Tag: ফেরদৌস

  • ফেরদৌসের পর এবার বাদ পড়লেন পপি

    তরুণ নির্মাতা আরিফুর জামান আরিফ ২০১৮ সালে তার স্বপ্নের সিনেমা ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’-এর কাজ শুরু করেছিলেন। ছবিটিতে ফেরদৌস ও পপিকে জুটি হিসেবে নেওয়া হলেও মাত্র দুদিন শুটিংয়ের পরই সব কিছু থমকে যায়। 

    ফেরদৌস রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়েন, আর পপি চলে যান আড়ালে। ফলে দীর্ঘ সাত বছরেও কাজটির আর অগ্রগতি হয়নি।

    মাস দুয়েক আগে পরিচালক আরিফ জানান, সিনেমা থেকে ফেরদৌসকে বাদ দেওয়া হয়েছে। এবার জানালেন, পপিকেও বাদ দিয়েছেন তিনি। তবে তাদের জায়গায় কারা যুক্ত হচ্ছেন সে বিষয়ে কিছুই বলেননি এই পরিচালক।

    আরিফ জামান বলেন, ‘কোনো কূলকিনারা না পেয়েই তাদেরকে সিনেমা থেকে বাদ দিতে হচ্ছে। অনেক তো অপেক্ষা করলাম। আর কতো!’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    নতুন কাদেরকে যুক্ত করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে আরিফ বলেন, ‘এই মুহূর্তে জানাতে চাচ্ছি না। পরিকল্পনা এখনো শেষ হয়নি। আশা করছি শিগগিরই জানাতে পারব।’

    আরিফ জামান আরও জানান, নতুন বছরের ১৬ জানুয়ারি থেকে শুটিং শুরু হবে। এদিন বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পী, কালজয়ী উপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যাযয়ের ৮৮ তম মৃত্যুবার্ষিকী। এই দিনটিতেই চূড়ান্ত ঘোষণার মাধ্যমে শুটিং শুরু হবে ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমার।

    প্রসঙ্গত, ছবিটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন দর্শনের আলোকে নির্মিত হচ্ছে। এতে শরৎচন্দ্রের ভূমিকায় অভিনয় করছেন গুণী অভিনেতা গাজী রাকায়েত।

    বিনোদন ডেস্ক

  • মৌসুমী-ঋতুপর্ণাকে নিয়ে প্রকাশ্যে এলেন ফেরদৌস

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করে জয়ী হয়েছিলেন ঢালিউড অভিনেতা ফেরদৌস আহমেদ। জুলাই আন্দোলনের সময় সরাসরি ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তিনি। গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর এই নেতা কাম অভিনেতাও আত্মগোপনে চলে যান।

    প্রায় এক বছর পর সম্প্রতি টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও অভিনেত্রী মৌসুমীকে নিয়ে প্রকাশ্যে এলেন অভিনেতা ফেরদৌস। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে এ ত্রয়ীকে দেখা গেছে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সামাজিক মাধ্যমে তাদের বেশ খোশমেজাজে দেখা যায়। এ সময় ভিডিওতে ফেরদৌস আহমেদ বলেন, এই প্রথমবার তারা একসঙ্গে নিউইর্য়কে।

    তিনি বলেন, এই দুই মহান নায়িকার সমন্ধে কিছু বলা যায়। আমরা তিনজন প্রচুর কাজ করেছি। আমরা তিনজন শুধুমাত্র একটা সিনেমায় কাজ করেছে।

    অন্যদিকে মৌসুমী বলেন, অনেকবার চেষ্টা করেছি তিনজন একসঙ্গে আসার জন্য, কখনোই হয়নি।

    তবে ভিডিওটি কবেকার তা নিয়ে রয়েছে কিছুটা ধোঁয়াশা। সাম্প্রতিক সময়ে মৌসুমী নিউ ইয়র্কে অবস্থান করছেন। তাই ভিডিওটিকে সাম্প্রতিক সময়ের বলেই ধারণা করছেন অনেকে।

