Tag: বনি সেনগুপ্ত

  • বিজেপি নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট বনির

    বনি সেনগুপ্ত টালিউডের একজন চর্চিত অভিনেতা। তিনি ২০১৪ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ‘বরবাদ’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় আত্মপ্রকাশ করেন। এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। আলোচিত সিনেমা ‘পারব না আমি ছাড়তে তোকে’ ও ‘জিও পাগলা’র মতো রোমান্টিক কমেডি সিনেমার মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান। 

    বনি সেনগুপ্ত মূলত কমার্শিয়াল রোমান্টিক সিনেমায় অভিনয় করলেও ‘জতুগৃহ’ ও ‘শুভ বিজয়া’ সিনেমার মতো চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন।

     ২০২১-২০২২ অবধি বিজেপিতে ছিলেন বনি সেনগুপ্ত। এরপর সরাসরি তৃণমূল কংগ্রেসে যোগ না দিলেও রাজ্যের সাবেক শাসক দলের নানা অনুষ্ঠানে দেখা মিলত তার। বিজেপিতে ফেরার কি কোনো সম্ভাবনা আছে? টালিউডে ‘ব্যান’ হয়ে যাওয়ার কোনো ভয় কি বনি পাচ্ছেন? সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এমন প্রশ্ন করা হলে বনি সেনগুপ্ত বলেন, যদি নতুন সরকার আগের সরকারের মতোই ব্যান করে, তাহলে তফাত কী থাকবে! আর যদি করতে চায় করবে, তা নিয়ে ভয় পাচ্ছি না। মানুষ আরও ক্লিয়ার হয়ে যাবে যে, ব্যাপারটা একই থাকল। বদল এলো না। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ২০২১ সালের মার্চ মাসে দিলীপ ঘোষের হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে বনি সেনগুপ্ত বিজেপিতে যোগ দিয়েছিলেন। ২০২২ সালের জানুয়ারি মাসে বনি আনুষ্ঠানিকভাবে বিজেপি ছাড়েন। এবং তিনি দলের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেছিলেন। 

    বনি বিজেপিতে যোগ দেওয়ার পর তার মা, অভিনেত্রী ও প্রযোজক পিয়া সেনগুপ্ত জানিয়েছিলেন যে, বনি তাকে না জানিয়েই এ সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তিনি নিজে তৃণমূলেই থাকবেন। এরপর বনি সরাসরি তৃণমূলে যোগ না দিলেও ঘাসফুল দলের একাধিক অনুষ্ঠানে থাকতেন তিনি। এমনকি অংশ হয়েছিলেন ভোট প্রচারেরও।

    তবে এরপর পশ্চিমবঙ্গে বিজেপি জিততেই ফেরার ইঙ্গিত শোনা গেল বনির কথায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইম্পা সভাপতির ছেলের জবাব— আমি তো ২০২১ সালে বিজেপি জয়েন করেছিলাম। অফিসিয়ালি ওদের সঙ্গে যোগ দিয়েছিলাম। এবং ছাড়িও আমি অফিসিয়ালি। একটা বছর ছিলাম তাদের সঙ্গে। আমার সঙ্গে কিন্তু কখনো সম্পর্ক খারাপ করেনি ওরা।

    তৃণমূলের মঞ্চে থাকা নিয়ে অভিনেতা বলেন, তখন যে রুলিং পার্টি ছিল, তারা যদি আমাকে বলে— আমরা আপনাকে এই অনুষ্ঠানে চাই, এখানে যেতে হবে, আমি তো না বলতে পারি না। গেছি আমি। এবার এখন যে নতুন সরকার আসবে, তাদের মতাদর্শ যদি আমার সঙ্গে মেলে, নিশ্চয়ই তাদের সঙ্গে থাকব। যে রুলিং পার্টি ছিল, তাদের হয়ে আমি কথা বলতে গেছি, ভোট চাইতে গেছি। কিন্তু মানুষ যদি সেই পার্টিকে না চায়, হেরে যায়, তাহলে কিছু তো করার নেই। 

    তিনি বলেন, আমি আবারও বলছি— এখন যে পার্টি আসবে তাদের মতাদর্শ যদি আমার সঙ্গে মেলে, তাহলে আমি নিশ্চয়ই তাদের সঙ্গেও যাব। 

