Tag: বনি

  • বনির সঙ্গে সিনেমা না করার ঘোষণা ঋত্বিকার, পাল্টা তুলোধোনা অভিনেতার

    একসময়ে টালিউড অভিনেতা বনি সেনগুপ্ত ও অভিনেত্রী ঋত্বিকা সেন জুটি ছিল সুপারহিট। ‘বরবাদ’ সিনেমার হাত ধরেই টালিউডে যাত্রা শুরু হয়েছিল তাদের। সেই সময় ঋত্বিকার বয়স ছিল ১৪ আর বনির ২৪। ‘বরবাদ’ সিনেমায় বনি ও ঋত্বিকা জুটি সফল হয়। এরপর ‘লাভ স্টোরি’ সিনেমা করেন এ জুটি। সেই সিনেমায় কাজ করার সময়েই তাদের প্রেমের গুঞ্জন শোনা যায়। সেই সময় এ জুটির রসায়নেও মুগ্ধ হন সিনেমাপ্রেমীরা। 

    কিন্তু সেই বনির সঙ্গেই নাকি আর সিনেমা না করার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী ঋত্বিকা সেন। এও জানিয়েছেন— বাড়ির সবার সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

    মঙ্গলবার (৮ জানুয়ারি) দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে সে কথাই জানিয়েছেন অভিনেত্রী। 

    এ বিষয়ে কী প্রতিক্রিয়া তা জানতে দ্য ওয়ালের পক্ষ থেকে যোগাযোগ করা হয় বনি সেনগুপ্তের সঙ্গে। অভিনেতা শুটিংয়ে ছিলেন। তাকে নিয়ে ঋত্বিকার বক্তব্য শুনে কিছুক্ষণ চুপ করে থাকেন। এরপর রাখঢাক না করেই বনি বলেন, ঋত্বিকা সিদ্ধান্ত নেওয়ার বহু আগে আমি নিজেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে, ওর সঙ্গে আমি আর জীবনে কোনো দিন সিনেমা  করব না। তিনি বলেন, দুই-তিনটা অফার এসেছিল, আমি না করে দিয়েছি। 

    হঠাৎ কী এমন হলো?—এমন প্রশ্নের উত্তরে বনি বলেন, ও চূড়ান্ত অপেশাদার। বছর কয়েক আগে একটা ফটোশুট করছিলাম আমরা। সেখানে এমন কিছু ঘটনা ঘটে, আমি সিদ্ধান্ত নিই ওর সঙ্গে কাজ না করার। 

    সেদিন কী ঘটেছিল, তা যদিও বলতে চাননি বনি। তবে সূত্রের খবর— শুটিং চলাকালীন ব্যক্তিগত কাজে বেশ কিছু সময়ের জন্য আচমকাই গায়েব হয়ে যান ঋত্বিকা সেন। 

    এদিকে জানা যায়, সিনেমা করতে গিয়েই নাকি ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে তাদের। যদিও বনি বা ঋত্বিকা মানতে চান না। বনি বলেন, একেবারেই নয়, ও অনেকটা ছোট। প্রশ্নই ওঠে না। ওদিকে ঋত্বিকা বলেন, আমার দিক থেকে ছিল না কিছুই। বাকি আমি জানি না। 

    ঋত্বিকার সঙ্গে কাজ না করার কারণ জানিয়েছেন বনি। আর ঋত্বিকা? তিনি কেন চান না? এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমার সঙ্গে বনির প্রেম কোনোকালেই ছিল না। এগুলো রটানো হয়েছে। কে বা কারা রটিয়েছে তা আমি বলতে চাই না। তিনি বলেন, আমার পারিবারিক শিক্ষা এমন নয় যে, কারও নাম নিয়ে কোনো সাক্ষাৎকারে উল্টোপাল্টা বলব। কিন্তু অনেকে বলে। অতীতে বলেওছে। আমি দেখেছি। খারাপ লেগেছে।

    বহুদিন ধরে অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে আছেন বনি সেনগুপ্ত। অন্যদিকে ঋত্বিকাও প্রেমে আছেন। তবে তার প্রেমিক ইন্ডাস্ট্রির মানুষ নন বলে জানিয়েছেন এমনটাই। 

