Tag: প্রিয়াংকা চোপড়া

  • ৮ বছর আগের প্রেমের মুহূর্ত ফিরিয়ে আনলেন নিক জোনাস

    বিয়ের আট বছর পূর্তি উপলক্ষে স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে বাগদানের একটি অপ্রকাশিত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন মার্কিন গায়ক ও অভিনেতা নিক জোনাস। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ৮ বছর আগে সে ‘হ্যাঁ’ বলেছিল।

    ছবিতে দেখা যায়, নিক জোনাস প্রিয়াঙ্কা চোপড়ার হাত ধরে তার আঙুলে থাকা হীরার আংটি দেখাচ্ছেন। অন্যদিকে প্রিয়াঙ্কা নিজের মুখ আড়াল করে রেখেছেন। নিকের পোস্টটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, তুমি আমাকে প্রস্তাব দিয়েছিলে, এজন্য আমি কৃতজ্ঞ। 

    এর আগে প্রিয়াঙ্কার জন্মদিনেও তাকে শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন নিক। ভিডিওতে নৌভ্রমণের সময় ক্যামেরার দিকে উড়ন্ত চুমু ছুড়ে দিতে দেখা যায় অভিনেত্রীকে। সেই পোস্টের ক্যাপশনে নিক লিখেছিলেন, ‘আমার ভালোবাসা’।

    প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস ২০১৮ সালে ভারতের যোধপুরের উমেদ ভবন প্যালেসে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিয়ে করেন। ২০২২ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে তাদের কন্যাসন্তান মালতি মেরি চোপড়া জোনাসের জন্ম হয়।

    এদিকে প্রিয়াঙ্কার জন্মদিনেই পরিচালক এস এস রাজামৌলি তার আসন্ন চলচ্চিত্র ‘ভারানাসি’ থেকে অভিনেত্রীর নতুন লুক প্রকাশ করেছেন। ইনস্টাগ্রামে প্রকাশিত দুটি স্থিরচিত্রে ‘মন্দাকিনী’ চরিত্রে দেখা যায় প্রিয়াঙ্কাকে। ছবির সঙ্গে রাজামৌলি লেখেন, ‘হাসলে তার মধ্যে ফুটে ওঠে মাধুর্য, আর না হাসলে জ্বলে ওঠে আগুন। এ হলেন মন্দাকিনী।’

    জানা গেছে, ‘ভারানাসি’ ছবির নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে। গত জুনে ফ্রান্সের অ্যানেসি অ্যানিমেশন ফেস্টিভ্যালে ছবিটির প্রথম ঝলক প্রকাশের পাশাপাশি নির্মাণ অগ্রগতির তথ্যও জানান রাজামৌলি।

    এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর ভারতীয় সিনেমায় বড় পর্দায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে তিনি অভিনয় করছেন ‘মন্দাকিনী’ চরিত্রে। অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার ‘ভারানাসি’ আগামী ৭ এপ্রিল ২০২৭ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

    সূত্র: এনডিটিভি

    বিনোদন ডেস্ক

  • যে শর্ত ছাড়া ভোরে উঠেন না প্রিয়াংকা

    সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া একটা সময় ভারতে ১৪ ঘণ্টার শিফটে কাজ করেছেন। অক্লান্ত পরিশ্রম করতেন, সে কথা নিজেই জানিয়েছেন তিনি। তবে সকালে কেউ ঘুম থেকে উঠতে বললেই বিরক্ত হন ‘দেশি গার্ল’খ্যাত এ অভিনেত্রী।

    তার দীর্ঘ সফল ক্যারিয়ারের পর পাড়ি দেন হলিউড ইন্ডাস্ট্রিতে। সেখানেও প্রায় এক দশক কাটিয়ে ফেলেছেন অভিনেত্রী। দেশ-বিদেশে কাজ করেছেন। এক কথায়— বিভিন্ন টাইম জোনে কাজ করেছেন প্রিয়াংকা চোপড়া। তবু সকালে ঘুম থেকে উঠতে পারেন না। 

