Tag: প্রিয়াঙ্কা চোপড়া

  • জুটি বাঁধছেন আল্লু অর্জুন ও প্রিয়াংকা চোপড়া

    দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুন। ভারতীয় সিনেমায় তার দাপট অনেকের চেয়ে বেশি। অন্যদিকে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া এখন নিজ ইন্ডাস্ট্রির চেয়ে হলিউডের দিকেই বেশি মনোযোগী। এবার এ দুই তারকাকে জুটি বেঁধে ভারতীয় সিনেমায় অভিনয় করতে দেখা যাবে। 

    সম্প্রতি এমন খবরই দিয়েছে ভারতীয় গণমাধ্যম। সিনেমার পরিচালক শাহরুখের ‘জওয়ান’র অ্যাটলি। এ নির্মাতা বর্তমানে ‘পুষ্পা’খ্যাত তারকা আল্লু অর্জুনকে নিয়ে নির্মাণ করছেন ‘এ সিক্স’ নামে নতুন একটি সিনেমা। আর এতেই দেখা যেতে পারে প্রিয়াংকা চোপড়াকে। অ্যাকশনে ভরপুর সিনেমাটি তৈরি হচ্ছে অ্যাটলির নিজস্ব স্টাইলে। আল্লু অর্জুনও পুরো সময় এ সিনেমায় ব্যয় করছেন। শুটিং শুরুর আগে নির্মাতা প্রিয়াঙ্কার সঙ্গে তার চরিত্র নিয়ে আলাপও করেছেন। 

    খবর অনুযায়ী, শাহরুখের ‘জওয়ান’র মতো এ সিনেমায়ও আল্লু অর্জুনকে দ্বৈত ভূমিকায় দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। পুষ্পার পর সময় নিয়ে ‘এ সিক্স’ সিনেমাটি করছেন এ অভিনেতা। এটি মুক্তি পাবে তার জন্মদিনে। এদিকে প্রিয়াংকা চোপড়া বর্তমানে বাহুবলী পরিচালক এসএস রাজামৌলির নতুন সিনেমায় অভিনয় করছেন। অনেক বছর হলো আমেরিকায় স্থায়ী আবাস গড়েছেন এ নায়িকা। দেশটির নিউইয়র্কে স্বামী গায়ক নিক জোনাস ও কন্যাসন্তানকে নিয়ে বসবাস করছেন তিনি। 

    গত মাসে ভাইয়ের বিয়ে উপলক্ষ্যে মুম্বাই এসেছিলেন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে হায়দ্রাবাদে যান। সেখানে নতুন সিনেমার শুটিং শুরু করেছেন বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। এতে তার নায়ক দক্ষিণেরই আরেক সুপারস্টার মহেশ বাবু। এ সিনেমাটি আগামী বছর মুক্তি পাবে।

    বিনোদন ডেস্ক

  • মনোনয়ন পেয়েও কোন সিনেমার কাছে হেরে গেল প্রিয়াঙ্কার ‘ আনুজা’?

    ৯৭তম অস্কার মঞ্চে একেবারেই নিষ্প্রভ ভারত। একটি ভারতীয় সিনেমাও পুরস্কার ঘরে তুলতে পারল না এবার। যদিও প্রিয়াঙ্কা চোপড়া প্রযোজিত ‘আনুজা’ সিনেমাটি সেরা লাইভ-অ্যাকশন স্বল্প দৈর্ঘ্যের ছবির বিভাগে মনোনীত হয়েছিল। যা নিয়ে আশায় বুক বেঁধেছিলেন ভারতীয় সিনেপ্রেমীরা। তবে শেষ মুহূর্তে কল্পবিজ্ঞান ঘরানার ‘আই অ্যাম নট আ রোবট’-এর কাছে হেরে গেল সেই সিনেমাটিও। 

    ‘আনুজা’-র নেপথ্যে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে তিনি একা নন, ছিলেন গত বছরের অস্কার জয়ী প্রযোজক গুণীত মোঙ্গা-সহ অন্যরা। তবু এ বছর জয়ীর মুকুট পাওয়া হলো না।