    বিনোদন ডেস্ক

  • ফেরদৌসকে জন্মদিনের শুভেচ্ছা ঋতুপর্ণার, সমালোচনার ঝড়

    ছাত্র-জনতার অভ্যুত্থানে নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই চিত্রনায়ক ও সাবেক এমপি ফেরদৌস রয়েছেন আত্মগোপনে। অভিনয় কিংবা রাজনীতির মঞ্চে অনুপস্থিত থাকলেও এবার খবরের শিরোনামে এসেছেন একটি কবিতা দিয়ে—যা তিনি লিখেছেন তার বান্ধুবী ভারতীয় চিত্রনায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তর জন্য। আর এটি প্রকাশ্যে আসতেই ফেরদৌসকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। 

    সম্প্রতি ঋতুপর্ণা নিজের ফেসবুকে ফেরদৌসের লেখা একটি কবিতার স্ক্রিনশট শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বন্ধুকে। 

    ঋতুপর্ণা লিখেছেন, ‘আমার প্রিয় বন্ধু এবং পরিবারের সদস্য ফেরদৌসকে জন্মদিনের শুভেচ্ছা। এই সুন্দর উপহারের জন্য (তোমার লেখা কবিতা) ধন্যবাদ।’ জানা গেছে, কবিতাটি তিনি লিখেছেন ঋতুপর্ণার সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত সিনেমা পুরাতন-এর সাফল্য উপলক্ষে।

    এপ্রিল মাসে ছবিটি মুক্তি পায়। ফেরদৌস ছবিটির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত থাকার কথা থাকলেও, আত্মগোপনে থাকায় তা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ঋতুপর্ণা। তিনি আরও লিখেছেন, ‘এই কবিতা পুরাতন সিনেমার সফলতার জন্য উৎসর্গ করা, তাই এটি আমার কাছে আরও বিশেষ। প্রদর্শনীর সময় আমরা তোমাকে খুব মিস করেছি। আশা করছি, খুব শিগগিরই তোমার সঙ্গে দেখা হবে, তোমার সঙ্গে কাজও হবে।’

    এদিকে আওয়ামী লীগের দোসর ফেরদৌসকে প্রকাশ্যে আনতেই সমালোচনার ঝড় শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

    ইমাম উদ্দিন ইমন নামে একজন লিখেছেন, বিনা ভোটের এমপিগিরির স্বাদ মিটুক। আরও দুইটা আছে- মাশরাফি ও সাকিব।

    মো. আনোয়ার লিখেছেন, আহারে বেচারা ফেরদৌস চামচামি করতে গিয়ে এই অবস্থা।

    হাজেরা আক্তার বলেন, চোরের আবার রোমান্স।

    নজরুল ইসলাম বলেন, এদের ভন্ডামি আর বন্ধ হলো না।

    আমিনুর আমিন মজা করে লিখেছেন, তাও ভালো শেখ হাসিনার জন্য লেখেনি।

    শাহিনুর শাকি লিখেছেন, নিজের খবর নাই, আরেক জনরে কবিতা লেখে, চামচা।

    ফেরদৌসকে কটাক্ষ করে কামরুল ইসলাম লিখেছেন, ফেরদৌস এখন ফেরারি কবি!

    ইমান আলী লেখেন, সারা জীবন ফেরদৌসকে গর্তেই থাকতে হবে।

    খন্দকার আলী লিখেছেন, তোমার মা হাসিনা আর বাবা মোদির নামে কবিতা লেখ না কেন?

    রাসেল মাহমুদ জুবেদ বলেছেন, নায়ক ফেরদৌস বাটপার। 

    রক্তিম বড়ুয়া লিখেছেন, খুনি সেক্যুলার মুনাফিক ফ্যাসিস্ট ফেরদৌস শয়তানের ফাঁসি চাই।

    মূলত জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলায় উৎসাহ দিয়েছেন ঢাকাই সিনেমার অনেক অভিনেতা-অভিনেত্রী। আন্দোলনকে কীভাবে দমানো যায়, সে ব্যাপারে তারা সরকারকে দিয়েছেন নানা পরমার্শও। নায়ক-নায়িকাদের গোপন একটি অনলাইনের গ্রুপের (আলো আসবেই) এ সম্পর্কিত স্ক্রিনশট তখন ছাত্র-জনতার মনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। আর এই ক্ষত যে এখনো শেষ হয়নি, তা বোঝা যায় এসব কমেন্ট থেকেই। 

