Tag: ফাটল

  • হৃতিক-সাবার প্রেমে ফাটল!

    অভিনেতা হৃতিক রোশন গত তিন বছর ধরে অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে সম্পর্কে রয়েছেন। তারকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতেই রাতারাতি আলোচনা চলে আসেন সাবা। অবশ্য সাবা নিজে নাট্য পরিবারের মেয়ে, সফদর হাসমির ভাইঝি। 

    rnrn

    ছোটবেলায় অভিনয় করেছেন জন নাট্য মঞ্চে। তবু এই খ্যাতনামা তারকার প্রেমিকার হওয়ার পর থেকে যেন সর্বক্ষণ নেটিজেনদের নজরে সাবা। তা নিয়ে মাঝে মধ্যে বিরক্তি প্রকাশও করেছেন তিনি। এর মধ্যেই হৃতিক-সাবার বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে।

    rnrn

    গত কয়েকদিনে যে কয়েকটি অনুষ্ঠানে হৃতিককে দেখা গিয়েছে, সবখানেই তিনি একা গিয়েছেন। আম্বানিদের বাড়ির বিয়ে হোক কিংবা ফারাহ খানের মায়ের শেষযাত্রা, কোথাও দেখা যায়নি সাবাকে। কিন্তু সাবার সঙ্গে সম্পর্কে জড়ানোর পর এমন কখনো হয়নি। কোনও অনুষ্ঠানের সাবা ছাড়া হৃতিককে দেখা যায়নি। করণ জোহরের জন্মদিনের পার্টি হোক কিংবা রোশনদের বাড়ির কোনো অনুষ্ঠান, সবখানেই একসঙ্গে দেখা যেত তাদের।

    rnrn

    ফলে একাকী হৃতিককে দেখে জল্পনা দানা বাঁধতে শুরু করেছে বলিউডপাড়ায়। নেটাপাড়ার একটি অংশের দাবি সাবা-হৃতিকের সম্পর্ক নাকি ভেঙে গিয়েছে। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গিয়েছে, এখনও সাবার ছবিতে লাইক দিচ্ছেন অভিনেতা।

    rnrn

    কয়েকদিন আগেই সাবা অভিযোগ করেন, হৃতিকের প্রেমিকা হওয়ায় কাজ পাচ্ছেন না তিনি। হৃতিকের সঙ্গে সম্পর্কে তৈরি হওয়ার আগে প্রায় এক দশক কণ্ঠশিল্পী হিসেবে কাজ করেছেন সাবা। একাধিক বিজ্ঞাপনে কণ্ঠ দান করেছেন। 

    rnrn

    তবে হৃতিকের সঙ্গে সম্পর্কে জড়ানোর পরই নাকি তার হাতে কাজ কমে গিয়েছে। এর কারণ হিসেবে সাবা দায়ী করেছিলেন সমাজের পুরুষতান্ত্রিক মানসিকতাকে। এক পরিচালক নাকি সাবাকে বলেছেন, নামী তারকার প্রেমিকা এখন তিনি, তাই তার আর কাজের কী প্রয়োজন!

    rnrn

    এই কথা শুনেই গর্জে উঠেছিলেন সাবা। সাবা প্রশ্ন তুলে লিখেছেন, আমরা কোন অন্ধকার যুগে বাস করছি? একজন নারী তার উপার্জনের মাধ্যমে যে সম্মান অর্জন করে সেটাকে হেয় করা হচ্ছে? আমি স্পষ্ট বলছি, এখনও পর্যন্ত আমি নিজের টাকায় জীবন যাপন করছি। নিজের ক্যারিয়ারকে ভালবাসি। যে কাজটা করি সেটা পছন্দের। যদিও অনেকে ভাবে আমার সেসবের প্রয়োজন নেই। আসলে মানুষের চিন্তাভাবনা বদলাবে না।

    বিনোদন ডেস্ক

  • নুসরাত-অঙ্কুশের বন্ধুত্বে ফাটল! 

