Tag: বন্ধ

  • নিজ শহরে ‘বাধার’ মুখে শোরুম উদ্বোধন বন্ধ, যা বললেন মেহজাবীন

    চট্টগ্রামে ‘বাধার’ মুখে পড়ে শোরুম উদ্বোধন করতে পারলেন না ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। 

    শনিবার (২ নভেম্বর) দুপুরে রিয়াজউদ্দিন বাজারের আরএস রোডে ‘খুকি লাইফস্টাইল’ নামে একটি ব্র্যান্ড শপ উদ্বোধনের কথা ছিল মেহজাবীনের। এ বিষয়ে এবার সামাজিকমাধ্যমে মুখ খুললেন মেহজাবীন।

    নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন, আমার সকল বন্ধু-বান্ধব, পরিবার এবং ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি আমার খোঁজ নেওয়ার জন্য। আমি ইতোমধ্যে ঢাকায় পৌঁছে গেছি এবং নিজের বাসায় আছি, চিন্তার কিছু নেই। আজ আমি চট্টগ্রামে একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম, কিন্তু বিমানবন্দর থেকে শোরুমে যাওয়ার পথে শুনলাম যে নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যা হয়েছে। তাই আয়োজক এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে নিরাপত্তার অভাবে আমরা শোরুমে যাব না। 

    তিনি আরও লেখেন, আমরা তখনই গাড়ি ঘুরিয়ে বিমানবন্দরের দিকে ফিরে যাই এবং ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেই। সবাইকে আবারও ধন্যবাদ আমার খোঁজ নেওয়ার জন্য।

    এর আগে শনিবার সকাল থেকেই কোনো নায়িকা দিয়ে রিয়াজউদ্দিন বাজারে শোরুম উদ্বোধন করা যাবে না বলে হুঁশিয়ারি দেয় ব্যবসায়ীদের একটি পক্ষ। ‘রিয়াজউদ্দিন বাজার সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতা’র ব্যানারে এ হুঁশিয়ারি দেওয়া হয় বলে জানিয়েছেন একাধিক ব্যবসায়ী। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। 

    সংশ্লিষ্টরা জানান, শনিবার দুপুরে রিয়াজউদ্দিন বাজারে একটি ব্র্যান্ড শোরুম উদ্বোধনের শিডিউল নির্ধারিত ছিল। ‘খুকি লাইফস্টাইল’ শোরুম উদ্বোধনের কথা জানিয়ে গত ২৮ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওবার্তা দিয়েছিলেন চট্টগ্রামের মেয়ে মেহজাবীন চৌধুরী। স্থানীয় ভক্ত-অনুরক্তদের ওই অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। মেহজাবিন চট্টগ্রামে পৌঁছে গেলেও সেখানে গণ্ডগোলের আশঙ্কায় শোরুম উদ্বোধন করতে রিয়াজউদ্দিন বাজারে যাননি। ফলে অভিনেত্রীকে ছাড়াই শোরুমটির উদ্বোধন সম্পন্ন হয়েছে। 

    ‘রিয়াজউদ্দিন বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতা’র ব্যানারে হুঁশিয়ারি সম্বলিত একটি লিফলেট (ব্যানার) রিয়াজুদ্দিন বাজারের বিভিন্ন ব্যবসায়ী নিজেদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করেছিলেন। যেখানে লেখা ছিল, ‘নতুন রেলস্টেশনের বিপরীতে খুকি লাইফস্টাইল নামের একটি শোরুমের উদ্বোধন চিত্রনায়িকা মেহজাবিন চৌধুরীকে নিয়ে উদ্বোধনের সিদ্ধান্তকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ 

    রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সাধরণ সম্পাদক আবুল কালাম জানান, ‘বাধার কারণে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অনুষ্ঠানে আসতে পারেননি। ব্যবসায়ীদের একটি পক্ষ বাধা দিয়েছে বলে জানতে পেরেছি। বিস্তারিত তেমন কিছু জানি না।’

    বিনোদন ডেস্ক

  • ঐশ্বরিয়ার সঙ্গে বচ্চনদের দুর্ব্যবহার এবার বন্ধ হোক

    ঐশ্বরিয়ার সঙ্গে অমিতাভ বচ্চনদের পারিবারিক কলহ নিয়ে আলোচনার শেষ নেই। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট- যেখানে দাবি করা হয় অমিতাভ নাকি প্রকাশ্যে তাকে অদেখা করেছেন, তার সমালোচনা করেছেন সিমি গারেওয়াল।