    উল্লেখ্য, ১৯৯৮ সালে হঠাৎ বৃষ্টি ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় ফেরদৌসের। এই ছবি তাকে এনে দেয় জনপ্রিয়তা এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর বাংলাদেশ ও কলকাতার বহু ছবিতে অভিনয় করেন তিনি। ২০০১ সালে ওস্তাদ সিনেমায় প্রথমবারের মতো ঋতুপর্ণার সঙ্গে জুটি বাঁধেন। পরবর্তীতে তারা একসঙ্গে কাজ করেছেন একাধিক সিনেমায়।

    সম্প্রতি একাধিক সূত্রে জানা গেছে, আত্মগোপনে থাকা ফেরদৌস বর্তমানে লেখালেখিতে সময় দিচ্ছেন। কোথায় আছেন, তা জানা না গেলেও তার সাহিত্যচর্চা ও বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক আবারও প্রমাণিত হলো ঋতুপর্ণার এই পোস্টের মাধ্যমে। মাঝখানে খবরের শিরোনাম হয়- ফেরদৌস তার বন্ধুবী ঋতুপর্ণার বাসাতেই আশ্রয় নিয়েছেন। তবে এই কথা অস্বীকার করেছিলেন অভিনেত্রী।  

    বিনোদন ডেস্ক

  • ছাত্র আন্দোলন নিয়ে ফেরদৌস-আরাফাত-রিয়াজের গোপন কথোপকথন ফাঁস

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে-বিপক্ষে শোবিজের দুই দলই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথে সরব ছিলেন। এদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে  নেতৃত্বে ছিলেন ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও চিত্রনায়ক রিয়াজ। 

    rnrn

    আন্দোলনের শুরু থেকেই এই দলটি শিক্ষার্থীদের বিপক্ষে দাঁড়িয়ে আওয়াজ তুলতে সক্রিয় ছিলেন। যে পরিকল্পনা থেকে ‘আলো আসবেই’ নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সরব ছিলেন তারা। 

    rnrn

    সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘আলো আসবেই’ নামক সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ফাঁস হয়েছে। যেখানে দেখা গেছে, আন্দোলন চলাকালীন ছাত্রদের নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা বলছেন শোবিজেরই কয়েকজন। 

    rnrn

    ভাইরাল হওয়া স্ক্রিনশটে দেখা যাচ্ছে, ওই গ্রুপে অভিনেত্রী অরুণা বিশ্বাস, সোহানা সাবাকে যাদের অবস্থান ছিল গেল জুলাইয়ে ঘটা ছাত্রদের আন্দোলনের বিপক্ষে তারা সেখানে যেভাবেই হোক আন্দোলন থামাতে হবে এমন মতামত দিচ্ছেন। 

    rnrn

    এর মধ্যে একজনকে আন্দোলনে ছাত্রদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার মতো ভয়ংকর কথা বলতেও শোনা যায়। 

    rnrn

    ওই গ্রুপের বাকি সদস্যদের মধ্য অভিনেত্রী শামীমা তুষ্টি, তানভীন সুইটি, সোহানা সাবা, অরুণা বিশ্বাস, অভিনেতা সাজু খাদেমসহ আরও অনেকেই ছিলেন। 

    rnrn

    বিষয়টি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ঝড় উঠেছে। এই গ্রুপে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে নিয়েও কথা হয়। ফলে ফারুকী বিষয়টি স্বাভাবিকভাবে নেননি। এটিকে মানবতাবিরোধী আখ্যা দিয়ে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে সামাজিক মাধ্যমে এর বিচার চেয়েছেন।

    rnrn

    নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ওই গ্রুপের বেশ কিছু কথোপকথনের স্ক্রিনশট নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন। একইসঙ্গে আন্দোলনকে ঘিরে কারা মানবতার বিপক্ষ শক্তি ছিল, সেই প্রশ্ন তুলেছেন। 
    rn 