    বিনোদন ডেস্ক

  • নিশ্চিতভাবে বিয়ে করছি, এটা কীভাবে রটে গেল: কৌশানি প্রসঙ্গে বনি

    টালিউড অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে একটা নাম প্রায় একসঙ্গেই উচ্চারিত হয় তা হল কৌশানি মুখোপাধ্যায়। রিল ও রিয়েল দুই ক্ষেত্রেই বেশ জনপ্রিয় জুটি। ২০১৪ সালে ‘বরবাদ’ ছবি দিয়ে বিনোদন জগতে পা রেখেছিলেন বনি। তারপর ‘পারব না আমি ছাড়তে তোকে’, ‘তোমাকে চাই’, ‘জিও পাগলা’-র মতো একাধিক মূল ধারার সিনেমায় কাজ করেছেন নায়ক। 

    অন্যদিকে, কৌশানি প্রথম দিকে মূলধারার ছবিতে বেশি করে নজর কাড়লেও, বর্তমানে অন্যধারার ছবিতেও সাবলীলভাবে কাজ করে চলেছেন। কিন্তু সেখানে বনিকে সেভাবে অন্যধারার ছবিতে দেখা যায় না। 

    টালিউডের এই জনপ্রিয় জুটি মিলে শুরু করেছেন একটি প্রযোজনা সংস্থাও। তবে এই সব কিছুর মাঝেই একটা প্রশ্ন প্রায়ই বনি-কৌশানি জুটির অনুরাগীদের মনে উঁকি মারে, যে তারা কবে বিয়ে করছেন?

    এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন বনি। তিনি জানালেন, ‘এখনো এরকম কিছু কনফার্ম হয়নি। আমাকে একটা সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, কবে বিয়ের প্ল্যান করছি। আমি বলেছিলাম, এই বছরে সম্ভব না। আমাদের দু’জনেরই অনেক কাজের চাপ আছে। এছাড়া আমি সবেমাত্র নতুন ফ্ল্যাট বুক করেছি। সেটা পুরোটা তৈরি হওয়ার পর বিয়ে করতে করতে পরের বছর হবেই। এটুকুই বলেছিলাম, কিন্তু নিশ্চিতভাবে বিয়ে করছি, এটা কীভাবে রটে গেল জানি না।’

    অভিনেতা আরও বলেন, ‘আমাদের এখনো বিয়ে নিয়ে কোনো আলোচনাই হয়নি। তবুও বিয়ের খবর রটেছে।’

    বাংলার পাশাপাশি এই মুহূর্ত ওড়িশ্যা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন বনি। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘আজিরা রেবতি’। এই ছবিতে তার অভিনয় বেশ প্রশংসিত। চলতি বছর ঈদে মুক্তি পেয়েছে অভিনেতার বাংলা ছবি ‘হাঙ্গামা ডট কম’। এছাড়াও হাতে রয়েছে আরও বেশ কয়েকটি কাজ। 

    বিনোদন ডেস্ক

  • ‘বিয়ে করতে খুব বেশি দেরি নেই, ফ্ল্যাট বুক করেছি’

    ভারতীয় বাংলা ছবির অভিনেতা বনি সেনগুপ্ত জানিয়েছেন খুব বেশি সময় নিতে চান না। অতি দ্রুত সময়ের মধ্যেই বিয়ে করতে চান। বিয়ের জন্য প্রস্তুতি শেষের পথে।

    ২০১৪ সালে ‘বরবাদ’ ছবি দিয়ে বড়পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। এরপর ‘পারব না আমি ছাড়তে তোকে, ‘তোমাকে চাই’, ‘জিও পাগলার’ মতো ছবি দিয়ে টলিউডে নিজের জায়গা করে নিয়েছেন।

    দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন বনি সেনগুপ্ত আর কৌশানী মুখার্জি। বর্তমানে কৌশানীর ক্যারিয়ার গ্রাফ চোখে পড়ার মতো। 