    বিনোদন ডেস্ক

  • বনি কোনো দিন আমার প্রেমিক ছিল না, ওর সঙ্গে আর সিনেমা করব না: ঋত্বিকা

    ঘটনা ২০১৪ সালের। ‘বরবাদ’ সিনেমায় জুটি বাঁধেন টালিউড অভিনেতা বনি সেনগুপ্ত ও অভিনেত্রী ঋত্বিকা সেন। এরপর তাদের দেখা যায় ‘লাভ স্টোরি’ সিনেমায়। এই জুটির রসায়নেও মুগ্ধ সিনেমাপ্রেমীরা। সেই বনির সঙ্গেই নাকি আর সিনেমা না করার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।

    অভিনেতা বনির সঙ্গে ‘লাভ স্টোরি’ সিনেমায় কাজ করার সময়েই নাকি প্রেমের সম্পর্কে জড়ান অভিনেত্রী বলে গুঞ্জন ওঠে । সম্প্রতি একটি গণমাধ্যমে এ বিষয়টি নিয়ে  কথা বলেছেন ঋত্বিকা। 

    তিনি বলেন, বনির সঙ্গে প্রেম নিয়ে যা রটেছে তা কুরুচিকর। আমার সঙ্গে কোনোকালেই বনির প্রেম ছিল না। এগুলো রটানো হয়েছে। কে বা কারা রটিয়েছে তা নিয়ে কিছু বলার ইচ্ছা নেই আমার। অভিনেত্রী বলেন, আমার পারিবারিক শিক্ষা এমন নয় যে, কারও নাম নিয়ে কোনো সাক্ষাৎকারে উল্টাপাল্টা কথা বলব।

    ঋত্বিকা বলেন, অতীতে বলেছে খারাপ লেগেছে। বহুদিন ধরে এসব মিথ্যা আমি দেখে আসছি। আগে কোনো দিন কিছু বলিনি। কিন্তু এবার আর চুপ করে থাকা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, বনি কোনো দিন আমার প্রেমিক ছিল না। ওর সঙ্গে আর কোনো দিন সিনেমা করব না আমি।

    উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে অভিনয়ের ক্যারিয়ার শুরু করেছিলেন ঋত্বিকা সেন। এখন তিনি পুরোদস্তুর নায়িকা। ২০১২ সালে ‘হান্ড্রেড পারসেন্ট লাভ’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে নিজের সফর শুরু করেন। এরপর ‘চ্যালেঞ্জ টু’, ‘বরবাদ’, ‘আর্শিনগর’র মতো সিনেমায় অভিনয় করেছেন ঋতিকা। বাংলার পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও দেখা গেছে এ অভিনেত্রীকে।

    বিনোদন ডেস্ক

  • সবার বিয়ে হয়ে বাচ্চা হচ্ছে, আর আমি!

    টালিউডের লাভ বার্ডস বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ছবি আর রিল শেয়ার করেন তারকা কাপল। 

    সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়েছিলেন বনি-কৌশানী। সেখান থেকেও বনির সঙ্গে বেশ কিছু গ্ল্যামারাস ছবি শেয়ার করেন কৌশানী। তবে বছরের শুরুতে অ্যানিমেল ছবির ট্রেন্ডিং গান জামাল কুদুর তালে একটা মজার রিল শেয়ার করেছেন। যেখানে সবার নজর কেড়েছে তার ক্যাপশন। 

    কৌশানী লিখেছেন, 'প্রত্যেকের বিয়ে হয়ে বাচ্চা হয়ে যাচ্ছে আর আমার তো ছেলেবেলাটাই যেন কাটতে চাইছে না। মন থেকে ছোট থাকলেই ভালো থাকা যায়। বন্ধুদের সঙ্গে ছোটবেলায় খেলার সেই মুহূর্তগুলো খুব মনে পড়ছে।'

    যে রিলটি কৌশানী শেয়ার করেছেন সেখানে তারকা তকমা ঘুচিয়ে একেবারে মেয়েবেলার খেলার মুডে দেখা যাচ্ছে। কাজের সব ব্যস্ততাকে দূরে রেখে একটু নিজের মতো করে ছোটবেলায় ফিরে গেছেন। 

    আরও পড়ুন: 

    কৌশানীকে শেষ দেখা গেছে রাজ চক্রবর্তী পরিচালিত ওয়েব সিরিজ আবার প্রলয়ে। ওটিটিতে তার অভিনয় দাগ কেটেছে প্রতিটি দর্শকের মনে।

