Tag: বন্ধু

  • মেয়েরা বন্ধুর মতো কথা বললেই ছেলেরা ‘প্রেম’ ভাবে

    মেয়েরা বন্ধুর মতো মিশলেই ছেলেরা ভাবে মেয়েটি হয়তো তাকে পছন্দ করে। এটা ভেবে পরে যখন সে প্রেমের প্রস্তাব দেয় তখন বন্ধু ভাবা মেয়েটি অবাক হয়ে যায়।

    বর্তমান সময়ে ছেলেমেয়েদের অতি সাধারণ বাক্য হলো- ‘ভাবছিলাম তুমি আমায় পছন্দ করো’। এই ট্রেন্ড এখন চলছে। ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করতে গিয়ে মেয়েদের মনের মধ্যে জিজ্ঞাসা একটাই- ‘ও এটাকে ফ্লার্টিং ভাবছে না তো’।

    যে কারণে ছেলেরা মেয়েদের বন্ধুত্বকে প্রেমের চোখে দেখে আসলে; পুরুষদের এই চিন্তাভাবনার কিন্তু অন্য কারণও থাকতে পারে। ফ্রন্টিয়ার্স ইন সাইকোলজি-এ প্রকাশিত একটি পরিসংখ্যানে স্পষ্ট দেখায় যে, পুরুষের যৌন হরমোন টেস্টোস্টেরন অনেক সময় তাদের এমন চিন্তাভাবনার জন্ম দেয়। তাদের আচরণকে প্রভাবিত করে।

    আগে ঘটে যাওয়া কোনো ঘটনা, পুরুষদের এক্ষেত্রে ব্যাপকভাবে ট্রিগার করে। হারিয়ে ফেলার ভয় থেকে, মনে মনে কোনো সম্পর্ককে নিজেদের মতো করে রোমান্টিকভাবে অনুমান করে নেয় পুরুষেরা। এমনটাই অনেক মনোবিজ্ঞানীই বিশ্বাস করেন।

    গবেষকরা ১৮ থেকে ৪০ বছর বয়সি ১৯০ জন স্ট্রেট বা নারীতে আগ্রহী পুরুষদের নিয়ে এই গবেষণা করেছেন। গবেষণাপত্রের লেখক স্টেফান এমএম গোয়েটজ ব্যাখ্যা করেছেন যে- মেয়েদের সঙ্গে যৌন সম্পর্কের সুযোগ যাতে হাতছাড়া না হয়, তা নিশ্চিত করতেই পুরুষরা প্রায়ই নারীর বন্ধুত্বকে ভুল ভেবে বসেন।

    অনেক পুরুষরা নিজেদের আকর্ষণীয় বলে মনে করেন, তারা আবার আত্মবিশ্বাসের জোরেই, নারীর বন্ধুত্বকে রোমান্টিক ভেবে বসেন। আসলে টেস্টোস্টেরন বন্ধুত্বপূর্ণ অঙ্গভঙ্গির প্রতি সংবেদনশীলতা বাড়ায় ঠিকই, কিন্তু শুধুমাত্র সেই পুরুষদের মধ্যে যাদের নিজেদের দেখতে ভালো বলে মনে করেন। অর্থাৎ যে পুরুষরা নিজেকে হ্যান্ডসাম ভাবে তার মধ্যে টেস্টোস্টেরনের প্রভাব শক্তিশালী হয়।

    গবেষকরা আরও জানিয়েছেন, শুধুমাত্র টেস্টোস্টেরনই নয়, বেশ কয়েকটি কারণে পুরুষের আচরণে প্রভাব পড়ে। পরিবেশ ও সমাজের দৃষ্টিভঙ্গি পুরুষ আচরণ বদলে দিতে পারে। পুরুষের পুরুষত্বের বিকাশ ঘটায়।

    বিনোদন ডেস্ক

  • মিমির বন্ধু হতে মানতে হবে যেসব শর্ত

    টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীকে নিয়ে কৌতূহলের শেষ নেই। তিনি সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে যাই পোস্ট করুন না কেন তা ভক্ত-অনুরাগীদের চোখ এড়ানো যায় না। তিনি যেমন জনপ্রিয় তার আদরের পোষ্যরাও ঠিক তেমন জনপ্রিয়। তিনটি পোষ্যপ্রাণী আছে মিমির। চিকু, ম্যাক্স আর জাদু। 