    প্রেমিকার সম্পর্কে প্রশ্ন করা হলে অভিনেতা বলেন, ‘কিছু মাস আগেও চিত্রটা এ রকম ছিল না। খারাপ সময়ও দুজনে একসঙ্গে দেখেছি। এখন ভালো সময় দেখছি। আমরা একে-অন্যের অ্যাচিভমেন্ট উদযাপন করি। সেই আন্ডারস্ট্যান্ডিং না থাকলে সম্পর্কটা দশ বছর টিকত না।’

    তার কথায়, ‘সম্পর্কে ওঠা-নামা দেখেছি। কিন্তু আবার ছন্দে ফিরতে পেরেছি। কারণ আমাদের দুজনেরই ইগো নেই। ভালোবাসা আছে।’ দশ বছরের সম্পর্ক। বিয়ে নিয়ে পরিকল্পনা কী?  বনির কথায়, ‘খুব বেশি দেরি নেই। আমাদের দুজনেরই খুব বেশি দেরি করার ইচ্ছে নেই। সবে ফ্ল্যাট বুক করেছি। সবটা রেডি হোক। আগামী বছরের মধ্যে বিয়ে করতে পারব আশা করি। দেখা যাক কী হয়।’

    ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে বনি সেনগুপ্ত বলেন, ‘এত বছরের ক্যারিয়ারে আমাকে নিয়ে কোনো সিরিয়াস চরিত্রের কথা কোনো পরিচালক ভাবেননি। আসলে অনেকে ভাবেন বনি, অঙ্কুশ, যশ তারা শুধু কমার্শিয়াল চরিত্রেই কাজ করতে পারেন।’ 

    ‘আমাদেরও তো সারভাইভ করতে হবে। সেই জন্যই ভালো কমার্শিয়াল ছবি করি। তার মানে এই নয়, অন্যধারার ছবি করতে চাই না বা করতে পারি না।’ 

    বিনোদন ডেস্ক

  • বনির বিয়ে নিয়ে মায়ের আক্ষেপ!

    এক বা দুই বছর নয়, টানা প্রায় ১০ বছর যাবৎ প্রেম করছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা বনি সেনগুপ্ত ও অভিনেত্রী কৌশানি মুখার্জি। প্র্রেমের বিষয়ে কোনো রাখঢাক করেন না তারা। নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একান্ত মুহূর্তগুলো ভক্তদের কাছে তুলে ধরেন। তাই ভক্ত-অনুরাগীরাও ব্যাকুল হয়ে আছেন তাদের সংসার জীবনের সূচনা দেখতে। 

    এদিকে বনি সেনগুপ্তর মা পিয়া সেনগুপ্ত বনি-কৌশানির বিয়ে নিয়ে চিন্তায় রয়েছেন। এক সাক্ষাৎকারে পিয়া বলেন বলেন, আর কবে বিয়ে করবে বলুন তো, আমি যে কী চিন্তায় আছি। 

    অভিনেতার মায়ের কথায়, ছেলেটা আমার বিয়ে করছে না। কবে করবে কে জানে? পিয়ার বক্তব্য, ছেলে নাকি তাকে বলেন, এই তো পরের বছরই বিয়ে করব। কিন্তু একটা না একটা সিনেমার কাজ চলে আসেই, বিয়েটা আর হয় না। 

    বনি সেনগুপ্ত বিয়ের বিষয়ে বলেন, মা অনেকদিন থেকেই চাইছেন আমি আর কৌশানী বিয়ে করে নিই। আমাদেরও তাই-ই ইচ্ছে। অনেক প্ল্যানিংও করে রাখা আছে। ডেস্টিনেশন বিয়ের কথাও ভেবে রেখেছি। কিন্তু ওই যে সিনেমার কাজ এসে যাচ্ছে, আমরা শুটিংয়ে মেতে উঠছি। আর বছর পিছতে থাকছে।

    কৌশানীর ভাষ্য, জীবনে সব কিছু প্ল্যান করে করা উচিত। অনেক সময় প্ল্যান করলেও সঠিক সময় কিছু হয় না। সবই ভাগ্যের ব্যাপার। যখন বিয়ে হওয়ার থাকে, তখনই হয়। সেই সময়টা এলে আমি আর বনি বিয়েটা করে নেব।

