Tag: বচ্চন

  • কোন প্রশ্নের উত্তর দিয়ে বিশ্বসুন্দরীর মুকুট পরেছিলেন ঐশ্বরিয়া?

    ১ নভেম্বর ৫১ বছরে পা দিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তার জন্মদিনে ফিরে দেখা যাক পুরোনো স্মৃতি। সবাই জানেন, তিনিই প্রথম ভারতীয় যিনি ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছিলেন। ২১ বছর বয়সে বিশ্বসুন্দরীর মুকুট পরেন বচ্চনবধূ। 

    কিন্তু সেই সময়কার ওই প্রতিযোগিতায় তিনি যে প্রশ্নের উত্তর দিয়ে জিতেছিলেন, জানেন সেটা কি ছিল?

    ১৯৯৪ সালে বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় বিচারকরা ঐশ্বরিয়া রাইকে জিজ্ঞেস করেছিলেন, বিশ্বসুন্দরীর মধ্যে কোন কোন গুণগুলো থাকা আবশ্যক? 

    এই প্রশ্নের জবাবে বলিউড সুন্দরী বলেছিলেন, ‘যিনি মিস ওয়ার্ল্ড হবেন তাকে আপ টু ডেট থাকতে হবে, তাদের ভালো লাগার প্রতি যে তারা কম্প্যাশনেট সেটা প্রমাণ করতে হবে। যারা সমাজের পিছিয়ে পড়া অংশ, তাদের জন্য ভাবতে হবে। কেবল উচ্চবিত্ত, মধ্যবিত্ত বা সম্মানীয় মানুষদের কথা ভাবলেই হবে না। দেশ, রং, বর্ণ নির্বিশেষে কাঁটাতারের সীমারেখা পেরিয়ে গিয়ে ভাবতে হবে, কাজ করতে হবে। একজন প্রকৃত মানুষ হতে হবে। একজন সত্যিকারের মানুষ। আর তাতেই সে একজন প্রকৃত মিস ওয়ার্ল্ড হয়ে উঠতে পারবেন’।

    ১৯৯৪ সালে ঐশ্বরিয়া রাই মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিয়ে কথা বলেছিলেন তার ভারতীয় যোগের সম্পর্কে, তার দেশের ঐতিহ্য, সংস্কৃতি নিয়ে। বলেছিলেন কীভাবে এই দেশে বিভিন্ন ধরনের সংস্কৃতির মানুষ একসঙ্গে একত্রে বসবাস করেন। 

    অভিনেত্রীর ভাষায়, ‘গোটা পৃথিবী আছে আমাদের ভারতে। কত ধর্ম, কত বর্ণ আছে ভারতে। অনেক সংস্কৃতি, মানুষের সম্মেলন ঘটে এখানে। আমরা জানি সবাইকে নিয়ে কীভাবে থাকতে হয়’।

    ১৯৯৪ সালে বিশ্বসুন্দরীর খেতাব জেতার পর ১৯৯৭ সালে তামিল এবং হিন্দি সিনেমায় ডেবিউ করেন ঐশ্বরিয়া। উপহার দিয়েছেন বহু হিট ‍সিনেমা। এরই মাঝে প্রথমে নায়ক বিবেক ওবেরয় এবং পরে বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান বলে নানা গুঞ্জন আছে। 

    তবে শেষমেশ ২০০৭ সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন বলিউড শাহেনশাহ খ্যাত অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক বচ্চনের সঙ্গে। তাদের একটি মেয়েও আছে, নাম তার আরাধ্যা। 

    তবে বর্তমানে কানাঘুষোয় শোনা যাচ্ছে, তাদের এই সংসার নাকি ভাঙতে চলেছে। যদিও এ নিয়ে কোনো কথা বলতে নারাজ উভয়েই।

    বিনোদন ডেস্ক

  • ঐশ্বরিয়ার সঙ্গে বচ্চনদের দুর্ব্যবহার এবার বন্ধ হোক

    ঐশ্বরিয়ার সঙ্গে অমিতাভ বচ্চনদের পারিবারিক কলহ নিয়ে আলোচনার শেষ নেই। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট- যেখানে দাবি করা হয় অমিতাভ নাকি প্রকাশ্যে তাকে অদেখা করেছেন, তার সমালোচনা করেছেন সিমি গারেওয়াল।

