Tag: প্রসেনজিৎ

  • বন্ধুর সঙ্গে রোমান্স করছেন প্রসেনজিৎকন্যা

    টালিউডের জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার অভিনয় দিয়ে যেমন প্রশংসিত, তেমনই ব্যক্তিগতজীবন নিয়েও চর্চার শেষ নেই। ব্যক্তিজীবনে অভিনেতা তিনটি বিয়ে করেছেন। প্রসেনজিতের দ্বিতীয় স্ত্রী অপর্ণা গুহঠাকুরতার মেয়ে প্রেরণা। যদিও অভিনেতার সঙ্গে মেয়ের কোনো সম্পর্কই নেই। বিদেশে মায়ের সঙ্গে থাকেন তিনি। নিজের মতো করেই জীবনযাপন করছেন। তবে সামাজিক মাধ্যমে বেশ ভালোই সক্রিয় থাকেন প্রেরণা। বন্ধুর সঙ্গে রোমান্স করছেন প্রসেনজিৎকন্যা।

    ঘটনা ২০০২ সালের। প্রসেনজিৎ-অপর্ণা গুহর সংসার ভাঙে। যখন প্রেরণার বয়স মাত্র এক বছর। এর পরেই মেয়েকে নিয়ে বিদেশে চলে যান অপর্ণা। প্রসেনজিতের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখেননি তিনি। মেয়ে প্রেরণাও বড় হয়েছে মূলত মায়ের কাছেই।

    মা অপর্ণা গুহঠাকুরতার সঙ্গে বিদেশেই থাকেন প্রেরণা। আইন বিষয়ে পড়াশোনা করছেন। বাবা প্রসেনজিতের মতো প্রেরণা গ্ল্যামার দুনিয়ায় আসতে চান না। তবে কোনো টালিউড হিরোইনের চেয়ে কম যান না প্রসেনজিৎকন্যা। একেবারে বাবার মতোই দেখতে লাগে তাকে। যেমন গায়ের রঙ তেমনই গ্ল্যামার। দুই বছর আগেই কলকাতায় এসেছিলেন প্রেরণা, সেই সময় ফুপু পল্লবী চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি। 

    সম্প্রতি সামাজিক মাধ্যমে কিছু ছবি শেয়ার করেছেন প্রেরণা। যেখানে তাকে এক যুবকের সঙ্গে দেখা গেছে। যেই ছবি দেখে বোঝা যাচ্ছে, মনের মানুষের সন্ধান পেয়ে গেছেন প্রসেনজিৎকন্যা। কালো রঙের বিকিনি পরে ওই রহস্যময় তরুণের সঙ্গে সি-বিচে সময় কাটাচ্ছেন প্রেরণা। এ সময় যুবকের গালে চুমু খেতেও দেখা গেছে তাকে। দুজনেই যে ভালোবাসায় ডুবে আছেন সেটি স্পষ্ট।

     কিন্তু কোথায় সেই যুবককে নিয়ে ঘুরতে গেছেন প্রেরণা, তা বোঝা না গেলেও তারা যে প্রেমে হাবুডুবু খাচ্ছেন, সেটি বোঝাই যায়। সেখান থেকেই একগুচ্ছ ছবি শেয়ার করেছেন প্রেরণা। যেগুলো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

    এই ছবিগুলোতে কমেন্ট করেছেন প্রেরণার ফুপু তথা প্রসেনজিতের বোন পল্লবী চট্টোপাধ্যায়। পল্লবী তাদের ছবি ‘খুব মিষ্টি’ বলে মন্তব্য করেছেন। সেই সঙ্গে গোলাপি হার্টের ইমোজি জুড়ে দিয়েছেন ফুপু।

    বিনোদন ডেস্ক

  • শ্রাবন্তী শুধু ভালো নায়িকাই নয়, অসাধারণ অভিনেত্রী: প্রসেনজিৎ

    টালিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ওরফে বুম্বাদা ক্যারিয়ারে দর্শকদের অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। তিনি ত্রিশের অধিক নায়িকার সঙ্গে অভিনয় করেছেন। 

    ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘মায়ার বাঁধন’ ছবিতে তার মেয়ের ভূমিকায় দেখা গিয়েছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। পরে সেই শ্রাবন্তী হয়ে ওঠেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা। পরে ২০২৩ সালে বুম্বাদা কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘কাবেরী অন্তর্ধান’ সিনেমায় শ্রাবন্তীর বিপরীতে নায়কের চরিত্রে অভিনয় করেন। 

    আবারও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ‘দেবী চৌধুরানী’ সিনেমাতে শ্রাবন্তীর বিপরীতে জুটি বেঁধেছেন। তবে এখানে তারা ঠিক নায়ক-নায়িকা নন। এ সিনেমায় ‘ভবানী পাঠক’-এর ভূমিকায় দেখা যাবে বুম্বাদাকে। আর শ্রাবন্তী হচ্ছেন ‘দেবী চৌধুরানী’। 

    সম্প্রতি একটি পাবলিক স্টেজ শোয়ে সেই কথাই উঠে এসে টালিপাড়ার ‘বুম্বাদা’র মুখে। শ্রাবন্তীকে এদিন জনসমক্ষে মেয়ে বলেই সম্বোধন করেন অভিনেতা। শ্রাবন্তীর কাঁধ ধরে দাঁড়িয়ে প্রসেনজিৎ বলেন, অনেক দিন আগে ‘মায়ার বাঁধন’ বলে একটা ছবি হয়েছিল, তাতে ও আমার মেয়ে হয়েছিল। আপনাদের আশীর্বাদে কৌশিক গঙ্গোপাধ্যায়ের একটি ছবি ‘কাবেরী অন্তর্ধানে’ ও আমার নায়িকা হয়েছিল।

    বুম্বাদা বলেন, আগামী মে মাসে আমাদের একটা সিনেমা রিলিজ হচ্ছে। সেই সিনেমাটি বঙ্কিমবাবুর লেখা ‘দেবী চৌধুরানী’র কথা আপনারা নিশ্চয়ই জানেন। তাতে দেবী চৌধুরানী সেজেছে আমার মেয়ে শ্রাবন্তী। আর আমি ভবানী পাঠক।

    এদিন স্টেজে উঠেই প্রসেনজিতের পা ছুঁয়ে প্রণাম করেন শ্রাবন্তী। পাল্টা তাকে কাছে টেনে নিয়ে স্নেহের আদরে ভরিয়ে দেন প্রসেনজিৎ।

    শ্রাবন্তীর প্রশংসা করে প্রসেনজিৎ বলেন, আরও একটা কথা বলব— ও সামনে আছে বলে নয়; আমি মনে করি ওদের যে প্রজন্ম, তাতে শ্রাবন্তী একজন শুধু ভালো নায়িকাই নয়, ও একজন অসাধারণ অভিনেত্রী।

    সিনেমায় শ্রাবন্তী-প্রসেনজিৎ ছাড়াও আরও গুরুত্বপূর্ণ চরিত্রে হরবল্লভ রায়ের ভূমিকায় দেখা যাবে সব্যসাচী চক্রবর্তীকে। অর্জুন চক্রবর্তীকে দেখা যাবে রঙ্গরাজের ভূমিকায়। বিবৃতি চট্টোপাধ্যায়কে দেখা যাবে নিশির ভূমিকায়। দর্শনা বণিক অভিনয় করবেন সাগরের চরিত্রে। কিঞ্জল নন্দকে দেখা যাবে ব্রজেশ্বরের ভূমিকায়।

    বিনোদন ডেস্ক

  • বুম্বাদাকে বিয়ে করতে চেয়েছিলেন শুভশ্রী

    রোববার (৯ ফেব্রুয়ারি) টালিউডে ১৮ বছর পূর্ণ করেছেন জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।  অভিনয় জীবনের এই বিশেষ দিনটি ভক্ত অনুরাগীদের সঙ্গে কাটালেন তিনি। সেই সঙ্গে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। 