    প্রিয়াংকা বলেন, ‘আমি সকালে তখনই উঠতে পারি, যদি সেটার জন্য আমি পয়সা পাই।’ অর্থাৎ কাজের ব্যাপারে কোনো দায়বদ্ধতা না থাকলে তিনি বেলা করেই ঘুম থেকে উঠতে পছন্দ করেন।

    তবে এখানেই শেষ নয়; সকালে ওঠার বেশ কিছু অভ্যাস রয়েছে, যেগুলো মেনে চলেন প্রিয়াংকা চোপড়া। যার মধ্যে অন্যতম হলো তামার পাত্রে পানি পানের অভ্যাস। আগে তিনি সকালে উঠে কফি খেতেন। কিন্তু সম্প্রতি ভারত সফরে এসে তামার পাত্রে পানি পানের অভ্যাস শুরু করেছেন অভিনেত্রী। 

    প্রিয়াংকা বলেন, তামার পাত্রে পানি পানের অভ্যাসে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা ও ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি পায়। আজকাল তাই সকালে উঠে এক গ্লাস পানি খেয়ে তার পরেই কফির কাপে চুমুক দেন তিনি।

    প্রিয়াংকা চোপড়া প্রায় ১০ বছর পর ভারতীয় চলচ্চিত্রে ফিরছেন রাজমৌলীর ‘বারানসি’ সিনেমার মাধ্যমে। এ সিনেমায় নাকি আকাশছোঁয়া পারিশ্রমিক নিচ্ছেন তিনি। জানা গেছে, প্রিয়াংকার পারিশ্রমিকের কারণেই এ সিনেমার বাজেট বেড়ে নাকি দাঁড়িয়েছে এক হাজার ৩০০ কোটি রুপি। এখনো প্রায় ছয় মাসের শুটিং বাকি। ২০২৭ সালে এপ্রিল মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমা ‘বারানসি’।

    বিনোদন ডেস্ক

  • কেন বারবার সিনেমা থেকে প্রত্যাখ্যাত হয়েছেন, জানালেন প্রিয়াংকা

    বেশ কয়েক বছর হলো বলিউড থেকে হলিউডে পাড়ি জমিয়েছেন দেশিগার্লখ্যাত অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। বলিউডে তার বহু বছরের ক্যারিয়ার। স্বজনপোষণ ছাড়াই নিজের দক্ষতায় বলিউডে পায়ের তলার মাটি শক্ত করেছিলেন অভিনেত্রী। তবে নানা ষড়যন্ত্রও নাকি তার বিরুদ্ধে হয়েছিল।

    সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তার ক্যারিয়ারে বহু বাধা এসেছে বলে জানিয়েছেন প্রিয়াংকা চোপড়া। বলিউডের রাজনীতির কারণে তিনি নাকি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

    প্রিয়াংকা বলেন, ‘ বলিউড ইন্ডাস্ট্রিতে আসার পর আমি স্বজনপোষণ কথার অর্থই বুঝতাম না। আমার বাবা-মা যেমন চাইতেন যে ক্যারিয়ারে সফল হই, ঠিক তেমনভাবে ইন্ডাস্ট্রির তারকারাও তাদের ছেলেমেয়েদের জন্য একই জিনিস চাইতেন। এভাবেই ভাবতাম। পরে আসল রাজনীতিটা বুঝতে শিখলাম।

    ২২ বছরের প্রিয়াংকা চোপড়া ইন্ডাস্ট্রিতে প্রথম পা রাখেন। তখন থেকেই প্রত্যাখ্যান পাওয়া গা সওয়া হয়ে গিয়েছিল তার। যে কারণে একসময় নাকি পেশাবদলে ফেলার কথাও ভেবেছিলেন তিনি। পেশাবদলের চিন্তাভাবনা করতেও শুরু করেছিলেন অভিনেত্রী। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত ঠিক রেখে অভিনেত্রী হওয়ার স্বপ্নেই বিভোর ছিলেন তিনি।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অভিনেত্রী বলেন, সালাম-এ-ইশক’ সিনেমার শুটিং করছিলেন। তখনই একটি হিন্দি সিনেমায় অভিনয়ের সুযোগ পান। কন্ট্র্যাক্টে সইও করেন তিনি। কিন্তু তখনই নাকি আপত্তি তোলেন তার সহ-অভিনেতা। 