    বিনোদন ডেস্ক

  • বনি-কৌশানীর বিয়ে নিয়ে মুখ খুললেন বাবা

    অনেক দিন ধরেই বনি-কৌশানীকে একসঙ্গে দেখলেই একটা প্রশ্ন উঠে আসে। সেটা হলো- প্রেমপর্ব তো চলছে অনেক দিন, বিয়ের দিনক্ষণ কি ঠিক হলো? বরাবরই এই প্রশ্ন এড়িয়ে যান নায়ক-নায়িকা।

    rnrn

    এবার মুখ খুললেন নায়িকার বাবা। অভিনেত্রীর জন্মদিনে বিশেষ ঘোষণা দেন বাবা।

    rnrn

    ১৭ মে ছিল কৌশানীর জন্মদিন। এ দিন শহরের একটি রেস্তোরাঁয় খাওয়া দাওয়ার আয়োজন করেছিলেন নায়িকার বাবা। সেখানেই এক সাক্ষাৎকারে বনি-কৌশানীর বিয়ের ব্যাপারে কৌশানীর বাবা বললেন- ‘২০২৪ সালে ওদের বিয়ে হবে।’ 

    rnrn

    বাবার কথা শুনে খানিকটা অস্বস্তিতে কৌশানী। হবু শ্বশুরের কথা শুনে হেসে উঠলেন বনিও। তবে উত্তরে বাধাও দেননি। যদিও তারিখ বা বিয়ে সম্পর্কিত আর কোনো তথ্য জানা যায়নি।

    rnrn

    আট বছর হলো বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায়ের সম্পর্ক। তারা বিয়ে করছেন কবে? এ প্রশ্ন সবার। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল রাজ চক্রবর্তী পরিচালিত ছবি ‘পারব না আমি ছাড়তে তোকে’। সেই ছবির সেটেই তাদের প্রথম দেখা, তারপর প্রেম। 

    rnrn

    নিজেদের প্রেম নিয়ে কখনো লুকোছাপা করেননি তারা। বারবারই প্রকাশ্যে একে অপরকে ভালোবাসার কথা বলে এসেছেন বনি এবং কৌশানী। দুই পরিবারও খুশি তাদের সম্পর্ক নিয়ে। এক সঙ্গে ঘুরতে যাওয়া কিংবা কোনো অনুষ্ঠানে খাওয়া-দাওয়া মুখোপাধ্যায় এবং সেনগুপ্ত পরিবারকে সর্বদা দেখা যায় পাশাপাশি। 

    rnrn

    বনি-কৌশানী একসঙ্গে একটি প্রযোজনা সংস্থাও খুলেছেন। নাম ‘বিকে এন্টারটেইনমেন্ট’। তাদের প্রথম প্রযোজিত ছবি ‘ডাল বাটি চুরমা’। এ মুহূর্তে নায়ক নায়িকা ব্যস্ত নতুন চিত্রনাট্যে। তারপর নতুন ছবির কাজ শুরু করবেন।
    rn 

    যুগান্তর প্রতিবেদন

  • ৮ বছর প্রেমের পর জানা গেল বনি-কৌশানীর বিয়ের খবর!

    ২০১৫ সালে মুক্তি পেয়েছিল রাজ চক্রবর্তী পরিচালিত ছবি ‘পারব না আমি ছাড়তে তোকে’। সেই ছবির সেটেই তাদের প্রথম দেখা, তার পর প্রেম। আট বছর হলো সম্পর্কে রয়েছেন বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়। নিজেদের প্রেম নিয়ে কখনো লুকোছাপা করেননি তারা। বারবারই প্রকাশ্যে একে অপরকে ভালোবাসার কথা বলে এসেছেন বনি ও কৌশানী। দুই পরিবারও খুশি তাদের সম্পর্ক নিয়ে।

    rnrn

    একসঙ্গে ঘুরতে যাওয়া কিংবা কোনো অনুষ্ঠানে খাওয়াদাওয়া— মুখোপাধ্যায় এবং সেনগুপ্ত পরিবারকে সর্বদা দেখা যায় পাশাপাশি। বহুদিন ধরেই তাই বনি-কৌশানীকে একসঙ্গে দেখলেই বিয়ের প্রশ্ন উঠে আসে। তবে বরাবরই এই প্রশ্ন এড়িয়ে যান নায়ক-নায়িকা। 