    এমন দিনে অভিনেত্রী শেয়ার করেছেন ছোটবেলার কথা, বাস্তবে কার অনুরাগী শুভশ্রী? তার কথায়, ‘বলিউডের শাহরুখ খান এবং টালিউডে জিৎ-কোয়েল জুটির বড় ভক্ত। তবে ছোটবেলায় আমি বলতাম, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বিয়ে করব। সত্যিই ভাবতাম, বড় হলে বুম্বাদার সঙ্গে আমার বিয়ে হবে’।

    অভিনেত্রী বলেন, সিনেমা আমার জীবন নয়, জীবনের একটা অংশ। এই অংশে আমি অনেক কিছু পেয়েছি, সবচেয়ে বেশি পেয়েছি মানুষের ভালোবাসা। 

    অভিনেত্রীর কথায়, ‘চ্যালেঞ্জ’ বা ‘পরাণ যায় জ্বলিয়া রে’র সময় যারা আমাকে দেখেছেন, আজ তারা আমার সন্তানকেও দেখতে পাচ্ছেন। একইভাবে ভালোবাসা দিচ্ছেন আমাকে, আর এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।

    আবেগআপ্লুত হয়ে শুভশ্রী জানান, এদিন যখন আমার অনুরাগীরা চোখে জল নিয়ে আমাকে দেখলেন, আমি নিজেও কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। 

    চলচ্চিত্র নির্মাতা স্বামী রাজ চক্রবর্তী, দুই ছেলে-মেয়ে এবং অনুরাগীদের সঙ্গে ভবিষ্যতে জীবনের প্রতিটি অধ্যায় ভালোভাবে কাটানোর জন্য ভক্তদের আশির্বাদ চান জনপ্রিয় এ অভিনেত্রী।

    যুগান্তর প্রতিবেদন

  • সবচেয়ে সুন্দর মানুষটাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা: ঋতুপর্ণা

    বাংলা সিনেমার চর্চিত জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণা। সিনেমায় দুজনের রসায়নের পাশাপাশি ব্যক্তিগত সম্পর্ক নিয়েও এক সময় ইন্ডাস্ট্রির অন্দরে তুমুল আলোচনা হয়েছে। 

    আজ শনিবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ৬১ তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

    পুরোনো একটি ছবি শেয়ার করে ঋতুপর্ণা সেনগুপ্ত লিখেছেন, ‘সবচেয়ে সুন্দর মানুষটাকে জানাই জন্মদিনের অনেক-অনেক শুভেচ্ছা। তোমার সঙ্গে কাজ মানেই যেন খোলা হাওয়ার অনুভূতি। তোমার সঙ্গ পাওয়াটা হল জীবনের সম্পদ। চলো আবার আমরা একসঙ্গে ভাগ করে নিই সাফল্য। তৈরি করি অনেক মধুর স্মৃতি। শুভ জন্মদিন! আজকের দিনটা তোমার কাটুক হাসি আর ভালোবাসায়।’

    একসঙ্গে ৪৯টি সিনেমাতে অভিনয় করেছেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা। যার মধ্যে ৪৭টি মুক্তি পেয়েছে ২০০০ সালের মধ্যে। প্রসেনজিৎ-ঋতুপর্ণার প্রেম ছিল, এমন অভিযোগ প্রকাশ্যে এনেছিলেন শ্রীলেখা মিত্র। 

    এ বিষয়ে ঋতুপর্ণা একবার জানিয়েছিলেন, ‘২৪ ঘণ্টা একটা মানুষের সঙ্গে থাকলে, কাজ করলে, একটা ভালোবাসা, নির্ভরতা তো তৈরি হয়। তবে কি এই ভালোবাসা প্রেম নয়? এই উত্তর আমি দেব না, এই প্রশ্নের উত্তর রহস্যই থাক।’

    তাদের মধ্যে মনোমালিন্যও হয়েছিল। যে কারণে দুজনের সম্পর্কে দূরত্বও বেড়েছিল। দীর্ঘদিন একসঙ্গে কাজ করেননি প্রসেনজিৎ-ঋতুপর্ণা। ১৫ বছর পর শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ছবি ‘প্রাক্তন’-এ কামব্যাক করে এই সুপারহিট জুটি। সেই সিনেমাও ব্লকবাস্টার। পরবর্তীতে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘দৃষ্টিকোণ’ ছবিতেও দেখা গেছে এ জুটিকে।