    সিনেমার নাম প্রকাশ না করে প্রিয়াংকা চোপড়া বলেন, সেই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই সিনেমায় দুজন অভিনেত্রীর থাকার কথা ছিল। পরে তাকে জানানো হয় যে, মুখ্য চরিত্রে তাকে দরকার নেই।

    প্রিয়াংকা বলেন, সই করা হয়ে গেলেও তার পরের সিনেমার সহ-অভিনেতা সেটে এসে তাকে জানিয়েছিলেন যে, তাকে সিনেমা থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে।

    বিনোদন ডেস্ক

  • প্রিয়াংকাকে উপেক্ষা হলিউড তারকাদের, দাবি নেটিজেনদের

    বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া গত কয়েক বছর ধরে হলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। সম্প্রতি তিনি অস্কারের মঞ্চেও উপস্থাপনা করেছেন। ইতালির মিলানে সেই অনুষ্ঠানে প্রিয়াংকা চোপড়াকে হলিউড তারকাদের পক্ষ থেকে উপেক্ষা করার দাবি ঘিরে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে সমালোচনার গুঞ্জন শুরু হয়েছে। 

    অনুষ্ঠানপরবর্তী সময়ে এমন কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তাকে ডুয়া লিপার সঙ্গে সাবলীলভাবে আড্ডা দিতে দেখা গেছে। এ সময় সেখানে ছিলেন হলিউড অভিনেতা জেইক গেলিনহ্যাল ও অভিনেত্রী অ্যানি হ্যাথওয়েও। 

    সেই অনুষ্ঠানের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, প্রিয়াংকা চোপড়া অন্য তারকাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তার সতীর্থরা তাকে পাত্তা দিচ্ছেন না। এমন দৃশ্যই দেখা গেছে। এরপরই সামাজিক মাধ্যমের নেটিজেনরা দাবি তোলেন, গায়িকা ডুয়া লিপাসহ বাকি তারকারা প্রিয়াংকাকে এড়িয়ে গেছেন।

    আরও পড়ুন
    আরও পড়ুন
     

    এমন বিতর্কের একপর্যায়ে এক জনপ্রিয় ইনফ্লুয়েন্সার প্রিয়াংকার সমর্থনে একটি ভিডিওবার্তা প্রকাশ করেছেন। সেখানে তিনি বলেছেন, ভারতীয় গণমাধ্যম ও নেটিজেনরা নিজেদের দেশের তারকার সাফল্য উদযাপন না করে উল্টো তাকে ছোট করার চেষ্টা করছেন।

    অন্যদিকে নেটিজেনদের দাবি— হলিউডে নিজের মূল্যায়ন পাচ্ছেন না ভারতের এ দেশি গার্ল। তবে এ নেতিবাচক প্রচারের বিপরীতে প্রিয়াংকা নিজের অবস্থান পরোক্ষভাবে স্পষ্ট করেছেন। তিনি নিজে সেই ভিডিওতে ‘লাইক’ দিয়ে নেটিজেনদের সেই সমালোচনার সঙ্গে একমত পোষণ করেছেন।

    একটি নির্দিষ্ট ভিডিওর খণ্ডিত অংশ ব্যবহার করে প্রিয়াংকা চোপড়ার আন্তর্জাতিক ক্যারিয়ারকে খাটো করে দেখানোর চেষ্টা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

    বিনোদন ডেস্ক

  • হিন্দি সিনেমায় অভিনয় না করার কারণ জানালেন প্রিয়াংকা চোপড়া

    নিজের কাজের পরিধির বিস্তার চান সবাই। তাই বলে নিজের শেকড়কে ভুলে যাওয়া তো সম্ভব নয়। একসময়ের জনপ্রিয় দেশিগার্লখ্যাত অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া দীর্ঘদিন ধরে বলিউড সিনেমা  থেকে দূরে। বর্তমানে অভিনেত্রী একের পর এক কাজ করে চলেছেন হলিউডে। 

    তবে হলিউডে কাজ করলেও কেন বলিউড ত্যাগ করলেন প্রিয়াংকা? এই কৌতূহল এখনো সবার মনে প্রশ্ন জাগে। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সে প্রসঙ্গেই কথা বললেন অভিনেত্রী। প্রিয়াংকা চোপড়া বলেন, তিনি বলিউড ছাড়তে চাননি। তবে হিন্দি সিনেমার বাইরে গিয়ে কাজ করার প্রবল তাগিদ থেকে হলিউডে যাওয়া।