    চলতি বছর ভারত থেকে অস্কার জন্য আনুষ্ঠানিকভাবে পাঠানো হয়েছিল কিরণ রাও পরিচালিত ‘লাপতা লেডিস’ সিনেমাটি। মূল প্রতিযোগিতায় ঢুকেই ছিটকে যায় এই ছবি। তবে ‘আনুজা’ নিয়ে আশার আলো দেখেছিলেন সবাই। 

    সোমবার ভোরে সেই স্বপ্নের ইতি ঘটলো। অ্যাডাম জে গ্রেভস পরিচালিত, ২২ মিনিটের এই হিন্দি স্বল্প দৈর্ঘ্যের ছবিটি দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করা দুই বোনের জীবনের গল্প। ‘আনুজা’ ছবিতে অভিনয় করেছেন অনন্যা শানভাগ, সাজদা পাঠান এবং নাগেশ ভোঁসলে। 

    সিনেমাটি অস্কারে মনোনীত হওয়ার পর পুরো বিষয়টি নিয়ে রোমাঞ্চিত প্রিয়াঙ্কা বলেছিলেন, ‘দর্শকদের কাছে অর্থপূর্ণ গল্প বলতে চাই আমরা। যা হৃদয়স্পর্শ করবে, সেটাই আমাদের অনুপ্রেরণার জায়গা। ‘আনুজা’কে এই প্রাপ্য স্বীকৃতি পেতে দেখে আমি অত্যন্ত রোমাঞ্চিত।’

    বিনোদন ডেস্ক

  • ভাইয়ের বিয়েতে বোনের সাজ

    বলিউডের ‘দেশি গার্ল’ খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ভাই সিদ্ধার্থ চোপড়া নতুন জীবন শুরু করতে চলেছেন। দিনটি অভিনেত্রীর কাছে অত্যন্ত আনন্দের। তাই তো ভাইয়ের বিয়েতে যোগ দেওয়ার জন্য শশুর-শাশুরিকে নিয়ে মার্কিন মুলুক থেকে ভারতে উড়ে গিয়েছেন তিনি। 

    ভাইয়ের বিয়েতে যে অভিনেত্রী অনেক উচ্ছ্বসিত তা তার সাজগোজেও যেন বলে দিচ্ছিল। 

    এদিন স্ট্র্যাপের বিকিনি ব্লাউজের সঙ্গে শাড়ি পরে সবার নজর কাড়েন এ বলিউড অভিনেত্রী। ভাইয়ের বিয়ের আগের দিন সকালে অবশ্য শাড়ি পরেননি। পড়েছিলেন সালোয়ার কামিজ। সামুদ্রিক প্রবালের মতো লালচে গোলাপি আভার লম্বা ঝুলের ফুল স্লিভ কুর্তা। উজ্জ্বল রঙের কামিজে সাদা চিকন আর চুমকির সূক্ষ্ম আল্পনা লুকোচুরি। তার সঙ্গে একই রঙের সামান্য খাটো ঝুলের পাজামায় পুঁতির লেস। এক রঙা ওড়নাটি গলায় জরিয়ে নিয়েছিলেন তিনি। 

    ভারতীয় এক ফ্যাশন ব্র্যান্ডের ওই চুরিদারটির দাম ২৮ হাজার ৯৫০ টাকা। তবে তার সঙ্গে কাঁধে লুই ভিতোঁর যে ব্যাগ নিয়েছিলেন প্রিয়ঙ্কা তার দাম ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ ৮০ হাজার টাকা। খোলা চুল, চোখে সানগ্লাস, হাতে সোনার বালা, ঘড়ি আর পায়ে নাগড়া জুতা পড়ে হাতজোড় করলেন যখনই তখনি গাঢ় মেরুন ঠোঁটের ফাঁক দিয়ে ঝলক দিল মুক্তোর মতোন দাঁত।