    বিনোদন ডেস্ক

  • আমেরিকায় ফেরদৌসকে রান্না করে খাওয়ালেন মৌসুমী

    মৌসুমীর আমন্ত্রণে নিউইয়র্ক সময় গত শনিবার সন্ধ্যায় তার লং আইল্যান্ডের বাসায় অতিথি হন ফেরদৌস। আমেরিকার লং আইল্যান্ডের যে দিকটায় মৌসুমী থাকে, একদম নিরিবিলি। খাওয়া-দাওয়া ও আড্ডায় কেটে যায় তাদের দুই ঘণ্টার বেশি সময়।

    একসঙ্গে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন মৌসুমী ও ফেরদৌস। এক সময় পারিবারিকভাবেও চমৎকার সম্পর্ক গড়ে ওঠে। ফেরদৌস রাজনীতি নিয়ে ব্যস্ত ছিলেন। অন্যদিকে মৌসুমী যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। এরই মধ্যে ফেরদৌস সংসদ সদস্যও হয়েছেন। 

    অভিনেতা ও সংসদ সদস্য ফেরদৌস গত সপ্তাহে সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গেছেন। খবর পেয়ে দীর্ঘদিন পর দুই বন্ধুর দেখা হওয়ার বিষয়টি হাতছাড়া করতে চাননি বন্ধু মৌসুমীও। রান্না করে খাওয়ালেন ফেরদৌসকে। চুটিয়ে আড্ডা দিলেন দুজনে।

    আজ সোমবার সকালে ফেরদৌস জানান, আমি যাওয়ার পর দেখি, কত কী যে রান্না করেছে। খিচুড়ি খেয়েছি। মাছ-মাংস দিয়ে নানান পদ বানিয়েছে। বাদ যায়নি মিষ্টিজাতীয় খাবারও। অসাধারণ সময় কাটল। অনেক কথা হলো।

    মৌসুমীর বাসায় কাটানো আনন্দঘন মুহূর্তের একাধিক স্থিরচিত্র পোস্ট করে ফেরদৌস তার ফেসবুক পোস্টে লিখেছেন- ‘মৌসুমী আমার প্রিয় মানুষ, প্রিয় নায়িকা, প্রিয় বন্ধু, প্রিয় সহকর্মী এবং বিভিন্ন দিক দিয়ে আমার ভীষণ কাছের একজন। অনেক দিন পর সেই মানুষটার সঙ্গে দেখা নিউইয়র্কে। কী যে ভালো লেগেছে, কী যে অসাধারণ সময় কেটেছে লিখে বোঝাতে পারব না। মৌসুমী নিজ হাতে রান্না করেছে, ফাইজা (মৌসুমীর মেয়ে) এবং আন্টি (মৌসুমীর মা) পরিবেশন করেছেন। এরপর গল্প ও আড্ডা, আন্টি সেই শুরুর দিকের কত কথা যে বললেন।’

    এদিকে চিত্রনায়ক ফেরদৌস এখন সংসদ সদস্য। বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 

    তিনি লিখেছেন- ‘আমার এই নতুন জীবন নিয়ে মৌসুমীর কত কথা, কত প্রশ্ন, কত যে আগ্রহ। গাড়িতে উঠে অনেকদূর এগিয়ে পেছনে ফিরে তাকিয়ে দেখি এই প্রচণ্ড শীত উপেক্ষা করে এখনো তাকিয়ে আছে। এ সম্পর্কগুলো অটুট, বন্ধনগুলো দৃঢ়, স্মৃতিগুলো অমলিন। মৌসুমী ভালো থাকুক- এটাই মন থেকে চাই।’

    এমপি ফেরদৌস জানান, সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে এসে আমাদের প্রজন্মের শ্রেষ্ঠ নায়িকা মৌসুমীর সঙ্গে দেখা। কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে থাকছেন ঢালিউডের একসময়ের সাড়া জাগানো অভিনয়শিল্পী মৌসুমী। ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবি দিয়ে ঢালিউডে অভিষেক এই নায়িকার। যিনি তিন দশকের বেশি সময় ধরে ঢালিউডে দাপুটে বিচরণ করেছেন। এখন অভিনয়ে একেবারেই অনিয়মিত। আমেরিকার লং আইল্যান্ডের যে দিকটায় মৌসুমী থাকে, সেটা একদম নিরিবিলি। 