    নুসরাত জাহানের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন অভিনেতা অঙ্কুশ। ভালো বন্ধুত্বও ছিল তাদের মধ্যে। সম্প্রতি নুসরাতের নাম একাধিক দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল। যা একেবারেই পছন্দ করছেন না অঙ্কুশ। তাই নুসরাতের প্রসঙ্গ উঠলেই এড়িয়ে যাচ্ছেন অভিনেতা।

    একাধিক সাক্ষাৎকারে প্রকাশ্যেই বুঝিয়ে দিয়েছেন নুসরাতকে নিয়ে তিনি কোনও মন্তব্য করতে চান না। অথচ, একটা সময়ে দুই তারকার মধ্যেই বন্ধুত্ব ছিল।

    কিন্তু সম্প্রতি দুর্নীতে জড়িয়ে পড়ার পর থেকেই নাকি নুসরাতের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছেন তিনি। যদিও মিমির সঙ্গে সুসম্পর্ক রয়েছে তার। হোলিতে অঙ্কুশ-ঐন্দ্রিলা এবং মিমিকে একসঙ্গে হোলি খেলতেও দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ারও করেছিলেন তারা। 

    কিন্তু গত কয়েক বছর ধরে নুসরাতের সঙ্গে কোনও ছবিতেও কাজ করেননি অঙ্কুশ। সেই সঙ্গে নুসরাতের প্রসঙ্গ উঠলেই এড়িয়ে গিয়েছেন তিনি। কারণ খুব একটা স্পষ্ট করেননি অভিনেতা। তবে নুসরাতের নাম একের পর এক দুর্নীতিতে জড়িয়ে যাওয়াতেই এই দূরত্ব তৈরি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

    নিখিল জৈনের সঙ্গে বিয়ে অস্বীকার করা থেকে শুরু করে কনস্ট্রাকশন কোম্পানির ডিরেক্টর পদে থেকে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এসেছে নুসরাতের বিরুদ্ধে। 

    বসুরহাটের সংসদ সদস্য পদে নির্বাচনের আগেই নিখিল জৈনকে বিয়ে করেন নুসরাত জাহান। তার বছর ঘুরতে না ঘুরতেই নুসরাতের সঙ্গে বিয়ে অস্বীকার করেন তিনি। তারপরেই প্রকাশ্যে আসে অভিনেতা যশোর সন্তানের মা হতে চলেছেন তিনি। তারপর যেতে যশের সঙ্গেই রয়েছেন নুসরাত।

    একের পর এক দুর্নীতিতে নাম জড়িয়ে পড়া নিয়ে মিমির সঙ্গেও দূরত্ব তৈরি হয়েছিল নুসরাতের। 

    একই সঙ্গে তারা রাজনীতিতে যোগ দিয়েছিলেন। মিমি যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে সংসদ নির্বাচিত হয়েছিলেন। এই বছরের শুরু থেকেই রাজনীতি থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এবং ভোটে না দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন।

    বিনোদন ডেস্ক

  • এশার সাজানো-গোছানো সংসার অবশেষে ভেঙে গেল

    বেশ কিছুদিন ধরেই এষা দেওল-ভরত তখতানির বিচ্ছেদ নিয়ে গুঞ্জন ছিল। অবশেষে তাদের ১২ বছরের সংসার ভেঙে চুরমার। 

    rnrn

    হেমা মালিনি-ধর্মেন্দ্রর বড় মেয়ে এশা দেওল। গত কয়েক মাস ধরে মায়ের বাড়িতেই থাকতেন এষা। সেখানেই বিচ্ছেদের কানাঘুষো শুরু। অবশেষে তা বাস্তবে রূপ নিল। 

    rnrn

    ২০১২ সালের জুন মাসে হিরা ব্যবসায়ী ভরত তখতানিকে বিয়ে করেন এশা। ২০১৭ সালে তাদের প্রথম সন্তান রাধ্যার জন্ম হয়। তার দুই বছর পর দ্বিতীয় সন্তান মীরার জন্ম। তাদের সাজানো-গোছানো সংসার ছিল। কিন্তু চিড় ধরে সেই সুখের সংসারে।