    ভারতীয়দেরে বিয়েতে অনেক রকম গায়ে হলুদ, মেহেন্দি, সঙ্গীতানুষ্ঠানসহ বহু রীতি-রেওয়াজ রয়েছে। মেহেন্দির অনুষ্ঠানে প্রিয়ঙ্কা পরেছিলেন একটি কাঁধ ছাড়া সাদা গাউন। সাদার উপর নানা রঙের সুতোর ফুলকারি নকশা। পা ছোঁয়া সেই গাউনের সঙ্গে সাজ হালকা রেখেছেন বরের বোন। গলায় শুধু একটি নেকলেস। আর হাতে মেহেন্দির নকশা।

    বৃহস্পতিবার সকালে গায়ে হলুদের ছবি পোস্ট করেছেন প্রিয়ঙ্কা। অভিনেত্রীকে দেখা যায় সোনালি পাড়ের হলুদ রঙা একটি লেহঙ্গা পড়া অবস্থায়। তার সঙ্গে একই রঙের লম্বা ঝুলের টপ। হাতে হলুদ চুড়ি, কানে হলুদ চাঁদবালি ঝুমকো। বাঁধা চুলে চোখে সানগ্লাস পড়ে নাচছিলেন নায়িকা। সেই আনন্দঘন মুহূর্তের ফাঁকেই পরিবারের সদস্যদের সঙ্গে দাঁড়িয়ে পোজ দিলেন ক্যামেরায়।

    অনলাইন ডেস্ক

  • আঁটসাঁট পোশাক পরার অনুমতি দেয়নি বাবা : প্রিয়াঙ্কা

    বলিউড ছাড়িয়ে হলিউডেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে আন্তর্জাতিক তারকা হলেও তার ছোটবেলা খুব একটা সুখকর ছিল না। কৃষ্ণ বর্ণের কারণে নিউ ইয়র্কের স্কুলে ‘ব্রাউনি’, ‘কারি’ ইত্যাদি সম্বোধন করে উত্ত্যক্ত করত সহপাঠীরা।

    এদিকে পরিবারের মাঝেও তাকে কটাক্ষের শিকার হতে হয়েছে। সম্প্রতি অভিনেত্রী জানিয়েছেন, পাঞ্জাবি পরিবারের একমাত্র কৃষ্ণবর্ণের মেয়ে তিনি। কালো মেয়ে বলে ডাকা হতো। তাছাড়া মজা করে নানা আঘাতমূলক কথা বলা হতো। 

    প্রিয়াঙ্কা চোপড়া জানান, শুধু তাই নয় বাবার সঙ্গে অভিনেত্রীর মান-অভিমানের ছিল দীর্ঘ দিনের। আঁটসাঁট পোশাক পরা এক প্রকার নিষিদ্ধ ছিল তাদের বাড়িতে। আঁটসাঁট পোশাক বা গায়ের সঙ্গে লেগে থাকা টিশার্ট পরা নিষিদ্ধ ছিল।

    একবার পাশের বাড়ির ছাদ থেকে এক ব্যক্তি প্রিয়াঙ্কার বারান্দায় এসে পড়েন। তারপর থেকেই তার বারান্দা লোহার রেলিং দিয়ে ঘিরে ফেলা হয়। প্রিয়াঙ্কার কথায়, বাবা পুরো বাড়িটাকে জেলখানা বানিয়ে দিয়েছিল। আঁটসাঁট পোশাক পরার অনুমতি দেয়নি বাবা।

    পোশাক নিয়ে বিভিন্ন  বিধিনিষেধ করেছিলেন অভিনেত্রীর বাবা। তবে বাড়িতে এই পরিস্থিতির মধ্যেই মা মধু চোপড়ার উদ্যোগে সুন্দরী প্রতিযোগিতায় যোগ দেন প্রিয়াঙ্কা।

    বিনোদন ডেস্ক

  • প্রিয়াঙ্কার নেকলেসের দাম শুনলে চোখ কপালে উঠবে!