    বিনোদন ডেস্ক

  • রাজের কাঁধে মাথা রেখে অঝোরে কাঁদলেন কৌশানী

    রাজ চক্রবর্তীর ‘সন্তান’ শুক্রবার মুক্তি পেয়েছে। এক ঝাঁক তারকাদের সঙ্গে আমন্ত্রিত ছিলেন বনি সেনগুপ্ত, কৌশানী মুখোপাধ্যায়ও। অনুরাগীদের সঙ্গে হাসিমুখে নিজস্বী তুলতেও দেখা যায় তাদের।

    কালো সিক্যুইনের ঝলমলে পোশাকে অপূর্ব দেখাচ্ছিল বড় পর্দার ‘ঝিমলি’কে। ছবি দেখতে যাওয়ার আগে রাজের সঙ্গে ‘সন্তান’ নিয়ে নানা কথা বলেছেন। ছবি দেখে বেরনোর পর তার ভিন্ন রূপ। আবারো রাজের মুখোমুখি তিনি। তখনই নিজেকে আর সামলাতে পারেননি কৌশানী। কান্নায় ভেঙে পড়েন। ছবিতে মা-বাবার সঙ্গে এই প্রজন্মের দূরত্ব দেখিয়েছেন রাজ। দেখিয়েছেন, কেন, কী ভাবে প্রতি মুহূর্তে একা হয়ে যাচ্ছেন জন্মদাতা-জন্মদাত্রী। হয়তো খুবই চেনা গল্প, কিন্তু প্রাসঙ্গিক।

    চিত্রনাট্য টানটান করতে প্রতি সংলাপে অনুভূতির সূক্ষ্ম মোচড়। একই সঙ্গে মন ছুঁয়ে যাওয়া গান। সব মিলিয়ে নিজেকে সামলাতে পারেননি নায়িকা। 

    সেই মুহূর্তের ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, কান্না ধরে রেখে সে কথা উপস্থিত সাংবাদিকদের জানান কৌশানী। নিজেকে সামলাতে এর পরেই পরিচালকের কাঁধে মাথা রাখতে দেখা যায় তাকে। বনি তত ক্ষণে আরও জোরে আঁকড়ে ধরেছেন প্রেমিকার হাত। ছবি না তোলার অনুরোধ জানান চিত্র সাংবাদিকদের। যেকোনো ছবির সংবেদশীল দৃশ্য দেখলে কি এ ভাবেই অনুভূতিপ্রবণ হয়ে পড়েন কৌশানী? আগামী প্রজন্মকেই কি মা-বাবা আর সন্তানের সম্পর্ক নিয়ে কী বলতে চান? বিশদ জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগের চেষ্টা করেছিল তার সঙ্গে। ফোনে সাড়া দেননি তিনি।

    বিনোদন ডেস্ক

  • আমার এত খারাপ অবস্থা হয়নি যে সিরিয়াল করব: বনি

    একটি খবর রোববার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। ভাইফোঁটার সকাল। সেখানে সাধারণ মানুষ থেকে খ্যাতনামা— প্রত্যেকে এদিন উদযাপনের আমেজে। এর মধ্যেই যে খবর সাড়া ফেলে দিয়েছে, তা হলো— টালিউড অভিনেতা বনি সেনগুপ্ত ছোটপর্দায় আসছেন। শুধু তা-ই নয়, তিনি নাকি ধারাবাহিকের শুটিং পর্যন্ত শুরু করে দিয়েছেন। আর তার সহ-অভিনেতা সোমরাজ মাইতি।

    বছর শেষেও চ্যানেলে চ্যানেলে বড় চমক চলছে। একের পর এক নতুন ধারাবাহিকের লম্বা তালিকা। কোন চ্যানেলের কোন ধারাবাহিকে দেখা যাবে তাকে, সে খবর জানতে চেয়েছিল আনন্দবাজার অনলাইন। শুনে আকাশ থেকে পড়লেন অভিনেতা বনি সেনগুপ্ত। 

    নিজে সামাজিকমাধ্যমে যাচাই করে তিনি বলেছেন, না না, পুরোটাই ভুয়া খবর। এ ধরনের খবরের যে কোনো সারবত্তা নেই, সে কথাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি তার আগামী কাজ সম্পর্কেও জানিয়েছেন।