    সিমি গারেওয়ালের সঙ্গে বলিউডের বহু তারকারই বেশ ঘনিষ্ঠ সম্পর্ক। প্রবীণ অভিনেতা সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়ায় পোস্টের সমালোচনা করেছেন, যেখানে দাবি করা হয়েছে যে- অমিতাভ বচ্চন তার মেয়ে শ্বেতা বচ্চন নন্দাকে নিয়ে লাফালাফি করেন, আর উপেক্ষা করেন ঐশ্বরিয়া রাইকে। 

    ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে জাগ্রুক জনতা নামে এক সঞ্চালক অমিতাভের সমালোচনা করেছেন যে, তিনি ঐশ্বরিয়ার সঙ্গে কোনো ছবি পোস্ট করেন না। যেখানে তিনি তার নিজের দুই সন্তানের যে কোনো কৃতিত্ব উদযাপন করেন সোশ্যাল মিডিয়ায় এসে। 

    ভিডিওতে বলতে শোনা যায়, ‘বচ্চন সাহেব নিজের মেয়ের সঙ্গে ছবি দেয়, ছেলের সঙ্গে পুরোনো ছবি দেয়। অথচ ঐশ্বরিয়া রাই কোনো পুরস্কার জয়ের পরও তাকে নিয়ে কোনো পোস্ট করেন না, চুপ থাকেন। বচ্চান পরিবারের পক্ষ থেকে এ নিয়ে একটা পোস্টও আসে না।’

    তিনি আরও দাবি করেন, একজন নারীর জীবন বদলে যায় যখন সে সুন্দরী ও শিক্ষিত হওয়া সত্ত্বেও পুত্রবধূ হয়ে যায়। তার এমন স্ট্যাটাসের পর মন্তব্য করবেন সিমি গারেওয়াল।

    গত কয়েক মাস ধরেই বচ্চন পরিবার আলোচনায়, কেউ কেউ বলছেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। অনেক দিন একসঙ্গে দেখা যায় না এই দম্পতিকে। 

    বিনোদন ডেস্ক

  • মোবাইল ইন্টারনেট বন্ধ করায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান

    শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ফেসবুকে সরব তরুণ প্রজন্মের অভিনয়শিল্পী সাদিয়া আয়মান। কয়েকদিন আগে শিক্ষার্থীদের পাশে না দাঁড়িয়ে বিটিভি ভবন পরিদর্শনে যাওয়ায় ফেরদৌস আহমেদ, শমী কায়সারদের মতো শিল্পীদের প্রতি ফেসবুকে ক্ষোভ ঝেরেছিলেন তিনি।

    এবার মোবাইল ইন্টারনেট ফের বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ হয়েছেন সাদিয়া আয়মান। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘পারে শুরু ইন্টারনেট-ই বন্ধ করতে! এর আগেও তো বন্ধ করেছে, লাভ হয়েছে কোনো? হয় নাই, হবেও না। সাধারণ মানুষের ক্ষমতার ব্যাপারে তো এতদিনে একটু হলেও ধারণা হওয়ার কথা যে এরা একেকটা আগুন।’

    এর আগে গত ২ আগস্ট বিটিভি ভবন পরিদর্শনে শিল্পীদের উদ্দেশ করে এই অভিনেত্রী ফেসবুকে লিখেছিলেন, ‘একসময়ের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা বিটিভির প্রাঙ্গণে গিয়ে চোখের পানি ঝরিয়েছেন। অবশ্যই তাদের জীবন ও ক্যারিয়ারের সঙ্গে বিটিভি কেন্দ্রিক স্মৃতি ওতপ্রোতভাবে জড়িত। তাদের দুঃখ পাওয়াটা হয়তো স্বাভাবিক। কিন্তু! এতোগুলো ছাত্র, ছাত্রী, শিশু, মা, বোন, সাধারণ মানুষ যে মারা গেল তা নিয়ে একবারও কিচ্ছু বললেন না! একবারো দুঃখ প্রকাশ করলেন না। নিজেদের লাভ লস চিন্তা করে, ক্ষমতার স্বার্থে কিংবা কাউকে দেখানোর জন্য আপনারা যে কথাগুলো ক্যামেরার সামনে বলেছেন এগুলো সারাজীবন আর্কাইভে তো থাকবেই, আমাদের মনেও থেকে যাবে। দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আপনাদের প্রতি শ্রদ্ধা হয়তো আর কখনো ফিরে আসবে না।’

    উল্লেখ্য, শিক্ষার্থীদের চলমান আন্দোলন ঘিরে শিল্পীসমাজে বিভক্তি লক্ষ্য করা গেছে। গত শুক্রবার (২ আগস্ট) ফেরদৌস-শমী কায়সারসহ কিছু শিল্পী বিটিভি ভবনে ক্ষয়ক্ষতি দেখতে যান। একই দিনে রাজধানীতে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে পথে নামেন মামুনুর রশিদ, মোশাররফ করিম, আজমেরি হক বাঁধনসহ দৃশ্যমাধ্যমের একঝাঁক শিল্পী ও কলাকুশলী।

    বিনোদন ডেস্ক

  • ‘যেদিন আমাকে ভালোবাসা বন্ধ করে দেবে, সেদিনই আমার শেষ’— কাকে লিখেছিলেন সালমান?