    অন্যদের পেছনে ফেলে কী করে আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে হয় সেই বিদ্যা ভালোই রপ্ত বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। তার সমকালীন অভিনেত্রীদের রুপালি পর্দায় কালেভদ্রে শিরোনামে আসেন। লারা দত্তা, দিয়া মির্জা, ক্যাটরিনা কাইফ, করিনা কাপুরদের বলিউডের অনুষ্ঠানগুলিতেই দেখা যায় বেশি। কেউ বছরে একটি ছবি করেন, কেউ আবার তা-ও করেন না। 

    অন্য দিকে প্রিয়াঙ্কা কখনও বিদেশি পুরস্কার বিতরণী সভায়, কখনও মেট গালায়, কখনও নিজের হলিউডের ছবির প্রচারে আবার কখনও নিজের প্রযোজিত মারাঠি ছবির প্রচারে মুম্বাই থেকে লস অ্যাঞ্জেলেসে ঘুরে বেড়াচ্ছেন। তার কেতাদুরস্ত সাজগাজের জন্য শিরোনামেও আসছেন। 

    কয়েকদিন আগেই প্রিয়াঙ্কার পরা একটি গাউন নিয়ে প্রশংসা থামছিলই না অনুরাগীদের। সেই আলোচনায় অবশ্য দাঁড়ি পড়েছে প্রিয়াঙ্কার সৌজন্যেই। একটি অনুষ্ঠানে বিশ্বের সবচেয়ে দামি হিরের নেকলেস পরে হাজির হয়েছিলেন। সেই ছবি নিয়েই শুরু হয়েছে আলোচনা।

    বিলাসবহুল অলঙ্কারের বিদেশি ব্র্যান্ড বুগেরি তাদের ১৪০তম বর্ষের অনুষ্টানে আমন্ত্রণ করেছিল প্রিয়াঙ্কাকে। সেখানেই প্রিয়াঙ্কা একটি সাদা-কালো গাউনের সঙ্গে পরেছিলেন বুগেরির সার্পেন্টি নেকলেস। দেখলে মনে হবে হিলহিলে সাপের আঁকা বাঁকা দেহ। যা তৈরি হয়েছে ৬১.৮১ ক্যারাট ওজনের ৬৯৮টি লম্বাটে হিরে দিয়ে। সাপের শরীর থেকে ঝুলছে বড় বড় হিরের লকেট। ছ’টি মাঝারি এবং একটি বড় হিরের লকেটের মোট ওজন ১৪০ ক্যারাট। বুগেরির ওই হারটিকে বিশ্বের সবচেয়ে দামি নেকলেসগুলির মধ্যে অন্যতম বলে মনে করা হয়। কারণ নেকলেসটির দাম ৪০ মিলিয়ন ইউরো। ভারতীয় মুদ্রার হিসাবে ৩৫৪ কোটি ৬ লক্ষ ৮০ হাজার টাকা।

    চলতি বছরের ২১ মে বুগেরির ওই নেকলেস পরে তাদের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা। তবে হঠাৎই বছরের শেষে এসে সেই নেকলেসটি নিয়ে শুরু হয়েছে আলোচনা। বুগেরির অল্টার্না সংগ্রহের অন্তর্গত ওই নেকলেসটি ব্র্যান্ডের সর্বকালের পছন্দের গয়নাগুলোর মধ্যে একটি। বুলগেরির বিশেষ শো রুমে প্রদর্শিত থাকে ঐ বিশেষ গয়নাটি।

    বিনোদন ডেস্ক

  • ভুল চিকিৎসায় ‘শেষ’ দেখছিলেন প্রিয়াঙ্কা

    বলিউড ছাড়িয়ে এখন হলিউডে দাপিয়ে বেড়াচ্ছেন হিন্দি সিনেমার জনপ্রিয় তারকা প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়গুণে এখন বিশ্বজোড়া খ্যাতি তার। অথচ একসময় ভুল অস্ত্রোপচারের জন্য ক্যারিয়ারের শেষ দেখছিলেন এই অভিনেত্রী।