    সিমি গারেওয়ালের সঙ্গে বলিউডের বহু তারকারই বেশ ঘনিষ্ঠ সম্পর্ক। প্রবীণ অভিনেতা সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়ায় পোস্টের সমালোচনা করেছেন, যেখানে দাবি করা হয়েছে যে- অমিতাভ বচ্চন তার মেয়ে শ্বেতা বচ্চন নন্দাকে নিয়ে লাফালাফি করেন, আর উপেক্ষা করেন ঐশ্বরিয়া রাইকে। 

    ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে জাগ্রুক জনতা নামে এক সঞ্চালক অমিতাভের সমালোচনা করেছেন যে, তিনি ঐশ্বরিয়ার সঙ্গে কোনো ছবি পোস্ট করেন না। যেখানে তিনি তার নিজের দুই সন্তানের যে কোনো কৃতিত্ব উদযাপন করেন সোশ্যাল মিডিয়ায় এসে। 

    ভিডিওতে বলতে শোনা যায়, ‘বচ্চন সাহেব নিজের মেয়ের সঙ্গে ছবি দেয়, ছেলের সঙ্গে পুরোনো ছবি দেয়। অথচ ঐশ্বরিয়া রাই কোনো পুরস্কার জয়ের পরও তাকে নিয়ে কোনো পোস্ট করেন না, চুপ থাকেন। বচ্চান পরিবারের পক্ষ থেকে এ নিয়ে একটা পোস্টও আসে না।’

    তিনি আরও দাবি করেন, একজন নারীর জীবন বদলে যায় যখন সে সুন্দরী ও শিক্ষিত হওয়া সত্ত্বেও পুত্রবধূ হয়ে যায়। তার এমন স্ট্যাটাসের পর মন্তব্য করবেন সিমি গারেওয়াল।

    গত কয়েক মাস ধরেই বচ্চন পরিবার আলোচনায়, কেউ কেউ বলছেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। অনেক দিন একসঙ্গে দেখা যায় না এই দম্পতিকে। 

    বিনোদন ডেস্ক

  • আম্বানির ছেলের বিয়েতে ঐশ্বরিয়া-শ্বেতা, শান্তি ফিরল বচ্চন পরিবারে?

    ছেলে অনন্তর বিয়েতে পুরো বলিউডকে গুজরাটের জামনগরে হাজির করেছেন ভারতের ধনকুবের রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি। ভারতের সব বড় বড় তারকারা হাজির হন ওই অনুষ্ঠানে। শুধু হাজিরই হননি, নেচে-গেয়ে মাতিয়েছেন অতিথিদের।

    অনুষ্ঠানে দেখা গেছে পুরো বচ্চন পরিবারকেও। বাদ যাননি ঐশ্বরিয়া রায়ও। এ অভিনেত্রীকেও দেখা গেছে আম্বানিপুত্রের বিয়েতে। 

    সম্প্রতি মায়ানগরিতে খুবই আলোচনা হচ্ছিল যে, বচ্চন পরিবারে সদস্যদের নাকি বনিবনা হচ্ছে না একেবারেই। গত দেড় দশকের বেশি সময়ে একাধিকবার বচ্চন পরিবারের সদস্যদের সম্পর্কের সমীকরণ নিয়ে জল্পনা তৈরি হয়েছে বলিউডে। শাশুড়ি জয়া বচ্চন এবং ননদ শ্বেতা বচ্চন নন্দার সঙ্গে নাকি আদায়-কাঁচকলায় সম্পর্ক ঐশ্বরিয়ার। গত কয়েক মাসে আরও বেড়েছে সেই গুঞ্জন।

    দিন দিন নাকি তিক্ততা বেড়েই চলেছে ঐশ্বরিয়া এবং শ্বেতার মধ্যে। গত বছরের দীপাবলির অনুষ্ঠানে মেয়ে আরাধ্যাকে নিয়ে শহর ছেড়েছিলেন নায়িকা। সেই সময় তার জায়গায় অমিতাভের সঙ্গে দীপাবলির পূজায় অংশগ্রহণ করেছিলেন শ্বেতাই। সেই কারণে নাকি আরও অশান্তি আরও বেড়েছে তাদের মধ্যে। কিন্তু অম্বানিদের বাড়ির অনুষ্ঠানে বচ্চন পরিবারের একসঙ্গে উপস্থিতি যেন মিথ্যা হলো সবটা।