    এদিকে সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফেরদৌসকে বিশেষ সম্মাননা দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। মহানায়িকা সুচিত্রা সেন উৎসবে এমন একটি সম্মাননা পাওয়াটাও অনেক গৌরবের মনে করছেন ফেরদৌস। আগামীকাল মঙ্গলবার তিনি ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ছাড়বেন।

    বিনোদন ডেস্ক

  • ওমরাহ করতে সৌদি আরবে ফেরদৌস

    ওমরাহ হজ পালন করতে সৌদি আরবে গেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ।

    rnrn

    বৃহস্পতিবার দুপুর ২টায় একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে রওনা দেন ফেরদৌস। তার সঙ্গে রয়েছেন মা, শাশুড়ি ও বোন। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় মক্কা শরিফে তোলা একটি ছবি প্রকাশ করেছেন।

    rnrn

    সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি প্রকাশ করে ফেরদৌস ক্যাপশনে লিখেছেন— ‘আলহামদুলিল্লাহ’।

    rnrn

    ফেরদৌস সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে নির্বাচিত হন। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি মডেলিং ও উপস্থাপনাতেও সুনাম কুড়িয়েছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে উচ্চতর ডিগ্রি নিয়েছেন।

    rnrn

    ফেরদৌস অভিনীত প্রথম চলচ্চিত্র নায়ক সালমান শাহর অসমাপ্ত কাজ ‘বুকের ভেতর আগুন’। এর পর ১৯৯৮ সালে এককভাবে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন অঞ্জন চৌধুরী পরিচালিত ‘পৃথিবী আমারে চায় না’ সিনেমার মধ্য দিয়ে।

    rnrn

    এর পর তিনি ব্যাপকভাবে আলোচিত ও জনপ্রিয় হয়ে উঠেন ১৯৯৮ সালে ভারতের চলচ্চিত্রকার বাসু চ্যাটার্জি পরিচালিত যৌথ প্রযোজনার সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র মাধ্যমে।

    rnrn

    এ ছাড়া ফেরদৌস অভিনীত অসংখ্য জনপ্রিয় সিনেমা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে— ‘গঙ্গাযাত্রা’, ‘কুসুম কুসুম প্রেম’, ‘এক কাপ চা’, ‘পৃথিবী আমারে চায় না’, ‘প্রেমের জ্বালা’, ‘বউ-শাশুড়ির যুদ্ধ’, ‘প্রাণের মানুষ’, ‘নন্দিত নরকে’, ‘চন্দ্রকথা’, ‘আমার আছে জল’, ‘খায়রুন সুন্দরী’, ‘দুই নয়নের আলো’, ‘ফুলের মতো বউ’ ইত্যাদি।

    বিনোদন ডেস্ক

  • এবার রাজনীতিতে ঋতুপর্ণা? জল্পনা উসকে যা বললেন ফেরদৌস

    আগামী এপ্রিলে আমেরিকার নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব-২০২৪। আর তাই ঢাকায় এসেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। 

    rnrn

    বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি। যেখানে অতিথি হিসেবে হাজির ছিলেন চিত্রনায়ক ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। সেখানে দীর্ঘদিনের বন্ধু ঋতুপর্ণার হাতে আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক তুলে দেন অভিনেতা।

    rnrn

    ফেরদৌস বলেন, ঋতুপর্ণার সঙ্গে আমার ২৫ বছরের পথচলা। আমি খুব কাছে থেকে দেখেছি, মানুষের পাশে থেকে তিনি কীভাবে সহযোগিতা করেন। মানুষের কল্যাণ করার জন্য একটা মানুষের মধ্যে যেসব গুণ থাকতে হয় ঋতুপর্ণার থেকে তার বেশির ভাগ আমি শিখেছি। তার ভালো কাজগুলো আমাকে অনেক বেশি প্রভাবিত করেছে। সে জন্যই হয়তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-১০ আসনের মতো গুরুত্বপূর্ণ আসনে নৌকা প্রতীক আমার হাতে তুলে দিয়েছেন। ঋতুপর্ণা এ দেশে এসেছে তাই তাকে আমাদের নৌকা দিয়ে বরণ করে নিতে চাই।