    বলিউডে যে তার সাফল্য ‘কম’ তা কিন্তু নয়; এমনকি অভিনেত্রী যখন ক্যারিয়ারের শীর্ষে, ঠিক সেই সময় হলিউডে পাড়ি দেন প্রিয়াংকা চোপড়া। কিন্তু বলিউড ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত কেন নিয়েছিলেন তিনি?  

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সে প্রসঙ্গে প্রিয়াংকা চোপড়া বলেন, আমি কখনো বলিউড ছেড়ে যেতে চাইতাম না। তবে হিন্দি সিনেমায়  কাজ করার সময় আমি অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছিলাম। বলিউডে কাজের সেই স্বাধীনতা পেতাম না। অথচ এখন কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না। মনের মতো কাজ করতে পারছি বলে জানান এ দেশিগার্লখ্যাত অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • মা মধু চোপড়ার মধ্যেও এক ‘ব্লাডি মেরি’ নারীকে দেখতে পেয়েছিলেন প্রিয়াংকা

    বিশ্বখ্যাত দেশিগার্ল খ্যাত অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া আসন্ন হলিউড সিনেমা ‘দ্য ব্লাফ’-এর প্রচারে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন। লস অ্যাঞ্জেলেসে এ সিনেমার প্রচার চলাকালীন সহ-অভিনেতা কার্ল আরবান ও প্রিয়াংকার রসায়ন ভক্তদের নজর কেড়েছে। সিনেমায় অভিনেত্রীকে দেখা যাবে একজন জলদস্যুর ভূমিকায়, যার নাম ‘এরসেল ব্লাডি মেরি বোডেন’।
    সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই চরিত্র প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রিয়াংকা চোপড়া টেনে আনলেন তার মা মধু চোপড়ার এক রোমহর্ষক স্মৃতি। অভিনেত্রী বলেন, তার মা মধু চোপড়ার মধ্যেও তিনি এক ‘ব্লাডি মেরি’ নারীকে দেখতে পেয়েছিলেন।
     
    সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা মনে করে প্রিয়াংকা বলেন, তখন তার বয়স ছিল মাত্র ১১ বছর। মা ও মেয়ে মিলে দিল্লির রাস্তায় গভীর রাতে এক ট্যাক্সিতে করে হোটেলের দিকে যাচ্ছিলেন।  

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তিনি বলেন, রাত তখন ১১টা। আমরা ক্যাবে করে হোটেলে ফিরছিলাম। হঠাৎ মা লক্ষ্য করেন চালক পরিচিত রাস্তা ছেড়ে অন্য একটি নির্জন পথে গাড়ি ঢোকাচ্ছেন। চালক দাবি করেছিলেন তিনি ‘শর্টকাট’ নিচ্ছেন। কিন্তু মা কোনো ঝুঁকি নিতে চাননি। আমরা দুজন নারী তখন সম্পূর্ণ একা ছিলাম।
    অভিনেত্রী বলেন, ঠিক সেই মুহূর্তে মা পেছন থেকে চালকের গলা চেপে ধরেন। চিৎকার করে মা বলেন— ‘গাড়ি এখনই মূল রাস্তায় ঘোরাও, আমার সঙ্গে আমার ছোট মেয়ে আছে।’ মায়ের সেই রূপ দেখে আমি থমকে গিয়েছিলাম। এর পরের চার মাস আমি মায়ের কোনো কথার ওপর একটা কথা বলারও সাহস পাইনি।

    বিনোদন ডেস্ক

  • ‘দ্য ব্লাফ’ ট্রেলার প্রকাশ, জলদস্যু রূপে হাজির হলেন প্রিয়াংকা

    হলিউডে নিজের অবস্থান আরও দৃঢ় করলেন প্রিয়াংকা চোপড়া। বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ব্লাফ’-এর ট্রেলার প্রকাশের পর তার ভয়ংকর জলদস্যু রূপ নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। ‘ব্লাডি মেরি’ চরিত্রে যুদ্ধংদেহি ও আক্রমণাত্মক লুকে দেখা গেছে তাকে, যেখানে টানা হাইভোল্টেজ অ্যাকশনে একের পর এক প্রতিপক্ষকে কাবু করছেন তিনি।

