Tag: প্রিয়াঙ্কা

  • প্রিয়াঙ্কার ভাইয়ের বিয়ের মাঝেই ইঙ্গিতপূর্ণ পোস্ট পরিণীতির

    ভাই সিদ্ধার্থের বিয়েতে শ্বশুর-শাশুড়ি ও স্বামীকে নিয়ে যখন অনুষ্ঠান উপভোগ করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া, তখন সামাজিক  মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া।

    সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে অভিনেত্রী লিখেছেন— আমাদের হাতে অতিরিক্ত সময় নেই, তাই যারা তোমাকে বেছে নেবে, তাদেরই বেছে নাও, আর বাকিদের তাদের মতো থাকতে দাও।

    এর আগে ২০২৩ সালে পরিণীতি চোপড়ার বিয়েতে প্রিয়াংকা চোপড়ার অনুপস্থিতি নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা-সমালোচনা হয়েছিল। সেই সময় মধু চোপড়া জানিয়েছিলেন— মেয়ে-জামাই কাজে ব্যস্ত, তাই আসতে পারেনি।

    এদিকে পরিণীতি চোপড়ার পোস্ট নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। অনেকেরই ধারণা— পরিণীতির বিয়েতে প্রিয়াংকা চোপড়া যাননি, তাই এবার পরিণীতি ইচ্ছে করে সিদ্ধার্থের বিয়েতে না গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন।

    গণমাধ্যমের এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, সেই সময় নিক জোনাসের কনসার্ট ট্যুর থাকলেও বিয়ের দিন কোনো অনুষ্ঠানই ছিল না। এদিকে প্রিয়াংকার ভাই সিদ্ধার্থের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেলেও দেখা যায়নি পরিণীতি চোপড়া কিংবা জামাই রাঘব চাড্ডাকে।

    যুগান্তর প্রতিবেদন

  • প্রিয়াঙ্কা-আলিয়াদের শুভেচ্ছাবার্তায় সিক্ত দীপিকা

    প্রথমবার মাতৃত্বের স্বাদ নিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। রোববার (৮ সেপ্টেম্বর) বলিউডের তারকা জুটি রণবীর সিং-দীপিকার কোল আলো করে এসেছে কন্যাসন্তান। ইনস্টাগ্রামে এই খবর আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন তারকা দম্পতি।

    তাদের ঘরে নতুন অতিথি আগমনের খবরে খুশির ইমোজি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী আলিয়া ভাট।

    দীপিকা এবং রণবীরের সঙ্গে বেশকিছু সিনেমায় কাজ করা ‘দেশি গার্ল’ খ্যাত প্রিয়াঙ্কা চোপড়াও তাদের প্রতি ভালোবাসা জানিয়েছেন। অভিনন্দন জানিয়েছেন প্রিয়াঙ্কার স্বামী গায়ক নিক জোনাসও।

    এছাড়া ক্যাটরিনা কাইফ, শ্রদ্ধা কাপুর, সুনীল শেঠি, অনন্যা পাণ্ডে, শর্বরী, জোয়া আখতারসহ আরও অনেকেই রণবীর-দীপিকা দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।

    বিনোদন ডেস্ক

  • অনুভূতিহীন প্রিয়াঙ্কা!

    বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তবে বছর কয়েক ধরে বলিউডের চেয়ে হলিউডেই ব্যস্ত তিনি। কানাডিয়ান গায়ক নিকি জোনাসকে বিয়ে করে স্থায়ী হয়েছেন আমেরিকায়। 

    rnrn

    সম্প্রতি এ অভিনেত্রী ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বর্তমানে তিনি এতটাই ব্যস্ত যে, কিছু অনুভব করারও সময় পাচ্ছেন না। 

    rnrn

    প্রিয়াঙ্কা বলেন, ‘অন্য সবার মতো আমারও খারাপ দিন গেছে। কিন্তু আমি সেই দিনগুলোতে এভাবে নিজেকে শান্তনা দিয়েছ যে,  আমি যা যা পেয়েছি, তা চাইলেও সবাই পায় না, এবং তাই আমি অভিযোগ করা বন্ধ করে দিয়েছি। কাজে মনে দিয়েছি, যেটা করতে চেয়েছি সেটা শতভাগ উজাড় করে করেছি। কাজের সময় আমি আমার খারাপ অনুভূতিগুলোকে একপাশে সরিয়ে রাখি।’