    বনির বলেন, আমার হাতে একের পর এক ছবি রয়েছে। কৌশানী মুখোপাধ্যায়ের সঙ্গে আবার জুটি বেঁধে ফিরছি। ছবিতে আমরা দুজনেই পুলিশ অফিসার। অন্য একটি ছবিতে সৌরভ দাস আর আমাকে প্রধান দুটি চরিত্রে দেখা যাবে। সেই ছবিতে আমি কলেজের অধ্যাপক। এত ব্যস্ততার মধ্যে কী করে ছোটপর্দার জন্য সময় বার করব? তার মতে, মেগায় অভিনয় করতে গেলে টানা সময় দিতে হয়। সেটি তিনি এ মুহূর্তে দিতে পারবেন না। হঠাৎ কেন সোমরাজের সঙ্গে তার নাম জুড়ল, সেটিও বুঝতে পারছেন না।

    আগামীতে ছোটপর্দায় অতিথি চরিত্রেও কি দেখা যেতে পারে তাকে? বনির বলেন, আপাতত তেমন কোনো সম্ভাবনাই নেই।

    বিনোদন ডেস্ক

  • অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন বনি-কৌশানী

    অবশেষে ভারতে চলমান লোকসভা নির্বাচন শেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন টালিউড অভিনেতা বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায়।

    ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন সূত্রে খবর, বিয়ের প্রস্তুতি ইতোমধ্যে শুরু করেছেন টালিউডের তারকা জুটি। তবে বিয়েটা কলকাতায় হচ্ছে না, বনি-কৌশানী হাঁটতে চলেছেন ডেস্টিনেশন ওয়েডিংয়ের পথেই।

    জানা যায়, দুই পরিবারের পক্ষ থেকেই বিয়ের প্রস্তুতি চলছে পুরোদমে। পোশাক নির্বাচন থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট, বিয়ের যাবতীয় সব আয়োজন চলছে।

    কৌশানী ডেস্টিনেশন ওয়েডিংয়ের ইচ্ছের কথা অনেক আগেই জানিয়েছিলেন। আর প্রেমিকার সেই ইচ্ছে পূরণ করছেন অভিনেতা। তবে ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য কোন জায়গা বেছে নিয়েছেন তা এখনো জানা যায়নি।

    পারিবারিক সূত্রে জানা যায়, দেশের বাইরে কোনো এক জায়গায় বিয়ে বন্ধনে আবদ্ধ হবেন তারা। এরপর কলকাতায় ফিরে বন্ধুবান্ধবদের নিয়ে একটা রিসেপশন পার্টির আয়োজনও করবেন।

    বিনোদন ডেস্ক

  • টালিউডের বনি সেনগুপ্তকে হিরো আলমের সঙ্গে তুলনা!

    আমি যে পারশ্রিমিক পাই সেটি মেনে নিতে পারি, আমি ইন্ডাস্ট্রির লিডিং হিরো। অনেক বছর কাজ করে অনেক সঞ্চয় জমা করেছি আমি। সেটা নিয়ে কেউ কথা বলতে পারে না। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দপ্তর থেকে বের হয়েই আত্মবিশ্বাসী স্বরে এসব কথা বলেন টালিউড অভিনেতা বনি সেনগুপ্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিওর কিছু অংশ ভাইরাল হতেই সমালোচনার মুখে পড়েন বনি। 

    rnrn

    ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর সূত্র জানায়, গত ১৪ মার্চ ফের সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করা হয় বনিকে। ২০১৪ সালে ‘বরবাদ’ সিনেমার মাধ্যমে ফিল্মি ক্যারিয়ার শুরু করেন তিনি। গত ১০ বছরে ইন্ডাস্ট্রি থেকে কত অর্থ আয় করেছেন, সেসবের হিসাব-নিকাশের কাগজপত্র জমা দিতে হয় ইডি দপ্তরে।

    rnrn

    এ অভিনেতার সিনেমার সংখ্যা কয়েকটি। সেই উপার্জনেই বিদেশভ্রমণ থেকে বিলাসবহুল গাড়ি ও জীবনযাপন করছেন তিনি, যা নিয়ে চর্চা হচ্ছে নানা মাধ্যমে। কেউ কেউ আবার রাজ্যের আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত কুন্তল ঘোষের সঙ্গে টালি তারকার ৪০ লাখ রুপির লেনদেনের কথা শুনে প্রশ্ন তুলতেও ছাড়ছেন না।