    ট্রেলারে কখনো হলিউড তারকা কার্ল আরবানের সঙ্গে তলোয়ারযুদ্ধে, কখনো আবার সমুদ্রতটে পড়ে থাকা শাঁখ দিয়ে শত্রুকে আঘাত করতে দেখা যায় প্রিয়াংকাকে। রক্তস্নাত মুখে উল্লাসে মাততে থাকা এই চরিত্র অনেকের চোখে অ্যাঞ্জেলিনা জোলির স্মৃতি জাগিয়েছে। কেউ কেউ আবার তাকে ডাকছেন ‘লেডি জ্যাক স্প্যারো’ নামে।

    উনিশ শতকের শেষভাগের প্রেক্ষাপটে নির্মিত ‘দ্য ব্লাফ’-এ প্রিয়াংকার চরিত্রের নাম এরসেল বডেন। এক সময় দুর্ধর্ষ জলদস্যু ‘ব্লাডি মেরি’ হিসেবে পরিচিত এই নারী পরে জলদস্যুর জীবন ছেড়ে ক্যারিবিয়ান দ্বীপে নতুন জীবন শুরু করেন এবং সন্তানের মা হন। তবে অতীত আবার তাকে সহিংস জগতে ফিরিয়ে নেয়—সন্তানদের রক্ষায় ফের অস্ত্র হাতে নিতে বাধ্য হন তিনি। ট্রেলারে একজন সিঙ্গেল মাদার কতদূর যেতে পারেন, তারই ইঙ্গিত মিলেছে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ‘কোয়ান্টিকো’ দিয়ে হলিউড যাত্রা শুরু করা প্রিয়াংকা বর্তমানে চুটিয়ে কাজ করছেন। অনেকের মতে, বলিউডে ‘আলফা মেল’ ট্রেন্ডের ভিড়ে যখন নায়ককেন্দ্রিক গল্পের আধিপত্য, তখন হলিউডে প্রিয়াংকা হাজির হলেন ‘আলট্রা ওম্যান’ রূপে।

    আগামী ২৫ ফেব্রুয়ারি প্রাইম ভিডিওতে মুক্তি পাবে ‘দ্য ব্লাফ’। ট্রেলার প্রকাশের পর বলিউডের একাধিক ব্যক্তিত্ব প্রিয়াংকার প্রশংসা করেছেন। অনেকে মনে করছেন, একসময় বলিউডে কোণঠাসা হলেও হলিউডে নিজের জায়গা শক্ত করে বুঝিয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া—তাকে সহজে দমিয়ে রাখা যাবে না।

    বিনোদন ডেস্ক

  • কপিল শর্মাকে ‘তৈরি থাকার’ চ্যালেঞ্জ জানালেন প্রিয়াংকা চোপড়া

    বলিউডের ‘দেশি গার্ল’খ্যাত অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া বর্তমানে বিশ্বজুড়ে এক আইকনিক নাম। যদিও একটা সময় কোণঠাসা ছিলেন অভিনেত্রী। তবে বর্তমানে বলিউডে নিজের অবস্থান পাকাপোক্ত করে এখন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতেও প্রিয় পাত্রী হয়ে উঠেছেন প্রিয়াংকা চোপড়া।

    পরিচালক এসএস রাজামৌলীর বিগ বাজেটের সিনেমা ‘বারানসি’র কাজ শুরু করেছেন অভিনেত্রী। 

    ‘বারানসি’ সিনেমা হলো ২০২৭ সালের তেলেগু-ভাষার কল্পবৈজ্ঞানিক মহাকাব্যিক অ্যাকশন-অ্যাডভেঞ্চার সিনেমা, যা এসএস রাজামৌলি পরিচালিত একটি বিগ বাজেটের সিনেমা। শ্রী দুর্গা আর্টস অ্যান্ড শোয়িং বিজনেস প্রযোজিত সিনেমাটিতে প্রিয়াংকা চোপড়া অভিনয় করেছেন মহেশ বাবুর বিপরীতে। আছেন পৃথ্বীরাজ সুকুমারন। 

