Tag: ফারুক আহমেদ

  • ৬ লাখ ফলোয়ারের পেজ বন্ধ, নেপথ্যে যারা জানালেন ফারুক আহমেদ

    প্রায় ছয় লাখ ফলোয়ারের একটি ফেসবুক পেজ বন্ধ হয়ে যাওয়ার পেছনে তারই পরিচিত কিছু মানুষের ভূমিকা ছিল বলে জানিয়েছেন বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ। সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের ফেসবুকে এমন কথা জানিয়ে একটি পোস্টে এ কথা বলেন তিনি। 

    সামাজিক মাধ্যমে এমন কথা জানিয়ে একটি পোস্ট দিতেই তা নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে। এরপরই নতুন করে আলোচনায় আসেন তিনি। নিজের দীর্ঘ ফেসবুক অভিজ্ঞতা ও অভিযোগ তুলে ধরে ফারুক আহমেদ বলেন, প্রায় দেড় বছর আগে একটি অভিযোগের ভিত্তিতে তার ফেসবুক পেজ (প্রায় ৬ লাখ অনুসারী) এবং ব্যক্তিগত আইডি (প্রায় তিন লাখ অনুসারী) হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। 

    বিষয়টি তাকে গভীরভাবে বিস্মিত করেছিল বলে জানান এ অভিনেতা। তিনি বলেন, মানুষকে চেনা আসলে কঠিন। আমার কাছের মানুষই শত্রু—এটা আমি বুঝেছি। ব্যক্তিগত বিশ্বাস ও সম্পর্ক নিয়েই সবচেয়ে বড় আঘাত পেয়েছেন তিনি।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ফারুক আহমেদ বলেন, আমার পরিচিত লোকই মিথ্যা অভিযোগ করে আমার পেজ ও আইডি বন্ধ করে দিয়েছে। যিনি ছিলেন আমার খুব কাছের একজন। পরে তিনি জানতে পারেন কারা এই অভিযোগের পেছনে ছিল। তবে বিষয়টি নিয়ে কখনোই সরাসরি কোনো প্রতিক্রিয়া জানাননি তিনি। 

    পেজ বন্ধ হয়ে যাওয়ার পর নতুন করে ফেসবুকে ফিরে আসেন এ অভিনেতা। বর্তমানে তার নতুন প্রোফাইলে অল্প সময়েই যুক্ত হয়েছেন প্রায় আড়াই লাখ অনুসারী। এ অভিনেতা বলেন, পেজটি আর ফেরত না পাওয়ায় নতুন আইডি খুলেছি। কয়েক মাসের মধ্যেই ভালো সাড়া পেয়েছি, মানুষের ভালোবাসা পেয়েছি। ভক্তদের সঙ্গে যোগাযোগের জন্য সামাজিক মাধ্যম এখন খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে বলেও জানান তিনি।

    এখনো তার নামে ভুয়া ফেসবুক আইডি তৈরি করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন ফারুক আহমেদ। তার আসল আইডির সঙ্গেই যুক্ত থাকার আহ্বান জানান তিনি।

    বিনোদন ডেস্ক

  • এবারের বইমেলা আসছে অভিনেতা ফারুক আহমেদের নতুন বই

    নাটকের জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের অধিকাংশ নাটক ও সিনেমায় সরব উপস্থিতি ছিল এ অভিনেতার। এখনো নিয়মিত অভিনয় করছেন। পাশাপাশি লেখালেখি ও নাটক নির্দেশনার কাজও করছেন। আগামী বইমেলা উপলক্ষ্যে ‘আমার না বলা কথা’ নামে নতুন বই প্রকাশের উদ্যোগ নিয়েছেন তিনি। 

    নতুন গল্পগ্রন্থ সম্পর্কে ফারুক আহমেদ বলেন, ‘মূলত আমার পাঠকরাই আমাকে অনুপ্রাণিত করেছেন আবারও বই প্রকাশে। অভিনেতার পাশাপাশি ভক্ত-পাঠক আমাকে একজন লেখক হিসাবেও গ্রহণ করেছেন। সবার কাছে কৃতজ্ঞ।’ 

    প্রসঙ্গত, চব্বিশের বইমেলায় প্রকাশ হয়েছিল ফারুক আহমেদের দুটি বই। একটি ‘স্মৃতিতে হুমায়ূন আহমেদ’ ও অপরটি ‘ভাঙা চশমা’। প্রয়াত হুমায়ূন আহমেদকে এখনো যে মিস করেন তিনি, সেটি তার লেখা এ বই থেকে সহজেয় অনুমেয়। 

    এছাড়া অভিনেতা নিজেও বলেছেন, প্রখ্যাত এ সাহিত্যিকের সঙ্গে কাজ করা সেই দিনের কথা। যা আজও তার স্মৃতিতে গাঁথা রয়েছে।

    বিনোদন ডেস্ক