    rnrn

    তবে ১৭ মে কৌশানীর জন্মদিনে মেয়ের বিয়ের খবর দিলেন তার বাবা। এ দিন শহরের একটি রেস্তোরাঁয় খাওয়াদাওয়ার আয়োজন করেছিলেন নায়িকার বাবা। সেখানেই এক সাক্ষাৎকারে বনি-কৌশানীর বিয়ের পরিকল্পনা ফাঁস করলেন কৌশানীর বাবা। 

    rnrn

    তিনি বলেন, '২০২৪ সালে ওদের বিয়ে হবে।‘ 

    rnrn

    তবে বাবার কথা শুনে খানিকটা অস্বস্তিতে কৌশানী। হবু শ্বশুরের কথা শুনে হেসে উঠলেন বনিও। তবে বাবার উত্তরে তেমন কোনো বাধাও দেননি। যদিও তারিখ বা বিয়ে সম্পর্কিত আর কোনো তথ্য জানা যায়নি।

    বিনোদন ডেস্ক

  • আমি চাঁদের মতো না, আমি সূর্যের তাপের মতো গরম: জাহারা মিতু

    ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা জাহারা মিতু। ক্যারিয়ারের শুরুতেই সুপারস্টার শাকিব খান আর কলকাতার তারকা দেবের সঙ্গে জুটি বেঁধে আলোচনায় আসেন। নিজেকে ফ্যাশন ডিজাইনার হিসেবে পরিচয় দেওয়া মিতু আগুন সিনেমায় অভিনয়ের মাধ্যমে এফডিসিতে পা দেন।
    rnসম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এ অভিনেত্রী। সেখানে শাকিব খানসহ আলোচিত কয়েকজন নায়ককে নিয়ে মুখ খুলেছেন মিতু।

    rnrn

    শুরুতেই এ অভিনেত্রী বলেন, আমি যখন স্পোর্টস উপস্থাপনা করতাম, তখন অনেকে আমাকে ইন্ডিয়ান মনে করত। আমাকে এতটা চিনত না। তবে সিনেমায় আসার পর সবাই চেনে।

    rnrn

    পরে স্পোর্টস উপস্থাপিকা সম্বোধন করে গণমাধ্যম উপস্থাপক জাহারা মিতুকে প্রশ্ন করেন, মেয়েদের প্রিয় খেলা কি?

    rnrn

    প্রশ্নোত্তরে মিতু উপস্থাপককে বলেন, বলব না। দুষ্টু। পরে উপস্থাপক বলেন— মেয়েদের প্রিয় খেলা ছিনিবিনি। আবার মিতুর কাছে উপস্থাপক জানতে চান— কোন খেলায় দুজন খেলোয়াড় লাগে। পরে অভিনেত্রী বলেন, আপনি যেটা বললেন, মেয়েদের প্রিয় খেলা ছিনিবিনি। সেটি খেলতেই দুজন লাগে।
    rnঈদে চাঁদ দেখা যায়। সেই চাঁদের সঙ্গে আপনাকে অনেক তুলনা করেন। এটা কি আপনি জানেন?

    rnrn

    মিতু প্রশ্নোত্তরে বলেন, বিশেষায়িত করে অনেকে আমাকে চাঁদের সঙ্গে তুলনা করেন। এমনকি আমার বাবাও বলেন আমার মেয়ে চাঁদের মতো। তবে আমি এটা বিশ্বাস করি না। আমি চাঁদের মতো না, আমি সূর্যের তাপের মতো গরম।

    rnrn

    যারা সিনেমা দেখে তাদের প্রচণ্ড কৌতূহল থাকে যে, শুটিংয়ের সময় নায়ক-নায়িকাদের কতটা কাছাকাছি হতে হয়। প্রশ্নোত্তরে এ নায়িকা বলেন, আপনিও তো সিনেমা করেছেন, আপনার জানার কথা। তবে উপস্থাপক বলেন, আমি অন্তরঙ্গ মূহুর্তে কাজ করিনি।
    rnএ নায়িকা বলেন, আমি শাকিব খান, দেব ও বাপ্পীর সঙ্গে কাজ করেছি। তাদের সঙ্গে রোমান্টিক সিনেমা করেছি।