    rnrn

    অভিনয় থেকে রাজনীতিতে এসেছেন ফেরদৌস। তিনি চান তার দেখানো পথে ঋতুপর্ণাও রাজনীতিতে যোগ দিক। 

    rnrn

    বিষয়টি উল্লেখ করে অভিনেতা বলেন, মানুষের সেবক হওয়ার মতো সব গুণ ঋতুপর্ণার মধ্যে আছে। আমি চাইব তিনি যেন আমার দেখানো পথে হেঁটে রাজনীতিতে যোগ দেন। প্রধানমন্ত্রী যদি আমাকে এই ক্ষমতাটুকু না দিতেন, তা হলে কিন্তু মানুষের কল্যাণে কাজ করতে পারতাম না। আমি চাই, ভারত সরকার এটা যেন ভালোভাবে দেখেন। তা হলে আমরা দুই বন্ধু মিলে দুই দেশের সম্পর্ক-মৈত্রী আরও দৃঢ় করতে পারব।’

    rnrn

    তবে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি ঋতুপর্ণা।

    বিনোদন প্রতিবেদন

  • প্রথম সংসদ অধিবেশনে গিয়ে যা বললেন ফেরদৌস

    নতুন সরকারের প্রথম সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন চিত্রনায়ক ও নবনির্বাচিত সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। মঙ্গলবার বিকাল ৩টায় সংসদ অধিবশেন শুরু হয়।

    অন্যান্য সংসদ সদস্যদের সঙ্গে ফেরদৌস আহমেদও প্রথম অধিবেশনে অংশগ্রহণ করেন। তিনি সংসদের অধিবেশন কক্ষে গিয়ে সেলফি তুলে তা তার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন। 

    ফেরদৌস ছবি পোস্ট করে একটি স্ট্যাটাসও দিয়েছেন। এতে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ সকল ভালোবাসার মানুষের দোয়া চাই।’

    নায়ক ফেরদৌস আহমেদ সম্প্রতি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের হয়ে প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন তিনি।

    ফেরদৌস ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে পড়াশোনা শেষ করে নাম লেখান ঢাকাই চলচ্চিত্রে। প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হঠাৎ বৃষ্টির’ কল্যাণে দারুণ জনপ্রিয়তা পেয়ে যান তিনি। এরপর অভিনয় করেছেন দুই বাংলার অনেক জনপ্রিয় চলচ্চিত্রে।

     

    বিনোদন ডেস্ক

  • পরীমনির সঙ্গে কাজের অভিজ্ঞতা জানালেন ফেরদৌস

    চলচ্চিত্রের দুই প্রজন্মের নায়ক-নায়িকা ফেরদৌস ও পরীমনি। তাদের জুটি করে অনেকেই ছবি বানানোর কথা বললেও কেউ এখন পর্যন্ত তা করেননি। তবে আপাতত ছবি বানানো না হলেও তাদের জুটিবদ্ধ করেছেন ইফতেখার চৌধুরী একটি বিজ্ঞাপনচিত্রে। 

    যেটির শুটিং হয়েছে এফডিসির ৭নং ফ্লোরে। মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত শুটিংয়ে অংশ নিয়েছেন তারা।

    ইফতেখার বলেন, বিজ্ঞাপনচিত্রটি আমরা সিনেমার আদলে নির্মাণ করেছি। প্রচার শুরু হলে দর্শকরা নড়েচড়ে বসবে। কারণ নতুন কিছু দেখতে পাবেন তারা। এর আগেও সিনেমার আদলে বিজ্ঞাপনচিত্র নির্মিত হলেও সেগুলো ছিল কোনো একটা দৃশ্য কেন্দ্র করে। তবে আমরা এই বিজ্ঞাপনচিত্রে পুরো সিনেমাকে তুলে ধরার চেষ্টা করেছি।

    ফেরদৌস বলেন, পরীমনির সঙ্গে কখনো কাজ করা হয়নি। এবার তার সঙ্গেও কাজের অভিজ্ঞতা হলো। আমার ভালো লেগেছে। আশা করছি, আমাদের এই বিজ্ঞাপনটি প্রচারে এলে সবারই ভালো লাগবে।

    আরও পড়ুন: 