    তাদের নানা ধরনের কর্মকাণ্ড মাঝে মাঝেই ইনস্টাগ্রামে পোস্ট করতে থাকেন অভিনেত্রী। এই তিনজনকে ঘিরেই যে তার জীবন সেটা অভিনেত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেখলেই বোঝা যায়। এবার নায়িকা জানালেন যে কী করলে তার বন্ধু হওয়া যাবে।

    এ অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে লেখা আছে, ‘আমার বন্ধু হতে চাইলে কুকুর হতে হবে, না হলে কুকুর থাকতে হবে।’

    নায়িকার পোষ্য প্রেম প্রত্যেকের জানা। কিছুদিন আগেই তার জাদু একটি কাণ্ড ঘটিয়েছিল। সেই সঙ্গে অবশ্য সঙ্গ দিয়েছিল চিকু এবং ম্যাক্স। নায়িকার যোগাভ্যাসের ম্যাট ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছে। 

    যা দেখে রাগ তো করেছেন অভিনেত্রী। কিন্তু কী আর করা যাবে তাতে। অবলা প্রাণীদের আর কত বকবেন অভিনেত্রী? পরের দিন যদিও নতুন ম্যাট কিনে নিয়ে আছেন তিনি। মিমি আর তার পোষ্যদের এমন কর্মকাণ্ড তবে সবার প্রিয়।

    উল্লেখ্য, ইন্ডাস্ট্রির পার্টি বা যে কোনো অনুষ্ঠানে খুব কমই দেখা যায় অভিনেত্রীকে। মা-বাবা আর তিন পোষ্যকে ঘিরেই তার জীবন আবর্তিত। অনেক সময়ই তাই এমন প্রশ্নের সম্মুখীনও হতে হয় অভিনেত্রীকে যে তিনি বিয়ে কবে করছেন? আবার এমনও হয় অনেকে নায়িকার বন্ধু হতে চায়। এমন বাসনা যে অনেকের মনেই রয়েছে তা নায়িকা নিজেও জানেন।

    বিনোদন ডেস্ক

  • আমরা একে অপরের বন্ধু নই, কাকে বললেন নওয়াজউদ্দিন

    অনুরাগ কাশ্যপ প্রসঙ্গে বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন বলেছেন, ‘সত্যি কথা বলতে— আমরা একে অপরের বন্ধু নই’। 

    এর আগে এক সাক্ষাৎকারে অনুরাগ কাশ্যপ বলেছিলেন— অবসাদের সময় পরিচালকের পাশে ছিলেন নওয়াজ়উদ্দিন ও তাপসী পান্নু। তার পরও তাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ নয়, তা একবাক্যে স্বীকার করে নেন অভিনেতা নওয়াজ়উদ্দিন।

    আনন্দবাজার অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, নওয়াজ়উদ্দিন সিদ্দিকীকে বলিউডে এক অর্থে প্রতিষ্ঠাই করে দিয়েছেন অনুরাগ কাশ্যপ। 

    তবে নওয়াজউদ্দিন জানালেন, ‘অনুরাগ আমার ঠিক বন্ধু নন; পাশাপাশি বসলেও তেমন কথা হয় না। আকাশপথে ৫-৬ ঘণ্টা একসঙ্গে যাতায়াত করেছি, কিন্তু কেউ কারও সঙ্গে একটি কথাও বলিনি, এমন ঘটনাও ঘটেছে বলে জানান অভিনেতা। আমাদের সমীকরণ এমনই।’ 

    কখনো দেয়াশলাইয়ের খোঁজে আবার কখনো কোন খাবার খেতে ভালো সেই আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকে তাদের কথোপকথন। খুব একটা যোগাযোগও রাখা হয় না দুজনের। তবে সেই সাক্ষাৎকারে অনুরাগের সুস্থতা ও সাফল্য কামনা করতে ভোলেননি নওয়াজ়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আর যাই হোক, অনুরাগের যেন কোনো সমস্যা না হয়।’

    উল্লেখ্য,  ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ ছবিটি মুক্তির আগে নওয়াজ়উদ্দিনের জন্য পোশাক তৈরি করতে রাজি হতেন না পোশাকশিল্পীরা। শুধু তার চেহারার কারণেই এ ঘটনার সম্মুখীন হতে হয় অভিনেতাকে। প্রতিনিয়ত প্রত্যাখ্যানের মুখোমুখি হয়ে অপ্রতিভ হয়ে পড়তেন তিনি। ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ ছবিটি তার জন্য নতুন সুযোগ ও আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। তার অভিনয়জীবনে যে অনুরাগের বিশেষ ভূমিকা রয়েছে, তা বারবার সে কথা স্মরণ করিয়ে দেন নওয়াজ়।