    rnrn

    পরে উপস্থাপক বলেন, শাকিব খানের সঙ্গে কাজ করতে গিয়ে কোনো সমস্যা হয়নি তো? মিতু কিছুক্ষণ হাসার পর বলেন, না তেমন কোনো সমস্যা হয়নি। আমি তিন নায়কের সঙ্গেই রোমান্টিক সিন করেছি। এ সিনগুলো করার সময় আমরা ভুলে যাই। আমরা ব্যক্তি হিসেবে কেমন। আমি একটা অবজেক্ট, সে একটা অবজেক্ট হিসেবে চিন্তা করি। এর বাইরে মাথায় চিন্তা আসে না। অনেক সময় নায়কের ফুল নিয়ে ফুলটাকে চুমু খেতে হচ্ছে। আবার নায়ককে জড়িয়ে ধরে চুমু খেতে হচ্ছে। এটা শুধু নায়িকাদের করা হচ্ছে এমনটা নয়, নায়কদেরও একই কাজ করতে হয়।

    rnrn

    উপস্থাপক বলেন, আমি একজন ছেলে। আমি ছেলেদের চিনি। আপনার কি কাজ করতে গিয়ে কখনো মনে হয়েছে, এ ছেলেটা একটু বেশি বেশি ইমোশন হয়ে যাচ্ছে। প্রশ্নোত্তরে মিতু বলেন, রনি হলে মনে হতো, শাকিব ও বাপ্পীর ক্ষেত্রে তেমন মনে হয়নি।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • বনি হলে মনে হতো, শাকিব ও বাপ্পীর ক্ষেত্রে তা হয়নি: জাহারা মিতু

    ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা জাহারা মিতু। ক্যারিয়ারের শুরুতেই সুপারস্টার শাকিব খান আর কলকাতার তারকা দেবের সঙ্গে জুটি বেঁধে আলোচনায় আসেন। নিজেকে ফ্যাশন ডিজাইনার হিসেবে পরিচয় দেওয়া মিতু আগুন সিনেমায় অভিনয়ের মাধ্যমে এফডিসিতে পা দেন।

    rnrn

    সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এ অভিনেত্রী। সেখানে শাকিব খানসহ আলোচিত কয়েকজন নায়ককে নিয়ে মুখ খুলেছেন মিতু।

    rnrn

    শুরুতেই এ অভিনেত্রী বলেন, আমি যখন স্পোর্টস উপস্থাপনা করতাম, তখন অনেকে আমাকে ইন্ডিয়ান মনে করত। আমাকে এতটা চিনত না। তবে সিনেমায় আসার পর সবাই চেনে।

    rnrn

    পরে স্পোর্টস উপস্থাপিকা সম্বোধন করে গণমাধ্যম উপস্থাপক জাহারা মিতুকে প্রশ্ন করেন, মেয়েদের প্রিয় খেলা কি?

    rnrn

    প্রশ্নোত্তরে মিতু উপস্থাপককে বলেন, বলব না। দুষ্টু। পরে উপস্থাপক বলেন— মেয়েদের প্রিয় খেলা ছিনিবিনি। আবার মিতুর কাছে উপস্থাপক জানতে চান— কোন খেলায় দুজন খেলোয়াড় লাগে। পরে অভিনেত্রী বলেন, আপনি যেটা বললেন, মেয়েদের প্রিয় খেলা ছিনিবিনি। সেটি খেলতেই দুজন লাগে।
    rnঈদে চাঁদ দেখা যায়। সেই চাঁদের সঙ্গে আপনাকে অনেক তুলনা করেন। এটা কি আপনি জানেন?

    rnrn

    মিতু প্রশ্নোত্তরে বলেন, বিশেষায়িত করে অনেকে আমাকে চাঁদের সঙ্গে তুলনা করেন। এমনকি আমার বাবাও বলেন আমার মেয়ে চাঁদের মতো। তবে আমি এটা বিশ্বাস করি না। আমি চাঁদের মতো না, আমি সূর্যের তাপের মতো গরম।

    rnrn

    যারা সিনেমা দেখে তাদের প্রচণ্ড কৌতূহল থাকে যে, শুটিংয়ের সময় নায়ক-নায়িকাদের কতটা কাছাকাছি হতে হয়। প্রশ্নোত্তরে এ নায়িকা বলেন, আপনিও তো সিনেমা করেছেন, আপনার জানার কথা। তবে উপস্থাপক বলেন, আমি অন্তরঙ্গ মূহুর্তে কাজ করিনি।