    সম্প্রতি ভারতীয় বিনোদন সাংবাদিক সিদ্ধার্থ কান্নানকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কার ক্যারিয়ারের কঠিন এক অধ্যায়ের কথা স্মরণ করেছেন নির্মাতা অনিল শর্মা।

    সানি দেওলের ব্লকবাস্টার সিনেমা ‘গাদার ২’-এর এই নির্মাতা জানান, প্রিয়াঙ্কার একবার নাকের অস্ত্রোপচার হয়েছিল। প্রথমে প্রিয়াঙ্কার অস্ত্রোপচারের কথা শুনে এই নির্মাতা ভেবেছিলাম যে নায়িকা হয়ত জুলিয়া রবার্টসের মত হতে চান, তাই তিনি অস্ত্রোপচারের টেবিলে গিয়েছিলেন।

    তবে পরে জানতে পারেন ভিন্ন তথ্য। এই নির্মাতার ভাষায়, ‘আমি প্রিয়াঙ্কাকে এটি (নাকের অস্ত্রোপচার) নিয়ে বকাবকিও করেছিলাম। কিন্তু পরে জানতে পারি যে শুধু নাক নয়, তার শারীরিক কিছু সমস্যা ছিল। কিন্তু অস্ত্রোপচারও ভালো হয়নি।’

    সেই অস্ত্রোপচার ‘ভুল’ হওয়ার পর বেশকিছু সিনেমা ‘হাতছাড়া হয়’ এই প্রিয়াঙ্কার। মানসিকভাবে ভেঙে পড়া প্রিয়াঙ্কা একদিন ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’র জন্য তাকে দেওয়া বুকিংয়ের আগাম পাঁচ লাখ রুপি ফেরত দিতে এসেছিলেন অনিলের কাছে।

    তবে এই নির্মাতা সেদিন প্রিয়াঙ্কাকে আশ্বস্ত করেন, ‘সেদিন প্রিয়াঙ্কা আমাকে বলেছিলেন, তাকে যেন সিনেমা থেকে বাদ দেওয়া হয়। কারণ তিনি তার বাড়ি বেরেলিতে ফিরে যেতে চান। পরে যশ রাজ ফিল্ম থেকে একজন মেকআপ আর্টিস্টকে ডাকিয়ে প্রিয়াঙ্কার চেহারার সমস্যাগুলো খতিয়ে দেখা হয়। তারপর প্রিয়াঙ্কার স্ক্রিন টেস্ট নেওয়া হয়। এরপর অল্প দিনের মধ্যে প্রিয়াঙ্কার চেহারায় চমক ফিরে আসে’-যোগ করেন অনিল।

    বিনোদন ডেস্ক

  • ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রী কে?

    বলিউডে সবচেয়ে বড় সমালোচনা হলো অভিনেতাদের তুলনায় অভিনেত্রীদের পারিশ্রমিক অনেক কম। যদিও বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা বহু পুরোনো। তবে পারিশ্রমিক কম পেলেও উপার্জনের দিক দিয়ে এমন অনেক অভিনেত্রী আছেন যাদের সম্পত্তির হিসাব শুনলে রীতিমত অবাক হতে হবে।  

    সম্প্রতিই সামনে এসেছে ভারতের বিনোদন জগতের এমনই কয়েকজন ধনী তারকাদের নাম। সেখানে শোবিজের নারী শিল্পী বা অভিনেত্রীদের নামও প্রকাশ করা হয়। আশ্বর্য্যের বিষয় হল, ধনী অভিনেত্রীদের শীর্ষে এমন একজনের নাম এসেছে, যিনি গত ১০ বছরে একটিও হিট ছবি দেননি।

    ‘হুরান ইন্ডিয়া রিচ’-এর তালিকা অনুযায়ী, ১ হাজার কোটি রুপির বেশি সম্পত্তি রয়েছে এমন ১৫৩৯ জন আছেন। সে তালিকায় রয়েছে বলিউড কিং শাহরুখ খানেরও নাম। কিং খানের মোট সম্পত্তি ৭৩০০ কোটির, যিনি ভারতের সবথেকে ধনী নায়ক।

