ঠান ওয়ান গ্রুপ থেকে বারবার সন্ত্রাসী ও লাঠিয়াল বাহিনী নিয়ে রেস্টুরেন্টে এসে ভয়ভীতি দেখাতে থাকে। গুলশানের মতো জায়গায় এমন সন্ত্রাসী কর্মকাণ্ড করছে দেখে আমি ভীত হয়ে যাই এবং এরা আসলে কাদের লোক তা জানার চেষ্টা করি। তখনই আমরা প্রথম জানতে পারি, শাহিনা ইয়াসমিন বিএনপি নেতা গিয়াস উদ্দিন আল মামুনের স্ত্রী এবং এই ভবনের মালিক গিয়াস উদ্দিন আল মামুন নিজেই।

    ববি বলেন, এমন পরিস্থিতিতে বিপদের আশঙ্কা দেখে ট্রেড লাইসেন্সের বিষয়ে করণীয় কী সে পরামর্শ করতে আমরা সিটি করপোরেশনে যাই এবং জানতে পারি, ওই বিল্ডিংয়ের কোনোরকম বাণিজ্যিক কার্যক্রমের অনুমতি নেই। এ জন্য গত ফেব্রুয়ারি মাসে বেইলি রোডে রেস্টুরেন্টে আগুন লাগার পর এই বিল্ডিংটি সিলগালা করে দেয়া হয়। পরে শাহিনা ইয়াসমিন তিন মাসের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম সরিয়ে ফেলার লিখিত প্রতিশ্রুতি দিয়ে বিল্ডিং খোলেন।

    তিনি আরও বলেন, এই ঘটনার পর আমরা বুঝতে পারি, আমান, শাহিনা ও জাওয়াদ মিলে আমাদের সঙ্গে এক ভয়াবহ প্রতারণা করেছেন। তারা অবৈধ রেস্টুরেন্ট বাঁচাতে না পারার ভয়ে বিক্রি করে টাকা তুলে নেওয়ার ফাঁদ পাতেন। সেই ফাঁদে আমাদের ফেলা হয়েছে। বাণিজ্যিক কোনো অনুমতি না থাকার পরও মাত্র তিন মাসের লিখিত প্রতিশ্রুতি দিয়ে এসে আমাদের প্রায় ৮০ লাখ টাকা বিনিয়োগ করিয়েছেন এবং তারা আমাদের থেকে ভাড়াও নিচ্ছেন। তারা ধারণা করেছিল, আমরা বৈধ কোনো কাগজপত্র চাইব না। সিলগালা হওয়া ভবনটিতে এখনো আগের মতোই সব বাণিজ্যিক কার্যক্রম অব্যাহত রেখেছে।

    ভবনের বৈধ কাগজপত্র দাবি করায় তাদের উচ্ছেদের চেষ্টা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, বিভিন্ন মাধ্যমে তারা আমাদের হুমকি দিতে থাকে। সর্বশেষ গত ২২ জুন রাত ১১টায় আমরা রেস্টুরেন্ট বন্ধ করে বেরিয়ে যাই। পরদিন ২৩ তারিখ সকালে রেস্টুরেন্টের কর্মচারীরা গেলে নিরাপত্তাকর্মীসহ অন্যরা তাদের ঢুকতে বাধা দেয়। খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে মির্জা বাশার সেখানে গেলে হঠাৎ করেই ১৫-২০ জনের সন্ত্রাসী দল তার ওপর আক্রমণ শুরু করে। সেখানে বাশারকে একা পেয়ে বেদম মারধর ও হত্যাচেষ্টা করা হয়। যার সিসিটিভি ভিডিও রয়েছে। আমি বিষয়টি জানতে পেরে তৎক্ষণাৎ থানায় অব্যহিত করি এবং সেখানে পুলিশ ও আমি একই সঙ্গে পৌঁছাই। পুলিশের উপস্থিতিতে আমরা রেস্টুরেন্টে ঢুকতে গেলে দেখতে পাই সেখানে নতুন তালা লাগানো হয়েছে।