    এই মুহূর্তে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ব্যস্ত নিজের পুজো রিলিজ ‘দশম অবতার’-এর প্রচারে। এই ছবিতে আবারও একবার সৃজিতের সঙ্গে জুটি বেঁধেছেন প্রসেনজিৎ। এতে অভিনয় করেছেন–জয়া আহসান, যিশু সেনগুপ্ত এবং অনির্বাণ ভট্টাচার্য। অন্যদিকে সদ্য মুক্তি পেয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তর ‘এ বিউটিফুল লাইফ’।

    বিনোদন ডেস্ক

  • ফার্স্টলুকে দর্শক-সমালোচকের চোখে জয়া যেমন

    প্রকাশ করা হয়েছে ‘দশম অবতার’ সিনেমার ফার্স্টলুক। বুধবার নির্মাতার সোশ্যাল হ্যান্ডেল থেকে চার তারকার লুক প্রকাশ করা হয়েছে। তারা হলেন- প্রসেনজিৎ চ্যাটার্জি, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য ও জয়া আহসান।

    জয়া কালো পোশাকের ওপর মেরুন ব্লেজার পরেছে। সোফায় বসে কারও দিকে গভীর দৃষ্টিতে চেয়ে আছেন। ফ্রেঞ্চকাট দাড়ি-গোঁফে জ্বলন্ত সিগারেট হাতে ইজিচেয়ারে বসেছেন ‘প্রবীর রায় চৌধুরী’ তথা প্রসেনজিৎ। যিশুকে দেখা গেল সরল চাহনিতে, এলোমেলো চুল আর কালো ফ্রেমের চশমায়। আর তীক্ষ্ণ দৃষ্টিতে রাফ অ্যান্ড টাফ লুকে অনির্বাণ। গল্পের ধারাবাহিকতা থেকে আঁচ করা যাচ্ছে, প্রত্যেককেই পুলিশের ভূমিকায় দেখা যাবে। কেউ সাবেক, কেউ বর্তমান।

    ছবিতে কাকে কেমন রূপে দেখা যাবে, সেটা উন্মোচন করাই ফার্স্টলুকের মূল উদ্দেশ্য। বলা বাহুল্য, বেশিরভাগ দর্শক-সমালোচকেরই চোখ ছিল জয়ার লুকের প্রতি। কারণ ৫ বছর পর আবার সৃজিতের ফ্রেমে ধরা দিলেন জয়া!

    পাঁচ বছর পর সৃজিত মুখার্জির নির্দেশনায় ‘দশম অবতার’ সিনেমায় কাজ করছেন জয়া আহসান। মাস দুয়েক আগে তারকাবহুল এ ছবির ঘোষণা আসে। এর মধ্যে কাজও অনেকখানি শেষ।

    ২০১৮ সালে সৃজিতের পরিচালনায় কাজ করেছিলেন জয়া। সেই ছবির নাম ‘এক যে ছিল রাজা’। ওই সময়ে তাদের প্রেম নিয়েও গুঞ্জন ছিল টালিউডে। সেসব ঝেড়ে ফেলে দুজনেই ক্যারিয়ার এবং ব্যক্তিজীবনে আলাদা পথে এগিয়েছেন।

    আবার জয়াকে কাস্ট করার প্রসঙ্গে সৃজিত বলেছেন, প্রথমত, শুটিংয়ে সময় দিতে পারছে জয়া। শিডিউল অ্যাভেইলেবল আছে। দ্বিতীয়ত, অভিনয় দক্ষতা। তৃতীয়ত, শেষ কয়েক বছরের পারফরম্যান্স। আমরা যদি ওর ক্যারিয়ারগ্রাফ দেখি, ‘রবিবার’ হোক বা ‘বিনিসুতোয়’, বা ‘অর্ধাঙ্গিনী’ তার কাজ অসম্ভব প্রশংসিত হয়েছে।