    বিনোদন ডেস্ক

  • আয়ারল্যান্ডে মেয়েকে নিয়ে সময় কাটাচ্ছেন প্রিয়াঙ্কা-নিক

    বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং তার স্বামী নিক জোনাস আয়ারল্যান্ডে তাদের মেয়ে মালতী মেরি জোনাসের সঙ্গে সময় কাটাচ্ছেন। সুন্দর মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা।

    rnrn

    নিক এবং মালতী মেরির সঙ্গে ছবিটি শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, আমার দেবদূত…। ছবিতে প্রিয়াঙ্কাকে ক্যাজুয়াল এবং একটি ক্যাপ পরা অবস্থায় দেখা যাচ্ছে, যখন তিনি নিক এবং মালতির সঙ্গে সূর্যের নিচে পোজ দিচ্ছেন। অন্যদিকে নিককে একটি কালো পোশাক পরে থাকতে দেখা যায়।

    rnrn

    প্রিয়াঙ্কার ভক্তরা তার পারিবারিক ছবি পছন্দ করেছেন এবং তাদের ভালোবাসা জানিয়েছেন। একজন ভক্ত লিখেছেন, পারফেক্ট ফ্যামিলি। অন্য একজন ভক্ত লিখেছেন, আমি এই পরিবারটিকে এতটাই ভালোবাসি যে এটি সুখের কষ্ট দেয়। কিছু ভক্ত নিকের নতুন কাটের প্রশংসা করে লিখেন, আমার ধারণা নিককে সিনেমায় তার ভূমিকার জন্য মাথা ন্যাড়া করতে হয়েছিল, তারা সবাই একসঙ্গে খুব সুন্দর দেখাচ্ছে।

    rnrn

    প্রিয়াঙ্কা সম্প্রতি ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছিলেন, কিভাবে তিনি এবং নিক তাদের মেয়ের সঙ্গে থাকার জন্য সময় বের করে নিতে পেরেছেন।

    rnrn

    প্রিয়াঙ্কা এবং নিক সম্প্রতি ভারতে ছিলেন। সেখানে তারা হোলি উদযাপন করেছিলেন এবং অযোধ্যায় নতুন রাম মন্দির পরিদর্শন করেছিলেন। প্রিয়াঙ্কাকে শেষ দেখা গিয়েছিল সিটাডেলে। তাকে পরবর্তীতে জন সিনা এবং ইদ্রিস এলবার সঙ্গে দ্য ব্লাফ এবং হেডস অফ স্টেটে দেখা যাবে।

    অনলাইন ডেস্ক

  • বানশালির দরজায় প্রিয়াঙ্কা

    দীর্ঘদিন বলিউডের কোনো কাজে দেখা যাচ্ছে না প্রিয়াঙ্কা চোপড়াকে। ভক্তদের জন্য খবর, সঞ্জয় লীলা বানশালির পরবর্তী প্রজেক্টে দেখা যাবে এই গ্ল্যামার গার্লকে।

    rnrn

    ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বেশ কয়েকটি স্ক্রিপ্ট রয়েছে প্রিয়াঙ্কার হাতে। একটি প্রজেক্টের ফাইনাল কথা বলার জন্য বানশালির সঙ্গেও দেখা করেন তিনি। অ্যাকশন প্রজেক্টের বিষয়বস্তু বেশ ভালোও লেগেছে।

    rnrn

    এমনিতে আমেরিকায় স্বামী নিক জোনাসের সঙ্গে বসবাস করেন এ অভিনেত্রী। তবে বর্তমানে রয়েছেন ভারতে। নিজের একটি প্রোডাকশন হাউসও আছে তার। সেটা নিয়েই কিছু করার চেষ্টা করছেন।

    rnrn

    উল্লেখ্য, বলিউডে আপাতত কোনো কাজ না করলেও হলিউডে শিগগিরই তাকে ফ্র্যাঙ্কি ই ফ্লাওয়ার্সের ‘দ্য ব্লাফ’-এ দেখা যাবে। এছাড়াও জন চেনা ও ইদ্রিস এলবার সঙ্গে ‘হেডস অফ দ্য স্টেট’-এ দেখা মিলবে প্রিয়াঙ্কার।