    এরপরই প্রিয়াংকার কাছে আসতে শুরু করেছে একের পর এক বড় বাজেটের দক্ষিণী সিনেমার প্রস্তাব। সে কারণে মার্কিন মুলুক থেকে ঘন ঘন ভারতে আসা-যাওয়া করছেন অভিনেত্রী। 

    বুধবার সাতসকালেই মুম্বাইয়ে পা রাখেন প্রিয়াংকা চোপড়া। তবে এবার তার ভারতে ফেরার মূল কারণ— জনপ্রিয় কমেডি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর নতুন সিজনে বিশেষ অতিথি হিসেবে যোগ দেওয়া। আর মুম্বাইয়ে নেমেই অভিনেত্রী সরাসরি সঞ্চালক কপিল শর্মার উদ্দেশে ছুড়ে দিয়েছেন একরকম ‘হুঁশিয়ারি’।

    সঞ্চালক কপিল শর্মার ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’র নতুন সিজনের একটি বিশেষ পর্বে থাকছেন প্রিয়াংকা চোপড়া। শোর চতুর্থ সিজনের প্রোমো ইতোমধ্যে দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে। কারণ এই নতুন সিজনে কপিল শর্মাকে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন এক অবতারে, যা দর্শক-অনুরাগীরা আগে কখনো দেখেননি। 

    কখনো জেন-জি বাবা, কখনো তাউজি, আবার কখনো রাজা কিংবা মন্ত্রীর বেশে আবির্ভূত হবেন এই কৌতুক অভিনেতা। এ ছাড়া শোর অন্যান্য চরিত্রেও এসেছে আমূল পরিবর্তন।

    প্রতিবারের মতো এ সিজনেও কপিল তার কৌতুকের মোড়কে তারকাদের জীবনের নানা খুঁটিনাটি বিষয় জানতে চাইবেন। অন্যান্য তারকা কপিলের মুখোমুখি হতে কিছুটা ‘ভয়’ পেলেও প্রিয়াংকা চোপড়া এর ব্যতিক্রম। বরং তিনি উল্টো সঞ্চালককে ‘তৈরি থাকার’ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।

    প্রশ্ন উঠেছে—‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’তে কি তবে এবার ‘দেশি গার্ল’-এর ভয়ে ‘জুজু’ দেখছেন সঞ্চালক কপিল শর্মা? নাকি এই আন্তর্জাতিক তারকার সামনে এবার ভিন্ন কিছু ঘটতে চলেছে, যার জন্য বিশেষভাবে প্রস্তুতি নিতে হবে কপিলকে, তা জানতে অপেক্ষা করতে হবে শো সম্প্রচার হওয়া পর্যন্ত।

    বিনোদন ডেস্ক

  • নতুন রূপে ধরা দিলেন প্রিয়াংকা

    অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া বলিউডের গণ্ডি পেরিয়ে হলিউডে নিজের জায়গা পাকা করেও আবারও ভারতে ফিরছেন। এর আগে ২০২১ সালে প্রশংসিত সিনেমা ‘দ্য হোয়াইট টাইগার’-এর পর এবার তিনি দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির কিংবদন্তি নির্মাতা এসএস রাজামৌলির পরিচালনায় ‘গ্লোবট্রটার’ সিনেমায় কাজ করছেন।

    বুধবার (১২ নভেম্বর) সেই সিনেমার চরিত্র ‘মন্দাকিনী’র প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে প্রশংসার বন্যা বয়ে যায়। তারকা থেকে শুরু করে ভক্ত-অনুরাগী— সবাই তার নতুন লুক দেখে উচ্ছ্বসিত। প্রথম পোস্টারেই এক ভিন্ন অবতারে ধরা দিয়েছেন প্রিয়াংকা চোপড়া। 