    মাসখানেক আগে ‘দশম অবতার’র লোগো উন্মোচন করেছিলেন সৃজিত ও তার পুলিশ বাহিনী। শোনা যাচ্ছে, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) শাহরুখ খানের নতুন সিনেমা ‘জাওয়ান’ মুক্তির সঙ্গে এর টিজার অবমুক্ত করা হবে। সব ঠিক থাকলে আসন্ন দুর্গাপূজায় অর্থাৎ ২৪ অক্টোবর ছবিটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।

    বিনোদন ডেস্ক

  • সৃজিতের সিনেমায় একঝাঁক তারকার সঙ্গে জয়া

    ফেসবুকে সিনেমার নামের লোগো উন্মোচন অনুষ্ঠানের কয়েকটি ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী জয়া আহসান। সেখানে দেখা যাচ্ছে সব নামজাদা তারকাদের সঙ্গে জয়া আহসানকে। ছবিগুলোতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রূপম ইসলাম, অনির্বাণ ভট্টাচার্য, অনুপম রায়, যিশু সেনগুপ্ত, ইন্দ্রদীপ দাশগুপ্তসহ অনেককে দেখা গেছে। 

    rnrn

    কলকাতার স্বনামধন্য নির্মাতা সৃজিত মুখার্জির ‘দশম অবতার’ সিনেমায় কাজ করবেন জয়া। এ সিনেমায় একঝাঁক তারকার দেখা মিলল এক ফ্রেমে। এতগুলো তারকা একসঙ্গে হাজির করে বড় চমক উপহার দিলেন খ্যাতিমান এই নির্মাতা। বৃহস্পতিবার সকালে টালিউডের বিখ্যাত সব তারকাদের এ ছবি প্রকাশ পায়।  

    rnrn

    হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদনে, এ সিনেমায় শুভশ্রী গাঙ্গুলী গর্ভবতী হওয়ার কারণে তার জায়গায় জয়াকে নেওয়া হয়েছে। কাল থেকে সিনেমার শুটিং শুরু হতে পারে বলে জানা গেছে।

    বিনোদন ডেস্ক

  • প্রসেনজিৎ-শ্রাবন্তীর শিক্ষক মিথিলা!

    দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা অভিনীত সিনেমা ‘মায়া’ চলতি মাসেই টালিউডের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ছবিতে তার অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে দর্শক ও সমালোচক মহলে। এবার এই অভিনেত্রী শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হলেন।

    rnrn

    টালিউড নির্মাতা শুভ্রজিৎ মিত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবী চৌধুরানী’কে বড় পর্দায় নিয়ে আসছেন। এটা অবশ্য পুরনো খবর। তবে নতুন খবর হলো- সিনেমাটির সংলাপ কোচ হিসেবে যুক্ত হয়েছেন মিথিলা। টালিউডের ‘মিস্টার ইন্ডাস্ট্রি’ খ্যাত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়দের ভাষা শেখাবেন এই অভিনেত্রী।

    rnrn

    নির্মাতা শুভ্রজিৎ মিত্র এ ব্যাপারে বলেছেন, ‘দেবী চৌধুরানী’ সিনেমায় একেবারে প্রাচীন ভাষা তুলে আনলে সেটা সিনেম্যাটিক হবে না। তাই আমরা একটা মধ্যমপন্থা নেওয়ার কথা ভেবেছি। যেহেতু রংপুর থেকে এই গল্পটা শুরু হয়ে ক্রমশ বৃহত্তর বাংলায় ছড়িয়ে পড়ে, তাই পূর্ববঙ্গের ভাষার পাশাপাশি পশ্চিমের ভাষাও রাখতে হবে। সেজন্য পূর্ববঙ্গীয় ভাষা সংক্রান্ত ওয়ার্কশপ করাচ্ছেন মিথিলা এবং অন্যান্য তালিম দিচ্ছেন সোহাগ সেন।

    rnrn

    এ বিষয়ে মিথিলা বলছেন, ছবিটার মূল পটভূমি হলো ব্রিটিশবিরোধী আন্দোলন। যা শুরু হয় বাংলাদেশের রংপুর থেকে। এর পর সেটা গোটা বাংলায় ছড়িয়ে পড়ে। সেই সুবাদে সিনেমার বেশ কিছু চরিত্র বাংলাদেশের আঞ্চলিক টোনে কথা বলবে। সেই চরিত্রগুলোর জন্য সংলাপ লেখা এবং শিল্পীদের উচ্চারণ অনুশীলন করানোই আমার মূল কাজ। 