    আনন্দনগর ডেস্ক

  • পারিশ্রমিক নিয়ে প্রিয়াঙ্কাকে খোঁচা কঙ্গনার

    বলিউডে একটা লম্বা সময় কাজ করার পর হলিউডে পাড়ি জমিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। ভারতীয় অভিনেত্রীদের মধ্যে সব থেকে বেশি পারিশ্রমিক নেন প্রিয়াঙ্কা। এবার অভিনেত্রীকে পাল্টা জবাব দিলেন কঙ্গনা।

    rnrn

    প্রিয়াঙ্কা বলেন, আমি সত্তরেরও বেশি ছবিতে কাজ করেছি। বেশ কিছু টেলিভিশন শো করেছি। ‘সিটাডেল’ এই প্রথম আমার বিপরীতে পুরুষ অভিনেতার সমান পারিশ্রমিক পেলাম। দুই দশক পেরিয়ে এ নজির গড়লেন অভিনেত্রী। 

    rnrn

    পাল্টা মন্তব্য করলেন বলিউডের বিতর্কিত ‘কুইন’ কঙ্গনা রানাউত। প্রিয়াঙ্কার পক্ষে দাঁড়িয়েই কঙ্গনা বলেন, এটা ঠিক যে, পুরুষতান্ত্রিক সমাজের কাছে নারীদের মাথা নত করতে হয়। আমি প্রথম, যে পারিশ্রমিকের বৈষম্য নিয়ে মুখ খুলি। 

    rnrn

    তিনি বলেন, আমাকে বিনামূল্যে কাজ করার প্রস্তাবও দেওয়া হয়। যখন পারিশ্রমিক নিয়ে সিদ্ধান্তে অনড়, সেই সময় আমার সমসাময়িক প্রথম সারির অভিনেত্রীরা বিনা পারিশ্রমিকেই কাজ করেছেন। কারণ তারা ভয় পেতেন, যদি ছবি হাতছাড়া হয়ে যায়। 

    rnrn

    ‘এখন তারাই দাবি করছেন, সব থেকে বেশি পারিশ্রমিক পান। যদিও আমি সব সময় পুরুষ অভিনেতাদের সমান পারিশ্রমিক পেয়েছি। তাই এখন কাউকে দোষ দেওয়ার নেই। ’
    rnপারিশ্রমিক নিয়ে প্রিয়াঙ্কাকে খোঁচা কঙ্গনার

    rnrn

    বলিউডে একটা লম্বা সময় কাজ করার পর হলিউডে পাড়ি জমিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। ভারতীয় অভিনেত্রীদের মধ্যে সব থেকে বেশি পারিশ্রমিক নেন প্রিয়াঙ্কা। এবার অভিনেত্রীকে পাল্টা জবাব দিলেন কঙ্গনা।

    rnrn

    প্রিয়াঙ্কা বলেন, আমি সত্তরেরও বেশি ছবিতে কাজ করেছি। বেশ কিছু টেলিভিশন শো করেছি। ‘সিটাডেল’ এই প্রথম আমার বিপরীতে পুরুষ অভিনেতার সমান পারিশ্রমিক পেলাম। দুই দশক পেরিয়ে এ নজির গড়লেন অভিনেত্রী। 

    rnrn

    পাল্টা মন্তব্য করলেন বলিউডের বিতর্কিত ‘কুইন’ কঙ্গনা রানাউত। প্রিয়াঙ্কার পক্ষে দাঁড়িয়েই কঙ্গনা বলেন, এটা ঠিক যে, পুরুষতান্ত্রিক সমাজের কাছে নারীদের মাথা নত করতে হয়। আমি প্রথম, যে পারিশ্রমিকের বৈষম্য নিয়ে মুখ খুলি। 

    rnrn

    তিনি বলেন, আমাকে বিনামূল্যে কাজ করার প্রস্তাবও দেওয়া হয়। যখন পারিশ্রমিক নিয়ে সিদ্ধান্তে অনড়, সেই সময় আমার সমসাময়িক প্রথম সারির অভিনেত্রীরা বিনা পারিশ্রমিকেই কাজ করেছেন। কারণ তারা ভয় পেতেন, যদি ছবি হাতছাড়া হয়ে যায়। 

    rnrn

    ‘এখন তারাই দাবি করছেন, সব থেকে বেশি পারিশ্রমিক পান। যদিও আমি সব সময় পুরুষ অভিনেতাদের সমান পারিশ্রমিক পেয়েছি। তাই এখন কাউকে দোষ দেওয়ার নেই। ’
    rn 