    পরীমনি বলেন, প্রথমবারের মতো ফেরদৌস ভাইয়ের সঙ্গে কাজ করেছি। এর আগে একটি টিভি অনুষ্ঠানে হাজির হয়েছিলাম। তবে স্ক্রিন শেয়ার করা হয়নি। প্রথমবার একসঙ্গে আমাদের বিজ্ঞাপনে পাওয়া যাবে।

    বিনোদন প্রতিবেদন

  • ২০ লাখের গাড়িতে ফেরদৌস, স্ত্রী চড়েন ১ কোটি ৮৫ লাখের গাড়িতে 

    রুপালি পর্দা থেকে রাজনীতির মাঠে অভিনেতা ফেরদৌস আহমেদ। আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী। 

    rnrn

    অনেক প্লট-ফ্ল্যাটের মালিক চিত্রনায়ক ফেরদৌস নিজে ২০ লাখ টাকা দামের গাড়ি ব্যবহার করলেও তার স্ত্রী চড়েন ১ কোটি ৮৫ লাখ টাকার গাড়িতে। 
    rnমনোনয়নপত্রের সঙ্গে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দাখিল করা তার হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া যায়। 

    rnrn

    হলফনামায় ফেরদৌস উল্লেখ করেছেন, তিনি যে গাড়িতে চড়েন, সেটির নম্বর ঢাকা মেট্রো ঘ-১৩-২৪১১, যার দাম ২০ লাখ টাকা। আর তার স্ত্রীর গাড়ির নম্বর ঢাকা মেট্রো ঘ-১৭-৪১৬৫, যার দাম ১ কোটি ৮৫ লাখ ১৩ হাজার টাকা। ফেরদৌস থাকেন পুরনো বনানী ডিওএইচএসের ৩ নম্বর রোডের ১৫ নম্বর হোল্ডিংয়ে।

    rnrn

    ভবনটির পাঁচ তলায় দুটি ফ্ল্যাটের মালিক তিনি। ফ্ল্যাট দুটির দাম ২ কোটি ৯০ লাখ টাকা। রাজউকের উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টে তার আরেকটি ফ্ল্যাট রয়েছে (নম্বর ১০১)। তবে এটির কোনো দাম উল্লেখ করেননি তিনি। মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে কোতোয়ালি থানা এলাকায় ৪ দশমিক ৬৫ শতাংশ জমির ওপর নির্মিত একটি তিনতলা বাড়ির ২০ শতাংশ ফ্লোরের মালিক ফেরদৌস। পূর্বাচলের ৭ নম্বর সেক্টরে ৩০১ নম্বর রোডে পাঁচ কাঠা আয়তনের একটি প্লটেরও মালিক তিনি। এ ছাড়া পটুয়াখালীর কলাপাড়ায় তার দুটি প্লট রয়েছে। একটির আয়তন ২৬ ও আরেকটির ৩৩ শতাংশ। রাজধানীর ধামালকোর্টে আছে কার পার্কিংসহ দুটি ফ্ল্যাট, যা মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন।

    rnrn

    হলফনামার তথ্যানুযায়ী, মিরপুরের বাউনিয়ায় সাড়ে ১৬ শতাংশের আরেকটি প্লট রয়েছে নায়ক ফেরদৌসের। সাভারের আশুলিয়ায় ৭ কাঠা আয়তনের আরও দুটি প্লট রয়েছে তার। স্ত্রীর আছে ৪০ ভরি স্বর্ণ। তার নিজের স্বর্ণালংকার ২০ ভরি। রোলেক্স ঘড়ি আছে একটি, যা উপহার হিসেবে পাওয়া। নূজহাত ফিল্মস নামে চলচ্চিত্র ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ আছে প্রায় ১১ লাখ টাকা। আসবাবপত্রের দাম অজানা। ফেরদৌসের ইলেকট্রনিক্স সামগ্রী রয়েছে ১৫ লাখ টাকার। এ ছাড়া দুটি ব্যাংকে আছে প্রায় ৩২ লাখ টাকা। সঞ্চয়পত্র, বিভিন্ন কোম্পানির শেয়ারও রয়েছে।

    বিনোদন ডেস্ক