    বিনোদন ডেস্ক

  • বন্ধুকে বিয়ের খবর প্রকাশ্যে আনলেন অভিনেত্রী অর্ষা

    দীর্ঘদিনের প্রেমিক ও উদীয়মান অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরানকে বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। গত দুই থেকে তিন মাস আগে পারিবারিক আয়োজনে বিয়ে সেরেছেন তারা।

    rnrn

    বিয়ের খবর জানিয়ে রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী। ছবিগুলোতে দেখা যায়, অর্ষার বর শোবিজ অঙ্গনের পরিচিত মুখ, নির্মাতা-অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান। ছবির ক্যাপশনে অর্ষা লিখেছেন, প্রকৃতি আর পরিবার নিয়ে এখন আমি থেকে আমরা। আনুষ্ঠানিকভাবেই আমরা বিবাহিত।

    rnrn

    বিয়ের বিষয়ে অর্ষা বলেন, গত ৬/৭ মাস ধরেই আমাদের বিয়ের বিষয়ে দুই পরিবারে আলোচনা হচ্ছে। ইমরান আমার বন্ধু। আমাদের বোঝাপোড়াটা ভালো, দুই পরিবারেও কথাবার্তা চলছিল। এর মধ্যে আমার মা খুব অসুস্থ হয়ে পড়েন। তাকে আইসিইউতে নেওয়া হয়। মা কিছুটা সুস্থ হলে আইসিইউ থেকে ফেরেন। এরপর তিনি উঠেপড়ে লেগে যান, বিয়ের বিষয়টি শেষ করতে। ছোট পরিসরে আমাদের বিয়েটা হলো।

    rnrn

    এই জুটি জানান, দ্রুতই তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। সেখানে শোবিজ অঙ্গনের তারকারা আমন্ত্রিত থাকবেন।

    rnrn

    ২০০৯ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা দিয়ে শোবিজে পথচলা শুরু নাজিয়া হক অর্ষার। এরপর থেকে টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও ওয়েব সিরিজে অভিনয় করছেন। এই অভিনেত্রীর অভিনীত আলোচিত একটি ওয়েব সিরিজ ‘নেটওয়ার্কের বাইরে’। সর্বশেষ তাকে দেখা গেছে ‘১৯৭১ সেইসব দিন’ চলচ্চিত্রে।

    rnrn

    এদিকে মোস্তাফিজ নূর ইমরান ২০১১ সালে ‘গেরিলা’ সিনেমা দিয়ে অভিনয় শুরু করেন। এরপর ‘গেরিলা’, ‘আলফা’, ‘গাড়িওয়ালা’ বেশ কিছু প্রশংসনীয় ছবিতে দেখা গেছে তাকে। আর অর্ষা ও ইমরান একসঙ্গে অভিনয় করেছিলেন ‘সাহস’ চলচ্চিত্রে। তবে ‘মহানগর’ ও ‘কাইজার’ ওয়েব সিরিজে অভিনয় করে আলোচনায় আসেন এই অভিনেতা।

    অনলাইন ডেস্ক

  • নিউইয়র্কে নিশোর দেখা পেয়ে কাঁদলেন নওশীন

    একসময়ের পরিচিত উপস্থাপক, মডেল ও অভিনয়শিল্পী নওশীন এখন পরিবারসহ স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকেন। সেখানকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন। জীবন বাস্তবতায় দেশে থাকা বন্ধুদের সঙ্গে দেখাসাক্ষাৎ সম্ভব হয় না।

    rnrn

    ফেসবুকের মাধ্যমে একটা যোগাযোগ থাকলেও তাতে কি আর মন ভরে। তাই উপস্থাপক ও বন্ধু ফারহানা নিশোর নিউইয়র্কে যাওয়ার খবর শুনে দেখা করার জন্য উদ্গ্রীব ছিলেন। ব্যস্ততার মধ্যেও উপায় খুঁজছিলেন। কোনোভাবেই যেন সময় বের করা হচ্ছিল না।