    বিনোদন ডেস্ক

  • পরিচালকের ‘মতলব’ বুঝেই শুটিং ছাড়েন প্রিয়াঙ্কা

    ভারতের হিন্দি ছবির সুপারস্টার ও সাবেক মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা চোপড়া। ২০০২ সালে তামিল ছবির মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক হয়। 

    rnrn

    ২০১৬ সালে তিনি ভারত সরকার প্রদত্ত চতুর্থ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী পুরস্কার পান। টাইম ম্যাগাজিনের শীর্ষ ১০০ প্রভাবশালীর তালিকায় তার নাম রয়েছে। 

    rnrn

    এক সময় পোশাক নিয়ে মনোমালিন্যের কারণেই সিনেমার সেট ছেড়ে বেরিয়ে আসেন প্রিয়াঙ্কা!

    rnrn

    তাকে অন্তর্বাস দেখাতে হবে… শুটিং ফ্লোরে এমনই শর্ত দিয়েছিলেন পরিচালক। বেশ অবাক হয়েছিলেন প্রিয়াঙ্কা। নিজের ইচ্ছার বিরুদ্ধে সেদিন আর কাজ করতে পারেননি। জামাকাপড় খোলার নির্দেশের সঙ্গে সঙ্গে অন্তর্বাস দেখানোর কথাও বলা হয়। যদিও সেই পরিচালকের নাম তিনি জানাননি। 

    rnrn

    প্রিয়াঙ্কা বলেন, ২০০২ সাল বা ২০০৩ সালের ঘটনা। আমি আন্ডারকভার চরিত্রে ছিলাম। একজন পুরুষকে প্রলুব্ধ করার দৃশ্য ছিল। এ ধরনের চরিত্রে এটা খুব স্বাভাবিক। একটা দৃশ্যে আমায় পোশাক খুলতেই হতো। আমি চেয়েছিলাম অনেকগুলো পোশাক পড়তে, কিন্তু পরিচালক বলেন, আমি অন্তর্বাস দেখতে চাই। নাহলে কেউ ছবিটা দেখবে কেন? সেই মুহূর্তেই পরিচালকের মতলব অমানবিক বলে মনে হয় অভিনেত্রীর। প্রিয়াঙ্কা সেই মুহূর্তেই সেট ছেড়ে বেরিয়ে আসেন। 

    rnrn

    শুধু তাই নয়! দুদিন কাজ করার পর বাবা অশোক চোপড়ার নির্দেশে ছবিতে তার জন্য যা যা খরচা হয়েছিল সবকিছু পই পই হিসাব করে ফেরত দেন তিনি। ফিরিয়ে দেন অগ্রিম পারিশ্রমিক। নিজের শিল্পীস্বত্বা বিসর্জন দিয়ে এক মুহূর্ত কাজ করেননি প্রিয়াঙ্কা। 

    rnrn

    পরে অবশ্য অনেক চরিত্রে তিনি অভিনয় করেছেন। এমনকি এ প্রসঙ্গে নিজের আত্মজীবনীতেও লিখেছেন তিনি। 