    এদিকে বিনোদন জগতের সবচেয়ে ধনী নায়িকা হচ্ছেন জুহি চাওলা। তার মোট সম্পত্তির পরিমাণ ৪৬০০ কোটি রুপি। ঐশ্বরিয়া রাই, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফের মত প্রথম সারির অভিনেত্রীরাও তার থেকে পিছিয়ে।

    ভারতের সবথেকে ধনী নায়িকার খেতাব পেয়েছেন জুহি। এই নায়িকার সম্পদ ভারতের পাঁচজন ধনী অভিনেত্রীর সম্মিলিত সম্পদের চেয়েও বেশি।

    জুহির পরে দ্বিতীয় স্থানে আছেন ঐশ্বরিয়া রাই। তিনি ৮৫০ কোটি রুপির মালিক। ৬৫০ কোটি সম্পদের মালিক প্রিয়াঙ্কা চোপড়া তার ব্র্যান্ড, প্রযোজনা সংস্থা এবং হলিউড প্রযোজনার জন্য তৃতীয় স্থানে রয়েছেন। বর্তমান শীর্ষ দুই তারকা, দীপিকা পাড়ুকোন এবং আলিয়া ভাট, যাদের দুজনেরই সফল ব্যবসা রয়েছে, তারা শীর্ষ পাঁচে রয়েছেন।

    ২০০০ সালে জুহি অভিনয় থেকে প্রযোজনায় সরে আসেন। প্রথমে শুরু করেন শাহরুখ খানের প্রযোজনা সংস্থা ‘ড্রিমস আনলিমিটেড’-এ কিং খানের পার্টনার হিসাবে। বর্তমানে তিনি কিং খানের ‘রেড চিলিজ এনটারটেনমেন্ট’-এর পার্টনার।

    জুহি চাওলা গত ১০ বছর কোনও বড় ছবিতে কাজ করেননি, তবুও তিনি কীভাবে ভারতের সবথেকে ধনী নায়িকা হলেন? কারণ, ‘রেড চিলিজ এন্টারটেনমেন্ট’-এ তার বিনিয়োগ। আরেকটি বড় কারণ, ‘নাইট রাইডার্স ক্রিকেট ফ্র্যাঞ্চাইজিতে তার সহ-মালিকানা।

    বিনোদন ডেস্ক

  • প্রিয়াঙ্কার আগে ৮ প্রেমিকা ছিল নিকের, জেনে কী বলেছিলেন অভিনেত্রী?

    নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া, বিনোদন জগতের অন্যতম আলোচিত একটি জুটি। নিকের সঙ্গে প্রিয়াঙ্কার বয়সের তফাত অনেকটাই। অনেকেই জানেন, প্রিয়াঙ্কা নিকের চেয়ে প্রায় ১০ বছরের বড়। কিন্তু তাতে কী! বয়েসের ব্যবধান কোনো বাধা হয়নি এই তারকা দম্পতির কাছে। দীর্ঘদিনের প্রেম পর্বের পর নিকের সঙ্গে বিয়ে হয়েছিল প্রিয়াঙ্কার।

    তবে প্রিয়াঙ্কার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে নিকেরও ছিল একাধিক সম্পর্ক। যে তিনটি সম্পর্ক নিয়ে চর্চা সব থেকে বেশি সেগুলো হলো- মিলি সাইরাস, সেলেনা গোমেজ় ও অলিভিয়া কুলপোর সঙ্গে। প্রত্যেকেই স্বক্ষেত্রে পরিচিতি মুখ। যদিও একটি সম্পর্কও টেকেনি নিকের। শেষ পর্যন্ত ভারতীয় অভিনেত্রীর সঙ্গে ঘর বাঁধেন এই গায়ক। কিন্তু স্বামীর প্রেমজীবনের কথা জানতে পেরে কী প্রতিক্রিয়া দেন প্রাক্তন বিশ্ব সুন্দরী?