    rnrn

    তিনি জানান, এখন চিত্রনাট্য লেখা চলছে, আমি ভয়েস ক্লিপ দিয়ে ইনপুট দিচ্ছি। অক্টোবর নাগাদ সরাসরি ওয়ার্কশপ করব। কাজটি করার সুযোগ পেয়ে আমার ভালোই লাগছে।

    rnrn

    শ্রাবন্তী চট্টোপাধ্যায় ‘দেবী চৌধুরানী’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করবেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ধরা দেবেন ভবানী পাঠকের চরিত্রে। ছবিটি বাংলা ছাড়া আরও ছয়টি ভাষায় নির্মিত হবে। সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে টালিউডের সবচেয়ে বড় বাজেটের এই সিনেমা।

    বিনোদন ডেস্ক

  • ‘ম্যায়নে প্যায়ার কিয়া’র হিরো হওয়ার কথা ছিল প্রসেনজিতের 

    কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা সালমান খানের প্রথম চলচ্চিত্র ‘ম্যায়নে প্যায়ার কিয়া’। কিন্তু জানেন কি ১৯৮৯ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার এই সিনেমার প্রস্তাব প্রথম পেয়েছিলেন টালিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কিন্তু শিডিউল ব্যস্ততায় সে প্রস্তাবে রাজি হননি তিনি। 

    rnrn

    আগামী ৭ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্ম ‘আমাজন প্রাইমে’ মুক্তি পাবে প্রসেনজিৎ অভিনীত প্রথম হিন্দি ওয়েব সিরিজ ‘জুবিলি’। তা নিয়েই সম্প্রতি ‘রেডিফ. কম’-কে দেওয়া এক সাক্ষাৎকার তিনি জানিয়েছেন, ‘অমর সঙ্গী’ সুপারহিট হওয়ার পর তার কাছে একের পর এক সিনেমার অফার এসেছিল।
    rn 
    rnতার মধ্যে বেশ কয়েকটিতে তিনি নায়কের চরিত্রে অভিনয় করতে রাজি হয়ে গিয়েছিলেন। ‘ম্যায়নে প্যায়ার কিয়া’র গল্প ভালোই লেগেছিল প্রসেনজিতের; কিন্তু অন্য সিনেমার জন্য শিডিউল ফাঁকা না থাকায় প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। 

    rnrn

    জুবিলি সিরিজটি পরিচালনা করেছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। বলিউডের স্বর্ণ যুগের প্রেক্ষাপটে তৈরি হওয়া এক গল্প ধরা পড়বে জুবিলি সিরিজে। প্রসেনজিৎ ছাড়াও এতে মুখ্য ভূমিকায় আরও অভিনয় করতে দেখা যাবে–অদিতি রাও হায়দারি, ওয়ামিকা গাববি, সিদ্ধান্ত গুপ্ত, অপরশক্তি খুররানা, রাম কাপুর প্রমুখকে।

    rnrn

    উল্লেখ্য, ১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউড যাত্রা শুরু করেছিলেন সালমান খান। তারপরের বছরই ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন সালমান। বাকি ইতিহাস অনেকেরই জানা।
    rn 

    বিনোদন ডেস্ক

  • প্রসেনজিতকে যে কারণে ডিভোর্স দিয়েছিলেন অপর্ণা 

    টালিউডের বর্ষীয়ান অভিনেতা প্রসেনজিতের প্রথম ক্রাশ ছিলেন দেবশ্রী, এটাই প্রথম ভালোবাসা। ছোটবেলার বন্ধুত্ব গড়িয়েছিল ছাদনা তলায়। তবে টেকেনি বিয়ে। দেবশ্রীর সঙ্গে বিয়ে ভাঙার পর দুই বছর ঘরবন্দি ছিলেন ‘বুম্বাদা’। এরপর দেবশ্রীর স্মৃতি ভুলতে অপর্ণার হাত ধরেন ভারতীয় এই কিং। 