    বিনোদন ডেস্ক

  • টুইটারে ব্লু টিক ফেরত পেয়ে যা বললেন প্রিয়াঙ্কা

    ইলন মাস্কের টুইটারের নতুন নিয়ম অনুযায়ী সেলিব্রিটিরা আর নিজের ভেরিফায়েড প্রোফাইলে বিনামূল্যে ব্লু টিক ব্যবহার করতে পারবেন না। এই নিয়ম এপ্রিলের ২০ তারিখ থেকে কার্যকর হতেই যথেষ্ট বিপাকে পড়েছেন তারকারা। 

    rnrn

    ভারতে বলিউডের অমিতাভ বচ্চন থেকে শহিদ কাপুর- নিজেদের ভেরিফায়েড প্রোফাইল থেকে ব্লু টিক উড়ে যাওয়ায় কখনও মজায় মেতেছেন, আবার কখনও দুশ্চিন্তায় পড়েছেন।

    rnrn

    এই তালিকায় ছিল প্রিয়াঙ্কা চোপড়ার নামও। তবে প্রোফাইল থেকে ব্লু টিক উড়ে যাওয়ায় বাকিদের মতো দুশ্চিন্তায় পড়েননি পিগি চপস। বরং ব্লু টিক উড়ে যাওয়ার পর আবার নিজে থেকেই ফিরে আসায় অবাক হয়েছে এই অভিনেত্রী। 

    rnrn

    সেই সঙ্গে স্বস্তির নিঃশ্বাস ফেলে প্রিয়াঙ্কা চোপড়া বলেছেন, ‘নিজেকে আবার প্রিয়াঙ্কা মনে হচ্ছে'। ভয়েস অব আমেরিকা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

    rnrn

    প্রসঙ্গত, প্রিয়াঙ্কার পাশাপাশি শাহরুখ খান, সালমন খান এবং অমিতাভ বচ্চনেরও প্রোফাইলে ব্লু টিক ফিরে এসেছে। যে প্রোফাইলগুলোতে ফলোয়ারের সংখ্যা ১০ লক্ষের বেশি সেগুলোতেই ব্লু টিক ফিরিয়ে আনা হবে বলে ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক। 

    rnrn

    তবে আর্থিক মূল্যের বিনিময়ে নিজের প্রোফাইলে ব্লু টিক চিহ্ন পেতে অনেকেই রাজি নন। সেক্ষেত্রে সেই প্রোফাইলগুলোতে আপাতত ফিরছে না ব্লু টিক।

    বিনোদন ডেস্ক

  • শাহরুখের সঙ্গে প্রিয়াঙ্কার পরকীয়ার ভুয়া খবর ছড়ানোর নেপথ্যে ছিলেন যে অভিনেত্রী

    শাহরুখের সঙ্গে প্রিয়াঙ্কার বন্ধুত্ব যখন বৃদ্ধি পেতে থাকে, সেই কথা নাকি অভিনেত্রী তার কাছের বান্ধবীদের জানিয়েছিলেন। সেই সূত্রেই নাকি নীলম সব জানতে পারেন।

    rnrn

    শাহরুখ খান নিজের কাজ এবং পরিবার নিয়েই বেশিরভাগ সময় ব্যস্ত থাকেন। বিতর্ক থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতেই পছন্দ করেন তিনি। তবুও বিতর্ক তার পিছু ছাড়েনি। প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের সঙ্গে অভিনেতার বিবাহ-বহির্ভূত সম্পর্ক নিয়ে বলিপাড়ায় যে চর্চা শুরু হয়েছিল, তা সহজে থামেনি।

    rnrn

    ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডন’ ছবিতে শাহরুখের সঙ্গে প্রথম অভিনয় করতে দেখা যায় প্রিয়াঙ্কাকে। ছবির প্রচারে হোক বা বলিপাড়ার অন্যান্য অনুষ্ঠানে- দুই তারকাকে অধিকাংশ সময় একসঙ্গে দেখা যেত। তাদের গভীর বন্ধুত্বের ছিটেফোঁটা ধরা পড়ত পাপারাজ্জিদের ক্যামেরার লেন্সেও। কিন্তু তাদের পরকীয়া সম্পর্কের কথা রটিয়েছিলেন বলিপাড়ারই এক অভিনেত্রী।

    rnrn

    শাহরুখ এবং গৌরীর বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সেখানে অতিথি হিসেবে উপস্থিত থাকতেন বলি অভিনেত্রী নীলম কোঠারি। গৌরীর ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন নীলম। প্রিয়াঙ্কার দাবি, নীলমই তার সঙ্গে শাহরুখের পরকীয়া সম্পর্কের ভুয়া খবর ছড়িয়েছিলেন।