    মারধর করে উল্টো তাদের নামেই মামলা দেওয়া হয়েছে উল্লেখ করে ববি বলেন, আমরা গুলশান থানায় মামলা দায়ের করতে গেলে থানা থেকে মির্জা বাশারকে আগে চিকিৎসা করিয়ে এসে পরে মামলা করার পরামর্শ দেওয়া হয়। পরে আমরা মামলা করতে গিয়ে জানতে পারি তারা আগেই মামলার অভিযোগ জমা দিয়েছে। যেখানে আমাকে আসামি করা হয়েছে। কিন্তু ঘটনাস্থলে আমি পুলিশের সঙ্গে যাই এবং পুলিশের সঙ্গে বের হয়ে প্রথমে থানায় যাই। মামলায় তদন্ত হচ্ছে, আশা করি তদন্তে সত্যতা উঠে আসবে।

    অনলাইন ডেস্ক

  • ‘প্রায়ই আমাদের এমন ঘটনা ঘটে, এটা নতুন কিছু নয়’

    ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় থাকেন অনেক অভিনেত্রী। এবার সেই আলোচনার অংশ হলেন ঢাকাই সিনেমার নায়িকা ইয়ামিন হক ববি। তার সঙ্গে নাম জড়িয়েছে পরিচালক রাশিদ পলাশের। 

    জানা গেছে, ঈদে মুক্তি পাওয়া সিনেমার ‘ময়ূরাক্ষী’র নায়িকা ববি চড় মেরেছেন পরিচালককে। সিনেমা ঘিরে পরিচালকের বিরুদ্ধে নায়িকা ববির একাধিক অভিযোগ রয়েছে। 
    ঘনিষ্ঠ একটি সূত্রে জানা গেছে, ‘ময়ূরাক্ষী’ সিনেমার প্রযোজক সব শিল্পীর পারিশ্রমিক পরিচালকের হাতে দিলেও তিনি শিল্পীদের পাওনা ঠিকমতো পরিশোধ করেননি। এতে নায়িকার সঙ্গে পরিচালকের দ্বন্দ্ব বাধে। এসব নিয়ে কথা বলার একপর্যায়ে পরিচালক রাশিদ পলাশকে চড় মারেন ববি হক। 

    এ বিষয়ে পরিচালক রাশিদ পলাশ বলেছেন, ববির সঙ্গে আমার ফ্রেন্ডলি সম্পর্ক। গায়ে হাত তোলার বিষয়টি নতুন কিছু নয়। প্রায়ই আমাদের এমন ঘটনা ঘটে। এক কথায় বলতে গেলে এটা নতুন কিছু নয়। 

    তিনি বলেন, সেদিন আমরা ক্লোজডোরে ববিসহ সিনেমার কয়েকজন কথা বলছিলাম। সেদিনও আমাকে ধাক্কা দিয়েছিল সেটার কোনো ভিডিও কেউ করে দেখায়, সেটা অন্যদের চোখে ভালো দেখাবে না। আমাদের সম্পর্কের জায়গা থেকে এটা করতে পারে। বিষয়টি যেভাবে বলা হচ্ছে, আসলে তেমন না।

    ববিকে সিনেমায় ঠিকভাবে উপস্থাপনা করা হয়নি এ অভিযোগ প্রসঙ্গে পরিচালক বলেন, ববিকে সিনেমায় ঠিকভাবে উপস্থাপন করতে পারিনি এটা সত্য। এর জন্য আমি একা দায়ী নই। শুটিংয়ের কল টাইম ১১টায় থাকলেও শিল্পী সেটে আসেন ৪টায়। চার-পাঁচটা সিক্যুয়েন্সের পরিকল্পনা থাকলে তা কমে একটা-দু’টো করা যেত। যে কারণে ববিকে ঠিকভাবে উপস্থাপন করতে পারিনি। 

    ববির পারিশ্রমিক ঠিকভাবে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এ বিষয় রাশিদ পলাশ বলেন, ববির সঙ্গে কথা হয়েছিল তিন লাখ টাকা দেওয়ার। তিন লাখই দিয়েছি। ববি এখন পাঁচ লাখ টাকা দাবি করলে আমার কী করার থাকে? 