    rnrn

    অবশেষে গতকাল ফেরার পথে তাদের দেখা হয়। মাত্র কয়েক মিনিটের দেখা হতেই তৈরি হয় আবেগঘন পরিবেশ। দীর্ঘদিন পর দেখা হওয়ায় একে অপরকে জড়িয়ে ধরে কাঁদলেন।

    rnrn

    নওশীনের চেয়ে বয়সে বড় ফারহানা নিশো। কিন্তু উপস্থাপক–জীবন তাদের দুজনকে এক করেছে। একটা সময় পর তারা চমৎকার বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হন। এরপর দুজন দুজনকে নিজেদের মধ্যকার সুখ–দুঃখের কথা ভাগাভাগি করতেন। এক দশক ধরে নওশীন নিউইয়র্কে থাকেন।

    rnrn

    মাঝেমধ্যে ঢাকায় এলেও নিশো–নওশীনের দেখা হতো না। এবার মা-বাবাসহ দিন দশেকের জন্য ফারহানা নিশো তার প্রয়োজনীয় কাজে যুক্তরাষ্ট্রে যান। এর মধ্যে তাদের কথা হয়, দেখা করা নিয়ে পরিকল্পনাও করেন। নিশো বাবা–মাকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন নায়াগ্রা।

    rnrn

    এদিকে নওশীনও তার কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। ভেবেছিলেন আস্তেধীরে দেখা করবেন। কিন্তু গতকাল সকালে হঠাৎ জানতে পারেন, রাতেই জন এফ কেনেডি বিমানবন্দর থেকে ঢাকায় ফেরার উড়োজাহাজে চড়তে হবে নিশোকে।

    rnrn

    তাই তড়িঘড়ি করে সময় বের করে বন্ধুর সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়েন। তাড়াহুড়ার কারণে মাত্র কয়েক মিনিট আড্ডা দেওয়ার সুযোগ হয় তাদের। এরপর বিমানবন্দরের উদ্দেশে ফারহানা নিশোকে বিদায় দিয়ে নওশীন তার গন্তব্যে ফিরে যান।

    rnrn

    দুজনের দেখা করার মুহূর্তটা ধরে রাখতে সেলফি তোলেন। সেই সেলফি নওশীন তার ফেসবুকে পোস্ট করে লিখেছেন, অনেক বছর পর তোমাকে দেখে খুবই ভালো লাগল, একই সঙ্গে আবেগপ্রবণ হয়েছি। আবার দেখা না হওয়া পর্যন্ত তোমাকে অনেক মিস করব সুন্দরী বান্ধবী। ভ্রমণ নিরাপদ হোক।

    rnrn

    তিনি বললেন, নিশো আমাকে দেখামাত্রই জড়িয়ে ধরে কেঁদে ফেলেছে। ওর কান্না দেখে আমিও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। কেঁদে ফেলেছি। বিষয়টা এমন না যে দেশে আমরা খুব দেখা করতাম। কিন্তু একটা আত্মার টান অনুভব করতাম। তাড়াহুড়ার কারণে মাত্র ৭–৮ মিনিটের আড্ডা হয়েছে।

    rnrn

    দেখা হোক বা না হোক, যত দূরেই থাকা হোক, বন্ধুর প্রতি বন্ধুর একটা আত্মার টান সব সময়ই থাকে। অনেক দিন, অনেক বছর পর দেখা হলে তখন এটা টের পাওয়া যায়। কথায় কথায় নওশীন যেন তা–ই মনে করিয়ে দিলেন। তিনি বললেন, আমাদের কত স্মৃতি। দিনের পর দিন কত আলাপ। রাতবিরাতে আমাদের নানান বিষয়ে আলাপ হতো, যা কারও সঙ্গে ভাগাভাগি করা হতো না।

    rnrn

    ফারহানা নিশোও বললেন, বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা হওয়ার অনুভূতি বরাবরই অন্য রকম; তা শুধু বন্ধুরাই উপলব্ধি করতে পারে। তাড়াহুড়ার কারণে অল্প সময়ের দেখা হওয়াটা অনেক বেশি আনন্দের আর আবেগের ছিল।

    অনলাইন ডেস্ক

  • সে আমার কাছে বন্ধুত্বের চেয়ে বেশি কিছু চেয়েছিল: চমক

    জনপ্রিয় টিভি অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সম্প্রতি তার বিরুদ্ধে সহকর্মীর সঙ্গে শুটিং সেটে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। এ নিয়ে লিখিত অভিযোগ জমা পড়েছে ডিরেক্টরস গিল্ডে।