    rnrn

    অপর্ণার বিনোদন জগতের সঙ্গে সম্পৃক্ততা ছিল না। তবে নায়িকার চেয়ে কম সুন্দরী নন প্রসেনজিতের তখনকার ক্রাশ। দেবশ্রীর সঙ্গে ডিভোর্সের দুই বছর পর অপর্ণাকে বিয়ে করেছিলেন বুম্বাদা। 

    rnrn

    ১৯৯৭ সালে অপর্ণা ঠাকুরতাকে বিয়ে করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে এ দাম্পত্যের বয়সও খুব বেশিদিনের ছিল না। ৫ বছর যেতে না যেতেই ভেঙে যায় সম্পর্ক। অভিনয় জগতের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না; তবে ভালোবেসে প্রসেনজিতের হাত ধরেছিলেন। তবে নায়িকাদের চেয়ে কম সুন্দরী নন তিনি। কেন ভেঙেছিল এ বিয়ে? 

    rnrn

    জানা যায়, প্রসেনজিতের সঙ্গে নায়িকাদের ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি অপর্ণা। পরকীয়ার অভিযোগে বিদ্ধ প্রসেনজিতের সঙ্গে সম্পর্কের পাঠ চুকিয়ে দেন তিনি। অনেকেই হয়ত জানেন না, প্রসেনজিৎ অপর্ণার এক মেয়েও রয়েছে। নাম প্রেরণা। এখন তো রীতিমতো সুন্দরী যুবতী সে। পেশায় আইনজীবী প্রসেনজিতের মেয়ে। বিয়ে ভাঙার পর থেকে দূরেই থেকেছে প্রসেনজিতের এই পরিবার।
    rn 

    বিনোদন ডেস্ক

  • শ্রীলেখার প্রতি রাগ নেই: প্রসেনজিৎ

    টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে বুম্বাদা নামে পরিচিত জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেই বুম্বাদার বিরুদ্ধেই অভিযোগ করেছিলেন শ্রীলেখা মিত্র। নিজের ইউটিউব চ্যানেলে একাধিক অভিযোগের সঙ্গে শ্রীলেখা বলেছিলেন— বুম্বাদাই সেই সময় ইন্ডাস্ট্রি চালাতেন, তার যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি নায়িকার চরিত্র পাননি। 

    rnrn

    শ্রীলেখার অভিযোগ নিয়ে সেই সময় মুখ খুলতে চাননি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে এবার তিনি মুখ খুললেন। সম্প্রতি জি২৪ ঘণ্টাকে দেওয়া সাক্ষাৎকারে নানান বিষয়ে কথা বলেছেন প্রসেনজিৎ। সেখানে উঠে এসেছে শ্রীলেখার অভিযোগের প্রসঙ্গও। 

    rnrn

    তিনি বলেন, 'শ্রীলেখার আমার বিরুদ্ধে অভিযোগটা বোধহয় অভিমান!' বলেন, ‘ও অসম্ভব ভালো অভিনেত্রী, ওকে রেসপেক্ট করি, ও সেটি জানে। ও আমায় রেসপেক্ট করে, এটি হয়তো কোনো অভিমান থেকে বলেছে। আমার ওর প্রতি কোনো রাগ, দুঃখ নেই, ও শক্তিশালী অভিনেত্রী।’

    rnrn

    প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথায়, ‘১৪ বছর যখন ঋতু আর আমি একসঙ্গে কাজ করিনি, তখন রচনা আমার সঙ্গে ৩৫টা ছবি করেছে। অর্পিতাও সুপারহিট ছবি দিয়েছে, পরে ও অবশ্য নিজের সিদ্ধান্তেই সরে যায়। এ ছাড়া ইন্দ্রানী হালদার আমার সঙ্গে ২৫টা ছবি করেছে। তারও আগে শতাব্দী-আমিও হিট জুটি ছিল। আমার জীবনে কলকাতা বোম্বে মিলিয়ে প্রায় ১০০ জন নায়িকা রয়েছেন।’

    বিনোদন ডেস্ক