    বলিউডের ভাইজানখ্যাত অভিনেতার বয়স ৫০ পার হয়ে গেলেও আজও বিয়ে করেননি। সম্প্রতি তার একটি লেখা ভাইরাল হয়েছে। যেটি ১৯৯০ সালে লেখা। সেই সময় নিজের হাতে একটা চিঠি লিখেছিলেন সালমান খান। লম্বা সেই চিঠিটি ছিল তার প্রেমের চিঠি। 

    সম্প্রতি সামাজিকমাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে সেই চিঠি। যেখানে সালমান লিখেছিলেন, ‘যেদিন আমাকে ভালোবাসা বন্ধ করে দেবে, সেদিনই আমার শেষ।’

    কিন্তু কার উদ্দেশ্যে এই ভালোবাসার কথা লিখেছিলেন ভাইজান? ভাবছেন তো, তবে কি এটা সালমানের লেখা কোনো প্রেমপত্র?

    হ্যাঁ, প্রেমপত্র তো বটেই। তবে এখানে সালমানের প্রেমিকা হলেন তার দর্শকরা। নিজের ছবির দর্শকদের উদ্দেশ্যেই এই আবেগঘন কথাগুলো লিখেছিলেন তিনি। ১৯৮৯ সালে ২৯ ডিসেম্বর মুক্তি পেয়েছিল তার 'ম্যায়নে পেয়ার কিয়া'। তার ঠিক পরপরই এই চিঠিটি লেখা হয়েছিল। সালমান-ভাগ্যশ্রী জুটির এই ছবি ছিল সুপারহিট। তার সেই ছবি ঘিরে দর্শকদের ভালোবাসা দেখে অভিভূত ছিলেন সালমান। লিখেছিলেন লম্বা এই চিঠি। যাতে আরও অনেক কথাই রয়েছে।

    কৃতজ্ঞতা প্রকাশ করে সালমান লেখেন, ‘আমি চাই আপনারা আমার সম্পর্কে একটা ছোট্ট বিষয় জানুন। প্রথমত, আমাকে গ্রহণ করার জন্য এবং আমার অনুরাগী হওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। আশা করি, আমার ছবির মাধ্যমে আমি আপনাদের প্রত্যাশা পূরণের জন্য যথাসাধ্য চেষ্টা করব।’

    তিনি লেখেন, আমি ছবি করার বিষয়ে বেশ খুঁতখুঁতে। আমি আমার বিচার বুদ্ধি থেকে ভালো চিত্রনাট্য বেছে নেওয়ার চেষ্টা করি। কারণ আমি জানি এখন আমি যাই করি না কেন তার সঙ্গে ম্যায়নে পেয়ার কিয়ার তুলনা করা হবে। তাই আপনারা যখনই কোনো আমার ছবির ঘোষণা শুনবেন, নিশ্চিত থাকুন সে একটা ভালো ছবি হতে চলেছে। আর আমি সেই ছবিতে আমার ১০০ শতাংশ দেব।

    সবশেষে তিনি আরও লেখেন, ‘আমি আপনাদের ভালোবাসি। আশা করি আপনারাও আমাকে এভাবেই ভালোবাসতে থাকবেন। কারণ যেদিন আপনারা আমাকে ভালোবাসা বন্ধ করে দেবেন, যেদিন আপনারা আমার ছবি আর দেখবেন না, সেদিনই আমার শেষ।’

    চিঠিতে নিজের ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন সালমান। তার কথায়, তার জীবন একটা খোলা বইয়ের মতো। তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে আমার তেমন কিছু বলার নেই, আপনারা সবই জানেন। লোকে বলে, আমি পেরেছি। আমি অবশ্য তা মনে করি না। আমি এখনো সেটি তৈরি করতে পারিনি, তবে আমি একটা জিনিস জানি, যে আপনারা আমাকে গ্রহণ করেছেন। সব শেষে লেখেন, আপনাদের প্রিয় সালমান খান।

    এদিকে সম্প্রতি পরিচালক সুরজ বরজাতিয়া ফাঁস করেছেন স্ক্রিন টেস্টে ব্যর্থ হওয়ায় ম্যায়নে পেয়ার কিয়ার জন্য প্রথমে প্রত্যাখ্যাত হয়েছিলেন সালমান। পরে তাকে ফের ডাকা হয়।

    সূত্র: হিন্দুস্তান টাইমস

    বিনোদন ডেস্ক