    এসব অভিযোগের জবাবে ববি বলেন, আমরা বন্ধু নই। সে একজন পরিচালক আমি একজন শিল্পী, এতটুকুই। সে কেনো বন্ধু দাবি করছে আমি জানি না। আমাদের ফ্রেন্ডলি সম্পর্ক নয়।
     

    বিনোদন ডেস্ক

  • নায়িকা ববির বিরুদ্ধে থানায় অভিযোগ 

    চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বিরুদ্ধে চুরি ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। 

    rnrn

    রোববার দুপুরে গুলশান থানায় মুহাম্মদ সাকিব উদ্দোজা নামের এক ব্যক্তি এ অভিযোগ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন ওই থানার ওসি মাজহারুল ইসলাম। 

    rnrn

    ওসি বলেন, একটি রেস্টুরেন্টে দু’পক্ষের হাতাহাতি হয়েছে। দু’পক্ষই পৃথক পৃথক অভিযোগ করেছে। তাদের ডেকেছি, দু’পক্ষের সঙ্গে একসঙ্গে বসে কথা বলবো।  
    rnএ বিষয়ে অভিনেত্রী ববির মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। 

    rnrn

    প্রসঙ্গত, ববি ও মির্জা আবুল বাসার নামের এক ব্যক্তি যৌথভাবে গুলশানের ওয়াই এন সেন্টারে একটি রেস্টুরেন্ট ক্রয় করেন। ওই রেস্টুরেন্টটি ‘ববস্টার’ নাম দেওয়া হয়। সেই রেস্টুরেন্ট নিয়েই এ ঘটনার সূত্রপাত বলে জানা গেছে।
    rn 

    বিনোদন ডেস্ক

  • যে কারণে বিয়ে করতে ভয় পাচ্ছেন ববি

    এক যুগেরও বেশি দীর্ঘ ক্যারিয়ার ঢাকাই ছবির নায়িকা ইয়ামিন হক ববির।  তার সময়ের অন্য নায়িকারা প্রায় সবাই বিয়ে করলেও এখনো সিঙ্গেল ববি। তবে বিয়ের কথা ভাবতেই নাকি তার ভয় লাগে। 

    বিয়ের বিষয়ে যুগান্তরকে ববি বলেন, বিয়ের কথা ভাবলে ভয় লাগে। আমার পরিবার বেশ রক্ষণশীল। মা আমাকে খুব শক্তভাবে বলেছেন যে, বিয়ে একবারই হয়। আর একবার হয়ে গেলে তা যে কোনো মূল্যে টিকিয়ে রাখতে হবে। তাই আমার খুব ভয় লাগে যদি জীবনসঙ্গী হিসাবে এমন কেউ আসে যে আমাকে দাবিয়ে রাখছে, তখন কী করব। এ ভয়ের কারণেই আমি বিয়ে এড়িয়ে যাচ্ছি। 

    তিনি বলেন, মা ও বোন আমার বিয়ে দেওয়ার জন্য একদম প্রস্তুত। এমনকি সুযোগ পেলে পাত্রের খবরও দিতে চায় তারা। কিন্তু আমি কাজের প্রতিই নিবেদিত।

    আরও পড়ুন: 

    নতুন ছবির শুটিং নিয়ে তিনি বলেন, সব সময় তো আর শুটিং নিয়ে থাকি না। মাঝে মাঝে নিজেকে আর পরিবারকেও সময় দিই। পরিবারকে সময় দিতেই অস্ট্রেলিয়া যাচ্ছি। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দেশে ফিরব। ফেরার পর দুটি সিনেমার কাজ শুরু হবে। একটির নাম ‘ইনসান’। এ সিনেমার বাকি তথ্য শুটিং শুরুর পর জানাব। অন্য সিনেমার নাম ‘খোয়াব’। মার্চে সৈকত নাসিরের পরিচালিত ‘মাস্টারমাইন্ড’ নামে একটি সিনেমার শুটিং শুরু করার পরিকল্পনা আছে। তবে আগের মতো এখন বছরে ছয়-সাতটি সিনেমা করতে চাই না। দুই-তিনটি কাজ করব। মূল কথা এখন কাজের মানের দিকেই বেশি নজর দেব। ভিন্নধর্মী গল্প, অন্যরকম চরিত্র, যেগুলোতে আমার দর্শক আমাকে দেখতে চায়, সেগুলোই প্রাধান্য দেব।

    বিনোদন প্রতিবেদন

  • যে কারণে ৪ মাস মিষ্টি-চিনি কিছুই খাননি ববি!

    আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তার পরই মুক্তি পেতে চলেছে অ্যানিমেল। তবে এই ছবির ট্রেলার ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে। যতই এখানে মুখ্য ভূমিকায় রণবীর কাপুর থাকুন না কেন, ট্রেলারে অল্প সময় থাকা সত্ত্বেও নজর কেড়েছেন ববি দেওল। 

    তবে এই ছবিতে তাকে যে লুকে দেখা যাচ্ছে, সেটি পাওয়ার জন্য যথেষ্ট কষ্ট করেছেন ববি। আর এবার সেই কথাই প্রকাশ্যে আনলেন তার ট্রেনার।

    ববি দেওলের ট্রেনার প্রজ্জ্বল শেঠি জানিয়েছেন, এই ছবির জন্য বেশ কসরত করেছেন অভিনেতা। রণবীরের থেকে চওড়া দেখানোর জন্য নিজেকে ধীরে ধীরে গড়ে তুলেছিলেন ববি।

    রেস ছবির সময় থেকে প্রজ্জ্বল শেঠি ববিকে ট্রেনিং দিচ্ছেন। ২০১৭ সাল থেকেই তিনি অভিনেতার শরীর চর্চার দিকে নজর রেখেছেন। এবার তিনিই জানিয়েছেন ববি গত চার মাস কোনো মিষ্টি বা চিনি খাননি। এমনকি আরও বেশি পরিশ্রম করেছেন শরীরটাকে গড়ে তোলার জন্য।

    তিনি আরও জানান, এই ছবিতে নিজেকে রণবীরের থেকে চওড়া এবং বড় দেখাতে চেয়েছিলেন ববি। এমনটাই পরিচালকের নির্দেশ ছিল। সেটার জন্য তার শরীরকে সেভাবেই গড়ে তুলতে হতো। আর সেটা করতে গিয়েই ববির শরীরে ফ্যাটের পরিমাণ কম হয়। এমন সময় তার ওজন ৮৫ থেকে ৯০-এর মধ্যেই থাকত।

    আরও পড়ুন: 

    অ্যানিমেল ছবিতে রণবীর কাপুরের প্রতিপক্ষ হিসেবে দেখানো হয়েছে। সন্দীপ রেড্ডি ভাঙার এই ছবিতে রণবীরের বিপরীতে রয়েছেন রাশমিকা মান্দানা, আর তার বাবার চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর। আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি।

    বিনোদন ডেস্ক

  • ‘নারী কীসে আটকায়’, যা বললেন অপু ববি ও তমা মির্জা

    কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কয়েক দিন আগে সোফিয়ার সঙ্গে ১৮ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছেন। বিশ্বের অন্যতম প্রভাবশালী এ ব্যক্তির বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে আলোচনার ঝড় ওঠে। 

    সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নতুন ট্রেন্ড চালু হয়েছে। যেখানে অনেককেই প্রশ্ন করতে দেখা যায়, নারী আসলে কীসে আটকায়? এমন প্রশ্নের উত্তরে শোবিজ অঙ্গনের তারকারাও বাদ যাচ্ছে না। জানিয়েছেন একেক তারকার একেক মন্তব্য। এবার এ বিষয়ে কথা বলেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, ববি ও তমা মির্জা।

    চিত্রনায়িকা অপু বিশ্বাসের মতে, নারীরা আটকায় ভালোবাসায়। এর পর সম্মান সম্পর্ক টিকিয়ে রাখে। নায়িকা ইয়ামিন হক ববি মনে করেন, নারী মায়ায় আটকে যায়। ‘সুড়ঙ্গ’খ্যাত চিত্রনায়িকা তমা মির্জার মতে, নারী আটকায় কমিটমেন্টে।

    আরও পড়ুন:

    অপু বলেন, ‘নারীরা প্রথমত আটকায় ভালোবাসায়। ভালোবাসার বন্ধনে নারী আটকে যায়। এর পর বিশ্বাস আর সম্মানে সম্পর্ক টিকে থাকে। একটি সম্পর্কে এগুলো যখন থাকবে না, তখন অন্য কিছু দিয়ে আটকে রাখা সম্ভব নয়। টাকা কিংবা ক্ষমতার মোহ শুধু নারীর নয়, পুরুষেরও থাকে। তবে আমি মনে করি, এটি নির্দিষ্ট একটা সময়ের জন্য। এর পর মোহ ভঙ্গ হয়। কিন্তু ভালোবাসা, বিশ্বাস আর সম্মান থাকলে সে সম্পর্ক কখনো নষ্ট হয় না।’

    ববি বলেন, ‘নারী মায়ায় আটকে থাকে। মায়ার টানে দুজনের সম্পর্ক টিকে থাকে। এটি যখন উঠে যায়, তখন অন্য কিছুর জন্য সম্পর্ক থাকে না। নারী মায়ায় আটকে যায়।’

    তমা বলেন, ‘নারীর কমিটমেন্ট অনেক শক্তিশালী। কমিটমেন্টে নারী আটকায়। আমি মনে করি কমিটমেন্ট আর ভালোবাসায় নারী আটকে যায়।’

    অভিনেত্রী নুসরাত ফারিয়া বলেন, ‘একটি মেয়ে সম্পর্ক থেকে শুধু ভালোবাসা, যত্ন এবং স্নেহ চায়। আর কিছু না।’

    অভিনেত্রী সোহানা সাবা মনে করেন, কাউকে আটকানোর চেষ্টা করাই উচিত না। তিনি বলেন, ‘ছেলে হোক আর মেয়ে— শুধু শুধু কাউকে আটকানোর চেষ্টা করেন না। এসব খুব ক্ষ্যাত আলোচনা। যাকে ভালোবাসেন, তাকে শুধু নিঃস্বার্থের মতো ভালোবেসে যান, তা হলে সে সেই আরামের ঘর ছেড়ে আর কোথাও যাবে না।’

    বিনোদন ডেস্ক

  • ময়ূরাক্ষীর গল্পটা দারুণ: ববি

    সেন্সর সনদ পেল চিত্রনায়িকা ইয়ামিন হক ববি অভিনীত সিনেমা ‘ময়ূরাক্ষী’। নির্মাতা রাশিদ পলাশ জানিয়েছেন মুক্তির জন্য ছাড়পত্র পেয়েছে তার পরিচালনায় নির্মিত এ সিনেমাটি। কবে নাগাদ মুক্তি দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, আগামী কুরবানি ঈদের পরপরই সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। এ সিনেমার গল্প লিখেছেন গোলাম রাব্বানী। 

    rnrn

    নির্মাতা বলেন, ‘ঈদে অনেক ছবির ভিড়ে আমাদের সিনেমা মুক্তি দিকে চাই না। তাই ঈদের পর মুক্তির পরিকল্পনা করেছি। শিগগিরই তারিখ ঘোষণা করব আমরা।’ 

    rnrn

    এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন ববি। তিনি বলেন, ‘ময়ূরাক্ষীর গল্প দারুণ। কাজও বেশ আরামে করেছি। সিনেমাটি সেন্সর সার্টিফিকেট পেয়েছে শুনে বেশ ভালো লাগছে। মুক্তি পেলে দর্শকদের ভালো লাগবে-এটা বলতে পারি।’ 

    rnrn

    এ সিনেমা ছাড়াও ববি অভিনীত ‘বৃদ্ধাশ্রম’ নামে আরও একটি সিনেমা মুক্তির প্রতীক্ষায় রয়েছে। এটি পরিচালনা করেছেন সংগীতশিল্পী এসডি রুবেল। পাশাপাশি অভিনয়ও করেছেন নির্মাতা। এ ছাড়াও ঢাকা ও কলকাতায় আরও কিছু সিনেমার কাজ করছেন ববি। নতুন কাজের কথাও শিগ্গির প্রকাশ করবেন বলে জানিয়েছেন তিনি।

    rnrn

    rn 

    বিনোদন ডেস্ক