    rnrn

    গুঞ্জন রয়েছে, এষার স্বামী ভরত নাকি পরকীয়ার সম্পর্কে জড়ান। বেঙ্গালুরুতে প্রেমিকার সঙ্গে একত্রে থাকেন। সেই কারণে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন এশা।

    rnrn

    দিল্লি টাইমসকে এশা ও ভরত বলেন, আমরা যৌথসম্মতিতে শান্তিপূর্ণভাবে আলাদা হয়েছি। আমাদের জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মূল কারণ আমাদের দুই সন্তান। এ সময় আমাদের ব্যক্তিগত জীবনে গোপনীয়তা বজায় থাকবে এটাই আশা করব।

    বিনোদন ডেস্ক

  • মাথা ফাটল রাজের, হাসপাতালে ভর্তি পরীমনি

    গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা শরিফুল রাজ। সূত্রের বরাতে জানা যায়, তার মাথা ফেটে গেছে। কিন্তু কীভাবে এই দুর্ঘটনা ঘটল— সেই তথ্য জানা যায়নি। শুক্রবার রাতে তিনি হাসপাতালে ভর্তি হন।

    নতুন খবর হলো— এবার পরীমনিও হাসপাতলে ভর্তি হয়েছেন। নিজের সামাজিকমাধ্যমে একটি পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। ফেসবুকে পরীমনি একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা গেছে, ক্যানোলা করা দুটি হাত। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— ‘আমরা পরীতমা।’ চেক ইন দিয়েছেন একটি বেসরকারি হাসপাতালের নাম। এ থেকে স্পষ্ট পরীমনি ও অভিনেত্রী তমা মির্জা দুজনেই একই হাসপাতালে।

    ছবিটির মন্তব্যের ঘরে তমা মির্জা লিখেছেন, ‘আগে সুস্থ হই দুজন।’ নেটিজেনদের অনেকে সুস্থতা কামনা করেছেন তাদের। আবার কেউ কেউ প্রশ্ন রেখেছেন— পরীমনির কী হয়েছে? কিন্তু পরীমনি সেসব মন্তব্যের কোনো উত্তর দেননি।

    এর আগে জানা গিয়েছিল, বৃহস্পতিবার রাত থেকেই জ্বরে ভুগছেন পরীমনি। শুক্রবার সকাল থেকে জ্বরের মাত্রা বেড়েছে। হাসপাতালে যাওয়ার কথা ছিল তার। ধারণা করা হচ্ছে, জ্বরের হাত থেকে মুক্তি পেতেই চিকিৎসকের দ্বারস্থ হয়েছেন তিনি।

    আরও পড়ুন:

    এর আগে গান বাংলা চ্যানেলের দুই কর্ণধার কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী দম্পতি তাদের কার্যালয়ে পরীমনি ও রাজের সন্তান রাজ্যর জন্মদিন উদযাপন করতে কেক কাটেন। তার আগেই বসুন্ধরার বাসা থেকে পরীমনি সন্তানসহ সেখানে যান। অন্যদিকে রাজও যান সেখানে। দুজনের সেখানেই দেখা হয়। পরে এই জুটি একসঙ্গে ছবি তোলেন, যা ফেসবুকে প্রকাশ করেন তাপস।

    ফেসবুকে ছড়িয়ে পড়া সেসব স্থিরচিত্র দেখে সবাই ভেবেছিলেন, নিজেদের মধ্যকার মান-অভিমান ভুলে প্রায় তিন মাস পর এক ছাদের নিচে ফিরছেন পরীমনি ও রাজ। কিন্তু পরে শোনা যায়, ফের রাজ বেরিয়ে এসেছেন পরীমনির বাসা থেকে।

    গত ২০ মে পরীমনিকে রেখে নিজের সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন রাজ। এর পর ২৯ মে রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর থেকে দুজনের সম্পর্ক আরও খারাপ হয়। এর পর থেকে দুজন আলাদা থাকছিলেন।

    বিনোদন ডেস্ক