    গত রোববার অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানের শেষ দিনে আসে বচ্চন পরিবার। ননদ, শ্বশুর-শাশুড়ি, মেয়ে আরাধ্যা, স্বামী অভিষেক বচ্চনের সঙ্গেই একই বিমানে জামনগর পৌঁছান ঐশ্বরিয়া। বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার পরই আলাদা গাড়িতে উঠে যান শ্বেতা। স্বামী অভিষেককে নিয়ে আলাদা হয়ে যান ঐশ্বরিয়া। তবে বেরোনোর সময় ননদের সঙ্গে হেসে হেসেই কথা বলতে দেখা যায় অভিনেত্রীকে। 

    এ দিনের জামনগর বিমানবন্দরের এই ছবি যেন স্বস্তি দিয়েছে বচ্চন অনুরাগীদের। শুধু তাই নয়, এ দিনের অনুষ্ঠানে আলোকচিত্রীদের দেখে হেসে অভিবাদন জানান জয়া বচ্চনও। অম্বানিদের অনুষ্ঠানে কি তবে তিক্ততা মিটিয়ে কাছাকাছি বচ্চন পরিবার?

    তথ্য সূত্র: আনন্দবাজার পত্রিকা

    বিনোদন ডেস্ক

  • মেয়েকে নিয়ে বচ্চন পরিবার থেকে বেরিয়ে গেছেন ঐশ্বরিয়া!

    বলিউডের তারকা দম্পতি অভিষেক-ঐশ্বরিয়ার বিবাহবিচ্ছেদের গুঞ্জন বেড়েই চলছে। অবশ্য বিয়ের পর বহুবার তাদের সংসার ভাঙার গুঞ্জন শোনা গেছে। তবে এবারের গুঞ্জনটা বেশ জোরালো। যদিও বরাবরের মতো এবারও এ নিয়ে কোনো কথা বলছেন না বচ্চন পরিবারের কেউ। 

    বিয়ের পর থেকেই বচ্চন পরিবারের সঙ্গে মনোমালিন্য লেগে ছিল সাবেক এই বিশ্বসুন্দরীর। শুরুর দিকে স্বামীকে পাশে পেয়েছিলেন। কিন্তু গত কয়েক মাস ধরে বদলে গিয়েছে ছবি। একে অপরকে ছাড়াই যাচ্ছেন সব জায়গায়। বেশ কিছু দিন ধরে বিবাহবিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হচ্ছে। 

    বচ্চন পরিবারের ঘনিষ্ঠের বরাতে শুক্রবার আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বচ্চন পরিবারের সঙ্গে সমঝোতা করতে চাইছেন না ঐশ্বরিয়া। তাই এবার একেবারে চরম সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পারিবারিক কলহের কারণে মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে জলসা (অমিতাভ বচ্চনের বাড়ি) ছেড়ে বেরিয়ে গেছেন ঐশ্বরিয়া!

    ফলে গত কয়েক মাস ধরে অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের যে জল্পনা চলছে সেটাই কি সত্যি হতে চলেছে!

    ২০০৭ সালে অভিষেককে বিয়ে করেন ঐশ্বরিয়া। বিয়ের পর থেকে শ্বশুর-শাশুড়ির সঙ্গে এক বাড়িতেই সংসার করেছেন তিনি। দেখতে দেখতে ১৬ বছরের দাম্পত্য জীবনও কাটিয়ে ফেলেছেন তারা। 

    বিনোদন ডেস্ক

  • বচ্চন পরিবারে কি সুখী নন ঐশ্বরিয়া?

    বেশ কয়েক বছর প্রেমের সম্পর্কে থাকার পর ২০০৭ সালে ঐশ্বরিয়ার সঙ্গে বিয়ে হয় অভিষেকের। প্রায় ১৬ বছর হলো বচ্চন পরিবারে পুত্রবধূ হয়ে এসেছেন তিনি। জনসমক্ষে অমিতাভ ও জয়ার আদর্শ পুত্রবধূ হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন অভিনেত্রী। 

    পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও শাশুড়ির পাশেই দেখা গেছে সাবেক বিশ্বসুন্দরীকে। গত দেড় দশকের বেশি সময়ে একাধিকবার বচ্চন পরিবারের সদস্যদের সমীকরণ নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে বলিউডে। শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা বচ্চন নন্দার সঙ্গে নাকি আদায়-কাঁচকলায় সম্পর্ক ঐশ্বরিয়ার, এমন কানাঘুষাও শোনা গেছে বহুবার। 

    অভিষেকের সঙ্গে তার দাম্পত্যও নাকি সুখের নয়, এমন কথাও বাতাসে ভেসে বেড়ায়। কেউ তাকে ‘বচ্চন বহু’ বলে ডাকলে নাকি আপত্তি জানান ঐশ্বরিয়া! তবে কি সম্পর্কের সমীকরণে কোনো সমস্যা দেখা দিয়েছে বচ্চন পরিবারে?