    rnrn

    বলিপাড়া সূত্রে খবর, শাহরুখের সঙ্গে প্রিয়াঙ্কার বন্ধুত্ব যখন বৃদ্ধি পেতে থাকে, সেই কথা নাকি অভিনেত্রী তার কাছের বান্ধবীদের জানিয়েছিলেন। ইন্ডাস্ট্রিতে ভালো যোগসূত্র ছিল নীলমের। এ কান ও কান ঘুরে প্রিয়াঙ্কার সঙ্গে শাহরুখের বিশেষ বন্ধুত্বের কথা নীলমের কানে আসে।

    rnrn

    কানাঘুষো শোনা যায়, টরেন্টোয় গিয়ে মধ্যরাতে শাহরুখ এবং প্রিয়াঙ্কা গোপনে বিয়ে করেছিলেন। নীলমই শাহরুখ এবং প্রিয়াঙ্কার পরকীয়ার কথা গৌরীকে জানিয়েছিলেন। তারপরই শাহরুখ এবং গৌরীর মধ্যে অশান্তি শুরু হয়।

    rnrn

    ২০১২ সালে করণ জোহরের বাড়ির এক অনুষ্ঠানে বলিপাড়ার সমস্ত নক্ষত্র হাজির ছিলেন। অতিথি হিসেবে নিমন্ত্রিত ছিলেন শাহরুখ, গৌরী, প্রিয়াঙ্কাও। সেই অনুষ্ঠানে প্রিয়াঙ্কার আগে সস্ত্রীক শাহরুখ পৌঁছেছিলেন।

    rnrn

    অনুষ্ঠানে প্রিয়াঙ্কা পৌঁছতেই শাহরুখ অভিনেত্রীকে আপ্যায়ন করতে চলে যান। প্রিয়াঙ্কার হাত ধরে তার গালে সৌজন্যের খাতিরে চুমু এঁকে দেন শাহরুখ। পুরো ঘটনাটি গৌরীর নজরে পড়ে।

    rnrn

    অনুষ্ঠানে শাহরুখের আচরণ দেখে গৌরী ক্ষুব্ধ হয়ে যান। বলিপাড়া সূত্রে খবর, তারপরই শাহরুখের সঙ্গে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন গৌরী। গৌরী বলিউডের প্রযোজক এবং পরিচালকদের বলেছিলেন যে প্রিয়াঙ্কাকে যেন কোনো কাজ দেওয়া না হয়।

    rnrn

    কানাঘুষো শোনা যায় যে শাহরুখকেও প্রিয়ঙ্কার সঙ্গে কাজ করতে মানা করেছিলেন গৌরী। তারপর আর দুই তারকাকে একসঙ্গে অভিনয় করতে দেখা যায়নি।

    rnrn

    ২০১২ সালেই নীলমের বিরুদ্ধে অভিযোগ আনেন প্রিয়াঙ্কা। দাবি করেন, শাহরুখের সঙ্গে তার পরকীয়ার ভুয়া খবর রটিয়েছেন তিনি। নীলম যদিও প্রিয়াঙ্কার দাবি অস্বীকার করেন।

    rnrn

    নিজের অ্যাকাউন্ট থেকে টুইট করে নীলম লেখেন- মিথ্যা কথা রটানোর যে অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে, তা জানার পর আমার কী করা উচিত বুঝতে পারছি না।

    rnrn

    নীলম টুইটারে লিখে জানান যে, বহু বছর ধরে তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন; কিন্তু তার ক্যারিয়ারে এই প্রথমবার কোন বিতর্কে নাম জড়িয়েছে।

    rnrn

    কানাঘুষো শোনা যায় যে প্রিয়াঙ্কার সঙ্গে নীলমের এ বিষয়ে কথা কাটাকাটি হয়েছিল। এমনকি একে অপরকে গালমন্দও করেন দুই অভিনেত্রী। এ বিষয়ে নীলমকে জিজ্ঞাসা করা হলে তিনি অস্বীকার করেন।

    rnrn

    নীলম জানান যে, প্রিয়াঙ্কার সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কোনো ঝামেলা হয়নি তাদের মধ্যে। শাহরুখ এবং প্রিয়াঙ্কা সম্পর্কে কোনো কথাই ছড়াননি তিনি।

    rnrn

    নীলম বলেন, গৌরী আমার খুব ভালো বান্ধবী। আমি কেন অকারণে আমার বান্ধবীর স্বামী সম্পর্কে এ ধরনের মন্তব্য করতে যাব?