    rnrn

    বনিকে দ্বিতীয় দফায় ইডির জেরা এবং তার আত্মবিশ্বাসী বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগীরা মন্তব্য করে বলছেন, ‘এসব বাতেলাবাজি। কেউ আবার ‘হিরো আলম, ঠকবাজ, নোবেলজয়ী অভিনেতা’ বলেও সম্বোধন করছেন তাকে।

    rnrn

    এমনকি অভিনেতা অরিত্র দত্ত বণিকও কটাক্ষ করলেন বনিকে। অরিত্রের ভাষ্যমতে, সাধগুরু কিংবা সন্দীপ মাহেশ্বরীকে মোটিভেশনাল স্পিকার হিসেবে আমি আর গুরুত্ব দেব না। আত্মবিশ্বাস কাকে বলে তা দেখে নিন। এভাবেই আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে আমাদের। তা হলে আপনার দোরগড়ায় সাফল্য।

    বিনোদন ডেস্ক

  • আট বছর ধরে প্রেম, কেন কৌশানিকে বিয়ে করছেন না বনি?

    বনি সেনগুপ্তের প্রথম প্রেম কৌশানি নয়। তিনি অষ্টম শ্রেণিতে পড়ার সময় নাকি প্রেমে পড়ে ছিলেন। তবে তার নাম বলতে রাজি হননি তিনি। সিনেমায় আসার পর বনির সঙ্গে কৌশানির কবে কোথায় প্রথম আলাপ, কিভাবে প্রেমের শুরু, ভ্যালেন্টাইনস ডে-তে কি প্ল্যান, এসব কিছুর তথ্য উঠে এসেছে হিন্দুস্তান টাইমসের অনলাইনে।

    rnrn

    টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির 'লাভবার্ড' বলা হয় বনি-কৌশানিকে। এক সময় পর্দার প্রেম বদলে গিয়েছিল বাস্তবে। তারপর থেকে বেশ কয়েক বছর ধরে চুটিয়ে প্রেম করছেন তারা।

    rnrn

    আট বছরের প্রেম, কিন্তু বিয়েটা হচ্ছে কবে? এ প্রশ্নে বনি বলেন, ‘বিয়ের প্ল্যান এখনো ঠিক জানি না। বড় স্টেপ নেওয়ার আগে সব গুছিয়ে নিয়ে তবেই এগোব।’ ভ্যালেন্টাইনস ডে-তে কৌশানির সঙ্গে কিভাবে কাটানোর পরিকল্পনা রয়েছে- এমন প্রশ্নের উত্তরে বনি জানান, কলকাতা থেকে দূরে একটা হোটেলে গিয়ে তারা সময় কাটাবেন, স্পেশাল কিছু প্ল্যানিং রয়েছে। সঙ্গে ক্যান্ডেল লাইট ডিনার আর সিনেমা দেখা…।’

    rnrn

    কৌশানির বিষয়ে বনি বলেন, ‘রাজদার অফিসে কৌশানির সঙ্গে আমার প্রথম দেখা, ওয়ার্কশপ করার সময়। প্রেম ধীরে ধীরে শুটিং করতে শুরু হয়েছিল। যখন বুঝলাম যে ওকে আমি মিস করছি। বুঝতে পারি এটা ফ্রেন্ডশিপের থেকে বেশিকিছু।’

    rnrn

    প্রথম প্রেম কবে কখন এসেছিল এমন উত্তরে বনি বলেন, ‘ক্লাস এইটে প্রথম প্রেম, তবে নাইনে সেটা ভেঙে যায়। নাম বলা যাবে না।’

    rnrn

    রাজ চক্রবর্তীর হাত ধরে বনির পথ চলা শুরু হয়েছিল। ২০১৪ সালে রাজের ‘বরবাদ’ ছবিতে তিনি প্রথম অভিনয় করেন। পরের বছর রাজের 'পারব না আমি ছাড়তে তোকে' ছবিতে দেখা যায় বনিকে।  সেই ছবিতে বনির নায়িকা কৌশানি মুখোপাধ্যায়।  সেটাই আবার কৌশানির প্রথম ছবি।

    বিনোদন ডেস্ক