    ২০০৮ সালে একটি সাক্ষাৎকারে অভিনেত্রীকে ‘বচ্চন বহু’ সম্বোধন করায় আপত্তি জানান ঐশ্বরিয়া। সেই সময় অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয়, এ ধরনের বিশেষণ চটকের জন্য ব্যবহার করা হয়। ‘বচ্চন বহু’ তকমাটা একটু নাটুকে। আমি একজন সাধারণ মেয়ে। নাম ঐশ্বরিয়া রাই, যে অভিষেক বচ্চনকে বিয়ে করেছে।’

    বিনোদন ডেস্ক

  • বলিউডের ‘ধারা’ কি ভাঙছেন অভিষেক বচ্চন?

    অভিনেতাদের রাজনীতিতে আসা নতুন কোনো সংবাদ নয়। বর্তমানে অভিনয়ের পাশাপাশি বিকল্প পেশা হিসেবে বেছে নিচ্ছেন রাজনীতি। আবার অনেক নায়ক-নায়িকা পছন্দের প্রার্থীদের জন্য নির্বাচনি প্রচারে অংশ নিচ্ছেন। এতে কেউ পাচ্ছেন সাফল্য, কারও কপালে জুটছে ব্যর্থতা। তবে বলিউডে এই প্রথা বহুদিনের।

    rnrn

    বলিউড ও টালিউডের অভিনেতাদের রাজনীতি নিয়ে একটু পার্থক্য আছে। বলিউডে তারকারা তাদের যৌবনে নয়, বরং বয়স হলে যোগ দেন রাজনীতিতে। এরই ধারাবাহিকতায় সুনীল দত্ত, হেমা মালিনী, জয়া বচ্চন ও অমিতাভ বচ্চন রাজনীতিতে অংশ নিয়েছেন।

    rnrn

    অন্যদিকে টালিউডের চিত্র ভিন্ন। চলচ্চিত্র ক্যারিয়ার যখন তুঙ্গে তখনই রাজনীতিতে যোগ দেন অভিনেতারা। যেমনটি করেছেন দেব, নুসরাত ও মিমি চক্রবর্তীর মতো তারকারা। কিন্তু বলিউডের সেই পুরনো ধারাই কি ভাঙতে চলেছেন অভিষেক বচ্চন? ক্যারিয়ারে স্বচ্ছন্দ থাকা অবস্থাতেই রাজনীতির আঙিনায় অভিষেক ঘটতে চলেছে জুনিয়র বচ্চনের!

    rnrn

    আগামী বছর লোকসভা নির্বাচন, সেটি মাথায় রেখে বিভিন্ন রাজনৈতিক দল তাদের রণকৌশল সাজাচ্ছে। এরই মধ্যে শোনা যাচ্ছে— ২০২৪ সালের নির্বাচনে ভোটে অংশ নেবেন অমিতাভপুত্র। শুধু যে রাজনীতিতে যোগদান করবেন এমন নয়, সরাসরি ভোটের রাজনীতিতে দেখা যাবে তাকে।

    rnrn

    শোনা যাচ্ছে, অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির হয়েই নাকি ভোটে লড়বেন তিনি। ১৯৮৪ সালে এলাহাবাদ লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে ভোটে দাঁড়ান অমিতাভ বচ্চন। বিপুল ভোটে জিতেও মাত্র তিন বছরের মধ্যেই রাজনীতি থেকে সরে দাঁড়ান তিনি।

    rnrn

    তবে ২০০৪ সাল থেকে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত জয়া বচ্চন। সমাজবাদী পার্টির হয়ে রাজসভার সদস্য তিনি। মায়ের দেখানো পথেই হাঁটতে চলেছেন কিনা, সে নিয়ে এখন কোনো মন্তব্য করেননি অভিষেক। আবারও শোনা যাচ্ছে যে, বাবার লোকসভা কেন্দ্র এলাহাবাদ থেকেই দাঁড়াতে পারেন অভিষেক বচ্চন।

    rnrn

    গত বছরই মুক্তি পায় অভিষেক বচ্চনের ‘দশভি’ ছবিটি। সেখানে হরিয়ানার এক রাজনীতিকের চরিত্রে দেখা যায় তাকে, এবার সত্যি সত্যি তাকে রাজনীতিতে দেখা যায় কিনা, সে নিয়ে জল্পনা শুরু হয়েছে।

    rnrn

    সূত্র: আনন্দ বাজার

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • ‘আমি খান হইনি, বচ্চন’ সালমানের বিষয়ে প্রশ্নে জবাব ঐশ্বরিয়ার