    প্রিয়াঙ্কা এখন নিকের ঘরনি। কন্যা মালতী মেরিকে নিয়ে সুখী দাম্পত্য জীবন তাদের। ২০১৮ সালের ১ ডিসেম্বর তারা বিয়ে করেন। খ্রিষ্ট ও হিন্দু— দুই সম্প্রদায়ের রীতি মেনেই বিয়ে হয়। ২০২২ সালে সারোগেসির মাধ্যমে মা হন প্রিয়াঙ্কা। সমাজমাধ্যমের আনাচে কানাচে তাদের সুখী গৃহকোণের ছবি স্পষ্ট। তবে স্বামীর প্রাক্তন প্রেমিকাদের কথা যখন জেনেছিলেন তখন কি খারাপ লেগেছিল তার?

    প্রিয়াঙ্কা জানান, তার বিন্দুমাত্র কোনো প্রভাব পড়েনি। অভিনেত্রী বলেন, এসব বিষয়ে মাথা ঘামাই না, পাত্তাও দেই না। আমি আমার জীবনের বইয়েরে পাতা পিছন দিকে পড়ি না কখনও।

    বিনোদন ডেস্ক

  • শুটিং সেটে ফের রক্তাক্ত প্রিয়াঙ্কা, কী বললেন অভিনেত্রী?

    সময়টা মোটেই ভালো যাচ্ছে না বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। দু-মাস আগে 'হেডস অফ স্টেট' সিরিজের শ্যুটিংয়ে চোট পেয়েছিলেন দেশি গার্ল, ফের একবার শ্যুটিং সেটে রক্তাক্ত নিক জোনাস ঘরনি। আসন্ন ছবি দ্য ব্লাফের শুটিং চলাকালে চোট পেয়েছেন এই অভিনেত্রী। 

    বুধবার সকালে অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের আপটেড শেয়ার করেছেন। সেখানেই দেখা যায় তার গলায় আঘাতের চিহ্ন। একেবারে কণ্ঠনালীর কাছের অংশ চিরে গিয়ে রক্তপাত ঘটেছে, যা স্পস্ট বোঝা যাচ্ছে ছবিতে। 

    আপডেট এই ছবিতে প্রিয়াঙ্কা দেখিয়েছেন, তার গলার ঠিক নীচের অংশের কাটা দাগ। রক্তপাতের পর সেখানে ক্ষত তৈরি হয়েছে। যদিও তা খুব গভীর বলে মনে হয়নি। তবে নিঃসন্দেহে তা বেদনাদায়ক ছিল। 

    ছবিটির ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘আমার পেশাগত বিপদ’। এসময় তিনি হ্যাশট্যাগ দ্য ব্লাফ এবং স্টান্টের মতো শব্দ যোগ করেছেন, যাতে স্পষ্ট- ব্লাফ সিনেমার কোনো অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়েই আঘাত পেয়েছেন অভিনেত্রী। 

    নিজের আরেকটি ইনস্টাগ্রাম স্টোরিতে মেয়ে মালতি মেরি চোপড়া জোনাসের ড্রয়িং নোটবুক ও রঙ পেন্সিল নিয়ে মজার সময় কাটানোর একটি ছবিও শেয়ার করেছেন পিগি চপস। ক্যাপশনে তিনি লেখেন, ‘রিইউনাইটেড’। অর্থাৎ আপাতত একত্রে সময় কাটাচ্ছেন মা-মেয়ে। 

    যাইহোক, ফ্র্যাঙ্ক ই ফ্লাওয়ারস পরিচালিত প্রিয়াঙ্কার আসন্ন সিনেমা দ্য ব্লাফ- ১৯ শতকের ক্যারিবিয়ান প্রেক্ষাপটে সাজানো। প্রিয়াঙ্কাকে এই সিনেমায় এক সাবেক জলদস্যুর ভূমিকায় দেখা যাবে। নিজের অতীতের কালো ছায়া থেকে পরিবারকে রক্ষা করতে কতদূর যাবেন তিনি?