    rnrn

    ধীরে ধীরে হিন্দি ফিল্ম জগতে প্রিয়াঙ্কার কাজ পাওয়া কমে আসে। বলিউডের দিকে ঝুঁকতে থাকেন তিনি। সম্প্রতি স্বামী নিক জোনাসের সঙ্গে ভারতে এসেছেন প্রিয়াঙ্কা। ‘সিটাডেল’ ওয়েব সিরিজের প্রচারের কাজে ব্যস্ত তিনি।
    rn 

    বিনোদন ডেস্ক

  • ‘জ্যাকেটে ওর গন্ধ পেতাম’, শাহরুখ সম্পর্কে প্রিয়াঙ্কা

    শাহরুখ খানের জ্যাকেট নাকি প্রিয়াঙ্কার কাছে! শাহরুখের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে একথা জানালেন ‘দেশি গার্ল’। একই সঙ্গে শাহরুখের জ্যাকেট নিজের কাছে রাখার কারণও জানালেন প্রিয়াঙ্কা। বললেন, ‘জ্যাকেটে ওর গন্ধ পেতাম’।

    rnrn

    এই মুহূর্তে আন্তর্জাতিক তারকার খেতাব উপভোগ করছেন প্রিয়াঙ্কা চোপড়া। নিক জোনাসের সঙ্গে সংসার পেতেছেন ক্যালিফোর্নিয়ায়। তবে নিকই তো একমাত্র পুরুষ নন অভিনেত্রীর জীবনে। প্রিয়াঙ্কার সঙ্গে অনেকের সম্পর্কের গুঞ্জন ছিল; কিন্তু সবচেয়ে বেশি যাকে নিয়ে আলোচনা শোনা যায়, তার নাম শাহরুখ খান। 

    rnrn

    প্রিয়াঙ্কার সঙ্গে তার ‘সম্পর্ক’ নিয়ে মুখ খোলেননি শাহরুখও। বরাবরই প্রিয়াঙ্কাকে সহকর্মী বলে পরিচয় দিয়েছেন। কিন্তু এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা শাহরুখের সঙ্গে সম্পর্কের কথা কবুল করে নেন! মাঝে যোগসূত্র ছিল একটি চামড়ার জ্যাকেট! আসল ঘটনাটা কী?

    rnrn

    হলিউডে শুরুর দিকে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তিনি তার প্রাক্তনের জ্যাকেট রেখে দিয়েছেন নিজের কাছে। তার শরীরের গন্ধ পেতে চান, তাই রেখেছেন। সম্প্রতি আবার অভিনেত্রীকে তার প্রাক্তনের জ্যাকেটের কথা জিজ্ঞাসা করা হলে প্রিয়াঙ্কার সাফ কথা, ‘আমি তাকে কখনই ওই জ্যাকেট ফেরত দেব না। কারণ ওটা আমার। শোয়ের মাঝে ওই জ্যাকেটটি পরে দেখান প্রিয়াঙ্কা।’
    rnতারপর থেকেই দুইয়ে দুইয়ে চার করেন অনুরাগীরা। কারণ ওই একই জ্যাকেট পরে দেখা গিয়েছিল শাহরুখকে। প্রিয়াঙ্কার কাছে সেই একই ধরনের জ্যাকেট দেখে কারও বুঝতে বাকি নেই, প্রিয়াঙ্কার ইঙ্গিত আসলে কার দিকে ছিল। 

    rnrn

    সম্প্রতি নিজের আসন্ন সিরিজ সিটাডেলের প্রচারে ভারতে এসেছেন অভিনেত্রী। আম্বানিদের অনুষ্ঠানে শাহরুখের সঙ্গে দেখাও হয়েছে তার। তবে সেই অনুষ্ঠানে প্রিয়াঙ্কা এসেছিলেন স্বামী নিকের সঙ্গে। সপরিবারে দেখা মিলেছিল বলিউড বাদশাহরও।
    rn 

    বিনোদন ডেস্ক