    কফি উইথ করণের প্রতিটি পর্বে আলাদা ক্লাইমেক্স ও রসায়ন থাকে। দর্শকরা অপেক্ষা নিয়ে বসে থাকেন করণ জোহরের পরিকল্পনা ও উপস্থাপনায় নির্মিত এই মজার শোর জন্য। প্রতিটি পর্বে দর্শকরা ভিন্ন কিছু খুঁজে পান।  

    rnrn

    করণ জোহর একেকজন সেলিব্রিটি ডেকে এনে আনন্দে ভাসিয়ে দেন দর্শকদের। এতে স্থান পায় সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবন, প্রেম, ভালোবাসা ও বিরহ। অতিথিরা অনেক সময় করণের প্রশ্নে বিব্রতও হন। তবু তার ডাকে আসেন। কারণ এই শোকে করণ অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

    rnrn

    সম্প্রতি কফি উইথ করণে এসেছিলেন ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চন দম্পতি। বিয়ের পর এই প্রথম তারা করণের অনুষ্ঠানে এসেছিলেন। ঐশ্বরিয়াকে পেয়ে বিতর্ক উসকে দেওয়ার চেষ্টা করেন করণ! 

    rnrn

    করণ একটি চমকে দেওয়া প্রশ্ন করেছিলেন অভিষেক-ঐশ্বর্যকে। ‘সর্বকালের সেরা খান’-এর নাম উচ্চারণ করতে বলেন তিনি। দিলেন চারটি নামের বিকল্পও। 

    rnrn

    বলিউডের খানদের মধ্যে থেকে চারজনের নাম বলেছিলেন করণ। শাহরুখ, সাইফ আলি, আমির এবং সালমান খান। এই প্রশ্ন কিছুটা আঘাত করেছিল অভিষেককে। তিনি শোয়ে তর্ক জুড়েছিলেন। ‘বলিউডে তো আরও অনেক অভিনেতা রয়েছেন, তাদের কথা হচ্ছে না কেন!’

    rnrn

    পরিস্থিতি সামাল দেন ঐশ্বরিয়া রাই। অনুষ্ঠানের ভিডিওতে দেখা যায়, ঐশ্বরিয়া স্বামীর পক্ষ নিয়ে বলেন, বলিউডে সর্বকালের দাপটের বিচারে বচ্চন সাম্রাজ্যের নামটাই আসে।

    rnrn

    তার তাৎপর্যপূর্ণ উত্তর ছিল— ‘আমরা, বচ্চনরাই সর্বকালের সেরা, এবং আমিও খান নই, বচ্চন।’

    rnrn

    দর্শক-সমালোচকরা মনে করছেন, সালমান খানের সাবেক প্রেয়সী রাই সুন্দরী তার সঙ্গে তিক্ত সম্পর্কের কারণেই নাম নিতে চাননি সালমানের। বরং বুঝিয়ে দিয়েছিলেন, বচ্চন পরিবারের অংশ হতে পেরে তিনি খুবই সুখী।

    rnrn

    প্রসঙ্গত, ১৯৯৯ সালে ‘হম দিল দে চুকে সনম’-এর সেটে প্রথম দেখা হয়েছিল সালমান-ঐশ্বর্যের। এর কিছু দিনের মধ্যে সাবেক মিস ইউনিভার্সের প্রেমে পড়েন বলিউড সুপারস্টার। তাদের ডেট করতেও দেখা যায়। এ নিয়ে বলিউডপাড়ায় বহু গুঞ্জন ডালপালা মেলে। একটা সময় বলিউড বাদশাহ শাহরুখ খান সালমানের পক্ষে ঐশ্বরিয়ার পরিবারে বিয়ের প্রস্তাব নিয়ে যান।

    rnrn

    প্লেবয় সালমানের সঙ্গে অবশ্য ঐশ্বরিয়ার এই প্রেম বেশি দিন টিকেনি। ২০০২ সালে তাদের সম্পর্ক ভেঙে যায়। ২০০৭ সালে অভিষেক প্রেমপ্রস্তাব দেন রাই সুন্দরীকে। ওই বছরই বচ্চন পরিবারের বধূ হয়ে আসেন ঐশ্বর্য।
    rn 

    বিনোদন ডেস্ক