    রুশো ব্রাদার্সের ব্যানার এজিবিও স্টুডিও এবং অ্যামাজন এমজিএম স্টুডিওজ প্রযোজিত আসন্ন এই সিনেমাটি ঘিরে ইতোমধ্যেই উন্মাদনা তুঙ্গে। 

    অন্যদিকে সিনেমার অ্যাকশন দৃশ্যে বডি ডবল নয়, নিজেই অধিকাংশ স্টান্ট পারফর্ম করেন পিগি চপস। রুশো ব্রার্দাসের সিরিজ সিটাডেলের ৮০% অ্যাকশন নিজেই করেছিলেন প্রিয়াঙ্কা। 

    অভিনেত্রীর নিজের কথায়, ‘নিজের শরীরের ওপর আমার পূর্ণ আস্থা আছে’। 

    এর আগে গত মার্চে ঝটিকা সফরে ভারতে এসেছিলেন প্রিয়াঙ্কা। সঙ্গী ছিলেন স্বামী নিক জোনাস ও মেয়ে মালতি। মুম্বাইয়ে এসে প্রথমে ফারহান আখতার ও পরে সঞ্জয়লীলা বানশালির সঙ্গে একান্তে দেখাও করেন অভিনেত্রী। 

    এ নিয়েই বলিউডে ফিসফাস, ফারহান আখতারের সঙ্গে ‘জি লে জারা’ সিনেমা নিয়ে নাকি কথা এগিয়েছে প্রিয়াঙ্কার। তবে বানশালির সঙ্গে নাকি শুধুই সৌজন্য সাক্ষাৎ করেন অভিনেত্রী। 

    দীর্ঘদিন বলিউডে দেখা নেই সাবেক এই বিশ্ব সুন্দরীর। প্রিয়াঙ্কা চোপড়াকে যে হিন্দি সিনেমার দর্শকরা খুব মিস করছেন, তাতে কোনো সন্দেহ নেই। ফারহানের সঙ্গে কথা পাকা হয়ে থাকলে হয়তো খুব শিগগিরই দেখা মিলতে পারে হিন্দি সিনেমাতেও। সূত্র- এনডিটিভি।

    বিনোদন ডেস্ক

  • এবার দুঃসংবাদ পেলেন প্রিয়াঙ্কা চোপড়া

    ১৯৭৮ সালে ‘ডন’ সিনেমা দিয়ে বলিউড কাঁপিয়েছেন অমিতাভ বচ্চন। এর পর রিমেক ‘ডন’র মাধ্যমে ২০০৬ সালে শাহরুখকে দর্শকদের কাছে নতুনভাবে উপস্থিত করেন ফারহান আকতার। ২০১১ সালে এর দ্বিতীয় কিস্তি নির্মাণ করা হয়। এতেও ছিলেন শাহরুখ। 

    আরও পড়ুন: 

    গত বছর থেকেই শোনা যাচ্ছে সিনেমাটির তৃতীয় কিস্তি নির্মিত হবে। আর সেখানে ডনরূপে হাজির হবেন রণবীর কাপুর। 

    অর্থাৎ শাহরুখ খান বাদ! আসলে বাদ বললে ভুল হবে। শাহরুখই নাকি এ চরিত্রটি আর টেনে নিয়ে যেতে চাইছিলেন না। তাই ডনের তৃতীয় কিস্তি থেকে সরে গিয়েছেন। 

    এবার জানা গেল, ডনের দুই কিস্তিতে শাহরুখকে সঙ্গ দেওয়া প্রিয়াঙ্কা চোপড়াও বাদ পড়েছেন তৃতীয় কিস্তি থেকে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন কিয়ারা আদবানি। বিষয়টি নিজেই জানিয়েছেন এ নায়িকা।

    বিনোদন ডেস্ক