Tag: বই

  • জেলখানার অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন পরীমনি 

    ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি ক্যারিয়ারজুড়েই নানা কারণে বিতর্কের মুখে পড়েছেন। কখনো বিয়ে-বিচ্ছেদ কাণ্ডে আলোচনার সৃষ্টি করেছেন, আবার কখনো জেলে গিয়ে বিতর্কের সৃষ্টি করেছেন। 

    তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানিয়েছেন, কেন জেলে গিয়েছিলেন সে বিষয়টি এখনও স্পষ্ট নয় তার কাছে। তবুও জেলজীবনের অভিজ্ঞতা কেমন ছিল, সেটা নিয়ে বই লিখবেন। যেখানে তিনি কারাবাসের দিনগুলোর গল্প তুলে ধরবেন। 

    আরও পড়ুন: 

    পরীমনি বলেন, আমি কাউকে খুন করিনি, জঙ্গি হামলা করিনি, আমার বাসায় কোনো বোমা ছিল না। আমি আসলে কী করেছি এটাই জানি না। ভালো বিষয় হলো, এখান থেকে অনেক কিছু শিক্ষা নিয়েছি। জেলখানার অভিজ্ঞতা নিয়ে বই লিখেছি।

    পরী মনে করেন ‘স্ট্রেট ফরোয়ার্ড’ বলেই ব্যক্তিজীবনে তার লড়াইটা কঠিন ছিল সবসময়। 

    এ বিষয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘একটু স্ট্রেট ফরোয়ার্ড বলে হয়তো আমার সঙ্গে এমনটা হচ্ছে। তবে এখন আমি জানি মানুষ কী পছন্দ করে আর কী পছন্দ করে না। মানুষ চায় নিজের গলাবাজির নিচে সবার গলাবাজি থাকুক। সবাই চায় আমি আস্তে কথা বলি, অন্যেরা যা চায় সেটা করি। সমাজের চাপানো কিছু নিয়ম আছে, সেগুলো মেনে চললেই তুমি লক্ষ্মী মেয়ে।

    সোশ্যাল মিডিয়ায় সমালোচনা প্রসঙ্গে পরীমনি বলেন, আমাকে নিয়ে যত নেগেটিভ কথা হয়েছে, ঠিক ততটুকু পজিটিভ কথাও হয়েছে। আমি যখন জেল থেকে বের হই তখন মানুষজন আমাকে অনেক সাপোর্ট করেছে, বিশেষ করে মেন্টালি। তাদের সঙ্গে আমার কিন্তু রক্তের কোনো সম্পর্ক নেই। তারা আমার কাজের জন্যই আমার পাশে দাঁড়িয়েছিল।’

    বিনোদন ডেস্ক

  • শিশুদের বই উপহার দিন : তারিন

    জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান। সম্প্রতি তিনি চট্টগ্রামের একটি স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে শিশুদের বই উপহার দেওয়ার আহ্বান জানিয়েছেন এ অভিনেত্রী। 

    rnrn

    তারিন বলেন, ‘আজকের শিশু আগামী দিনের কাণ্ডারী। তারাই আমাদের ভবিষ্যৎ। প্রযুক্তির এ যুগে অনেক শিশুই মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছে। এ জন্য বাবা মাকে সতর্ক থাকতে হবে। তাদের মোবাইল ফোন ভিডিও গেম না দিয়ে বই উপহার দিন।’ 

    rnrn

    চট্টগ্রামের স্কুলটি প্রসঙ্গে তিনি বলেন, ‘চট্টগ্রামের হাটহাজারী এলাকার ইডেন নূর ইংলিশ স্কুলটির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে আমাকে আমন্ত্রণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। এ স্কুল অন্যান্য স্কুল থেকে ব্যতিক্রম। এখানে সাধারণ ছাত্রছাত্রীদের ইংলিশ বাংলা দুটি ভাষায় লেখাপড়া শেখানোর পাশাপাশি সুবিধাবঞ্চিত ৪৮ জন শিশুকে বিনা বেতনে লেখাপড়া শেখানো হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী বিনা খরচে বই দিচ্ছেন আর স্কুল থেকে আনুষঙ্গিক খাতাপত্র ফ্রি দেওয়া হচ্ছে। যা সত্যি একটি দৃষ্টান্ত। বঞ্চিত শিশুদের শিক্ষার আলোর পথে নিয়ে আসার যে উদ্যোগ তারা নিয়েছেন (স্বল্প পরিসরে) তা প্রশংসার দাবিদার।’
    rn 

    যুগান্তর প্রতিবেদন

  • হানিফ সংকেতের ‘আবেগ যখন বিবেকহীন’

    বইমেলায় গণমাধ্যম ব্যক্তিত্ব ও লেখক হানিফ সংকেতের লেখা বই নিয়মিত প্রকাশ হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবারের বইয়ের নাম ‘আবেগ যখন বিবেকহীন’। সাধারণত তিনি তার লেখায় সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরার চেষ্টা করেন। 

    rnrn

    পাশাপাশি আমাদের নাগরিক সচেতনতা, কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতেও ভূমিকা রাখছেন। তার এবারের গ্রন্থেও এসব বিষয় প্রাধান্য দেওয়া হয়েছে। নতুন বই প্রসঙ্গে হানিফ সংকেত বলেন, ‘‘আবেগ ও বিবেকের মধ্যে পার্থক্য হলো, বিবেক উচিত-অনুচিত, ভালো-মন্দ বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে। 

    rnrn

    আর আবেগ ভাবাবেগে কাজ করে। আবেগের বেগ বেশি হলে মানুষ ভুল করে বসে, বিবেকও কাজ করে না। ফলে মানুষ হয়ে পড়ে বিবেকহীন। আমাদের মনে রাখা প্রয়োজন, দেখার চোখই শুধু চোখ নয়। বিবেকেরও চোখ আছে। কিন্তু আমরা অনেকেই চোখ থাকতেও অন্ধ। যে কারণে অসংগতি, দুর্গতি, ভোগান্তি এবং অশান্তি লেগেই থাকে। কারণ বিবেকহীন মানুষ কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। বিভিন্ন সময়ে বিভিন্ন জাতীয় দৈনিকে লেখা কলাম এবং গ্রিস ও আমেরিকার মিনেসোটা রাজ্যে আমার ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে সাজানো হয়েছে ‘আবেগ যখন বিবেকহীন’ গ্রন্থটি।” 

    rnrn

    বইটি প্রকাশ করেছে অনন্যা প্রকাশনী। এটি এখন বইমেলায় পাওয়া যাচ্ছে। এছাড়া এবারের বইমেলায় অনন্যা প্রকাশনী থেকে প্রকাশ হচ্ছে ‘হানিফ সংকেত রচনাসমগ্র-১’। ১৯৯৬ সাল থেকে ২০০৪ পর্যন্ত হানিফ সংকেত রচিত কয়েকটি গ্রন্থের সংকলনে প্রকাশিত হবে এ রচনা সমগ্র। উল্লেখ্য, ইতঃপূর্বে বিভিন্ন প্রকাশনী থেকে উপন্যাসসহ বিভিন্ন বিষয়ের ওপর হানিফ সংকেতের প্রায় অর্ধ শতাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে।
    rn 

    বিনোদন ডেস্ক