    জানা গেছে, গত শুক্রবার রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে ‘শ্বশুর বাড়িতে প্রথম দিন’ নাটকের শুটিং চলছিল। সময়মতো সেটে না আসায় ফোন করাতেই নাকি রেগে যান নায়িকা। এর পর বিভিন্ন সময় শুটিং সেটে ক্ষোভ ঝাড়েন তিনি।  বিষয়টি নিয়ে ডিরেক্টরস গিল্ডের কাছে অভিযোগ দিয়েছেন নাটকটির নির্মাতা আদিব হাসান। 

    এ বিষয়ে চমকের সঙ্গে যোগাযোগ করা হলে একটি সংবাদমাধ্যমকে তিনি জানান, চক্রান্ত করেই তার বিরুদ্ধে কয়েকজনে মিলে এই অভিযোগ এনেছেন। 

    কি চক্রান্ত বা কারা এমনটা করছেন জানতে চাইলে এই অভিনেত্রীর ভাষ্য, ‘আমি শুটিংয়ে দেরি করে আসিনি। ১১টায় শুটিং সেটে পৌঁছেছি। মেকআপ রুমে ১ ঘণ্টার মত ওয়েট করেছি, এর পর আমার আরেক সহকর্মী আরশ খান আসেন। তাহলে আমি পরে এসেছি এটা কিভাবে বলেন।’ 

    চমক যোগ করেন- ‘অভিনেতা আরশ খান ও নির্মাতা মিলে চক্রান্ত করে এটি ছড়াচ্ছে। কারণ আরশ আমার খুব ভালো বন্ধু ছিল। একটা সময় বন্ধুর চেয়ে বেশি কিছু হতে চায় সে। যে কারণে আমাদের মাঝে দূরত্ব বাড়ে। সেই রাগ আর ক্ষোভ থেকেই তিনি এটা ছড়াচ্ছেন।’

    তিনি আরও বলেন, ‘তরুণ অভিনেতা আরশ খানের উস্কানিতেই সবাই আমার বিরুদ্ধে কথা বলছেন। কারণ সে ইমোশন দিয়ে মানুষকে মেনিপুলেট করতে পারে। সে শুটিংয়ের সবাইকেই কনভিন্স করে আমাকে নিয়ে নেগেটিভ বলাচ্ছে।’

    এদিকে অভিযোগ সূত্রে জানা গেছে, সময়মতো সেটে না আসায় ফোন করাতেই নাকি রেগে যান চমক। এর পর বিভিন্ন সময় শুটিং সেটে ক্ষোভ ঝাড়েন তিনি। এতে যখন নাটকটির নির্মাতা আদিব হাসান তাকে বলেন, ‘আপনি যেভাবে রিঅ্যাক্ট করছেন, এরকম কোনো ঘটনাই এখানে ঘটেনি। আপনি কেন তাদের ধমকাচ্ছেন?’ এমনটা শোনার পর আরও বেশি উত্তেজিত হন চমক। নির্মাতাকে সাফ জানিয়ে দেন, তিনি আর শুটিং করবেন না। নির্মাতা তাকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হন। এ সময় নির্মাতার সঙ্গে ছিলেন সিনিয়র অভিনেতা মাসুম বাশার।

    একপর্যায়ে পুলিশে খবর দেন চমক। এ সময় কাঁদতে কাঁদতে তিনি অভিযোগ করেন, মাসুম বাশারসহ সেটের অনেকে তাকে মেরে ফেলার হুমকি দিয়েছেন। পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করলে সেখানে উপস্থিত হন অভিনয়শিল্পী সংঘের যুগ্মসাধারণ সম্পাদক নাজনীন হাসান চুমকি। তিনি সবার সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এর পর শুটিং সেট থেকে চমককে নিয়ে চলে যান চুমকি। এ ঘটনায় বন্ধ হয়ে যায় শুটিং।

    ঘটনার বিষয়ে নির্মাতা আদিব হাসান বলেন, ‘ওই দিন শুটিং সেটে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সে বিষয়ে ডিরেক্টরস গিল্ডের কাছে অভিযোগ দিয়েছি। বিষয়টি সাংগঠনিকভাবে বিচারাধীন। তাই এ বিষয়ে এখন কিছু বলতে চাচ্ছি না। আজ এ নিয়ে আলোচনা হওয়ার কথা আছে।’

    বিনোদন ডেস্ক