    ‘মন্দাকিনী’র এই তাক লাগানো লুক প্রকাশের পর থেকেই বলিউড ও হলিউডের তারকাসহ বন্ধুদের প্রশংসার ঢল নেমেছে। প্রিয়াংকার স্বামী জনপ্রিয় গায়ক নিক জোনাস তার স্ত্রীকে নতুন অবতারে দেখে মুগ্ধতা প্রকাশ করে সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘অসাধারণ!’ অন্যদিকে বলিউড অভিনেতা রণবীর সিং মন্তব্য করেছেন— ‘খুব কুল।’

    ‘গ্লোবট্রটার’ সিনেমায় তাকে দেখা গেছে, হলুদ শাড়ি পরে একহাতে বন্দুক তাক করে গুলি ছুড়তে। পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— যতটা দেখা যায়, সে তার চেয়েও বেশি কিছু, মন্দাকিনীকে স্বাগত জানাও।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই কয়েক ঘণ্টার মধ্যে প্রিয়াংকা এক্সে একটি জনপ্রিয় প্রশ্নোত্তর পর্ব, অর্থাৎ ‘#AskPCJ’ সেশন আয়োজন করেছিলেন। সেখানে তিনি ‘গ্লোবট্রটার’ নিয়ে কথা বলার পাশাপাশি তেলেগু ভাষা শেখা নিয়েও তার অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

    এদিকে অভিনেত্রী প্রিয়াংকা চোপড়াকে ভারতীয় চলচ্চিত্রে ফিরে আসার জন্য অভিনন্দন জানিয়েছেন পরিচালক এসএস রাজামৌলি। এ নির্মাতা বলেন, যিনি ভারতীয় সিনেমাকে বিশ্বমঞ্চে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন, তাকে স্বাগতম— দেশি গার্ল! দুনিয়া তোমার মন্দাকিনীর নানা রূপ দেখার অপেক্ষায়।

    বিনোদন ডেস্ক

  • যে কারণে আত্মহত্যা করতে চেয়েছিলেন প্রিয়াংকা

    আজ আমরা যার কথা বলছি, তিনি শুধু বলিউডের শীর্ষ অভিনেত্রীদের একজনই নন— তিনি হলিউডেও বেশ জনপ্রিয় অভিনেত্রী। তিনি এখন আন্তর্জাতিক তারকা। যদিও তার অভিনয় যাত্রা শুরু হয়েছিল দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির মাধ্যমে। 

    সেখান থেকে বলিউডে নিজের জায়গা তৈরি করা এবং ধীরে ধীরে প্রতিষ্ঠিত অভিনেত্রী হয়ে ওঠার লড়াইটা সহজ ছিল না। 

    এরপর বলিউডের সীমা টপকে তিনি এখন হলিউডেও নিজের একটি জায়গা তৈরি করেছেন। সেখানেও নিজের প্রতিভা ও ব্যক্তিত্বের ছাপ রেখেছেন। 

    তিনি আর কেউ নন ‘দেশি গার্ল’খ্যাত অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। তিনি এখন গ্লোবাল আইকন। বিশ্বমঞ্চে ভারতীয় প্রতিনিধিত্বের এক উজ্জ্বল মুখ। 

    কিন্তু আপনি জানেন কি, এ অভিনেত্রী সাফল্যের পেছনে রয়েছে সংগ্রামে গল্প? 

    প্রিয়াংকার এ জায়গায় পৌঁছানোর লড়াইটা সহজ ছিল না। তার যাত্রাপথে এসেছে বহু চ্যালেঞ্জ। গায়ের রঙ নিয়ে কটাক্ষ, ক্যারিয়ারের শুরুতে অবহেলা— বলিউড হোক কিংবা হলিউড, তাকে বারবার প্রমাণ করতে হয়েছে নিজের যোগ্যতা। তবে তিনি টিনএজ লাইফেই এতটা মানসিক চাপে ছিলেন, মাত্র ১৮ বছর বয়সে আত্মহত্যার কথা ভেবেছিলেন অভিনেত্রী। 

    এ হৃদয়বিদারক তথ্য প্রকাশ করেছেন তার সাবেক ম্যানেজার। তবু, সব বাধা পেরিয়ে প্রিয়াংকা আজ এক অনুপ্রেরণা— যার গল্প শুধু সাফল্যের নয়, সাহস, আত্মবিশ্বাস ও অদম্য মানসিক শক্তির প্রতিচ্ছবি।

    বিনোদন ডেস্ক