    rnrn

    এ নায়িকা বলেন, আমি শাকিব খান, দেব ও বাপ্পীর সঙ্গে কাজ করেছি। তাদের সঙ্গে রোমান্টিক সিনেমা করেছি।

    rnrn

    পরে উপস্থাপক বলেন, শাকিব খানের সঙ্গে কাজ করতে গিয়ে কোনো সমস্যা হয়নি তো? মিতু কিছুক্ষণ হাসার পর বলেন, না তেমন কোনো সমস্যা হয়নি। আমি তিন নায়কের সঙ্গেই রোমান্টিক সিন করেছি। এ সিনগুলো করার সময় আমরা ভুলে যাই। আমরা ব্যক্তি হিসেবে কেমন। আমি একটা অবজেক্ট, সে একটা অবজেক্ট হিসেবে চিন্তা করি। এর বাইরে মাথায় চিন্তা আসে না। অনেক সময় নায়কের ফুল নিয়ে ফুলটাকে চুমু খেতে হচ্ছে। আবার নায়ককে জড়িয়ে ধরে চুমু খেতে হচ্ছে। এটা শুধু নায়িকাদের করা হচ্ছে এমনটা নয়, নায়কদেরও একই কাজ করতে হয়।

    rnrn

    উপস্থাপক বলেন, আমি একজন ছেলে। আমি ছেলেদের চিনি। আপনার কি কাজ করতে গিয়ে কখনো মনে হয়েছে, এ ছেলেটা একটু বেশি বেশি ইমোশন হয়ে যাচ্ছে। প্রশ্নোত্তরে মিতু বলেন, রনি হলে মনে হতো, শাকিব ও বাপ্পীর ক্ষেত্রে তেমন মনে হয়নি।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • ‘নো অন্যের পয়সায় ফুটানি’ বনিকে খোঁচা শ্রীলেখার

    কাজের চেয়ে সোস্যাল মিডিয়ায় বেশি সরব পশ্চিমবঙ্গের নায়িকা শ্রীলেখা মিত্র। জীবনে লড়াইয়ের কমতি নেই। বরং চাপ যেন দিন দিন বাড়ছে। তবু তার সৌন্দর্যের কমতি নেই। এবার তার সৌন্দর্যের কারণ প্রকাশ্যে আনলেন। জানালেন অন্যান্য চাপ থাকলেও একটি চাপ তার নেই, আর সেটি হলো— এই ঔজ্জ্বল্যের গোপন রহস্য!

    rnrn

    অন্যান্য দিনের মতো বুধবার বিকালে অভিনেত্রীকে তার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায়। ছবিতে তাকে একদম স্কুলবেলার ছোট্ট মেয়েটির মতো লাগছে যেন। ছবিতে তাকে দুটো বেণী বাঁধা অবস্থায় দেখা গেছে। পরনে আছে পেস্তা রঙের পোশাক। ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন অভিনেত্রী।

    rnrn

    এই ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, 'এখনো মনের দিক দিয়ে স্কুলগার্ল হয়েই আছি। কখনো কখনো মনে হয় আমি যেন আমার মেয়ে মাইয়ার থেকেও ছোট।' এতদূর লেখার পরই খোঁচা দেন তিনি। লেখেন— 'আমি কিন্তু বয়স লুকাই না।' সঙ্গে লেখেন আরও একটি কথা। আসলে এখন চারদিক জুড়ে কেবলই ইডি, সিবিআইয়ের ডাক, আলোচনা। কখন কে ডাক পাচ্ছে বোঝা মুশকিল! সেই কথাই টেনে এনে নাম না করেই বনিকে খোঁচা দিয়ে লেখেন— 'চাপলেস জীবনে নো ইডি, নো সিবিআই, নো অন্যের পয়সায় ফুটানি!'

    বিনোদন ডেস্ক

  • দুর্নীতি মামলায় অভিযুক্ত বনি, যা বললেন কৌশানি

    পশ্চিমবঙ্গে আলোচিত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় টালিউড অভিনেতা বনি সেনগুপ্ত। এ বিষয় দুদফায় জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

    বৃহস্পতিবার বনি সেনগুপ্তকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয়।

    এ নিয়ে মুখ খুলেছেন বনির প্রেমিকা কৌশানি মুখার্জি। কারণ এ ঘটনায় নাম জড়িয়য়েছে তারও। খবর হিন্দুস্তান টাইমসের।

    অভিনেত্রীর বিরুদ্ধেও কুন্তলের কাছ থেকে মোটা টাকা নেওয়ার প্রমাণ রয়েছে বলে ইডি সূত্রে খবর প্রকাশ করেছে ওপার বাংলার কয়েকটি গণমাধ্যম।

    বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে সব অভিযোগ অস্বীকার করেন কৌশানি। তিনি বলেন, কাজের সূত্রে যা প্রাপ্য সেটিই নিয়েছি। কুন্তলের সঙ্গে আমার কোনো ঘনিষ্ঠ সম্পর্ক নেই। কুন্তল একজন ইভেন্ট ম্যানেজার। ওর সৌজন্যে কয়েকটি জায়গায় হাজির হয়েছিলাম। তার যা প্রাপ্য সেটাই আমাকে ও পাঠিয়েছে। এ রকম হাজারটা ইভেন্ট ম্যানেজারের সঙ্গে আমরা কাজ করি। কে কীভাবে টাকা উপার্জন করছেন সেটি তো আমাদের পক্ষে জানা সম্ভব নয়।

    এর পর তিনি জানান, বনি সেনগুপ্তের পেশাদারি যাবতীয় লেনদেন দেখেন তার মা ও বাবা। এ ব্যাপারে আমার কোনো ভূমিকা নেই। বনির টাকার হিসাব ও আর ওর মা-বাবা দিতে পারবেন।

    বনি যে এত দামি গাড়ি কিনেছেন, তাতে তার মনে কোনো প্রশ্ন জাগেনি? কৌশানি বলেন, বনি একজন সফল অভিনেতা। তিনি একটা দামি গাড়ি কিনবেন এতে প্রশ্ন জাগার কী আছে? এটি ওর পেশাদারি ব্যাপার। আমি তার মধ্যে প্রশ্ন তুলতে যাব কেন?

    বিনোদন ডেস্ক

  • যে কারণে স্বামী বনিকে ‘দুশ্চরিত্র’ বললেন কৌশানি

    টালিউডে অন্যতম জনপ্রিয় জুটি হচ্ছেন বনি সেনগুপ্ত ও কৌশানি মুখার্জি জুটি। তাদের দুজনের রসায়ন বেশ পরিচিত। একটু উনিশ-বিশ হলেও এখনো সম্পর্কটা টিকে আছে। 

    রাজ চক্রবর্তী পরিচালিত ‘পারব না আমি ছাড়তে তোকে’ ছবির মাধ্যমে প্রথমবার বড়পর্দায় অভিষেক হয় কৌশানি মুখার্জির। তার বিপরীতে নায়ক ছিলেন বনি সেনগুপ্ত। শুটিং সেটেই দুজনের বন্ধুত্ব। এর পর সম্পর্কটা মোড় নেয় ‘বিশেষ বন্ধু’তে।

    এবার সেই বিশেষ বন্ধুকে (ভালোবাসার মানুষ) প্রকাশ্যে ‘দুশ্চরিত্র’ বললেন কৌশানি। তবে কি সম্পর্কটা ভেঙেই গেল? না, সম্পর্কটা ভাঙেনি বরং আরও মধুর হয়েছে। তার কিছুটা আঁচ পাওয়া গেল শাশ্বত চ্যাটার্জির রিয়েলিটি শো ‘অপুর সংসার’-এ।

    সেখানেই তাদের প্রেম এবং সাবেক প্রসঙ্গে প্রশ্ন করা হয়। কৌশানি বলেন, ‘আমার প্রচুর প্রপোজাল এসেছিল। কিন্তু কাউকেই আমি অ্যাকসেপ্ট করিনি। খুঁজে খুঁজে হীরে বের করেছি। আর বনি? ও তো দুশ্চরিত্র।’ কৌশানির মুখে এই কথা শুনে রীতিমতো চমকে গেছেন বনি। যদিও সবটাই নায়িকা বলেছিলেন মজার ছলে।

    এ মুহূর্তে বনি-কৌশানি ব্যস্ত তাদের নতুন প্রযোজনা সংস্থার বিভিন্ন কাজ নিয়ে। সদ্য মুক্তি পেয়েছে তাদের প্রযোজিত প্রথম ছবি ‘ডাল বাটি চুরমা’।

    বিনোদন ডেস্ক